তালতলীতে সভা সমাবেশে ব্যস্ত তিন চেয়ারম্যান প্রার্থী

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পরপরই জমজমাট প্রচারণায় ব্যাস্ত সময় পার করছেন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা কারী তিন প্রার্থী।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজবি-উল কবির জোমাদ্দার (ঘোড়া), আওয়ামীলীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টু (আনারস) ও বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক (মোটর সাইকেল) প্রতিক নিয়ে সভা সমাবেশে ব্যস্ত সময় পাড় করছেন।

মঙ্গলবার রাতে তিন প্রার্থী তাদের কয়েক হাজার কর্মী সমর্থক নিয়ে উপজেলা শহরে মিছিল শেষে সমাবেশ করেছেন।

জানাগেছে,তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে আগামী ৫ মার্চ । এ নির্বাচনকে সামনে রেখে তালতলীর রাজনৈতিক মাঠ সরগরম হয়ে উঠেছে।

আওয়ামীলী ঘরানার দুই প্রার্থী সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। এরা পরস্পর ভাই হলেও কেউ কাউকে ছাড় দিচ্ছেন না। সভা সমাবেশে একজন আরেক জনের বিরুদ্ধে কুৎসা রটনা করছেন।

তিন প্রার্থীর মধ্যে বর্তমান চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যান দুজনের উন্নয়নমুলক কার্যক্রমকে এলাকাবাসী গুরুত্ব দিবেন।

অপর দিকে উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মোস্তাক দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচন করছেন। ইতিমধ্যে তাকে কেন্দ্রিয় বিএনপি কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।

আনারস প্রতিক প্রার্থী সাবেক উপজেলা যুবলীগ সভাপতি মনিরুজ্জামান মিন্টু বলেন,সভা সমাবেশের মাধ্যমে মানুষের কাছে ভোট প্রার্থনা করছি। আশা করি মানুষ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবো।

ঘোড়া প্রতিক প্রার্থী উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজবি-উল কবির বলেন,গত পাঁচ বছরের উন্নয়ন কর্মকান্ড মুল্যালণ করে ভোটাররা আমাকে ভোট দিবেন।

আমতলীতে মহাসড়কের দু’পাশে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ

//মাহমুদুল হাসান, আমতলী, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলীতে আমতলী-ঢাকা-কুয়াকাটা মহা সড়কের দুই পাশে সড়ক ও জনপদ বিভাগের জায়গা দখল করে গড়ে তোলা অবৈধ স্হাপনা উচ্ছেদ করা হয়েছে।

আমতলী পৌর শহরের বটতলা থেকে ৭নং নং নতুন বাস স্টান্ড পর্যন্ত গড়ে তোলা প্রায় দুই শতাধিক

অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

আমতলী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তারিক হাসান ও পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান এর নেতৃত্বে আজ শনিবার (১৮মে) সকাল ৯.৩০ থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা চালানো হয়।

জানা গেছে,দীর্ঘদিন থেকে সড়ক ও জনপদ বিভাগের আমতলী- ঢাকা-কুয়াকাটা মহাসড়কের পৌর শহরস্থ বটতলা থেকে ৭নং নতুন বাস স্টান্ড পর্যন্ত জায়গা অবৈধভাবে দখল করে শত শত ব্যসায়ীরা ফুট পাত দখল করে স্হায়ী ঘর তুলে ব্যবসা পরিচালনা করে আসছিল।এ সকল অবৈধ স্থাপনা সড়ানোর জন্য

সড়ক ও জনপদ বিভাগ,আমতলী উপজেলা প্রশাসন ও আমতলী পৌরসভা একাধিকবার নির্দেশ দিলেও তা কার্যকর না করায় আজ এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

যারা এখনো অবৈধ স্থাপনা সরিয়ে নেয়নি তাদেরকে আগামী ২-৩ দিনের মধ্যে সকল অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তারিক হাসান বলেন,মহাসড়ক আইন ২০২১ অনুযায়ী সড়কের পাশে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। দখলদারদের বিরুদ্ধে এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

আমতলী পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান বলেন,মহাসড়কের পাশে অবৈধভাবে জায়গা দখল করে ব্যবসা বানিজ্য করায় যানজট সহ জনসাধারণের চলাচলে ভোগান্তি হচ্ছে।দখলদারদের একাধিকবার অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হলেও তারা সরিয়ে না নেওয়ায় আজ এ অভিযান পরিচালনা করা হয়।

আমতলী পৌরসভার দু’টি বাস স্টান্ড উদ্বোধন

মাহমুদুল হাসান,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার আমতলী পৌর শহরের ৩ ও ৭ নং ওয়ার্ডে দু’টি বাস স্টান্ড এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

১৭ই মে শুক্রবার বাস স্টান্ড দুটি’র উদ্বোধন উপলক্ষে সকাল ৯ ও ১১ টার সময়ে পৃথক দু’টি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আমতলী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠান দুটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট এম,এ কাদের মিয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভুমি) তারিক জামিল,আমতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু,সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী মোঃ শামসুল হক, আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল আহমেদ ফকির, পৌরসভার কাউন্সিলর বৃন্দ সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আমতলী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বলেন,প্রায় সাত কোটি টাকা ব্যায়ে ৩নং ও ৭নং ওয়ার্ডে দু’টি বাস স্টান্ড ও গরুর বাজারে একটি ট্রাক স্টান্ড নির্মাণ করা হয়েছে।

আমতলীতে হেরোইন সহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

//মাহমুদুল হাসান, আমতলী, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলী উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ পশ্চিম আমতলী (লোচা) গ্রাম থেকে মোসাঃ জেসমিন বেগম নামের এক নারী হেরোইন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বরগুনা জেলা ডিবি পুলিশ।

আজ ১৪ই মে বেলা ১২ টার সময়ে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা বরগুনার এসআই (নিঃ)/ জ্ঞান কুমার দাস সঙ্গীয় অফিসার/ফোর্সের সহায়তায় উপজেলার সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের দক্ষিণ পশ্চিম আমতলী (লোচা) গ্রামের রাসেল হাওলাদারের স্ত্রী মোসাঃ জেসমিন বেগম (২৭) কে হলিউড সিগারেট এর প্যাকেটে ২৫ (পঁচিশ) প্যাকেট হেরোইন ও Vivo Y 17S মোবাইল ফোন সহ গ্রেফতার করে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ। উদ্ধারকৃত ৭গ্রাম হেরোইনের আনুমানিক বাজার মুল্য ৭০,০০০ (সত্তর) হাজার টাকা।

বরগুনার ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ বশির আলম বলেন,গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আমতলীতে চিনাবাদাম চাষ সম্প্রসারণ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত

মাহমুদুল হাসান,আমতলী, বরগুনা প্রতিনিধিঃ

বরগুনার আমতলীতে বারি চিনাবাদাম-১০ চাষ সম্প্রসারণ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ মে) বেলা ১২ টায় আমতলী উপজেলার সদর ইউনিয়নের ফকিরবাড়ি গ্রামে বাংলাদেশে কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) পটুয়াখালী,ইফাদ ও জিওবি প্রকল্পের অর্থায়নে,স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট,বারি অংগ ও সরেজমিন গবেষণা বিভাগের উদ্যোগে উচ্চ ফলনশীল ও পরিবর্তনশীল আবহাওয়া উপযোগী বারি চীনাবাদাম-১০ এর কার্যক্রমের উপর কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সরেজমিন গবেষণা বিভাগ পটুয়াখালী বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এইচ এম খায়রুল বাসারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড.পরিমল চন্দ্র সরকার মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা বীজ প্রযুক্তি বিভাগ (বিএআরআই) গাজীপুর,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এস এম বদরুল আলম অতিরিক্ত উপ-পরিচালক বরগুনা।

বৈজ্ঞানিক কর্মকর্তা সরেজমিন গবেষণা বিভাগ (বিএআরআই) পটুয়াখালী মোঃ মাইনুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ  ইছা. মো: সাদিকুর রহমান,বৈজ্ঞানিক কর্মকর্তা বীজ প্রযুক্তি বিভাগ গাজীপুর।এছাড়াও, সমাবেশে অর্ধশতাধিক কৃষক-কৃষাণীসহ সংশ্লিষ্ট আরও বাহিরাগত কৃষক অংশগ্রহন করেন।

মিথ্যা ভালোবাসায় চাকুরীজীবি স্বামীকে তালাক দিয়ে বিপাকে এক নারী

//মাহমুদুল হাসান, আমতলী, বরগুনা প্রতিনিধি//

পরকীয়ায় সব হারিয়ে দিশেহারা সুমাইয়া। অবিবাহিত ছেলের প্রেমে পড়ে চাকুরীজীবি স্বামীকে তালাক দিয়ে এখন দ্বারে দ্বারে ঘুরছে সুমাইয়া।

ঘটনাটি ঘটেছে বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের হরিণখার এলাকায়। ঐ নারী  পরকীয়া প্রেমিকের প্রতারিত ভালোবাসায় সরকারি চাকরিজীবী স্বামীকে তালাক দিয়ে নিজের সুখের সংসার ভেঙে পরকীয়া প্রেমিক মাহবুব মুন্সীর প্রতারণার শিকার ঐ নারী।

স্বামীকে তালাক দেওয়ার পর ঐ নারী স্বপ্ন দেখছিলেন নিজ গ্রামের মাহবুব মুন্সী নামের এক যুবকের সাথে ঘর বাধার কিন্তু জানতো না যে, প্রেমিক মাহবুব তাকে শুধু ব্যবহার করার জন্যই জড়িয়ে ছিলেন প্রেমের অভিনয়ে।

জানা যায়,সম্প্রতি ওই নারী স্বামীকে তালাক দেওয়ার পর বিদেশে চলে গেলে মাত্র তিন মাসের মধ্যেই প্রেমিক মাহবুব এর আশ্বাসে দেশে ফিরে আসেন। তবে দেশে ফেরার পর মাহবুব তার মতামত পাল্টে ফেলেন, প্রেমিকাকে বিবাহ করা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দেন পরকীয়া প্রেমিক  মাহবুব। এতে করে সব হারিয়ে অথৈজলে ভাসছে পরকীয়া প্রেমিকা।

সরল বিস্বাসে প্রতারণার শিকার হওয়া তরণী সুমাইয়ার সাথে কথা বললে জানা যায়, স্বামী থাকাকালীন সময়ে মাহবুব এর সাথে প্রেমের  সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি, এ সময় পরকীয়া প্রেমিকে প্রলোভনে স্বামীকে না জানিয়ে একাধিকবার মাহবুবের সাথে শারীরিক সম্পর্কেও লিপ্ত হয়েছেন তিনি। সব শেষে মাহবুব ওই নারীর কাছ থেকে নগদ অর্থ হাতিয়ে নিয়ে এখন বিবাহ করবেন না বলে জানিয়ে দেন। বিষয়টি গ্রামে জানাজানি হলে ঘা ঢাকা দেয় প্রতারক প্রেমিক মাহবুব। এ নিয়ে চলছে ওই এলাকায় নানা আলোচনা সমালোচনা।

অপরদিকে প্রেমিকের মিথ্যা ভালোবাসায় স্বামীকে ডিভোর্স দেওয়ায় পাশাপাশি পরকীয়া প্রেমিককে বিশ্বাস করে প্রতারিত হওয়া ওই নারী কোন উপায় না পেয়ে মাহবুরের বিরুদ্ধে তালতলী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে।

এ ঘটনার কোনো সত্যতা নেই বলেও দাবি করেন ওই নারীর আপন মামা মোঃ সুলতান বলেন, ওই ছেলেকে ষড়যন্ত্র করেই এসব করা হয়েছে।

এ বিষয়ে মাহবুব বলেন, শত্রুতার জন্য তার বিরুদ্ধে এসব মিথ্যা কথা বলছেন ওই নারী। তবে ভিডিও কলে কথা বলার কথা স্বীকার করে বলেন,নিজ এলাকার লোক হিসেবে কথা হয়েছে।

তালতলী থানার কর্মকর্তা শহিদুল ইসলাম মিলন বলেন,ওই নারীর অভিযোগের প্রেক্ষিতে থানায় মামলা নেওয়া হয়েছে এ বিষয়ে তদন্ত চলতেছে, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলতেছে।

আমতলীর প্রতারণা চক্রের মুল হোতা ডলার জালালকে গ্রেফতার করলো র‍্যাব-৮

//মাহমুদুল হাসান, আমতলী, বরগুনা প্রতিনিধি//

নানা প্রলোভন দেখিয়ে কম দামে বৈদেশিক মুদ্রা কম দামে বিক্রয়ের কথা বলে মানুষের সাথে প্রতারণা চক্রের মুল হোতা ডলার জালালকে গ্রেফতার করেছে র‍্যাব-৮।

গতকাল ১০ মে রাত ৯:১৫ মিনিটের সময় বরিশাল সদর থেকে ডলার জালালকে গ্রেফতার করে র‍্যাব-৮।

গ্রেফতারকৃত মোঃ জালাল হাওলাদার ওরফে ডলার জালাল আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের মৃত্যু আজাহার হাওলাদারের ছেলে।

গত ৫ই মে ভিকটিম মোঃ তৌকির খান (৩০) এর কাছে খুব অল্প দামে সৌদি রিয়াল বিক্রির কথা বলে নানাভাবে প্রলুব্ধ করে তাকে ৩,০০০০০/- (তিন লক্ষ টাকা) নিয়ে আসতে বলে এই প্রতারক চক্র। এতো কম দামের কথা শুনে সন্দেহ হলে তৌকির বরগুনা ডিবি পুলিশের সহায়তা নিয়ে ভিকটিম আসামীদের দেওয়া নির্ধারিত স্থানে গেলে আসামীরা কৌশলে সৌদি রিয়ালের পরিবর্তে টাকার মত ভাঁজ করে পত্রিকার কাগজ ও একটি সাবান পোটলা আকারে ভিকটিমের হাতে দেয় এবং দ্রুত চলে যেতে বলে।এ সময় ঐ এলাকায় আগ থেকে অবস্থান নেওয়া বরগুনা ডিবি পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেফতার করলেও অন্যরা পালিয়ে যায়।এ ঘটনায় ভিকটিম মোঃ তৌকির খান (৩০) বাদী হয়ে আমতলী থানায় গত ৬ই মে একটি প্রতারণা মামলা দায়ের করে যার নং ০৪/২০২৪।

র‍্যাব-৮ এর দেওয়া ব্রিফিং এ জানানো হয়,গ্রেফতারের পর আসামী উক্ত প্রতারণার সাথে তার সম্পৃক্তার কথা স্বীকার করে এবং জানায় যে,তার নেতৃত্বে দেশের বিভিন্ন এলাকা থেকে জনবল সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে প্রতারণামূলক কর্মকান্ড করে থাকে।

পরে গ্রেফতারকৃত ডলার জালাল কে বরগুনা ডিবি পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

আমতলীর উন্নয়ন বিঘ্নিত করার অপচেষ্টার প্রতিবাদে মতবিনিময় সভা অনুষ্ঠিত

//মাহমুদুল হাসান, আমতলী, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলী পৌর শহরের উন্নয়ন বিঘ্নিত করতে গত কয়েকদিন ধরে একটি ষড়যন্ত্র করছে উল্লেখ করে মতবিনিময় সভায় উপস্থিত সকলের উদ্দেশ্য করে আমতলী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান বলেন,আমতলী পৌরসভা তৃতীয় শ্রেণির ছিল আজ সেই পৌর সভাকে প্রথম শ্রেনীতে উন্নতি করে উন্নয়নের মহা পরিকল্পনা অনুযায়ী পৌর শহরকে সাজানো হবে।

আমতলী বাধঘাট সংলগ্ন মাছ বাজারে আজ সন্ধ্যা সাতটায়  আমতলী পৌরসভার আয়োজনে জনপ্রতিনিধি, ব্যবসায়ী বিভিন্ন সামাজিক সংগঠনের সকলকে  নিয়ে এ মতবিনিময় সভা করা হয়। সভায় বিভিন্ন শ্রেণি পেশার শত শত লোকজন উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় আমতলী পৌরসভা মেয়র মতিয়ার রহমান আরও বলেন,কতিপয় মহল গত তিন ধরে ঘুম হারাম করে আমতলী পৌরসভার ব্যবসায়িদের নিয়ে যে ষড়যন্ত্রের জাল বোনার পরিকল্পনা করেছিল তার জল্পনা কল্পনার নস্যাৎ হয়েছে আজকের মতবিনিময় সভায় সকলের উপস্থিতির মাধ্যমে। তিনি উল্লেখ করেন, বাধঘাট সংলগ্ন বাজারের উন্নয়ন আমিই করেছি প্রয়োজনে বাজারকে আরো প্রসারিত করা হবে এমনকি দ্বিতল ভবন করা হবে।একটি মহল তার উন্নয়ন কর্মকাণ্ড এবং ভোটে কালোটাকা ছড়িয়েও জয়ী হতে না পেরে দিশেহারা হয়ে গেছে। এখন তারা মিথ্যা গুজব রটিয়ে উন্নয়নের ধারা বাধাগ্রস্ত করতে চাইছে। যারা এই ধরনের ঘটনা সৃষ্টি করে আমতলী পৌরবাসীকে নিয়ে ষড়যন্ত্র করতে চায় কিন্তু আমি বেঁচে করতে দিব না।

মেয়র মতিয়ার রহমান আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নিতে আমতলী পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রুপান্তরিত করতে আমি সকল ব্যবসায়ী, পেশাজীবি,সুশীল সমাজকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে চাই।ঢাকা-কুয়াকাটা ও পায়রা বন্দরের জন্য ভারী যানবাহন চলাচল করতে পৌরসভার বিকল্প পথ হিসেবে বাইপাস সড়ক নির্মাণের জন্য কাজ করার অঙ্গীকার করেন। এছাড়াও ব্যবসায়ীরা যেন কোন রকমের ক্ষতিগ্রস্হ না হন সেজন্য তাদের ভূমি মালিকানা স্হায়ী বন্দোবস্ত দেওয়ার জন্য সরকারের মহলে কথা বলবেন বলে তিনি প্রতিশ্রুতি দেন।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও আমতলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মজিবর রহমান,আমতলী বনিক সমিতির সভাপতি হারুন অর রশীদ,মাছ বাজার সমিতির সেক্রেটারি সহ পৌর কাউন্সিলার বৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

আমতলী উপজেলা নির্বাচনে ১৩ প্রার্থীর মনোনয়ন দাখিল

//মাহমুদুল হাসান, আমতলী, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন,ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৫ জন ও ভাইস চেয়ারম্যান (নারী) পদে তিনজন সহ মোট ১৩ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষদিনে নির্ধারিত সময় বিকাল ৪টা পর্যন্ত আমতলী উপজেলা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরা মনোনয়ন ফরম জমা দেন।

চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন, আমতলী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান অ্যাড. এম এ কাদের মিয়া,গোলাম সরোয়ার ফোরকান,আলতাফ হাওলাদার,এলমান উদ্দিন আহমেদ সুহাদ,অ্যাড. মোশাররফ হোসেন মোল্লা।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে  মনোনয়নপত্র জমা দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার একেএম শামসুদ্দিন শানু,মোয়াজ্জেম হোসেন খান,নাজমুল হাসান সোহাগ,অ্যাড. মঈন পহলান ও সৈয়দ নাজমুল হক।

ভাইস চেয়ারম্যান (নারী) পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আমতলী উপজেলা পরিষদের বর্তমান নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি,সাবেক নারী ভাইস চেয়ারম্যান মাকসুদা আক্তার জোছনা ও জেসিকা তারতিলা জুথী।

আমতলী উপজেলা নির্বাচন অফিসার মোঃ সেলিম রেজা বলেন,তিন পদে ১৩ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

গণ ধর্ষণ মামলার প্রধান আসামীকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করলো র‌্যাব

//মাহমুদুল হাসান, আমতলী, বরগুনা প্রতিনিধি//

বরগুনা সদর উপজেলার চাঞ্চল্যকর ১৫ বছরের কিশোরীকে গণধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি খলিল ও বশির’কে ২৪ ঘন্টার রাজধানীর ডেমরা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৮ ও র‌্যাব-১০ এর যৌথ আভিযানিক দল।

র‌্যাব এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,বরগুনা জেলা সদর এলাকায় বসবাসকারী বুদ্ধি প্রতিবন্ধী দম্পতি বরগুনা সদরসহ আশপাশের বিভিন্ন এলাকায় ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করে আসছিল। তাদের সংসারে ১৫ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। বুদ্ধি প্রতিবন্ধী দম্পতি প্রায়ই তাদের মেয়ে ভিকটিম (১৫)’কে বাসায় রেখে ভিক্ষাবৃত্তি করার জন্য বেরিয়ে যেত। একই এলাকায় বসবাসকারী মোঃ খলিল (৩৮), মোঃ বশির (৩৫), মোঃ কামাল (৪০), মোঃ দুলাল (৪২) এবং আকলিমা বেগম (৩৩) তাদের প্রতিবেশী হওয়ায় তাদের সবার সাথে ভিকটিমের পরিবারের সু-সম্পর্ক ছিল। প্রতিদিনের ন্যায় গত ১০/০২/২০২৪ ইং তারিখ বুদ্ধি প্রতিবন্ধী দম্পতি তাদের মেয়ে ভিকটিম (১৫)’কে বাসায় রেখে ভিক্ষাবৃত্তি করার জন্য বাসা থেকে বের হয়। অতঃপর খলিলের স্ত্রী ভিকটিমকে ডেকেছে বলে খলিল ভিকটিমকে তার বাসায় নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে খলিল ভিকটিমকে বিভিন্ন প্রলোভন ও ভয়-ভীতি দেখিয়ে ভিকটিমকে জোর পূর্বক একই দিনে দুইবার ধর্ষণ করে। দুলাল ভিকটিমকে ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন প্রকার ভয়-ভীতি প্রদর্শন করে, যার ফলে ভিকটিম ভয়ে ঘটনাটি কাউকে জানায়নি।

গত ১৫/০২/২০২৪ খ্রিঃ তারিখ ভিকটিমের অপর প্রতিবেশী দুলাল তার স্ত্রীকে মাটির চুলা সরাতে সাহায্য করার জন্য দুলালের বাসায় ডেকে নিয়ে যায়। ভিকটিম দুলালের বাসায় গিয়ে দেখে দুলারের স্ত্রী বাসায় নেই। অতঃপর দুলাল ভিকটিমের মুখ চেপে ধরে তার বাসার ভিতরে নিয়ে যায়। উক্ত বাসার ভিতরে পূর্ব হতে বশির ও কামাল উপস্থিত ছিল। ভিকটিম তাদেরকে দেখে ডাক-চিৎকার করার চেষ্টা করলে দুলাল, বশির ও কামাল সবাই মিলে ভিকটিমের মুখ চেপে ধরে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক তাকে পালাক্রমে গণধর্ষণ করে। আসামিরা ঘটনাটি কাউকে না জানানোর জন্য ভিকটিমকে প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন প্রকার ভয়-ভীতি প্রদর্শন করে।

পরবর্তীতে ভিকটিমের দৈহিক পরিবর্তন পরিলক্ষিত হওয়ায় ভিকটিমের পরিবারের লোকজন ভিকটিমকে তাদের পাশ্ববর্তী মা ও শিশু ক্লিনিকে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে ভিকটিম অন্তঃসত্তা বলে জানায়। অতঃপর ভিকটিমের পরিবারের লোকজন ভিকটিমকে জিজ্ঞাসা করলে ভিকটিম তার পরিবারকে ধর্ষণের ঘটনা সম্পর্কে বিস্তারিত জানায়।

উক্ত ঘটনায় ভিকটিমের দাদী বাদী হয়ে বরগুনা জেলার বরগুনা সদর থানায় ধর্ষক খলিল, দুলাল, বশির, কামাল ও ধর্ষণে সহযোগীতা করায় খলিলের স্ত্রী আকলিমাসহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জনের বিরুদ্ধে একটি গণধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-০১/১২৪, তারিখ-০১/০৫/২০২৪ ইং, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সং/০৩) এর ৯(১),৯(৩)/৩০। মামলা রুজুর বিষয়টি জানতে পেরে সকল আসামিরা আত্মগোপনে চলে যায়।

উক্ত গণধর্ষণের ঘটনাটি জানতে পেরে র‌্যাব-১০ ও র‌্যাব-০৮ এর একটি যৌথ আভিযানিক দল চাঞ্চল্যকর ১৫ বছরের কিশোরীকে গণধর্ষণের ঘটনায় জড়িত সকল আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় গত ৭ মে ২০২৪ খ্রিঃ তারিখ সন্ধ্যা  ০৬:০০ হতে ৮ মে দুপুর ১৩:৩০ ঘটিকা পর্যন্ত র‌্যাব-৮ ও র‌্যাব-১০ এর উক্ত যৌথ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানী ঢাকার ডেমরা থানাধীন মোস্ত মাঝির মোড় ও একই থানাধীন ডেমরাঘাট এলাকায় একাধিক যৌথ অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর বরগুনার সদর এলাকায় ১৫ বছরের কিশোরীকে গণধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক প্রধান আসামি ১। মোঃ খলিল (৩৮), পিতা-মোঃ শাহজাহান, ২। মোঃ বশির হোসেন (৩৫), পিতা-মোঃ আফজাল, উভয় সাং-পিটিআই সড়ক, থানা-বরগুনা সদর, জেলা-বরগুনা’দ্বয়কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামিরা উক্ত গণধর্ষণ মামলার প্রধান আসামি  বলে স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।