আমতলীতে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী পালিত

//সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি//

বরগুনার আমতলীতে পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে বিশাল জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে বাংলাদেশ জমিয়তে ছাত্র হিযবুল্লাহ আমতলী উপজেলা শাখার উদ্যোগে এ ঈদে মিলাদুন্নবী পালিত হয়।

আমতলীতে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী পালিত

এ সময় নবীর সানে হামদ,নাত,আলোচনা সভা বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জমিয়তে হিযবুল্লাহ আমতলী পৌর শাখার সভাপতি মোঃ মেনাজ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আমতলী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা আবু জাফর মোহাম্মদ সামসুদ্দোহা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মতিয়ার রহমান,আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও আমতলী পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মজিবুর রহমান,বক্তব্য রাখেন আমতলী বনিক সমিতির সভাপতি মোঃ হারুন অর রশীদ,আমতলী পৌর কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতা জাহিদুল ইসলাম জুয়েল তালুকদার প্রমুখ।

তালতলীতে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা না মানায় ৪ জেলের কারাদণ্ড

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে শিকারে যাওয়ার অপরাধে বরগুনার তালতলীতে ৪ জেলেকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার মিটার কারেন্ট জাল, মা ইলিশ সংরক্ষণের ১০০ কেজি বরফ জব্দ করা হয়েছে।

আজ শুক্রবার সকালে বরগুনার নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নূর এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন,মোঃ জাহাঙ্গীর, মোঃ মোশারেফ, মোঃ দেলোয়ার মাতুব্বর, মোঃ সুলাইমান। তাদের সকলের বাড়ি তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নে।

এ ব্যপারে তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম জানান, ইলিশ রক্ষায় মৎস্য বিভাগের একটি টিম পায়রা নদীতে অভিযান পরিচালনা করে।টিমটি রাতব্যাপী মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম অভিযান চালিয়ে ভোর রাতে দিকে ১০০ কেজি বরফ ও ২ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে।মাছ ধরার প্রস্তুতি নেওয়ার সময় নদী থেকে ৪ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

র‌্যাবের অভিযানে পাথরঘাটায় আন্তর্জাতিক চোরাচালান চক্রের সদস্য গ্রেফতার

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার পাথরঘাটায় র‌্যাব-৮ এর পটুয়াখালী ক্যাম্প এর বিশেষ অভিযানে ১০ কোটি টাকা মুল্যের ভারতীয় শাড়ী পাচারের মামলায় অভিযুক্ত আন্তর্জাতিক চোরাচালান চক্রের সদস্য মোঃ জামাল হোসেন (৪৩) কে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব পটুয়াখালী কার্যালয় সুত্রে জানা যায়,র‌্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এর একটি বিশেষ আভিযানিক দল ০৫/১০/২০২২ইং তারিখে বরগুনা জেলার পাথরঘাটা থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।

ঘটনার বিবরণে জানা যায় যে, গত বছর ২৪/১১/২০২১ইং তারিখ কোস্টগার্ড ভোলা সদর মডেল থানাধীন তুলাতলিস্থ মেঘনা নদীর মধ্যে একটি বাল্কহেড সার্চ করলে বিপুল পরিমান প্লাস্টিক এবং পাটের বস্তাভর্তি অবৈধ ভারতীয় চোরাচালানকৃত কাপড়ের গাইট পায় যার বাজারমূল্য প্রায় ১০ কোটি টাকা এবং ভোলা জেলার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করে।

কয়েকজন আসামী ধরা পড়লেও কিছু আসামী পলাতক ছিল।পলাতক আসামীকে ধরার জন্য র‌্যাবের একটি টিম দীর্ঘদিন যাবত ছায়া তদন্ত করতে থাকে এবং গোপন সংবাদের ভিত্তিতে ০৫/১০/২০২২ ইং আনুমানিক ১৪:৪০ ঘটিকার সময় জানতে পারে যে,বরগুনা জেলার পাথরঘাটা থানাধীন বড় পাথরঘাটার মাষ্টার বাড়ী এলাকায় (ভোলা জেলার সদর মডেল থানার মামলা নং-৫২, তারিখ ২৪/১১/২০২১ইং) প্রায় ১০ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি পাচারের মামলায় অভিযুক্ত আন্তর্জাতিক চোরাচালন চক্রের অন্যতম সক্রিয় সদস্য অবস্থান করছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল আনুমানিক ১৭:৩০ ঘটিকায় উক্ত স্থানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে ঘেরাও পূর্বক ০১জন ব্যক্তিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে তার নাম মোঃ জামাল হোসেন (৪৩), পিতা-মৃত নাজেম গোলদার,সাং-বড় পাথরঘাটা,থানা-পাথরঘাটা, জেলা-বরগুনা বলে জানায়। গ্রেফতারকৃত আসামী স্বীকার করে যে,চোরাচালানের অভিযোগে ভোলা সদর মডেল থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামীকে ভোলা জেলার সদর মডেল থানায় (মামলা নং-৫২, তারিখ ২৪/১১/২০২১ইং) জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।

 

আমতলীতে প্রতারণা মামলার আসামি র‌্যাবের হাতে আটক

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//
বরগুনার আমতলীতে প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত ০১ জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব।

আজ বুধবার সকালে র‌্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এর একটি বিশেষ আভিযানিক দল আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কলাগাছিয়া নামক এলাকায় অভিযান শুরু করে।

র‌্যাব ইউনিয়নের বিভিন্ন স্হানে অভিযান চালিয়ে দুপুর ১২টার দিকে উক্ত স্থানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে ঘেরাও করে মো: আমিনুল ইসলাম নামের এক যুবককে আটক করেছেন পটুয়াখালী র‌্যাব ৮। গ্রেফতারকৃত আসামী মোঃ আমিনুল ইসলাম(২৭), পিতা-মৃত- আঃ বারেক হাওলাদার, সাং-হাওলাদার বাড়ী,কলাগাছিয়া,০৩নং ওয়ার্ড, থানা-আমতলী,জেলা-বরগুনার বাসিন্দা। তার বিরুদ্ধে আমতলী থানায় মামলা (জিআর নং-৩৮৮/২০ রয়েছে।

 

আমতলীতে গরু চোর চক্রের তিন সদস্য গ্রেফতার

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলীতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তিন গরু চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে তিনটি চোরাই গরু উদ্ধার করা হয়েছে।

আটকরা হলো, আঃ জব্বার হাওলাদার (৪২),জলিল হাওলাদার (৫২) ও রিয়াজ গাজী (৩৫) ।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিন তক্তাবুনিয়া (মোল্লাপাড়া আবাসন) সামনের উত্তর ভিটিতে বসবাস করেন মৃত্যু জয়নাল হাওলাদারের পুত্র মামলার বাদী মো. মামুন হাওলাদার। গত ২৭ অক্টোবর দিবাগত রাত অনুমান ১০টা থেকে ২টার মধ্যে ১টি গাভীন গরু, ২টি বাছুর তাঁর বসত ঘরের পাশে গরুর খর থেকে চুরি করে নিয়ে যায় চোরের দল।

বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে গরুগুলো না পেয়ে বাড়ীতে ফিরে আসে। গত ২৯ অক্টোবর রাত অনুমান ৮টার দিকে আসামি জব্বার হাওলাদারকে চলাফেরায় সন্দেহ হলে স্থানীয় লোকজন তাকে আটক করে জিজ্ঞাষাবাদ করে। এসময় তিনি গরু চুরি করার কথা স্বীকার করেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে চোর জব্বার হাওলাদারকে তাদের হেফাজতে নেয়। পরে পুলিশের জিজ্ঞাষাবাদে চোর জব্বার হাওলাদার চুরি যাওয়া গরু ৩টি উপজেলার চাওড়া ইউনিয়নের চন্দ্রা গ্রামে তাঁর বড় ভাই জলিল হাওলাদারের বাড়ী রেখেছে বলে জানায়। পরে ৩০ সেপ্টেম্বর রাত ৪টার দিকে গরু ৩টি উদ্ধার করে ওই ঘটনার সাথে জড়িত থাকায় পুলিশ জলিল হাওলাদারকে ও রিয়াজ গাজীকে গলাচিপা পুলিশের সহায়তায় উপজেলার পক্ষিয়া গ্রাম থেকে গ্রেফতার করে।

এর আগে গরু চুরির ঘটনায় ৩০ সেপ্টেম্বর বিকেলে মামুন হাওলাদার বাদী হয়ে আঃ জব্বার হাওলাদার, জলিল হাওলাদার, রিয়াজ গাজী ও বশির মাতুব্বর এবংন অজ্ঞাত২/৩ জনকে আসামি করে আমতলী থানায় একটি চুরি মামলা দায়ের করেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রনজিৎ সরকার বলেন, আমতলী ও গলাচিপা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে গরুসহ চিহ্নিত চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

বরগুনার আমতলীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বরগুনার আমতলীতে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন পালিত হয়েছে।

বুধবার (২৮সেপ্টেম্বর) সকাল ১০ টার সময় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,মাগরিব নামাজ বাদ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত এর মধ্যদিয়ে দিনটি পালন করা হয়েছে।

আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এম এ কাদের মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মতিয়ার রহমান এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম মৃধা,আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও আমতলী পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মজিবুর রহমান,সহ সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক ও চাওড়া ইউপি চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান বাদল খান,কুকুয়া ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন মাসুম তালুকদার,আড়পাংগাশিয়া ইউপি চেয়ারম্যান সোহেলী পারভীন মালা,হলদিয়া ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক, আঠারোগাছিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, গুলিশাখালী ইউপি চেয়ারম্যান এডভোকেট এইচ,এম মনিরুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও পৌর কাউন্সিলর জাহিদুল ইসলাম জুয়েল তালুকদার, আওয়ামী লীগ নেতা হারুন অর রশীদ, আব্দুল হক,যুবলীগ নেতা মোঃ ফরিদ মেলকার সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

এসময় আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতাকর্মীরস ও স্হানীয় বিভিন্ন শ্রেনি পেশার লোকজন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুকন্যা প্রধনামন্ত্রী শেখ হাসিনার দীঘায়ু কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠান ও মোনাজাত করা হয়।

কমিটির অজান্তে অর্থের বিনিময় নিয়োগ সম্পন্ন তালতলীর মাদ্রাসায়

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//
বরগুনার তালতলীতে অর্থের বিনিময় গোপনে সিনিয়র মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ বানিজ্যের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে মাদরাসার গভর্নিং বডি’র দুই তৃতীয়াংশ (তিন ভাগের দুই ভাগ) সদস্য মঙ্গলবার সাংবাদিকদের কাছে সম্মতি দিয়ে পৃথক পৃথক ভাবে স্বাক্ষাতকার দিয়েছেন।

অভিযোগে জানা গেছে, উপজেলার তালতলী ছোটভাইজোড়া ছালেহিয়া আলিম মাদরাসায় অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর ২টি, অফিস সহকারী কাম-হিসাব সহকারী-১টি ও নৈশ প্রহরী ১টি পদ শূন্য রয়েছে। শূন্য থাকা ৪টি পদের ১টিতে অধ্যক্ষের স্ত্রীকে নিয়োগ দেয়া ও বাকী ৩টি পদে নিয়োগ দেয়ার জন্য প্রায় ২০লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন মাদরাসার অধ্যক্ষ মাওঃ আবু জাফর মোঃ ছালেহ। মোটা অংকের টাকা নিয়ে নিয়োগ দেয়ার ঘটনাটি অনেকটা জানাজানি হলে গোপনে অপরিচিত পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে প্রায় ২০দিন আগে থেকেই অধ্যক্ষ ছালেহ গাঁ ঢাকা দিয়েছেন। নিয়োগ প্রক্রিয়ামতে গত ২৬ সেপ্টেম্বর মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইডে মহা পরিচালক কে,এম, রুহুল আমীনের স্বাক্ষরিত এক চিঠিতে ডিজি প্রতিনিধি হিসাবে মাহফুজা ইয়াসমিন সহকারী পরিচালক (প্রশাসন) নিয়োগের তথ্য প্রকাশ হয়। এতে এলাকার লোকজনসহ মাদরাসার গভর্নিং বডি’র সদস্যরা চমকে ওঠে।
মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ আবুল কালাম বলেন,মাদ্রাসার গভর্নিং বডিতে অধ্যক্ষ বাদে ৫জন সদস্যের মধ্যে ৪জনেই এ নিয়োগের কোন খবর জানিনা। মাদ্রাসার রেজুলেশন বহি আমার কাছে। এতে নিয়োগ সংক্রান্ত কোন রেজুলেশন হয়নি।

মাদ্রাসার গভর্নিং বডি’র সভাপতি মোঃ আলী আকবর হাওলাদার মোবাইল ফোনে বলেন, এবারে সভাপতি হওয়ার পরে নতুন নিয়োগের জন্য কোন রেজুলেশন বহিতে স্বাক্ষর দেইনি। নিয়োগের ব্যাপারে অধ্যক্ষ সাহেব কোনো আলোচনাও করেনি, সভাও ডাকেনি।গভর্নিং বডি’র আরেক সদস্য আঃ সালাম বলেন, নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে অধ্যক্ষ সাহেব প্রায় ২০লক্ষ টাকা নিয়ে ৩টি পদে ও তার স্ত্রীকে ১টি পদে গোপনে নিয়োগ দেয়ার খবর পাওয়া গেছে। অধ্যক্ষ যদি একাই নিয়োগ দিতে পারে তাহলে সরকার প্রতিষ্ঠানে কি জন্যে ম্যানেজিং কমিটি গঠন করে তাহা আমার বোধগম্য নহে।

 

তালতলীতে পলাতক প্রেমিক-প্রেমিকা আটক

//সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি//

কুয়াকাটা সমুদ্র সৈকতে স্বামীকে নিয়ে হানিমুনে গিয়ে স্বামীকে মারধর করে পরকিয়া প্রেমিকের সাথে পালানোর অভিযোগ উঠেছে এক গৃহবধুর বিরুদ্ধে।

আলোচিত এ ঘটনার ৭ (সাত) দিন পরে পরকিয়া প্রেমিকের সাথে পলাতক সেই গৃহবধূকে গ্রেফতার করেছে তালতলী থানা পুলিশ।

জানা গেছে, গত মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) স্ত্রীকে নিয়ে হানিমুনে যায় প্রবাসী স্বামী মনিরুল ইসলাম (৩৫)। রাত ১১ টার দিকে স্ত্রী নয়নি (ছদ্মনাম) পরকিয়া প্রেমিক ও লোকজন নিয়ে প্রবাসী স্বামী মনিরুল ইসলামকে বেধরক মারধর করে। বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের মৌপাড়া এলাকার আলাল হাওলাদারের ছেলে নোমান (২৪) এর সাথে পালিয়ে গিয়ে তালতলীর নিশানবাড়িয়া ইউনিয়নের আগাপাড়া শাহজাহান প্যাদার ছেলে হাসান প্যাদার বাড়িতে (ছেলের দুলা ভাইয়ের) আত্মগোপন করে।

সংবাদ পেয়ে তালতলী থানা পুলিশ তাদেরকে হাসান প্যাদার বাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতার কৃত ওই গৃহবধু বরগুনা সদর উপজেলার ৮নং ওয়ার্ডের হেউলিবুনিয়া গ্রামের মো. হারুন অর রশিদের মেয়ে নয়নি (ছদ্মনাম)

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, কুয়াকাটা সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে স্বামী কে মারধর শেষে পরকিয়া প্রেমিকের সাথে পলাতক সেই আলোচিত পরকিয়া প্রেমিক-প্রেমিকা তালতলীতে আত্মগোপন করে। সংবাদ পেয়ে তালতলী থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে। এ ঘটনায় মহিপুর থানায় মামলা হয়েছে। মহিপুর থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তাদেরকে মহিপুর থানায় পাঠানো হবে।

বরগুনার তালতলীতে ইভটিজিং – প্রতিবাদ – মারধর অতঃপর মামলা

 

সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা) প্রতিনিধি।।

বরগুনার তালতলীতে ইভটিজিং এর প্রতিবাদ করায় এসএসসি পরীক্ষার্থীকে মারধর এর ঘটনায় মামলা হয়েছে। গতকাল

শনিবার (২৪ সেপ্টেম্বর) রাতে আহত শিক্ষার্থীর বাবা আবু হানিফ হাওলাদার বাদী হয়ে ৬ জনকে আসামি ও ৪/৫ জনকে অজ্ঞতানামা উল্লেখ করে তালতলী থানায় মামলা দায়ের করেন।

এর আগে শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে উপজেলার তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় (পরিক্ষা কেন্দ্র) এর সামনে এ ঘটনা ঘটে। পরে ওই দিন বিকেলে বড়বগী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি তানভীর শিকদারের নেতৃত্বে বিচারের দাবিতে শিক্ষার্থীরা শহরে বিক্ষোভ মিছিল করেছেন।

মামলা সূত্রে জানা যায়, আহত শিক্ষার্থী শফিকুল ইসলাম (১৬) তালুকদার পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। ঘটনার আগের দিন একই বিদ্যালয়ের শিক্ষার্থী মোসা. মিমের (১৫) ছবি তুলেন মোঃ হৃদয় নামের এক যুবক। পরে এই ঘটনাটি তালুকদারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ ফোরকানের কাছে শফিকুল ইসলাম নালিশ করলে হৃদয়সহ অন্যান্য আসামীদের বকাঝকা করেন ফোরকান স্যার। এতে হৃদয়সহ আসামীরা ক্ষিপ্ত হয়ে শনিবার দুপুরে পরীক্ষার হল থেকে শফিকুল বের হলে ফোরকান স্যারের কাছে নালিশের বিষয় নিয়ে কথার কাটাকাটি হলে কিল ঘুষি মারে। এক পর্যায়ে হৃদয়ের হুকুমে মামলার ২ নাম্বার আসামি সোহেলের হাতে থাকা স্টিলের ধারালো স্কেল দিয়ে শফিকুলকে উদ্দেশ্য করে কোপ দেন। শফিকুল ডান হাত দিয়ে রক্ষা করতে গেলে ওই হাতের শাহাদাৎ আঙ্গুল কেটে ঝুলে যায়। পরে স্থানীয়রা শফিকুলকে উদ্ধার করে তালতলী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে আমতলী হাসপাতালে প্রেরন করেন সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেলে পাঠানো হয়।

এ বিষয়ে তালতলী থানার ওসি সাখাওয়াত হোসেন তপু বলেন, তালুকদার পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের এক এসএসসি পরীক্ষার্থীকে মারধর করার ঘটনায় থানায় মামলা হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি তবে, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আদালত আমতলীতে পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যানের জামিন মঞ্জুর করেছেন

//সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা) প্রতিনিধি//

আমতলী উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতিকে হামলার মামলায় আমতলী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মো. মতিয়ার রহমান ও তার ভাই উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবর রহমানসহ ৬ জনের জামিন মঞ্জুর করেছেন উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক।
বৃহস্পতিবার সকালে তারা আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ১৬ আগস্ট সন্ধ্যায় সাকিব প্লাজার সামনে দুবৃত্তরা আমতলী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন খানকে (৫৫) কুপিয়ে গুরুতর জখম করে। এ ঘটনায় ১ সেপ্টেম্বর ৮ জন ও আরো ৭-৮ জনকে অজ্ঞাত আসামী করে মেয়াজ্জেম হোসেন খান এর ভাতিজা মো. কবির হোসেন খান একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। মামলায় আমতলী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মো. মতিয়ার রহমান ও তার ভাই আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও পৌর আওয়ামীলীগের সভাপতি মো.মজিবর রহমানকে আসামী করা হয়।

বৃহস্পতিবার সকালে আমতলী পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সম্পাদক মো. মতিয়ার রহমান ও তার ভাই উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবর রহমান আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। আদালতের বিজ্ঞ বিচারক মো. আরিফুর রহমান শুনানি শেষে তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।
আমতলী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. মতিয়ার রহমান বলেন, মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলায় আমাদের জড়ানো হয়েছে। আশা করি আমরা নির্দোষ প্রমানিত হবো। জামিন প্রসঙ্গে তিনি বলেন সত্যের জয় হয়েছে।