তালতলীতে জমি দখল করতে বসতবাড়িতে হামলা ও ভাঙচুর

//মাহমুদুল হাসান, আমতলী, বরগুনা প্রতিনিধি//

বরগুনার তালতলী উপজেলা নিশানবাড়িয়া ইউনিয়নের আগাপাড়া এলাকায় স্থানীয় প্রভাবশালী কালাম ডুবারুর ও তার সহযোগীদের বিরুদ্ধে বিরোধপূর্ণ জমি দখলে নেওয়ার জন্য বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (৩০ মার্চ) রাত ১ টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় দুটি টিনের ঘর কুপিয়ে তছনছ ও ঘরের ভেতরের আসবাবসহ অন্যান্য মালামাল ভাঙচুর ও লুটপাট করা হয়। এসময় জরুরী সেবা ৯৯৯ কল দেওয়ার পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। হামলায় ৩ নারীসহ ১ শিশু আহত হয়েছেন। তারা তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ভুক্তভোগী হাসি বেগম ও ফাতেমা বেগম জানান, শনিবার  রাত ১ টার দিকে তাঁরা ঘুমিয়ে থাকা অবস্থায় ৫০-৬০ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র, লাঠি ও রড নিয়ে তাঁদের বসতঘরে হামলা চালায়। প্রথমেই তারা ঘরের দরজা, টিনের বেড়া কুপিয়ে ও পিটিয়ে ভেঙে ফেলে। কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা ঘরে ঢুকে মালামাল তছনছ ও লুটপাট চালায়। কিছু হামলাকারী মুখোশ পরা ছিল। হামলাকারীরা একপর্যায়ে তাঁদের ওপর অতর্কিতে হামলা চালায় এবং লোহার রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয় প্রভাবশালী ব্যক্তি কালাম ডুবারু এবং তার সহযোগী আলমগীর গং ও ইব্রাহিম গং এর নেতৃত্বে এই হামলা চালানো হয় বলে তারা জানান।

তালতলী থানা-পুলিশ সূত্র জানায়, শনিবার রাত ১ টর দিকে নিশানবাড়ীয়া ইউনিয়নের আগাপাড়া এলাকায় একটি বাড়িতে হামলা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই দুর্বৃত্তরা পালিয়ে গেছে।

তবে অভিযুক্ত কালাম ডুবারু সাংবাদিকদের কাছে এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি এ হামলার সাথে জড়িত না।

তালতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জিত কুমার বলেন, ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখন পর্যন্ত কোন পক্ষই অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমতলীর দুই ইউপি সদস্য সহ চার জুয়ারি কারাগারে

//মাহমুদুল হাসান, আমতলী, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলীতে আঠারগাছিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই সদস্যসহ চার জুয়াড়িকে গ্রেপ্তার করেছে আমতলী থানা পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে।

আজ শুক্রবার পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল আদালতে হাজির করে। আদালতের বিচারক মো. আরিফুর রহমান গ্রেপ্তারদের জেলে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে গাজীপুর বন্দর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য সোলেমান মৃধা, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল বাতেন দেওয়ান, ইউসুফ ও আব্দুল আউয়াল।

জানা গেছে, গাজীপুর বন্দরের একটি ঘরে দুই ইউপি সদস্যসহ ৮/১০ জন জুয়া খেলছিল। পুলিশ অভিযান চালিয়ে ওই ঘর থেকে তাদের গ্রেপ্তার করে। এ সময় অন্য জুয়াড়িরা পালিয়ে যেতে চেষ্টা করে। পরে ইউসুফ ও আব্দুল আউয়ালকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে তাস ও নগদ টাকা জব্দ করা হয়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বিষয়টি নিশ্চিত করেছেন।

আমতলীতে কিশোরীকে অপহরণ শেষে গণধর্ষণ, তিন ধর্ষক গ্রেপ্তার!

//মাহমুদুল হাসান, আমতলী, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলীতে কিশোরীকে তিন বখাটে অপহরণ শেষে পালাক্রমে  গণধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ওই রাতেই নাঈম, বেল্লাল ও নয়ন নামের তিন ধর্ষককে গ্রেপ্তার করেছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে বরগুনা জেলার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের লোদা গ্রামে।

জানা যায়, চাওড়া কালিবাড়ী গ্রামের এক কিশোরী বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে বাসার সামনে ঘুরাঘুরি করছিল। ওই সময় তিন বখাটে নাঈম,বেল্লাল ও নয়ন কিশোরীর চোখ বেঁধে অপহরণ করে নিয়ে যায়। পরে তারা পার্শ্ববর্তী লোচা এলাকার মাঠে মুগডালের খেতে নিয়ে তাকে হাত-পা বেঁধে পালাক্রমে ধর্ষণ করে। ওই কিশোরীর মা জানতে পেরে আমতলী থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপুর নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ গণধর্ষণের শিকার ওই কিশোরীকে উদ্ধার করে। পরে তার দেয়া তথ্য মতে ঘটনার সঙ্গে জড়িত নাঈম, বেল্লাল ও নয়নকে গ্রেপ্তার করে। এ ঘটনায় এদের বিরুদ্ধে আমতলী থানায় গণধর্ষণ আইনে মামলা হয়েছে। শুক্রবার বিকেলে পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মোঃ আরিফুর রহমান তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। পুলিশ গণধর্ষণের শিকার কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে প্রেরন করেছে।

গণ ধর্ষণের শিকার ওই কিশোরী বলেন, আমি বাসার সামনে  ঘুরাঘুরি করতেছিলাম এমন মুহুর্তে নাঈম, বেল্লাল ও নয়ন এসে আমার চোখ বেঁধে অপহরণ করে নিয়ে যায়। পরে তারা আমাকে পার্শ্ববর্তী একটি মুগডালের খেতে নিয়ে হাত পা বেঁধে পালাক্রমে ধর্ষণ করেছে। আমি অনেক অনুনয় বিনয় করেও তাদের নির্যাতন থেকে রক্ষা পাইনি। আমি এ ঘটনার বিচার চাই।

কিশোরীর মা বলেন, আমার মেয়েকে বাসার সামনে থেকে তিন বখাটে এসে অপহরণ করে নিয়ে গণধর্ষণ করেছে। আমি ওই বখাটের শাস্তি দাবী করছি।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন,খবর পেয়ে তাৎক্ষনিক চাওড়া ইউনিয়নের লোদা গ্রামে অভিযান চালিয়ে গণধর্ষণের শিকার কিশোরীকে উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত তিন জনকে গ্রেপ্তার করেছি। এ ঘটনার তাদের বিরুদ্ধে গণধর্ষণ আইনে মামলা হয়েছে। তিনি আরো বলেন, আসামী নাঈম,বেল্লাল ও নয়নকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

বরগুনায় স্বেচ্ছাসেবক সম্মেলনে বিশিষ্ট ক্রীড়াবিদ বজলুর রহমানকে সম্মাননা প্রদান

মাহমুদুল হাসান,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
৪০ বছরেরও বেশি সময় বরগুনার মাঠে বিনা পারিশ্রমিকে শিশু কিশোরদের ফুটবল প্রশিক্ষণ দেওয়া জেলার বিভিন্ন সেচ্ছাসেবী কাজে এগিয়ে থাকা ওস্তাদ খ্যাত বিশিষ্ট ক্রীড়াবিদ ও স্বেচ্ছাসেবক মীর বজলুর রহমানকে জ্যেষ্ঠ স্বেচ্ছাসেবক সন্মাননা প্রদান করা হয়েছে।

বরগুনায় স্বেচ্ছাসেবক সম্মেলনে বিশিষ্ট ক্রীড়াবিদ বজলুর রহমানকে সম্মাননা প্রদান

গতকাল বরগুনা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক সম্মেলনে এ সন্মাননা পুরষ্কার তুলে দেয়া হয়।

বরগুনায় স্বেচ্ছাসেবক সম্মেলনে বিশিষ্ট ক্রীড়াবিদ বজলুর রহমানকে সম্মাননা প্রদান

প্রথমবারের মতো বরগুনার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের তিন শতাধিক স্বেচ্ছাসেবককে নিয়ে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।

বরগুনা জেলা রোভার স্কাউটের সম্পাদক তারিক বিন আনসারি সুমনের সঞ্চালনায় ও জাগোনারীর সভাপতি সেলিনা আক্তারের সভাপতিত্বে দিনব্যাপী আয়োজনের প্রথম পর্বে বিশেষ অতিথি হিসেবে বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ ড. মতিউর রহমান,পৌর মেয়র কামরুল আহসান মহারাজ প্রমুখ উপস্থিত ছিলেন।

দ্বিতীয় পর্বে প্রধান হিসেবে উপস্থিত হয়ে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য প্রভাষক ফারজানা সুমি তার বক্তব্য বলেন,ভলান্টিয়ার পুল গঠন একটি ভালো কাজ হয়েছে। এই পুল দুর্যোগ তথা যে কোন জরুরী প্রয়োজনে সহায়ক ভূমিকা পালন করবে এবং তিনি আন্তরিকতার সাথে সহযোগিতার কথা বলেন।

দুর্যোগ প্রবল উপকূলীয় জেলা বরগুনায় স্বেচ্ছাসেবকদের তালিকা গঠন, প্রশিক্ষণ, উপকরণ উপহার সহ স্বেচ্ছাসেবী কার্যক্রম সম্প্রসারন ও সমন্বয়ের জন্য অক্সফামের সহোযোগিতায় স্থানীয় উন্নয়ন সংস্থা জাগোনারী এ আয়োজন করে।

আমতলীতে শ্রী গুরু সংঘের উদ্যোগে ২৪ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও বর্ণাঢ্য র‌্যালি

মাহমুদুল হাসান,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার আমতলীতে শ্রীগুরু সংঘ প্রতিষ্ঠাতা শ্রী শ্রী মদ্ দুর্গাপ্রসন্ন পরমহংশ দেবের স্মরণে শ্রীগুরু সংঘ আমতলী শাখা সংঘের উদ্যোগে ২৪ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞা অনুষ্ঠান উপলক্ষে শ্রী গুরু সংঘের উদ্যোগে অনুষ্ঠান শুরু হয়েছে।

এ উপলক্ষে শ্রী গুরু সংঘের আমতলী শাখার সভাপতি বাবু বিনয় কুমার দাস ও সাধারণ সম্পাদক বাবু সঞ্জীব কর্মকারের নেতৃত্বে আজ সকাল ১০ ঘটিকার সময় আমতলী মদনমোহন জিওর মন্দির প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। উক্ত র‌্যালিতে
শ্রীগুরু সংঘ আমতলী শাখার সকল ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

আমতলী কেন্দ্রীয় মদন মোহন জিওর মন্দির থেকে র‌্যালি শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মদন মোহন জিওর মন্দিরে গিয়ে র‌্যালিটি শেষ করা হয়।

আমতলীর আঠারোগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন

//মাহমুদুল হাসান, আমতলী, বরগুনা//

উৎসবমুখর পরিবেশে বরগুনার আমতলী উপজেলার আঠারোগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির অভিভাবক সদস্য নির্বাচনের ভোট গ্রহন শেষ হয়েছে।

বুধবার সকাল ১০ টা শুরু করে বিকাল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোট গ্রহন চলে। এক’শ ৯৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এতে অভিভাবক সদস্য হিসেবে ফিরোজ আলম, কাওসার আহমেদ, ফরহাদ হোসেন, জসিম উদ্দিন তালুকদার এবং সংরক্ষিত নারী সদস্য নুসরাত জাহান বিজয়ী হয়েছে।

বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান বলেন, কমিটি গঠনের লক্ষে বিদ্যালয়ের প্রাথমিক ও মাধ্যমিক শাখায় ৩’শ ২৬ জন অভিভাবক ভোটার হন। ওই ভোটারদের নিয়ে শান্তিপুর্ণভাবে ভোট গ্রহন শেষ হয়।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ মোশাররফ হোসেন হিরু বলেন, গত তিন বছর ধরে আমি এ বিদ্যালয়ের সভাপতি হয়ে বেশ সফলতার সঙ্গে বিদ্যালয় পরিচালনা করেছি। এ সময়ে বিদ্যালয়ের আমুল পরিবর্তন হয়েছে। দশ লক্ষ টাকা ব্যয়ে বিদ্যালয়ের মাঠ ভরাট, সিসি ক্যামেরা স্থাপন করেছি এবং বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের স্কুল ড্রেস দিয়েছি। বর্তমানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বিদ্যালয় বাউন্ডারী ওয়াল নির্মাণ করতে ২৫ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছেন।

তিনি আরো বলেন, বিদ্যালয় হোস্টেল নির্মাণ করতে ইতিমধ্যে প্রচেষ্টা অব্যহত আছে। এ উন্নয়নের ধারা অব্যহত রাখতে অভিভাবক নির্বাচনে ভোটাররা আমার প্যানেলকে বিজয়ী করেছেন।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির অভিভাবক নির্বাচনের প্রিজাইডিং অফিসার একাডেমিক সুপার ভাইজার মোঃ সেলিম মাহমুদ বলেন, শান্তিপুর্ণভাবে ভোট গ্রহন শেষ হয়েছে। এতে ৩’শ ২৬ ভোটের মধ্যে এক’শ ৯৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

অভিভাবক সদস্য হিসেবে ফিরোজ আলম, কাওসার আহমেদ, ফরহাদ হোসেন, জসিম উদ্দিন তালুকদার এবং সংরক্ষিত নারী সদস্য নুসরাত জাহান বিজয়ী হয়েছে।

তালতলীতে ছাত্রলীগের ইউনিয়ন কমিটি গঠন

//মাহমুদুল হাসান, আমতলী, বরগুনা//

বরগুনার তালতলী উপজেলা ছাত্রলীগের চার ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার ২৬ মার্চ রাতে তালতলী উপজেলা ছাত্রলীগ এ কমিটি ঘোষণা করে।

ছাত্রলীগের অফিশিয়াল প্যাডে তালতলী উপজেলা ছাত্রলীগ সভাপতি সরোয়ার হোসেন স্বপন ও সাধারণ সম্পাদক এইচএম মিনহাজুল আবেদীন মিঠুর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তালতলীতে ছাত্রলীগের ইউনিয়ন কমিটি গঠন

নব গঠিত ইউনিয়ন ছাত্রলীগের কমিটি হলো ০১ নং পচাকোড়ালিয়া ইউনিয়নে সভাপতি এনামুল ইসলাম ও সাধারণ সম্পাদক জসীম হাওলাদার। ০৪ নং শারীকখালী ইউনিয়নে সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক শরীফ হোসেন জোঃ। ৩ নং কড়াইবাড়ীয়া ইউনিয়নে সভাপতি ইউনুসুর রহমান রাজিব সাধারণ সম্পাদক মোঃ রায়হান এবং ৬ নং নিশানবাড়িয়া ইউনিয়নে সভাপতি বেল্লাল হোসেন ফারাবি ও মাইমুন ইসলামকে সম্পাদক করে নব গঠিত কমিটিকি আগামী ১ বছরের জন্য অনুমোদন দেয়া হয়েছে।

তালতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি সরোয়ার হোসেন স্বপন বলেন,বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আগামী ১ বছরের জন্য ৪ টি ইউনিয়ন ছাত্রলীগের কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

ফেইসবুকের প্রেমের টানে ব্রাহ্মণবাড়িয়ার যুবক তালতলীতে এসে আটক

//মাহমুদুল হাসান, আমতলী, বরগুনা//

ফেইসবুকে প্রেমের টানে ব্রাহ্মণবাড়িয়া থেকে বরগুনার তালতলীতে এসে গ্রেফতার হয়েছেন আল আবির মৃধা।

ফেইসবুকে যোগাযোগ তারপর প্রেম সেই প্রেমের টানে প্রেমিকার সঙ্গে দেখা করতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার তুলাই শিমুল এলাকার মনিরুজ্জামান মৃধার পুত্র আল আবির মৃধা ছুটে আসেন বরগুনার তালতলীতে।এসে জানতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন ফেসবুকে যে নামের আইডির সাথে কথা বলছেন তিনি,সেই নামের নারী বিবাহিত এবং এ বিষয়ে ওই গৃহবধূ কিছুই জানে না।

আজ বুধবার (২৭ মার্চ) দুপুরে জিজ্ঞাসাবাদের পর আল আবিরকে মায়ের জিম্মায় দিয়ে দেওয়া হয়। এর আগে মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবককে আটক করে থানায় নিয়ে আসে।

জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার কলেজ পড়ুয়া এক যুবকের সাথে বরগুনার তালতলী উপজেলার নায়াপাড়া এলাকার এক কিশোরীর (ফেইসবুক আইডি অনুসারে) সাথে ফেসবুকে পরিচয় হয়। আলাপের মাধ্যমে দুজনের মধ্যে বাড়তে থাকে ঘনিষ্ঠটা। এরপর প্রেমের টানে বান্ধবীকে এক নজর দেখতে ছুটে আসেন তালতলীতে।

ভুক্তভোগী প্রেমিক আল আবির মৃধা বলেন, ফেসবুকের একটি গ্রুপ থেকে আরিফা ইসলামের সাথে পরিচয় এর পর ফেসবুকের মেসেঞ্জার এর মাধ্যমে তার সাথে বেশ কয়েকবার কথা ও মেসেজে নিয়মিত যোগাযোগ হতো। তার ফেসবুক আইডির নাম ছিল (আরিফা ইসলাম) সে আমাকে আসতে বলেছে আমি এই এলাকায় এসেছি তার সাথে দেখা করতে। আমি এসে জানতে পারি ওটা একটি ফেক আইডি ছিলো। রাতে আমাকে আশ্রয় দিয়েছিলো স্থানীয়রা। পরের দিন সকালে পুলিশ আমাকে আটক করে।

স্থানীয় বাসিন্দা মোঃ সাগর বলেন,রাতে ওই ছেলে এই এলাকায় এসেছে তার প্রেমিকাকে দেখার জন্য। পরে আমরা বিষয়টি শুনে তাকে বলেছি, তিনি যে মেয়ের জন্য এসেছেন সেই মেয়ে বিবাহিত এবং এখানে থাকে না শ্বশুর বাড়ী থাকে।

ওই গৃহবধুর শ্বশুর আবুল মিয়া জানান, কে বা কারা ফেসবুকে আমার ছেলের স্ত্রীর ছবি নাম ব্যবহার করে ওই ছেলের সাথে কথা বলেছে। আমর ছেলের বউ এ ব্যাপারে কিছুই জানি না।

ভুক্তভোগী আল আবি মৃধার মা খোরশেদা বেগম বলেন, আমার ছেলের তালতলীতে এসে ফেসবুকে ফেইক আইডির প্রতারণা শিকার হয়েছে। আমি খবর শুনে এসেছি। আমার ছেলে সুস্থ ও স্বাভাবিক আছে আমার কোন অভিযোগ নেই।

তালতলী থানার (ওসি) শহিদুল ইসলাম খান জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলা থেকে এক যুবক এসেছেন তার প্রেমিকার সাথে দেখা করতে। এ নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা  বিষয়টি থানা পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে ওই যুবককে পুলিশি হেফাজতে থানায় নিয়ে আসা হয়। তিনি আরও জানান, ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার ওই যুবকের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তার মা ও বোনের নিজ জিম্মায় আলআবি মৃধাকে দেওয়া হয়েছে। তাদের কোনো অভিযোগ নেই।

Daily World News

তরমুজ চাষে বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

তরমুজ চাষে বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

//মাহমুদুল হাসান, আমতলী, বরগুনা//

আবহাওয়া অনুকূল থাকায় বরগুনার আমতলী উপজেলায় তরমুজের বাম্পার ফলন হয়েছে।তবে গত বছর অতি বৃষ্টি,ঝড়,জলোচ্ছ্বাসসহ প্রাকৃতিক দুর্যোগের কারণে তরমুজ চাষে লোকসান গুনতে হয়েছিল চাষিদের। তাই গত বছরের তুলনায় এ বছর আবাদ কম হয়েছে। এবার ফলন ভালো এবং দামও বেড়েছে ২ থেকে ৩ গুণ। ইতোমধ্যে  ক্ষেতের তরমুজ পরিপক্ক ও ভালো সাইজের হ‌ওয়ায় বিক্রি শুরু হয়েছে। বছরের শুরুতে বেশি দামে বিক্রি করতে পেরে খুশি কৃষকরা। তাই উৎপাদন খরচ বাদ দিয়ে বেশ লাভবান হবেন বলে জানান কৃষকরা।

উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, আমতলী উপজেলায় ৪ হাজার ৫’শ ৯০ হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। যা গতবছরের তুলনায় ১ হাজার ৭’শ ৫৫ হেক্টর কম।

সরেজমিনে বিভিন্ন খেত ঘুরে দেখা গেছে, গুলিশাখালী ইউনিয়নের আঙুলকাটা গ্রামের মিজানুর খাঁনের খেত থেকে তরমুজ সংগ্রহ করে ট্রাকে বোঝাই করা হচ্ছে। এসব তরমুজ নারায়ণগঞ্জে যাবে বলে জানান তরমুজ পাইকার সাইফুল।

মিজানুর খাঁন বলেন, সাত-আট বছর ধরে তরমুজ চাষ করছি। এবছর আগাম জাতের তরমুজ চাষ করেছি। মাশাল্লাহ এবছর ফলনও ভালো হয়েছে। গত বছর তরমুজ চাষ করে লোকসানে পড়তে হয়েছিল। এ বছর ছয় একর জমিতে তরমুজের আবাদ করেছি। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলন হয়েছে এবং বেশ লাভ হবে। ছয় একর জমিতে সাত লাখ টাকা খরচ হয়েছে। সার, কীটনাশকের দাম বেশি হওয়ায় খরচ একটু বেশি হয়েছে।

হলদীয়া ইউনিয়নের পূর্বচিলা ঘুঘুমারি গ্রামের শাহাবুদ্দিন হাওলাদার জানান, চলতি মৌসুমে তিনি ৩২ একর জমিতে তরমুজের আবাদ করেছেন। গত ১৫ বছর যাবত তিনি তরমুজ চাষ করে আসছেন। এ বছর অর্ধেকের কম জায়গার তরমুজ ইতোমধ্যে বিক্রি করেছেন ৫০ লাখ ২০ হাজার টাকায়। আবহাওয়া অনুকূলে থাকায় তরমুজের সাইজ বড় হয়েছে বিধায় ভালো দাম পেয়েছেন। একেকটা তরমুজ ১৪/১৫ কেজি পর্যন্ত হয়েছে। বাকি যে তরমুজ খেতে আছে সেটার দাম কিছুটা নিম্নমুখী বলে জানান শাহাবুদ্দিন।এছাড়া ও একই গ্রামের শাহাবুদ্দিন ,রুহুল আমিন ,মিজানুর,দাদান আকন ,দুলাল চকিদার সবাই বেশ খুশি তরমুজের ভালো ফলনে।

আঠারগাছিয়া ইউনিয়নের সোনাখালী গ্রামের কৃষক জাহাঙ্গীর হাওলাদার বলেন, তরমুজ আবাদ করে গত বছর লোকসান গুনলেও এবার লাভের মুখ দেখবো। একই গ্রামের কৃষক হানিফ বলেন, গত বছর তরমুজ চাষ করে লোকসান গুনতে হয়েছে। স্ত্রীর গহনা বিক্রি করে ঋণ পরিশোধ করতে হয়েছে। লোকসানের ভয়ে এ বছর তরমুজ আবাদ করিনী। গত বছর তিনি ১৮ লাখ টাকা ব্যয় করে ১৭ একর জমিতে তরমুজ চাষ করেছেন। অতিবৃষ্টির কারণে সব তরমুজ ক্ষেতেই নষ্ট হয়ে গেছে। বিক্রি করে মাত্র এক লাখ টাকা পেয়েছিলেন। তিনি বলেন, এবার লোকসানের ভয়ে তরমুজ চাষ করিনি।

তবে,বাজারে তরমুজের দামে ক্ষুব্ধ স্থানীয় ক্রেতারা। মাঝারি সাইজের একটি তরমুজ ৩০০ থেকে ৪০০ টাকা এবং বড় সাইজের একটি তরমুজ ৬০০ থেকে ৭০০ টাকায় কিনতে হচ্ছে। নিম্ন আয়ের মানুষের জন্য তরমুজ কেনা অসম্ভব হয়ে উঠেছে। জসিম নামে এক ক্রেতা বলেন, রোজার সময় তরমুজের বেশ চাহিদা। তবে এবার তরমুজের যে দাম তাতে কিনে খাওয়া কোনোভাবেই সম্ভব নয়। দাম কমলে পরিবারের সবাইকে নিয়ে খাব।

আড়তদার হারুন অর রশিদ বলেন, এ বছর বাজারে তরমুজ কম। আর যা আছে, তাও চলে যাচ্ছে বিভিন্ন জেলায়। কৃষকদের কাছ থেকেও কিনতে হচ্ছে বেশি দামে। কাজেই কম দামে তরমুজ বিক্রি করার সুযোগ নেই।

আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা ঈছা বলেন, যেসব চাষি আগাম জাতের তরমুজ চাষ করেছেন, তারা  গত সপ্তাহ থেকে তরমুজ তুলতে শুরু করেছেন। দুই সপ্তাহ পর থেকে পুরোদমে তরমুজ তোলা শুরু হবে। তরমুজ চাষে খরচ কম লাভ বেশি। এ কারণে এখানকার কৃষকেরা তরমুজ চাষে আগ্রহী বেশি। কৃষি কর্মকর্তারা মাঠপর্যায়ে কৃষকদের সঙ্গে যোগাযোগ রাখেন ও কৃষকদের বিভিন্ন সহায়তা করা হয় বলে জানান তিনি।

Daily World News

তালতলীতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ আমতলী উপজেলা শাখার সন্মেলন অনুষ্ঠিত

রূপসা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত

তালতলীতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

//মাহমুদুল হাসান, আমতলী, বরগুনা//

বরগুনার তালতলী উপজেলার লাউপাড়ায় অভিযান চালিয়ে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে তালতলী থানা পুলিশ।

ঘটনা সূত্রে জানা যায়,আসামি শহিদুল ইসলাম বিরুদ্ধে ২ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা ছিল তালতলী থানায়।আসামি শহিদুল ইসলাম কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে তালতলী থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মো: শহিদুল ইসলাম,পিতা -মৃতঃ আজাহার আলী হাং,সাং নামেশিপাড়া,  পোস্টঃসোবাহানপাড়া,থানা তালতলী,জেলা- বরগুনা।

আজ সোমাবার গোপন সংবাদের ভিত্তিতে এএসআই  (নিঃ) মোঃ আমিনুল ইসলাম নেতৃত্বে রাত ৯ঃ০০ টার দিকে অভিযান চালিয়ে আসামি শহিদুল ইসলাম কে তালতলী থানার লাউপাড়া বাজার থেকে গ্রেফতার করা হয়।

তালতলী থানার (ওসি) শহিদুল ইসলাম মিলন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই বছর সাজাপ্রাপ্ত আসামী শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়।তাকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।