আগামীকালের আমতলী উপজেলা আওয়ামীলীগের সন্মেলন ঘিরে বইছে উৎসবের আমেজ

//সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা) প্রতিনিধি//

বরগুনার আমতলীতে র্দীঘ নয় বছর পর অনুষ্ঠতি হতে যাচ্ছে উপজলো আওয়ামীলীগরে ত্রি-বার্ষিক সম্মলেন। আগামীকাল রববিার আমতলী পৌরসভার বঙ্গবন্ধু মুরাল মাঠে এ সম্মলেন অনুষ্ঠতি হব।এ সম্মলেনকে ঘিরে নবরূপে সেজেছে আমতলী পৌরশহর। শহরের র্সবত্র শোভা পাচ্ছে তোরণ,রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন ও বিল র্বোড।
নেতার্কমীদরে মধ্যে দেখা দিয়েছেে প্রাণচাঞ্চল্য। সম্মলেন সফল করতে উপজলো আওয়ামী লীগরে পক্ষ থকেে নেওয়া হয়ছে ব্যাপক প্রস্তুতি। ইতোমধ্যইে সকল প্রস্তুতি শেষ র্পযায়ে রয়ছেে বলে দলীয় সূত্র নিশ্চিতি করছে।

সম্মলেনরে উদ্বোধন করবনে বরগুনা জেলা আওয়ামীলীগরে সভাপতি সংসদ সদস্য অ্যাড. ধীরন্দ্রে দবেনাথ শম্ভু। প্রধান অতথি হিসেবে উপস্থতি থাকবনে আওয়ামী লীগরে কেন্দ্রী কার্য্য নির্বাহী কমিটির সাংগঠনকি সম্পাদক (বরশিাল বিভাগ) অ্যাড. মো. আফজাল হোসাইন। বিশেষ অতথিি হিসেবে উপস্থতি থাকবনে বাংলাদেশ আওয়ামীলীগ এর কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মি আহম্মদে,কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্য আনিসুর রহমান ও গোলাম রাব্বানী চিনু, প্রধান বক্তা হিসেবে উপস্থতি থাকবনে বরগুনা জেলাআওয়ামীলীগরে সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর কবরি।
সম্মলেনে সভাপতত্বি করবনে আমতলী উপজলো আওয়ামী লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) এ্যাডভােকটে এম. এ কাদরে মিয়া, অনুষ্ঠান সঞ্চালনায় থাকবনে উপজলো আওয়ামী লীগরে সাধারণ সম্পাদক ও আমতলী পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান। আরও অতথি হিসেবে উপস্থিত থাকবনে জলো,উপজলো ও ইউনয়িনরে আওয়ামীলীগ নেত্রীবৃন্দ।
উপজলো আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও আমতলী পৌর ময়ের মোঃ মতয়িার রহমান বলনে,২০১৩ সালরে পর আগামীকাল অনুষ্ঠতি হতে যাচ্ছে উপজলো আওয়ামী লীগরে ত্রি- বার্ষিক সম্মলেন। সম্মলেনরে সকল প্রস্তুতি সম্পন্ন।

আমতলীর কুকুয়ায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত

//সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি//
বরগুনার আমতলী থানা পুলিশের আয়োজনে উপজেলার কুকুয়া ইউনিয়নে বরগুনা পুলিশ সুপারের উপস্থিতিতে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২৭ শে অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৪ টার সময়ে উপজেলার কুকুয়া ইউনিয়ন পরিষদ চত্ত্বরে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ,কে,এম মিজানুর রহমানের সভাপতিত্বে ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলার পুলিশ সুপার মোঃ আবদুস সালাম।

https://dainikbiswa.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%a3%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/15993/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%a4%e0%a6%b2%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%81%e0%a6%95%e0%a7%81%e0%a7%9f%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%93%e0%a6%aa%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%89%e0%a6%b8/

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান,কুকুয়া ইউনিয়নে চেয়ারম্যান মোঃ বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার ও আঠারোগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন প্রুমুখ।

‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠানে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মতামত তুলে ধরেন স্থাণীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, জনসাধারণ,কমিউনিটি পুলিশিং এর নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

প্রধান অতিথি পুলিশ সুপার আবদুস ছালাম তার বক্তব্যে বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন, চাঁদাবাজি এবং মাদক বিরোধী সমাজ গড়তে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহবান জানান।

ভারমুক্ত হতে যাচ্ছে আমতলী উপজেলা আওয়ামীলীগ!

//সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি//

উপকূলীয় জনপদ বরগুনার আমতলী উপজেলা আওয়ামীলীগ অবশেষে ভারমুক্ত হতে চলছে।কয়েক বছর ধরে আমতলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদদ্বয় ভারপ্রাপ্ত দিয়ে চললেও আগামী ৩০ অক্টোবর আমতলী উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হওয়ার মাধ্যমে ভারমুক্ত হবে আমতলী উপজেলা আওয়ামীলীগ।

জানা গেছে, ২০১৩ সালে আমতলী একে সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামীলীগ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা জিএম দেলওয়ারকে সভাপতি ও সামসুদ্দিন আহম্মেদ ছজুকে সাধারণ সম্পাদক করা হয়।তার এক বছর পরে ২০১৪ সালে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে সামসুদ্দিন আহম্মেদ ছজুকে সাধারণ সম্পাদক পদ থেকে অব্যহতি দেয়া হয়। পরে যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমানকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়।পরবর্তীতে ২০২০ সালে তৎকালীন আমতলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জি,এম দেলওয়ার মৃত্যু করায় সংগঠনের সিনিয়র সহ সভাপতি এডভোকেট এম এ কাদের মিয়াকে ভারপ্রাপ্ত সভাপতি করে আমতলী উপজেলা আওয়ামী লীগের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

আগামী ৩০শে অক্টোবর আমতলী উপজেলা আওয়ামী লীগের সন্মেলন ঘিরে গত ২৩ অক্টোবর উপজেলা আওয়ামী লীগের এক সভা অনুষ্ঠিত হয় ঐ সভায় সম্মেলন বাস্তবায়নে প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। উপজেলা আওয়ামীলীগ সভাপতি (ভারপ্রাপ্ত) অ্যাড. এমএ কাদের মিয়া আহবায়ক ও সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমানকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

আমতলী উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণ প্রত্যাশা করছেন দীর্ঘ নয় বছর সন্মেলন অনুষ্ঠানের মাধ্যমে আমতলী উপজেলা আওয়ামীলীগ ভারমুক্ত হবে।

বরগুনার আমতলীতে টমটমের চাপায় স্ব-মিল শ্রমিক নিহত

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের অফিস বাজার সড়কের দফাদার ব্রীজ সংলগ্ন স্থানে টমটমের চাপায় স্ব-মিল শ্রমিক মোঃ আবু তালেব নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার বেলা সারে এগারোটার দিকে।

জানা গেছে, উপজেলার দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামের টমটম চালক  মোঃ বশির মিয়া তার টমটমে গাছ নিয়ে অফিস বাজারের একটি স্ব-মিলে যাচ্ছিল। পথিমধ্যে দফাদার ব্রীজে ওঠার সময় টমটম আটকে যায়। এ সময় স্ব-মিল শ্রমিক মোঃ আবু তালেব ওই গাছ বোঝাই টমটম ব্রীজে ওঠাতে সহযোগীতা করে।এ সময় টমটম উল্টে খাদে পড়ে গেলে টমটমের চাপায় স্ব-মিল শ্রমিক আবু তালেব ঘটনাস্থলেই নিহত হয়।

এ ঘটনা শুনে আমতলী থানার এসআই মোঃ সিদ্দিক মিয়া ঘটনাস্থলে গিয়ে শ্রমিক আবু তালেবকে উদ্ধার করে। পরে স্বজনদের দাবীর প্রেক্ষিতে নিহত আবু তালেবের মরদেহ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় আমতলী থানায় একটি অপমৃত্যু মামলা হয়।

প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, গাছ বোঝাই টমটমটি ব্রীজে উঠাতে আবু তালেব সহযোগীতা করছিল। কিন্তু টমটমের চাপায় আবু তালেব ঘটনাস্থলেই নিহত হয়েছে।

নিহত আবু তালেবের বাবা মোতালেব হাওলাদার কান্নাজড়িত কন্ঠে বলেন,মোর পোলাডা টমটমের তলে ওইরা মইরা গ্যাছে। মুই এ্যাহন নাতি-পুতি লইয়্যা কই যামু?

আমতলী থানার ওসি এ,কে,এম মিজানুর রহমান বলেন, নিহত আবু তালেবের মরদেহ পরিবারের দাবীর প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়।

বরগুনার আমতলীতে শিক্ষক দিবস পালিত

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু’ এই প্রতিপাদ্যকে নিয়ে আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় আমতলীতে উপজেলা প্রশাসনের আয়োজনে শিক্ষক দিবস পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক বর্নাঢ্য র‍্যালি শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা করে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান,আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত) এস,এম সাদিক তানভির,মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জিয়াউল হক,শিক্ষা কর্মকর্তা মোঃ মজিবুর রহমান সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্তরের সহস্রাধিক শিক্ষক সহ প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা অংশ গ্রহণ করেন।

বরগুনার আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসায় নবীন বরন অনুষ্ঠিত

//সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি//

বরগুনার আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার ফাযিল ১ম বর্ষ ছাত্র ছাত্রীদের নবীন বরণ ও ছবক অনুষ্ঠান-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৭ অক্টোবর সকাল এগারোটায় আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসা মিলনায়তনে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা মোঃ ইউনুস এর সভাপতিত্বে অনুষ্ঠিত নবীন বরন ও ছবক অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান,আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ,কে,এম মিজানুর রহমান,কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সদস্য মোঃ মিজানুর রহমান, মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য মোঃ রেজাউল করিম শাহজাদা আকন,মাদ্রাসার ব্যবস্হাপনা কমিটির সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন তপু সহ প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র ছাত্রী বৃন্দ।

বরগুানয় আমতলীতে সড়ক দুর্ঘটনায় নিহত-১ আহত-৩

//সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি//

বরিশাল- কুয়াকাটা মহাসড়কের আমতলী উপজেলার ছুরিকাটা সৈকত ফিলিং স্টেশন এর সামনে এক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছে।

আজ সকাল ১০-৩০ মিঃ সময় বরিশাল থেকে কুয়াকাটা যাওয়ার পথে আসা ঢাকা-ব ১৪-৭৭৯৪ সাগর পরিবহনের সাথে অটোরিকশা ও মোটরসাইকেল এর সাথে লেগে দিলে ঘটনাস্থলেই ১জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।

নিহত অটোরিকশা চালক আঃ জব্বার (৬০) আমতলী নাচনাপাড়া গ্রামের কাছেম আলী শরীফের ছেলে।
আহতরা হলেন বরগুনার গাবতলি চৌদ্দঘর প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাঃ ফাহিমা ( ৪০) স্বামী মোঃ বাদল শরীফ ( ৬০) ও তাদের পুএ বাকীবিল্লাহ (৮) আহত বাদল শরীফ নিজ মটর সাইকেলে বাড়ী যাচ্ছিলেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ,কে,এম মিজানুর রহমান বলেন,ঘটনাস্হল পরিদর্শন করা হয়েছে এবং বাসগাড়ীটি আটক করা হয়েছে।

বরগুনার আমতলীতে জালটাকা সরবরাহকারী চক্রের তিন সদস্য গ্রেফতার

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলীতে গতকাল শুক্রবার রাতে গোপন সংবাদ এর ভিত্তিতে জালটাকা সরবরাহকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ।

আমতলী থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিত্বে আমতলী থানার এস আই জ্ঞান কুমারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে মোঃ জীবন শেখ (২০) শেখ ইমরান হোসেন (২৮) মোঃ রাকিব (১৯) এর কাছে থাকা  ১,৭০,৫০০/- (এক লক্ষ সত্তর হাজার পাঁচশত) টাকার জাল নোট উদ্ধার করা হয়।

জানা গেছে,জালটাকা সরবরাহকারীরা উপজেলার খেকুয়ানী বাজা্রেরএকটি দোকানে জালটাকা দিয়ে ক্রয় বিক্রয় করার সময় প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিত্বে থানা পুলিশ তাদেরকে তল্লাসী করে বেশ কিছু জাল টাকায় পায়।পরে তাদের গ্রেফতার করার পর তাদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী পটুয়াখালীর একটি আবাসিক হোটেল থেকে এক লক্ষ সত্তর হাজার পাঁচশত টাকার জাল নোট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত তিনজনের মধ্যে জীবন শেখ ও ইমরানের বাড়ী বাগেরহাট জেলায় ও রাকিবের বাড়ী ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায়।

এঘটনায় আমতলী থানার এস আই জ্ঞান কুমার বাদী হয়ে জালনোট সরবরাহকারীদের  বিরুদ্ধে আমতলী থানায় মামলা দায়ের করেছেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ,কে,এম মিজানুর রহমান বলেন,গ্রেফতারকৃতদের আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোটের্র মাধ্যমে বরগুনা জেল হাজতে প্রেরন করা হয়েছে।

র‍্যাবের যৌথ অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক দুই আসামী গ্রেফতার

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

পটুয়াখালী জেলার গলাচিপা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার ০২(দুই) এজাহারভুক্ত আসামীকে র‌্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এবং র‌্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্প একটি যৌথ অভিযান পরিচালনা করে ঢাকার যাত্রাবাড়ী থেকে গ্রেফতার করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে ২১/১০/২০২২ইং তারিখ রাত ১৭ঃ৩০ ঘটিকার সময় ঢাকা জেলার যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ এলাকায় পটুয়াখালী জেলার গলাচিপা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার ০২(দুই) এজাহার নামীয় পলাতক আসামী অবস্থান করিতেছে। উক্ত প্রাপ্ত সংবাদের ভিত্তিতে সততা যাচাইয়ের লক্ষ্য  উক্ত স্থানে পৌছাইলে র‌্যাবের উপস্থিতি টের পাইয়া আসামীরা পালানোর চেষ্ঠাকালে আনুমানিক ১৯:৩০ ঘকিটার সময় মোঃ জামাল হাং(৩৫) এবং মোঃ বসির হাং(৪৫), উভয় পিতা-মোঃ মোফাজ্জেল হাং, উভয় সাং-বড়শিবা, ০৭নং ওয়ার্ড, উভয়- থানা- গলাচিপা, জেলা-পটুয়াখালীদেরকে ধৃত করতে সক্ষম হয়।

ঘটনার বিবরণে জানা যায় যে, গত ২৫ জুলাই ২০২২ইং তারিখ সন্ধ্যা আনুমানিক ১৯ঃ১৫ ঘটিকায় পটুয়াখালী জেলার গলাচিপা থানাধীন চর কাজল ইউনিয়নের বড়শিবা ০৭নং ওয়ার্ডস্থ সুলুইজ বাজার এলাকায় জমিজমা নিয়া দীর্ঘদিনের দ্বন্ধের জের ধরে চায়ের দোকানের মধ্যে নুর খান নামে একজন ব্যক্তিকে হত্যা করা হয়। উক্ত ঘটনার প্রেক্ষিতে পটুয়াখালী জেলার গলাচিপা থানায় একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং-১৮/২২, তারিখ-২৬ জুলাই ২০২২ইং।ধারা-১৪৩/৪৪৮/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৩৪ পেনাল কোড।

বরগুনার তালতলীতে সাংবাদিককে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার তালতলীতে সাংবাদিক জলিল আহমেদ’র বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। সাংবাদিক জলিল তালতলী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও বেসরকারি টেলিভিশন এশিয়ান টিভির তালতলী উপজেলা প্রতিনিধি।

গত (১৭ অক্টোবর) বৃহস্পতিবার আমতলী ম্যাজিস্ট্রেট আদালতে তার বিরুদ্ধে মারধরের হুকুমদাতা ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ এনে মামলা দায়ের করেন মালেক আকনের ছেলে হিরো আকন।

অভিযোগ সূত্রে জানা যায়, মালেক আকনের দ্বিতীয় স্ত্রী শাহানাজ আক্তারের বাড়ি উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের খোট্টারচর এলাকায়। স্ত্রীকে মারধর করে বাপের বাড়ি পাঠিয়ে দেন মালেক। রবিবার (১৬ অক্টোবর) শ্বশুরবাড়িতে বেরাতে এসে আবার শাশুড়ি ও স্ত্রী শাহনাজকে বেধড়ক মারধর করে। ঘটনা শুনে সাংবাদিক জলিল আহমেদ সহ সাংবাদিকরা উপস্থিত হন ঘটনাস্থলে। সাংবাদিকরা উপস্থিত হওয়ার পরও কয়েক দফায় মালেক আকনের শশুর বাড়ির লোকজনের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সাংবাদিকররা ঘটনার ভিডিও ধারণের সময় মালেক আকন সাংবাদিক জলিলকে হুমকি দেন। কিছুক্ষণ পরে পুলিশ এসে মালেক, তার শ্বশুর মো. নিজাম ও স্ত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ অভিযোগ থেকে রক্ষা পেতে উল্টো সাংবাদিক জলিলের নামে আদালতে মিথ্যা মামলা দায়ের করেন।

এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। ওই ভিডিওতে দেখা যায়, মালেক আকন তার শাশুড়িকে মারধর করে মাটিতে ফেলে দেয় এ সময় মালেকের শ্বশুর- ও স্ত্রী বাধা দিলে মারধরের ঘটনা ঘটে।

সাংবাদিক জলিল আহমেদ বলেন, আমরা ঘটনাটি শুনে সাংবাদিকরা সেখানে উপস্থিত হয়ে ভিডিও ধারণ করি এ সময় মালেক আমাকে হুমকি-ধমকি দেয় যে, তুই ভিডিও করিস না, তোকেও কিন্তু মামলায় দেব। মালেকর অপকর্ম ঢাকার জন্যই সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। তিনি আরো বলেন, এ ধরনের সন্ত্রাসী ও নৈরাজ্যমূলক কর্মকাণ্ড পরিচালনা করাই মালেক ও তার ছেলে হিরুর এখন একমাত্র কাজ।

মালেক আকন বলেন, আমাকে যখন মারধর করেছে তখন সাংবাদিক জলিল ওখানে উপস্থিত ছিল, আমাকে মারধর না ফিরিয়ে তিনি ভিডিও ধারণ করেন এ কারণেই আমি তার বিরুদ্ধে মামলা দিয়েছি।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাইফুল্লাহ নাসির ও তালতলী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মল্লিক মোঃ জামাল।