বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ আমতলী উপজেলা শাখার সন্মেলন অনুষ্ঠিত

//মাহমুদুল হাসান, আমতলী, বরগুনা//

বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ আমতলী উপজেলা শাখার দ্বি-বার্ষিক সন্মেলন আজ সকাল এগারোটার সময়ে আমতলী মদন মোহন জিউর মন্দির প্রাঙ্গনে এডভোকেট হরিহর চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা পুজা উদযাপন পরিষদের আহবায়ক এডভোকেট সুশান্ত কুমার বেপারি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব জয়দেব রায়,যুগ্ম আহবায়ক মানিক সিকদার, দিলীপ অধিকার,সদস্য গৌরপদ সিকদার পিন্টু,উজ্জ্বল চন্দ্র দাস।

কাউন্সিলে উপস্থিত ছিলেন, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের আমতলী উপজেলা শাখার সভাপতি বাবু অশোক মজুমদার সাধারণ সম্পাদক পরিতোষ কর্মকার,শ্রী গুরু সংঘের আমতলীর সভাপতি বাবু বিনয় কুমার দাস, সম্পাদক বাবু সঞ্জীব কর্মকার,পৌর সভার ৪নং ওয়ার্ড পুজা উদযাপন কমিটির সভাপতি প্রভাষক ধীরাজ কুমার বিশ্বাস সহ বিভিন্ন ইউনিয়নের পুজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।

কাউন্সিলে সকলের সন্মতিক্রমে এডভোকেট হরিহর চন্দ্র দাস কে সভাপতি ও বাবু জগদীশ চন্দ্র বসুকে সাধারণ সম্পাদক করা হয়।

আমতলীতে স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

//মাহমুদুল হাসান, আমতলী, বরগুনা//

আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে মঙ্গলবার স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে।কর্মসূচীর মধ্যে ছিল ৩১ বার তোপধ্বনি,জাতীয় পতাকা উত্তোলন,স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ,কুচকাওয়াজ,চিত্রাঙ্গণ ও রচনা প্রতিযোগীতা,দোয়া মোনাজাত ও আলোচনা সভা।

মঙ্গলবার প্রভাতে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়। পরে সুর্যোদ্বয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণের শহীদ স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, পৌরসভা, যুবলীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও আমতলী সাংবাদিক সংগঠন সহ বিভিন্ন সামাজিক সংগঠন পুস্পস্তবক অর্পণ করেছে। পরে আমতলী উপজেলা পরিষদ প্রাঙ্গণ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কাদের মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি পৌর মেয়র মতিয়ার রহমান, সহকারী পুলিশ সুপার মোঃ রুহুল আমিন,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মজিবর রহমান,নারী ভাইস চেয়ারম্যান মোসাঃ তামান্না আফরোজ মনি, ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জিএম ওসমানী হাসান।

বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ঈশা, উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার,সোহেলী পারভীন মালা,আসাদুজ্জামান মিন্টু মল্লিক ও এ্যাড. এইচ এম মনিরুল ইসলাম মনি প্রমুখ।

তালতলীতে বিরোধীয় জমির ধান জিম্মায় রেখে একতরফা ধান দিয়ে দেওয়ার অভিযোগ!

মাহমুদুল হাসান, আমতলী, বরগুনা প্রতিনিধিঃ

বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়ন চেয়ারম্যান ফরাজী মোঃ ইউনুস এর বিরুদ্ধে বিরোধপূর্ণ জমির ধান জিম্মা থাকলেও একতরফা ধান দিয়ে দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন রাখাইন উপজাতি চিন্তা অং মগ।

সোমবার (২৫ মার্চ) তালতলী উপজেলা প্রেসক্লাবে তিনি এ সংবাদ সম্মেলন করেন।

তিনি বলেন,তার অভিযোগ জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ নিয়ে আদালতে মামলা চলমান থাকার পরও উভয় পক্ষের জমির ধান চেয়ারম্যানের কাছে জিম্ম থাকলেও ওই চেয়ারম্যান কাউকে কিছু না জানিয়ে গোপনে প্রতিপক্ষ মৌলভী ফজলুল হক নাজির গংদের ধান দিয়ে দিয়েছেন।

লিখিত বক্তব্যে জানা যায়, তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়েনর আমখোলা এলাকার রাখাইন উপজাতি চক্রাফ্রু মগ নিসন্তান এর মৃত্যুর পরে ওয়ারিশ সুত্রে তার ভাই নলা অং মগ জমির মালিক হয়। নলা অং মগ গং এর কাছ থেকে বায়না সুত্রে ৮ একর জমি প্রায় ২০ বছর আগে ক্রায় করছে একই এলাকার আবদুল আলতাফ মোল্লা গং। এ ঘটনায় ওই জমি নিয়ে মৌলভী ফজলুল হক নাজির গং মামলা করছে আলাদতে। এর পর ওই জমি আদলাত ফজলুল হক গং তাদের পক্ষে রায় দেয়। পরবর্তীে চিন্তা মং মগ ওই রায়ের উপর হাই কোর্টে আপিল করেন। আদালত বিরোধপূর্ণ জমিতে নিষেধাজ্ঞা প্রদান করেন। এর পরে ফজলুল হকের ভাই আবদুল দাইয়ান নাজির এডিএম কোর্টে ১৪৪/১৪৫ ধারায় মামলা করেন। কিন্তু কোর্ট রায় দিয়েছে চিন্তা মং মগ এর পক্ষে। ২০১২ সালেও নলা অং মগ গং ওই জমি নিষ্পত্তি ও রায় পায়। কিন্তু জোর করে মৌলভী ফজলুল হক নাজির গং চাষাবাদ করে। চিন্তা মং মগ এ ব্যাপারে বাধা দেয়। থানায় অভিযোগ গড়ায়। উভয় পক্ষের জমির ধান চেয়ারম্যান এর কাছে জিম্মা দেওয়া হয়। কিন্তু চেয়ারম্যান একতরফা চিন্তা অং মগকে না জানিয়ে মৌলভী ফজলুল হক নাজির গং তাকে ধান দিয়ে দেয়।

চিন্তা অং মগ বলেন, বিরোধী জমি নিয়ে আদালতে মামলা চলে এছাড়াও এই জমি নিয়ে একাধিকবার সালিশিতে বসেছি আমরা। উভয় পক্ষের ঝামেলার কারণে জমির ধান চেয়ারম্যান এর কাছে জিম্মা ছিলো। চেয়ারম্যান কাউকে কোন কিছু না জানিয়ে আমার ধান প্রতিপক্ষকে দিয়ে দেওয়ায় আমি অনেক বড় ক্ষতির মুখে পড়েছি। আমি এ ঘটনায় বিচার চাই।

এ বিষয়ে মৌলভী ফজলুল হক নাজির গং ধান নেওয়ার কথা স্বীকার করে বলেন, থানা ও চেয়ারম্যানের মাধ্যমে ধান পেয়েছি আমরা।

সোনাকাটা ইউনিয়ন চেয়ারম্যান ফরাজি মোহাম্মদ ইউনূসের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি মোবাইল ফোনটি রিসিভ করেন নাই।  পরবর্তীতে খুঁদে বার্তা দিলেও সাড়া পাওয়া যায়নি।

তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম খান বলেন,চেয়ারম্যানের কাছে ধান জিম্মায় ছিল। তিনি প্রতিপক্ষকে ধান দিয়ে দিলে দিতে পারেন। যখন প্রয়োজন হবে চেয়ারম্যান সেটা হাজির করবেন।

গভীর রাতে তালতলীতে ডিবির অভিযান, ২ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ আটক ১

মাহমুদুল হাসান, আমতলী, বরগুনা প্রতিনিধিঃ

বরগুনার তালতলী উপজেলার ঠংপাড়া এলাকা থেকে ২ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ মোঃ শহিদুল (৩৫) নামের ১ যুবককে আটক করেছে বরগুনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রবিবার ২৪ মার্চ গভীর রাতে তাকে আটক করা হয়। আটক শহীদুল ওই এলাকার দেনছের আলীর ছেলে।

জেলা ডিবি পুলিশের এসআই জ্ঞান কুমার বলেন,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শহিদুলের বাড়িতে গাজা আছে। এ সময় তার বাড়িতে অভিযান চালালে বাড়ির পিছনে একটি কালো পলিথিনে ২ কেজি ৩০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। গাজাসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের হবে।

তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান,শহিদুলকে সোমবার ২৫ ফেব্রুয়ারি আদালতে সোপর্দ করা হবে।

১০০ টাকার জন্য অভিমানী ছেলের আত্মহত্যা!

মাহমুদুল হাসান, আমতলী, বরগুনা প্রতিনিধিঃ

বরগুনার তালতলীতে মাত্র ১০০ টাকার জন্য মায়ের সাথে অভিমান করে মো. ইমরান হোসেন (১৮) নামের এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। রবিবার (২৪ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার সোনাকাটা ইউনিয়নের বড় আমখোলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. ইমরান হোসেন একই গ্রামের মো. ইব্রাহিম হাওলাদারের ছেলে ও লাউপাড়া সাগর সৈকত মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।

সরেজমিনে গিয়ে জানা যায়, ঘটনার দিন রবিবার স্থানীয় দোকানে ইমরানের কাছে পাওনা ১০০ টাকা পরিশোধের জন্য দোকানদার চাপ দেয়। পরবর্তীতে ইমরান তার পাওনা টাকা পরিশোধের জন্য মায়ের কাছে ১০০ টাকা চায়। এ টাকা দিতে তার মা অস্বীকার করলে ইমরান হোসেন অভিমান করে কীটনাশক পান করে। পরে স্বজনরা উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অব¯’ার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। পরে বরিশালে নিয়ে যাওয়ার পথে ইমরানের মৃত্যু হয়।

তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম মিলন  বলেন,প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হয়েছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আমতলীতে নারী এমপি ফারজানা সুমিকে নাগরিক সংবর্ধনা প্রদান

মাহমুদুল হাসান, আমতলী, বরগুনা প্রতিনিধিঃ

বরগুনার আমতলীতে উপজেলা পরিষদ চত্ত্বরে (৩১৪, মহিলা আসন-১৪) নারী এমপি প্রভাষক ফারজানা সুমিকে আমতলী উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে রবিবার সকাল ১১ টায় নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।

আওয়ামীলীগ নেতা প্রভাষক ইফতেখার রসুল তপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নারী সংসদ সদস্য প্রভাষক ফারজানা সুমি। সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম বাদল প্যাদার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম এ কাদের মিয়া, আমতলী উজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক প্রভাষক জিএম ওসমানী হাসান,  জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মজিবর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও চেয়ারম্যান সমিতির সভাপতি মোঃ মোতাহার উদ্দিন মৃধা, কুকুয়া ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার,চাওড়া ইউপি চেয়ারম্যান আকতারুজ্জামান বাদল খান, আড়পাংগাশিয়া ইউপি চেয়ারম্যান সোহেলী পারভীন মালা, আঠারোগাছিয়া  ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, হলদিয়া ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক, গুলিশাখালী ইউপি চেয়ারম্যান এডভোকেট এইচ,এম মনিরুল ইসলাম সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগসহ সহস্রাধিক সুশীল সমাজের নেতৃ বৃন্দ উপস্থিত ছিলেন।

উঠোনে গাঁজা চাষ,গাছসহ ব্যবসায়ী আটক

মাহমুদুল হাসান,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার তালতলীতে নিজ বসত ঘরের সামনের উঠানে ৪ টি গাঁজা গাছ সহ মধু ফকির (৫২) নামের এক গাজা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার ২২ মার্চ রাতে এ তথ্য জানায় তালতলী থানা পুলিশ।

আটককৃত মধু ফকিরের বাড়ি তালতলীর ঠংপাড়া এলাকায়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তালতলী থানার পুলিশ উপপরিদর্শক গাজী মাহতাব উদ্দিন এর নেতৃত্বে সঙ্গী অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মধু ফকিরের বাড়ির উঠান থেকে ৪ টি গাঁজা গাছ পাওয়া যায়।

তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম খান ঘটনার সত্যতা নি‌শ্চিত করে বলেন, মধু ফকির তার বসতঘ‌রের সামনের উঠানে গাঁজার গাছ লা‌গিয়ে নিজে খাবার পাশাপা‌শি বিক্রিও করতো। এ বিষয়ে তালতলী থানায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

তালতলীতে পুলিশ কনস্টেবলের রাজকীয় বিদায়

//মাহমুদুল হাসান, আমতলী, বরগুনা//

অবসরের বিষন্নতা কাটিয়ে ৩৯ বছরের কর্মজীবন শেষে রাজকীয় বিদায় সংবর্ধনা পেলেন তালতলী থানায় কর্মরত এক পুলিশ সদস্য। আর এই সংবর্ধনা দিলেন থানার (ওসি) শহিদুল ইসলাম মিলন।

আজ মঙ্গলবার বিকাল ৩ঃ০০ ঘটিকায় তালতলী থানা চত্বরে পুলিশ কনস্টেবল মোঃ রফিকুল ইসলামের  জন্য এক বিদায় সংবধর্নার আয়োজন করেন থানার অফিসার ইনচার্জ  (ওসি) মোঃশহিদুল ইসলাম মিলন।

এ সময় বরগুনা জেলার তালতলী থানার পক্ষ থেকে ফুল দিয়ে সাজানো এক গাড়িতে কর্মস্থল থেকে নিজ বাড়ি পটুয়াখালীতে পৌঁছে দেওয়া হয় মোঃ রফিকুল ইসলাম কে।

ওসির এমন উদ্যোগে খুশিতে আত্মহারা হয়ে বিদায় নেয়ার আগ মুহূর্তে পুলিশ কনস্টেবল মোঃ রফিকুল ইসলাম বলে বিদায়ের বেলায় তেমন কোনও আনুষ্ঠানিকতা থাকে না। তবে তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম মিলন স্যারের এমন উদ্যোগ আমাকে কর্মজীবনের শেষে এক সুখস্মৃতি হয়ে থাকবে। আমরা চাই পুলিশের প্রতিটি সদস্যকে এভাবেই বিদায় জানানো হোক।

অবসর জনিত পুলিশ কনস্টেবল রফিকুল ইসলাম  বলেন,অবসরজনিত কারনে বিদায় প্রোগ্রাম আজকের দিনটা খুবই ভালো লাগছে। সবার সাথে মিলেমিশে চলে যাচ্ছি এটা আমার কাছে খুবই আমার কাছে আনন্দের। আর বিগত দিনে এভাবে এরকম ছিল না। নতুন ভাবে আরম্ভ হওয়ার পরে আমরা এখন আনন্দ উপভোগ করতেছি। তালতলীতে আড়াই বছর চাকরি জীবন শেষ। করলাম আপনাদের উদ্দেশ্যে  আমি একটা কথাই বলবো আপনার ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এই প্রত্যাশাই করি। কনস্টেবল পদে চাকরির ৩৯ বছর পার করার পরে। এই তালতলী থানা থেকে বিদায় গ্রহণ করলাম এখানে মোটামুটি আমার কাছে ভালো লেগেছে  নীরিবিলি জায়গা  তালতলীর মানুষ আমায় ভালোবাসে। আমার মনে  হয় আমি  কারো সাথে খারাপ আচরণ করেনি খুব ভালোভাবে ছিলাম আশা করি সবাই আমার জন্য দোয়া করবেন

তালতলী থানা পুলিশ কনস্টেবল মোহাম্মদ বশির বলেন, প্রথমে কৃতজ্ঞতা জানাই তালতলী থানার অফিসার ইনচার্জ  শহিদুল ইসলাম স্যারকে, অসংখ্য ধন্যবাদ দীর্ঘ ৩৯ বছর চাকরি করার পরে তাকে যে একটা সম্মানজনক বিদায় দিয়েছেন। স্যার এটা আসলে নজিরবিহীন বাংলাদেশের প্রতিটা থানা প্রতিটা ইউনিটে তাদের এটা করা উচিত কারণ আমরা যে যেখানে চাকরি করি

মনে করি আপন ভাই এর মতন। ওসি স্যার  এত বড় একটা মহান উদ্যোগ  নিয়েছেন তাকে ধন্যবাদ। জানাই  অবসরজনিত রফিক ভাই ও আমি পাশাপাশি বেডে ছিলাম রফিক ভাই অত্যন্ত ভালো মানুষ।

তালতলী থানার অফিসারস ইনচার্জ বলেন, তালতলী থানায় কর্মরত কনস্টেবল রফিকুল ইসলাম,তিনি দীর্ঘ ৩৯ বছর পুলিশ বিভাগে চাকরি করেছেন এবং তিনি অবসরজনিতে যাচ্ছেন এই উপলক্ষে আমাদের তালতলী থানা পক্ষ থেকে তাকে সম্বর্ধনা জানিয়েছে এবং একটা লোক দীর্ঘদিন এই ডিপার্টমেন্টে শ্রম দিয়েছেন জীবন-যৌবন উৎসর্গ, করেছেন এবং ডিপার্টমেন্টের জন্য কাজ করেছেন। এজন্য তাকে আমরা সম্মানজনক ভাবে তাকে এই থানা থেকে আমরা বিদায় দিয়েছি এবং আমাদের সরকারি গাড়িকে সুসজ্জিত করে  বাড়ি পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছি।

আগামিতেও সবার বিদায় বেলায় সুখস্মৃতি হয়ে থাকার মতো এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি

আমতলীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

//মাহমুদুল হাসান, আমতলী, বরগুনা//

বরগুনার আমতলীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার বৃহস্পতিবার বেলা ১১ টায় আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম এর সভাপতিত্বে সভায় দিবসগুলো উদযাপনে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট এম এ কাদের মিয়া,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান,সহকারী কমিশনার আবদুল্লাহ আবু জাহের, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি,থানার ওসি (তদন্ত) মোঃ আবুল বাশার,আমতলী সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা,কুকুয়া ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন মাসুম তালুকদার, চাওড়া ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খান,আড়পাংগাশিয়া ইউপি চেয়ারম্যান সোহেলী পারভীন মালা, আঠারোগাছিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন,হলদিয়া ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক, গুলিশাখালী ইউপি চেয়ারম্যান এডভোকেট মনিরুল ইসলাম মনি প্রমুখ।

আমতলী পৌরসভায় তৃতীয়বার মেয়র হলেন মতিয়ার রহমান

মাহমুদুল হাসান, আমতলী, বরগুনা প্রতিনিধিঃ

বরগুনার আমতলী পৌরসভা নির্বাচনে মেয়র পদে মোবাইল প্রতিক নিয়ে ৬ হাজার ৫’শ ৫৭ ভোট পেয়ে তৃতীয়বার মোঃ মতিয়ার রহমান বে-সরকারীভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি হ্যাঙ্গার প্রতিকের বীর মুক্তিযোদ্ধা নাজমুল আহসান খান পেয়েছেন ৫ হাজার ৫ শ ৮৯।

জানাগেছে,আমতলী পৌরসভা নির্বাচন শান্তিপুর্ণভাবে শেষ হয়। এ নির্বাচনে মেয়র পদে ৯ জন প্রতিদ্বন্ধিতা করেছেন। এর মধ্যে মোবাইল ফোন প্রতিক নিয়ে মোঃ মতিয়ার রহমান বে-সরকারীভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন হ্যাঙ্গার প্রতিকের নাজমুল আহসান খান।

বরগুনা জেলা নির্বাচন অফিসার আব্দুল হাই আল আল হাদী বলেন,বে-সরকারী ফলাফলে মোবাইল প্রতিকের  প্রার্থী মতিয়ার রহমান এগিয়ে রয়েছেন।