ইসলামিক রিলিফ বাংলাদেশ রূপসায় এসএসসি ও এইচএসসি’র কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে

//এম মুরশীদ আলী, রূপসা//

ইসলামিক রিলিফ বাংলাদেশ কর্তৃক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ৪৪ জন অসচ্ছল এতিম শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান সভা গত ১১ ডিসেম্বর বিকেল ৩ টায় উপজেলা রূপসা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন- উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু।

ইসলামিক রিলিফ বাংলাদেশ খুলনা জেলা সিনিয়র প্রজেক্ট অফিসার মো. জাকারিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মো. আহসান হাবীব প্রামানিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম তরফদার।

শিক্ষার্থী রিয়া আক্তার ও শেখ মনিরুজ্জামান মনির পরিচালনায় উপস্থিত ছিলেন- শাহজাহান সিরাজ, মো. আতাউর রহমান, সুবর্না খাতুন।

রূপসায় বেগম রোকেয়া দিবসে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান

//এম মুরশীদ আলী, রূপসা//

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে রূপসায় শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান অনুষ্ঠান গত ১০ ডিসেম্বর সকাল ১১ টায় উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি বক্তৃতা করেন- উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. সাইদুর রহমান, ইউআরসি ইন্সট্রাক্টর কাজী এহতেশামুল হক, উইনরক ইন্টারন্যাশনাল (রিজিওনাল কো অর্ডিনেটর) ইকবাল হাসান, রূপসা থানার এস আই জুয়েল।

এ সময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন- খুলনা জেলা বিএনপির সম্পাদক মন্ডলীর সাবেক সদস্য ও রূপসা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি এম আসাদুজ্জামান, রূপসা ব্র্যাক ম্যানেজার অশিম কুমার দাস, তথ্য আপা দীলশান আরা, সাংবাদিক কৃষ্ণ গোপাল সেন, সাবেক জয়ীতা রুমানা আক্তার রুপা, ছাত্র প্রতিনিধি মো. তরিকুল ইসলাম প্রমুখ।

সভা শেষে ৪ জন জয়িতা সম্মাননা ক্রেস্ট পেলেন- শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ঘাটভোগ ইউনিয়ন পিঠাভোগ গ্রামের- তপতী বিশ্বাস। সফল জননী নারী টিএসবি ইউনিয়ন তালতলা গ্রামের- জাহানারা বেগম। নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা নারী হলেন শ্রীফলতলা ইউনিয়ন জোয়ার গ্রামের- ফাতেমা খাতুন রুমা। সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী- নৈহাটি ইউনিয়ন ইলাইপুর গ্রামের গোলাপী খাতুন।

রূপসা উপজেলা প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি গঠন

//এম মুরশীদ আলী, রূপসা//

রূপসা উপজেলা প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি গঠন সভা গত ৪ ডিসেম্বর বিকেলে ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কমিটি ২ বছর মেয়াদ করে সভায় সকল সদস্যর উপস্থিত কন্ঠ ভোটের মাধ্যমে যথাযথ পদে নির্বাচিতদের নাম ঘোষণা করেন- প্রেসক্লাবের উপদেষ্টা বাবলু কুমার আঁশ।

রূপসা উপজেলা প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি গঠন

এ সভায় সম্মানিত অতিথির বক্তৃতা করেন- শিয়ালী কলেজের অধ্যক্ষ হিল্লোল মুখার্জি, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জিএম কামরুজ্জামান টুকু, রূপসা থানা (সেকেন্ড অফিসার) এস আই মো. ফজলুল হক জাহিদ, খুলনা জেলা বিএনপির সম্পাদক মন্ডলির সাবেক সদস্য সৈয়দ নিয়মিত আলী, জেলা বিএনপির সাবেক সদস্য মো. আরিফ মোল্লা, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেন খান, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. কামরুল ইসলাম কচি,  বিএনপি নেতা মো. শামীম শেখ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুন্না সরদার, বিএনপি নেতা জিএম মাসুদ, যুবদল নেতা মো. হাফিজুর রহমান প্রমূখ।

নির্বাচিত সাংবাদিকরা হলেন- সভাপতি জিএম আসাদুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি এম মুরশীদ আলী, সহ সভাপতি মো. মোশারেফ হোসেন, সাধারণ সম্পাদক ইউসা মোল্লা, যুগ্ম সম্পাদক আবুল কালাম বাবু,  সাংগঠনিক সম্পাদক আ: মজিদ শেখ, কোষাধ্যক্ষ মো. নাহিদ জানান, প্রচার সম্পাদক নাজিম সরদার, আইসিটি সম্পাদক মুন্সি রায়হান, ক্রীড়া সম্পাদক মাসুম সরদার, ধর্ম বিষয়ক সম্পাদক মিলন মোল্লা, সাংস্কৃতিক সম্পাদক মো. আজিজুল ইসলাম, মহিলা সম্পাদিকা জাফরিন মোড়ল, বাকি সদস্য- মারুফ হোসেন, মিলন সাহা, আব্দুল মান্নান, আনিচুর রহমান, আহাম্মদ হোসেন প্রমূখ।

নৈহাটি কালীবাড়ি বাজার নির্বাচন ৭ ডিসেম্বর মূল্যবান ভোটটি পেতে প্রার্থীরা দ্বারে দ্বারে

//এম মুরশীদ আলী, রূপসা//

রূপসা উপজেলার নৈহাটি কালীবাড়ি বাজার বণিক সমিতির নির্বাচন দীর্ঘ ১০ বছর পর, অর্থাৎ দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ নির্বাচনে ঐ বাজারের ২১৪ জন দোকানদারই ভোট অধিকার প্রয়োগ করতে পারবেন। তাদের ভোটগ্রহণ শুরু হবে আগামী ৭ ডিসেম্বর-২০২৪ সকাল ৯ টায় থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট অধিকার চলবে। নির্বাচনে ৭ টি পদে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কাঙ্খিত প্রার্থীদের মধ্যে কে কে হবেন বিজয়ী এ নিয়ে এলাকার মানুষের মধ্যে আশঙ্কা দেখা দিয়েছে।

নির্বাচনে যথাযথ পদের প্রার্থীরা হলেন- সভাপতি পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। যথাক্রমে- শাহ জামান প্রিন্স (চেয়ার) প্রতীক, মো. হালিম মোড়ল (হরিণ) প্রতীক, ইঞ্জিনিয়ার মো. জাহিদুল ইসলাম (আনারস) প্রতীক। তাছাড়া সহ-সভাপতি পদে ৩ জন প্রার্থী হলেন- মো. সাব্বির শেখ (দেয়াল ঘড়ি) প্রতীক, ইব্রাহিম হোসেন হিবু (ছাতা) প্রতীক, মো. ওমর ফারুক (মোমবাতি) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাধারণ সম্পাদক পদে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। যথাক্রমে- মীর জাকির হোসেন (টেলিভিশন) প্রতীক, মুহাঃ মুক্তাদির বিল্লাহ (মোটরসাইকেল) প্রতীক, আব্দুস সালাম মল্লিক (আপেল) প্রতীক, মো. ইসলাম ফকির (মোরগ) প্রতীক, মো. রেজওয়ান শেখ (বই) প্রতীক, দিপঙ্কর সাহা (টেলিফোন) প্রতীক। তাছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রার্থী হলেন- এসএম মিকাইল হোসেন (হাতি) প্রতীক, মো. মারুফ বিল্লাহ (কাপ-পিরিচ) প্রতীক, মো. তারিক (তালা চাবি) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কোষাধ্যক্ষ পদে ৩ জন প্রার্থী হলেন- মো. রাশেদুজ্জামান রাকিব (দোয়াত কলম) প্রতীক, মো. হাসিব মোল্লা (গরুর গাড়ী) প্রতীক, নাহিদ পারভেজ হাকিম (মোবাইল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাংগঠনিক সম্পাদক পদে ২ জন প্রার্থী হলেন- মো. ওমর ফকির (মাছ) প্রতীক ও মো. ফেরদাউস (গোলাপফুল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া প্রচার সম্পাদক পদে মো. রনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

নির্বাচন পরিচালনায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আব্দুল কাদের শেখকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিশনের অন্য সদস্যরা হলেন- সিনিয়র সাংবাদিক তরুণ চক্রবর্তী বিষ্ণু, মো. আসলাম শেখ ও মো. বিল্লাল হোসেন।

কালীবাড়ি বাজারের উপদেষ্টা এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রয়েল আজমের নেতৃত্বে দীর্ঘ ১০ বছর পর এ বাজারে স্বতঃস্ফূর্ত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

প্রাথমিকে বার্ষিক পরীক্ষা আজ; রূপসায়- ৬১৫১ জন পরীক্ষার্থী

//এম মুরশীদ আলী, রূপসা//

রূপসা উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা-২০২৪ শুরু আজ এবং শেষ হবে আগামী ১১ ডিসেম্বর। এ পরীক্ষা স্ব স্ব বিদ্যালয়ে দুপুর ১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত চলবে।

প্রাথমিকে বার্ষিক পরীক্ষা আজ; রূপসায়- ৬১৫১ জন পরীক্ষার্থী

শিক্ষা অফিস সূত্রে জানা যায়- সমগ্র উপজেলায় তৃতীয় শ্রেণীতে ছাত্র ১০৫০ জন এবং ছাত্রী ১১৩৮ জন। চতুর্থ শ্রেণীতে ছাত্র ১০০৪ জন এবং ছাত্রী ১০৮৭ জন। পঞ্চম শ্রেণীতে ছাত্র ৮৯৮ জন এবং ছাত্রী ৯৭৪ জন। সর্বমোট- ৬১৫১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আমিনুল ইসলাম জানান, এ উপজেলায় ৬৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। প্রতি বিদ্যালয়ে তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। তাছাড়া বিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের শ্রেণী পাঠ্যদান কার্যক্রম চলাকালীন ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে শ্রেণী প্রমোশন প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

যুবকদের মাদক থেকে রক্ষা করতে ক্রীড়াচর্চায় মনোনিবেশ করাতে হবে- … রূপসায় আজিজুল বারী হেলাল

এম মুরশীদ আলী, রূপসা।।

কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, যুবকদের মাদকের হাত থেকে রক্ষা করতে ক্রীড়াচর্চায় মনোনিবেশ করতে হবে। বিগত সরকার দেশে এবং বিদেশে ক্রীড়া সংগঠনের নামে লুটপাট আর আত্মসাতের রাজনীতিতে মগ্ন ছিলো। মাদকের মাধ্যমে দেশের তৃমূল পর্যায়ের মানুষকে ধ্বংস করে দিয়েছিলো। তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে ক্রীড়াচর্চার বিকল্প নাই। একারনে বাংলাদেশের সকল মাঠে গ্রামে গ্রামে ফুটবলকে প্রাধান্য দিয়ে যুবকদের মাদকের হাত থেকে রক্ষা করতে হবে। ফুটবলই হচ্ছে যুবদের প্রাণ শক্তি। তিনি আজ ৩০ নভেম্বর বিকালে শহীদ মুনসুর স্মৃতি সংসদ আয়োজিত অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য একথা বলেন।

ফাইনাল খেলায় অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি পরিষদ ২-০ গোলে নৈহাটি সান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় রানার্স আপ হয় নৈহাটি সান স্পোর্টিং ক্লাব। তুমূল প্রতিদ্বন্দ্বীতা পূর্ন এ খেলা প্রথমার্ধ গোল শূন্য অবস্থায় শেষ হয়। দ্বিতীয়ার্ধে বিজয়ী দলের ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সাইফুল্লাহ পর পর দুইটি গোল করে দলকে বিজয়ী ছিনিয়ে এনে দেয়। কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এ খেলায় বিভিন্ন পেশার হাজার হাজার দর্শকের সমাগম ঘটে। খেলায় ম্যান অব দা টুর্নামেন্ট নির্বাচিত হন বিজয়ী দলের সাইফুল্লাহ এবং ম্যান অব দা ফাইনাল নির্বাচিত হন বিজয়ী দলের ইমন। খেলা পরিচালনা করেন ফিফা রেফারী আব্দুর রহমান ঢালী, মোক্তার হোসেন মিঠু, আকিব জাবেদ। ধারাভাষ্যকারের ভূমিকা পালন করেন ক্রীড়া সংগঠক মোস্তাহিদুর রহমান মুক্ত। পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে টুর্নামেন্ট কমিটির আহবায়ক মাফতুন আহম্মেদ রাজার সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন ক্রীড়া সংগঠক অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-  খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, সাবেক যুগ্ন আহবায়ক শেখ আবু হোসেন বাবু, খান জুলফিকার আলী জুলু, আঃ রশিদ শেখ, মোল্যা খায়রুল ইসলাম, মোস্তফাউল বারী লাভলু, এনামুল হক সজল, জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক জিএম কামরুজ্জামান টুকু, উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান, সদস্য সচিব জাভেদ হোসেন মল্লিক, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আতাউর রহমান উপজেলা বিএনপির আহবায়ক যুগ্ন আহবায়ক বিকাশ মিত্র, ইউনিয়ন বিএনপির আহবায়ক আঃ মালেক শেখ, খান আনোয়ার হোসেন, মহিউদ্দিন মিন্টু, সদস্য সচিব আজিজুর রহমান, দিদারুল ইসলাম। সন্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  খুলনা জেলা ক্রীড়া অফিসার, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. বখতিয়ার রহমান গাজী।

বক্তৃতা করেন জেলা যুবদলের সাবেক সাবেক সভাপতি শামীম কবির, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক রয়েল আজম, প্রধান শিক্ষক রবিউল ইসলাম পলাশ, ক্রীড়া সংগঠক মাঈনুল ইসলাম টুটুল, বাবলু কুঊ আঁশ, মহিউদ্দীন লিটু, প্যানেল চেয়ারম্যান ইলিয়াচ শেখ, মাসুম শেখ, মাসুম বিল্লাহ, সৈয়দ মাহমুদ আলী, মো. সাইফুল ইসলাম, আলম শেখ, বাশির আহম্মেদ লালু, ইসমাইল হোসেন, দেলোয়ার হোসেন, সৈয়দ নিয়ামত আলী, বাদশা জমাদ্দার, কামরুল ইসলাম কচি, খন্দকার শরিফুল ইসলাম, আঃ রহমান, আলী আকবর, মুন্না সরদার, খান আলিম হাসান, সাইফুল ইসলাম পাইক, শামীম হাসান, সাজ্জাদ হোসেন, কামরুজ্জামান নান্টু, নাজিমুদ্দিন শেখ, তরিকুল ইসলাম রিপন, ইসলাম সরদার, ফরিদ আহম্মেদ, শাহাজাদা আলমগীর, জামাল শেখ, মুশফিকুর রহমান সুমন, এসএম আবু সাঈদ, ইসরাইল বাবু, হিরোক গোলদার, আবু দাউদ দানিশ, রাকিব

গণ-অভ্যুত্থানে আহত ও শহীদের স্মরণে রূপসায় সভা অনুষ্ঠিত

//এম মুরশীদ আলী, রূপসা//

জুলাই ও আগস্ট ২০২৪, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আহত ও শহীদের স্মরণে স্মরণ সভা গত ২৮ নভেম্বর সকালে রূপসা উপজেলা প্রশাসন আয়োজনে অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। যারা বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রূপসার মানুষ আহত ও নিহত হয়েছিল, তাদের পরিবারের সদস্যগণকে উপজেলা প্রশাসন ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

গণ-অভ্যুত্থানে আহত ও শহীদের স্মরণে রূপসায় সভা অনুষ্ঠিত
স্মরণ সভায় উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী, স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মো. মাজেদুল হক কাওসার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মো. শাহিন আকতার শেখ, রূপসা থানা (ভারপ্রাপ্ত) ওসি মো. এনামুল হক।

গণ-অভ্যুত্থানে আহত ও শহীদের স্মরণে রূপসায় সভা অনুষ্ঠিত
প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন- সিনিয়র উপজেলা মৎস‍্য কর্মকর্তা বাপী কুমার দাস, উপজেলা কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা, উপজেলা জনস্বাস্থ প্রকৌশলী কর্মকর্তা মো. রাসেল, খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা অনিন্দ কুমার দাস, হিসাব রক্ষন কর্মকর্তা মদন কুমার দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, সমাজসেবা কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম তরফদার, সমবায় কর্মকর্তা মো. ফরিদ আহমেদ, রূপসা পল্লী বিদ্যুৎ এজিএম মো. এ হালিম খান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. তারেক ইকবাল আজিজ, দারিদ্র বিমোচন কর্মকর্তা রেহেনা আক্তার, আনসার ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপুল গাজী, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিত্যানন্দ মন্ডল, ইসলামী ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার আ: সালাম, আইচগাতী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়রাম্যান মো. মাসুম বিল্লাহ, শ্রীফলতলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়রাম্যান মো. জিয়াউল ইসলাম বিশ্বাস, নৈহাটী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইলিয়াস, টিএসবি ইউনিয়নের ভাপ্রাপ্ত চেয়রাম্যান মো. আসাফুর রহমান মোড়ল, উপজেলা জামায়াতে ইসলামী যুগ্ম সম্পাদক ডাঃ মো. রেজাউল কবির খান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু, খুলনা বিশ্ব বিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি মো. আল শাহরিয়ার, রূপসা কলেজ ছাত্র প্রতিনিধি মো. শহিদুল ইসলাম রাজু, শহিদুল আলম জিহাদ, তরিকুল ইসলাম সহ রূপসার গণমাধ্যমকর্মী গন উপস্থিত ছিলেন। সভা শেষে শহীদের স্মরণে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

খেয়ায় অতিরিক্ত যাত্রী পারাপারে মাঝিতে মাঝিতে হট্টগোলে রক্তাক্ত জখম, থানায় অভিযোগ দায়ের 

//এম মুরশীদ আলী, রূপসা//

নৌকায় অতিরিক্ত যাত্রী পারাপার করাকে কেন্দ্র করে মাঝি সমিতির সদস্য আকাশ তাদের কমিটির সহ-সভাপতিকে অন্যায় ভাবে মারপিট করে রক্তাক্ত জখম করায় থানায় অভিযোগ দায়ের।

ঘটনাটি রূপসার আইচগাতী ইউনিয়ন এলাকায় কালিবাড়ী খেয়া ঘাটে। সেখানকার মাঝি সমিতির নেতৃবৃন্দের নিয়ম করা থাকে, প্রতিটি নৌকায় নির্দিষ্ট সংখ্যক লোক পারাপার ব্যতিত কোন মাঝি অতিরিক্ত লোক নিতে পারবে না। কমিটির নিয়ম-কানুন উপক্ষো করে খামখেয়ালিভাবে প্রায়ই মাঝি আকাশ অতিরিক্ত যাত্রী নিয়ে পার করে থাকে। এ দিনের খবর অন্য কিছু মাঝিরা তাৎক্ষণিক কমিটির সহ সভাপতি লুতফার হককে জানায়। এরপর সহ সভাপতি ঐ মাঝিকে বাধা প্রদান এবং তার নৌকা সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেয়। এ ঘটনার জের হিসেবে মাঝি আকাশ ক্ষিপ্ত হয়ে থাকে। গত ১৬ নভেম্বর সংঘবদ্ধ লোকজন নিয়ে কমিটির সহ সভাপতি লুতফার হককে চায়ের দোকানে বেদম মারপিট মারাত্মক রক্তাক্ত জখম করে। আহত লুৎফর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে রূপসা থানায় ১৩ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত ১৫/২০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

এ ঘটনার ব্যাপারে রূপসা থানা ওসি মো. মনিরুল ইসলাম বলেন- অপরাধী যেই হোক কোন প্রকার ছাড় পাবে না। সে এত অল্প বয়সের যুবক হয়ে একজন বয়স্ক বৃদ্ধাকে মারপিট করা বিষয়টি তদন্ত শেষে আইনুগ ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক রূপসায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

//এম মুরশীদ আলী, রূপসা//

জনপ্রশাসন সংস্কার কমিশনরে সাথে তৃণমূল পর্যায়ের জনসাধারণের এক মতবিনিময় সভা গত ১৮ নভেম্বর সকাল ১০ টায় উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

রূপসা উপজেলা প্রশাসন আয়োজিত এ আলোচনা সভায় মুখ্য আলোচক ছিলেন- জনপ্রশাসন সংস্কার কমিশন সদস্য, সাবেক সচিব ড. মোহাম্মদ আইয়ুব মিয়া।

বিশেষ অতিথির বক্তৃতা করেন- জনপ্রশাসন সংস্কার কমিশন সদস্য, সাবেক সচিব ড. মো. হাফিজুর রহমান ভূঞা, সাবেক সচিব ফিরোজ আহমেদ, সাবেক সচিব খোন্দকার মোহম্মাদ আমিনুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর কুমার দাস।

জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক রূপসায় মতবিনিময় সভা অনুষ্ঠিত
উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডুর সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তীর পরিচালনায় বক্তৃতা করেন- সিনিয়র উপজেলা মৎস‍্য কর্মকর্তা বাপী কুমার দাস, উপজেলা কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা, রূপসা থানা ভারপ্রাপ্ত ওসি মো. মনিরুল ইসলাম, মতবিনিময় সভায় অন্যান্যর মধ্যে বক্তৃতা করেন- কাজদিয়া কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ অজিত সরকার, অধ্যক্ষ এসএম আমজাদ হোসেন, নৈহাটী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষাক মো. রবিউল ইসলাম পলাশ, পিঠাভোগ ডিজিসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণপদ রায়, শিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহসান উল্লাহ, প্রধান শিক্ষাক মো. হায়দার আলী, পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু, ইসলামিক রিলিফ বাংলাদেশ মো. আতাউর রহমান, ইমাম পরিষদের সভাপতি মো. হেকমত আলী, ব্র্যাকের অনল কুমার বিশ্বাস, রূপসা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জিএম আসাদুজ্জামান, সাংবাদিক কৃষ্ণ গোপাল সেন, এম মুরশীদ আলী, খান আব্দুর জব্বার শিবলী, রাজু আহম্মেদ খান শহিদ, এ্যাডভোকেট মোল্লা মহব্বাত আলী, ছাত্র প্রতিনিধি শেখ মেহরাব ও মো. ফাহাদ গাজী, হোম অবজয় হেনরী বারিকদার, মুক্তিযোদ্ধা শেখ তৈয়াবুর রহমান, কৃষি উদ্যোক্তা মো. জাহাঙ্গীর হোসাইন, মৎস্য উদ্যোক্তা মো. মোশারেফ মুন্সি, সুজন বসু, খাদ্য উদ্যোক্তা তানিয়া তাহের, সংস্কৃতিক কর্মী সুখেন রায়, মো. নাজমুল হাসান, মো. মুসা শেখ, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ লুৎফর রহমান, মো. মেজবাহ উদ্দিন, মো. সাব্বির হাসান, দলিত থেকে দিবা রানী দাস প্রমূখদ্বয়ের মতামতে সভার কার্যক্রম সমাপ্তি হয়।

রূপসায় ৮ম শ্রেনীর ছাত্রী ধর্ষণ মামলার আসামী আটক

//এম মুরশীদ আলী, রূপসা//

খুলনার রূপসায় ৮ম শ্রেনীর শিক্ষার্থী ধর্ষণ মামলার এজাহারভূক্ত আসামি আরমানকে গত ১৫ নভেম্বর (শুক্রবার) রাতে গ্ৰেপ্তার করেছে রূপসা থানা পুলিশ।

এজাহার সূত্রে জানা যায়- আরমান শেখ (৩২) খুলনা রূপসার আইচগাতি ইউনিয়ন দুর্জনীমহল গ্রামের আমজেদ শেখের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় জিডি সহ একাধিক মামলা রয়েছে। এটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু হয়।

উল্লেখিত- আসামি আরমান শেখ ৮ম শ্রেনীতে পড়ুয়া শিক্ষার্থী গত ২২ অক্টোবর রূপসা আইচগাতী ইউনিয়ন দুর্জনীমহল গ্রামস্থ খালা বাড়ী বেড়াতে যায়। তার খালা ক্লিনিকে কাজ করে এবং খালু একজন ভ্যান চালাক। পরের দিন সকালে খালা-খালু যে যাহার কাজে বাড়ীর বাহিরে চলে যায়। ঐ সময় থেকে শিক্ষার্থী মেয়েটি তাদের বাড়ীতে একা ছিল এবং বিকেল ৩ টার দিকে ঘরে একা বসে থাকা অবস্থায় আসামী আরমান শেখ কৌশলে ঘরে প্রবেশ করে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে।

এ ব্যাপারে রূপসা থানা (ভারপ্রাপ্ত) ওসি মো. মনিরুল ইসলাম জানান- ধর্ষণ মামলার আসামী আরমান শেখ কিছুদিন পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে আটক করতে সক্ষম করা হয়। পরে আসামী আরমানকে খুলনা কোট হাজতে প্রেরণ করা হয়।