আমতলীর দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

মাহমুদুল হাসান, আমতলী, বরগুনা প্রতিনিধিঃ

যুগান্তর পত্রিকার স্টাফ রিপোটার,আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি জসিম উদ্দিন সিকদার ও আজকের পত্রিকার প্রতিনিধি সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ হোসাইন আলী কাজীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মানহানী মামলা প্রত্যাহারের দাবীতে আমতলী তে মানববন্ধন করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা পরিষদ প্রাঙ্গণ সড়কে এ মানববন্ধন করা হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে বরগুনা জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকসহ দুই শতাধিব মানুষ অংশ নেয়। এ মানববন্ধনে বক্তারা মিথ্যা ও হয়রানীমুলক মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন। নইলে কঠোর কর্মসুচীর ঘোষনা করা হবে।

আমতলীর দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

জানাগেছে, উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গুলিশাখালী গ্রামের শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন ও লোকালয়ে ২০১৩ সালে নুরুল ইসলামের স্ত্রী জাহানারা ইসলাম এনবিএম নামের একটি ইটভাটি নির্মাণ করেন। ওই ইটভাটি সংলগ্ন তিনপাশে গ্রাম ও দুইটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। ওই ইটভাটির ধোয়ায় পরিবেশ চরম আকারে বিঘ্নিত হচ্ছে। ধোয়ায় এলাকার শিশু ও বৃদ্ধরা শাস কষ্ট, হাপানি রোগে ভুগছেন। এ বিষয়ে আজকের পত্রিকাসহ বিভিন্ন পত্রিকায় স্বচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এতে ক্ষুব্ধ হয়ে গত ৫ ফেব্রুয়ারী ইটভাটার ম্যানেজার নুর উদ্দিন রয়াতি বাদী হয়ে হোসাইন আলী কাজী ও জসিম উদ্দিন সিকদারের বিরুদ্ধে ৫০ লক্ষ টাকার মানহানি মামলা দায়ের করে। আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ আরিফুর রহমান মামলাটি আমলে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এ মামলা দায়েরের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে।

এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উপজেলা সাংবাদিকদের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার মানববন্ধনের আয়োজন করা হয়। আমতলী প্রেসক্লাব সভাপতি অ্যাড. শাহাবুদ্দিন পান্নার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বরগুনা প্রেসক্লাব সভাপতি অ্যাড. মোস্তফা কাদের, সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর ছালেহ, অর্থ সম্পাদক জাহাঙ্গীর মৃধা, আমতলী প্রেসক্লাব সাবেক সভাপতি একেএম খায়রুল বাশার বুলবুল, কাউন্সিলর জিএম মুছা, বরগুনা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি সাইফুল্লাহ নাসির,রিয়াজ খাঁন, সাধারণ সম্পাদক সৈয়দ নুহু-উল আলম নবীন,এসএম নাশির মাহমুদ, প্রথম আলো বরগুনা জেলা প্রতিনিধি মোহাম্মদ রফিক,স্বদেশ পত্রিকার বরগুনা জেলা প্রতিনিধি খাঁন মিরাজ, আমতলী উপজেলা প্রেসক্লাব সভাপতি এম সাইদ খোকন,  সাংবাদিক জিয়া উদ্দিন সিদ্দিকী, মনির হোসেন, সাইফুদ্দৌলা শাওন খাঁন, বিপ্লব চন্দ্র দাস ও রনি মল্লিক প্রমুখ।

মানববন্ধনে বক্তরা দ্রুত এ মিথ্যা ও হয়রানীমুলক মামলা প্রত্যাহারের দাবী জানান। নইলে কঠোর আন্দোলনের ঘোষনা দেয়া হয়।

আমতলীর অবৈধ ইটভাটা বন্ধের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

//মাহমুদুল হাসান, আমতলী, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গুলিশাখালী গ্রামের মোঃ নুরুল ইসলাম মিয়ার স্ত্রী জাহানারা ইসলামের মালিকানাধীন এনবিএম অবৈধ ইটভাটা বন্ধের দাবীতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেছে। বুধবার দুপুরে গুলিশাখালী বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ করা হয়। মানববন্ধনে এলাকার দুই শধাধিক মানুষ অংশ নেয়। প্রশাসনকে  দ্রæত ওই ইটভাটা বন্ধ করে পরিবেশ বিপর্যয়ের হাত এবং প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা থেকে গুলিশাখালীবাসীকে রক্ষার দাবী জানিয়েছেন তারা।

জানাগেছে, উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গুলিশাখালী গ্রামের শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন ও লোকালয়ে ২০১৩ সালে নুরুল ইসলামের স্ত্রী জাহানারা ইসলাম এনবিএম নামের একটি ইটভাটা নির্মাণ করেন। ওই ইটভাটি সংলগ্ন তিনপাশে গ্রাম ও গুলিশাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ পুর্ব গুলিশাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ইসহাক মাধ্যমিক বিদ্যালয়  রয়েছে। ওই ইটভাটার ধোয়ায় পরিবেশ চরম আকারে বিঘিœত হচ্ছে। ধোয়ায় এলাকার শিশু ও বৃদ্ধরা শাস কষ্ট, হাপানি রোগে ভুগছেন। গুলিশাখালী ইউনিয়নের পরিবেশের ঝুঁকি থেকে মানুষকে রক্ষায় বুধবার দুপুরে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ  করেছে। গুলিশাখালী বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভে দুই শতাধিক মানুষ অংশ নেয়। কাঞ্চন আলী ফকিরের সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন জাহাঙ্গির আলম বয়াতি, আব্দুস ছত্তার মোল্লা, সামসুল পঞ্চায়েত, আমিনুল ইসলাম, কবির হাওলাদার, নাঈম ইসলাম, আল আমিন ও শাহীন হাওলাদার। মানববন্ধনে বক্তারা প্রশাসনকে দ্রæত ওই ইটভাটা বন্ধ করে পরিবেশ বিপর্যয়ের হাত থেকে গুলিশাখালী বাসীকে রক্ষার দাবী জানিয়েছেন।

এনবিএম ইটভাটির মালিক জাহানারা ইসলামের স্বামী নুরুল ইসলাম মিয়া বলেন, মানববন্ধন করে যদি ইটভাটা বন্ধ করতে পারে, করবে।

মাদ্রাসা ভবন করে দিলেন চিনা কোম্পানী! এলাকায় আনন্দ!

//মাহমুদুল হাসান, আমতলী. বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলী উপজেলার ছোট নীলগঞ্জ নেছারিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার নতুন ভবন নির্মাণ করে দিয়েছেন চীনের নরিনকো ইন্টারন্যাশনাল কো-অপারেশন লিমিটেড নামের একটি চিনা কোম্পানী।

মঙ্গলবার বিকেলে ওই ভবনের উদ্বোধন করেছেন কোম্পানীর ডিপুটি ডাইরেক্টর  মি. য়ু। একই সঙ্গে ওই মাদ্রাসার কোমলমতি শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন করেছে। চিনা কোম্পানীর এমন মহতি উদ্যোগে আনন্দিত ওই এলাকার কয়েক হাজার মানুষ।

জানাগেছে, ১৯৯৯ সালে আমতলী উপজেলার সদর ইউনিয়নের ছোটনীলগঞ্জ গ্রামে মরহুম মৌলভী নুরুল ইসলাম একটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। জোড়াতালি দিয়ে ওই মাদ্রাসাটি গত ২৩ বছর ধরে চলে আসছে। গত বছর নভেম্বর মাসে নরিনকো ইন্টারন্যাশনাল কো-অপারেশন লিমিটেড নামের একটি চিনা কোম্পানীর ডিপুটি ডাইরেক্টর মি. য়ুর মাদ্রাসাটির জরাজীর্ণ অবস্থা নজরে আসে । তিনি ওই মাদ্রাসাটির ভবন নির্মাণের উদ্যোগ নেন। গত ডিসেম্বর মাসে সাড়ে তিন লক্ষ টাকা ব্যয়ে মাদ্রাসা ভবনের নির্মাণ কাজ শেষ করেন। মঙ্গলবার ওই মাদ্রাসার ভবনের উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে মাদ্রাসার শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ (ব্যাগ, খাতা, কলম, বক্স, রঙ্গিন পেনসিল) বিতরণ করা হয়।

কোম্পানীর ডিপুটি ডাইরেক্টর মি. য়ু এ ভবনের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন মি. যু ,মি. ওয়াং, মি.উইলসন, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, সাধারণ সম্পাদক মোঃ হোসাইন আলী কাজী, আমতলী থানার এসআই মোঃ সিদ্দিকুর রহমান, এসআই দাউদুর রহমান, সাংবাদিক রিপন মুন্সি, সদর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, ইউপি সদস্য মোশাররফ মৃধা,  সাবেক ইউপি সদস্য আবুল কালাম ও মাদ্রাসার প্রধান শিক্ষক নেছার উদ্দিন।

Daily World News

আমতলীর সেই ইটভাটার ছাড়পত্র বাতিল ও পাউবোর নোটিশ

আমতলীর দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা করায় প্রতিবাদ ও নিন্দার ঝড়

রামপালে আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ‍্যম কেন্দ্র’র মাসিক সভা অনুষ্ঠিত

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটের রামপালে  আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ‍্যম কেন্দ্রের রামপাল উপজেলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় কমিটির সকলকে সংস্থার পক্ষথেকে আইডি কার্ড প্রদান করা হয়েছে।

রামপালে আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ‍্যম কেন্দ্র’র মাসিক সভা অনুষ্ঠিত

শুক্রবার (২ ফেব্রুয়ারি ) বেলা ১১ টায় ফয়লাহাট সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের  প্রধানশিক্ষক শরিফুল ইসলামের সভাপতিত্বে অফিসকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ‍্যম কেন্দ্রের রামপাল উপজেলা কমিটির সভাপতি এইচ আমিনুল হক নান্টু (সাংবাদিক)। বিশেষ অতিথির বক্তব্য দেন আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্রের রামপাল উপজেলা কমিটির সাধারণসম্পাদক জেনিভা প্রিয়ানা, সাংগঠনিক সম্পাদক পিযুষ কান্তি পাল, প্রচার সম্পাদক কিশোর কুমার কুন্ডু, সহ সভাপতি সঞ্জয় বিশ্বাস, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক শেখ গোলাম সরোয়ার, যুগ্ম সাধারন সম্পাদক মো: রাসেল হাওলাদার, শিক্ষা বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, স্বাস্থ‍্য বিষয়ক সম্পাদক মারুফ বিল্লাহ জুয়েল, কোষাদক্ষ শেখ সেকেন্দার আলী, দপ্তর সম্পাদক জাহিদুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলাম, ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক আয়ুব আলী খান, শ্রম বিষয়ক সম্পাদক ওবায়দুল্লাহ শেখ, রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা: উৎপল পাল প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সর্বস্তরের মানুষের অধিকার বাস্তবায়ন করতে হবে ও আইনি সহায়তা প্রদান করে সকলের পাশে থেকে কাজ করতে হবে।

বরগুনায় বরখাস্তকৃত প্রধান শিক্ষকের অনিয়ম-দুর্নীতি ও সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

//মাহমুদুল হাসান,আমতলী, বরগুনা প্রতিনিধি//

বরগুনা সদর উপজেলার লেমুয়া খাজুরা পার্বতী কলাতলা মাধ্যমিক বিদ্যালয়ের বরখাস্তকৃত প্রধান শিক্ষক মোঃ ইউসুফ আলীর অনিয়ম-দুর্নীতি এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে রবিবার বেলা ১২টায় বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইমতিয়াজ হোসেন সোহেল পঞ্চায়েত।

লিখিত বক্তব্যে লেমুয়া খাজুরা পার্বতী কলাতলা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ ইমতিয়াজ হোসেন সোহেল পঞ্চায়েত জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউসুফ আলী তার বিরুদ্ধে শিক্ষককে মারধর,বিদ্যালয়ের গাছ কাটা, টাকা লুটের যে অভিযোগ এনেছেন তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট,উদ্দেশ্য প্রণোদিত এবং ভিত্তিহীন। তিনি এ অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন,এ বিষয়ে সভাপতিসহ ম্যানেজিং কমিটির কারো কোন সম্পৃক্ততা নেই। প্রধান শিক্ষক ছাত্রছাত্রীদের দিয়ে মিথ্যা সাক্ষী দিতে বাধ্য করিয়েছেন। স্কুল ম্যানেজিং কমিটির বিরুদ্ধে গত আগস্ট মাসে যে গাছ কাটার মামলা হয়েছে তা থেকে বিজ্ঞ আদালত নভেম্বর মাসে মিথ্যা প্রমাণিত হওয়ায় ম্যানেজিং কমিটির সকলকে অব্যাহতি দিয়েছেন।

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন প্রধান শিক্ষক মোঃ ইউসুফ আলী এই বিদ্যালয়ে ২০১৪ সালের জুন মাসে যোগদান করার পর থেকেই বিভিন্ন মামলা-মোকদ্দমা জড়িয়ে যান এবং বিদ্যালয়ের অর্থ অবৈধভাবে আত্মসাৎ করেন। সভাপতি হিসেবে আমি দায়িত্বভার গ্রহণ করার পরে তার অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে অবস্থান নিলে তিনি আমার উপর অসন্তুষ্ট ও ক্ষিপ্ত হয়ে আমার মান সম্মান ও সামাজিক অবস্থানকে নষ্ট করার জন্য উঠে পড়ে লাগেন। গত আগস্ট মাসের ম্যানেজিং কমিটির সভায় বিদ্যালয়ের টাকা আত্মসাতের প্রমাণ পাওয়ায় ম্যানেজিং কমিটি কর্তৃক বিধিমত তাকে সাময়িক বরখাস্ত করা হয় এবং বিদ্যালয়ের টাকা ফিরিয়ে পাওয়ার জন্য ২০ আগস্ট ২০২৩ তারিখে বরগুনার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়। যার নং সিআর ১০৫৩/২৩ (বর)। বর্তমানে এই মামলাটি পিবিআইতে তদন্তনাধীন রয়েছে।

তিনি বলেন, প্রধান শিক্ষক মোঃ ইউসুফ আলী এনটিআরসিএ কর্তৃক দ্বিতীয় মেধা তালিকায় উত্তীর্ণ সহকারী শিক্ষক (বাংলা) মোঃ ইসমাইল হোসেনকে বিদ্যালয় যোগদান করতে না দিলে তৎকালীন এডিসি মহোদয়ের নির্দেশক্রমে নিয়োগ দিতে বাধ্য হন এবং ইসমাইল হোসেনের নিকট থেকে আর্থিক সুবিধা ভোগ করেন। তিনি ২০১৫ সাল থেকেই দুর্নীতির সাথে জড়িত। তিনি লেবুয়া খাজুরা পিকে মাধ্যমিক বিদ্যালয়টিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। বিদ্যালয়ের অভিভাবকদের সাথে সবসময় দুর্ব্যবহার করেন বিধায় বিদ্যালয়ের অনেক ছাত্র-ছাত্রী অন্যত্র গিয়ে লেখাপড়া করছেন।

খুলনায় ওয়াদুদুর রহমান পান্না সাংবাদিকতা স্মৃতি পদক’ পেলেন ৩ জন

//আঃ রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

 খুলনায় ওয়াদুদুর রহমান পান্না সাংবাদিকতা স্মৃতি পদক পেয়েছেন ৩ সাংবাদিক।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে ওয়াদুদুর রহমান পান্না সাংবাদিকতা স্মৃতি পদক-২০২৩ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

এসময় মেয়র বলেন, ওয়াদুদুর রহমান পান্না ছিলেন দক্ষ সংগঠক।

বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তিনি স্থানীয় সাংবাদিকদের মান উন্নয়নে কাজ করে গেছেন।

গণমাধ্যমকর্মীদের প্রতি ভালোবাসা তাঁর জীবদ্দশায় বিভিন্নভাবে প্রকাশ পেয়েছে। মনে প্রাণে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন ওয়াদুদুর রহমান পান্না।

মেয়র আরও বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা গণমাধ্যমকর্মীদের দায়িত্ব। এমন সংবাদ পরিবেশন উচিৎ নয়, যাতে দেশ ও জনগণের ক্ষতি হয়। যাচাই-বাছাই করে সংবাদ প্রকাশ করলে সমাজ ও দেশ উপকৃত হবে। বিভ্রান্তিকর তথ্য প্রকাশ না করার জন্য গণমাধ্যমকর্মীদের আহবান জানান মেয়র।

অনুসন্ধানী প্রতিবেদন, প্রবন্ধ ও ফিচার বিষয়ে ২০২৩ সালে ওয়াদুদুর রহমান পান্না সাংবাদিকতা স্মৃতি পদক পেয়েছেন দৈনিক খুলনার স্টাফ রিপোর্টার মাকসুদুর রহমান প্রথম, দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার আবুল হাসান হিমালয় দ্বিতীয় এবং দৈনিক আজকের তথ্যের বার্তা সম্পাদক আলমগীর হান্নান তৃতীয় স্থান অর্জন করেছেন।

খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ওয়াদুদুর রহমান পান্না সাংবাদিকতা স্মৃতি পদক-২০২৩ প্রদান মনোনয়ন বোর্ডের সদস্য মকবুল হোসেন মিন্টু, সদস্য শেখ আবু হাসান, প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম জাহিদ হোসেন, ওয়াদুদুর রহমান পান্না সাংবাদিকতা স্মৃতি পদক প্রদান মনোনয়ন বোর্ডের সদস্য সচিব ও খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. শরিফুল ইসলাম ও জোহরা খাতুন শিশু বিদ্যা নিকেতন পরিচালনা কমিটির সভাপতি মো. তৌফিক রহমান বক্তৃতা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা।

অভয়নগরে পিঠামেলা অনুষ্ঠিত

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, অভয়নগর যশোর//

যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী এসটি স্কুল এণ্ড কলেজ মাঠ প্রাঙ্গনে মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে পিঠা মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার কে এম  আবু নওশাদ পিঠা মেলা উদ্বোধন করেন।

অধ্যক্ষ আব্দুল লতিফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত পিঠা উৎসব মেলায় উপস্থিত ঊঊঊ মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম,মহিলা বিষয়ক কর্মকর্তা রাজ কুমার পাল,কৃষি অফিসার লাভলী আক্তার, পল্লী মঙ্গল কলেজের অধ্যক্ষ খায়রুল বাশার, মহাকাল কলেজের অধ্যক্ষ ফাইসাল রশিদ, ইকবাল হোসেন, সহকারি অধ্যাপক  সেলিম হোসেন,  মুক্তিযোদ্ধা অধীর পাড়ে সহ গভর্নিং বডির সভাপতি, সদস্যবৃন্দ, ও বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকবৃন্দসহ,এলাকার সুধীজন,শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

রূপসা উপজেলা প্রেসক্লাবে প্রীতিভোজ ও জন্মদিন পালন

এম মুরশীদ আলী, রূপসা, খুলনা।।

রূপসা উপজেলা প্রেসক্লাব আয়োজনে এক প্রীতিভোজ এবং আলোচনা শেষে অধ্যাপকের জন্মদিন পালন গত ১৫ জানুয়ারি সন্ধ্যায় ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তৃতা করেন রূপসা থানা ওসি মোঃ শওকত কবির।

বিশেষ অতিথি’র বক্তৃতা করেন খুলনা বয়রা সরকারি মহিলা কলেজের অধ্যাপক ও ক্রীড়া ব্যক্তিত্ব আহমেদুল কবির চাইনিজ, ওসি তদন্ত মোঃ সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও ক্লাবের উপদেষ্টা আব্দুল মজিদ ফকির, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক গাজী মোহাম্মদ আলী জিন্নাহ।

রূপসা উপজেলা প্রেসক্লাবে প্রীতিভোজ ও জন্মদিন পালন

উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শেখের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন টিএসবি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ হালদার, টিএসবি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মঈন উদ্দিন, সৈয়দ আওরঙ্গজেব স্বর্ণ, ইউপি সদস‍্য ইনতাজ মোল্লা, মোঃ মাসুম শেখ, দাউদ আলী শেখ, ইউপি সদস্যা আইরিন পারভিন, স্বপ্না রানী পাল, কাজদিয়া বাজার বণিক সমিতির সভাপতি মো: জুলফিকার আলী, নৈহাটি ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ‍্যক্ষ মো: আজমল ফকির, টিএসবি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন, নৈহাটি ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফ,ম অহিদুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফ, ম মিজানুর রহমান, সাধারণ সম্পাদক উৎপল দত্ত, মো: কামাল হোসেন, শিক্ষক প্রনব বিশ্বাস, মানিক পাল, টিএসবি ইউনিয়ন যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক খায়রুজ্জামান সজল, যুবলীগনেতা মুরাদ শেখ, সোহেল শেখ, নজরুল ভুইয়া, মনিরুল ইসলাম, মানিক শেখ, প্রেসক্লাবের সহ-সভাপতি এম মুরশীদ আলী, কোষাধ‍্যক্ষ নাহিদ জামান, সংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ শেখ, দপ্তর সম্পাদক মিলন সাহা, সদস্য কোরবান শেখ, তৌহিদ উদ্দিন শেখ, মোল্লা জাহাঙ্গীর আলম সহ অনেকেই।

কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদকের পিতার মৃত্যুতে শোক প্রকাশ

//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী ছাইদউজ্জামন সাইদের পিতা মোঃ মোতালেব কাজী(৭৮) বার্ধক্য জনিত মৃত্যু বরন কারেছেন।

শনিবার কচুয়া উপজেলার টেংরাখালী হাজরা পাড়ায় নিজ বাড়ি রাত ৮টায় মৃত্যু বরন করেন (ইন্না——রাজিউন) মৃত্যু কালে তিনি ৩ পুত্র ২ কন্যা ও স্ত্রী রেখে গেছেনে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন কচুয়া প্রসক্লাবের নেত্রীবৃন্দ।

বিবৃতি দাতার হলেন, সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল, সহ সভাপতি সমির বরন পাইক, যুগ্ন সাধারন সম্পাদক শুভংকর দাস বাচ্চু, অর্থ সম্পাদক রথিন সাহা, নির্বাহী সদস্য তুষার রায় রনি, সুপার্থ কুমার মন্ডল, খান সুমন, প্রদ্যুৎ কুমার মন্ডল, সদস্য  নকীব মিজানুর রহমান, পার্থ চক্রবর্তী, মোঃ মঈনুল ইসলাম, মোঃ রুমান, আজমির আলম খান, ফরিদুর রহমান শামিম, শহিদুল ইসলাম প্রমূখ।

ইভ্যালির সিইও রাসেল পাওনাদারদের পাওনা সম্পর্কে কি বললেন

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক //

ইভ্যালির কাছে গ্রাহকদের সবার পাওনাই পরিশোধ করা হবে বলে জানিয়েছেন ই-কমার্স প্রতিষ্ঠানটির সিইও মোহাম্মদ রাসেল।

একই সঙ্গে তিনি বলেছেন, পুরনো গ্রাহক ও মার্চেন্টদের লেনদেন কিংবা অর্ডার সংক্রান্ত যাবতীয় তথ্য দুই মাসের মধ্যে ইভ্যালির নতুন অ্যাপের মাধ্যমে উপস্থাপন করা হবে।

শনিবার বিকালে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মোহাম্মদ রাসেল বলেন, ইভ্যালির কাছে সাধারণ গ্রাহক এবং মার্চেন্টরা সব মিলিয়ে ৫০০ কোটি টাকা পাবেন। এর মধ্যে সাধারণ গ্রাহকরা ৩৫০ কোটি টাকা, আর মার্চেন্টরা পাবেন ১৫০ কোটি টাকা। সবার পাওনাই পরিশোধ করা হবে।

তিনি বলেন, জাতীয় নির্বাচনের কারণে ‘বিগ ব্যাং’ অফারের আওতায় গ্রাহকদের কাছে পণ্য পৌঁছাতে কিছুটা দেরি হয়েছে। কিন্তু কোনো অর্ডার ফেইল করেনি। অর্থাৎ কেউ পণ্য পায়নি এমন অভিযোগ নেই।

ইভ্যালির এ কর্ণধার বলেন, গুণগত মানের কারণে গ্রাহকের কোনো পণ্য পছন্দ না হলে সরাসরি ফেরত নেবে ইভ্যালি। এ ক্ষেত্রে কুরিয়ার চার্জসহ সম্পূর্ণ অর্থ গ্রাহককে ফেরত দেওয়া হবে। ইভ্যালির নিবন্ধিত কোনো সেলারের পণ্য গুণগত মানে উত্তীর্ণ হতে ব্যর্থ হলে তাদের প্ল্যাটফরম থেকে বের করে দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, ব্যাংকের চাকরি ছেড়ে ২০১৮ সালে ইভ্যালি প্রতিষ্ঠা করে হইচই ফেলে দেন মো. রাসেল। মাত্র দুই বছরের মধ্যে দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠান হয়ে ওঠে ইভ্যালি।