আমতলীতে উপজেলা পরিষদ পুনঃ নির্বাচনে প্রিজাইডিং ও পোলিং নিয়োগে অনিয়মের অভিযোগে শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলী উপজেলা পরিষদ পুনঃ নির্বাচনে নির্বাচন পরিচালনায় প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ শিক্ষক সমিতি, আমতলী উপজেলা শাখার সভাপতি গাজী মোঃ গোলাম ফারুক আমতলী রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে লিখিত বক্তব্যে এমন অভিযোগ করেন।সমিতির সভাপতি গাজী গোলাম ফারুক লিখিত বক্তব্যে বলেন, আমতলী উপজেলা পরিষদ পুনঃ নির্বাচন আগামী ১৬ মার্চ ২০২৩ ইং তারিখ অনুষ্ঠিত হবে। নির্বাচনে পরিচালনার জন্য প্রিজাইডিং, পোলিং অফিসার পদে শিক্ষকদের নিয়োগ দিবেন উপজেলা নির্বাচন অফিস। কিন্তু সেটা না করে বিধি বহিঃভুত ভাবে পূর্বচিলা রহমানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ রেজাউল করিম ফরিদসহ অন্য তিন জন শিক্ষক উপজেলা নির্বাচন অফিসারের যোগ সাজসে অনেক বিদ্যালয়ের শিক্ষককে বাদ দিয়ে নির্বাচন পরিচালনার জন্য প্রিজাইডিং ও পুলিং অফিসার নিয়োগ দেন।

শিক্ষক মোঃ রেজাউল করিম ফরিদ বিগত বাংলাদেশ শিক্ষক সমিতি আমতলী উপজেলা শাখার নির্বাচনে হেরে গিয়ে প্রতিহিংসা বশতঃ তার প্রদিদ্বন্দি প্রার্থী ও তাদের সমর্থক অন্যান্য বিদ্যালয়ের সকল শিক্ষকদের ওই নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দিয়ে চিলা রহমানিয়া ১১ জন, চিলা এইচবি ১৫ জন, উত্তর সোনাখালী ১৫ জন, শহীদ সোহরাওয়ার্দী মাধ্যমিক বিদ্যালয়ের ১৩ জন শিক্ষককে নিয়োগ দেন। অপরদিকে ঘটখালী মাধ্যমিক বিদ্যালয়, তক্তাবুনিয়া মাধ্যমিক, হালিমা খাতুন ও কালিবাড়ী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে একজন শিক্ষককেও প্রিজাইডিং ও পুলিং অফিসার পদে নিয়োগ দেয়া হয়নি।

এছাড়া আমতলী পৌরসভার উদয়ন মাধ্যামিক বিদ্যালয়ের পাঠদানের অনুমতি না থাকলেও তাদের বিদ্যালয়ের ৫ জন শিক্ষককে প্রিজাইডিং ও পুলিং অফিসার পদে নিয়োগ দেয়া হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার মোঃ সেলিম রেজা বলেন, নির্বাচন পরিচালনার জন্য প্রিজাইডিং ও পুলিং অফিসার নিয়োগে কোন অনিময় করা হয়নি। অনেক শিক্ষকরা অভিযোগ করলে কিছু শিক্ষকদের নির্বাচন পরিচালনায় সংযুক্ত করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি আমতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ হানিফ মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, নীলগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোশারেফ হোসেন, আড়পাংগাশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক খলিলুর রহমান, সহকারি প্রধান শিক্ষক মনিরুল ইসলাম বাবুল ও সহকারি শিক্ষক হারুন অর রশিদ।

আমতলী উপজেলা নির্বাচন অফিসার মোঃ সেলিম রেজা বলেন, নির্বাচন পরিচালনায় কোন অনিময় করা হয়নি। অনেক শিক্ষক অভিযোগ করলে কিছু শিক্ষকদের এ কার্যক্রমে সংযুক্ত করা হয়েছে।

জেলা নির্বাচন অফিসার দীলিপ কুমার বলেন, এমততো হওয়ার কথা না। আমি খোঁজ নিয়ে দেখছি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বরগুনার আমতলীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলীতে উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের উদ্যেগে এবং বে-সরকারী সংস্থা আমতলী এ,পি, ওয়র্ল্ড ভিশন বাংলাদেশ, এন,এস.এস এডুকো বাংলাদেশ,ফিড দ্যা ফিউচার, বাংলাদেশ নিউট্রশন এক্টিভিট, এফ,এইচ এসোসিয়েশন এর সহযোগিতায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপ কুমার পাল এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান মোসাঃ তামান্না আফরোজ মনি, বিশেষ অতিথি ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এ,কে,এম সামসুদ্দিন আহম্মেদ শানু,পৌর সভার প্যানেল মেয়র মো: হাবিবুর রহমান, আমতলী থানার সাব ইন্সপেকটর সুজন চক্রবর্তী, মহিলা কাউন্সিলর মোসা: ফরিদা ইয়াসমিন প্রমুখ।

বরগুনার আমতলীতে জাটকা রক্ষায় অভিযান// জাল ও ট্রলার জব্দ

//সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি//

জাটকা ইলিশ রক্ষায় বরগুনার আমতলী উপজেলার পায়রা (বুড়িশ্বর) নদীতে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করে ২টি অবৈধ বেহুন্দি জাল ও ৩ টি ইঞ্জিন চালিত মাছ ধরার ট্রলার জব্দ এবং ২ জন জেলেকে আটক করে জরিমাণা করা হয়।

রবিবার ভোর ৫ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার, মেরিন ফিসারিজ অফিসার সায়েদ মোহাম্মদ ফারাহ, ফিল্ড ফেসিলেটর হিমেল আহমেদ, মোঃ আরিফুর রহমান ও ক্ষেত্র সহকারী নয়ন চন্দ্র ঘরামি আমতলী থানা পুলিশ সদস্যদের সহায়তায় পায়রা (বুড়িশ্বর) নদীর পুরাকাটাসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানে শেষে দু’জেলেকে বেহুন্দি জাল ফেলে মাছ শিকার করার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে জনপ্রতি ৫ হাজার টাকা করে জরিমাণা, তিনটি মাছ ধরার ট্রলার জব্দ করে নিলামে তোলা হয় ও ১৮৫ ফুট দৈর্ঘ্যরে আটককৃত অবৈধ দুটি বেহুন্দি জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। স্থাণীয় জেলেরা নিলামকৃত মাছ ধরার ট্রলার তিনটি ক্রয় করেন।

জাটকা ইলিশ রক্ষায় ভ্রাম্যমান আদালত ও নিলাম পরিচালনা করেন বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ জাহিদুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তা- কর্মচারী, সাংবাদিক,স্থানীয় জেলেসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ ও জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আমতলীতে সভা অনুষ্ঠিত

//সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি//

জাতির জনক বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ও ১৭ মার্চ জন্মবার্ষিকী (শিশু দিবস) যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বরগুনার আমতলীতে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ও ১৭ মার্চ জন্মবার্ষিকী (শিশু দিবস)আজ রবিবার সকাল  এগারোটায় আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমুলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী পৌরসভার মেয়র মোঃ মতিয়ার রহমান। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান (মহিলা) তামান্না আফরোজ মনি, আমতলী থানার অফিসার ইনচার্জ এ,কে,এম মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক অধ্যাপক শাহজাহান কবির,উপজেলা পরিষদ এর সাবেক ভাইস চেয়ারম্যান শামসুদ্দিন শানু,আমতলী সদর ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা, চাওড়া ইউপি চেয়ারম্যান আকতারুজ্জামান বাদল খান, কুকুয়া ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন মাসুম তালুকদার, আড়পাংশাশিয়া ইউপি চেয়ারম্যান সোহেলী পারভীন মালা, আঠারোগাছিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, হলদিয়া ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক,গুলিশাখালী ইউপি চেয়ারম্যান এডভোকেট এইচ এম মনিরুল ইসলাম মনি,আমতলী পৌরসভার প্যানেল মেয়র মীর হাবিবুর রহমান সহ উপজেলার বিভিন্ন দপ্তর, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি প্রমুখ।

জাতীয় ভোটার দিবস পালিত হলো বরগুনার আমতলীতে

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

‘ভোটার হবো নিয়ম মেনে,ভোট দিব যোগ্যজনে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার আমতলীতে নানা আয়োজনের মধ্য দিয়ে ৪র্থ জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা প্রশাসকের কার্যালয়ে এসে আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম এর সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সেলিম রেজার সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, আমতলী অফিসার ইনচার্জ এ,কে, এম মিজানুর রহমান,আমতলী পৌরসভার প্যানেল মেয়র মীর হাবিবুর রহমান,উপজেলা মৎস কর্মকর্তা হালিমা বেগম,আনসার ভিডিবি অফিসার মোঃ মাহবুব রহমান, জনপ্রতিনিধি সাংবাদিক সহ গন্যমান্য ব্যাক্তি বর্গ।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম বলেন,ভোটার হওয়া আমাদের অধিকার।১৮ বছর হওয়া মাত্রই সকলের ভোটার হওয়া উচিত। ভোটার হওয়ার মাধ্যমে রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা ভোগ করা যায়। আমরা ভোটাধিকার রক্ষার জন্য দায়িত্ব পালন করছি। বাংলাদেশ সরকার ভোটাধিকার রক্ষায় নানা কর্মসূচি গ্রহণ করেছেন। জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।

বরগুনার তালতলীতে গাঁজাসহ চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেফতার 

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার তালতলীতে এক কেজি গাঁজাসহ মহসীন ফকির (৪১) নামের চাকরিচ্যুত এক সেনা সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলার ছোটবগী ইউপির ঠংপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত চাকরিচ্যুত সেনা সদস্য মহসীন ফকির (৪১) উপজেলার ছোটবগী ইউনিয়নের চরপাড়া গ্রামের মৃত শাহজাহান ফকিরের ছেলে।

তালতলী থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পেরে চাকরিচ্যুত সেনা সদস্য মহসীন ফকির দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছে। এর প্রেক্ষিতে এস আই জামাল ও এএস আই আবু জাফর ক্রেতা ছদ্মবেশে ফোন দিলে তাদের কাছে মাদক বিক্রি করবে বলে জানায়।

পরে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাখাওয়াত হোসেন তপুর নেতৃত্বে পুলিশের একটি টিম ক্রেতার ছদ্মবেশে মহসীন ফকিরের কাছে মাদক ক্রয়ের জন্য যায়। এ সময় তল্লাশি করে তার শরীরে পেচানো চাদর থেকে গাজাঁ পাওনা যায়। পরে বিভিন্ন স্হানে তল্লাশি চালিয়ে আরও ১ কেজি পাওয়া গেলে গাঁজাসহ তাকে আটক করা হয়।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, সেনাবাহিনীর চাকরিচ্যুত মহসীন ফকির দীর্ঘ দিন ধরে গাঁজা বিক্রি করে আসছিল। ছদ্মবেশের কৌশলে তাকে গ্রেপ্তার করা হয়েছে।এই মাদক কারবারির জন্য তাকে চাকুরিচ্যুত করা হয়েছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছে।তাকে আদালতে পাঠানো হয়েছে।

বরগুনার আমতলীতে মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরগুনার আমতলীতে বিভিন্ন  কর্মসুচীর মাধ্যমে দিবসটি পালিত হয়েছে।

এ উপলক্ষে বরগুনার আমতলী উপজেলা মহিলা আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন,কেক কাটা, আলোচনা ও দোয়া অনুষ্ঠান এর মাধ্যমে দিবসটি পালন করে।

উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি নুসরাত লিমুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাকসুদা আবেদীন জোসনার সঞ্চালনায় উপজেলা আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম, এ কাদের মিয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী পৌর সভার মেয়র মোঃ মতিয়ার রহমান।শাহীনুর তালুকদার, কল্পনা বেগম সহ নারী নেতৃবৃন্দ  প্রমুখ।

এ সময় নারী নেত্রী নুসরাত লিমু বলেন,জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেত্রীত্বের দেশ শান্তির পথে এগিয়ে যাচ্ছে।মানবতার পথে অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে সারা বিশ্বের মতো আমাদের নারীরাও এখন অনেক এগিয়ে। দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে নারীর উন্নয়ন ও ক্ষমতায়ন এখন একটি অন্যতম আলোচিত বিষয়। পারিবারিক ও সামাজিক পরিমন্ডল ছেড়ে রাজনীতির জটিল ক্ষেত্রেও তাদের অবদান লক্ষণীয়,তিনি মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে মহিলা আওয়ামী লীগের সকলকে এগিয়ে আসার আহবান জানান।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র আমতলী উপজেলা কমিটি পুনর্গঠন পূর্বক অনুমোদন

//সাইফুল্লাহ নাসির,আমতলী বরগুনা) প্রতিনিধি//

ববরগুনার আমতলীতে বাংলাদেশ মফম্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)’র আমতলী উপজেলা কমিটির পূর্বের কমিটি বিলুপ্ত করে পুনর্গঠন পূর্বক নতুন কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

২৭শে ফেব্রুয়ারী ২০২৩ইং সোমবার আমতলী উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে আমতলী অনলাইন প্রেস ক্লাবের অফিস কক্ষে সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান ও কেন্দ্রীয় মহাসচিব মো: সুমন সরদার এর ভার্চুয়ালী উপস্থিতি ও নির্দেশনায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মোঃ সাইফুল্লাহ নাসির -এর উপস্থিতি ও সার্বিক তত্ত্বাবধানে জাতীয় দৈনিক লাল সবুজের দেশ পত্রিকার আমতলী উপজেলা প্রতিনিধি তারেকুল ইসলাম এর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সকলের সাথে আলোচনাক্রমে পুনর্গঠিত কমিটিতে দৈনিক লাল সবুজের দেশ পত্রিকার আমতলী উপজেলা প্রতিনিধি তারেকুল ইসলামকে সভাপতি এবং দৈনিক সময় ২৪.নেট উপজেলা প্রতিনিধি আবু তাহেরকে সাধারণ সম্পাদক করে নতুন ১১ সদস্য বিশিষ্ট আমতলী উপজেলা কমিটি পুনর্গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- খ.ম সাইফুল হাবিব সজিব- সহ-সভাপতি (দৈনিক সোনালী সময়), হাসান মাহমুদ- যুগ্ম সাধারণ সম্পাদক (দৈনিক আলোকিত সমাচার), সাংগঠনিক সম্পাদক- মানাফী ইসলাম নাজমুল (দৈনিক দেশ সেবা), অর্থ ও দপ্তর সম্পাদক- সুমাইয়া শীলা (দৈনিক ক্রাইম ইনভেস্টিগেশন), প্রচার ও প্রকাশনা সম্পাদক- রেদোয়ান (দৈনিক বাংলার আলো), নির্বাহী সদস্য- খান মোঃ সাইফ উদ দৌলা (নিউজ বিডি রিপোর্ট ২৪), নির্বাহী সদস্য- মোঃ রনি মল্লিক (দৈনিক ভোরের আলো)।

বিএমএসএস- এর পুনর্গঠিত নতুন আমতলী উপজেলা কমিটির সকল নেতৃবৃন্দকে প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয়, বিভাগীয় ও সকল জেলা নেতৃবৃন্দ।

বরগুনার আমতলীতে প্রাণী সম্পদ প্রদর্শনীর উদ্ভোধন

//সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি//

বরগুনার আমতলীতে প্রাণী ও মৎস্য সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতা ও উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল আমতলী এর বাস্তবায়নে প্রাণী সম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।

আজ সকাল এগারোটায় আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম এর সভাপতিত্বে সরকারি আমতলী এ,কে হাই স্কুল মাঠে অনুষ্ঠিত প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান,অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি,আমতলী থানার অফিসার ইনচার্জ এ,কে,এম মিজানুর রহমান,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, চাওড়া ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান বাদল খান,আমতলী পৌর সভার প্যানেল মেয়র মীর হাবিবুর রহমান সহ উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা ও প্রকল্পের আওতাধীন বিভিন্ন ফার্মের মালিকগণ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধানমন্ত্রীর সাবেক সংসদীয় আসন বরগুনা-৩ পুর্নবহালের দাবীতে সোচ্চার দুই উপজেলার জনগণ

//সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি//

জনগুরুত্বপূর্ণ এবং
ভৌগোলিক ও প্রাকৃতিক বিষয় বিবেচনা করে বরগুনা-৩ (আমতলী-তালতলী) সংসদীয় আসনটি পুর্নবহালের দাবীতে সোচ্চার দুই উপজেলার জনগন।

এই আসনটি পুর্নবহালের দাবীতে দুই উপজেলার চার লক্ষাধিক মানুষ দীর্ঘদিন ধরে বিভিন্ন ভাবে দাবী জানিয়ে আসছে।বঙ্গোপসাগর ও পায়রা নদীবেষ্টিত এ সংসদীয় আসনটি বিলুপ্তি হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন জনগন।জানা গেছে,ব্রিটিশ শাসনামল থেকে বরগুনা-৩ (আমতলী-তালতলী) আসনটি একটি স্বতন্ত্র আসন ছিল।স্বাধীনতার পর থেকে ২০০১ সাল পর্যন্ত বরগুনা জেলায় সংসদীয় আসন ছিল ৩ টি।

২০০১ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন সংসদ সদস্য মজিবর রহমান তালুকদার এ আসন (আমতলী -তালতলী) থেকে মনোনয়ন পত্র দাখিলের পর আকস্মিক মৃত্যু হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আসন থেকে নির্বাচন করে জয়লাভ করেছিলেন।সেই থেকে এলাকাবাসী আসনটি প্রধানমন্ত্রীর আসন বলে জানে আর প্রধানমন্ত্রীও বলে থাকেন এটি তার আসন।

কিন্তু ২০০৮ সালের ১/১১’র তত্ত্বাবাধয়ক সরকার সীমানা নির্ধারন অধ্যাদেশ গঠন ১৯৭৬ এর (২) ধারায় প্রশাসনিক কাঠামো,আয়তন,বাস্তবিক অবস্হা ও জনসংখ্যা বিবেচনা না করে এ আসনটি বিলুপ্তি করে।ফলে বৃটিশ আমল থেকে চলে আসা এই এলাকার জনগন চরম ভোগান্তিতে পরেন।

এ আসনটি পুর্নবহালের দাবীতে আমতলী তালতলী মুক্তিযোদ্ধা, রাজনৈতিক,সামাজিক, সাংবাদিক, শিক্ষক সহ সর্বস্তরের জনগন ঐক্যবদ্ধ।

এ বিষয় আমতলী পৌর সভার সরকার দলীয় প্রভাবশালী মেয়র মতিয়ার রহমান বলেন, আমতলী-তালতলী মানুষের দুর্দশা লাঘবের জন্য এই আসনটি পুর্নবহাল দরকার।সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন উদীচীর আমতলী উপজেলা শাখার সভাপতি বাবু অশোক মজুত বলেন,জনসংখ্যা,ভৌগোলিক অবস্হান ও যোগাযোগ ব্যবস্হা বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নির্বাচন কমিশনের কাছে আসনটি পুনর্বহালের আবেদন করছি।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএমএসএস এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও আমতলীর সিনিয়র সাংবাদিক সাইফুল্লাহ নাসির বলেন,আমতলী-তালতলী’র মানুষ দীর্ঘদিন ধরে এই আসনটি পুর্নবহালের দাবি জানিয়ে আসছে।আশা করি তাদের যৌক্তিক দাবি মেনে নিয়ে নির্বাচন কমিশন আমতলী -তালতলীর মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য (বরগুনা-৩) আসনটি পুর্নবহাল করবেন।