বরগুনার তালতলীতে ডিবির অভিযানে অবৈধ কেমিক্যাল ব্যবসায়ী আটক

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার তালতলীতে ডিবি পুলিশের বিশেষ অভিযানে দেলোয়ার কাজী (৫০) নামক এক অবৈধ কেমিক্যাল ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।গতকাল মঙ্গলবার রাত ১০ ঘটিকায় উপজেলার ৭ নং সোনাকাটা ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

স্হানীয় সুত্রে জানা গেছে, দেলোয়ার কাজী দীর্ঘদিন ধরে অবৈধ কেমিক্যালের ব্যবসা করে আসছেন।গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই জাহিদুল ইসলাম কবিরের নেতৃত্বে গতরাতে ফকিরহাট বাজারে দেলোয়ার কাজীর নিজ ওয়ার্কশপে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।এসময়ে আয়েশা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে বিভিন্ন প্রকার এসিড জাতীয় কেমিক্যাল দেখতে পায় ডিবি পুলিশ। এছাড়াও তালতলী তাপ বিদ্যুৎ প্রকল্পের (চায়না প্রজেক্ট) বিভিন্ন প্রকার অবৈধ মালামাল পাওয়া যায়। এসময়ে ওই ওয়ার্কশপ থেকে ১০১ ড্রাম অবৈধ কেমিক্যাল সহ তাপবিদ্যুৎ প্রকল্পের বিভিন্ন অবৈধ মালামাল জব্দ করা হয়। এবং এই সমস্ত অবৈধ কেমিক্যালের ব্যবসা করায় দেলোয়ার কাজীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত দেলোয়ার কাজীকে তালতলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এবিষয়ে ডিবি পুলিশের এসআই জাহিদুল ইসলাম কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দেলোয়ার কাজীর নিজ ওয়ার্কশপে ১০১ ড্রাম এসিড জাতীয় কেমিক্যাল পাই। তিনি আমাদেরকে কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। আমাদের কাছে মনে হয়েছে এগুলো তাপবিদ্যুৎ প্রকল্পের চোরাই মালামাল।

বরগুনার আমতলীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুপিয়ে জখম

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আশিক তালুকদার (২৫) কে কুপিয়ে জখম করা হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আশিক তালুকদার এর সাথে তার সৎ ভাই মোঃ রেজা তালুকদার ও সিরাজুল ইসলাম তালুকদার এর মধ্যে দীর্ঘদিন ধরে জমি-জমা সংক্রান্ত বিরোধ চলছিল। ঘটনার দিন (২১ নভেম্বর) সকাল ১০ টার দিকে আশিক বাঁশ কাটতে যায় এ সময় রেজা তালুকদার ও সিরাজুল ইসলাম তালুকদার বাধা দিলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আশিক তালুকদারকে দেশী গাছ কাটার দা দিয়ে মাথায় আঘাত করা হয়।পরে আশিক তালুকদারের চিৎকার শুনে স্থানীয়রা দৌড়ে এসে তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আশিক তালুকদার বলেন,গৃহস্থালি কাজের জন্য বাঁশঝার থেকে বাঁশ কাটতে গেলে তারা আমাকে বাধা দেয়। বাধা উপেক্ষা করে বাঁশ কাটতে গেলে তারা আমাকে হত্যার উদ্দেশ্যে জখম করে।

রেজা তালুকদার ও সিরাজুল ইসলাম তালুকদারকে একাধিকবার মুঠোফোনে চেষ্টা করলেও তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিউটিট রত চিকিৎসক বলেন,আশিক তালুকদারের মাথায় আঘাত গুরুতর। উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ব্যপারে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) এ,কে,এম মিজানুর রহমান বলেন,বিষয়টি শুনেছি এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।বরগুনার আমতলীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুপিয়ে জখম

বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার শিশু শিক্ষার্থী নিহত

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলী উপজেলার চুনাখালী বাজারস্হ পটুয়াখালী-আমতলী কুয়াকাটা আঞ্চলিক সড়কে বাস চাপায় এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু ইয়াছিন (৬) স্থানীয় একটি মাদরাসার ছাত্র।

আজ শনিবার (১৯ নভেম্বর) পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে সকাল সাড়ে ১০টায় চুনাখালী বাজারস্হ ব্রিজের নিকট ঢাকাগামী জুবায়ের পরিবহন বাসের চাপায় শিশুটির মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশ্যে জুবায়ের পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৩-২০২৭) বাসটি ছেড়ে আসে। যাত্রাপথে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের উপজেলার চুনাখালী বাজার ব্রিজের নিকট পৌঁছালে রাস্তার পূর্বপাশ থেকে পশ্চিম পাশে দৌড় দিয়ে অতিক্রম করতে গেলে গাড়ির চাপায় গুরুতর আহত হয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ,কে, এম মিজানুর রহমান বলেন,খবর পাওয়া মাত্র দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বরগুনার তালতলীতে শিক্ষকের বিরুদ্ধে সাংবাদিকদের লাঞ্ছিত করার অভিযোগ

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার তালতলী উপজেলার একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুই সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।অভিযুক্ত জাহিদুল হক সোহাগ উপজেলার ধীরেন্দ্র দেবনাথ শম্ভু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাতে উপজেলার মুক্তিযোদ্ধা সড়কের তালতলী ব্রডব্যান্ড নেটওয়ার্ক অফিসের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিকদ্বয় হলেন, দৈনিক নয়াদিগন্ত পত্রিকার তালতলী উপজেলা সংবাদদাতা ও তালতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি ইউসুফ আলী এবং সাধারণ সম্পাদক ও দৈনিক মানবকন্ঠের তালতলী উপজেলা প্রতিনিধি শাহাদাৎ হোসেন।

সাংবাদিকদ্বয় বলেন,তালতলী সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে ওয়াইফাই লাইন দুইদিন ধরে বিচ্ছিন্ন করে রেখেছেন প্রধান শিক্ষক সোহাগ।উক্ত শিক্ষক তালতলীতে ব্রডব্যান্ড নেটওয়ার্ক পরিচালনা করেব।ওয়াইফাই লাইন দুই দিন ধরে বন্ধ থাকার ব্যাপারে কথা বলতে তার অফিসে গেলে সোহাগ সাংবাদিকদের দেখে কটুক্তি মূলক কথা বলেন এবং সাংবাদিক শাহাদাৎকে গালাগালি ও ডাক চিৎকার দিয়ে হুমকি ধামকি দেন। এ সময় সাংবাদিক ইউসুফ আলীকেও হেনস্তা করেন। সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেন।

বরগুনার তালতলীতে শিক্ষকের বিরুদ্ধে সাংবাদিকদের লাঞ্ছিত করার অভিযোগ

সাংবাদিক ইউসুফ আলী বলেন, সাংবাদিক ইউনিয়নের অফিসে ওয়াইফাই দুই দিন ধরে বন্ধ। এ ব্যাপারে সোহাগের সাথে কথা বলতে গেলেই তিনি সাংবাদিকদের দেখেই উদ্ভট আচরণ করেন। সাংবাদিক শাহাদাৎকে অকথ্য ভাষায় গালাগালি করে মারতে আসেন।

এই ঘটনায় স্থানীয় সাংবাদিকরা বলেন, সোহাগ (জাসস) জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা এর উপজেলা সাধারণ সম্পাদক। বড় ভাই শহিদুল হক উপজেলা বিএনপি’র আহ্বায়ক ও বর্তমান বরগুনা ২ আসনের সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সভাপতি বীরেন্দ্র দেবনাথ শম্ভু মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হওয়ায় তিনি ক্ষমতার দাপট দেখান। এছাড়াও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ছত্রছায়ায় সুদের কারবার করে রাতারাতি টাকার মালিক বনে গেছে।

অভিযুক্ত শিক্ষক জাহিদুল হক সোহাগ বলেন,ওয়াইফাই লাইনের বিল বাকি ছিল এজন্য লাইন কেটে দিয়েছি।

তালতলী থানার ওসি শাখাওয়াত হোসেন তপু বলেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বরগুনার আমতলীতে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলীতে ২দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) থেকে দু’দিন ব্যাপী মেলা আগামীকাল শেষ হবে।

উপজেলা প্রশাসন কর্তৃক পরিষদ চত্বরে মাঠে এ মেলার আয়োজন করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ-আবু-জাহের এর সভাপতিত্বে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান।

বরগুনার আমতলীতে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

সভায় বক্তব্য রাখেন আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা সিএম রেজাউল করিম, আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ,কে,এম মিজানুর রহমান, বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এ,কে,এম সামসুদ্দিন শানু, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম মৃধা,কুকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন মাসুম তালুকদার,আড়পাংগাশিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেলী পারভীন মালা, আঠারোগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন প্রমুখ।

 বরগুনার তালতলীতে শিক্ষকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার তালতলীতে অবসরপ্রাপ্ত শিক্ষক সুন্দর আলী গাজীর বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। শনিবার তালতলী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী আবুল কালাম।

অভিযোগকালে তিনি বলেন, দাতা উতেনও ওয়েনের নিকট থেকে ২০০৬ সালে একই দলিলে প্রবীন মাস্টার সুন্দর আলীর সাথে যৌথভাবে ৬৭ শতাংশ জমি ক্রয় করি। এরপর ঐজমি দখলে নিয়ে দুই ভাগে ভাগ করে সীমানা দিয়ে মাটি ভরাট করে বসত ঘর তুলে ভোগ দখলে আছি। আমি আমার ব্যবসার কাজে বেশ কিছুদিন ধরে এলাকার বাইরে থাকলে দখলীয় জমির পূর্ব পাশের মাস্টার সুন্দর আলী জোরপূর্বক দখলে নিয়ে ৩ তলা ভবন নির্মাণ করে।এলাকায় এসে আমার জমি দখল করেছে দেখে স্থানীয় উপজেলা চেয়ারম্যানের কাছে অভিযোগ দিলে সুন্দর আলী বোঝার জন্য ৩ দিনের সময় দাবি করেন। উপজেলা চেয়ারম্যানের কাছ থেকে ৩ দিনের সময় নিয়ে  আদালতে গিয়ে হয়রানী মুলক মারধরের একটি মিথ্যা মামলা দায়ের করে। অথচ মারধরের কোন ঘটনাই ঘটেনি।

এবিষয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক সুন্দর আলী গাজী বলেন, জমির ট্রেসে একটু ঝামেলা আছে। সেটার সমস্যা সমাধান হলেই দুইপক্ষের সমান সমান জমি হবে। মিথ্যা মারধর মামলার বিষয় জানতে চাইলে বলেন, এমনি হাতাহাতি হয়েছে ও আমার জমিতে জোর করে ঘর উঠাতে পারে, এই সন্দেহে মামলা করেছি।

আমতলীতে সড়ক দুর্ঘটনায় এনএসআই কর্মকর্তার মৃত্যু

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার জেলার আমতলী-কুয়াকাটা মহাসড়কের খলিয়ান নামক স্থানে সড়ক দুর্ঘটনায় সরকারি গোয়েন্দা সংস্থা এনএসআই’র বরগুনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন (৩৬) নিহত ও  আবু তাহের (৩৫) নামের ঐ সংস্থার কর্মী আহত হয়েছে।

আমতলী থানা পুলিশ ও এনএসআই বরগুনা জেলা কার্যালয় সূত্রে জানা গেছে,গতকাল শুক্রবার (১১ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে ওই কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল আমিন ও মাঠকর্মী আবু তাহের একটি মোটরসাইকেল যোগে কলাপাড়া থেকে আমতলী আসছিলেন। পথিমধ্যে আমতলী-কুয়াকাটা মহাসড়কের খলিয়ান নামক স্থানে পৌঁছলে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি খালি ট্রলির পেছনে মোটরসাইকেলটি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই এনএসআই কর্মকর্তা নিহত হন এবং সঙ্গে থাকা মাঠকর্মী আবু তাহের গুরুতর আহত হন।

সংবাদ পেয়ে আমতলী থানার পুলিশ দূর্ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় নিহতের মরদেহ ও আহত মাঠকর্মীকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এনএসআই কর্মকর্তাকে মৃত ঘোষণা করেন ও আহত মাঠকর্মীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ,কে,এম মিজানুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় এনএসআই বরগুনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিহত হয়েছেন এবং তার সাথে থাকা ঐ কার্যালয়ের মাঠকর্মী আহত হয়েছেন।

তালতলীতে আ’লীগের কমিটি গঠন, সভাপতি রেজবি সম্পাদক তনু

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার তালতলী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শেষে আবারও তালতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজবি-উল-কবির জোমাদ্দার সভাপতি ও ছোটবগী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তৌফিক উজ্জামান সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। গতকাল শনিবার তালতলী মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

দলীয় সূত্র জানায়, সর্বশেষ ২০১৪ সালে তালতলী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে রেজবি-উল-কবির জোমাদ্দার সভাপতি ও তৌফিক উজ্জামান তনু সাধারণ সম্পাদক হয়েছিল।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজবি-উল-কবির জোমাদ্দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌফিকউজ্জামান তনুর সঞ্চালনায় এ সম্মেলনের উদ্বোধন করেন বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি বরগুনা ১ আসনের সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ (শম্ভু)। সম্মেলন প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য গোলাম রাব্বানি চীনু। এতে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির। সম্মেলনে জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

রাত সাড়ে আটটায় সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু সম্মেলনের প্রধান অতিথি ও কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করেন। সম্মেলনে সভাপতি পদে তালতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজবি-উল-কবির জোমাদ্দার ও সাধারণ সম্পাদক পদে ইউপি চেয়ারম্যান তৌফিক উজ্জামান তনুর নাম ঘোষণা করেন।

আজকের আমতলী উপজেলা আওয়ামীলীগের সন্মেলন ঘিরে তৃণমুলের প্রত্যাশা

//সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি//

রাত কিংবা দিন,দেখার সময় নেই এমন নেতাকেই আমতলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে দেখতে চাই দাবীতে আমতলী উপজেলা আওয়ামী লীগের তৃনমুল নেতা কর্মীরা একাট্টা।

বরগুনা জেলার আমতলী উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন কমিটির সভাপতি সাধারণ সম্পাদক এর সাথে আলাপকালে তারা বলেন,আমতলী উপজেলা আওয়ামীলীগের বর্তমান সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মতিয়ার রহমান আমতলী উপজেলা আওয়ামী লীগের হাল ধরার পর থেকে এ যাবত কালের সবচেয়ে দলীয় ভীত মজবুত অবস্হানে রয়েছে। দলের মধ্যে গনতান্ত্রিক চর্চা থেকে শুরু করে মেয়র মতিয়ার রহমান এর কার্যক্রমে দলীয় নেতা কর্মীরা সন্তোষ প্রকাশ করেন।
তারা আরও বলেন,বর্তমান সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ২৪ ঘন্টায় ব্যাস্ত থাকেন দলীয় কাজে ।যখনি ডাক দেয় দল, নিজের শরীরের দিকে খেয়াল না রেখেই ছুটে যান, ঝাঁপিয়ে পড়েন দলের জন্য, দ্বায়িত্ব কে নিজের অস্তিত্ব মনে করেন তিনি ।ঝড়,তুফান, এমনকি বজ্রপাতকেও হার মানেননা আমাদের এই প্রাণ প্রিয় নেতা,ওয়ার্ড থেকে কেন্দ্র পর্যন্ত আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের যত প্রোগ্রাম হয় সব গুলো প্রোগ্রামে তিনি বিপুল সংখ্যক কর্মী নিয়ে সবার আগে উপস্থিত হন।নিজের অর্থ সম্পদ,উন্নয়ন ও সহানুভূতি দিয়ে আমতলী উপজেলায় গড়ে তুলেছেন আওয়ামীলীগের দুর্ঘ হিসেবে।

আলাপকালে উপজেলার সাতটি ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সভাপতি সাধারণ সম্পাদকদের সকলেই প্রত্যাশা করছেন আজকের আমতলী উপজেলা আওয়ামীলীগের সন্মেলন এ সভাপতি হবেন আমতলী উপজেলা আওয়ামীলীগের বর্তমান সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মতিয়ান।

ডুমুরিয়ার কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উদযাপন!

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

“পুলিশই জনতা,জনতাই পুলিশ’! এ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার ডুমুরিয়ায় কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন হয়েছে।  ২৯ অক্টোবর শনিবার সকালে ডুমুরিয়া শহিদ স্মৃতি মহিলা কলেজ চত্তরে এক আলোচনা সভা  থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া বিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয। অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব‍্য দেন ,খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বিপিএম।

বিশেষ অতিথির বক্তব‍্য দেন উপজেলা নির্বাহী অফিসার শরিফ আসিফ রহমান, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু,সাধারণ সম্পাদক ও ফুলতলা উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আকরাম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড আপস) সুশান্ত সরকার,উপজেলা পুলিশিং কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মানিক, ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া বিপিএম।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা অাওয়ামী লীগ সহ-সভাপতি নাজিবুর রহমান নাজু, ইউপি চেয়ারম্যান গোপাল চন্দ্র দে,শহিদ স্মৃতি মহিলা কলেজ অধ্যক্ষ শেখ শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ আইয়ুব হোসেন, ওসি তদন্ত কবির হােসেন, এসআই লক্ষন দাস প্রমখ।

অনুষ্ঠান সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন,এসআই হাবিবুল্লাহ, এসআই হাসানুজ্জামান,এসআই বিকাশ দাশ,এসআই শাহিনুর রহমান,এসআই হাফিজুর রহমান, এসআই ফরিদুজ্জামান, এসআই কামাল হোসেন,এসআই আবু বক্কারসহ সহ পুলিশের সকল  সদস্য বৃন্দ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন,মুফতি মােঃ জহিরুল ইসলাম,পবিত্র গীতা থেকে পাঠ করেন,শিক্ষক  রঞ্জন কুমার  সরকার। অনুষ্ঠান পূর্বে একটি বর্নাঢ্য র‍্যালি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।