বরগুনার আমতলী পৌরসভায় বিতরণ করা হলো প্রধানমন্ত্রীর দেয়া ৫০০ কম্বল

সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া অসহায় হতদরিদ্র শীতার্ত মানুষের জন্য কম্বল বিতরন করা হয়েছে।

আজ শুক্রবার আমতলী পৌরসভায় এ কম্বল বিতরন করা হয়। পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান কম্বল বিতরন কার্যক্রম উদ্বোধন করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমতলী পৌরসভায় অসহায় হতদরিদ্র শীতার্ত মানুষের জন্য কম্বল বরাদ্দ দিয়েছেন। শুক্রবার আমতলী পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান পৌরসভা প্রাঙ্গণে এ কম্বলগুলো বিতরণ করেন।

বরগুনার আমতলী পৌরসভায় বিতরণ করা হলো প্রধানমন্ত্রীর দেয়া ৫০০ কম্বল

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান,প্যানেল মেয়র মোঃ হাবিবুর রহমান, নারী কাউন্সিলর মোসাঃ লিপি বেগম, মোসাঃ ফরিদা ইয়াসমিন প্রমুখ।
৮০ বছরের বৃদ্ধা আয়শা বেগম কান্নাজনিত কন্ঠে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসনার লইগ্যা দোয়া হরি। এই শীতে মুই একখান কম্বল পাইছি, এহন আর শীতের কষ্ট করতে হইবো না। রাইতে ভালো কইররা ঘুমাইতে পারমু।
আমতলী পৌর সভার মেয়র মোঃ মতিয়ার রহমান বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দক্ষিণাঞ্চল উন্নয়নের রূপকার।

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দক্ষিণাঞ্চল উন্নয়নেন দিকে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী আমতলী পৌরসভার অসহায় হতদরিদ্র শীতার্ত মানুষের জন্য শীতকষ্ট দুরকরনের জন্য কম্বল দিয়েছেন। এই কম্বলগুলো বিতরন করেছি।

আমতলীর চুনাখালী মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠিত

//সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি//
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বরগুনার আমতলী উপজেলার চুনাখালি মাধ্যমিক বিদ্যালয়ের দুইদিন ব্যাপী প্রতিষ্ঠা বার্ষিকী, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

১৮ ও ১৯ জানুয়ারি রোজ বুধ ও বৃহস্পতিবার চুনাখালী স্কুল প্রাঙ্গণে দুই দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতা , সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। শুরুতে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর নতুন ভর্তি শিক্ষার্থীদের,২নং কুকুয়া ইউনিয়নের সকল মুক্তিযোদ্ধাদের, বিগত তিন বছরের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের, সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক (প্রাক্তন) শিক্ষার্থীদের, নিয়োগ প্রাপ্ত শিক্ষক শিক্ষিকা, অবসরপ্রাপ্ত তিন শিক্ষক ও দুই কর্মচারীকে ফুল দিয়ে বরণ করে নেন স্কুল কর্তৃপক্ষ এবং বীর মুক্তিযোদ্ধা, জিপিএ ৫ প্রাপ্তি শিক্ষার্থীদের, অবসরপ্রাপ্ত তিন শিক্ষক ও দুই কর্মচারীদের হাতে ক্রেস তুলে দেন। আমন্ত্রিত অতিথিদের নিয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
কুকুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শামসুদ্দিন আহমেদ ছজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল আলম বিশেষ অতিথি হিসেবে আমতলী থানা অফিসার ইনচার্জ এ কে এম মিজানুর রহমান, ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক মিলন, ২নং কুকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার, ভাইস প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড নিজাম উদ্দিন শিকদারসহ অত্র এলাকার গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এডভোকেট মাহবুব আলম।
এ সময় উপস্থিত অতিথিরা বিদ্যালয়ের বিভিন্ন বিষয় দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত বক্তৃতা, দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লম্ফ, বিস্কুট দৌড়, দড়ি লাফ, মোমবাতি জ্বালানো, বর্ষা-চাকতি-গোলক নিক্ষেপ, আবৃত্তি, নৃত্য ও চমকপ্রদ ইভেন্ট যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অতিথিদের ক্রেস্ট বিতরণ ও বিজয়ীদের পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

বরগুনার আমতলীতে মহিলা কলেজ প্রভাষকের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা!

//সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি//

বরগুনার আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজের পদার্থ লবিজ্ঞানের প্রভাষক সৈয়দ মোহাম্মদ ওয়ালি উল্লাহর বিরুদ্ধে পাবলিক পরীক্ষায় বডি চেইঞ্জ করে পরীক্ষায় অংশ নিতে সহায়তার দায়ে জিআর-১৫৪/১৮নং মোকদ্দমায় আমতলী উপজেলার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক গ্রেফতারী পরোয়ানার আদেশ দিয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে,২০১৮ সালের মে মাসের ৩ তারিখ আমতলী বকুলনেছা মহিলা কলেজের এইচএসসি পরীক্ষা কেন্দ্রে উচ্চতর গনিত ২য় পত্রের পরীক্ষার দিন কেন্দ্রের দায়িত্ব প্রাপ্তরা পরীক্ষার্থী মোঃ আরিফুর রহমানের প্রবেশপত্র ও রেজিষ্টেশন কার্ড যাচাইকালে দেখতে পান যে, প্রবেশপত্র ও রেজিষ্টেশন কার্ডে মোঃ মেহেদী হাসান এর ছবি। তখন পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব প্রাপ্তদের জিজ্ঞাসাবাদে আরিফুর রহমান জানান যে, সে ২৫ হাজার টাকা চুক্তিতে আসল পরীক্ষার্থী মেহেদি হাসানের সাথে চুক্তিবদ্ধ হেেয়ছে তাকে জিপিএ ৪ পাইয়ে দিবে। সে মেহেদি হাসানের কাছ থেকে নগদ ২০ হাজার টাকা নিয়ে বডি চেইঞ্জ করে তার পরীক্ষা দিতে আসছে। ওই সময় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা আরিফুর রহমানকে পুলিশে সোপর্দ করে।
ওই ঘটনায় বকুলনেছা মহিলা ডিগ্রী কলেজের তৎকালীন (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ মজিবুর রহমান পাবলিক পরীক্ষা (অপরাধ) ১৯৮০ এর ৩ (ক) ও (খ) ১৩ ধারায় বডি চেইঞ্জ করে পরীক্ষায় অংশ নেওয়ার দায়ে আরিফুর রহমানকে আসামী করে আমতলী থানায় একটি মামলা দায়ের করেন।
ওই মামলায় আসামী আরিফুর রহমানকে (১৯) গ্রেফতার দেখিয়ে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করার জন্য প্রেরণ করে। আসামী আরিফুর রহমান জবানবন্দিতে বকুলনেছা মহিলা ডিগ্রী কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক সৈয়দ মোহাম্মদ ওয়ালি উল্লাহর সম্পৃক্ত থাকার বিষয়টি প্রকাশ করেন। ওই সময় আদালতের বিজ্ঞ বিচারক বিষয়টি পিবিআই পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেন দেন। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা পিবিআই পুলিশের পরিদর্শক (পটুয়াখালী) মোঃ আব্দুস সোবাহান সৈয়দ মোহাম্মদ ওয়ালি উল্লাহর নাম তদন্ত প্রতিবেদন থেকে বাদ দিয়ে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
আজ (১৭ জানুয়ারী) মামলার ধার্য তারিখে আদালতে পিবিআই পুলিশের দেয়া তদন্ত প্রতিবেদন সন্তোষজনক না হওয়ায় আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মোঃ আরিফুর রহমান মামলাটি আমলে নিয়ে সৈয়দ মোহাম্মদ ওয়ালি উল্লাহকে ওই মামলায় অর্šÍভূক্ত করে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামী পক্ষের আইনজীবি অ্যাডঃ এম. ইসহাক বাচ্চু।

বরগুনার তালতলীতে যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে বরগুনার তালতলীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

দীর্ঘ তিন বছর পরে আজ রবিবার (১৫ জানুয়ারী) যুবলীগের তালতলী উপজেলা কমিটির যুগ্ন-আহ্বায়ক হাবিবুর রহমান কামাল মোল্লা ও শামীম পাটোয়ারী সঞ্চালনায় এবং আহ্বায়ক মারুফ রায়হান তপুর সভাপতিত্বে তালতলী ছালেহিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে বেলা ১২টার সময় উপজেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে,২০১৯ সালের ২৫ জুলাই মোঃ মারুফ রায়হান তপুকে আহ্বায়ক এবং মোঃ শামীম পাটোয়ারীকে যুগ্ন-আহ্বায়ক করে তিন মাসের জন্য ২১ সদস্য বিশিষ্ট উপজেলার যুবলীগের আহ্বায়ক কমিটি ঘোষনা করে বরগুনা জেলা যুবলীগের নতুন কমিটি।

যুবলীগের বর্ধিত সভায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য জনাব সুভাষ চন্দ্র হালদার এবং বিশেষ উপস্থিত হিসাবে ছিলেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক বদিউল আলম বদির, সাংগঠনিক সম্পাদক কাজী মাজহারুল ইসলাম, মুক্তিযোদ্ধা বিষায়ক সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া শামীম,কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ আব্দুল্লাহ আল মামুম মিঠু।

বর্ধিত সভায় আরও উপস্থিত ছিলেন, তালতলী উপজেলা  আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ রেজবীউল কবির জোমাদ্দার, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ তৌফিউজ্জামান তনু। জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ যুবলীগ ও আওয়ামীলীগের  নেতৃবৃন্দ।

বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সুভাষ চন্দ্র হালদার বলেন,নতুন শক্তি নিয়ে জেগে উঠবে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। বাংলাদেশের উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই।তার বলিষ্ঠ নেতৃত্ব বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে।

বরগুনার আমতলীতে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলী পৌর শহরের ছুরিকাটা গ্রামের ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক মোঃ বেল্লাল গাজী (৩৫) নামে এক যুবকের মরদেহ বুধবার সকালে কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রাম থেকে উদ্ধার করেছে কলাপাড়া থানা পুলিশ। বেল্লাল আমতলী পৌরসভার ৭নং ওয়ার্ডের সফেজ গাজীর ছেলে।

পুলিশ এবং নিহত বেল্লালের স্বজন সূত্রে জানা গেছে, বেল্লাল গাজী (৩৫) ভাড়ায় চালিত মোটর সাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করত। মঙ্গলবার রাতে সে আমতলী পৌর শহরের চৌরাস্তা থেকে যাত্রী নিয়ে কলাপাড়া যাওয়ার পর ওই রাতে সে আরা বাসায় ফিরে আসেনি। রাতে এবং সকালে তার ব্যবহৃত মোবাইলে কল করেও বন্ধ পাওয়া যায়।

বুধবার সকাল ১১ টার সময় কলাপাড়া থানা পুলিশ স্থানীয়দের নিকট থেকে জানতে পেরে টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামের বাশার সিকদারের বাড়ীর কাছের মৌমিতা খালের পার থেকে ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক বেল্লালের মুখমন্ডল থেতলানো রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। তবে এখনো তার প্লাটিনা মোটর সাইকেল এবং ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করতে পারেনি পুলিশ।

নিহত বেল্লালের বড় ভাই দুলাল গাজী জানান,আমার ভাই বেল্লালকে শত্রুতার করে কেহ হত্যা করে মোটর সাইকেলটি ছিনতাই করে নিয়ে গেছে। তার মুখমন্ডল থেতলানো, চোখে এবং হাতে আঘাতের চিহ্ন এবং গলায় রশি পেচানো ছিল। আমি এ ঘটনার তদন্ত সাপেক্ষে সুষ্ঠ বিচার চাই।

নিহত বেল্লালের স্ত্রী মারিয়া বেগম কান্না জড়িত কণ্ঠে বলেন, মুই এ্যাহন দুইডা পোলাপান লইয়া ক্যামনে থাকমু।

নিহত বেল্লালের মা কহিনুর বেগম কান্না বিজড়িত কন্ঠে জানান,আমারে কে এহন মা বলে ডাকবে।

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন বলেন,লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, লাশের মুখমন্ডল এবং চোঁখে আঘাতের চিহ্ন আছে। ধারনা করা হচ্ছে শত্রুতা বশতঃ কেউ তাকে হত্যা করে লাশ ফেলে রেখেছে।

আমতলীতে অনলাইন প্রেস ক্লাবের কমিটি গঠিত

//সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি//

অবাধ ও বস্তুনিষ্ঠ তথ্য প্রবাহ সর্বসাধারণের দারপ্রান্তে দ্রুত প্রকাশের অঙ্গিকার নিয়ে বরগুনার আমতলী উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয় ও অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকদের নিয়ে আমতলী উপজেলা অনলাইন প্রেস ক্লাব এর কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।

গতকাল ৯/১/২৩ ইং তারিখে রাত আটটার সময়ে বিএমএসএস আমতলী উপজেলা শাখা কার্যালয়ে দৈনিক ভোরের আলো পত্রিকার আমতলী উপজেলা প্রতিনিধি মোঃ রনি মল্লিক এর সভাপতিত্বে এবং সময় ২৪. নেট এর আমতলী উপজেলা প্রতিনিধি মোঃ আবু তাহের এর পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত সকল সাংবাদিকদের মধ্যে আলোচনাক্রমে দৈনিক ভোরের আলো’র আমতলী উপজেলা প্রতিনিধি মোঃ রনি মল্লিককে আহবায়ক, দৈনিক দেশ সেবা’র উপজেলা প্রতিনিধি মোঃ নাজমুল আহসানকে যুগ্ন আহবায়ক,সময় ২৪.নেট এর আমতলী উপজেলা প্রতিনিধি মোঃ আবু তাহের’কে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়।

কমিটির সদস্যরা হলেন, মোঃ রেদোয়ান (দৈনিক বাংলার আলো), মোঃ জাহিদুল ইসলাম (দৈনিক বরিশাল ক্রাইম), জাহিদুল ইসলাম জনি (দৈনিক প্রচেষ্টা নিউজ),মোঃ হায়দার হাওলাদার (দৈনিক প্রতিদিনের কাগজ), মোসাঃ সুমাইয়া শিলা (ক্রাইম ইনভেস্টিগেশন),মোসাঃ বৃষ্টি আক্তার (দৈনিক কলম কথা)।

অনলাইন প্রেস ক্লাবের আমতলী উপজেলার নব গঠিত আহবায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে কার্যকরী কমিটি গঠন করবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

ছিনতাই হওয়া অটো উদ্ধার ও দুই ছিনতাইকারী গ্রেফতার

//সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি//

বরগুনার আমতলী থেকে গত ০২/০১/২৩ তারিখ পার্শ্ববর্তী উপজেলা কলাপাড়ায় যাওয়ার কথা বলে বলে তিনজন লোক সিদ্দিক মৃধার অটোতে উঠে পরবর্তীতে পথিমধ্যে অটো চালক সিদ্দিক মৃধাকে মারধর করে উপজেলার টিয়াখালী নামক স্থানে ফেলে রেখে অটোটি নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনা সোশাল মিডিয়ায় প্রকাশ পেলে আমতলী থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিয়ে বিভিন্ন ভাবে অনুসন্ধান করে আজ অটোটি উদ্ধার করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত দুই ছিনতাইকারীকেও গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত দুই ছিনতাইকারী হলো, সোলায়মান (২০) পিতা- জাফর এবং জাহিদুল ইসলাম (১৯) পিতা- শাহ আলম উভয় সাং ফেরীঘাট,আমতলী পৌরসভা। এদের স্বীকারোক্তি মোতাবেক পালিয়ে যাওয়া ছিনতাইকারী হলো জাকারিয়া পিতা- মোস্তফা, সাং ৫ নং ওয়ার্ড,আমতলী পৌরসভা।সে পলাতক আছে।

এ ব্যপারে আমতলী থানার অফিসার ইনচার্জ এ,কে,এম মিজানুর রহমান বলেন, ঘটনা শুনেই অটো উদ্ধার ও ছিনতাইকারীদের গ্রেফতার করার জন্য বিভিন্ন ভাবে প্রচেষ্টা চালানো হয়।এবং সিসি ক্যামেরার ফুটেজ দেখে অটো ছিনতাইকারীদের সনাক্ত করা হয় সে অনুযায়ী অটোটি উদ্ধার ও গ্রেফতারকৃত দুই ছিনতাইকারীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আমতলীর সাইদুর তক্ষক সহ ডিবি পুলিশের হাতে গ্রেফতার

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলী উপজেলার সাইদুর তক্ষক সহ বরগুনার ডিপি পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছে।

ডিবি পুলিশ সুত্রে জানা গেছে, গত ০৪/০১/২০২৩ ইং জেলা গোয়েন্দা শাখা (ডিবি), বরগুনার এসআই/নিঃ জাহিদ হোসেন কবির এর নেতৃত্বাধীন একটি চৌকশ টিম অভিযান চালিয়ে গ্রেফতারকৃত আসামি মোঃ সাইদুর রহমান গাজী (৫৬), পিতা-মৃত নুর মোহাম্মদ গাজী, সাং-বৈঠাকাটা,চাওড়া ইউপি, থানা-আমতলী,জেলা-বরগুনার বসত ঘরের বারান্দায় রক্ষিত বাক্স হতে ০২ (দুই) টি তক্ষক উদ্ধার করেন।

পরে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে ডিবি পুলিশ বাদী হয়ে  আমতলী থানায় বন্যপ্রাণী আইনে মামলা রুজু করা করেছেন।

বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

//সাইফুল্লাহ নাসির,বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় রাজু (৬০) নামের একজন নিহত হয়েছেন। সোমবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৬ টার দিকে ঢাকা-পটুয়াখালী- কুয়াকাটা মহাসড়কের আমতলী  উপজেলার সিকদার বাড়ি নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত রাজু মিয়া চাওড়া ইউনিয়নের উত্তর ঘটখালী গ্রামের বাসিন্দা।

আমতলী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ও স্থানীয সূত্রে জানা যায়,ফজরের নামাজ শেষে খেতের ধান চাষের নাড়া কাটার উদ্দেশ্যে বাড়ি থেকে যাওয়ার পথে সড়ক পারাপারের সময় অজ্ঞাতনামা গাড়ি ওই বৃদ্ধকে ধাক্কা দেয় বলে ধারণা করেন তার পরিবারের লোকজন।

স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে সড়কের পাশে পড়ে থাকতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয় পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনা স্থানে এসে আহত অবস্থায় বৃদ্ধকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

এ ব্যাপারে আমতলী থানার অফিসার ইনচার্জ এ,কে, এম মিজানুর রহমান বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

আমতলীতে জাতীয় সমাজসেবা দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলীতে জাতীয় জাতীয় সমাজসেবা দিবস-২০২৩ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে আজ সকাল সারে দশটায় আমতলী উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‌্যালি বেরে হয়ে উপজেলা পরিষদ চত্ত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী পৌরভার মেয়র মোঃ মতিয়ার রহমান ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি।সভা সঞ্চালনায় ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ মানজুরুল হক কাওসার। আলোচনা সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন।