হাইমচর অনলাইন সাংবাদিক ফোরামের পক্ষ থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যানকে ফুলের শুভেচ্ছা।

 

মোঃ হোসেন গাজী।।

হাইমচর উপজেলা অনলাইন সাংবাদিক ফোরামের পক্ষ থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নূর হোসেন পাটওয়ারীকে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে।

৯ জুন বুধবার বিকাল ৫ টায় হাইমচর অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি এস এম সাজ্জাদ হোসেন রনি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ রাসেল এর সার্বিক তত্বাবধানে এ ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে।

প্রকাশ থাকে যে, গত ১লা জুন ২০২১ হাইমচর উপজেলায় মাঠ পর্যায়ের সংবাদকর্মী ও অনলাইন নিউজ পোর্টালে কর্মরত রিপোর্টারদের নিয়ে এই প্রথম হাইমচরে প্রতিষ্ঠিত হয় ‘হাইমচর অনলাইন সাংবাদিক ফোরাম’। যেখানে একঝাঁক তরুণ ও কর্মঠ সংবাদকর্মী বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অঙ্গীকারবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে।

ফুলের শুভেচ্ছা প্রধানকালে উপস্থিত ছিলেন হাইমচর অনলাইন সাংবাদিক ফোরামের সহ-সভাপতি অনলাইন নিউজ পোর্টাল ফোকাস মোহনা হাইমচর প্রতিনিধি মোঃ মহসিন পেদা, হাইমচর লেখক ফোরামের প্রতিষ্ঠাতা মোঃ ইমরান শাকির, জাতীয় অনলাইন নিউজ পোর্টাল বিডি সমাচার হাইমচর প্রতিনিধি ও হাইমচর সংবাদের বার্তা সম্পাদক শরীফ মোঃ মাছুম বিল্লাহ, যুগ্ম সম্পাদক সম্পাদক দৈনিক মতলবের আলো পত্রিকা ও গ্রীন বাংলা নিউজ পোর্টাল চাঁদপুর জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ হোসেন গাজী, মোঃ সাদ্দাম হোসেন, হিলশা নিউজ হাইমচর উপজেলা প্রতিনিধি শাকিল হোসেন, সাংগঠনিক সম্পাদক চাঁদপুর টোয়েন্টিফোর ডট নেট এর হাইমচর প্রতিনিধি জাহিদুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক অধম্য তীতু মিডিয়ান ক্যাম্পাস প্রতিনিধি মোঃ মতিউর রহমান সানজিদ, অর্থ সম্পাদক ঠিকানা টিভির বিনোদন ডেক্স ইনচার্জ মোঃ সবুজ হোসাইন, প্রচার সম্পাদক দৈনিক আলোকিত ভোর হাইমচর উপজেলা প্রতিনিধি এইচ এম আব্দুল কাদির, দপ্তর সম্পাদক বিডি কারেন্ট নিউজ ২৪ ডটকম ও দৈনিক স্বদেশ বিচিত্রা প্রতিনিধি এস এম পারভেজ, তথ্য ও গবেষণা সম্পাদক দৈনিক তাজা খবর হাইমচর উপজেলা প্রতিনিধি মোঃ মানিক মিয়া।

সার্বিক সহযোগিতায় ছিলেন কার্যকরী কমিটির সম্মানিত সদস্য জয়যাত্রা টেলিভিশন এর হাইমচর উপজেলা প্রতিনিধি মোঃ মোতাহের হোসেন স্বপন, দৈনিক চাঁদপুর সময় হাইমচর প্রতিনিধি মোঃ রাসেল গাজী, হাইমচর বার্তা ও ঠিকানা টিভির স্টাফ রিপোর্টার মোঃ মনির হোসেন, ফারজানা রিয়া ও এইচ এ ইতি সহ অনলাইন সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রূপসায় শ্রমিকলীগ নেতার চাচার মৃত‍্যু, দাফন সম্পন্ন

 

রূপসা প্রতিনিধি:

রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়ন শ্রমিকলীগের যুগ্ন- সাধারন সম্পাদক মোঃ সোহাগ শেখের চাচা শেখ আজগর আলী(৫৩) বুধবার বেলা আনুমানিক ১২ টার সময় ষ্ট্রোক জনিত কারনে নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি—রাজিউন)।
মরহুমের জানাজা শেষে বুধবার এশাবাদ রাজাপুর কবর স্থানে দাফন করা হয়।তিনি মৃত্যুকালে অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
এদিকে মরহুমের মৃত্যু সংবাদ শোনার সাথে সাথে তার বাড়িতে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ছুটে যান।
এসময় শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে ও জানাযায় উপস্থিত ছিলেন খুলনা জেলা কৃষকলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল,উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি আইয়ুব মল্লিক বাবু,যুগ্ন সম্পাদক মোঃ ইমদাদুল ইসলাম,জেলা শ্রমিকলীগ নেতা এইচ এম রোকন,শেখ হাফিজুর রহমান,সোহেল মল্লিক, আরজ আলী বিশ্বাস বাবু সহ বিভিন্ন সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ প্রমূখ।

অপর দিকে মরহুমের মৃত্যতে মরহুমের শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন এবং পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহু্ তায়ালার নিকট তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিবৃতি প্রদান করেছেন খুলনা জেলা শ্রমিকলীগের সিনিয়র সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ মারুফ সহ আইচগাতী ইউনিয়ন শ্রমিকলীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।

জাহাঙ্গীরপুর পানের এক বড় বাজার: দুরদুরান্তের ক্রেতা ও বিক্রেতার উপস্থিতি

 

জাহাঙ্গীরপুর পানের এক বড় বাজার গড়ে উঠেছে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় জাহাঙ্গীরপুর ইউনিয়নের জাহাঙ্গীরপুর ইউনিয়নের দক্ষিণ জাহাঙ্গীর পুর বাজারে প্রতিনিয়ত জমে উঠেছে এক বিশাল পানের বাজার দূরদূরান্ত ও বিভিন্ন স্থান হতে ক্রেতা ও বিক্রেতাগণের প্রচুর উপস্থিতি লক্ষ করা যায়। ক্রেতা ও পান চাষিদের মধ্যে সুলভ আচরণের ভিত্তিতে দর কষাকষির মাধ্যমে পান বিক্রয় হয় ।

এতে দূর-দূরান্ত হতে আগত ক্রেতাগণ স্থানীয় পান চাষিদের কাছ থেকে ন্যায্যমূল্যে পান ক্রয়-বিক্রয় করতে পারেন এতে পাইকার ও পান ক্রেতাদের প্রতি পান চাষীরা খুশিতে আত্মহারা চাষিরা মনের আনন্দে বিভিন্ন এলাকা থেকে পান নিয়ে আসেন বাজারে নায্য মূল্য বিক্রয় করতে। এতে পান চাষিরা পানের সঠিক মূল্য পেয়ে প্রতিদিনের মতো প্রতি নিয়ত সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত যথারীতি পানবাজারে পান নিয়ে আসেন চাষিরা । ক্রেতারাও প্রতিদিনের মত পান চাষীদের কাছ থেকে ক্রয় করেন তাদের পছন্দের চাহিদা অনুযায়ী পান পরে গন্তব্যস্থলে নিয়ে যান ।

এতে করে বিভিন্ন স্থানের ক্রেতাগণ পান ন্যায্যমূল্যে ক্রয় করে নিয়ে যাওয়ায় চাষীদের মধ্যে আগ্রহ বেড়েছে। প্রতি দিনের মতো তারা বাজারে পান নিয়ে এসে পাইকার ও ক্রেতাদের প্রতি অনেক খুশি । আনন্দের সহিত দূরদূরান্ত হতে এই বাজারে পান নিয়ে আসে পান চাষী। এতে করে আরো আগ্রহ বেড়ে উঠেছে পান চাষিদের মধ্যে সকাল সরেজমিনে ঘুরে দেখা গেল এগারোটা বাজতে না বাজতেই পান চাষিরা পান নিয়ে ব্যস্ত থাকেন পানের এই বাজারে আসতে ।

 //নিজস্ব প্রতিবেদক: তৌহিদুল ইসলাম সরকার//

পড়ুন দৈনিক বিশ্ব …

বেনাপোল স্থল বন্দরে পণ্যবাহী ভারতীয় ট্রাকে ভয়াবহ আগ্নিকান্ড

 

মনিরামপুর উপজেলার নিকটবর্তী ২ কিলোমিটার রাস্তার বেহাল দশা

 

মনিরামপুর উপজেলার নিকটবর্তী অনেক লম্বা রাস্তা যেখানে প্রচুর লোকের চলাচল সেগুলো খুব বেহাল দশা আজ । যশোর জেলার সর্ব বৃহৎ মনিরামপুর উপজেলার সন্নিকটে ৫ নং হরিদাশকাঠী ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের ধর্মতলা নামক স্থান থেকে উক্ত এলাকার গুরুত্বপূর্ণ ঢাকুরিয়া বাজার পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তা চলাচলের জন্য খুবই অনুপযোগী। রাস্তাটি অদ্যোবধি কাঁচা ও চলাচলের অনুপযোগী।এই রাস্তা দিয়ে উক্ত এলাকার ৭/৮টি গ্রামের ৫/৬ হাজার লোক চলাচল করেন।এখান থেকে শতাধিক শিক্ষার্থী পার্শ্ববর্তী মুক্তেশ্বরী ডিগ্রি কলেজ ও পাঁচবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা জন্য নিয়মিত যাতায়াত করেন।

 

যাতায়াতের সময় তাদের পড়তে হয় নানা ধরনের বিড়ম্বনায়।এছাড়াও রাস্তাটি ব্যবহার করে অত্র এলাকার সকল জনগনকে চাকুরী, চিকিৎসা,হাটবাজার,ব্যাংকে লেনদেন,ব্যবসাবানিজ্যসহ সকল গুরুত্বপূর্ণ কাজের জন্য হাজিরহাট বাজার হয়ে উপজেলা শহর মনিরামপুর ও জেলা শহর যশোরে যাতায়াত করতে হয়।

 

আর এই রাস্তায় কোন রকম যানবাহন চলাচল না করায় অমানবিক কষ্ট করে চলাচল করা লাগে।এই রাস্তায় বয়স্ক ও শিশুদের চলাচল একেবারে অসম্ভব। সারাদেশের রাস্তাঘাটের অভূতপূর্ব উন্নতি হলেও মনিরামপুর উপজেলা থেকে ৭ কিলোমিটার ভিতরে অবস্থিত এই রাস্তাটি একাবিংশ শতাব্দীতে এসে এতোটাই কাঁচা ও চলাচলের অনুপযোগী যে ভাষায় ব্যক্ত করার নয়।

 

উক্ত সড়কটি পাকাকরণের জন্য স্থানীয় জনপ্রতিনিধিসহ ও মনিরামপুর থেকে নির্বাচিত জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য, স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কৃপাদৃষ্টি প্রার্থনা করছি।

//নিজস্ব প্রতিবেদক,স্বীকৃতি বিশ্বাস//

পড়ুন দৈনিক বিশ্ব …

কয়েকটি জেলায় কঠোর লকডাউনের সম্ভাবনা: চলছে যশোর ৩ ও ৪ নং ওয়ার্ডে

 

 

রাজবাড়ীতে হারিয়ে যাচ্ছে শত বছরের ইতিহাস, সাংস্কৃতি গ্রামীণ মৃৎশিল্প

 

রাজবাড়ীতে হারিয়ে যাচ্ছে প্রায় ৫০ দশকের ও বেশি সময় ধরে বাংলার শত বছরের ইতিহাস ঐতিহ্য ও সাংস্কৃতিকে লালন করে আসছে কুমোর হাতের তৈরি মৃৎশিল্প। কিন্তু কালের গর্ভে হারিয়ে যাচ্ছে গ্রামীন এই শিল্প। কুমোররা ঘরে ঘরে ধুম পড়ত মাটির হাঁড়ি, বাসন, কোলস, কলসি, পুতুল,হাতি, ঘোড়া ও গৃহস্থলী হরেক রকম জিনিস পত্র তৈরি করতো।

 

চারদিকে মানুষের আবাদ হওয়ায় কমে এসেছে ক‍ৃষি জমি। গ্রামে পুকুর গুলো সব ভরাট করে নির্মাণ করা হয়েছে সুবিশাশ অট্রালিকা। ফলে এ শিল্পের মূল‍ উপাদান মাটি এখন আর পাওয়া যায়না।নানা কৌশলে সে গুলো হয়ে উঠত রঙিন বৈচিত্র্য ধারণ  করতো লালচে রং। এর পর বিভিন্ন রঙ দিয়ে আকা হতো হরেক প্রজাতির ফুল। কুমোরদের তৈরি এসব জিনিসপত্র বেচার জন্য নেয়া হতো গ্রামগঞ্জের বিভিন্ন হাটে।

 

সে সময়  মেলায় এসব জিনিস পত্রের কদর ছিল বেশ।এখন আর আগের মতো কদর নেই তাই রাজবাড়ীতে হারিয়ে যাচ্ছে  গ্রামীণ মৃৎশিল্প।

//মোঃ শামীম বিশ্বাস, রাজবাড়ী//

পড়ুন দৈনিক বিশ্ব …

রাণীশংকৈলে আ’লীগের কমিটি গঠনে ‘অনিয়মের’ বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

 

চেয়ারম‍্যান বাদশার সুস্থতা কামনায় এমপি সালাম মূশের্দী ও আ:লীগের বিবৃতি

 

চেয়ারম‍্যান বাদশার সুস্থতা কামনায় খুলনা -৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী ও উপজেলা আওয়ামীলীগ এবং সকল সহযোগি সংগঠনের পক্ষ থেকে তার সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন। উল্লেখ্য রূপসা উপজেলা চেয়ারম‍্যান কামাল উদ্দিন বাদশা করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

বিবৃতি দাতারা হলেন জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, জেলা কৃষক লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ মোতালেব হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল মজিদ ফকির, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহজাহান কবির প্যারিস, আইয়ুব মল্লিক বাবু, মোরশেদুল আলম বাবু, আরিফুর রহমান মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রবিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব।

আরও বিবৃতি দিয়েছেন চঞ্চল মিত্র, ফারহানা আফরোজ মনা, প্রচার সম্পাদক আব্দুল গফুর খান, ক্রীড়া সম্পাদক স,ম জাহাঙ্গীর, শ্রমবিষয়ক সম্পাদক গাজী মোহাম্মাদ আলী জিন্নাহ, দপ্তর সম্পাদক আকতার ফারুক, আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম, সেলিম মোল্লা, জেলা মহিলা লীগ নেত্রী সাবিনা বেগম, আজিজা সুলতানা, রিনা পারভীন, জেলা শ্রমিকলীগ নেতা শেখ মো: মারুফ, কৃষকলীগ নেতা দীনবন্ধু বর্ধন, মোশারেফ হোসেন কুটি, আব্দুল মান্নান শেখ, উপজেলা যুবলীগের আহ্বায়ক এবিএম কামরুজ্জামান, স্বেচ্ছাসেবক লীগ নেতা রুহুল আমিন রবি, রাজীব দাস. শ্রমিক লীগ নেতা মফিজুল ইসলাম, মনিরুজ্জামান হাতেম, স্বেচ্ছাসেবক লীগ নেতা রবিউল ইসলাম উপজেলা যুবমহিলা লীগের সভাপতি আকলিমা খাতুন তুলি, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রূনা প্রমুখ। উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আকতার ফারুক সাক্ষরীত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

খুলনার নতুন জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার

 

 

“উন্নয়ন সমন্বয়” ও “কেয়ার বাংলাদেশ”-এর নারী-পুরুষ কর্মক্ষেত্রে শীর্ষক সংলাপ

গবেষণা সংগঠন “উন্নয়ন সমন্বয়” এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা “কেয়ার বাংলাদেশ”-এর যৌথ উদ্যোগে আজ (৩১-৫-২১) মাননীয় সংসদ সদস্যদের অংশগ্রহণে কর্মক্ষেত্রে নারী-পুরুষদের প্রতি হয়রানি-বৈষম্য বিমোচন ও মানবাধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে আইএলও কনভেশন ১৯০: বাংলাদেশের প্রেক্ষাপট শীর্ষক ভার্চুয়াল সংলাপের আয়োজন করা হয়।

ভার্চুয়াল সংলাপের প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন মাননীয় শিল্প মন্ত্রী জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। এসময় ভার্চুয়াল সংলাপে অংশগ্রহণ করেন খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও বিজিএমইএ’র সাবেক সভাপতি জনাব আব্দুস সালাম মূর্শেদী এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ও গবেষণা সংগঠন উন্নয়ন সমন্বয়ের চেয়ারম্যান ও ড. আতিউর রহমান।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

উপজেলা চেয়ারম্যান বাদশার সুস্থতা কামনায় সংসদ সদস‍্য ও উপজেলা আ’লীগের বিবৃতি

 

রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থান রয়েছেন। তার সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা -৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, জেলা কৃষক লীগের আহ্বায়ক ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ মোতালেব হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল মজিদ ফকির, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহজাহান কবির প্যারিস, আইয়ুব মল্লিক বাবু, আরিফুর রহমান মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রবিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব।

 

আরো বিবৃতি দিয়েছেন  চঞ্চল মিত্র, ফারহানা আফরোজ মনা, প্রচার সম্পাদক আব্দুল গফুর খান, ক্রীড়া সম্পাদক স,ম জাহাঙ্গীর, শ্রমবিষয়ক সম্পাদক গাজী মোহাম্মাদ আলী জিন্নাহ, আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম, সেলিম মোল্লা, জেলা মহিলা লীগ নেত্রী সাবিনা বেগম, আজিজা সুলতানা, রিনা পারভীন, জেলা শ্রমিকলীগ নেতা শেখ মো: মারুফ, কৃষকলীগ নেতা মোশারেফ হোসেন কুটি, আবদুল মান্নান শেখ, উপজেলা যুবলীগের আহ্বায়ক এবিএম কামরুজ্জামান, স্বেচ্ছাসেবক লীগ নেতা রুহুল আমিন রবি, রাজীব দাস. শ্রমিক লীগ নেতা মফিজুল ইসলাম, মনিরুজ্জামান হাতেম, স্বেচ্ছাসেবক লীগ নেতা রবিউল ইসলাম উপজেলা যুবমহিলা লীগের সভাপতি আকলিমা খাতুন তুলি, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রূনা প্রমুখ।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

 

মূলাগুল জনকল্যাণ ট্রাস্টের সাবেক সভাপতি এর পিতার মৃত্যুঃ আমরা শোকাহত

 

মূলাগুল জনকল্যাণ ট্রাস্টের সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা পরিষদ সদস্য তরুণ ইসলামী চিন্তাবিদ হাফিজ মাওলানা আহমদ মুসলিম এর পিতা মোঃ রফিকুল হক (৭৪) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহ…….. রাজিউন)।

 

২৬ মে বুধবার ভোর ৪:৩০ মিনিটের সময় সাতবাক ইউনিয়নস্থ তিনির নিজ বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বুধবার বাদ যোহর মাঝের চটি জামে মসজিদ মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে গ্রামের পাঞ্চায়েতি কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।

 

উল্লেখ্য, বিগত কয়েকদিন যাবত তিনি বার্ধক্যজনিত রোগে আক্রান্ত থাকার পর ২৬ মে বুধবারবার ভোর ৪,৩০ মিনিটের সময় তাহার নিজ বাসভবনে, পরিবারের সদস্যসহ অসংখ্য আত্মীয় স্বজনকে ত্যাগ করে চিরদিনের জন্য জীবনের শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাহার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে মূলাগুল জনকল্যাণ ট্রাস্ট পরিবার।

 

আজ বাদ যোহর সংগঠনের নেতৃবৃন্দ এক শোকবার্তায় উল্লেখ করে বলেন, সভাপতি হাঃ সিতাব আহমদ, নির্বাহী সভাপতি হাঃ হানিফুজ্জামান, সহ-সভাপতি এম.জাহিদ আল মিসবাহ, সাধারণ সম্পাদক হাঃ জাবের আহমদ উল্লেখ করেন, রফিকুল হক সাহেব ছিলেন খুব ভালো একজন মানুষ, জীবনের গুরুত্বপূর্ণ সময় কাটিয়েছেন মানবসেবা ও সমাজের উন্নয়নের স্বার্থে তাই এই মহান ব্যক্তির মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত।

 

আমরা তাহার আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। এবং প্রবীণ এই ব্যক্তির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মুলাগুলসহ কানাইঘাট উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী, শ্রমিক, ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

 

তাঁরা এক শোক বার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।

 

এছাড়াও শোক ও দুঃখ প্রকাশ করেছেন কানাইঘাট উপজেলা সমাজকল্যাণ পরিষদ লক্ষীপ্রসাদ পুর্ব ইউ/পি শাখা, জমিয়ত, যুব জমিয়ত, ও ছাত্র জমিয়ত লক্ষীপ্রসাদ পুর্ব ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।

 

।। এম এ রহমান জীবন কানাইঘাট ।।

পড়ুন দৈনিক বিশ্ব …

চট্টগ্রামে মহামারী করোনা পরিস্থিতি : দুই দিনে মৃত্যু ৮, নতুন সংক্রমণ ১১৯   

 

জগন্নাথপুরে দলিল লেখক আব্দুল মতিন স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিল

 

জগন্নাথপুরে দলিল লেখক সমিতির সিনিয়র দলিল লেখক প্রয়াত আব্দুল মতিনের স্মরণে আলোচনাসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর সাবরেজিস্ট্রার অফিস ও উপজেলা দলিল লেখক সমিতির উদ্যোগে রোববার দুপুর সাড়ে ১২ টায় অফিস প্রাঙ্গনে এ আলোচনাসভা অনুষ্টিত হয়।

 

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর সাব-রেজিষ্ট্রি অফিসের রেজিস্ট্রার মোঃ আব্দুল সালাম। জগন্নাথপুর উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি বশির আহমদ এর সভাপতিত্বে ও দলিল লেখক শাহজাহান মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন জেলা দলিল লেখক সমিতির সিনিয়র সহ সভাপতি বহলুর রশীদ চৌধুরী, সমিতির সাবেক সভাপতি গয়াছ মিয়া, সাবেক সাধারন সম্পাদক আফাজ উদ্দিন, উপজেলা দলিল লেখক সমিতির সহ সভাপতি হোসেন আহমদ অলিউর রহমান, জগন্নাথপুর উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোঃ হাসির আলী, দলিল লেখক মোঃ আবুল ফজল, তালেব আলী প্রমূখ।

 

অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর সাবরেজিস্টার অফিসের প্রধান অফিস সহকারী মোঃ আব্দুর রহিম, প্রবীণ দলিল লেখক অনিল চন্দ্র দেব, বাহরাম উদ্দিন, বশির উদ্দিন, আব্দুল করিম, বশির মিয়া, সমিতির যুগ্ম সম্পাদক নজমুল ইসলাম চৌধুরী, দপ্তর সম্পাদক অনন্ত কুমার দাশ, কায্যকরী সদস্য ছালিক মিয়া, দলিল লেখক কালীপদ দাস, কমর উদ্দীন, দ্বীপক কুমার দেব, জুহেল মিয়া, বাসুদেব চক্রবর্তী, জাকির চৌধুরী।

 

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্বারি মোঃ ইউনুস আলী। পরে প্রবীণ দলিল লেখক মরহুম অাব্দুল মতিনের রুহের মাগফেরাত কামনায় জগন্নাথপুর উপজেলা সদর জামে মসজিদে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ শেষে বিশেষ মোনাজাত ও দোয়া পরিচালনা করেন ইকড়ছই সিনিয়র মাদ্রাসার শিক্ষক ও উপজেলা সদর জামে মসজিদের ইমাম মাওলানা আজমল হোসাইন জামী। এ সময় এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন, ব্যবসায়ীসহ মরহুম আব্দুল মতিনের আত্মীয়-স্বজনেরা উপস্থিত ছিলেন।

// মোঃ রনি মিয়া, জগন্নাথপুর প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

বিনা অপরাধে জেল খাটছেন ক্রিকেটার হতে আসা আবু ইউসুফ লিমন

ব্যাংক কর্মকর্তা মোরশেদ আত্মহত্যা প্ররোচনা: আরাফাতের জামিন না মঞ্জুর

কালিয়ার পহরডাঙ্গা ইউনিয়ন ভূমি উপ-সহকারি মাহমুদ মোল্যা দুর্ণীতির বরপুত্র!