জেলার সেরা তরুণ করদাতা হলেন আমতলীর এ,কে মিলন

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিঃ

বরগুনা জেলার সেরা তরুণ করদাতা হয়েছেন আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের পশ্চিম চিলা গ্রামের নাসির উদ্দিন মোল্লার কনিষ্ঠ পুত্র এ,কে মিলন।

২০২১- ২০২২ কর বর্ষে বরিশাল বিভাগের ৬ জেলার ৪৯ জন সর্বোচ্চ করদাতা,দীর্ঘ মেয়াদে করদাতা, সেরা নারী করদাতা এবং সেরা তরুণ করদাতার চারটি ক্যাটাগরিতে এনবিআর এ সম্মাননা প্রদান করা হয়েছে।

এ সকল ক্যাটাগরীর মধ্যে বরগুনা জেলার সেরা তরুণ করদাতা হিসেবে সম্মাননা ক্রেষ্ট পেয়েছেন আমতলী’র এ,কে মিলন কে।

গত বুধবার বরিশাল নগরীর গ্রান্ড পার্ক হোটেলের হল রুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে এ,কে মিলনকে এ সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে। বরিশাল আঞ্চলিক কর কমিশনার কাজী লতিফুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (আন্তর্জাতিক কর) মোঃ আবদুল মজিদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল চেম্বার অ্যান্ড কমার্স এর সভাপতি সাইদুর রহমান রিন্টু।

সন্মাননা পেয়ে এ,কে মিলন বলেন,দেশ সেবায় অংশীদার হতে পেরে আমি আনন্দিত।

আমতলীতে গভীর রাতে ৩৬০ কেজি জাটকা আটক

সাইফুল্লাহ নাসির,আমতলী ( বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার আমতলীতে গতকাল গভীর রাতে পটুয়াখালী’র মহিপুর থেকে আগত একটি ভটভটি থেকে প্রায় ৩৬০ কেজি পরিমাণ জাটকা আটক করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম। পরে আটককৃত জাটকা উপজেলার সরকারি অনুদানপ্রাপ্ত বিভিন্ন এতিমখানা ও দুস্থ-অসহায়দের মাঝে বিতরণ করা হয় এবং জাটকা পরিবহনের অপরাধে ভটভটি চালকসহ দুইজনকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন (১৯৫০) অনুযায়ী দশ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

গতকাল রাত একটার সময়ে জাটকাবিরোধী মোবাইল কোর্ট এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন উপজেলা মৎস্য অফিসার জনাব হালিমা সরদার,কৃষি অফিসার সি এম রেজাউল করিম,সমাজসেবা অফিসার মোঃ মানজুরুল হক কাউসার,মেরিন ফিশারিজ অফিসার জনাব এস এম ফারাহ, উপজেলা প্রশাসন, আমতলী থানা পুলিশ ও মৎস্য অফিসের সদস্যবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এ সময়ে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের জাটকা বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

বরগুনার আমতলীতে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলী উপজেলার ৬১ হাজার ১৬৬ জন শিক্ষার্থীর মাঝে নতুন বই বিতরণ উপলক্ষে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।নতুন বছরের প্রথম দিন নতুন বই পেয়ে আনন্দে আত্মহারা শিক্ষার্থীরা।

রবিবার আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান এ বই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক  উদ্বোধন করেন।

জানা গেছে,আমতলী উপজেলার প্রাথমিক, মাধ্যমিক,দাখিল ও ইবতেদায়ী মাদ্রাসায় ৬১ হাজার ১৬৬ নতুন শিক্ষার্থীদের মাঝে এ বই নতুন বিতরণ করা হয়। এর মধ্যে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২৮ হাজার ৫৬৬, মাধ্যমিক বিদ্যালয়ের ১৩ হাজার ৮০০, দাখিল মাদ্রাসায় ৮ হাজার ১০০ এবং ইবতেদায়ী মাদ্রাসায় ১০ হাজার ৭০০ শিক্ষার্থী।

এদিকে বই না আসায় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম এবং মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় সপ্তম শ্রেনীর শিক্ষার্থীদের বই বিতরণ করা সম্ভব হয়নি।

বই আসা মাত্রই এ সকল শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হবে বলে নিশ্চিত করেন প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান।

বরিবার আমতলী এম,ইউ মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম এর সভাপতিত্বে বই বিতরনী উৎসবে  প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান।বিশেষ অতিথি ছিলেন,আমতলী পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, থানার অফিসার ইনচার্জ এ,কে,এম মিজানুর রহমান,মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াউল হক মিলন, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম,এ হান্নান,সাবেক প্রধান শিক্ষক মোঃ আবদুল জববার মিয়া ও মোঃ নাসির উদ্দিন,প্যানেল মেয়র হাবিবুর রহমান,পৌর কাউন্সিলর শামসুল হক, এম,এউ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ জহিরুল ইসলাম খোকন মৃধা প্রমুখ।

আমতলীতে জেলের জাল আগুনে পুড়ে ছাই হওয়ায় নিঃস্ব জেলে পরিবার

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলী উপজেলার পশ্চিম ঘটখালী গ্রামের জেলে আব্বাস হাওলাদারের জ্বাল দুস্কৃতকারীরাদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ায় জীবিকার একমাত্র সম্বলটুকু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে জেলে পরিবার।

জেলে আব্বাস হাওলাদার আমতলীর পায়রা নদীতে ইলিশ মাছ শিকারের মাধ্যমে ৭জনের পরিবারের  জীবিকা নির্বাহ করেন।

গতকাল (রবিবার) মাছ শিকার করে প্রতিদিনের মতো নদীর পাড়ে নৌকা রেখে বাড়ী চলে যান।আজ (সোমবার) সকাল বেলা এলাকার লোক জনের ডাক চিৎকারে নদীর পাড়ে গিয়ে দেখে নৌকায় আগুন জ্বলছে।শত চেষ্টা করেও বাঁচার অবলম্বনটুকু রক্ষা করতে পারেননি। আজ সকালে কান্না জড়িত কন্ঠে জেলে আব্বাস হাওলাদার বলেন,সকাল থেকে বিভিন্ন স্থানে ঘুরছি পরিবার পরিজন নিয়ে কি করবো ভেবে পাইনা।তিনি আরও বলেন, বিভিন্ন এনজিও থেকে লোন নিয়ে জাল কিনে মাছ ধরে পরিবার পরিজন নিয়ে সংসার চালাই।আমি এখন পরিবার পরিজন নিয়ে কি করবো,কি খাবো।

আগুনে পুড়ে যাওয়ায় আব্বাস হাওলাদার এর ক্ষতির পরিমাণ প্রায় দেড় লক্ষ টাহা।

আব্বাস হাওলাদার এর স্ত্রী পারভীন বেগম বলেন,সকালে উপায় না দেইখ্যা মৎস্য স্যারের কাছে গেছিলাম।হে কইলো থানায় আবেদন করেন। তারপর আমার যা করার আমি করবো। মোগো এহন মরা ছাড়া উপায় নাই।পারভিন বেগম আরও বলেন,৭ জনের সংসারে একমাত্র আয় এই ইলিশ মাছের জ্বাল। ৪টি এনজিও থেকে লোন নিয়ে মাছ ধরে পরিশোধ করি। এখন মৃত্যু ছাড়া উপায় নেই আমাদের।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ,কে,এম মিজানুর রহমান বলেন,ঘটনা শুনেছি কিন্তু এখনো কোন আবেদন পাইনি। আবেদন পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আমতলীতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

//সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি//
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস’২২ উপলক্ষে আমতলী পৌরসভার পক্ষ থেকে আমতলী উপজেলার সর্ব কালের সর্বশ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বিকেল চারটার সময়ে আমতলী পৌরসভার আয়োজনে পৌর এলাকায় বঙ্গবন্ধু মুরাল চত্বরে এ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আমতলী পৌরসভার মেয়র মতিয়ার রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম,আমতলী থানার অফিসার ইনচার্জ এ,কে,এম মিজানুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আমতলী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সামসুদ্দিন শান,মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আমতলীতে থানা দখলমুক্ত পরবর্তী অন্তবর্তী কালীন আমতলী থানার ইনচার্জ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল ইসলাম পাশা তালুকদার,চাওড়া ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান আক্তারুজ্জামান বাদল খান,বরগুনা জেলা পরিষদ সদস্য আহুরুজ্জামান আলমাস খান,আমতলী উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মনিরুজ্জামান মনি,আমতলী পৌর সভার প্যানেল মেয়র মীর হাবিবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার সকল মুক্তিযোদ্ধাকে মাঝে পৌর মেয়র মতিয়ার রহমান এর পক্ষ থেকে বিভাগে উপহার সামগ্রী প্রদান করা হয়।

বরগুনার আমতলীতে মহান বিজয় দিবস পালিত

সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

সারাদেশের ন্যায় বরগুনার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ৫১তম মহান বিজয় দিবস পালিত হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসেন শুভ সুচনা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী বেসরকারী ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৭টায় টায় উপজেলা পরিষদ কমপ্লেক্সে স্মৃতি সৌদে উপজেলা প্রশাসন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট, পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলী, পৌরসভা, আমতলী রিপোর্টার্স ইউনিটি, যুবলীগ, ছাত্রলীগ ও সেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী- বেসরকারী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো পুস্পস্তবক অর্পণ করেন।

সকাল ৯টায় আমতলী সরকরী একে মডেল হাই স্কুল মাঠে উপজেলা নির্বাহী অফিসার মুহম্মদ আশ্রাফুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবর রহমান বিশেষ অতিথি আমতলী পৌরসভার মেয়র মোঃ মতিয়ার রহমান। কুচকাওয়াজ ও ডিসপ্লের ছালাম গ্রহণ করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান এরপর একই স্থানে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। সকাল ১১টায় পৌরসভার উদ্যোগে বঙ্গবন্ধু মুরালে পুস্পমাল্য অর্পণ ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা, মসজিদ- মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপসনালয়ে বিশেষ দোয়া, হাসপাতাল, এতিমখানা ও শিশুসদনে উন্নতমানের খাবার বিতরণ, ক্রীড়া অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এছাড়া উপজেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস পালন করেছেন।

বরগুনার আমতলীতে এনজিও অফিস থেকে লক্ষাধিক টাকা চুরি

//সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা) প্রতিনিধি//

বরগুনার আমতলীতে বে-সরকারী সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের উপজেলা অফিসে ৬ তারিখ মধ্য রাতে বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে। এ সময় উক্ত অফিস থেকে সারে তিন লক্ষ টাকা নিয়েছে বলে জানান কর্তপক্ষ। আমতলী থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

এনজিও’র অফিস সূত্রে জানা যায়, আমতলী পৌর শহরের একে স্কুল সংলগ্ন ইনসাফ হসপিটাল এলাকায় বরগুনার আমতলীতে বে-সরকারী সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের অফিস। হিসাব রক্ষক মিল্টন বাড়ৈ সকাল ৮টায় অফিস ঘর খুলে দেখে টেবিলের ড্রয়ার ভাংগা ও অগোছালো। এরপর আলমিরা ভাংগা দেখে অফিস স্ট্যাফদের খবর দেয়। আলমিরার ভিতরে রক্ষিত ৩. ৪,৬১৯ টাকা চোরেরা নিয়া যায়। জোনাল অফিসার (পটুয়াখালী) খন্দকার আবুল বাশার এসে অফিস পরিদর্শণ করেন।

অফিস ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে যে কোন সময় সংঘবন্ধ চোরদল অফিসের জানালার গ্রীল ভেংঙে অফিসে ঢুকে আলমারির দরজা ভেঙে নগদ ৩,৪,৬১৯ টাকা নিয়ে যায়।

আমতলী থানার অফিসার ইন চার্জ এ,কে,এম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। লিখত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বরগুনার আমতলীতে শিক্ষক লাঞ্চিতের প্রতিবাদে সভা অনুষ্ঠিত

//সাইফুল্লাহ নাসির,  বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলীতে শিক্ষক লাঞ্চিতের প্রতিবাদে আজ সোমবার সকালে উপজেলার আঠারগাছিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের শিক্ষক,অভিভাবক,ছাত্র-ছাত্রী দের অংশ গ্রহনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

আঠারগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গাজী গোলাম ফারুক ,সাধারন সম্পাদক হানিফ মিয়া,যুগ্ম সাধারন সম্পাদক রেজাউল করিম,সাংগঠিক সম্পাদক দেলোয়ার হোসেন, শিক্ষক নেতা আব্দুল হক,আঠারোগাছিয়া ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান নাজমুন নাহার মুকুল, সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি মন্নান খান মন্টু,ম্যানেজিং কমিটির সদস্য আনোয়ার গাজী , সহকারী প্রধান শিক্ষক মেজবাউদ্দিন কামাল (প্রমুখ), অষ্টম শ্রেণীর ছাত্র মাসুম কে পরীক্ষা দিতে না দেয়ায় ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আবদুল জলিল গত২৯ নভেম্বর ২০২২ ইং তারিখ বার্ষীক পলীক্ষা চলাকালীন সময়ে উক্ত ছাত্রের পক্ষ নিয়ে বিদ্যালয়ের সিনয়ির শিক্ষক রুহুল আমিন কে চাপ দিলে শিক্ষক রুহুল আমিন বলেন প্রধান শিক্ষকের অনুমতি ছাড়া আমি পরীক্ষা নিতে অপারগ।

পরীক্ষা নিতে না চাওয়ায় ক্ষিপ্ত হয়ে আবদুল জলিল বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ রুহুল আমিন হাওলাদারকে শিক্ষক ও ছাত্রছাত্রীদের সামনে অকথ্য ভাষায় গালাগালী করা সহ তাকে লাঞ্চিত করে এবং চাকরিচ্যুত করার হুমকি দেয় ।

পরে উক্ত আবদুল জলিল মাদবার কাইয়ুম মৃধার ছেলে মাসুম কে দিয়ে রুহুল আমিন কে আসামী করে ছাত্র পিটানোর মিথ্যা ঘটনা সাজিয়ে ৩০ নভেম্বর ২০২২ ইং তারিখ আমতলী বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেড আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করেছে বলে রুহুল আমিন জানান।

মামলাটি তদন্তের জন্য আমতলী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াউল হক এর উপর দায়িত্ব দেয়া হয়েছে।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান এর নিকট জানতে চাইলে তিনি জানান ,মাসুম বিদ্যালয়ে আসে না তাছাড়া মাদক সেবন, ইভটিজিং সহ নানা অপরাধে জড়িত । ইতিপূর্বে ঐ ছাত্রের কাছ থেকে অঙ্গিকার নামাও নেয়া হয়েছে। এ জন্যই তাকে পরীক্ষায় অংশগ্রহন করার অনুমতি দেয়া হয়নি।

প্রতিবাদ সভায় বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার সহ ম্যানেজিং কমিটির সদস্য জলিল মাতুব্বর এর সদস্য পদ বাতিলের দাবি জানান।

Daily World News

মিথ্যা মামলা দিয়ে প্রতারণা করায় বাদীর ১৫ দিনের কারাদণ্ড

মিথ্যা মামলা দিয়ে প্রতারণা করায় বাদীর ১৫ দিনের কারাদণ্ড

//সাইফুল্লাহ নাসির,  বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জমির মালিকানা না হওয়া সত্ত্বেও প্রতারণা করে টাকা নিয়ে জমি বিক্রি ও দলিল রেজিস্ট্রি করেছে মর্মে বাদী আব্দুর রশিদ একটি মিথ্যা মামলা দায়ের করেন।

আলালতে মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালতের বিজ্ঞ বিচারক বাদীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে,তালতলী উপজেলার ৪২নং বড় নিশান বাড়িয়া মৌজার,এসএ ১৯৪, ১৯৫, ১৯৬নং খতিয়ানে ৩০টি দাগ উল্লেখ পূর্বক জমির মালিকানা না থাকা সত্ত্বেও প্রতারণা করে টাকা নিয়ে উপজেলার ছোট আমখোলা গ্রামের বাসিন্দা ক্বারি আব্দুর রাজ্জাক, সিদ্দিকুর রহমান ও আব্দুল হক সাব কবলা মূলে একই এলাকার আব্দুর রশিদের কাছে জমি বিক্রি ও দলিল রেজিস্ট্রি করেছেন।

এমন অভিযোগ এনে আব্দুর রশিদ বাদী হয়ে ২০২০ সালে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবী অ্যাড. বাকের খানের মাধ্যমে সি.আর ৪৮৫নং ও ৪২০ ধারায় উল্লেখিত ওই তিন জনকে আসামি করে একটি প্রতারণা মামলা দায়ের করেন।

উক্ত মামলায় বাদীর উল্লেখিত বিষয়টি আদালতে মিথ্যা প্রমাণিত হওয়ায় আজ সোমবার (৫ ডিসেম্বর) বাদী আব্দুর রশিদকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে বরগুনা জেল হাজতে পাঠানোর আদেশ দেন আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক আরিফুর রহমান।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট হরিহর চন্দ্র দাস বলেন, আমার মক্কেলদের বিরুদ্ধে করা মামলার বিষয়টি মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালতের বিজ্ঞ বিচারক বাদীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। আদালতের এমন রায়ে আমরা খুশি।

বাড়ি ফেরার পথে দুই সহোদর নিহত

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার আমতলী উপজেলার পটুয়াখালী-আমতলী-কুয়াকাটা আঞ্চলিক মহা সড়কের কেওয়াবুনিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই সহোদর নিহত হয়েছেন।

সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার সময়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন,উপজেলার মহিষকাটা গ্রামের আকন বাড়ির ইসরাইল আকনের ছেলে আলম (৩০) ও আব্দুল্লাহ (২৮)।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ,কে, এম মিজানুর রহমান বলেন,সন্ধ্যার দিকে মহিষকাটা-কেওয়াবুনিয়ার মাঝামাঝি এলাকায় যাত্রীবাহী একটি বাস বিপরীত দিক থেকে আসা ভাঙারি মাল বোঝাই ভ্যানকে চাপা দেয়।এতে ঘটনাস্থলেই দুই ভাঙারি ব্যবসায়ী নিহত হন। তারা দুজন সম্পর্কে সহোদর।

তিনি আরও জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। এছাড়া ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।