আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমতলী অনলাইন প্রেস ক্লাবের পুষ্পার্ঘ্য অর্পণ

//সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি//

বরগুনার আমতলী অনলাইন প্রেস ক্লাবের পক্ষ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ রাত বারোটা এক মিনিটে আমতলী সরকারি কলেজের শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে।

অনলাইন প্রেস ক্লাব ওপিসি আমতলীর পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ এর সময় উপস্থিত ছিলেন আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান, আমতলী পৌরসভার মেয়র মোঃ মতিয়ার রহমান সহ অনলাইন প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আমতলী অনলাইন প্রেস ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি প্রনয়ণ করা হয়েছে। অন্যান্ন কর্মসুচীর মধ্যে রয়েছে সুর্যোদয়ের সাথে সাথে সংগঠন কার্যালয় জাতীয় পতাকা উত্তোলন, সকাল এগারোটায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

আমতলী উপজেলা পরিষদ পুনঃ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীকে গণসংবর্ধনা

//সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি//

বরগুনার আমতলী উপজেলা পরিষদ পূনঃ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এমএ কাদের মিয়াকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

আজ শনিবার বেলা ১২টার দিকে উপজেলার শাখারিয়া বাসষ্ট্যান্ড থেকে মোটর শোভাযাত্রা সহকারে আমতলীতে পৌঁছে পৌর ভবনের সামনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের সামনে গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়।

গণসংবর্ধনয় বক্তব্য রাখেন আমতলী পৌরসভার মেয়র মোঃ মতিয়ার রহমান,উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান, মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদিক মাকসুদা আক্তার জোসনা, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা,কুকুয়া ইউপি চেয়ারম্যান মোঃ বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার, চাওড়া ইউপি চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান খান বাদল,আড়পাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান সোহেলী পারভিন মালা,আঠারোগাছিয়া ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রিপন ও গুলিশাখালী ইউপি চেয়ারম্যান অ্যাডঃ এইচএম মনিরুল ইসলাম মনি।
এছাড়াও গণসংবর্ধনায় উপজেলা ও পৌর আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতা-কর্মী ও নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

গণসংবর্ধনায় বক্তারা আগামী ১৬ মার্চ অনুষ্ঠিত উপজেলা পরিষদ পূনঃ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত নৌকা মার্কার প্রার্থী বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এমএ কাদের মিয়াকে জয়যুক্ত করার জন্য দলীয় নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।

আমতলীর খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সে আখেরী মোনাজাত অনুষ্ঠিত

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে আজ শুক্রবার জুম্মাবাদ আখেরি মোনাজাতের মধ্যদিয়ে বরগুনা জেলার আমতলী উপজেলার আমড়াগাছিয়া খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সের তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল শেষ হয়েছে।

ছারছিনা শরীফের মরহুম পীর আলহাজ্ব হযরত মাওলানা নেছার উদ্দিন আহম্মদে (রঃ) ৭১ তম ও আলহাজ্ব হযরত মাওলানা আবু জাফর মোহাম্মদ ছালের (রঃ) ৩৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ মাহফিলের আয়োজন করা হয়। গত বুধবার থেকে আনুষ্ঠানিক ভাবে এ মাহফিল শুরু হয়ে আজ শুক্রবার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।

দক্ষিণাঞ্চলের দ্বিতীয় বৃহত্তম এ মুসলিম জমায়েতে অংশগ্রহনের জন্য বুধবার সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলিম বাস,ট্রাক, ট্রলার ও টেম্পো বোঝাই করে খানকা শরিফে আসতে থাকেন।
আজ জুম্মাবাদ ঘন্টাব্যাপী আখেরি মোনাজাত পরিচালনা করেন ছারছিনা শরিফের বর্তমান পীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ (রঃ)। আখেরি মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য ও ভ্রাতৃত্বোবোধসহ দেশের শান্তি কামনা করা হয়।

আমতলী উপজেলা পরিষদ উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন এম,এ কাদের মিয়া

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলী উপজেলা পরিষদ এর উপ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় আমতলী উপ নির্বাচনের দলীয় প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন আমতলীর প্রবীণ রাজনীতিবিদ এডভোকেট এম,এ কাদের মিয়া।

২০১৯ সালের ৩১ মার্চ অনুষ্ঠিত আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে ঋণখেলাপির তথ্য গোপন করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীকে অংশগ্রহণ করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন বরগুনা জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম সরোয়ার ফোরকান। পরে ঋণখেলাপির দায়ে ফোরকানকে উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দিয়ে নিজেকে উপজেলা চেয়ারম্যান ঘোষণার জন্য ওই বছরের ২১ এপ্রিল আদালতে মামলা দায়ের করেন ছজু। মামলায় নিম্ম আদালত থেকে উচ্চ আদালত আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান এর প্রার্থীতা অবৈধ ঘোষণা করে উপজেলা পরিষদ এর চেয়ারম্যান এর পদ শুন্য ঘোষণা করেন।

পরবর্তীতে নির্বাচন কমিশন উপ নির্বাচনের তফসিল ঘোষণা করলে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন বোর্ড মনোনয়ন ফরম বিক্রি শুরু করেন।

আমতলী উপজেলা পরিষদ এর উপ নির্বাচনে দলীয় মনোনয়ন  পেতে মোট আটজন মনোনয়ন ফরম ক্রয় করলেও দলীয় মনোনয়ন বোর্ড প্রার্থীদের সাক্ষাৎকার শেষে আজ বিকেল পাঁচ টায় আমতলী উপজেলা পরিষদ এর উপ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে এডভোকেট এম,এ কাদের মিয়ার নাম ঘোষণা করেন।

বরগুনার তালতলীতে কারিতাসের আর্থিক সহায়তা প্রদান

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার তালতলীতে বে সরকারী সংস্হা কারিতাস আইসিডিপি প্রকল্পের দরিদ্র সিসিইউর সদস্য পরিবারের মধ্যে ১৫ ফেব্রুয়ারি  রোজ বুধবার বিকাল ৩টা ছাতন পাড়া অফিসে সবজি বীজ ক্রয় করার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।

কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার(সিডিও)মি:উচোমেন এর সভাপতিত্বেব বক্তব্য রাখেন তালতলী প্রেসক্লাবের সহ-সভাপতি মি:মংচিন থান,উপ- সহকারী কৃষি অফিসার মি:য়েনচিংঅং,সিডিএ মিসেস চন্দা ও তুলসী রানী প্রমূখ।

আলোচনা শেষে সি সি ইউ সদস্য পরিবারের মাঝে ২৫০ জনকে সবজি বীজ  ক্রয় করার জন্য ১৫০টাকা করে মোট ৩৭,৫০০ টাকা প্রধান করা হয়।

আমতলীতে নকল প্রসাধনী বিক্রির অপরাধে জরিমানা

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলীতে সরকারী একে হাই স্কুল সড়কে বুধবার সকাল সাড়ে ১১ টার সময় নকল প্রসাধণী বিক্রির অপরাধে দুই যুবককে পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক মোঃ কবির হোসেন লক্ষাধিক টাকার প্রসাধনীসহ আটক করেন।

পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতে সোপর্দ করলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম আটককৃতদের ভোক্তা অীধকার আইন-২০০৯ এর ৪১ ধারায় ভ্রাম্যান আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন।

আটকৃতরা হলেন,বরগুনা সদর উপজেলার কুমরাখালী গ্রামের বদরখালী ইউনিয়নের রিপন হাওলাদারের ছেলে ছাব্বির (২০) ও একই গ্রামের কামাল হোসেন হাওলাদারের ছেলে আশিক হাওলাদার (২০)।
তাদের কাছ থেকে পাওয়া নকল প্রসাধনী পুরিয়ে ফেলা হয়।

তালতলীতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
সংবাদ প্রকাশের জের ধরে তালতলী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবকন্ঠ পত্রিকার সাংবাদিক শাহাদাৎ হোসেনে নামে দায়ের করা হয়রানি মূলক মিথ্যা চাঁদাবাজি মামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার ১৫ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৯ টায় উপজেলার সদর রোডে তালতলী সাংবাদিক সমন্বয় পরিষদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় সাংবাদিকরা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, মামলার বাদী স্থানীয় ভাঙ্গারি ব্যবসায়ী মশিউর এর বিরুদ্ধে তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের মালামাল পাচারের অভিযোগের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে দুদকসহ প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

তালতলী সাংবাদিক সমন্বয়ে পরিষদ আয়োজিত এই কর্মসূচিতে ৪ টি সংগঠনের নেতারাসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংবাদিকসহ স্বেচ্ছাসেবী ও সুশীল সমাজ অংশ নেন। তালতলী প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোতালেবের সভাপতিত্বে তালতলী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইউসুফ আলীর সঞ্চালনায় মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, তালতলী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাওলানা জোবায়ের হোসেন, তালতলী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক হাইরাজ মাঝি, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এইচএম জলিল আহমেদ, তাললতলী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাদাতৎ হোসেন।

এ সময় বক্তারা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন মালামাল পাচারের করে সেই ভাঙ্গারি ব্যবসায়ী মশিউর মামলা করে প্রমাণ করেছেন গণমাধ্যম কর্মীদের স্বাধীনতা আজ বাধার মুখে। আমরা মনে করেছি তাপ বিদ্যুৎ কেন্দ্রের লোহা, তামার তার ও অ্যালুমিনিয়াম পাচারের সংবাদের প্রকাশের পর দুদক, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসহ প্রশাসন ওই ভাঙ্গারি ব্যবসায়ীর বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেবে, কিন্তু আজ উল্টো সাংবাদিকের বিরুদ্ধেই মামলা করেছে মশিউর। এটা সাংবাদিকদের কণ্ঠরোধ করার পায়তারা, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।

বক্তারা আরও বলেন, ভাঙ্গারি ব্যবসায়ী মশিউর তাপ বিদ্যুৎ কেন্দ্রের মালামাল পাচার করবে, আবার সাংবাদিকের নামে মামলাও করবে এটা মানা যায় না। ওই মশিউরের খুঁটির জোর কোথায় তা বের করতে হবে। সরকার উন্নয়ন করে আর মশিউরের মত চোরাচালানিদের পকেট ভরে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

প্রসঙ্গত, গত ২৯ জানুয়ারি স্থানীয় দৈনিক দীপাঞ্চল পত্রিকায় ‘মাদ্রাসার মাঠে ভাঙারি মালামাল, ভোগান্তিতে শিক্ষার্থীরা’ এই শিরোনামে একটি সংবাদ প্রকাশ হলে ক্ষিপ্ত হয়ে গত ৯ ফেব্রুয়ারি আমতলী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চাঁদাবাজি মামলা করেন ভাঙারি ব্যবসায়ী মশিউর। এর পরের দিন চাঁদাবাজি মামলার অন্যতম সাক্ষী মিলনের ঘর থেকে ২৩০ কেজি তামার তার উদ্ধার করে পুলিশ।

গ্রেফতার হলেও থেমে নেই তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের পাচারকারী চক্র

//সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি//

বরগুনার তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের চলমান নির্মাণকে ঘিরে গড়ে ওঠা নির্মাণ সামগ্রী চুরির সিন্ডিকেটকে কোনভাবেই থামানো যাচ্ছেনা লুটপাট।

পাচারকারীরা নির্মান সামগ্রীর মুল উপাদান লোহা তামার তার অ্যালুমিনিয়াম সহ বিভিন্ন যন্ত্রাংশ লুটপাট করেই চলেছে।মাঝে মাঝে স্থানীয় প্রশাসন এসব মালামাল উদ্ধর করে মামলা দিলেও কোনভাবেই পাচারকারীদের থামানো যাচ্ছেনা।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) তালতলী থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে গভীর রাতে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের মেনীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৬৭ কেজি তামার তার উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত ওই এলাকার সাবেক ইউপি সদস্য গোলাম মোস্তফা হাওলাদারসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।এর আগেও একই এলাকা থেকে ২৩০ কেজি তামা জব্দ করে তালতলী থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান,অবৈধ তামা পাচারকারীরা মালিপাড়া থানা রোড এলাকার ভাঙ্গারি ব্যবসায়ী মশিউর এর কাছে বিক্রি করে। তালতলী বাজারে তামা বিক্রি করতে আসার সময় গোপন সংবাদের ভিত্তিতে ওই তিনজনকে আটক করে পুলিশ।

তালতলী থানার ওসি সাখাওয়াত হোসেন তপু বলেন, সাবেক ইউপি সদস্য সহ গ্রেফতারকৃত তিন জনকে আজ সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

সাংবাদিক হেনস্তায় বিএমএসএস ও আমতলী অনলাইন প্রেস ক্লাবের তীব্র নিন্দা

//সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি//

রাজধানীর ধানমন্ডি এলাকায় শিক্ষার্থীদের মারধরের ছবি ও ভিডিও ধারণ করায় এক সাংবাদিককে পুলিশ কর্তৃক হেনস্তা করার ঘটনায় অনলাইন প্রেস ক্লাব (ওপিসি) আমতলীর নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

এসময় ওই সাংবাদিককে ধরে গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করে পুলিশ। এ সময় সাংবাদিকরা বাধা দিলে তাকে তোপের মুখে ছেড়ে দেন পুলিশ সদস্যরা।

প্রত্যক্ষদর্শী সাংবাদিক লতিফ রানা জানান,ভুক্তভোগী ঢাকা মেইলের অপরাধ বিষয়ক প্রতিবেদক খলিলুর রহমান স্টালিন পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের (পিবিআই) সংবাদ সম্মেলন শেষে বের হচ্ছিলেন। ওই সময় পুলিশ কয়েকজন শিক্ষার্থীকে মারধর করে গাড়িতে তুলছিল। পেশাগত দায়িত্বের অংশ হিসেবে খলিল মোবাইল ফোনে এ ঘটনার ছবি তুলছিলেন এবং ভিডিও ধারণ করছিলেন। এসময় পেছন থেকে এক পুলিশ সদস্য তার গলা ধরে আইডি কার্ড ও মোবাইল কেড়ে নেন।
তিনি জানান,খলিল নিজেকে সাংবাদিক পরিচয় দিলেও সেই পুলিশ সদস্য কোনো কথা না শুনে তাকে গাড়িতে তোলেন। খলিলকে গাড়িতে তোলার সময় সংবাদ সম্মেলন শেষে সেই রাস্তা ধরে যাচ্ছিলেন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের বিশেষ প্রতিনিধি এনামুল কবীর রূপম। তখন তিনি পুলিশকে বাধা দেন। পরে খলিলকে ধরে নিয়ে যাওয়ার কারণ জানতে চাইলে তোপের মুখে পড়েন পুলিশ সদস্যরা। অবস্থা বেগতিক দেখে দ্রুত সটকে পড়েন তারা।

ভুক্তভোগী সাংবাদিক খলিলুর রহমান জানান,পুলিশকে পরিচয় দেওয়ার পরও তারা শোনেনি। তাকে কলার ধরে মারধরের পর জোর করে গাড়িতে তোলা হয়। ওই সময় দুই সিনিয়র সাংবাদিকের হস্তক্ষেপে তিনি মুক্ত হন।
এ বিষয়ে ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বলেন, আমি এখনো বিষয়টি সম্পর্কে অবগত নই। ঘটনা জেনে সতত্যা প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিক এর উপর এমন ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর পক্ষ থেকে তীব্র নিন্দা-প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম মল্লিক, মহাসচিব মো: সুমন সরদার,যুগ্ন মহাসচিব সাইফুল্লাহ নাসির এবং বরগুনা জেলার আমতলী উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি খান মোঃ সাইফ উদ দৌলা ও সাধারণ সম্পাদক মোঃ রনি মল্লিক সহ আমতলী অনলাইন প্রেস ক্লাবের নেতৃবৃন্দ এ ঘটনার সাথে জড়িত সংশ্লিষ্ট থানার এসআই এর বিষয়ে তদন্তপূর্বক বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

আমতলীতে আওয়ামী লীগের শান্তি ও সম্প্রতি সমাবেশ অনুষ্ঠিত

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলীতে আজ ১১ ফেব্রুয়ারি শনিবার সকাল ১২  টায় শান্তি ও সম্প্রীতি সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগের একাংশ।

বিএনপি জামাত জোট সন্ত্রাসবাদী কর্মকান্ডের মাধ‍্যমে সাধারণ মানুষের মধ‍্যে বিরাজমান শান্তি ও সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সে লক্ষ‍্যে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে উপজেলা আওয়ামী লীগের একাংশ  এ শান্তি ও সম্প্রতি সমাবেশের আয়োজন করে।

উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এডভোকেট এম,এ কাদের মিয়ার সভাপতিত্বে সাকিব প্লাজার সম্মুখে অনুষ্ঠিত সমাবেশে বক্তব‍্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মতিয়ার রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ মজিবুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম মৃধা,সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা,চাওড়া ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান বাদল খান, কুকুয়া ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন মাসুম তালুকদার, আড়পাংগাশিয়া ইউপি চেয়ারম্যান সোহেলী পারভীন মালা, আঠারোগাছিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন,গুলিশাখালী ইউপি চেয়ারম্যান এডভোকেট এইচ,এম, মনিরুল ইসলাম মনি,উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ আবদুস সোবহান খান,বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি,সাধারণ সম্পাদক, যুবলীগ, শ্রমিক লীগ,ছাত্রলীগ,মহিলা আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।

সমাবেশে উপজেলা আওয়ামী লীগ,পৌর আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামীলীগ এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা,কর্মী,সমর্থক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।