যশোরে ৩টি অভিযান।। ফেনসিডিল, মদ ও ইয়াবাসহ গ্রেফতার ৫

যশোরে ৩টি অভিযান।। ফেনসিডিল, মদ ও ইয়াবাসহ গ্রেফতার ৫

একদিকে অদৃশ্য ভাইরাস করোনার সংকট, অন্যদিকে দৃশ্যমান মাদক ব্যবসায়ী-এই দুই শত্রুর বিরুদ্ধে প্রতিনিয়ত যুদ্ধ করতে হচ্ছে সীমান্তবর্তী যশোর জেলার আপামর জনগণকে ও স্থানীয় পুলিশ প্রশাসনকে। অদৃশ্য করোনার চেয়ে অধিক ক্ষতিকর মাদকের ভয়াবহতা রোধে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছেন যশোর জেলা পুলিশের একাধিক চৌকস টীম । তারই ধারাবাহিকতায় যশোর জেলার বেনাপোল ও কেশবপুর উপজেলায় যশোরে ৩টি অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে মাদকদ্রব্যসহ গ্রেফতার করেন চিহ্নিত ৫ মাদক ব্যবসায়ীকে।
যশোরে ৩টি অভিযান।। ফেনসিডিল, মদ ও ইয়াবাসহ গ্রেফতার ৫
প্রথম অভিযানটি পরিচালিত হয় বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া মোড়ের ঠাকুর পুকুরে এবং ৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেন ১. মোঃ ফয়সাল শেখ(২২), পিতা- আব্দুল মজিদ শেখ, গ্রাম- বড়আঁচড়া,থানা- বেনাপোল পোর্ট,জেলা- যশোর, ২. মোঃ শাহীন শেখ, পিতা- আব্দুল মজিদ শেখ, গ্রাম- বড় আঁচড়া,থানা- বেনাপোল পোর্ট, জেলা- যশোর।
উল্লেখ্য আসামিদের বিরুদ্ধে ইতিপূর্বে ২ টি মামলা রয়েছে। দ্বিতীয় অভিযানটি পরিচালনা করেন কেশবপুর থানার মঙ্গলকোর্ট এলাকায় এবং ৩ বোতল বিদেশি মদ, ৫ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত মোটরসাইকেলসহ ৩. ওমর ফারুক রাব্বি (২৫), পিতা- মোঃ আব্দুল লতিফ, গ্রাম- মঙ্গলকোর্ট,থানা- কেশবপুর, জেলা- যশোরকে গ্রেফতার করেন।
যশোরে ৩টি অভিযান।। ফেনসিডিল, মদ ও ইয়াবাসহ গ্রেফতার ৫
পুলিশের একই টীম কেশবপুর থানা এলাকার মঙ্গলকোর্ট বাজারে আরও একটা অভিযান পরিচালনা করে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত মোটরসাইকেলসহ ৪. মোঃ সবুজ হোসেন(২১), পিতা- মৃত শাহজাহান গাজী, গ্রাম- রামকৃষ্ণপুর,থানা- কেশবপুর, জেলা – যশোর ও ৫. মোঃ রাকিবুল ইসলাম হৃদয়(২১), পিতা- আব্দুর রাজ্জাক গাজী, গ্রাম- রামকৃষ্ণপুর, থানা- কোতোয়ালি, জেলা- যশোরদের গ্রেফতার করেন।
উল্লেখিত বিষয়ে স্ব স্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় তিনটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
Swikrty Swik  //স্বীকৃতি বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক//

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *