বরিশালে পুলিশ কর্মকর্তার ওপর কাউন্সিলরের নেতৃত্বে হামলা, গ্রেফতার ৫

 

বরিশালে পুলিশ কর্মকর্তার ওপর সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ড কাউন্সিলর সাঈদ আহম্মেদ মান্নার নেতৃত্বে হামলা খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে বিরোধপূর্ণ জমি সংক্রান্ত একটি অভিযোগ তদন্তে কোতয়ালি থানা পুলিশের ওসি (অপারেশন) আনোয়ার হোসেন এবং এএসআই মিজান সঙ্গীয় ফোর্স নিয়ে মুসলিম গোরস্থান রোডে যান। এসময় কাউন্সিলর মান্না বিরোধপূর্ণ জমি নিয়ে স্থানীয় বাসিন্দা মৃত চাচা বিমল বিশ্বাসের ছেলে নিক্কন বিশ্বাস (৪৮) নামের ব্যক্তির পক্ষে অবস্থান নেন এবং লোকজন নিয়ে ওসি-এসআইকে অকথ্য ভাষায় গালাগালি করাসহ হামলা চালিয়ে পুলিশ কর্মকর্তাদ্বয়ের মোবাইল ফোন ছিনিয়ে নেন। খবর পেয়ে থানা থেকে বিপুলসংখ্যক পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে ঘটনাস্থল থেকে ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেপ্তার করলেও কাউন্সিলর পালিয়ে গিয়ে আত্মরক্ষা করেন।

কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মো. আসাদুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করে দৈনিক বিশ্বকে জানান, ২১ নং ওয়ার্ডের মৃত বিধান বিশ্বাসেরর ছেলে বিলাস বিশ্বাস (৪৮) তাদের জমিতে দেয়াল দেওয়ার বিষয় তুলে ধরে চাচাতো ভাই নিক্কন বিশ্বাসের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। সেই অভিযোগটি তদন্তে ওসি আনোয়ার এএসআই মিজানুর রহমানকে সাথে নিয়ে বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে যান এবং দেওয়ার নির্মাণ কাজ আপাতত বন্ধ রাখতে বিলাস বিশ্বাসকে নির্দেশ দেন।

ঘটনাপ্রত্যক্ষদর্শী ও পুলিশ সদস্যরা জানায়, এই খবর পেয়ে কাউন্সিলর মান্না বেশকিছু লোক নিয়ে ঘটনাস্থলে আসেন এবং পুলিশ কেন তার এলাকায় আসছে তা নিয়ে অকথ্য ভাষায় গালাগালি শুরু করেন। এতে পুলিশ সদস্যরা প্রতিবাদ জানান এবং তাদের সাথ্যে অসৌজন্যমূলক আচারণের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে মুঠোফোন হাতে নিয়ে কাউন্সিলরের সহযোগীরা ক্ষুব্ধ হয়ে ওঠে। এবং ওসি আনোয়ার ও এএসআই মিজানসহ অপর এক পুলিশ সদস্যের ওপর হামলা চালিয়ে তাদের তিনজনের মুঠোফোন নিয়ে যায়।

 

পুলিশের ওপর হামলা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার এই খবর ছড়িয়ে পড়লে উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সেখানে বিপুলসংখ্যক পুলিশ সদস্য ছুটে যায়। এবং ঘটনায় জড়িত কাউন্সিলরের ৫ সহযোগীকে গ্রেপ্তার করে। কিন্তু এর আগেই কাউন্সিলর মান্না ঘটনাস্থল ত্যাগ করেন।

এর পূর্বে কাউন্সিলর মান্না তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভে তদন্তকারী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বিরোধপূর্ণ জমি নিয়ে বিলাসের পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ করেন। ৬ মিনিটের ওই ভিডিওটিতে পুলিশ কর্মকর্তাদের দেখিয়ে তিনি আরও বেশকিছু অভিযোগ তুলে ধরেন। যদিও ফেসবুক লাইভের সেই ভিডিওটি কিছুক্ষণ পর অর্থাৎ তার সহযোগীদের গ্রেপ্তার করে নিয়ে আসার পরে সরিয়ে নিয়েছেন।

এই প্রসঙ্গে কাউন্সিলর মান্নার বক্তব্য না পাওয়া গেলেও স্থানীয় একটি সূত্র বলছে, ওসি মর্যাদার কর্মকর্তা আনোয়ার সাদাপোশাকে থাকায় মান্না ভেবেছিলেন এএসআই মিজান ও তিনি উভয়ে সমর্যদার কর্মকর্তা। এই কারণে তিনি বেশি রেগে গিয়েছেন এবং গালাগালি করতে থাকেন। একপর্যায়ে তারা গালাগালির বিষয়টির প্রতিবাদ করলে এবং উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করার উদ্যোগ নিলে তাদের ওপর কাউন্সিলরের সহযোগীরা হামলা করে। এবং একপর্যায়ে দুই কর্মকর্তাসহ আরও এক পুলিশ সদস্যের মুঠোফোন ছিনিয়ে নিয়ে যায়।

সূত্রটি আরও জানায়, যখন কাউন্সিলর মান্না কোন এক মাধ্যম জানতে পারলেন যে, সাদাপোশাকের পুলিশ কর্মকর্তা আনোয়ার হোসেন ওসি পদমর্যাদার তখনই তিনি ঘটনাস্থল থেকে কেটে পড়েন। এর পরে বিপুলসংখ্যক পুলিশ সদস্য গিয়ে ঘটনাস্থল থেকে তার ৫ সহযোগীকে গ্রেপ্তার করে নিয়ে আসে।

পুলিশের কাজে বাঁধা দেওয়ার এই ঘটনায় কাউন্সিলরসহ জড়িতদের বিরুদ্ধে একটি মামলা গ্রহণ করা হবে বলে ঘটনাস্থলে সাংবাদিকদের জানিয়েছেন হামলার শিকার পুলিশ কর্মকর্তা আনোয়ার হোসেন।

এই বিষয়ে জানতে মেট্রোপলিটন পুলিশ উপ-কমিশনার (ডিসি/দক্ষিণ) মোকতার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে। বিষয়টিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

//পলাশ চন্দ্র দাস :: বরিশাল //

পড়ুন দৈনিক বিশ্ব …

বালিয়াডাঙ্গীতে ৮০ লক্ষ টাকা ব্যয়ে বিদ্যালয়ের ভিত্তিস্থাপন উদ্বোধনে এমপি দবিরুল

 

 

খুলনা ফুলতলায় ৬০০ অসহায় পরিবারকে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা

 

খুলনার ফুলতলায় উপজেলায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচির আওতায় করোনায় খুলনা কর্মহীন, অসহায় ও দুস্থ ছয়শত পরিবারের মাঝে

প্রধানমন্ত্রীর ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

 

সোমবার সকালে খুলনা জেলার ফুলতলা উপজেলা পরিষদ চত্ত্বরে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন প্রধান অতিথি হিসেবে এই ত্রাণসামগ্রী বিতরণ করেন। খাদ্যসহায়তার মধ্যে ছিলো চাল, আলু, ডাল, সবজি ও মাছ।

 

খাদ্যসামগ্রী বিতরণকালে জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকে অসহায়, দুস্থ, শ্রমজীবী ও যারা দিন আনে দিন খায় তাদের বিভিন্ন সহায়তা করে যাচ্ছেন। এসকল ত্রাণসামগ্রী স্বচ্ছতার সাথে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বয়ে বিতরণ করা হচ্ছে। করোনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে তিনি সক্ষম ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইকবাল হোসেন এবং ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আকরাম হোসেন। সভাপতিত্ব করেন উপজেলানির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন।

 

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মোঃ মারুফুল আলম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে।

পরে জেলা প্রশাসক একই স্থানে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে উপজেলার ৩১ জন গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল, পোষাক ও সরঞ্জামাদি বিতরণ করেন। এছাড়া তিনি উপজেলার দামোদর ইউনিয়নে মুজিববর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীনদের জন্য দ্বিতীয় পর্যায়ের ঘর নির্মাণ কাজ পরিদর্শন করেন।

উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণের কারণে সরকার কর্তৃক ঘোষিত সর্বাত্মক লকডাউনের ফলে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের বিভিন্ন শ্রেণি-পেশার প্রান্তিক মানুষের কথা চিন্তা করে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়। লকডাউন চলাকালে খুলনা মহানগর এবং উপজেলাসমূহে এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

 

আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো।।

পড়ুন দৈনিক বিশ্ব

খুলনা জেলা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে রূপসা থেকে ৫ চোর গ্রেফতার

 

চট্টগ্রামের বাঁশখালীতে স্বপ্নের শপিং মল লটারী ড্র সম্পন্ন

 

 

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার জলদী মিয়ার বাজার চৌধুরী নিউ মার্কেটে স্বপ্নের শপিং মলের উদ্যোগে র্যাফল ড্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান মিয়ার বাজার ব্যাবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মাহমুদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুল আলম আতিকের সঞ্চচালনায় অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন ৭নং সরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী।

 

শুভ উদ্বোধক ছিলেন স্বপ্নের শপিং মলের স্বত্বাধিকারী মৌলানা দিদার।বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক এম মুনসুর আলী,সাবেক মিয়ার বাজার ব্যাবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মৌওলানা হামেদ,জামাল উদ্দীনসহ সকল কুপন সংগ্রহ কারীর উপস্থিতিতে র্যাফল ড্র অনুষ্ঠিত হয়,পরে বিজয়ী ৫৫ টি পুরস্কার বিজয়ী দের হাতে তুলে দেন অতিথিবৃন্দরা।

উল্লেখ্য ঈদ উপলক্ষে যে সকল ক্রেতা সাধারণ অত্র প্রতিষ্ঠান হইতে ৫০০ টাকা উপর কেনাকেটা করেছে তাদের জন্য একটি লাকী কূপন পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছিল।যার মধ্যে প্রথম পুরস্কার ফ্রিজ, দ্বিতীয় টিভি,তৃতীয় স্বর্ণের আন্টিসহ সর্বমোট ৫৫ টি আকর্ষণীয় পুরস্কার।

//মোঃ আবদুল জববার চট্টগ্রাম//

পড়ুন দৈনিক বিশ্ব

বরিশালে নিখোঁজের ১৫ ঘন্টা পর খাল থেকে শিশুর লাশ উদ্ধার

 

 

 

বরিশালে নিখোঁজের ১৫ ঘন্টা পর খাল থেকে শিশুর লাশ উদ্ধার

 

বরিশালে নিখোঁজের ১৫ ঘন্টা নগরীর পলাশপুর থেকে নিখোঁজের ১৫ ঘণ্টা  খাল থেকে সবুজ মন্ডল (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার ১২টার দিকে নগরীর আমানতগঞ্জ এলাকার খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের স্বজনদের দাবী শিশু সবুজকে হত্যা করে তার মরদেহ খালে ফেলে দেয়া হয়েছে।

নগরীর হাটখোলা শিশুপার্ক কলোনীর ময়লাখোলা সাদেমের ঘাট এলাকার বাসিন্দা লিটন মন্ডলের ছেলে সবুজ মন্ডল বৃহস্পতিবার (২০ মে) রাত ৯টার দিকে ফুঁচকা খেতে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। এরপর বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান মেলেনি।

স্থানীয়রা জানান, আমানতগঞ্জ খালে শিশুর একটি মরাদেহ ভাসতে দেখে তারা পুলিশে খবর দেন। এরপর সবুজের স্বজনরা সেখানে গিয়ে নিখোঁজ শিশু সবুজকে সনাক্ত করেন। পরে পুলিশ তার মরাদেহ উদ্ধার করে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেন।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান বলেন, শিশুটিকে হত্যা করা হয়েছে নাকি খালের পানিতে ডুবে মারা গেছে তা প্রাথমিকভাবে নিশ্চিত বলা যাচ্ছে না। স্বজনদের অভিযোগের বিষয়টি গুরুত্ব দিয়ে প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা গ্রহণ করা হয়েছে। মরাদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়। ময়না তদন্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি

 

পলাশ চন্দ্র দাস : বরিশাল//

পড়ুন দৈনিক বিশ্ব

চট্টগ্রামের  মসজিদের দান বাক্স ভেঙ্গে টাকা লুট : পাল্টাপাল্টি মামালা

 

 

চট্টগ্রামের  মসজিদের দান বাক্স ভেঙ্গে টাকা লুট : পাল্টাপাল্টি মামালা

 চট্টগ্রামের মসজিদের দানবাক্স ভেঙ্গে টাকা লুট করার অভিযোগ পাওয়া গেছে।  নগরীর বালুছড়া এলাকায় অবস্থিত হযরত করম আলী শাহ জামে মসজিদের দানবাক্স ভেঙ্গে টাকা পয়সা নিয়ে যাওয়ার অভিযোগে থানায় পল্টাপাল্টি দায়ের করা মামলা থেকে এ অভিযোগ পাওয়া যায়। ঘটনাটি ঘটেছে নগরীর বায়েজিদ থানার বালুছড়ায় অবস্’িত কাশেম ভবন এলাকায়।
বিবরণে জানা যায়, গত ১২ মে স্থানীয় হযরত করম আলী শাহ জামে মসজিদের দান বাক্স ভেঙ্গে কে বা কারা টাকা পয়সা চুরি করে নিয়ে যায়।
এ ব্যাপারে মসজিদ পরিচালনা কমিটির সদস্য সালে জহুর বাদী হয়ে নুরুল আমিন গংদের আসামী করে বায়েজিদ খানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে।
পুলিশের তদন্তে ক্ষিপ্ত হয়ে পতিপক্ষ মামলার বাদী সালে জহুর ও তার ছেলের উপর হামলা করলে তারা মারাত্মক ভাবে আহত হন। পরে মসজিদ কমিটির আহকায়ক মোহাম্মদ ইব্রাহিম বিষয়টি সমাধানে এগিয়ে এলে তিনিও অভিযুদের হামলার শিকার হন।
পরে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়। এ ঘটনায় মসজিদের দানবাক্স ভাঙ্গার দায়ে অভিযুক্ত নুরুল আমিন ও মারধরের শিকার মো: ইব্রাহিম বাদী হয়ে ১৬ মে বায়েজিদ থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করেন।
মসজিদ পরিচালনা কমিটির আহবায়ক ও মামলার বাদী মো: ইব্রাহিম জানান, নুরুল অমিন এক সময় মসজিদ কমিটির সদস্য ছিলেন।
তিনি মসজিদ কমিটি ও মাজার পরিচালনা কমিটির বিভিন্ন পদে থেকে মসজিদ ও মাজারের নামে বিভিন্ন জনের কাছ থেকে চঁাদা আদায় করে তা নিজেই ভোগ করতেন।
তার অপকর্মের কথা জানাজানি হলে তাকে মসজিদ কমিটি থেকে বাদ দেয়া হয়। তারপর থেকেই তিনি মসজিদ ও মাজার নিয়ে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হন।
এর আগে বিভিন্ন কর্মকান্ডে জড়িত থাকার কারনে তার বিরোদ্ধে থানায় ৪ টি মামলা, ৪ টি জিডি ও ২ টি অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে অভিযুক্ত নুরুল আমিনের সাথে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।  মো: ইব্রাহিমের দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, মামলার বিষয়ে তদন্ত- করতে গিয়ে যেটা জানতে পেরেছি তা হলো মসজিদ কেন্দ্রিক ঘটনা নিয়ে দুই পক্ষ মামলা করেছে। তদন্তে প্রকৃত রহস্য জানা যাবে।
।।আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো।।

চট্টগ্রামে শিশু বলাৎকার: নির্যাতনকারী শিক্ষক গ্রেফতার

চট্টগ্রামে হেফজখানার ১১ বছর বয়সী শিশুকে বলাৎকারের অভিযোগে অভিযুক্ত শিক্ষক মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মিজানুর রহমান কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার টেংবাজার এলাকার মৃত খলিলুর রহমানের পুত্র।
গত বুধবার রাতে নগরীর বায়োজিদ বোস্তামি থানার রুবি গেইট এলাকার হেফজখানা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নগরীর বায়োজিদ জোনের পুলিশ কমিশনার মো: শাহ আলম।
হতভাগ্য শিশুর বাবা জানান, আমি একজন দরিদ্র রিক্সা চালক। ছেলেকে কোরআনে হাফেজ বানানোর জন্যে তিন হাজার টাকা খরচা দিয়ে হেফজখানায় ভর্তি করে দিয়েছি।
ঈদের ছুটির পরে ছেলেকে হেফজখানায় দিয়ে আসি। আজ সকালে রিক্সা নিয়ে বের হলে ছেলে মাদরাসা থেকে পালিয়ে চলে এসেছে বলে খবর পাই। মাদরাসা থেকে এসে ছেলে অসুস্’ হয়ে পড়েছে।
বাড়ী গিয়ে দেখি ছেলের পায়ুপথ ফুলে ক্ষতের সৃষ্টি হয়েছে। পরে তাকে জিজ্ঞাসা করা হলে সে হুজুরের নির্যাতনের কথা জানায়।
 শিশুটি জানায়, হুজুর বিভিন্ন সময় জোর পূর্বক নির্যাতন করত। কথাটি কাইকে না জানানোর জন্যে ওয়াদা করিয়েছে। হুজুরের নির্যাতনের কথা কাউকে জানালে মা, বাবাকে মামলা দিয়ে জেলের ভাত খাওয়াবে বলে ভয় দেখান।
আমি বিষয়টি বায়োজিদ বোস্তামি থানায় জানালে তারা আমাকে হুজুরের বিরোদ্ধে মামলা করতে বলেন। তাই আমি মামলা করেছি। আমি এ অনৈতিক কর্মকান্ডের বিচার চাই। যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের কর্মকান্ড করতে সাহস না দেখায়।
এ ব্যাপারে বায়োজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার জানান, ভুক্তভোগি শিশুর বাবার দায়ের করা মামলায় অভিযুক্ত শিক্ষক মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে শিশু নির্যাতনের কথা স্বীকার করেছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, শিশুটিকে বিকালে হাসপাতালের জরুরী  বিভাগে আনা হয়েছে। শিশুটি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান- স্টপ ক্রাইসিস সেন্টরে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছেন।
 আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো

বাঁশখালী প্রেসক্লা‌বের উ‌দ্যো‌গে সাংবা‌দিক নির্যাত‌নের প্রতিবা‌দে মানববন্ধন

 

সাংবা‌দিক নির্যাত‌নের প্রতিবা‌দে বাঁশখালী
প্রেস ক্লা‌বের উ‌দ্যো‌গে মানববন্ধন উপ‌জেলা প‌রিষদের সাম‌নে অনুষ্ট‌তি হয়। এ সময় দৈ‌নিক পুর্ব‌কোণ প্রতি‌নি‌ধি অনুপম কুমার দে অ‌ভি।

দৈ‌নিক অাজাদী প্রতি‌নি‌ধি কল‌্যাণ বড়ুয়া, দৈ‌নিক সমকাল প্রতি‌নি‌ধি আবদুল মতলব কালু, দৈ‌নিক ই‌ত্তেফাক প্রতি‌নি‌ধি শাহ মুহাম্মদ শ‌ফিউল্লাহ, দৈ‌নিক যুগান্তর প্রতি‌নি‌ধি আবু বক্কর বাবুল, দৈ‌নিক দিনকাল প্রতি‌নি‌ধি মোঃ আবদুল জব্বার, দৈ‌নিক জনকন্ঠ প্রতি‌নি‌ধি জোবাইর চৌধুরী, দৈ‌নিক আ‌লো‌কিত বাংলা‌দেশ ও মানবকন্ঠ প্রতি‌নি‌ধি মু. মিজান বিন তা‌হের, দৈ‌নিক সংবাদ প্রতি‌নি‌ধি সৈকত আচার্য, দৈ‌নিক দেশ প্রতি‌নি‌ধি হি‌মেল বাপ্পা, দৈ‌নিক অ‌ধিকার প্রতি‌নি‌ধি শি‌ব্বির অাহমদ রানা, চট্টলা ২৪,কম এর প্রতি‌নি‌ধি রিয়াদুল ইসলাম রিয়াদ, দৈ‌নিক বায়ান্ন প্রতি‌নি‌ধি তাফহীমুল ইসলাম ,আজ‌কের বাঁশখালীর নিজস্ব প্রতি‌নি‌ধি মোঃ আমান উল্লাহ
প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন ।

 

এ সময় বক্তারা সারা‌দে‌শে সাংবা‌দিক নির্যাতন বন্ধ এবং তা‌দের নিরাপত্তা নি‌শ্চিত করার আহবান জানান । মানববন্ধন কা‌লে বাঁ শখালী থানা পু‌লিশ নিরাপত্তা ‌নি‌শ্চিত করার তা‌দের ধন‌্যবাদ জানা‌নো হয় ।

 

মানববন্ধন শে‌ষে বাঁ শখালী উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সা‌থে সৌজন‌্য সাক্ষাত ক‌রেন সাংবা‌দিক নেতৃবৃন্দ ।

//আব্দুল জব্বার, বাঁশখালী, চট্টগ্রাম।//

 

 

 

রাণীশংকৈলে মোবাইল ফোনে ইউএনও পরিচয়ে টাকা আদায়ের চেষ্টা দুই প্রতারকের

 

ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে এক বীর মুক্তিযোদ্ধার সাথে মোবাইল ফোনের মাধ্যমে ভুয়া ইউএনও’ পরিচয়ে টাকা আদায়ের চেষ্টা দুই প্রতারকের। ভক্তভোগী মৃত রাম শরণ ভক্তের ছেলে বীর মুক্তিযোদ্ধা রতন কুমার ভক্ত।

মোবাইল ফোনের মাধ্যমে প্রতারকের খপ্পরে পরে হেনস্ত হয়ে অবশেষে বুঝতে পারেন তাকে নিয়ে ফাঁদ পাতা হয়েছে অর্থ আত্মসাতের জন্য।উপজেলার এ বীর মুক্তিযোদ্ধা জানান , অচেনা দুটি মোবাইল নাম্বার থেকে ফোন আসে আমার কাছে। একজন ইউএনও অপরজন ব্যাংক কর্মকর্তা। নানান কথার অবসান ঘটিয়ে মোবাইলের নগদ মাধ্যমে দাবী করেন ৪২ হাজার ২০০ টাকা। এ টাকা মোবাইলে পরিশোধ করলেই পেয়ে যাবেন বেশ মোটা অংকের টাকা।

তিনি বলেন, মঙ্গলবার দুপরে বসে বাড়িতে টিভি দেখছিলেন এ বীর মুক্তিযোদ্ধা। ইউএনও পরিচয়ে ফোন দেন এক প্রতারক। বলেন মুজিবর্ষ উপলক্ষে আপনার জন্য একটি অনুদান এসেছে ২ লক্ষ ৭৫ হাজার টাকা।

 

শুরুটা এভাবে হলেও প্রতারণার জাল পেতে সোনালী ব্যাংকের জিএম পরিচয়ে মোবাইল ফোনে আরেক প্রতারক একই কথা বলে মুক্তিযোদ্ধার সাথে। টাকা পাইয়ে দিতে বিনিময়ে টাকা দিতে হবে মোবাইলে নগদ মাধ্যমে।

যদিও দু’জন কর্মকর্তার ফোন পেয়ে বিচলিত হয়ে উঠেন তিনি, তবুও মনে সন্দেহ বাসা বাঁধে। বুঝতে পারেন অপর প্রান্তে থাকা দু ব্যক্তিই প্রতারক।

কোনমতে এ মোবাইল ফাঁদ থেকে বেচে যান ঐ মুক্তিযোদ্ধা। হাফ ছেড়ে ছুটে আসেন রাণীশংকৈল নির্বাহী কর্মকর্তার অফিসে।

প্রতারকের বিষয়টি ইউএনও কে জানান বীর মুক্তিযোদ্ধা রতন কুমার ভক্ত ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির জানান, বিষয়টি জানার সাথে সাথে থানা পুলিশকে জানানো হয়েছে। প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অবহিত করেছি।।

প্রতারক দুজনের মোবাইল নাম্বার দেয়া হলো-ভূয়া ইউএনও (০১৮৭৭৬২০০৯৭) ভূয়া ব্যাংক কর্মকর্তা( ০১৮৮৮২৬৭৫৬৬)

।।মাহাবুব আলম ,  ঠাকুরগাঁও প্রতিনিধি।।

 

 

চট্টগ্রামে আত্মহত্যা ও ছুরিকাঘাতে নিহত ২ 

 চট্টগ্রামে আত্মহত্যা ও চুরিকাঘাতে দুই জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে লিমা আকতার (২০) নামের এক তরুনী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আজ (বুধবার) ভোরে নগরীর খাজা রোডে নিজ বাড়ীতে এ ঘটনা ঘটে। আত্মহত্যাকারী লিমা আকতার চাঁন্দগাও থানাধীন খাজা রোডের বাসিন্দা আবদুল খালেকের কন্যা।
 চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির এ এস আই শীলব্রত বড়ুয়া জানান, বুধবার ভোরে চান্দগাও থানার খাজা রোড এলাকা থেকে গলায় ফাস দেয়া এক তরুনীকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। পরে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে কর্ণফুলী উপজেলার চরলক্ষা গ্রামে দুই বন্ধুর ঝগড়া থামাতে গিয়ে চুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম মোহাম্মদ মুরাদ (২৫) সে কর্ণফুলী উপজেলার চরলক্ষা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আবদুর রহিমের ছেলে।
সূত্র জানায়, জমি নিয়ে বিরোধের জেরে গত মঙ্গলবার রাতে চরলক্ষা ইউনিয়নের বোর্ড বাজার এলাকায় জুয়েল ও ফোরকান নামের দুই বন্ধুর গ্রুপের মধ্যে ঝগড়া শুরু হলে খবর পেয়ে ঝগড়া থামাতে সেখানে যান মুরাদ।
এতে মুরাদের সাথে ফোরকানের তর্কবিতর্ক হলে ফোরকানের লোকজন মুরাদকে চুরিকাঘাতে আহত করে। গুরুতর আহত মুরাদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করন।
এ ব্যাপারে কর্ণফুলী থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ জানান, অভিযুক্তদের বিরোদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে।
//আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো //

চট্টগ্রামের সীতাকুণ্ডে  বিএনপি নেতা হত্যা মামলার আসামী কুপিয়ে হত্যা

 চট্টগ্রামের সীতাকুন্ডের বিএনপি নেতা আবুল কালাম হত্যা মামলার অন্যতম আসামী মো: কোরবান আলী সোহেলকে (২৫) কুপিয়ে হত্যা করেছে একদল দুবৃত্ত। গত মঙ্গলবার রাতে সীতাকুন্ড উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
হত্যাকান্ডের শিকার কোরবান আলী সোহেল উপজেলার মুরাদপুর ইউনিয়নের হাসনাবাদ গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র।
জানা যায়, গত মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে কোরবার আলী সোহেল বাড়ী থেকে মোটর সাইকেল যোগে সীতাকুন্ড যাওয়ার পথে উপজেলা পরিষদের কাছে পৌছালে একদল দুবৃত্ত তার মোটর সাইকেলের গতিরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়।
মারাত্মক আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপে­ক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে সীতাকুন্ড থানার ওসি আবুল কালাম আজাদ জানান, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। নিতের পরিবার থানায় মামলা দায়ের করেছে। আসামীদের সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চালানো হচেছ।
//আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো//

You May Also Like