বরগুানার আমতলীর পায়রায় নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার আমতলীর পায়রায় নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।পৌর শহরের সবুজবাগ লঞ্চ ঘাট এলাকার পায়রায় (বুড়িশ্বর) নদীতে গোসল করতে গিয়ে শিশুটি নিখোঁজ হয়। নিখোঁজের সারে ৯ ঘন্টা পড়ে জাহিদ (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। জাহিদ স্হানীয় স্কুলের প্রথম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (৩১ মার্চ) পৌর শহরের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা টমটম চালক মোঃ জুয়েল হাওলাদারের ছেলে জাহিদ পরিবারের অজান্তেই পায়রায় (বুড়িশ্বর) নদীতে গোসল করতে যায়। জাহিদ বাড়িতে ফিরে না আশায় দুপুর দেড়টার দিকে পরিবারের লোকজন শিশুটিকে খোঁজাখুঁজি শুরু করে। বিকেলে নদীর ঘাটে জুতা ও শার্ট দেখে পরিবারের লোকজন নিশ্চিত হয় যে জাহিদ পানিতে তলিয়ে পায়রায় নিখোঁজ হয়।এ সময় স্থানীয়রা এগিয়ে এসে ঘটনা শুনে ফায়ার সার্ভিসকে খবর দেয়।

খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনা স্হলে পৌছায়।আমতলী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার শাহাদাৎ এর নেতৃত্বে সন্ধ্যায় পটুয়াখালী স্টেশনে থেকে আসা ডুবুরি দলকে নিয়ে সন্ধ্যায় উদ্ধার অভিযান শুরু করেন। রাত নয়টার দিকে ঘাটের পাশে পানির নিচ থেকে জাহিদের মরদেহ উদ্ধার করে তারা। এসময় তার পরিবারের আহাজারিতে এলাকার পরিবেশ ভারি হয়ে উঠে পরিবেশ।

বরগুানয় আমতলীতে লঞ্চ চলাচল বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ!

/সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা) প্রতিনিধি//

দক্ষিণ এলাকার জনগণের জনপ্রিয় যোগাযোগ মাধ্যম হলো নৌপথ।বরগুনার আমতলী-ঢাকা নৌ-পথে চলাচলকারী লঞ্চ বন্ধ থাকায় যাত্রী সাধারন ভোগান্তিতে পড়েছে। এ পথে গত ২২ শে মার্চ থেকে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

আমতলী-ঢাকা নৌপথ দিয়ে বরগুনা জেলার অধিকাংশ যাত্রী সাধারন ও পটুয়াখালী সদর উপজেলা ও মৃজাগন্জ উপজেলা অধিকাংশ যাত্রী যাতায়াত করে থাকে।নৌ পথ বন্ধ থাকায় নৌ পথ ব্যবহারকারী এ বিশাল জনগোষ্ঠী ভোগান্তী পোহাতে হচ্ছে।

আজ ৩১শে মার্চ আমতলী লঞ্চ টার্মিনালে দুপুর তিনটার সময়ে দেখা অনেক যাত্রী লঞ্চে ওঠার জন্য আসলেও কোন লঞ্চ না থাকায় তারা অন্য যানবাহনের মাধ্যমে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার চেষ্টা করছে।

হার্ড এর রোগী আব্দুল সাত্তার ঢাকা যাওয়ার জন্য লঞ্চঘাটে আসলে লঞ্চ না দেখে সেখানে বসে থাকেন।তাকে জিজ্ঞাসা করা হয় ভাই আপনি এখানে বসে আছেন কেন?
‘সে উত্তর দেয়, মুই গরিব মানুষ ঢাকা যামু হাটের চিকিৎসা করাইতে, মুই বাসে উঠতে পারিনা বাসের যে কষ্ট এর লইগা আই সালাম লঞ্চের ঢাকা যামু মুই এখন কেমনে ঢাকা যামু হেই চিন্তা করতে করতে এই হানে বইয়া রইছি’
অন্য আরেকজন যাত্রী মোঃ আলীর সাথে কথা বললে সে জানায় তার মাকে নিয়ে সে ঢাকায় যাবে কিন্তু এখন আর তার যাওয়া হলো না এখন বাড়ি ফিরে যাচ্ছে।
আমতলী ঘাট কর্তৃপক্ষ সাথে যোগাযোগ করা হলে কেউকে আমরা খুঁজে পাওয়া যায়নি।
ঢাকায় লঞ্চ মালিক সমিতির সাথে যোগাযোগ করা হলে তারা জানান তাদের লোকসান দিন দিন বাড়ছে।এত পরিমাণ লোকসান হচ্ছে যে তাদের লঞ্চ চালাতে কষ্ট হয়।তবে খুব শীঘ্রই ঢাকা-আমতলী লঞ্চ চলাচল আবারও চালু হবে বলে আশ্বাস দেন।

বাংলাদেশ সাংবাদিক ক্লাব বিজেসি’র আমতলী উপজেলা কমিটির অনুমোদন

//সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি//

সাংবাদিকদের কল্যানে নিবেদিত প্রাণ বাংলাদেশ সাংবাদিক ক্লাব বিজেসি’র বরগুনা জেলার আমতলী উপজেলা শাখা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

বস্তুনিষ্ঠ সংবাদ ও তথ্য প্রবাহ প্রকাশের অঙ্গিকার নিয়ে বরগুনার আমতলী উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয় ও অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকদের নিয়ে বাংলাদেশ সাংবাদিক ক্লাব বিজেসি’র আমতলী উপজেলা শাখা গঠন করা হয়েছে।

৭১ প্রজন্ম বাংলা এর আমতলী উপজেলা প্রতিনিধি মোঃ আলিম সৌরভ কে সভাপতি ও ক্রাইম ইনভেস্টিগেসন এ আমতলী উপজেলা প্রতিনিধি সুমাইয়া শীলা কে সাধারণ সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন, মোঃ রেদোয়ান-সহ সভাপতি (বাংলার আলো),আরিফুর রহমান- সাংগঠনিক সম্পাদক (আই বার্তা),হাসান মাহমুদ-অর্থ ও দপ্তর সম্পাদক), রনি মল্লিক- প্রচার সম্পাদক (সময় ২৪ নেট), জামাল মল্লিক-নির্বাহী সদস্য দৈনিক কর্মক্ষেত্র), মোঃ খান সাইফ উদ দৌলা-নির্বাহী সদস্য (নিউজবিডি রিপোর্ট ২৪),তরিকুল ইসলাম- নির্বাহী সদস্য (দৈনিক লাল সবুজের দেশ),খ,ম সাইফুল হাবিব সজিব -নির্বাহী সদস্য (সোনালী সময়),হায়দার হাওলাদার-নির্বাহী সদস্য ( প্রতিদিনের কাগজ) ও মানিফ ইসলাম নাজমুল-নির্বাহী সদস্য (দৈনিক ঢাকা ক্যানভ)।

কেন্দ্রীয় কমিটির অনুমোদনকৃত কমিটির পত্রের কপি বরগুনা জেলা প্রশাসক, পুলিশ সুপার,আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও আমতলী থানার অফিসার ইনচার্জকে পৌঁছে দেওয়া হয়েছে।

বরগুনার আমতলীতে উৎসব উদ্দিপনায় পালিত হলো মহান স্বাধীনতা দিবস

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলীতে যথাযোগ্য মর্যাদায়  ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসটি নানা কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে সুর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনি’র মাধ্যমে কর্মসুচীর সুচনা হয়। সকালে সরকারী এবং বেসরকারী অফিস, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল ৭.৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত স্মৃতিসৌধে আনুষ্ঠানিক ভাবে  পুষ্পস্তবক অর্পন করা হয়।এ সনয় উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার মুহম্মদ আশরাফুল আলম সহ  সকল সরকারী কর্মকর্তা বৃন্দও উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদের পক্ষে পুষ্পস্তবক অর্পন করেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান,সাথে ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম ও নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এম এ কাদের মিয়া,নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি সহ সকল কর্মকর্তা বৃন্দ।

আমতলী পৌরসভার পক্ষে পুষ্পমাল্য অর্পন করেন পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান।

এসময় তার সাথে প্যানেল মেয়র মোঃ হাবিবুর রহমানসহ সকল কাউন্সিলরগন,পৌরসভার কর্মকর্তা,কর্মচারীরা উপস্থিত ছিলেন।উপজেলা আওয়ামী লীগের পক্ষে পুষ্পমাল্য অর্পন করেন সাধারণ সম্পাদক জি,এম ওসমানী হাসান ও আনোয়ার হোসেন ফকিরসহ নেতৃবুন্দ। মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষে পুস্পমাল্য অর্পন করেন কমান্ড কাউন্সিলের প্রশাসক আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট শামসউদ্দিন শানু। পরে  একে একে পুষ্পমাল্য অর্পন করেন আমতলী থানা পুলিশের পক্ষে আমতলী-তালতলী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ রুহুল আমিন ও ভারপ্রাপ্ত কর্মকত এ,কে,এম মিজানুর রহমান।

আরও পুস্পস্তবক অর্পন করেন আমতলী সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল মন্নান,আমতলী সরকারী এ,কে হাইস্কুল, এম,ইউ বালক বিদ্যালয়,এম,ইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয়,আচল ইন্টার ন্যাসনাল স্কুল,আমতলী প্রেসক্লাব,রিপোর্টাস ইউনিটি, সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ক্লাব,আমতলী উপজেলা প্রেসক্লাব,আমতলী অনলাইন প্রেস ক্লাব,আনতলী বন্দর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়,ফায়ার সার্ভিস,এ,কে,হাই সংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন সরকারী ও বেসরকারী সংগঠন। পরে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান,এসময় মঞ্চে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ,কে,এম মিজানুর রহমান। এসময় শান্তির প্রতিক পায়রা উড়িয়ে মহান ২৬ মার্চ স্বাধীনতা দিবসের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম ও আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান।

Daily World News

আমতলীতে পায়রা নদীর ভাঙ্গন প্রতিরক্ষা প্রকল্পের উদ্ভোদন

 

আমতলীতে পায়রা নদীর ভাঙ্গন প্রতিরক্ষা প্রকল্পের উদ্ভোদন

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনা জেলার পোল্ডার ৪৩/১ ও ৪৪বি পুনর্বাসন এবং ঝুকিপূর্ণ অংশ পায়রা নদীর ভাঙ্গন হতে প্রতিরক্ষা প্রকল্প” এর শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ সকাল এগারোটায় আমতলী পানি উন্নয়ন বোর্ড চত্বরে আয়োজিত ও পানি উন্নয়ন বোর্ড এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী (দক্ষিণ) ও অত্র প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মোঃ মজিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা,বরগুনা-১ আসনের সাংসদ,মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালায় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি এবং বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পানি উন্নয়ন বোর্ড এর তত্বাবধায়ক প্রকৌশলী (পটুয়াখালী সার্কেল) ছবিবুর রহমান, বরগুনা জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট এম এ কাদের মিয়া, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান,উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম, আমতলী পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান,আমতলী থানার অফিসার ইনচার্জ এ,কে,এম মিজানুর রহমান, জেলা উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা,জন প্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্য সাংসদ এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের চলমান ধারাবাহিকতায় আমতলী -তালতলী- বরগুনার পাশ দিয়ে বহমান পায়রা নদীর ভাঙ্গন কবলিত জনগণ ও সম্পদের নিরাপত্তায় এ প্রকল্প গ্রহণ করা হয়েছে।

আমতলীতে প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বরগুনার আমতলী উপজেলার ১৩৮টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে ১৩৮টি ল্যাপটপ বিতরণ করা হয়েছে। আজ শ্রক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদের হল রুমে এ উপলক্ষে উপজেলা প্রশাসন এক অনুষ্ঠানের আয়োজন করে।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশ্রাফুল আলম এর সভাপতিত্বে ল্যাপটপ বিতরনের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বরগুনা-১ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি ও আমতলী উপজেলা শিক্ষা অফিসার মোঃ শফিকুল আলম প্রমুখ।

রাস্তা ও ড্রেনের জমির মালিকানা দাবি করে বরগুনার তালতলী উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

//সাইফুল্লাহ নাসির আমতলী (বরগুনা) প্রতিনিধি//

রাস্তা ও ড্রেনের জমির মালিক দাবি করে বরগুনার তালতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রেজবি-উল-কবিরসহ তিনজনের বিরুদ্ধে গত মঙ্গলবার বরগুনার দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার আবেদন করেন তালতলী পাড়া এলাকার মোঃ ছগির হোসেন। শুনানি শেষে বিচারক মোঃ নাহিদ হোসেন মামলাটি আমলে নিয়ে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টকে (সিআইডি) তদন্তের নির্দেশ দেন।

এ বিষয়ে তালতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রেজবি-উল-কবির বলেন, উপজেলা পরিষদ সংলগ্ন কলাবাগান এলাকার পানি নিষ্কাশনের জন্য রাস্তা নির্মাণ কাজে ভূমিদস্যু ছগির বাধা দিয়ে কাজ বন্ধ করে দেয়। এরপর আদালতে আমাকেসহ তিনজনকে আসামি করে মিথ্যা মামলা দায়ের করেন। এই ভূমিদস্যু ছগিরের বিরুদ্ধে ভুমি দখল,সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের স্বাক্ষর জাল ও ইয়াবা কারবারসহ অন্তত ২০ টি মামলা আছে।

মামলা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে মামলার বাদী মোঃ ছগির হোসেনের ভোগদখলীয় জমিতে এস্কেভেটর (ভেকু) মেশিন দিয়ে মাটি কেটে প্রায় ২০ লাখ টাকার ক্ষতিসাধন করেন উপজেলা চেয়ারম্যান রেজবি উল কবির জোমাদ্দারসহ মামলায় উল্লিখিত অন্যরা।

সরেজমিনে ও এলাকাবাসীদের সঙ্গে কথা বলে জানা যায়, কলাবাগান এলাকার পানি নিষ্কাশনের জন্য সরকারি একটি মরা খাল কেটে ড্রেন নির্মাণ হচ্ছে। বর্ষা মৌসুমে এ এলাকার পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় জনদুর্ভোগে পড়েন এ এলাকার মানুষজন। তাদের সমস্যার কথা চিন্তা করে উপজেলা চেয়ারম্যান ড্রেন নির্মাণ করেছেন।এ ঘটনাটায় মামলা করে চেয়ারম্যান কে হয়রানি করছেন।

বড়বগী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল খান লিটু বলেন,ওখানে একটি সরকারি খাল ছিল সেখানে তালতলী বাজারসহ আশেপাশে এলাকার পানি নিষ্কাশনের জন্য একটি ড্রেন নির্মাণ করেছি। সেই কাজে সগির হোসেন নামের একজন ভূমিদস্যু বাধাগ্রস্ত করে আদালতে মামলা করেছেন। এছাড়াও উপজেলা পরিষদের পিছনে একটি রাস্তা নির্মাণের সময়ও তিনি বাধা দিয়েছেন। ছগির উপজেলা পরিষদের সামনে নিজেই সরকারি খাল দখল করে বহুতল ভবন নির্মাণ করেছেন। অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবিও জানান তিনি।

বড়বগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আলমগীর মিঞা বলেন,যখনই কোন সরকারি কাজ হবে তখনই এই ভূমিদস্য ছগির বাধা প্রদান করে। উপজেলা পরিষদের পিছনের একটি রাস্তা কয়েকবার নির্মাণ করতে গেল এই ছগির বাধা প্রদান করে।

মামলার বাদী ছগির হোসেন বলেন,উপজেলা পরিষদের পিছনে আমার জমি সেখান থেকে মাটি কেটে ড্রেন নির্মাণ করছে উপজেলা চেয়ারম্যান এতে আমার ক্ষতি হয়েছে তাই আমি মামলা করেছি।

এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান মোঃ রেজবি-উল-কবির জানান, বৃষ্টির পানি জমে থাকে পানি নিষ্কাশনের জন্য একটি নাল ছিল সেখানে ড্রেন নির্মাণ করেছি। ওই জমির মালিক দাবি করেছেন একজন ভূমি দখলকারি ছগির। এর আগে বিভিন্ন সময়ে সাধারণ মানুষদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন। এই মামলা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। সামাজিকভাবে আমার ভাবমূর্তি ক্ষুন্ন করতে একটি কুচক্রী মহল এ ধরনের ষড়যন্ত্র চালাচ্ছে।

আমতলীতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার আমতলীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

আজ শুক্রবার সকাল আটটায় আমতলী পৌরসভার আয়োজনে পৌরসভা চত্বরে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মুরালে পুষ্পার্ঘ্য অর্পণ,শিশু মেলা ও ১০৩ পাউন্ডের কেক কাটা,সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে।

এ ছাড়াও উপজেলা পরিষদ এর আয়োজনে সকাল সাংস্কৃতিক অনুষ্ঠান,পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান,উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, আমতলী থানার অফিসার ইনচার্জ এ,কে,এম মিজানুর রহমান,প্রবীণ রাজনীতিবিদ আলহাজ্ব নুরুল ইসলাম মৃধা,সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শামসুদ্দিন শানু সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক, রাজনৈতিক,শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

আমতলী উপজেলা পরিষদ পুনঃ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলী  উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে পুনঃ নির্বাচনের এ পর্যন্ত ঘোষিত ফলাফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রার্থী এডভোকেট এম এ কাদের মিয়া বিপুল ভোট পেয়ে থাকায় তিনিই জয়ী হয়েছেন। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামি আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী ওমর ফারুক জিহাদি হাতপাখা প্রতীকে বিপুল ভোটে পিছিয়ে রয়েছেন।

বিগত উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান প্রার্থী হলফনামায় তথ্য গোপন করে নির্বাচিত হওয়ায় নিকটতম প্রার্থী প্রার্থী মামলা করলে নিম্ন আদালত থেকে সর্বোচ্চ আদালতে উক্ত বিজয়ী প্রার্থীকে অবৈধ ঘোষণা করে পুনঃ নির্বাচনের আদেশ দেন। সেই আদেশ অনুযায়ী নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আজ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপুর্নভাবে অনুষ্ঠিত হয়েছে।

আমতলীর দুই সাংবাদিককে বিজেসি’র কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি করায় ওপিসি ও বিএমএসএস এর শুভেচ্ছা

//আমতলী (বরগুনা) প্রতিনিধি//
বরগুনার আমতলীর সিনিয়র সাংবাদিক,বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএমএসএস এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মোঃ সাইফুল্লাহ নাসির ও আমতলীতে রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মোঃ হারুন অর রশীদকে বাংলাদেশ সাংবাদিক ক্লাব বিজেসি’র কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মনোনিত করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে আমতলী অনলাইন প্রেস ক্লাব ওপিসি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএমএসএস এর আমতলী উপজেলা শাখা।

শনিবার (১১ মার্চ) সকালে আমতলী অনলাইন প্রেস ক্লাব ওপিসি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএমএসএস এর আমতলী উপজেলা শাখা কমিটির নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

আমতলী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি খান মোঃ সাইফ উদ দৌলা শাওন ও সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রনি মল্লিক এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএমএসএস এর আমতলী উপজেলা শাখার সভাপতি সভাপতি মোঃ তারেক রহমান ও সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের স্বাক্ষরিত শুভেচ্ছা বার্তায় বাংলাদেশ সাংবাদিক ক্লাব বিজেসি’র কেন্দ্রীয় কমিটিতে আমতলীর দুই সিনিয়র সাংবাদিক মোঃ সাইফুল্লাহ নাসির এবং মোঃ হারুন অর রশীদ কে সহ সভাপতি নির্বাচিত করায় বাংলাদেশ সাংবাদিক ক্লাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিশিষ্ট সাংবাদিক মোঃ খলিলুর রহমান সহ সংগঠনের সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।