আমতলীতে শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী পালিত

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯২তম জন্মবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে।

এ উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ আমতলী উপজেলা শাখার উদ্যোগে আমতলী পৌরসভা চত্বরে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর মুরালের পাশে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রকৃতিতে পুষ্প স্থাপক অর্পণ এবং আমতলী উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকাল এগারোটায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট এম এ কাদের মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও আমতলী পৌর মেয়র মতিয়ার রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম মৃধা, সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা,যুগ্ম সাধারণ সম্পাদক ও চাওড়া ইউপি চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান বাদল খান, আড়পাংগাশিয়া ইউনিয়নের চেয়ারম্যান সোহেলী পারভীন মালা,হলদিয়া ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক, আওয়ামীলীগ নেতা অধ্যাপক আবুল হোসেন বিশ্বাস, আওয়ামীলীগ নেতা ও পৌর কাউন্সিলর জাহিদুল ইসলাম জুয়েল তালুকদার,পৌর সভার প্যানেল মেয়র মীর হাবিবুর রহমান,আওয়ামীলীগ নেতা তরিকুল ইসলাম জুয়েল সহ উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ এর নেতা-কর্মী প্রমুখ।

সাইফুল্লাহ নাসির
আমতলী,বরগুনা
০১৭১২৯৫১৬৫১

জাতীয় শোক দিবস পালনে আমতলীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বরগুনার আমতলীতে উপজেলা প্রশাসন কর্তৃক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,কে,এম আবদুল্লাহ বিন রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন,থানার অফিসার ইনচার্জ এ,কে,এম মিজানুর রহমান,বরগুনা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যাপক শাহজাহান কবির, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট এম,এ কাদের মিয়া,মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার শামসুদ্দিন শানু,আমতলী পৌর সভার প্যানেল মেয়র মীর হাবিবুর রহমান ও উপজেলা পরিষদের সকল দপ্তরের প্রধানগন,জনপ্রতিনিধি,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ গন্যমান্য ব্যক্তিরা।

এ সময় বক্তারা বলেন উপজেলার সকল সরকারি, বেসরকারি,এনজিও,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল স্থানে সরকারী নির্দেশনা মোতাবেক জাতীয় শোক দিবস যথাযথ ভাবে পালন করার জন্য নির্দেশনা প্রদান করা হয় এবং কোথাও যেন অপ্রীতিকর কোন কিছুর সৃষ্টি না হয় সেদিকে আইন শৃঙ্খলা বাহিনীসহ সকলকে কঠোর দৃষ্টি রাখার আহ্বান জানান।

সাংবাদিক নির্যাতন, হত্যা, মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে আমতলীতে মানববন্ধন

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

সারাদেশে সাংবাদিক নির্যাতন, হত্যা-মামলা ও গ্রেফতারের প্রতিবাদে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচি’র অংশ হিসেবে আজ বিকেল ৫টায় বরগুনার আমতলীতে সংগঠনের এর উপজেলা শাখা কার্যালয়ের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত সকলে ক্ষোভ প্রকাশ করে বলেন, সম্প্রতি লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম রসুল কর্তৃক বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির যুগ্ম মহাসচিব নুর আলমগীর অনুর বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমুলক মামলা সহ দেশের বিভিন্ন স্হানে সাংবাদিক নির্যাতন,হত্যা ও হয়রানি মূলক মিথ্যা মামলার নিন্দা জানিয়ে এসব বন্ধ সহ বিএমএসএস এর যুগ্ন মহাসচিব নুর আলমগীর অনুর নামে মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার জোর দাবি জানান।

বিএমএসএস এর উপজেলা শাখার কার্যালয়ের সামনে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন,আমতলী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও দৈনিক ভোরের কাগজের আমতলী-তালতলী উপজেলা প্রতিনিধি হারুন অর রশীদ,বিশিষ্ট সমাজ সেবক আমিনুল ইসলাম সোহেল তালুকদার,বিএমএসএস এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাইফুল্লাহ নাসির,রাজনৈতিক ব্যাক্তিত্ব ফিরোজ বিশ্বাস, আমতলী সাংবাদিক ইউনিয়নের প্রতিনিধি রিপন মুন্সি,বাংলার ঐতিহ্য এর বরগুনা জেলা প্রতিনিধি টি,এম রেদওয়ান বায়েজীদ,দৈনিক প্রভাতী খবরের উপজেলা প্রতিনিধি এইচ,এম,রাসেল,যুব রেড ক্রিসেন্ট আমতলী উপজেলা শাখার দলনেতা মোঃ আবু তাহের প্রমুখ।

বিষ দিয়ে আমতলীতে মেরে ফেলা হয়েছে লাখ টাকার মাছ

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলীতে পুর্ব শত্রুতার জেরে এক মৎস্য চাষীর পুকুরে বিষ দিয়ে মাছ লাখ টাকার নিধন করেছে প্রতিপক্ষরা।

জানা গেছে,উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের দক্ষিণ গাজীপুর গ্রামের এক মৎস্য চাষির পুকুরে বিষ দিয়ে লাখ টাকার মাছ নিধন করেছে প্রতিপক্ষরা।

শনিবার (৬ আগষ্ট) সকালে প্রতিদিনের মতো পুকুরে মাছের খাবার দিতে গেলে মাছগুলো ভেসে উঠতে দেখেন চাষি মোশারেফ হাওলাদার।

এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ মৎস্য চাষি মোশারেফ হাওলাদার ও শামীম মৃধা জানান,বাড়ির পাশের পুকুরে তারা মাছ চাষ করে আসছেন।পুকুরে বিভিন্ন জাতের পনের থেকে বিষ মণ মাছের পোনা ছেড়েছেন। আগামী কিছুদিনের মধ্যে মাছগুলো বিক্রির উপযোগী হওয়ার কথা। এরই মধ্যে শনিবার সকালে পুকুরে মাছের খাবার দিতে গেলে দেখেন পুকুরে পোনা মাছগুলো মরে ভেসে উঠছে।দুপুরের পুকুরের বাকি মাছ গুলোও মরে ভেসে উঠে। এতে তার প্রায় অনুমানিক এক লাখ টাকার ক্ষতি হয়েছে। মোশারেফ হাওলাদার অভিযোগ করেন, কয়েকদিন ধরে প্রতিবেশী মৃত্যু কাঞ্চন খানের পুত্র শাহিন মাস্টার গংদের সাথে তার বিরোধ চলছিল। আমার সন্দেহ শাহিন মাস্টার ও তার লোকজন আমার পুকুরে বিষ দিয়ে মাছগুলো মেরে ফেলেছে। মোশারেফ হাওলাদার আরও বলেন, শাহীন মাস্টার গংরা এর আগেও আমাদের দুই লক্ষ টাকার মাছ মেরে ফেলেছে।

এবিষয়ে আমি আমতলীর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে শাহীন মাষ্টার,হানিফ খান ও মোঃ নুরুল ইসলামসহ আরও ৮/১০ জনকে অজ্ঞাত নামা আসামী করে মামলা করেছি,বর্তমানে মামলাটি আমতলী থানা পুলিশের তদন্তাধীন আছে।এ ব্যাপারে অভিযুক্ত শাহীন মাস্টার বলেন, আমরা এই কাজ করি নাই। আমাদের হয়রানী করার জন্য দায়ী করা হচ্ছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ,কে,এম মিজানুর রহমান বলেন,বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বরগুনার তালতলী রাখাইনদেরকে বন্যশুকর দিয়ে হয়রানি

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার তালতলীতে বিভিন্ন পাড়ার রাখাইনরা তাদের গৃহপালিত পশু শুকর সরবরাহ করার সময় বন্য শুকর দিয়ে হয়রানি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার সাংবাদিকদের কাছে বনবিভাগ ও প্রশাসনের বিরুদ্ধে এমন অভিযোগ করেন বাংলাদেশ আধিবাসী ফোরামের বরগুনা ও পটুয়াখালী আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক মি. মংথিনজো।

অভিযোগে জানা যায়, উপজেলার ১৩টি রাখাইন পাড়ায়ই তারা তাদের শুকর গৃহে পালন করে আসছে। সেই সুবাদে গত ২৬ জুলাই উপজেলার সওদাগর পাড়ার মি:থানতে মং এ ছেলে দীনমজুর মি:চানমং সে তার গৃহপালিত শুকরটির ৩৮ কেজি মাংস কুয়াকাটার এক আত্মীয়ের আয়োজনে তাদের বাড়ীতে সরবরাহের সময় কতিপয় অর্থলোভী বাংঙ্গালী মুসলমানদের সহযোগীতায় কলাপাড়ার নিজামপুর খেয়াঘাটে কোষ্টগার্ড সদস্যরা খামখেয়ালী ভাবে আটক করে ক্যাম্পে নিয়ে মহিপুর বনবিভাগের কাছে হস্তান্তর করেন। বনবিভাগ ওই মাংসকে বন্য শুকরের ৮০ কেজি মাংস এবং বন ও পরিবেশের আনুমানিক ১লক্ষ টাকা ক্ষয়ক্ষতি উল্লেখ করে বন্যপ্রাণি নিরাপত্তা ২০১২ আইনের ৩৪ এর (ক) ও (খ) ধারামতে আদালতে প্রেরন করেন। আদালত ওই মি: চানমংসেকে জেলহাজতে প্রেরন করেন। এ ছাড়াও চলতি বছরের ২৭ জানুয়ারী উপজেলার তাঁতিপাড়া নিবাসী মৃতু মি:নোজাঅং এর পুত্র মি:নেওয়েনচো নিজের গৃহে পালিত শুকর কলাপাড়ার মহিপুরের মি:শুখরঞ্জন শীলের কাছে ১৬ হাজার টাকায় বিক্রি করেন। শুখরঞ্জন ওই শুকরটি নেয়ার সময় উপজেলার নিশানবাড়ীয়া খেয়াঘাটে টহলরত বন প্রহরীরা আটক করে উপজেলা নির্বাহী অফিসারের কাছে হস্তান্তর করেন। উপজেলা নির্বাহী অফিসার ক্রয় ও বিক্রেতা উভয়কে ২হাজার টাকা জরিমানা ও মুছলেকা রেখে শুকরসহ উভয়কে ছেড়ে দেন।
রাখাইন সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মি. মংচিন থান বলেন, স্থানীয় প্রশাসন ও বনবিভাগ আমাদের হয়রানী করার জন্য একেরপর এক মিথ্যা মামলা দিয়ে আসছে। আমরা ওই মিথ্যা মামলা প্রত্যাহারসহ সরকারের উর্ধ্বতন কতৃপক্ষের কাছে সুবিচারের প্রত্যাশা করছি।

শহীদ শেখ কামালের জন্মদিনে ছাত্রলীগের দুই গ্রুপ কর্মসূচি দেওয়ায় ১৪৪ ধারা

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বীর মুক্তিযোদ্ধাশহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিন উপলক্ষে বরগুনা সরকারি কলেজ মসজিদে একই সময়ে ছাত্রলীগের দুই গ্রুপ দোয়া অনুষ্ঠানের আয়োজন করায় কলেজসহ আশপাশ এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

শুক্রবার (৫ আগস্ট) বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক শুভ্রা দাস স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, বরগুনা সরকারি কলেজে ৫ আগস্ট ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি ও সভাপতি পদ বঞ্চিত দুই গ্রুপ একই স্থানে একই সময়ে দোয়া অনুষ্ঠানের আয়োজন করায় নেতা-কর্মীরা মুখোমুখি অবস্থান,বিশৃঙ্খলা, মারামারিসহ যেকোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে ও আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে বিধায় বরগুনা সরকারি কলেজসহ আশপাশ এলাকায় ফৌজদারি কার্যবিধি আইনের ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং একই সঙ্গে উক্ত এলাকায় সকল প্রকার সভা-সমাবেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এ ছাড়াও আদেশে আরও বলা হয়,জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামান এবং তানভীর আহমদকে সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনীকে আইনানুগ দিক নির্দেশনা প্রদানের জন্য ম্যাজিস্টেরিয়াল দায়িত্ব দেওয়া হয়েছে।

এ বিষয়ে বরগুনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সবুজ মোল্লা বলেন, আমরা আগে থেকেই কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ৫ ও ৮ আগস্ট শহীদ শেখ কামালের জন্মদিন ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে বরগুনা সরকারি কলেজে অনুষ্ঠানের আয়োজন করি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই সকল প্রকার বিশৃঙ্খলা এড়াতে প্রয়োজনে আমরা কর্মসূচি অন্যত্রে করব। তবে আমাদের হটিয়ে অন্য কেউ যদি কর্মসূচি করার চেষ্টা করে তবে আমরা তা মেনে নেব না।

বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা জানান, শোকাবহ আগস্টে মাসব্যাপী আমাদের কর্মসূচি রয়েছে। ৫ ও ৮ আগস্ট শহীদ শেখ কামালের জন্মদিন ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে বরগুনা সরকারি কলেজ মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এখানে অন্য কোনও গ্রুপ কোনও প্রোগ্রামের আয়োজন করেছে কিনা আমার জানা নেই।

এ ব্যাপারে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন,ছাত্রলীগের দুই গ্রুপের প্রোগ্রামে সহিংসতা ঘটতে পারে।এই পরিস্থিতি বিবেচনা করে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেখ কামালের ৭৩তম জন্ম বার্ষিকীতে আমতলীতে দোয়া, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জৈষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বরগুনার আমতলীতে দোয়া ও আলোচনা এবং চারা গাছ বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে আজ সকাল নয়টা আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার এ,কে,এম আবদুল্লাহ বিন রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া,আলোচনা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও আমতলী পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মজিবুর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বরগুনা জেলা আওয়ামিলীগের সহ- সভাপতি অধ্যাপক শাহজাহান কবির,আমতলী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মোঃ হোসাইন আহমেদ,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন শানু,হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক সহ উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাগন,রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তিবর্গ।
দোয়া ও আলোচনা সভা শেষে গাছের চারা বিতরণ করা যায় হয়।

মানিকগঞ্জ পৌর মেয়র শুভেচ্ছা সফরে এসেছেন বরগুনার আমতলীতে

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলী পৌরসভায় শুভেচ্ছা সফরে এসেছেন দেশের জনপ্রিয় ব্যাক্তিত্ব দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি, মানিকগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোঃ রমজান আলী সহ মানিকগঞ্জ পৌরসভার পৌর পরিষদ।

আমতলী পৌর সভার মেয়র ও আমতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মতিয়ার রহমান এর বিশেষ আমন্ত্রণে দেশের বিশিষ্ট সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক হাজী মোঃ রমজান আলী মানিকগঞ্জ পৌর সভার পৌর পরিষদ সহ আজ দুপুর দুইটায় আমতলীতে এসে পৌছেছেন।
এ সময় দুই পৌর মেয়র পারস্পরিক সৌহার্দ্য পুর্ন পরিবেশে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা শেষে আমতলী পৌর চত্বরে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন আমতলী পৌর সভার কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতা জাহিদুল ইসলাম জুয়েল তালুকদার, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএমএসএস এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাইফুল্লাহ নাসির, আমতলী এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হান্নান মিয়া সহ আমতলী পৌরসভা ও মানিকগঞ্জ পৌর সভার কাউন্সিলর বৃন্দ।

 

বরগুনার আমতলীতে শিক্ষকের বাড়িতে ডাকাতি

//সাইফুল্লাহ নাসির, বরগুনা//

বরগুনার আমতলীতে পরিবারের সকলকে বেঁধে মারধর শেষে ঘরে থাকা নগদ ১০ লাখ ৩০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার ডাকাতি করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার আমতলী থানার অফিসার ইনচার্জ এ কে এম মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এরআগে রোববার গভীর রাতে উপজেলার পশ্চিম চিলা গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল কাদের খাঁনের বাড়িতে এ ঘটনা ঘটে।

জানাগেছে, আব্দুল কাদের খাঁনের বাড়ির গ্রিল কেটে সাত থেকে আটজনের ডাকাতদল ঘরে প্রবেশ করে। পরে বৃদ্ধ আব্দুল কাদের খাঁন ও তার স্ত্রী রুবি বেগমকে বেঁধে ফেলে। তাদের চিৎকারে ছেলে ইলিয়াস খাঁন তার কক্ষ থেকে বের হওয়া মাত্রই ডাকাতরা তার মাথায় ধারালো অস্ত্র নিয়ে আঘাত কারেন এবং মারধর করেন। পরে তাকেও বেঁধে ঘরের আলমারি ও সুটকেজে থাকা নগদ ১০ লাখ ৩০ হাজার টাকা ও সাত ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। খবর পেয়ে স্বজনরা ওই রাতেই গুরুতর আহত ইলিয়াসকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহত ইলিয়াস খাঁন বলেন, ‘বাবা-মায়ের চিৎকার শুনে রুম থেকে বের হওয়া মাত্রই মুখোশধারী ডাকাত দলের মধ্য থেকে একজন আমার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে আমাকে বেঁধে ঘরের মেঝে শুইয়ে রাখে এবং আমার শিশু সন্তানকে হত্যার হুমকি দিয়ে কোথায় টাকা ও স্বর্ণালঙ্কার রেখেছি তা জানতে চায়।’

তিনি আরো বলেন, ‘তারা রুমে থাকা সুকেজ ভেঙে নগদ সাত লাখ ৮০ হাজার টাকা, বাবার আলমারি ভেঙে দুই লাখ ৫০ হাজার টাকা এবং সাত ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে। ডাকাতদল আমার বৃদ্ধ বাবা ও মাকে মারধর করেছে।’

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাঃ মিনহাজুর রহমান বলেন, আহত ইলিয়াসের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাকে যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে।

আমতলী থানার অফিসার ইনচার্জ এ কে এম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

Daily World News

কচুয়ায় আন্তঃইউনিয়ন ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টে কচুয়া চ্যাম্পিয়ান

পল্লী বিদ্যুতের মিটার খুলে নেয়ার ১৫ বছর পর নতুন বিল ১,৮৫,৮৪১ টাকা

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার তালতলীতে সিডরে বিধ্বস্ত হওয়া পল্লী বিদ্যুতের মিটার অফিসে খুলে নেয়ার ১৫ বছর পরে নতুন করে ১লক্ষ ৮৫হাজার ৮৪১/= টাকা বিল করে দিয়েছে কর্তৃপক্ষ।

জানা গেছে, উপজেলার ছোট ভাইজোড়া গ্রামের বৃদ্ধা আদম আলী গ্রামের রাস্তার পশ্চিম সারিতে একটি মুদি দোকানীর ব্যবসা করত। সে দোকানে তার নামে একটি পল্লী বিদ্যুতের মিটার ছিল। যার হিসাব নাম্বার ৩৭৪-২২০৫। বার্ধক্য জনিত কারনে ২০০৬ সালের ১০নভেম্বর তিনি মৃত্যু বরণ করেন। ২০০৭ সালের ঘূর্নিঝড় সিডরে তার দোকান ঘরটি বিধ্বস্ত হওয়ায় ততকালীন পল্লী বিদ্যুতের লোকজন বিধ্বস্ত হওয়া মিটারটি অফিসে খুলে নিয়ে যায়। মিটার খুলে নেয়ার ১৫ বছর পর মৃত্যু ব্যক্তির পুত্র আনছার উদ্দিনের চলতি জুলাই-২০২২ মাসের বিদ্যুৎ বিলের সাথে তার পিতার বকেয়া বিদ্যুৎ বিল ১লক্ষ ৮৫হাজার ৮৪১/= টাকা যোগ করে দিয়াছে কর্তৃপক্ষ।

শনিবার সরেজমিনে গেলে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সুত্র জানায়, বৃদ্ধা আদম আলীর মৃত্যুর ২-৩ বছর পরে ২০১০সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত স্থানীয় এনায়েত করিমের পুত্র এনামুল করিম ওই দোকানের অদুরেই রাস্তার পূর্ব পাশের সারিতে অটো রিক্সা চার্জ দেয়ার একটি গ্যারেজের ব্যবসা করছিলো।

এ সময় ওই এনামুল করিম বিদ্যুৎ অফিসের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীদের সহায়তায় আদম আলীর নামের ওই মিটারের স্থান পরিবর্তন করে রাস্তার পূর্ব পাশের খাম্বা থেকে সংযোগ নিয়ে অটো রিক্সা চার্জ দেয়ার গ্যারেজ ব্যবসা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন দেনা পাওনায় জর্জরিত হয়ে ২০১৮ সাল থেকে এনামুল করিম এখন গাঁ ঢাকা দিয়ে বেড়াচ্ছেন। তবে বর্তমানেও তার ওই গ্যারেজ ঘরে বিদ্যুতের মিটারটি লাইনচ্যুত অবস্থায় লাগানো রয়েছে।

আনসার আলী বলেন, আমার বাবা ১৯৯৮সাল থেকে সৎ ছোট মাকে নিয়ে দোকান ঘরের পিছনেই আলাদা থাকতেন। আমরা তিনভাই আলাদা আলাদা সংসারে বসবাস করতাম। ২০০৬ সালের ১০নভেম্বর বাবা মারা যান। ২০০৭ সালে সিডরের বন্যা হওয়ার কারনে বাবার দোকানঘর ভাইঙ্গা যায়। এর কিছু দিন পরই বিদ্যুৎ অফিসের লোকজন এসে মিটারটি খুলে নিয়ে যায়। এখন অফিসে লোক কাকে মিটার দিছে আমি জানিনা। আমি ও আমার ভাইরা নিজ নিজ নামে মিটার এনে ব্যবহার করছি।

এনামুল করিমের কাছে জানতে চাইলে তার বাড়ীতে কেহকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ০১৭৪২২০০৩১১ নাম্বারটি বন্ধ পাওয়া গেছে।

পল্লী বিদ্যুতের কলাপাড়া জোনোল অফিসের ডিজিএম সজিব পাল বলেন, আদম আলী মারা যাওয়ার কারণে তার নামের বিদ্যুৎ বিল ওয়ারিশ সূত্রে পুত্র আনছার উদ্দিনের নামে দেয়া হয়েছে।