ইউক্রেন আবারও রাশিয়ান জাহাজে মিসাইল ছুড়ল

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

কৃষ্ণ সাগরের ওডেসা অঞ্চলে রাশিয়ার বুরেভেস্তনিক নামে একটি যুদ্ধজাহাজে ইউক্রেনের করা হামলায় আগুন লেগেছে। এখন সেই জাহাজটি উপকূলের কাছে পুড়ছে।

শুক্রবার ইউক্রেনের ওডেসা এন্ড ট্রান্সপোর্ট নামে একটি ইউটিউব চ্যানেল থেকে এমন দাবি করা হয়েছে।  খবর আল জাজিরার।

ওডেসার ওই ইউটিউব চ্যানেল থেকে দাবি করা হয়, বুরেভেস্তনিক যুদ্ধজাহাজ যেটি ন্যাটোর কাছে ক্রিভাক নামে পরিচিত, সেটি স্নেক আইল্যান্ডের কাছে অবস্থান করছিল। এমন সময়ে জাহাজটিতে নেপচুন মিসাইল ছুড়ে ইউক্রেনীয় বাহিনী।

তারা আরও জানিয়েছে, এখন রাশিয়ার যুদ্ধবিমান জাহাজটিকে ঘিরে চক্কর দিচ্ছে এবং ক্ষতিগ্রস্ত যুদ্ধ জাহাজটির ক্রুদের উদ্ধার করতে দখলকৃত ক্রিমিয়া থেকে রাশিয়ার জাহাজ আসছে।

এদিকে যে স্থানটিতে রাশিয়ার নতুন জাহাজ হামলার শিকার হয়েছে বলে সংবাদ দেওয়া হচ্ছে সেই স্নেক আইল্যান্ডটিতে যুদ্ধের শুরুতেই গিয়েছিল রাশিয়ার জাহাজ। সে সময় সেখানে অবস্থান করা ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণ করার জন্য আহ্বান জানান রুশ নৌ কমান্ডার। কিন্তু সেই কমান্ডারকে গালি দেন ইউক্রেনের সেনারা। সূত্র: আল জাজিরা

চীনে ৮তলা ভবন ধ্বসে ৫৩ জন মারা গেছে

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

চীনের চাংশা নগরীতে একটি বহুতল ভবন ধসে অন্তত ৫৩ জন নিহত হয়েছেন।  গত সপ্তাহে ভবন ধসের এ ঘটনা ঘটে।  তারপর থেকে কয়েকদিন ধরে চলা উদ্ধারকাজ শেষে শুক্রবার চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি নিহতের এ সংখ্যার কথা জানায়।

সিসিটিভির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ২৯ এপ্রিল হুনান প্রদেশের আট তলা ওই ভবনটি ধসে পড়ে, উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত ১০ জনকে জীবিত অবস্থায় বের করে আনতে সক্ষম হন। এদের মধ্যে একজনকে ঘটনার ৫ দিন ১১ ঘণ্টা পর উদ্ধার করা হয়।

ভবনটি কী কারণে ধসে পড়ল স্থানীয় কর্তৃপক্ষ তা তদন্ত করে দেখছে। এ ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

চীনে আগেও ভবন ধসের এমন অনেক ঘটনা ঘটেছে।

রাশিয়ান ধনীরা কেন দুবাই পাড়ি জমাচ্ছেন…!

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ইউক্রেনে রাশিয়ার হামলার জেরে আরোপিত হওয়া পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব থেকে বাঁচতে দুবাইয়ে পাড়ি জমাচ্ছে রুশ ধনীরা। ২০২২ সালের প্রথম তিন মাসে দুবাইয়ে রুশদের সম্পত্তি কেনার হার ৬৭ শতাংশ বেড়েছে বলে বিবিসি জানিয়েছে।

সংযুক্ত আরব আমিরাতে রাশিয়ার ধনকুবের ও উদ্যোক্তাদের নজিরবিহীন ঢল নেমেছে বলে দেশটির ব্যবসায়ী নেতারা বিবিসিকে জানিয়েছেন।

দুবাইভিত্তিক রিয়েল এস্টেট এজেন্সি বেটারহোমসের তথ্যানুযায়ী, ২০২২ সালের প্রথম তিন মাসে দুবাইয়ে রুশদের সম্পদ কেনা দুই-তৃতীয়াংশ বেড়েছে।

আরেক রিয়েল এস্টেট সংস্থা মডার্ন লিভিং বিবিসিকে জানায়, বাড়তি চাহিদা মেটাতে তারা অনেক রুশভাষী এজেন্ট নিয়োগ করছে। সংস্থাটির প্রধান নির্বাহী থিয়াগো বলেন, অবিলম্বে দুবাইয়ে স্থানান্তরিত হতে ইচ্ছুক রুশদের কাছ থেকে তারা প্রচুর কল পাচ্ছেন।

যে রুশরা আসছে তারা কেবল বিনিয়োগের জন্য সম্পত্তি কেনা নয়, দুবাইকে দ্বিতীয় বাড়ি বানানোরও পরিকল্পনা করছে বলে জানান তিনি।

রাশিয়ার এক অর্থনীতিবিদ বলেছেন, ইউক্রেনে যুদ্ধ শুরুর প্রথম ১০ দিনেই অন্তত দুই লাখ রুশ নাগরিক দেশ ছেড়েছে। দুবাইয়ে ব্যবসায় সহায়তাকারী প্রতিষ্ঠান ভার্চুজোনও সাম্প্রতিক সময়ে প্রচুর রুশ গ্রাহক পেয়েছে।

ইউক্রেন হামলা ঘিরে রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা চাপাচ্ছে পশ্চিমারা। শিল্প-বাণিজ্য, প্রযুক্তি থেকে শুরু করে সামাজিক-সাংস্কৃতিক সব ক্ষেত্রেই নিষেধাজ্ঞা। মার্কিন শত্রু  এই দেশটিকে একেবারে একঘরে করে ফেলার চেষ্টা করছে পশ্চিমারা। তবে রুশবিরোধী এসব পশ্চিমা নিষেধাজ্ঞা মেনে চলতে অস্বীকার করেছে সংযুক্ত আরব আমিরাত। সে কারণেই বহির্বিশ্বে থাকা ধন-সম্পদ আরব আমিরাতে সরানোর দিকনির্দেশনা দিয়েছে মস্কো।

উপসাগরীয় অঞ্চলের প্রধান অর্থনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্র দুবাই। এছাড়া দীর্ঘদিন ধরেই বিশ্বের শীর্ষ ধনীদের একটি প্রধান গন্তব্য। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদার করেছে সংযুক্ত আরব আমিরাত। পশ্চিমাদের সঙ্গে সুর মিলিয়ে তারা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেনি এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংকও এ ব্যাপারে আলাদাভাবে কোনো নির্দেশিকা জারি করেনি।

এতদিন ধরে যেসব ধনী রুশ নাগরিক তাদের অর্থবিত্ত সুরক্ষিত রাখতে সুইজারল্যান্ড কিংবা লন্ডনকে বেছে নিয়েছিলেন, তারা এখন দুবাইয়ের দিকে ঝুঁকছেন। সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য এই দুটি দেশই ইতোমধ্যে রুশ নাগরিক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

English Dainikbiswa

প্যানডোরা পেপারস// আরও তিন বাংলাদেশির নাম

বৈদ্যুতিক পাখা আস্তে চালানো এবং জোরে চালানো কোনটায় খরচ বেশি…?

প্যানডোরা পেপারস// আরও তিন বাংলাদেশির নাম

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

বিদেশে গোপন বিনিয়োগের তথ্য প্রকাশ করে বিশ্বজুড়ে আলোচনায় আসা প্যানডোরা পেপারসে আরও তিন বাংলাদেশির নাম এসেছে। তারা হলেন-রাজধানীর বারিধারা ডিওএইচএসের নর্দান রোডের বাসিন্দা এস হেদায়েত উল্লাহ ও এস রুমি সফিউল্লাহ এবং সিলেটের শাহজালাল উপশহরের শাহিদা বেগম শান্তি। এর মধ্যে হেদায়েত ও সফিউল্লাহ একই পরিবারের সদস্য।

যুক্তরাষ্ট্রভিত্তিক অনুসন্ধানী সাংবাদিকদের সংগঠন ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস (আইসিআইজে) মঙ্গলবার এ তথ্য প্রকাশ করে। এর আগেও ৮ বাংলাদেশির নাম প্রকাশিত করেছিল সংস্থাটি। এছাড়া অনুসন্ধানী সাংবাদিকদের এই সংগঠনটির প্রকাশিত পানামা ও প্যারাডাইস পেপারসে ৮২ বাংলাদেশির নাম এসেছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভারপ্রাপ্ত সচিব সাঈদ মাহবুব খান বৃহস্পতিবার সেগুনবাগিচায় সংস্থার প্রধান কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘প্যান্ডোরা পেপারসে নাম আসা এই ৩ বাংলাদেশির বিষয়েও আমরা অনুসন্ধান করব। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আইসিআইজের তথ্য অনুসারে, হেদায়েত উল্লাহ ও রুমি সাইফুল্লাহ বিনিয়োগ করেছেন হংকংয়ের ট্রান্সগ্লোবাল কনসাল্টিং (এইচকে) লিমিটেড নামের একটি কোম্পানিতে। জাস লিমিটেড নামে একটি অফশোর কোম্পানিতে বিনিয়োগ রয়েছে শাহিদা বেগম শান্তির। এর মধ্যে রুমি সাইফুল্লাহ ভিনসেন্ট নামের একটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি তরুণ পেশাজীবী ও উদ্যোক্তাদের সংগঠন জুনিয়র চেম্বার অব ইন্ডাস্ট্রিজ বাংলাদেশের (জেসিআই বাংলাদেশ) সাবেক সভাপতি। এছাড়া সুইজারল্যান্ডভিত্তিক এমজিআই মিডিয়া এজির আঞ্চলিক পরামর্শক এবং বর্জ্য ব্যবস্থাপনা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ওয়েস্ট কনসার্নের পরামর্শক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।

গত বছরের ৩ অক্টোবর প্যানডোরা পেপারসের প্রথম ধাপের তালিকা প্রকাশ করা হয়। এরপর ওই বছরের ৬ ডিসেম্বর প্রকাশ হয় দ্বিতীয় ধাপের তালিকা। এর মধ্যে দ্বিতীয় ধাপের তালিকায় আট বাংলাদেশি ও বাংলাদেশের সঙ্গে সংশ্লিষ্ট আট ব্যক্তির নাম এসেছিল। তারা হলেন-ব্যারিস্টার নিহাদ কবির, সাইদুল হুদা চৌধুরী, ইসলাম মঞ্জুরুল, আজিজ মোহাম্মদ ভাই, সাকিনা মিরালী, অনিতা রানী ভৌমিক, ওয়াল্টার পোলাক ও ডেনিয়েল আর্নেস্তো আইউবাত্তি।

এদের মধ্যে ব্যারিস্টার নিহাদ কবির মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এমসিসিআই) সাবেক সভাপতি, সাকিনা মিরালী শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি এমবি ফার্মার পরিচালক, আজিজ মোহাম্মদ ভাই তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজের সাবেক চেয়ারম্যান ও মঞ্জুরুল ইসলাম ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যান। অন্য দুই বাংলাদেশির একজন মুন্সীগঞ্জের বিএনপি নেতা ও মাসাফি গ্রুপের পরিচালক মোহাম্মদ সাইফুল হুদা চৌধুরী শাতিলের ভাই প্রাইম নিউজ বিডি ডটকম নামক একটি অনলাইন পোর্টালের প্রধান সম্পাদক সাইদুল হুদা চৌধুরী। অন্যজন অনিতা রানী ভৌমিক অ্যানটেরিস হোল্ডিংস নামক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীদের একজন।

এর আগে ৩ অক্টোবর প্রথম ধাপের তালিকায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, জর্ডানের বাদশাহ আবদুল্লাহ বিন আল-হুসাইনসহ বিশ্বের বিভিন্ন দেশের ৩৫ জন বর্তমান ও সাবেক নেতার পাশাপাশি সরকারি কর্মকর্তা, সেনা কর্মকর্তাসহ তিন শতাধিক কোটিপতির অর্থ পাচারের তথ্য ফাঁস হয় প্যানডোরা পেপারসে।

সংশ্লিষ্টদের মতে, প্যান্ডোরা পেপারসে নাম এলেই কেউ বেআইনি কাজে জড়িত বলে নিশ্চিত হওয়া যায় না। ভিনদেশে অর্থ ও সম্পদ রাখতে চাওয়ার পেছনে কিছু বৈধ কারণও রয়েছে। এর মধ্যে আছে অপরাধীদের আক্রমণ বা অস্থিতিশীল সরকার থেকে সুরক্ষা। তবে অফশোর কোম্পানির মালিকানা থাকা অবৈধ কিছু না হলেও অর্থ ও সম্পদ সরিয়ে নেওয়ার কাজে এ ধরনের গোপন কোম্পানির ব্যবহার ভালো কিছু নয়; বরং তা অপরাধের প্রক্রিয়া গোপন রাখার একটি উপায়।

English Dainikbiswa

ভেঙে মোর ঘরের চাবি, নিয়ে যাবি কে আমারে- চাবি ভেঙে মানেকি…!

রাণীশংকৈলে কেন্দ্রীয় হাইস্কুলের ৫০ বছর পৃর্তিতে সুবর্ণ জয়ন্তী পালন

রাশিয়ার একটি সারমাত ক্ষেপনাস্ত্রই বৃটেনকে ডুবিয়ে দিতে যথেষ্ট

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

রাশিয়ার প্রখ্যাত সাংবাদিক দিমিত্রি কিসলিয়োভ বলেছেন, ব্রিটেন একটি ছোট্ট দ্বীপরাষ্ট্র এবং চিরতরে এটিকে ডুবিয়ে দেয়ার জন্য রাশিয়ার একটি সারমাত ক্ষেপণাস্ত্রই যথেষ্ট।

ব্রিটেনের রুশ-বিরোধী হুমকির জবাব দিতে গিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত এই রুশ সাংবাদিক এ হুশিয়ারি উচ্চারণ করেছেন।খবর বিজনেস স্টেন্ডার্ডের।

রাশিয়ার নিউজ চ্যানেল রাশা-টুডের ব্যবস্থাপনা পরিচালক কিসলিয়োভ এক টেলিভিশন টক-শোতে অংশ নিয়ে বলেন, রাশিয়া মুহূর্তের মধ্যে ব্রিটেনকে মহাসাগরের গভীরে ডুবিয়ে দিতে পারে এবং এজন্য সম্প্রতি উন্মোচন করা একটি সারমাত ক্ষেপণাস্ত্রই যথেষ্ট।

তিনি বলেন, সামান্য দ্বীপরাষ্ট্র হয়ে তারা (ব্রিটেন) কেন বৃহৎ রাষ্ট্র রাশিয়াকে পরমাণু অস্ত্রের হুমকি দেয়।রুশ পরমাণু অস্ত্রের আঘাতে তারা ধ্বংস হয়ে যেতে পারে।

এই রুশ সাংবাদিক আরও বলেন, সারমাত বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্য কিংবা ব্রিটেনের মতো একটি দেশকে ধ্বংস করতে একটি সারমাত ক্ষেপণাস্ত্রই যথেষ্ট।

কয়েকদিন আগে ব্রিটিশ উপ প্রতিরক্ষামন্ত্রী জেমস হিপপি সতর্ক করে দিয়ে বলেছিলেন, ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাতে ব্রিটিশ অস্ত্র ব্যবহার করতে পারে। তিনি পরমাণু অস্ত্র ব্যবহারের প্রচ্ছন্ন হুমকি দেন।

রাশিয়ার সারমাত ক্ষেপণাস্ত্র একসঙ্গে ১০টি পর্যন্ত পরমাণু বোমা বহন করতে এবং কয়েক হাজার কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। আমেরিকা ও ইউরোপের সবগুলো দেশ সারমাতের পাল্লার আওতায় রয়েছে।

রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু অতি সম্প্রতি এই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর ঘোষণা দিয়েছেন।

English Dainikbiswa

রাশিয়ার দ্বিতীয় হামলায় ব্যবহার করল সাবমেরিন 

ধর্ষণের শিকার কিশোরী অভিযোগ দিতে থানায় এসে আবার ধর্ষণ হলো

রাশিয়ার দ্বিতীয় হামলায় ব্যবহার করল সাবমেরিন 

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার দাবি করেছে, কৃষ্ণ সাগর থেকে সাবমেরিন ব্যবহার করে ইউক্রেনের স্থলে দুটি কালিবার মিসাইল ছুড়েছে রুশ বাহিনী।

এর মাধ্যমে দ্বিতীয় বারের মতো ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযানে সাবমেরিন ব্যবহার করার কথা জানিয়েছে রাশিয়া।

প্রতিরক্ষা মন্ত্রণালয় সাবমেরিন ব্যবহার করে হামলার ভিডিও প্রকাশ করেছে। তারা জানিয়েছে, সাবমেরিন থেকে ছোড়া মিসাইল দুটি অজ্ঞাতস্থানে আঘাত হেনেছে।

এদিকে ইউক্রেনে হামলা করার আগে কৃষ্ণ সাগরে নিজেদের শক্তি মজুদ করে রাশিয়া।

এই অঞ্চলটি থেকে যুদ্ধজাহাজ ব্যবহার করে প্রথম থেকেই মিসাইল হামলা করছে রাশিয়া৷ তাদের বেশ কয়েকটি উচ্চক্ষমতা সম্পন্ন যুদ্ধ জাহাজ ও সাবমেরিন এখানে অবস্থান করছে।

তবে রাশিয়ার এ যুদ্ধ জাহাজগুলো লক্ষ্য করে ইউক্রেনও প্রায়ই হামলা করেছে।

গত ১৫ এপ্রিল রাশিয়ার বিশাল যুদ্ধজাহাজ মস্কভা কৃষ্ণ সাগরের অতল গভীরে তলিয়ে যায়।

ইউক্রেন দাবি করে, তাদের তৈরি ও ছোড়া নেপচুন মিসাইল মস্কভাতে আঘাত হানে। যার ফলে জাহাজটি ধ্বংস হয়ে ডুবে যায়।

কিন্তু রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয় জাহাজটিতে আগুন লেগে এর অস্ত্রাগারে বিস্ফোরণ হয়৷ সে বিস্ফোরণের কারণে জাহাজটি ডুবে যায়৷

তবে মস্কভা ডুবে যাওয়ার পর রাশিয়া ইউক্রেনের মিসাইল কারখানাগুলো লক্ষ্য করে ব্যপক আক্রমণ শুরে করেছিল৷

সূত্র: আল জাজিরা

বৃটেন ইউক্রেনকে আরও সামরিক সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ইউক্রেনের পার্লামেন্টে ভিডিও লিংকের মাধ্যমে ভাষণ দিয়ে আরও সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি ইউক্রেনকে আরও ৩০ কোটি পাউন্ডের সামরিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন।

সোমবার ইউক্রেনে রাশিয়ার হামলার পর এই প্রথম কোনো বিদেশি শীর্ষ নেতা কিয়েভের পার্লামেন্টে ভাষণ দিলেন। বরিস জনসন অবশ্য ভিডিও লিংকের মাধ্যমে ভাষণ দিয়েছেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার সময় ১৯৪০-এ উইনস্টন চার্চিল যা বলেছিলেন, সেই কথা একটু বদলে নিয়ে বরিস জনসন বলেন, ‘ইউক্রেনের এই সংগ্রাম আগামী অনেক প্রজন্ম মনে রাখবে ও স্মৃতিচারণ করবে।’

বরিস জনসন বলেন, ইউক্রেনের প্রতিরোধ অনেক মিথ ভেঙে দিয়েছে। তার মধ্যে অন্যতম হলো, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বাহিনী অজেয়, তারা হারতে পারে না। ইউক্রেনের বাহিনী বিশ্বের সামরিক ইতিহাসে গৌরবোজ্জ্বল অধ্যায় যোগ করেছে। ইউক্রেনের দেশপ্রেমের কাছে রাশিয়ার ওয়ার মেশিন থেমে গেছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী জানিয়েছেন, যুক্তরাজ্য ইউক্রেনকে আরও ৩০ কোটি পাউন্ডের সামরিক সাহায্য দেবে। এর মধ্যে ইলেকট্রনিক যুদ্ধাস্ত্র থাকবে। কয়েক হাজার নাইট ভিশন ডিভাইস থাকবে।

এর আগে ৪৫ কোটি পাউন্ডের যুদ্ধাস্ত্র ইউক্রেনকে দিয়েছে যুক্তরাজ্য।

গত সপ্তাহে যুক্তরাজ্য ঘোষণা করেছিল, তারা ক্ষেপণাস্ত্র ছোঁড়া যায় এমন সামরিক যান ইউক্রেনকে দেবে। এর ফলে রাশিয়ার যুদ্ধবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোঁড়া সম্ভব হবে। এছাড়া তারা আনম্যানড এরিয়াল ভেহিকেল (ইউএভি)-ও দেবে। ইতোমধ্যে সাধারণ মানুষকে উদ্ধার করার জন্য ১৩টি ল্যান্ডক্রুজার পাঠিয়েছে যুক্তরাজ্য।

বরিস জনসন ইউক্রেনের পার্লামেন্ট সদস্যদের বলেছেন, তিনি সামরিক সাহায্য করে যাবেন। যতদিন পর্যন্ত দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণ না হচ্ছে, ততদিন অস্ত্র দেওয়া হবে। সূত্র: রয়টার্স।

পুতিনের জারি করা নতুন ডিক্রি বহু দেশের জন্য বড় এক সতর্কবার্তা

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার একটি নতুন ডিক্রি জারি করেছেন।

সেই ডিক্রি অনুযায়ী সহজ ভাষায় বলা যায়, যারাই রাশিয়ার বিরুদ্ধে যাবে তাদের সঙ্গে থাকা চুক্তি বাতিল করা এবং তাদের কাছে পণ্য আমদানি করা বন্ধ করে দেবে রাশিয়া।

সংবা সংস্থা রয়টার্স জানিয়েছে, এমন ডিক্রি জারি করে এখন পর্যন্ত পশ্চিমাদের সবচেয়ে বড় সতর্ক বার্তা দিয়েছেন পুতিন।

তিনি জানিয়ে দিয়েছেন, যে কোনো সময় আমদানি বন্ধ করে দেবেন তিনি।

মূলত যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের আরোপিত নিষেধাজ্ঞার জবাবে এমন ডিক্রি জারি করেছেন পুতিন।

তিনি বলেছেন, যারা রাশিয়ার বিরুদ্ধে যাবে তাদের নিষেধাজ্ঞা দেওয়া হবে, সকল বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করা হবে।

পুতিনের জারিকৃত ডিক্রি অনুযায়ী, রাশিয়া চাইলে কাঁচামাল রপ্তানিও বন্ধ করে দেবে।

কাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হবে সেটি ঠিক করতে কর্মকর্তাদের ১০ দিন সময় দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন।

এখন দেখার বিষয় রাশিয়ার কঠোর নিষেধাজ্ঞার আওতায় কারা পড়ে।

রাশিয়ার গ্যাস নিয়ে কথা ওঠতেই ইতিমধ্যে ইউরোপে গ্যাসের দাম বেড়ে গেছে।

আর পুতিনের নতুন সতর্কবার্তার পর পরিস্থিতি আরও ঘোলাটে হতে পারে। সূত্র: রয়টার্স

পুতিন ক্যান্সার আক্রান্ত// অস্ত্রোপাচার করা লাগবে- নিউইয়র্ক পোস্ট

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্বাস্থ্যের অবস্থা নিয়ে সাম্প্রতিক সপ্তাহ গুলোতে প্রশ্ন দেখা দিয়েছে। তার ক্যান্সার চিকিৎসার জন্য অস্ত্রোপচার করা লাগবে। এসময় তিনি দেশটির নিরাপত্তা পরিষদের সেক্রেটারি কট্টরপন্থী সাবেক পুলিশ প্রধান নিকোলাই প্যাটরুশেভের কাছে সাময়িকভাবে ক্ষমতা হস্তান্তর করতে পারেন। রাশিয়ার টেলিগ্রাম চ্যানেল ‘জেনারেল এসভিআর’র বরাত দিয়ে মার্কিন দৈনিক নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। তবে এই দাবির সত্যতা পুরোপুরি প্রমাণিত নয়।  খবর এনডিটিভি ও ডেইলি মেইলের।

রাশিয়ার ফরেন ইন্টেলিজেন্স সার্ভিসের সাবেক লেফটেন্যান্ট জেনারেল ভিক্টর মিখাইলোভিচ (ছদ্মনাম) ওই টেলিগ্রাম চ্যানেল পরিচালনা করেন। সেই চ্যানেলে পোস্ট করা একটি ভিডিওতে তিনি দাবি করেছেন, পুতিনকে তার ডাক্তাররা অস্ত্রোপচার করানোর পরামর্শ দিয়েছেন। অস্ত্রোপচারের প্রক্রিয়া চলাকালীন এবং পরে প্রেসিডেন্ট পুতিন রাশিয়ার সরকারের নিয়ন্ত্রণ রুশ ফেডারেল পুলিশের নিরাপত্তা পরিষদের প্রধান নিকোলাই প্যাটরুশেভের কাছে হস্তান্তর করবেন।

প্রতিবেদনে বলা হয়েছে, খুব অল্প সময়ের মধ্যেই অস্ত্রোপচার সম্পন্ন করা হবে। পুতিনের ক্ষমতা হস্তান্তরের মেয়াদও সংক্ষিপ্ত হবে বলে ধারণা করা হচ্ছে।

অসমর্থিত এই প্রতিবেদনে বলা হয়েছে, প্রত্যাশিত অস্ত্রোপচার এবং পরবর্তী প্রক্রিয়া পুতিনকে ‘স্বল্প সময়ের’ জন্য অক্ষম করে তুলতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।

ভিডিওর ভাষ্যকার বলেছেন, দীর্ঘ সময়ের জন্য ক্ষমতা হস্তান্তরে পুতিনের রাজি হওয়ার সম্ভাবনা নেই। তবে ফেডারেল পুলিশের নিরাপত্তা পরিষদের প্রধান নিকোলাই প্যাটরুশেভের কাছে তিনি দুই থেকে তিন দিনের জন্য ক্ষমতা হস্তান্তর করতে পারেন।

এই প্রতিবেদনের বিষয়ে জানতে সোমবার প্রশ্ন করা হলে পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, এটা এখনই নিশ্চিত করা যাচ্ছে না। তিনি বলেন, ‘আমি এমন কিছু দেখতে পাইনি, যা এটাকে ব্যাখ্যা করতে সহায়তা করবে।’

ভিডিওটিতে রাশিয়ান অনুসন্ধানী গণমাধ্যম দ্য প্রজেক্টের প্রতিবেদনের বরাত দিয়ে বলা হয়েছে, রাশিয়ার দোর্দণ্ড প্রতাপশালী রাষ্ট্রনেতা ভ্লাদিমির পুতিন গত কয়েক বছরে একজন ক্যানসার চিকিৎসকের কাছে অন্তত ৩৫ বার গেছেন। তিনি নিজের স্বাস্থ্যের ব্যাপারে এতটাই উদ্বিগ্ন হয়েছেন যে, তিনি অপ্রচলিত এবং আদিম থেরাপিও নিয়েছেন।

সম্প্রতি প্রকাশ্যে এবং সরকারি গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময় রুগ্ন চেহারা ও উদাসীন দেখা যায় ৭০ বছর বয়সি পুতিনকে। পরে পারকিনসন-সহ ক্যান্সার এবং অন্যান্য গুরুতর রোগে তিনি আক্রান্ত হয়েছেন বলে গুজব ছড়িয়ে পড়ে।

গত বৃহস্পতিবার প্রকাশিত একটি টেলিগ্রাম পোস্টে বলা হয়, সাবেক পুলিশ প্রধান নিকোলাই প্যাটরুশেভ প্রেসিডেন্ট পুতিনের সাথে দুই ঘণ্টা খোলামেলা আলোচনা করেছেন। পোস্টে দাবি করা হয়েছে, আমরা জানি, প্যাটরুশেভকে পুতিন ইঙ্গিত দিয়েছেন যে, তিনি রাশিয়ার বর্তমান সরকারের একমাত্র বিশ্বস্ত মিত্র এবং বন্ধু হিসাবে বিবেচনা করেন। এছাড়া যদি শরীর খারাপের দিকে মোড় নেয় তাহলে দেশের প্রকৃত নিয়ন্ত্রণ সাময়িকভাবে প্যাটরুশেভের হাতে চলে যাবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন পুতিন।

English Dainikbiswa

জাব উই মেট ছবিতে নায়ক হবার কথা ছিল ববির, নায়ক হলেন শাহিদ।। কিন্তু কেন…?

১৯৪৫ সালে হিরোশিমা নাগাসাকি পরমাণু বোমাও মারতে পারেনি অভাগা সুতোমুকে…! // দেখুন তখনকার কিছু স্মরণীয় ছবি

রাশিয়া খুব শীঘ্রই ইউক্রেনের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করবেন

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘বিশেষ অভিযানের’ ঘোষণা দেন। তবে মে মাসের ৯ তারিখের মধ্যে তিনি ইউক্রেনে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করতে পারেন বলে কয়েকজন পশ্চিমা কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে।

পুতিনের ওই ঘোষণার ফলে রাশিয়া তার রিজার্ভ বাহিনীর সেনাও ইউক্রেনে মোতায়েন করতে পারে বলে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে।

ব্রিটিশ প্রতিরক্ষা সচিব বেন ওয়ালেস গত সপ্তাহে এলবিসি রেডিওকে বলেছেন, আমি মনে করি তিনি তার ‘বিশেষ অপারেশন’ থেকে সরে যাওয়ার চেষ্টা করবেন। তিনি গতি বদলে বলবেন, দেখুন, এটি এখন নাৎসিদের বিরুদ্ধে যুদ্ধ, এবং আমার আরও বেশি সৈন্য প্রয়োজন।

আর এই কথা বলার মতো ভিত্তিও তৈরি হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

সিএনএনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওএসসিইতে মার্কিন রাষ্ট্রদূত মাইকেল কার্পেন্টার বলেছেন, যুক্তরাষ্ট্রের ‘অত্যন্ত বিশ্বাসযোগ্য’ গোয়েন্দা প্রতিবেদন রয়েছে যে রাশিয়া ‘মে মাসের মাঝামাঝি কোনো সময়ে’ লুহানস্ক এবং দোনেস্ককে সংযুক্ত করার চেষ্টা করবে। এমন ইঙ্গিতও রয়েছে যে রাশিয়া দক্ষিণ-পূর্ব শহর খেরসনকে একটি ‘গণপ্রজাতন্ত্র’ ঘোষণার পরিকল্পনা করতে পারে।