বরগুনার তালতলীতে  র‌্যাবের হাতে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার তালতলীতে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প কর্তৃক মাদক বিরোধী অভিযানে রাহুল মৃধা নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

আজ ২০/১০/২০২২ইং তারিখ আনুমানিক ১৭ঃ১০ ঘটিকায় তালতলীতে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে আনুমানিক ১৪:২০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা জেলার তালতলী থানাধীন কচুপাতা ০১নং ওয়ার্ড সংলগ্ন বটতলার মোড় থেকে ৫০ গজ দক্ষিন দিকে পাঁকা রাস্তা উপর কে বা কাহারা মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়/বিক্রয়ের জন্য অবস্থান করিতেছে। প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার জনাব তুহিন রেজার নের্তৃত্বে আনুমানিক ১৭ঃ১০ ঘটিকার সময় উল্লিখিত স্থানে পৌঁছাইয়া ০১ জন ব্যক্তিকে দৌড়াইয়া পালানোর চেষ্টা কালে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় তাহাকে ঘেরাও পূর্বক আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামীর নাম হলো মোঃ রাহুল মৃধা(২৮), পিতা-মোঃ মহারাজ মৃধা, সাং-চরপাড়া, ০৫নং ওয়ার্ড, ইউপি-ছোটবগী, থানা-তালতলী, জেলা-বরগুনা। এ/পি-তালতলী সদর সংলগ্ন মিন্টু মিয়ার বাড়ির সামনে (তাসলিমা বেগম এর বাড়ির ভাড়াটিয়া), থানা-তালতলী, জেল-বরগুনা। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করে পেশায় সে একজন মোটরসাইকেল চালক হলেও মাদকই তার প্রকৃত ব্যবসা। উক্ত আসামীর নিকট হতে ৬৮(আটষট্টি) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। কথিত ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য অনুমান ১৭,০০০/- (সতের হাজার)টাকা। ধৃত আসামী অত্র থানাসহ বিভিন্ন এলাকায় দীর্ঘ দিন যাবত কথিত ইয়াবা ট্যাবলেট ক্রয়/বিক্রয় করিয়া আসিতেছে।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে বরগুনা জেলার তালতলী থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে বরগুনা জেলার তালতলী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে।

আমতলীতে মুক্তিযোদ্ধাদের স্মার্ট কার্ড বিতরণ

//সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি//

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আমতলী উপজেলা শাখার আয়োজনে মুক্তিযোদ্ধার স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম এ প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বরগুনা জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান।

গতকাল মঙ্গলবার ১৮ অক্টোবর মুক্তিযোদ্ধা সংসদ আমতলী উপজেলা শাখার আয়োজনে আমতলী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার এস,এম সাদিক তানভীর।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবর রহমান,আমতলী থানার অফিসার ইনচার্জ এ,কে,এম মিজানুর রহমান,চাওড়া ইউপি চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান বাদল খান, মুক্তিযোদ্ধা সংসদ বরগুনা জেলা ইউনিট কমান্ডার
মোঃ আব্দুর রশিদ মিয়া,জেলা ডেপুটি কমান্ডার আঃ মোতালেব মৃধা,অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ আমতলী উপজেলা শাখার সাবেক কমান্ডার এ,কে,এম শামসুদ্দিন সানু।অনুষ্ঠানে আমতলী উপজেলার সর্বস্তরের মুক্তিযোদ্ধারা উপস্হিত ছিলেন।

ডিবি  হাতে আমতলীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার

//সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি//

বরগুনার আমতলীতে গতকাল মঙ্গলবার (১৮ অক্টোবর) রাত ৯ টায় আমতলী-কুয়াকাটা মহাসড়কের সদর ইউনিয়নের খুড়িয়ার খেয়াঘাট থেকে ছাইদুল বয়াতী (৩০) কে ১০০ পিচ ইয়াবা সহ গ্রেফতার করেছে বরগুনা ডিবি পুলিশ। যাহার মূল্য অনুমান ৩০০০০/-টাকা।

গ্রেফতারকৃত সাইদুল একই এলাকার মোস্তফা বয়াতীর ছেলে।এ বিষয়ে মাদক আইনে আমতলী থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।

বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের একটি টিম ছাইদুল বয়াতি কে আমতলীর খুরিয়ার খেয়াঘাট এলাকা থেকে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। তিনি আরো বলেন, বরগুনার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে বরগুনা জেলা ডিবি পুলিশ। মাদকের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে। উল্লেখ্য যে মাদক নির্মুলে বিশেষ অবদান রাখায় গত ১৬ অক্টোবর বিশেষ সম্মাননা পুরষ্কার পান জেলা গোয়েন্দা শাখার ওসি মোঃ শহিদুল ইসলাম খান।

 

আমতলীতে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

//সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি//
বরগুনার আমতলীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা এস,এম সাদিক তানভীর এর সভাপতিত্বে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি,সহকারী কমিশানার (ভূমি) আবদুল্লাহ আবু জাহের,উপজেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট এম এ কাদের মিয়া,সিনিয়র সভাপতি আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম মৃধা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবদুল মুনয়েম সাদ,আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ,কে,এম মিজানুর রহমান,সদর উপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা,কুকুয়া ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার,চাওড়া ইউপি চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান বাদল খান,আড়পাংগাশিয়া ইউপি চেয়ারম্যান সোহেলী পারভীন মালা,আঠারোগাছিয়া ইউপি মোঃ রফিকুল ইসলাম রিপন,হলদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান মিন্টু মল্লিক,গুলিশাখালী ইউপি চেয়ারম্যান অ্যাড. এইচ,এম মনিরুল ইসলাম মনি,এম,ইউ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ,কে,এম শাহ আলম কবির,এম,ইউ বালক মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবদুল হান্নান, সমাজসেবা কর্মকর্তা মঞ্জুরুল হক কাওসার সহ আরও উপস্থিত ছিলেন আমতলী উপজেলা প্রশাসনের সকল প্রতিষ্ঠানের কর্মকর্তাগন।

সভায় বক্তারা উপজেলার সার্থকতা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করেন এবং আগামীতেও এ ধারা অব্যাহত রাখতে সকলে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

তালতলীতে মাদ্রাসায় না গিয়েও বেতন ভাতা নিচ্ছেন এক শিক্ষক

//সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি//

বরগুনার তালতলী উপজেলার দক্ষিণ ঝাড়াখালী সালেহিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মানসুরুল আলম অসুস্থতা সহ নানা অজুহাতে দীর্ঘ ১০ মাস মাদ্রাসায় না গিয়েও মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আঃ জব্বার এর যোগসাজশে নিয়মিত সরকারি বেতন ভাতা নিয়েছেন।

অভিযোগ থেকে জানা গেছে, উপজেলার কড়াইবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ ঝারাখালী দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী মানসুরুল আলম চলতি বছরের (২০২২) জানুয়ারী মাস থেকে মাদ্রাসায় উপস্থিত না থাকলেও ভারপ্রাপ্ত সুপার মাওলানা আঃ জব্বার শিক্ষক হাজিরা খাতা গোপনে বাড়িতে পাঠিয়ে ঐ শিক্ষকের স্বাক্ষর করিয়েছেন। যারফলে ঐ শিক্ষক বাড়িতে বসে মাসিক বেতন ভাতার সরকারি অংশ উত্তোলন করেছেন। অভিযুক্ত শিক্ষকের মাসিক বেতন ২০ হাজার টাকা সে হিসেবে তিনি এক বছরে মাদ্রাসায় না গিয়েও প্রায় ২ লক্ষ ৪০ হাজার টাকা উত্তোলন করেছেন।

বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে সাংবাদিকরা জানতে পেরে মাদ্রাসায় গিয়ে দেখে চলতি বছরের সেপ্টেম্বর মাসের বিগত দিনের সম্পূর্ণ হাজিরা খাতায় ঐ শিক্ষকের স্বাক্ষরের ঘরটি খালি রয়েছে।

এসম সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে তিনি তড়িঘড়ি করে একটি মোটর সাইকেলযোগে মাদ্রাসায় উপস্থিত হন। তার মাদ্রাসায় পৌছানোর আগেই সাংবাদিকরা হাজিরা খাতার ছবি তুলে নেন। ভারপ্রাপ্ত সুপার মাওলানা আঃ জব্বার ও শিক্ষক মানসুরুল আলমের এসব কর্মকাণ্ডে খুব্ধ স্থানীয় জনপ্রতিনিধি,অভিভাবক ও শিক্ষকরা।

জানা যায়, চলতি বছরের ১৫ জুন ভোট গ্রহন হয়। সেই ইউপি নির্বাচনে তিনি কড়াইবাড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদন্ধীতা করেন। নিবার্চন চলাকালীন সময়ে মাদ্রাসা থেকে ছুটি নেওয়ার কথা থাকলেও তিনি ছুটি না নিয়েই নিবার্চন পরিচালনা করেন। মে ও জুন মাসে প্রায় ১ মাস নির্বাচনী প্রচারের কাজে মাদ্রাসায় অনুপস্থিত থাকেন। পরবর্তীতে নিবার্চন চলাকালীন মাসেও তিনি ভারপ্রাপ্ত সুপার মাওলানা আঃ জব্বারের সহযোগিতায় হাজিরা খাতায় স্বাক্ষর করে বেতনভাতা তুলেন। এর পরে জুলাই মাসে মাদ্রাসায় না গিয়ে মেডিকেল সার্টিফিকেট দাখিল করে বেতনভাতা তুলেন।মেডিকেল সার্টিফিকেট এর মেয়াদ শেষ হলে নিয়মানুযয়ী পরবর্তী তিন মাস মূল বেতনের অর্ধেক পাবেন। সেই অনুযায়ী আগস্ট মাসে তিনি অর্ধেক বিল নেন। সেপ্টম্বর পুরো মাসে তিনি মাদ্রাসায় অনুপুস্থিত থাকেন ও হাজির খাতায় স্বাক্ষর নেই। তবে ঐ মাসের শেষে বিল করানোর জন্য পার্শ্ববর্তী পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বেসরকারী ক্লিনিক থেকে হাতে লিখে একটি মেডিকেল সার্টিফিকেট দিয়ে বিল করিয়ে বেতন নেন। চলতি মাসেও তিনি অনুপুস্থিত রয়েছে।

নাম না প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক ও অভিভাবক বলেন,মানসুরুল আলম চলতি বছরের কোনো মাসে মাদ্রাসায় আসেননি। তিনি ভারপ্রাপ্ত সুপারের সাথে গোপন সখ্যতা তৈরি করে বাড়িতে হাজিরা খাতা পাঠিয়ে স্বাক্ষর আনেন।

এবিষয়ে অভিযুক্ত শিক্ষক মানসুরুল আলম বলেন, তোমরা (সাংবাদিক) আর যাই করো আমার ক্ষতি করিওনা। আমি অনেক অসুস্থ। এই বলে ফোন কেটে দেন।

এ বিষয়ে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আব্দুর জব্বার এর কাছে জানতে চাইলে তিনি বলেন,মেডিকেল ফিটনেস এর ভিত্তিতে তার বেতন ভাতা দিয়েছি। তার তো হাজিরা খাতায় স্বাক্ষর নেই জানতে চাওয়া হলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি।

মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুজ্জামান জানান, মেডিকেল ফিটনেস দিতে হলে সিভিল সার্জনকে মেডিকেল ফিটনেস দিতে হবে। কিন্তু তিনি কলাপাড়া হাসপাতালের একজন মেডিকেল অফিসারের প্যাডে ফিটনেস সার্টিফিকেট দেখান এ সময়ে ওই মেডিকেল অফিসার ছিলেন একটি ডায়াগনস্টিক সেন্টারে ডিউটিরত।

এ বিষয় তালতলী উপজেলা নির্বাহি কর্মকর্তা এস এম সাদিক তানভীর বলেন,যদি কোন শিক্ষক অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন তাহলে তার বিরুদ্ধে তদন্ত কওে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আমতলীতে শেখ রা‌সেলের ৫৯ তম জন্মদিন পালিত

//সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি//

“‌শেখ রা‌সেল নির্মলতার প্রতীক দুরন্ত প্রাণবন্ত নির্ভীক” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বরগুনার আমতলীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের ক‌নিষ্ঠ পুত্র শেখ রা‌সে‌লের ৫৯ তম জন্ম‌দিন পালন করা হয়েছে ।

আজ মঙ্গলবার সকাল ৯ টার সময় উপ‌জেলা প্রশাস‌নের আ‌য়োজ‌নে উপ‌জেলা প‌রিষদ মিলনায়তনে শেখ রা‌সেলের ৫৯ তম জন্ম‌দিন উপল‌ক্ষে শেখ রা‌সে‌লের প্রতিকৃ‌তি‌তে পুস্পমাল‌্য অর্পন করা হয়। পরে ‌ বিশাল র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও শেখ রা‌সেল সহ বঙ্গবন্ধু তার প‌রিবা‌রের শহীদ‌দের মাগ‌ফেরাত কামনায় দোয়া,মোনাজাত ও আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হয়।

ভারপ্রাপ্ত উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার ও সহকারী কমিশনার (ভুমি) আবদুল্লাহ আবু জাহের এর সভাপ‌তি‌ত্বে আলোচনা সভায় প্রধান অ‌তিথী হি‌সেবে উপ‌স্হিত ছি‌লেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) তামান্না আফরোজ মনি,আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ,কে এম মিজানুর রহমান,সরকারি এ,কে হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ বজলুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান,সমাজ সেবা অফিসার মনজুরুল ইসলাম, মফিজ উদ্দিন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ আলম কবির সহ উপ‌জেলার বিভিন্ন দপ্ত‌রের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপ‌স্থিত ছি‌লেন।

আ‌লোচনা শে‌ষে কুইজ প্রতি‌যোগী‌ শিক্ষার্থী‌দের মা‌ঝে পুরস্কার বিতরন করা হয়।

আলমাস খাঁন বরগুনা জেলা পরিষদ নির্বাচনে সদস্য নির্বাচিত

/সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনা জেলা পরিষদ নির্বাচনে বরগুনার ২নং ওয়ার্ড আমতলী উপজেলায় সদস্য পদে আজকের নির্বাচনে  বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আহুরুজ্জামান আলমাস খাঁন (হাতি প্রতিক)।

আমতলী উপজেলার সদস্য পদে প্রার্থীতা প্রত্যাহারের পর চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।এদের মধ্যে মোঃ আহুরুজ্জামান আলমাস খাঁন ও  আবুল বাসার নয়ন মৃধা উভয়ে সমান সংখ্যক (৪৫ ভোট) ভোট পেলে সহকারী রিটার্নিং অফিসার এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য জেলা রিটার্নিং অফিসার এর নিকট প্রেরন করেন।

বিকেল পাঁচটায় জেলা রিটার্নিং অফিসার এর কার্যালয়ে দুই প্রার্থীর মধ্যে লটারি অনুষ্ঠিত হয়। উক্ত লাটারীতে মোঃ আহুরুজ্জামান আলমাস খাঁন বিজয়ী হওয়ায় তাকে বেসরকারিভাবে নির্বাচিত  ঘোষণা করা হয়।

আমতলীতে র‌্যাবের হাতে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলীত দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে করেছে র‌্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এর সদস্যরা।

র‌্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এর একটি বিশেষ আভিযানিক দল ১৩/১০/২০২২ইং তারিখে বরগুনা জেলার আমতলী থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে আনুমানিক ১৫:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরগুনার জেলার আমতলী থানাধীন খেকুয়ানী বাজার এলাকায় (সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট,আমতলী বরগুনা, জিআর নং-৪৮৪/১৫) এর ধারা-১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) এর টেবিল ৭(০০) সংশ্লিষ্ট ধারায় ০১(এক) বছর সশ্রম কারাদন্ড, ৫০০০/-(পাঁচ হাজার) টাকা জরিমানা এবং অনাদায়ে ০১ (এক) মাসের সশ্রম কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল  আনুমানিক ১৬:৫০ ঘটিকায় উক্ত স্থানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে ঘেরাও পূর্বক ০১ জন ব্যক্তিকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে তাহার নাম মোঃ লিটন হাওলাদার(২৫), পিতা-মৃত শামীম হাওলাদার, সাং-খেকুয়ানী (বাজার সংলগ্ন) ০৫নং ওয়ার্ড, থানা-আমতলী, জেলা-বরগুনাকে বলে জানায়। গ্রেফতারকৃত আসামী স্বীকার করে যে, (সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট, আমতলী বরগুনা, জিআর নং-৪৮৪/১৫) এর ধারা-১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) এর টেবিল ৭(০০) সংশ্লিষ্ট ধারায় ০১(এক) বছর সশ্রম কারাদন্ড, ৫০০০/-(পাঁচ হাজার) টাকা জরিমানা এবং অনাদায়ে ০১ (এক) মাসের সশ্রম কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী। গ্রেফতারকৃত আসামীকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট, আমতলী বরগুনায় (জিআর নং-৪৮৪/১৫) মূলে কোর্টে হস্তান্তর করা হয়।

আমতলীতে র‌্যাবের হাতে প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত আসামিক গ্রেফতার

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার আমতলী থেকে প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮।

জানা গেছে,র‌্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এর একটি বিশেষ আভিযানিক দল ১৩/১০/২০২২ইং তারিখে বরগুনা জেলার আমতলী থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।অভিযান পরিচালনাকালে আনুমানিক ১৩:৪০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,বরগুনা জেলার আমতলী উপজেলার সদর ইউনিয়নের টিয়াখালী গ্রামের ০৭নং ওয়ার্ড এলাকায় (জিআর নং-৮০৯/২২,) এর প্রতরনার মামলার ওয়ায়েন্টভুক্ত পলাতক আসামী অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল আনুমানিক ১৫:০০ ঘটিকায় উক্ত স্থানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে ঘেরাও পূর্বক ০১ জন ব্যক্তিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে তার নাম সোনা মিয়া হাওলাদার (৪০), পিতা-আঃ লতিফ হাওলাদার, সাং-উত্তর টিয়াখালী,০৭ নং ওয়ার্ড,থানা-আমতলী,জেলা- বরগুনা বলে জানায়। গ্রেফতারকৃত আসামী স্বীকার করে যে,বরগুনা জেলার আমতলী থানার (জিআর নং-৮০৯/২২) এর প্রতারণা মামলার ওয়ান্টেভুক্ত পলাতক আসামী। গ্রেফতারকৃত আসামীকে বরগুনা জেলার আমতলী থানার (জিআর নং-৮০৯/২২) মূলে হস্তান্তর করা হয়েছে।

পায়রায় নিখোঁজ শিশু শ্রমিকের লাশ উদ্ধার

//সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি//

বরগুনার আমতলীতে ঢাকা টু আমতলী বাঁধন লঞ্চের কেন্টিন বয় শিশু শ্রমিক কাওসারের (১৩) পায়রা নদীতে ডুবে মৃত্যু হয়েছে। আমতলী থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর আনুমানিক পৌনে ২টায় শতাব্দী বাধঁন লঞ্চের ২জন কেন্টিন বয় পায়রা নদীতে গোছর করতে নামে। সিয়াম গোছল করে উঠে এসে কাওসারকে দেখতে না পেয়ে লঞ্চ ষ্ট্যাফদের জানায়। তারা এ বিষয়ে তোয়াক্কা না করলে স্থানীয় লোকজন ৯৯৯ এর মাধ্যমে আমতলী ফায়ার সার্ভিসে খবর দেয়। এরপর আমতলী ফায়ার সার্ভিস কর্মীরা পটুয়াখালী থেকে ডুবুরী দল এনে বিকাল ৫টায় কাওসারের মৃত্যুদেহ উদ্ধার করে। কাওসারের লাশ আমতলী থানায় নেয়া হয়েছে।
ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, ৯৯৯ থেকে ফোন পেয়ে আমরা ঘটনা স্থলে যাই। ৪টায় পটুয়াখালী থেকে ডুবুরী দল এনে ৫টায় শিশু শ্রমিক কাওসারের মৃত্যুদেহ উদ্ধার করি।

বাঁধন লঞ্চের সুপার ভাইজার মোঃ সাকিব জানান, ঘটনা দুঃখ জনক। কাওসার আমাদের লঞ্চের ষ্ট্যাফ নয় সে কেন্টিনে কাজ করে শুনেছি। তাছারা সে লঞ্চ থেকে পানিতে পরেনি গোছল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে।
আমতলী ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান বলেন, বিকাল ৪টায় পটুয়াখালী থেকে ডুবুরী দল এসে ৫টার সময় শিশু শ্রমিক কাওসারের মৃত্যুদেহ উদ্ধার করেন। লাশ আমতলী থানায় আনা হয়েছে। এখন পর্যন্ত কাওসারের কোন পরিচয় পাওয়া যায়নি। তার কোন পরিচয় না পাওয়া গেলে আঞ্জুমান মফিদুল এ পাঠানো হবে।