রূপসায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করলেন এমপি সালাম মূর্শেদী

এম মুরশীদ আলী :

‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে রূপসা মৎস্য অফিস কর্তৃক গতকাল ৩০ জুলাই শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ এবং চলবে ৫ আগস্ট পর্যন্ত। এ উপলক্ষে গত ৩১ জুলাই সকালে র‌্যালী শেষে মৎস্য পোনা অবমুক্তকরণ এবং উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান রূপসা উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন- খুলনা- ৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। তিনি বলেন- মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে প্রযুক্তি ব্যবহার করে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বাড়ছে। সম্প্রতি বাংলাদেশ চীনকে টপকিয়ে মিঠা পানির মাছ উৎপাদনে দ্বিতীয় হয়েছে উল্লেখ করে তিনি বলেন, মাছ উৎপাদনে আমরা রূপসাবাসী দেশের মধ্যে প্রথম স্থানে থাকবো বলে আশা করি। এমপি বলেন- মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করতে খামার যান্ত্রিকীকরণের পাশাপাশি অত্যাধুনিক ও স্বয়ংক্রিয় মৎস্য চাষ প্রযুক্তির ব্যবহার করে প্রতিটি পর্যায়ে উৎপাদনশীলতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। সামুদ্রিক মাছের আহরণ, বিপণন ও আন্তর্জাতিক বাজার সৃষ্টি করতে পারলে মৎস্য খাত বাংলাদেশের দ্বিতীয় প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত হিসেবে প্রতিষ্ঠা পাবে বলে তিনি মন্তব্য করেন। বর্তমানে বিশ্বের ৫০টিরও অধিক দেশে বাংলাদেশ মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি করে থাকে। বিশ্ববাজারে আর্থিক মন্দাবস্থা থাকা সত্ত্বেও বৈদেশিক মুদ্রা আয় হয়েছে। আমাদের আরো বেশী অর্জন করতে মৎস্য চাষ ও ব্যবস্থাপনার প্রতিটি পর্যায়ে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদনশীলতা বাড়াতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, রূপসা থানার অফিসার ইনচার্জ মো. এনামুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান সারমিন সুলতানা রুনা, উপজেলা প্রকৌশলী এস. এম ওয়াহিদুজ্জামান প্রমূখ।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপক করেন- সিনিয়র উপজেলা মৎস‍্য কর্মকর্তা বাপী কুমার দাস। তিনি বলেন- মৎস্য উৎপাদন বাড়ায় মাথাপিছু দৈনিক মাছ গ্রহণ ৬০ গ্রাম চাহিদার বিপরীতে বৃদ্ধি পেয়ে ৬৭ দশমিক ৮০ গ্রামে উন্নীত হয়েছে। দেশের কৃষিজ জিডিপির ২২ দশমিক ২৬ শতাংশ মৎস্য উৎপাদন খাতের অবদান। দেশের প্রায় ১২ শতাংশের অধিক মানুষ মৎস্য খাতের বিভিন্ন কার্যক্রমে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত থেকে জীবিকা নির্বাহ করে। এজন্যে রূপসার মানুষদের আরো উদ্বুদ্ধ করতে গত ৩০ জুলাই রূপসার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন।

সভায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলামের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন- প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার মজুমদার, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, সহকারি প্রোগ্রামার ইমরান হোসেন, আনসার ভিডিপি (ভারপ্রাপ্ত) কর্মকর্তা বিপুল গাজী, একাডেমিক সুপারভাইজার নিত্যানন্দ মণ্ডল, উপজেলা হাট-বাজার বণিক সমিতির সভাপতি মো. জুলফিকার আলী, মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা ফুয়াদ উদ্দিন সহ মৎস্য চাষিগণ উপস্থিত ছিলেন। এ সময় সভায় ৯জন ক্লাষ্টার মৎস্য চাষিকে সম্মাননা ক্রেষ্ট দেওয়া হয়।

Daily World News

আগামীদিন থেকে সব অফিস স্বাভাবিক সময়ে চলবে: জনপ্রশাসন মন্ত্রণালয়

দুই ভিক্ষুকের কর্মসংস্থান ব্যবস্থা করে রূপসা সমাজসেবা

//এম মুরশীদ আলী, রূপসা//

“উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়” এ প্রতিপাদ্য সঙ্গে নিয়ে রূপসা উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় আয়োজিত ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে এক আলোচনা সভা গত ৮ জুলাই সকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

দুই ভিক্ষুকের কর্মসংস্থান ব্যবস্থা করে রূপসা সমাজসেবা

সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান। তিনি বলেন- ভিক্ষুকরা জীবন-জীবিকার জন্য অন্যের ওপর নির্ভরশীল এবং ঠিকানাবিহীন কত লোক বসবাস করে তার সঠিক পরিসংখ্যান নেই। নদী ভাঙন, অতি দারিদ্র্য, রোগ, ব্যাধি, অশিক্ষা প্রভৃতি কারণে কিছু লোক ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত হচ্ছেন। তাদের প্রকৃতপক্ষে সাহায্যের দরকার আছে। তবে কিছু কিছু কর্মবিমুখ লোক সহজ আয়ের পথ হিসেবে ভিক্ষাবৃত্তিকে বেছে নিয়েছেন। এর পাশাপাশি কিছু দুষ্টচক্র নিজ স্বার্থ চরিতার্থ করার জন্য অসহায় মানুষদের দিয়ে ভিক্ষাবৃত্তি করাচ্ছে। তিনি আরও বলেন- সরকার ভিক্ষুকমুক্ত করার লক্ষ্যে ভিক্ষাবৃত্তি সমাধানে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’ শীর্ষক কর্মসূচি গ্রহণ করেছে। এ কর্মসূচির আওতায় রূপসা উপজেলা প্রশাসন ভিক্ষুকদের পুনর্বাসন করার জন্য কাজ করছে।

দুই ভিক্ষুকের কর্মসংস্থান ব্যবস্থা করে রূপসা সমাজসেবা

সভাপতির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান। তিনি বলেন-, ভিক্ষুকদের ডাটাবেজ তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যাতে সঠিক পরিসংখ্যানের মাধ্যমে প্রকৃত ভিক্ষুকদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া এবং কাউন্সেলিংয়ের মাধ্যমে ভিক্ষাবৃত্তি নিরসন করা যায়। ২০২৩-২৪ অর্থবছরে জাতীয় সমাজকল্যাণ পরিষদ অর্থায়নে ভিক্ষাবৃত্তি নিরসন ও পুনর্বাসন করার লক্ষ্যে রূপসায় দুইজন ভিক্ষুককে ৪১ হাজার ৩ শত ৫০ টাকার (মুদি-মনিহারি দোকান) মালামাল সহ নগদ ৫ হাজার টাকা করে কর্মসংস্থানের জন্য দেওয়া হয়।

এ সময় বিশেষ অতিথির বক্তৃতা করেন- মহিলা ভাইস চেয়ারম্যান সারমিন সুলতানা রুনা, প্রাণী সম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার, রূপসা থানা অফিসার ইনচার্জ মো. ইমদাদুল হক।

দুই ভিক্ষুকের কর্মসংস্থান ব্যবস্থা করে রূপসা সমাজসেবা

আলোচনা সভায় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিচুর রহমান, মেডিকেল অফিসার ডাঃ কুদরত আলী শেখ, সমবায় কর্মকর্তা মো. ফরিদ আহম্মেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, একাডেমিক সুপার ভাইজার নিত্যানন্দ মন্ডল, শ্রীফলতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার, আনসার ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিপুল গাজী, মেরিন ফিশারিজ অফিসার মো. রাসেল শেখ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোর্শেদুল আলম বাবু, প্রভাষক বাশির আহম্মেদ লালু, উপজেলা সমাজসেবা দপ্তরের ফিল্ড অফিসার এস এ ফয়সাল প্রমূখ। এরপর সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম হাবিব ও  মহিলা ভাইস চেয়ারম্যান সারমিন সুলতানা রুনাকে সংবর্ধনা প্রদান করা হয়।

রূপসায় কৃষকের মাঝে বীজ ও সার বিতরণী উদ্বোধনে এমপি সালাম মূর্শেদী

//এম মুরশীদ আলী, রূপসা//

‘কৃষিই সমৃদ্ধ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৩-২৪ অর্থ বছরের খরিপ- ২/২০২৪-২৫ অর্থবছরে প্রনোদনা রোপা আমন ধানের (উফশী) বীজ ও সার সহায়তা বিতরণ উদ্বোধন অনুষ্ঠান গত ৭ জুলাই সকাল সাড়ে ১১ টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে আলোচনা সভা শেষে কৃষকের মাঝে বিতরণ করা হয়।

বীজ ও সার বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কলিং এর মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা- ৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী। তিনি বলেন- আমাদের উপজেলার কৃষকদের এ সব বীজ ও সার সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার ফলে, কৃষি ফসল উৎপাদন বৃদ্ধি পাবার পাশাপাশি এ খাত আরো সমৃদ্ধ হবে। তিনি আরো বলেন- বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা কৃষি ভর্তুকি দেওয়ার পাশাপাশি দেশের কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নানান ফসল ফলাতে সক্ষম হয়েছেন। দেশের কৃষকরা এখন এক অনন্যা দৃষ্টি স্থাপন করে যাচ্ছে। কৃষকরাই পারে দেশকে উন্নতির পথে এগিয়ে নিতে। জাতির পিতার আদর্শকে ধারণ করে জাতি এগিয়ে যাবে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান সারমিন সুলতানা রুনা, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সৈয়দ মোরশেদ আলম বাবু।

স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন- রূপসায় ৫টি ইউনিয়নের মধ্যে ৯৫০ জন কৃষক কে ৫ কেজি করে ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে। কৃষকরা যাতে ভালো ফলন ফলাতে পারে সরকার সেদিকে খেয়াল রেখে বিনামূল্যে রোপা আমন ধানের (উফশী) বীজ ও সার  দিয়ে আমাদের প্রান্তিক, ক্ষুদ্র কৃষকদের লাভবান করে তুলছেন। ডিজিটাল যুগে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে কৃষকের কষ্ট ও সময় বাঁচিয়ে আরো বেশী জমি আবাদ করতে সক্ষম হচ্ছে। তাতে কৃষকরা আশানুরূপ ফলশ্রুতি পাচ্ছে। তাছাড়া ঘুর্ণিঝড় রেমাল এ ক্ষতিগ্রস্থ চাষিদেরও সহায়তা প্রদান করা হয়।

আলোচনা সভায় উপসহকারী কৃষি কর্মকর্তা নিতিশ চদ্র বালা’র পরিচালনায়- অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলী হাসান, মো. রাজু আহম্মেদ, জান্নাতুন নাহার, সমীর কুমার ঘোষ, শোয়েব তরিকুল্লাহ, সোহেল রানা, হিমাংশু রায়, হিমাদ্রি বিশ্বাস, প্রমিলা রানী বালা, মিলি বেগম, মো. মোজাহিদুর রহমান, দেবাশীষ কুমার দাস, আফরোজা মুমু প্রমুখ। এ সময় সকল ইউনিয়নের কৃষকবৃন্দ উপস্থিত থেকে তাদের কৃষি উপকরণ বুঝে নেন।

Daily World News

অবশেষে আলোচিত পিস্তল বাবু’কে আটক করেছে র‌্যাব-৮

উপজেলা পরিষদ নির্বাচনের পরবর্তী প্রথম সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভায় — এমপি আব্দুস সালাম মুর্শিদী

//এম মুরশীদ আলী//

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তীতে উপজেলা পরিষদে প্রথম সভা এবং উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা রূপসা উপজেলা প্রশাসন আয়োজনে গত ৩ জুলাই সকাল সাড়ে ১১ টায় অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সভায় ভিডিও কলিং এর মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা- ৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। তিনি বলেন- বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলে এ দেশে সন্ত্রাসবাদ, জঙ্গীবাদ এবং মাদক ব্যবসায়ীর কোন ঠাঁই নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এগুলো নির্মূলের জন্য আইন-শৃঙ্খলা বাহিনী নিরলস পরিশ্রম করে যাচ্ছে। তিনি আরো বলেন- দেশকে পৃথিবীর বুকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে শেখ হাসিনার সরকারের বিকল্প নাই। একটি মহল বর্তমান সরকারকে বিদেশীদের কাছে হেয় প্রতিপন্ন করতে সদা সর্বদা ব্যস্ত আছে। বিএনপির রাজনীতি এখন শুধুমাত্র সংবাদ সম্মেলনে এসে দাঁড়িয়েছে। তারা মানুষের পাশে ছিল না বিধায় পরপর কয়েকটি নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। তিনি দলমত নির্বিশেষে আওয়ামী লীগ সরকারকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

উপজেলা পরিষদ নির্বাচনের পরবর্তী প্রথম সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভায় -- এমপি আব্দুস সালাম মুর্শিদী

নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান এস, এম হাবিবুর রহমানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন- নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুল্লাহ যোবায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান সারমিন সুলতানা রুনা, সহকারী কমিশনার (ভূমি) অপ্রতীম কুমার চক্রবর্তী, রূপসা থানা অফিসার ইনচার্জ এনামুল হক।

উপজেলা পরিষদ নির্বাচনের পরবর্তী প্রথম সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভায় -- এমপি আব্দুস সালাম মুর্শিদী

আইন-শৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন- উপজেলা মৎস্য কর্মকর্তা বাপি কুমার দাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা প্রকৌশলী এসএম ওয়াহিদুজ্জামান,  শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, রূপসা পল্লী বিদ্যুৎ ব্রাঞ্চের এজিএম এম এ হালিম, হিসাব রক্ষন কর্মকর্তা মদন কুমার দাস, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. রাসেল, তথ্য আপা দীলশান আরা, আনসার-ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপুল গাজী। এছাড়া আইচগাতি ইউনিয়ন চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, শ্রীফলতলা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার, নৈহাটি ইউনিয়ন চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, টিএসবি ইউনিয়ন চেয়ারম্যান মো. জাহাঙ্গীর শেখ, ঘাটভোগ ইউনিয়ন চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ মোর্শেদ আলম বাবু, সরদার আবুল কাশেম ডাবলু, মোতালেব হোসেন, আওয়ামীলীগ নেতা আকতার ফারুক, গাজী মো. আলী জিন্নাহ, গোপাল চন্দ্র মন্ডল, উপজেলা হাট-বাজার বণিক সমিতির সভাপতি মো. জুলফিকার আলী প্রমূখ। তাছাড়া ইউপি সদস্য সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

রূপসায় জনপ্রতিনিধিদের ভূমিকা সংক্রান্ত সেমিনার ও ক্ষুদ্র ঋণ কার্যক্রম শীর্ষক প্রশিক্ষণ

//এম মুরশীদ আলী, রূপসা//

সামাজিক নিরাপত্তা বেষ্টনি কার্যক্রম বাস্তবায়নে জনপ্রতিনিধিদের ভূমিকা সংক্রান্ত সেমিনার এবং উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্র ঋণ কর্যক্রমের গতিশীলতা আনায়ন শীর্ষক প্রশিক্ষণ গত  ২০ জুন (বৃহস্পতিবার) উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সকাল ১১ টায় অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

রূপসায় জনপ্রতিনিধিদের ভূমিকা সংক্রান্ত সেমিনার ও ক্ষুদ্র ঋণ কর্যক্রম শীর্ষক প্রশিক্ষণ

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি‘র বক্তৃতা করেন- খুলনা বিভাগীয় সমাজসেবা (উপসচিব) পরিচালক  অনিন্দিতা রায়। তিনি বলেন- দেশের বয়োজ্যেষ্ঠ দুস্থ ও স্বল্প উপার্জনক্ষম বয়স্ক জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা ও সমাজে মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে ‘বয়স্কভাতা’ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে পুরুষ ও মহিলাসহ দরিদ্র বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে প্রতিমাসে ভাতা প্রদানের আওতায় আনা হচ্ছে। তিনি আরো বলেন- বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অঙ্গিকার হিসেবে বয়স্কভাতাভোগীর মাসিক ভাতার হার বৃদ্ধি করা হয়।

চলতি ২০২৩-২৪ অর্থ বছরে ৫৮ লক্ষ ০১ হাজার বয়স্ক ব্যক্তির জন্য এ খাতে বরাদ্দ রয়েছে। বয়স্কভাতা স্বচ্ছতা গ্রহণযোগ্য করে তোলার জন্য মহিলাদের বয়স ৬৫ বছর থেকে কমিয়ে ৬২ বছর নির্ধারণ ডাটাবেইজ প্রণয়ন হয়। ২০১৭-২০১৮ অর্থবছর থেকে বয়স্ক ভাতা আংশিক এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে পরিচালিত হয়েছে। ভাতাভোগীদের নগদ ও বিকাশ এবং এজেন্ট ব্যাংকিং-এর মাধ্যমে জিটুপি পদ্ধতিতে করা হচ্ছে।

রূপসায় জনপ্রতিনিধিদের ভূমিকা সংক্রান্ত সেমিনার ও ক্ষুদ্র ঋণ কর্যক্রম শীর্ষক প্রশিক্ষণ

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক, কানিজ মোস্তফার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক,আইনাল হক।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) পিকিং শিকদার, রূপসা থানা ওসি তদন্ত (অপারেশন) মো. মনিরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা বজলুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন, হিসাব রক্ষণ কর্মকর্তা মদন কুমার দাস, তথ্য আপা দিলশান আরা, আইচগাতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফুজ্জামান বাবুল, শ্রীফলতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. ইসহাক সরদার, নৈহাটী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. কামাল হোসেন বুলবুল, টিএসবি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর শেখ, ঘাটভোগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান প্রমূখ। এ ছাড়া পল্লী মাতৃকেন্দ্রের সম্পাদিকাগণ উপস্থিত ছিলেন।

রূপসায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় এমপি সালাম মূর্শেদী

এম মুরশীদ আলী||

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের নিমিত্তে সারাদেশে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের অংশ হিসেবে আগামী ১২ ও ১৩ জুন (বুধ ও বৃহস্পতিবার) উপজেলা পর্যায়ের খেলা রূপসা উপজেলাধীন কাজদিয়া সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।

উক্ত খেলায় প্রধান অতিথি’র বক্তৃতা করেন, খুলনা- ৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী। তিনি বলেন- প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশ সাধন, সহিষ্ণুতা ও মনোবল বৃদ্ধিসহ গণতন্ত্রমনস্ক নাগরিক হিসেবে গড়ে তোলা এ টুর্নামেন্টের লক্ষ্য হবে।
তিনি আরো বলেন- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খেলাধুলা অনেক বেশী ভালবাসতেন। তাঁদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সারাদেশে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করায় আমি অনুপ্রেনিত। আমিও ছোট বয়সে খেলাধুলা করে জাতীয় টিমে খেলার পাশাপাশি সর্বোচ্চ গোলদাতা হিসেবে আজও রয়ে গেছি। খেলা থেকেই আমার জীবন গড়া। এখন আমি সিআইপি’র পাশাপাশি এমপিও হয়েছি। এ সবই আমার প্রথম ফুটবল খেলা থেকে উঠে আসা। কখনো জয়, কখনো পরাজয় এটা হবেই, তাতে মন খারাপের কিছু নেই। কারণ আমাকে আরো ভালো খেলা খেলতে হবে।

অনুষ্ঠিত খেলায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা শিক্ষা অফিসার মো. আমিনুল ইসলাম। তিনি বলেন- রূপসার ৫টি ইউনিয়নের মধ্যে ৬৮টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। প্রতি ইউনিয়নের মধ্যে প্রাথমিক বিদ্যালয়গুলির খেলা অনুষ্ঠিত হয়েছে। এরপর ইউনিয়ন থেকে বিজয়ী অর্জন টিমগুলি উপজেলায় ফাইনাল খেলায় অংশগ্রহন করে। তাদের মধ্য থেকে বঙ্গবন্ধু গোল্ডকাপ চ্যাম্পিয়ান হয় নৈহাটী ইউনিয়নের মাজেদা সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং রানারআপ হয়েছে টিএসবি ইউনিয়নের দক্ষিন খাজাডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়।
অপরদিকে- বঙ্গমাতা গোল্ডকাপ খেলাটি সমানে সমনে লড়াইয়ের মধ্যে শেষে হয়ে যায়। পরে টাইব্রেকারের মাধ্যমে চ্যাম্পিয়ান হয় ঘাটভোগ ইউনিয়নের আনন্দনগর আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং রানারআপ হয়েছে শ্রীফলতলা ইউনিয়নের ভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। খেলা শেষে সেরা খেলোয়াড়, গোলদাতাসহ বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিগণ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. মাসুদ রানা, (ইউ আর সি) ইন্সট্রাক্টর মো. নজিবুর রহমান। তাছাড়া- স্ব-স্ব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

খেলা পরিচালনা রেফারী দায়িত্ব পালন করেন- মো. বাশির আহমেদ লালু এবং সহযোগী রেফারী/লাইসম্যানের দায়িত্ব পালন করেন- আলী আকবর ও মো. সুমন রাজু।

রূপসার কৃষকরা পেল ১৫ হাজার নারিকেল গাছের চারা

এম মুরশীদ আলী||

‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৩-২৪ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচি আওতায় রূপসা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে  ১১ জুন দুপুরে, কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে আলোচনা সভা শেষে চাষিদের মাঝে নারিকেল গাছের চারা বিতরণ করা হয়।

চারা বিতরণ অনুষ্ঠানে ভিডিও কলিং এর মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী। তিনি বলেন- আমাদের উপজেলার কৃষকদের অত্যন্ত সুন্দরভাবে এ সব নারিকেলের চারা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার ফলে নারিকেল উৎপাদন বৃদ্ধি পাবার পাশাপাশি এ খাত আরো সমৃদ্ধ হবে। তিনি আরো বলেন- বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা কৃষি ভর্তুকি দেওয়ার পাশাপাশি দেশের কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নানান ফসল ফলাতে সক্ষম হয়েছেন। দেশের কৃষকরা এখন এক অন্যান্য দৃষ্টি স্থাপন করে যাচ্ছে। কৃষকরাই পারে দেশকে উন্নতির পথে এগিয়ে নিতে। জাতির পিতার আদর্শকে ধারণ করে জাতি এগিয়ে যাবে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে।

সভায় উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান এর সভাপতিত্বে স্বাগত বক্তৃতা রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন- রূপসায় ৩ হাজার জন চাষিকে ৫টি করে মোট ১৫ হাজার নারিকেল গাছের চারা দেওয়া হয়। এতে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা সহ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা স্থানীয় উন্নত জাতের এক বছর বয়সের চারা পাই। এ সব নারিকেল চারায় আগামী ৩ বছর পর থেকে ফলন অসা শুরু করবে। ফলন শুরু হলে প্রায় ৩০ বছর পর্যন্ত ভালো ফলন পাওয়া যাবে। এতে করে আমাদের প্রান্তিক, ক্ষুদ্র কৃষকরা লাভবান হবেন।

আলোচনা সভায় উপসহকারী কৃষি কর্মকর্তা নিতিশ চদ্র বালা’র পরিচালনায়- বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা থানা ওসি এনামুল হক, বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউট বৈজ্ঞানিক কর্মকর্তা  মো. মমিনুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আলমগীর হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন- উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলী হাসান, মো. রাজু আহম্মেদ, নীতিশ চন্দ্র বালা, জান্নাতুন নাহার, সমীর কুমার ঘোষ, শোয়েব তরিকুল্লাহ, সোহেল রানা, হিমাংশু রায়, হিমাদ্রি বিশ্বাস, প্রমিলা রানী বালা, মো. মোজাহিদুর রহমান, দেবাশীষ কুমার দাস প্রমুখ।

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান কিশোর গ্যাংরা বাড়ীতে হামলা-লুটপাট; থানায় অভিযোগ

//এম মুরশীদ আলী//

নবম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থীকে প্রেম প্রস্তাব দেয় এলাকার বখাটে যুবক। ঐ প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায়, তার বাড়িতে হামলা ভাঙ্গচুর সহ নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয় কিশোর গ্যাং লিডার মো. জনি ইসলাম সহ ৮/১০ জন। এ ঘটনায় রূপসা থানায় অভিযোগ দায়ের।

অভিযোগ সুত্রে জানা যায়- রূপসার নৈহাটী ইউনিয়ন, জয়পুর গ্রাম (এ্যাকটেল টাওয়ার) পাশে বসবাস করে মো. আকরাম শেখ। তাঁর মেয়ে বাগমারা শামসুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়ে। তাকে প্রেমের কুপ্রস্তাব দিয়েছিল একই গ্রামের নজরুল ইসলামের ছেলে জনি ইসলাম (২৫)। সে ঐ প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করাতে গত ২৯ মার্চ দুপুর সাড়ে ১২ টার দিকে বাড়ীর সামনে মেয়েকে দেখতে পেয়ে জনি জোরপূর্বক মোবাইল নম্বর নিতে চাচ্ছিল। এমন সময় পিতা এসে কারণ জানতে চাওয়ার মধ্যে, জনি ইসলাম ক্ষিপ্ত বুঝতে পেরে মেয়েকে দ্রুত সরিয়ে নিয়ে যায়। তার পরই কোন উত্তর না দিয়ে জোরপূর্বক টিনের বেড়া ভেঙ্গে ও সামনের পাচিল টক্কিয়ে রনি শেখ (২৯), রেশমা বেগম (৩৮), তানিয়া বেগম (৩৫) সহ ৮/১০ জন সংঘবদ্ধ প্রবেশ করে। পিতা আকরাম শেখ ও তাঁর স্ত্রীকে অশ্লীল ভাষায় গালি-গালাজের মধ্যে, হাতে থাকা রড দিয়ে তাঁর স্ত্রী এবং ৭ বছর বয়সের কন্যাকে পিটিয়ে আহত করে। রনি শেখ ছুরি দিয়ে কোপ মারে আকরাম শেখকে। এতে হাতের আঙ্গুল কেটে গুরুতর রক্তাক্ত জখম হয়ে পড়লে, সন্ত্রাসীরা ঘরে প্রবেশ করে ৫ ভরি স্বর্ণ, নগদ ১ লক্ষ ৮৫ হাজার টাকা ও ২টি স্যামসাং মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। এ সময় আকরাম শেখের চিৎকারে লোকজনকে আসতে দেখে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে লোকজন দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

পিতা মো. আকরাম শেখ বলেন- আমি নিরুপায় হয়ে মেয়েকে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছি। তারপর থেকে রাতের আধারে প্রায়ই বাড়ীর আশপাশে চকলেট বাজি ফাটিয়ে আতঙ্ক সৃষ্টির মধ্যে বসবাস করতে হয়। কিশোর গ্যাং লিডার জনি ক্ষিপ্ত হয়ে গত ২৯ মার্চ দুপুরে বাড়িতে হামলা করে বৃদ্ধ মাতা সহ পরিবারের সকলকে মার-ধর এবং ঘরে থাকা নগদ অর্থ, স্বর্ণালংকার, ২টি মোবাইল ছিনিয়ে নেওয়ায় রূপসা থানায় অভিযোগ দায়ের করি।

রূপসা উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন

//এম ‍মুরশীদ আলী, রূপসা//

রূপসা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে রোজার ১৫তম দিনে ইফতার ও দোয়া মাহফিল গত ২৬ মার্চ বিকেলে ক্লাব চত্বরে অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মিসেস সারমিন সালাম, উপদেষ্টা বাবলু কুমার আঁশ, আ: জব্বার শেখ দ্বয়ের ব্যবস্থাপনায় ইফতার মাহফিল সম্পন্ন হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতা করেন- খুলনা জেলা আওয়ামীলীগের সদস্য জামিল খান।

এ সময় উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মোরশেদ আলম বাবু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফ.ম আইয়ুব আলীর পরিচালনায়- বিশেষ অতিথির বক্তৃতা করেন, রূপসা থানার ওসি (তদন্ত) সঞ্জয় কুমার কুন্ডু, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আব্দুল মজিদ ফকির, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি খান শাহজাহান কবির প্যারিশ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, শ্রম বিষয়ক সম্পাদক গাজী মোহাম্মদ আলী জিন্নাহ, বিশিষ্ট ব্যবসায়ী ও প্রেসক্লাবের অন্যতম উপদেষ্টা বাবলু কুমার আঁশ, উপজেলা হাট-বাজার সমিতির সভাপতি মো. জুলফিকার আলী, আজকের সারাদেশ পত্রিকার সম্পাদক সৈয়দ নাজমুল আলম পারভেজ এ্যাডভোকেট হানিফ পাইক।

রূপসা উপজেলা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল  

অন্যান্য অতিথি ছিলেন- বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা শেখ জালাল উদ্দিন, ইউপি সদস্য মো. মঈন উদ্দিন শেখ, ইন্তাজ মোল্লা, মহসিন পাইক, টিএসবি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক খায়রুজ্জামান সজল, যুবলীগ নেতা শেখ সাগর, শেখ রহমত আলী, উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী মাধুরী সরকার, ইউনিয়ন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক জেসমিন আক্তার, আছমা বেগম, হিরা বেগম।

এ ছাড়া রূপসার ৩টি প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রেসক্লাব রূপসা’র সভাপতি রাজু আহম্মেদ খান শহীদ, উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি এম মুরশীদ আলী, রূপসা প্রেসক্লাবের অন্যতম সদস্য সাংবাদিক বেনজীর হোসেন, শাহরিয়ার হোসেন মানিক, মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাব রূপসার সাধারণ সম্পাদক মো. খবির উদ্দিন, যুগ্ম সম্পাদক শেখ আবুল কালাম বাবু, কোষাধ্যক্ষ নাহিদ জামান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ শেখ,  প্রচার সম্পাদক মো. মোশাররফ হোসেন, ক্রীড়া সম্পাদক ইউসা মোল্লা, মো. বাকির হোসেন বাকু, চিত্ত রঞ্জন সেন, রেজাউল ইসলাম তুরান, মো. মিলন মোল্লা, নাজিম সরদার, মোল্লা জাহাঙ্গীর আলম, মিলন সাহা, মো. শহীদুল্লাহ আল আজাদ, মুন্সি রায়হান, মো. আজিজুল ইসলাম, তৌহিদুল ইসলাম, মো. মাসুম সরদার, রানী শিকদার, কেয়া তারা প্রমূখ। এ সময় পথচারী সহ শতাধিক ব্যক্তি দোয়া মাহফিলে অংশগ্রহন পূর্বক ইফতার করেন।

রূপসায় আদিবাসী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরণ

//এম মুরশীদ আলী, রূপসা//

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুদানের বাই সাইকেল রূপসা আদিবাসী বহুমুখী সমবায় সমিতির ব্যবস্থাপনায় গত ২০ মার্চ বিকেলে উপজেলা পরিষদ চত্বরে ৪ জন শিক্ষার্থীর মধ্যে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান। তিনি শিক্ষার্থীদের বাইসাইকেল দিয়ে বলেন- সাইকেলটি যত্রতত্র ব্যবহারে পরামর্শ প্রদান করেন। তোমরা শিক্ষার্থীরা সাইকেলে চড়ে স্কুলে যাওয়া আসার মাধ্যমে অভিভাবকের আর্থিক খরচ কমাতে সাহায্য হবে। তাছাড়া প্রাইভেট, কোচিং ইত্যাদি সময়ে  বাইসাইকেলটি তোমাদের নিত্যদিনের সঙ্গি হবে। এভাবে তোমাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের ভবিষ্যত উজ্বল করতে হবে। তোমরাই আগামীতে দেশের বিভিন্ন উচ্চপদস্থ নেতৃত্ব দিবে। এমন আশা রেখে প্রধান অতিথি বক্তব্য শেষ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, নির্বাহী কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা জগন্নাথ দেব, সার্টিফিকেট সহকারী কর্মকর্তা শেখ আহম্মেদ আলী। তাছাড়া উপজেলা আদিবাসী বহুমুখী সমবায় উন্নয়ন সমিতির সভাপতি ইন্দ্রজিৎ বিশ্বাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সমিতির সহ সভাপতি শংকর বিশ্বাস, সাধারণ সম্পাদক তুষার পাত্র, সদস্য অনিমা শিকদার, সুষমা রাহা প্রমূখ। অনুষ্ঠানে পার্থ প্রতিম পাত্র  ৭ম শ্রেণী, রূপা পাত্র ৮ম শ্রেণী, পার্থ বিশ্বাস ১০ম শ্রেণী, সুলতা বিশ্বাস ১০ম  শ্রেণী দের মধ্যে বাই সাইকেল দেওয়া হয়।