জাহাঙ্গীর কবিরকে জেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

আসন্ন জেলা পরিষদ নির্বাচনে বরগুনা জেলা থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরকে আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে আমতলীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

গতকাল ১০ সেপ্টেম্বর সন্ধায় আমতলী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন করা হয়। মিছিলে উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা অংশ গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব এডভোকেট নুরুল ইসলাম মৃধা, আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মজিবুর রহমান,গুলিশাখালী ইউপি চেয়ারম্যান এডভোকেট মনিরুল ইসলাম, প্যানেল মেয়র মীর হাবিবুর রহমান, যুবলীগ সহ সভাপতি মাহবুবুর রহমান,শ্রমিক লীগের সভাপতি মোঃ জহিরুল ইসলাম খোকন মৃধা,যুবলীগ নেতা ফরিদ মেলকার,উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মাহবুবুল আলম,যুবলীগ নেতা বাদল প্যাদা প্রমুখ।

 

আমতলীতে আওয়ামীলীগের দু’গ্রুপের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন খাঁনকে কুপিয়ে আহত করার প্রতিবাদে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান এবং তার ভাই উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ ও সমাবেশ করেছে।

আমতলীতে আওয়ামীলীগের দু’গ্রুপের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বৃহস্পতিবার বিকাল ৫টায় সাকিব প্লাজা চত্ত্বরে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র মোঃ মতিয়ার রহমান ও তার ভাই ভারপ্রাপ্ত উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ ও সমাবেশ করে। উপজেলা যুবলীগ সহ সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগ প্রচার সম্পাদক ও কাউন্সিলর জাহিদুল ইসলাম জুয়েল তালুকদার,প্যানের মেয়র মীর হাবিবুর রহমান,যুবলীগ সদস্য মিজানুর রহমান,পৌর যুবলীগ সাধারণ সম্পাদক তাজুল ইসলাম মিঠু,উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহবুবুল ইসলাম প্রমুখ।

আমতলীতে আওয়ামীলীগের দু’গ্রুপের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

অপর দিকে আমতলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন খাঁন চিকিৎসা শেষে আমতলীতে আগমন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের একাংশ তাকে কুপিয়ে আহত করার সুষ্ঠু বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন,জেলা আওয়ামী লীগ সহ সভাপতি এসএম শাহজাহান কবির, জেলা আওয়ামীলীগ সদস্য মোঃ গোলাম সরোয়ার ফোরকান, উপজেলা আ’লীগ সহ সভাপতি ও সাবেক মেয়র নাজমুল আহসান নান্নু, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন ফকির, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, আ’লীগ নেতা আলতাফ হোসেন হাওলাদার, পৌর আ’লীগ সাধারণ সম্পাদক জিএম মুসা, যুবলীগ সভাপতি জিএম হাসান, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন খাঁন, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম মিঠু মৃধা প্রমুখ।

উল্লেখ্য, গত ১৯ আগস্ট আমতলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন খানকে দুবৃত্তরা কুপিয়ে আহত করেন।এ ঘটনায় আমতলী উপজেলা ম্যাজিস্ট্রেড আদালতে ৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়। এতে মেয়র ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ মতিয়ার রহমান ও তার ভাই উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মজিবর রহমানকে জড়িয়ে মিথ্যা,ষড়যন্ত্র ও হয়রানীমূলক মামলার আসামী করা হয়।

মিথ্যা মামলার প্রতিবাদে আমতলীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মতিয়ার রহমান ও আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান এর বিরুদ্ধে ষড়যন্ত্র ও হয়রানীমুলক মিথ্যা মামলার দেওয়ার প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আমতলীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মিথ্যা মামলার প্রতিবাদে আমতলীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

আজ বিকেল ৪টায় আমতলী পৌরসভা চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুর হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর শহরের চৌরাস্তায় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আমতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট এম এ কাদের মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, আমতলী উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম মৃধা, সহ সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা,যুগ্ম সাধারণ সম্পাদক ও চাওড়া ইউপি চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান বাদল খান,যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মৃধা, কুকুয়া ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন মাসুম তালুকদার, আড়পাংগাশিয়া ইউপি চেয়ারম্যান সোহেলী পারভীন মালা,আঠারোগাছিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, হলদিয়া ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক,গুলিশাখালী ইউপি চেয়ারম্যান এডভোকেট মনিরুল ইসলাম মনি,আওয়ামীলীগ নেতা আহুরুজ্জামান আলমাস খান, হারুন অর রশীদ, জাহিদুল ইসলাম জুয়েল তালুকদার, তরিকুজ্জামন জুয়েল মৃধা,উপজীব্য যুবলীগ সহ সভাপতি বাদল প্যাদা,সহ সভাপতি মাহবুবুর রহমান,উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহবুবুল আলম, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন সবুজ সহ আওয়ামিলীগের সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মী সহ আমতলীর সর্বস্তরের নারী পুরুষ সহ স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ করেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন,আমতলীর পরিচ্ছন্ন রাজনীতির ও উন্নয়নের রুপকার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পৌর মেয়র মতিয়ার রহমান এবং আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও আমতলী পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মজিবুর রহমান এর প্রতি ঈর্ষান্বিত হয়ে আমতলীর তথাকথিত একটি জনবিচ্ছিন্ন গোষ্ঠী দুই জন নন্দিত জনপ্রতিনিধি ও রাজনীতিবিদকে হয়রানি ও ষড়যন্ত্রমুলুক মিথ্যা মামলায় জড়িয়েছে।প্রশাসনকে অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করে চক্রান্তকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা গ্রহন করার জন্য দাবি জানানো হয়।

 

বরগুনায় নবাগত পুলিশ সুপার এর দায়িত্বভার গ্রহন

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনায় পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন নবাগত পুলিশ সুপার মোঃ আবদুস ছালাম।
বুধবার (২৪ আগষ্ট) ২০২২ ইং বরগুনা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি । এ সময় নবনিযুক্ত পুলিশ সুপার কে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এম তারেক রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেহেদী হাসান,অতিরিক্ত পুলিশ সুপার পাথরঘাটা (সার্কেল) তোফায়েল আহমেদ, সদর থানার (ওসি ) আলী আহম্মেদ, আমতলী থানার (ওসি) মিজানুর রহমান, তালতলী থানার (ওসি) শাখাওয়াত হোসেন তপু, বেতাগী থানার (ওসি) শাহ আলম, বামনা থানার (ওসি) বশির আহমেদ, পাথরঘাটা থানার (ওসি) আবুল বাশার,জেলা গোয়েন্দা শাখার (ওসি ডিবি) শহিদুল ইসলাম মিলন সহ জেলা পুলিশের অন্যান্য পদস্থ কর্মকর্তারা,পাশাপাশি বরগুনা জেলার ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তাগণও নবনিযুক্ত পুলিশ সুপার কে ফুল দিয়ে বরণ করেন।

বরগুনায় নবাগত পুলিশ সুপার এর দায়িত্বভার গ্রহন

পুলিশ সুপার দায়িত্বভার গ্রহণ করে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কুশলাদি বিনিময় করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সামগ্রিক বিষয়ে মতবিনিময় করে বলেন মাদক,ইভটিজিং, নারী নির্যাতন ও জঙ্গীবাদমুক্ত বরগুনা গড়তে নিরলস ভাবে কাজ করবেন তিনি।এছাড়া সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় নিষ্ঠার সঙ্গে কাজ করতে চান। এবং জেলা পুলিশকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার জনাব আব্দুস সালাম এর আগে এসবি’র বিশেষ শাখা ঢাকায় কর্মরত ছিলেন।

আমতলী-পটুয়াখালী সড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ১২

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলীর-পটুয়াখালী সড়কের  চুনাখালী কালভার্টসংলগ্ন স্থানে বরিশালগামী মায়ের দোয়া বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১২ যাত্রী আহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে চুনাখালী কালভার্টসংলগ্ন পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কুয়াকাটা থেকে ছেড়ে আসা মায়ের দোয়া বাসটি যাত্রী নিয়ে বরিশাল যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাক দুমড়ে-মুড়চে সড়কের পাশে ছিটকে পড়ে যায় এবং বাসের ১২ যাত্রী আহত হন।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোসা. জান্নাতুল ফেরদৌসী বলেন, আহত যাত্রীদের যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়।

 

আমতলীতে ডাকাতি আহত- ৩, ডাকাত আটক ১

//সাইফুল্লাহ নাসির, বরগুনা//

বরগুনার আমতলীর আমড়াগাছিয়া গ্রামের নারায়ণ ডাক্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ির লোকজনকে দেশিয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও মারধর করে নগদ টাকা,স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে।

আহতদের বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। স্থাণীয় জনতা এক ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। সোমবার (২২ আগস্ট) দিবাগত রাত অনুমান আড়াইটা থেকে তিনটার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে।এ সময় জনতা পাকড়াও করে এক ডাকতকে ধরে ফেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,আনুমানিক রাত আড়াইটা থেকে তিনটার দিকে উপজেলার আমড়াগাছিয়া গ্রামের নারায়ণ ডাক্তার বাড়ির জানালার গ্রীল কেঁটে ৭/৮ জনের ডাকাত দল বসত ঘরে প্রবেশ করে দেশীয় অস্ত্র নিয়ে ঘরে থাকা লোকজনকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নেয়ার সময় ঘরের লোকজন বাঁধা দেয়। বাঁধা পেয়ে ডাকাতরা নারায়ণ ডাক্তার (৭৬), তার স্ত্রী কুনতি রাণী (৬৫) ও বোন বিরাজ বালাকে (৮০) দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে।আহতদের ডাক চিৎকারে প্রতিবেশীর এগিয়ে এলে ডাকাত দল পালিয়ে যাওয়ার সময় আবুল কালাম (৪৫) নামে এক ডাকাত জনতার হাতে ধরা পড়ে।

স্বজন ও স্থাণীয়রা আহতদের উদ্ধার করে ওই রাতেই আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনতার হাতে আটক ডাকাত দলের সদস্য আহত আবুল কালামকে তাদের হেফাজতে নিয়ে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দিচ্ছেন। আটককৃত ডাকাতের বাড়ী ঝালকাঠী জেলার কাঠালিয়ার ঝোড়খালী গ্রামে। তিনি ওই গ্রামের মৃত্যু রশিদ মৃধার পুত্র।

আহত নারায়ণ ডাক্তার মুঠোফোনে জানান, আমি, আমার স্ত্রী ও আমার বোন বাড়ীতে ঘুমিয়ে ছিলাম। গভীর রাতে ডাকাত দলের সদস্যরা ঘরে ঢুকে আমাদের সবাইকে মারধর করে নগদ ২ লক্ষ টাকা ও ৩ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এতে আমরা বাঁধা দিলে ডাকাত দলের সদস্যরা দেশিয় অস্ত্র দিয়ে আমাদের কুপিয়ে আহত করে।

আমতলী থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহতরা চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। স্থাণীয় জনতা এক বরগুনার আমতলী উপজেলার আমড়াগাছিয়া গ্রামের নারায়ণ ডাক্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ির লোকজনকে দেশিয় ধাড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও মারধর করে নগদ টাকা,স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে।

আহতদের বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। স্থাণীয় জনতা এক ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। সোমবার (২২ আগস্ট) দিবাগত রাত অনুমান আড়াইটা থেকে তিনটার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত অনুমান আড়াইটা থেকে তিনটার দিকে উপজেলার আমড়াগাছিয়া গ্রামের নারায়ণ ডাক্তার বাড়ির জানালার গ্রীল কেঁটে ৭/৮ জনের একদল ডাকাত বসত ঘরে প্রবেশ করে দেশীয় অস্ত্র নিয়ে ঘরে থাকা লোকজনকে জিম্মি করে। এ সময় নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নেয়ার সময় ঘরে থাকা লোকজন বাঁধা দেয়। বাঁধা পেয়ে ডাকাতরা নারায়ণ ডাক্তার (৭৬), তার স্ত্রী কুনতি রাণী (৬৫) ও বোন বিরাজ বালাকে (৮০) দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। আহতদের ডাক চিৎকারে স্থাণীয়রা এগিয়ে এলে ডাকাত দল পালিয়ে যাওয়ার সময় আবুল কালাম (৪৫) নামে এক ডাকাত জনতার হাতে ধরা পড়ে।

স্বজন ও এলাকাবাসী আহতদের উদ্ধার করে রাতেই আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে- ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনতার হাতে আটক ডাকাত দলের সদস্য আহত আবুল কালামকে তাদের হেফাজতে নিয়ে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।গ্রেফতারকৃত ডাকাতের বাড়ী ঝালকাঠী জেলার কাঠালিয়া উপজেলার ঝোড়খালী গ্রামে। তিনি ওই গ্রামের মৃত্যু রশিদ মৃধার পুত্র।

বাড়ীর মালি আহত নারায়ণ ডাক্তার জানান,আমরা বাড়ীতে ঘুমিয়ে ছিলাম। গভীর রাতে ডাকাত দলের সদস্যরা ঘরে ঢুকে আমাদের সবাইকে মারধর করে নগদ ২ লক্ষ টাকা ও ৩ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যাওয়ার সময় আমরা বাঁধা দিলে ডাকাত দলের সদস্যরা দেশিয় অস্ত্র দিয়ে আমাদের কুপিয়ে আহত করে।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ,কে,এম মিজানুর রহমান বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহতদের চিকিৎসার সার্বিক খোঁজ খবর নিয়েছি। স্থাণীয় জনতা এক ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ওই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 

তালতলীতে প্রতিবেশীর লাথিতে অন্তসত্বার গর্ভপাত

//সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি//

বরগুনার তালতলীতে জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জেরে ফাতেমা আক্তার (১৯) নামে তিন মাসের অন্তঃসত্ত্বার পেটে লাথি মেরে গর্ভপাতের অভিযোগ উঠেছে মনির নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

শনিবার (২০ আগস্ট) ভুক্তভোগী ওই নারীর পরিবার সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন। এর আগে গত বৃহস্পতিবার ১৮ আগস্ট উপজেলার নিশানবাড়ী ইউনিয়নের খোট্টার চর এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনার দিন তার স্বামী সোহরাব হোসেন বাদী হয়ে থানায় একটি অভিযোগ করেন।

জানা গেছে,মৃত চানু মিয়ার পুত্র মনিরের সাথে তার নানা শশুর সোহরাব হোসেনের সাথে দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই পরিপ্রেক্ষিতে গত ১৮ অগাষ্ট বিকেলে সোহরাবের স্ত্রী ফাতিমা আক্তার বাড়ির পাশে জমিতে মাটি কাটতে যায়। এনিয়ে মনিরের সাথে তাদের মধ্যে কথা
কাটাকাটি হলে এক পর্যায়ে তাদের মারধর এবং পেটে লাথি মারেন। সঙ্গে সঙ্গে ওই নারী অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান এবং ব্লিডিং শুরু হয়। তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় । পরের দিন শনিবার রাতে ঐ অন্তঃসত্ত্বার গর্ভপাত হয়।

এ বিষয়ে ভুক্তভোগী নারীর স্বামী সোহরাব হোসেন বলেন, মনির জাল জালিয়াতির মাধ্যমে কাগজ পত্র তৈরি করে আমাদের সম্পত্তি দখলের চেষ্টা চালায়, আমার স্ত্রী বৃহস্পতিবার জমিতে মাটি কাটতে গেলে মনিরসহ আরো ১৫/২০ জন মিলে আমার স্ত্রীকে মারধর করে।

অসুস্থ অবস্থায় আমার স্ত্রীকে থানায় নিয়ে গেলে তারা চিকিৎসকের কাছে নিয়ে যেতে বলেন। হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিলে ব্লিডিং কমে। পরবর্তীতপ শুক্রবার আবারও অসুস্থ হলে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর হাসপাতালেই আমার স্ত্রীর গর্ভপাত হয়।

মারধরের অভিযোগ অস্বীকার করে মনির বলেন, তারা ঔষধের মাধ্যমে আমার সৎ নানী শাশুড়ীর গর্ভপাত করে। আমার বিরুদ্ধে চক্রান্ত করছেন তারা।

তালতলী স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডা. রাব্বি বলেন, অসুস্থ অবস্থায় ঔ নারীকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার পরে মোটামুটি সুস্থ ছিলো। পরের দিন ঔ নারীর হঠাৎ গর্ভপাত হয়।

তিনি আরও বলেন, প্রচন্ড আঘাতের কারনেও গর্ভপাত হতে পারে বা নরমালি গর্ভবত হতে পারে। তবে কোন কারনে হয়েছে সেটা এখনই বলা যাচ্ছে না। পরীক্ষা নিরীক্ষা করে তারপরে বলা যাবে।

তালতলী থানার অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন তপু বলেন,এ বিষয়ে মারধরের একটি অভিযোগ থানায় দেওয়া হয়েছে।তবে গর্ভপাতের কোন অভিযোগ থানায় এখনো পাইনি । অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

আমতলীর স্বপ্নদ্রষ্টা মফিজ উদ্দিন তালুকদার শায়িত হলেন চিরনিদ্রায়

সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা) প্রতিনিধি//

না ফেরার দেশে চলে গেলেন দক্ষিণাঞ্চন তথা পটুয়াখালী,আমতলী ও কলাপাড়ার উপজেলার সাবেক এমপিএ প্রবীন রাজনীতিবিদ শিক্ষানুরাগী আলহাজ্ব মফিজ উদ্দিন তালুকদার। তার মৃত্যুতে আমতলীতে শোকের ছায়া নেমে এসেছে। উপজেলার সর্বস্তরের মানুষ তার কফিনে শ্রদ্ধা নিবেদন করেছেন।

আমতলীর স্বপ্নদ্রষ্টা মফিজ উদ্দিন তালুকদার শায়িত হলেন চিরনিদ্রায়

জানাগেছে, ১৯২১ সালে মোঃ মফিজ উদ্দিন তালুকদার আমতলী উপজেলার তারিকাটা গ্রামের এক মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তার বাবার নাম ইয়াসিন তালুকদার। তিনি বিট্রিশ আমলে বিএ পাশ করেন। ছাত্র রাজনীতি থেকেই তার রাজনীতিতে হাতে খড়ি। পাকিস্তান আমলে তিনি মুসলিমলীগের রাজনীতিতে ওতপ্রোতো ভাবে জড়িয়ে পড়েন। ১৯৬৫ সালে মুসলিমলীগের হয়ে পটুয়াখালী-কলাপাড়া ও আমতলী থেকে এমপিএ নির্বাচিত হন। এমপিএ নির্বাচিত হয়ে তিনি দক্ষিণাঞ্চলের মানুষকে অন্ধকার গলি থেকে আলোতে ফেরাতে গড়ে তোলেন এক শিক্ষা প্রতিষ্ঠান। আমতলী সরকারি কলেজ,মফিজ উদ্দিন বালক মাধ্যমিক বিদ্যালয়, মফিজ উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, তারিকাটা মাধ্যমিক বিদ্যালয় ও তারিকাটা মাদ্রাসাসহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তিনি। জন্মভুমি আমতলীকে মনে প্রাণে ভালোবাসেন বলে ১৯৬৫ সালে আমতলী নামে ডিগ্রী কলেজ প্রতিষ্ঠা করেছেন। ২০১৬ সালে সরকার কলেজটি জাতীয়কবণ করেন। দেশ স্বাধীনের পর তিনি রাজনীতি থেকে অবসর নিলেও বিএনপি প্রতিষ্ঠাতা সাবেক রাষ্টপতি জিয়াউর রহমানের ছিলেন ঘনিষ্ঠ সহচর। তার সাথে তিনি বিভিন্ন দেশ সফর করেছেন। এছাড়াও তিনি ছিলেন আমতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক সাংসদ এ্যাড, নিজাম উদ্দিন তালুকদারের শ্বশুর। দক্ষিণাঞ্চলের প্রবীন এ রাজনীতিবিদ শুক্রবার রাতে ঢাকার একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০১ বছর। তার মৃত্যুতে আমতলীতে শোকের ছায়া নেমে আসে। এমন প্রবীন রাজনীতিবিদকে হারিয়ে আমতলীবাসী শোকাহত। দলমত নির্বিশেষে উপজেলার সর্বস্তরের মানুষ তার কফিনে শ্রদ্ধা নিবেদন করেছেন। শনিবার বিকেলে আমতলী কেন্দ্রিয় ঈদগাহ ময়দানে জানাযার নামাজ শেষে কেন্দ্রিয় জামে মসজিদের পাশে তার মরদেহ দাফন করা হয়েছে। তার জানাযা নামাজে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহন করেছেন। তার জানাযা নামাজে উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, বরগুনা জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গির কবির, সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম সরোয়ার টুকু, বরগুনা জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মাহবুবুল আলম ফারুক মোল্লা, সদস্য সচিব তারিকুজ্জামান টিটু, আমতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি (ভারপ্রাপ্ত) অ্যাড. এমএ কাদের মিয়া, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মেয়র মোঃ মতিয়ার রহমান ও জেলা যুবলীগ সহ-সভাপতি মোঃ এলমান আহম্মেদ সুহাদ তালুকদার প্রমুখ।

 

আমতলীতে আ’লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলীতে সারা দেশে ২০০৫ সালে ১৭ আগষ্ট বিএনপি জামায়েত মদতদ পুষ্ট জঙ্গি সংগঠন জেএমবি কর্তৃক দেশব্যাপি সিরিজ বোমা হামলার প্রতিবাদে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল,সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার ১৭আগষ্ট বিকালে ৫টায় আবদুল্লাহ সুপার মার্কেট থেকে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল শুরু করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আবদুল্লাহ সুপার মার্কেটে গিয়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ালীগের সভাপতি এডভোকেট এম এ কাদের মিয়া,আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও পৌর আওয়ামীলীগ সভাপতি মোঃ মজিবুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ- সভাপতি আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম মৃধা,সহ সভাপতি ও আমতলী সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা,যুগ্ম সাধারণ সম্পাদক ও চাওড়া ইউপি চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান বাদল খান, কুকুয়া ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন মাসুম তালুকদার,গুলিশাখালী ইউপি চেয়ারম্যান এডভোকেট এইচ,এম,মনিরুল ইসলাম,আওয়ামীলীগ নেতা হারুন অর রশীদ হাওলদার,কামাল আকন,বাদল মুন্সী,পৌরসভার প্যানেল মেয়র মীর হাবিবুর রহমান,আবদুস সোবহান লিটন প্রমুখ।

বরগুনার আলোচিত সেই অতিরিক্ত এসপি বরিশালে বদলি

//পলাশ চন্দ্র দাসঃ বরিশাল //

বরগুনায় ছাত্রলীগকে পেটানোর পর আলোচনায় আসা অতিরিক্ত পু‌লিশ সুপার মহররম আলী‌কে দা‌য়িত্ব থেকে স‌রিয়ে ব‌রিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে নিযুক্ত করা হয়েছে।
বরগুনার আলোচিত সেই অতিরিক্ত এসপি বরিশালে বদলি
বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান নিজ কার্যালয়ে মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সা‌র্বিক দিক বিবেচনা করে এবং তদন্তের স্বা‌র্থে মহররম আলীকে ব‌রিশা‌লে তার (ডিআইজি) কার্যালয়ে নিযুক্ত করা হ‌য়ে‌ছে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিআইজি বলেন, বরগুনার ঘটনায় দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়। ওই ঘটনায় পুলিশের পেশাদারিত্ব কতটা ছিল, ঘটনাস্থলে কী কী হয়েছে সব কিছুই তদন্ত করা হবে। ছাত্রলীগের দুটি ধারার এক পক্ষ পুলিশের প্রসংশা করেছে আরেক পক্ষ সমালোচনা করছে। তবে পুলিশ তার নিরপেক্ষ অবস্থান থেকেই সবকিছুর তদন্ত করবে।

ডিআইজি এস এম আক্তারুজ্জামান জানান, আমার চোখে জাতীয় শোক দিবসে বরগুনায় এমন ঘটনা আসলেই দুঃখজনক। ঘটনাটা জানার পরপরই নির্দেশনা ছিল তোমরা শান্ত হও। যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করো। এছাড়া পুরো ঘটনার রিপোর্ট দিতে বরগুনার পুলিশ সুপারকে বলা হয়। যদিও ঘটনাটিতে পুলিশের আরেকটু ধৈর্য ধরার বিষয় ছিল কি না সে বিষয়ে তদন্ত শেষে জানাতে পারবো। ঘটনাটির একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুলিশ তদন্ত করে দেখবে। বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজিকে বরগুনা পাঠানো হয়েছে। সবার সঙ্গে যোগাযোগ করে নিরপেক্ষভাবে মূল ঘটনাটি তুলে আনার চেষ্টা করছে পুলিশ।

তিনি আরও বলেন, ‘ঘটনার সময় পুলিশের অনেকেই ইউনিফর্ম ছাড়া সেখানে ছিল। আসলে যেহেতু সরকারি ছুটির দিন। তাই সেখানে ইউনিফর্ম ছাড়া যেতে পারে। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া সা‌র্বিক দিক বি‌বেচনা ক‌রে ও তদ‌ন্তের স্বার্থে মহররম আলীকে ব‌রিশা‌লে রেঞ্জ কার্যাল‌য়ে নিযুক্ত করা হ‌য়ে‌ছে। মহররম আলীকে ব‌রিশা‌লে রেঞ্জ কার্যাল‌য়ে আনার কারণ বরগুনায় ও থাকলে অনেকের সঙ্গেই কথা বলবে। এছাড়া তদন্তের সময় যেন কোনো বাধা না হয় তাই এই সিদ্ধান্ত।

ডিআইজি বলেন, বরগুনার ঘটনায় দেশজুড়ে আলোচনার সৃষ্টি করেছে। ছাত্রলীগের দুটি ধারার এক পক্ষ পুলিশের প্রসংশা করেছে আরেক পক্ষ সমালোচনা করছে। তবে পুলিশ তার নিরপেক্ষ অবস্থান থেকেই সবকিছুর তদন্ত করবে। এছাড়া গোয়েন্দা তথ্যের অবহেলা, অপারেশনের যদি কোনো ত্রুটি থাকে, পুলিশের পেশাদারিত্বের বিষয়ে যদি কোনো অবহেলা থেকে থাকলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, সোমবার (১৫ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে ফুল দিতে যান জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে ফেরার সময় শিল্পকলা একাডেমির সামনে পৌঁছালে ছাত্রলীগের পদবঞ্চিত গ্রুপের সদস্যরা তাদের ওপর হামলা চালান। এতে দুই গ্রুপের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পুলিশ ঘটনাস্থলে এসে লাঠিচার্জ করে।