পুতিন-এরদোগান ফোনালাপে কিকি বিষয়ে আলোচনা হলো..

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মঙ্গলবার ফোনে কথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগান।

তুরস্কের গণমাধ্যম ডেইলি সাবাহ তুরস্কের প্রেসিডেন্টের দপ্তরের বরাত দিয়ে জানিয়েছে, এরদোগান পুতিনের সঙ্গে নতুন করে হওয়া আলাপচারিতায় বলেছেন, তুরস্কে অনুষ্ঠিত আলোচনা সভায় রাশিয়া-ইউক্রেনের প্রতিনিধিরা যে বিষয়গুলোতে একমত হয়েছিলেন সেগুলো থেকে যেন তারা সরে না যান।

বিবৃতিতে প্রেসিডেন্টের দ্প্তর আরও জানিয়েছে, প্রেসিডেন্ট এরদোগান পুতিনকে যুদ্ধবিরতির গুরুত্বের কথা, মানবিক করিডোরগুলো নিয়ে সঠিকভাবে কাজ করতে এবং নিরাপদভাবে আটকে পড়াদের বের করে নিয়ে আসার ব্যাপারে বলেছেন।

তুরস্কের বিবৃতির পর রাশিয়া এরদোগান-পুতিনের ফোনালাপ নিয়ে আলাদা বিবৃতি দিয়েছে।

তাদের দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, রুশ প্রেসিডেন্ট এরদোগানকে বলেছেন, আজভস্টালে আটকে থাকাদের দায়-দায়িত্ব নিতে হবে ইউক্রেনকে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, পুতিন এরদোগানকে বলেছেন আজভস্টালে যারা আটকে আছেন তারা যেন রাশিয়ার কাছে আত্মসমর্পণ করেন।

রাশিয়ার দেওয়া বিবৃতিতে আরও বলা হয়েছে, যারা আত্মসমর্পণ করবে তাদের আন্তর্জাতিক মানদন্ড অনুযায়ী চিকিৎসা ও নিরাপত্তা দেওয়া হবে।

সূত্র: আল জাজিরা, ডেইলি সাবাহ

 

জার্মানি তাদের ব্যবহৃত পুরাতন বিমান বিধ্বংসী ট্যাংক দিতে যাচ্ছে ইউক্রেনকে

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

জার্মানির প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিন ল্যাম্ব্রেচট মঙ্গলবার জার্মানিতে হওয়া ৪০ দেশের প্রতিরক্ষামন্ত্রীদের একটি বৈঠকে জানিয়েছেন, জার্মানি ইউক্রেনকে তাদের ব্যবহৃত পুরাতন  জেপার্ড বিমান বিধ্বংসী ট্যাংক দিতে যাচ্ছে।

খুব দ্রুত সময়ের মধ্যেই এই ট্যাংকগুলো ইউক্রেনে পাঠানোর অনুমতি দেবে জার্মান সরকার।

আর এর মাধ্যমে প্রথমবারের মতো ইউক্রেনকে প্রকাশ্যে কোনো ভারি অস্ত্র দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে জার্মানি।

জার্মানির ইউএস রামস্ট্যান বিমান ঘাঁটিতে ৪০ দেশের প্রতিরক্ষামন্ত্রীরা বৈঠকে বসেছেন। তাদের এ বৈঠকের লক্ষ্য হলো ইউক্রেনকে কিভাবে আরও অস্ত্র দেওয়া যায় সে বিষয়টি নিয়ে কথা বলা।

এদিকে ইউক্রেনকে সিজার কামান দেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স। অন্যদিকে যুক্তরাজ্য স্টারস্ট্রিক বিমান বিধ্বংসী মিসাইল ও ট্যাংক দেওয়ার ঘোষণা দিয়েছে।

কিন্তু জার্মানি এদিক দিয়ে কোনো পদক্ষেপ নেয়নি। তারা ইউক্রেনকে দেয়নি ভারি কোনো অস্ত্র।

আর এ কারণে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ সমালোচনার মুখে পড়েছেন।

ওলাফ শলৎজ দুর্বল নেতা এমনও বলা হয়েছে।

তবে জার্মান চ্যান্সেলর নিজের সিদ্ধান্তকেই সঠিক বলে দাবি করেছেন, তার মতে ইউক্রেনকে জার্মানি ভারি অস্ত্র দিলে রাশিয়া ক্ষীপ্ত হতে পারে এবং ধরে নিতে পারে যে ন্যাটো এ যুদ্ধে যুক্ত হয়েছে।

তার দাবি, তিনি চান না ভুল বোঝাবুঝির কারণে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাক।

সূত্র: দ্য গার্ডিয়ান

৩ লক্ষ ৭৪ হাজার কোটি টাকায় টুইটার কিনবেন ইলন মাস্ক

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

জল্পনার অবসান ঘটিয়ে মার্কিন ধনকুবের ইলন মাস্কের কাছেই জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার বিক্রি করে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারে মাস্কের কাছে প্রতিষ্ঠানটি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেয় তারা। সোমবার এক বৈঠক থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে। বাংলাদেশী ৩ লক্ষ ৭৪ হাজার কোটি টাকায় (প্রায়) টুইটার কিনবেন ইলন মাস্ক বলে জানা যাচ্ছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, কিছুদিন আগে টুইটারের ৯ দশমিক ২ শতাংশ শেয়ার কিনেছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক। তখন থেকেই তিনি পুরো টুইটার কিনে নেবেন বলে কানাঘুষা শোনা যাচ্ছিল। এবার সেই জল্পনারই অবসান ঘটল।

এর আগে, মাস্ক টুইটারের পূর্ণাঙ্গ মালিকানা কিনে নিতে ৪ হাজার ৩০০ কোটি ডলারের প্রস্তাব দিয়েছিলেন। এ নিয়ে টুইটারের পরিচালনা পর্ষদের সঙ্গে মাস্কের বৈঠক বসে। যদিও টুইটারের পর্ষদ এর আগে মাস্কের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল।

এদিকে, টুইটার বিক্রির খবরে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ইতিমধ্যে ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫০ দশমিক ৬২ ডলারে। তবে ইলন মাস্ক শেয়ারপ্রতি ৫৪ দশমিক ২০ ডলার দিতে চেয়েছেন।

টুইটার কেনার বিষয়টির সূত্রপাত হয় এপ্রিলের শুরুর দিকে। মাস্ক প্রথমে টুইটারের ৯ দশমিক ২ শতাংশ শেয়ার কেনেন।

রীতিমাফিক তখন তাকে পরিচালনা পর্ষদে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। এরপর ১৪ এপ্রিল মাস্ক হঠাৎই পুরো টুইটার কিনে নেওয়ার প্রস্তাব দিয়ে বলেন, সামাজিক মাধ্যমে যে অমিত সম্ভাবনা আছে, তার দ্বার খুলে দিতে চান তিনি।

তবে ইলন মাস্ক টুইটার কেনার পরিকল্পনার করছেন সম্পূর্ণ নিজে। এর সঙ্গে টেসলার কোনো কিছু জড়িত নয়। মাস্ক তার ব্যক্তিগত অর্থ থেকে টুইটার কিনছেন।

টুইটার কিনে নেওয়ার প্রস্তাব দেওয়ার পরই ইলন মাস্ক বলে আসছেন, আরও উন্নয়নের জন্য এবং বাকস্বাধীনতার প্রকৃত প্ল্যাটফর্ম হওয়ার জন্য ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান হতে হবে টুইটারকে।

টুইটার কিনে মাস্ক এই প্লাটফর্মটিতে আমূল পরিবর্তন আনতে পারেন বলেই মনে করা হচ্ছে।

English Dainikbiswa

বরিশালে পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম করলেন হত্যা মামলার আসামির স্ত্রী

তানাকা বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষটা মারা গেছেন

//অনলাইন নিউজ ডেস্ক//

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি জাপানের কেন তানাকা মারা গেছেন। ১১৯ বছর বয়সী নারী তানাকা বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি ছিলেন।

তানাকার মৃত্যুর খবরটি জানিয়েছে জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়টি জানিয়েছে, তানাকা ১৯০৩ সালের ২ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি মারা গেছেন গত ১৯ এপ্রিল।

২০২০ সালের টোকিও অলিম্পিকে মশাল বহন করার কথা ছিল তানাকার। কিন্তু সে বছর পুরো বিশ্বে করোনা মহামারী দেখা দিলে তিনি আর মশাল বহন করতে পারেননি।

এদিকে তানাকার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ।

তারা জানিয়েছে, ২০১৬ সালে তানাক বিশ্বের বয়স্ক ব্যক্তি হিসেবে রেকর্ড গড়েন এবং সে বছর এটি নথিভুক্ত করে তারা।

গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড আরও জানিয়েছে, তাদের কাছে লিপিবদ্ধ তালিকা অনুযায়ী কেন তানাকা বিশ্বের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বছর বেঁচে থাকার রেকর্ড গড়েছিলেন।

গিনেজের রেকর্ড অনুযায়ী, সবচেয়ে বেশি বয়স বেঁচে থাকার রেকর্ড গড়েছিলেন ফরাসি নারী জান ক্যাঁমট। তিনি ১২২ বছর বেঁচে ছিলেন।

এদিকে ১৯০৩ সালে জন্ম নেওয়া কেন তানাকা ১৯ বছর বয়সে এক চালের আড়তদারকে বিয়ে করেন। তিনি ১০৩ বছর বয়স পর্যন্ত পারিবারিক এ দোকানটিতে কাজ করেছিলেন।

কেন তানাকা তার জীবনে দুইবার ক্যান্সারে আক্রান্ত হয়েও বেঁচে গিয়েছিলেন। তাছাড়া তার জীবনে তিনি দেখেছেন দুটি বিশ্বযুদ্ধ। দেখেছেন স্প্যানিশ ফ্লু ও কোভিড-১৯ মহামারি। এ সবগুলো থেকেই বেঁচে ছিলেন জাপানি নারী কেন তানাকা।

সূত্র: সিএনএন

English Dainikbiswa

চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের বর্ধিত সভা ও ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে

বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার জেলা পর্যাযে ডুমুরিয়ার ৪ জন শিক্ষার্থীর কৃতিত্ব

২য় বার প্রেসিডেন্ট হলেন ম্যাক্রোঁ।। পুলিশের সাথে বিরোধীদের সংঘর্ষে নিহত ২

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ফ্রান্সের রাজধানী প্যারিসে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত প্রার্থী মারিন লে পেনের সমর্থকদের সঙ্গে সংঘর্ষ হয়েছে পুলিশের।

রোববার মধ্যরাতের পর প্যারিসের কেন্দ্রীয় এলাকা শ্যাটেলেটে পুলিশের সঙ্গে সংঘাতে জড়ান লে পেনের সমর্থকরা।

একই সময়ে প্যারিসের সিন নদীর সবচেয়ে পুরনো সেতু পন্ট নিউফেও বিক্ষোভ শুরু হয়। সে সময় একটি গাড়ি পুলিশের দিকে তেড়ে আসতে শুরু করলে আত্মরক্ষার্থে গাড়িটি লক্ষ্য করে গুলি করেন আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্য। এতে গাড়ির ভেতর থাকা তিনজনের মধ্যে দুজন ঘটনাস্থলেই নিহত হন, আহত হন একজন।

বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি বেপরোয়া গাড়ি পুলিশের কর্মকর্তাদের দিকে আসতে দেখে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়। এতে গাড়িতে থাকা দুজন মারা যান। এ ঘটনায় ইতোমধ্যে তদন্তে নেমেছে প্রশাসন।

এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন কেন্দ্র করে নিরাপত্তার চাদরে মোড়ানো ছিল প্যারিস। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মেরিন লে পেনকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ইমানুয়েল ম্যাক্রোঁ।

সূত্র: এএফপি, এনডিটিভি

English Dainikbiswa

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী জেলেনস্কির সাথে কিয়েভে সাক্ষাৎ

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী জেলেনস্কির সাথে কিয়েভে সাক্ষাৎ

//দৈনিক বিশ্ব ডেস্ক//

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্থনি ব্লিনকেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। ইউক্রেনের রাজধানী কিয়েভে গিয়ে রোববার তারা জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার ইউক্রেন আগ্রাসন শুরুর পর থেকে জেলেনস্কি ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে এটি ছিল প্রথম সাক্ষাৎ।

জেলেনস্কি রোববার এক টুইটে বলেন, ‘আজ ইউক্রেনের জনগণ ঐক্যবদ্ধ ও শক্তিশালী। ইউক্রেন-যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব ও অংশীদারিত্ব এ যাবতকালের মধ্যে সবচেয়ে বেশি মজবুত অবস্থায় রয়েছে।’

রোববার সকালে ইউটিউবকে সাক্ষাতকার দেয়ার সময় প্রেসিডেন্টের সহকারি ওলেকসি আরেসতোভিচ এ বৈঠকের কথা নিশ্চিত করেন। বৈঠকটি তখনও চলমান ছিল।

তিনি বলেন, ‘প্রেসিডেন্টের সাথে কথা বলার সময় তারা যতটা সম্ভব সহায়তা দেয়ার কথা বলেছেন।’ এর আগে শনিবার জেলেনস্কি বলেন, তিনি এ পর্যন্ত ইউক্রেনকে ওয়াশিংটনের দেয়া সহায়তার জন্য অত্যন্ত কৃতজ্ঞ।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। দেশটির রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে গোলা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ বাহিনী।

যুদ্ধে দুই পক্ষেরই ব্যাপক প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে। জাতিসংঘ বলছে, যুদ্ধের কারণে ইতোমধ্যে ইউক্রেন ছেড়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন ৫০ লাখেরও বেশি মানুষ।

সূত্র জানায়, রাশিয়ার সীমান্তবর্তী ইউক্রেনের শহরগুলো ঘিরে রেখেছে রুশ সামরিক বাহিনী; হামলা চলছে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও।

রাশিয়ার গোলা ও ক্ষেপণাস্ত্র হামলায় খারকিভ শহরেও ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে। সূত্র: এএফপি, বাসস।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ// জাতিসংঘ মহাসচিব সরাসরি কথা বলবেন

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়ানক এ যুদ্ধে এ পর্যন্ত কয়েক হাজার মানুষের প্রাণ গেছে বলে মনে করা হয়। দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন অর্ধ কোটিরও বেশি ইউক্রেনীয়। তারা পোল্যান্ডসহ প্রতিবেশি দেশগুলোতে আশ্রয় নিয়েছেন।

এ অবস্থায় যুদ্ধ থামাতে তুরস্কসহ কয়েকটি দেশ মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হতে চেয়েছে। একটি সমঝোতার পথ খুঁজে পেতে তুরস্কে একাধিক বৈঠকেরও আয়োজন করা হয়। তবে এসব বৈঠক থেকে এমন কোনো সিদ্ধান্ত আসেনি যা ইউক্রেনে যুদ্ধ থামিয়ে আবারও শান্তি ফিরিয়ে আনবে।

‘যুদ্ধ থামাও’, ‘যুদ্ধাপরাধ হচ্ছে’- এ ধরনের উক্তি বারবারই শোনা যাচ্ছিল বিশ্বসংস্থা জাতিসংঘের মুখে। তারা বারবার শান্তির ডাক দিয়ে যাচ্ছিলেন। জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেসও যুদ্ধ থামিয়ে একটি সমঝোতার পথ বের করার জন্য দুই পক্ষের প্রতি আহ্বান জানিয়ে আসছিলেন।

কিন্তু প্রকৃত পক্ষে জাতিসংঘের পক্ষ থেকে মাঠে নেমে চেষ্টা তেমন দৃশ্যমান হয়নি। জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেসকে ইউক্রেন ও রাশিয়ার শীর্ষ নেতাদের সঙ্গে সরাসরি বৈঠকেও দেখা যায়নি।

এবার মাঠে নামছেন সেই গুতেরেসই। ‘নেভার লেট দেন নেভার’; অর্থাৎ একেবারে না হওয়ার চেয়ে দেরি করে শুরু করা ভালো। তাই গুতেরেসের এ চেষ্টাকে স্বাগত জানানো ছাড়া কোনো পথ খোলা থাকছে না।

ইউক্রেন যুদ্ধ শুরুর দুই মাস পার হয়ে গেছে। এরই মধ্যে সীমাহীন ভোগান্তিতে পড়ে দেশ ছেড়েছেন লাখ লাখ ইউক্রেনীয়। যারা দেশের অভ্যন্তরে রয়েছেন, তাদের ভেতরে আতঙ্ক- কখনো রাশিয়ার ফেলা বোমা তাদের প্রাণ কেড়ে নিয়ে যায়!

যুদ্ধের কারণে রাশিয়ার ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমের বিশ্ব, কার্যত এসব নিষেধাজ্ঞার প্রভাব পড়ছে উন্নয়নশীল দেশগুলোর ওপরও। বিশ্বব্যাপী বেড়ে গেছে তেল, গ্যাস, স্টিল ও খাদ্যপণ্যের মূল্য। কারণ, রাশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশ। একইসঙ্গে বিশ্বে উৎপাদিত গমের একটি বড় অংশ আসে রাশিয়া থেকে।

শুক্রবার জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, মহাসচিব এন্তোনিও গুতেরেস এ সপ্তাহেই রাশিয়া ও ইউক্রেন সফর করবেন। এসব সফরে তিনি দুই দেশের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন।

গুতেরেস দুইদিনের মস্কো সফরের পর বৃহস্পতিবার জেলানস্কি ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাত করবেন। পুতিন মঙ্গলবার গুতেরেসের সাথে সাক্ষাত করবেন- এমন খবর নিশ্চিত করেছে ক্রেমলিন।

সূত্র জানায়, এ যুদ্ধের কারণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যরা আংশিকভাবে বিভক্ত হয়ে পড়েছে। এ পরিষদের সদস্য দেশগুলো হলো- যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন, চীন ও রাশিয়া। এদের মধ্যে রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের নিন্দা জানাতে অস্বীকৃতি জানিয়েছে চীন। তারা বলছে, এটি মস্কোকে দুর্বল করার পশ্চিমা প্রচেষ্টার অংশ। এক্ষেত্রে রাশিয়া হচ্ছে ভূক্তভুগি দেশ।

যা হোক, একটু দেরি হলেও সমঝোতার প্রচেষ্টায় সরাসরি মাঠে নেমেছে জাতিসংঘ। এর আগে তারা যে কোনো চেষ্টা চালাননি- এমন নয়। কিন্তু সেসব চেষ্টার চেয়ে এবার সরাসরি ভূমিকায় দেখা যাচ্ছে জাতিসংঘ মহাসচিবকে। ফল কী আসে, তা হয়তো সময়ই বলে দেবে?

শেষ হোক ইউক্রেনে রক্তক্ষয়ী লড়াই। সেখানে মানুষ স্বাভাবিত জীবনে ফিরুক। আর ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ভয়ঙ্কর ভবিষ্যদ্বানী মিথ্যা প্রমাণিত হোক। চলতি সপ্তাহে ভারত সফরে থাকা বরিস বলেছেন, আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত চলতে পারে ইউক্রেন যুদ্ধ। এমনটা হলে আরও অনেক ক্ষতি দেখতে হবে বিশ্বকে।

English Dainikbiswa

ইন্দোনেশিয়া পাম অয়েল রপ্তানিতে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে

ইন্দোনেশিয়া পাম অয়েল রপ্তানিতে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

বিশ্বের বৃহত্তম পাম অয়েল উৎপাদনকারী দেশ ইন্দোনেশিয়া এবার রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। স্থানীয় সময় শুক্রবার (২২ এপ্রিল) এ নিষেধাজ্ঞা দেয় জোকো উইদোদোর সরকার। এই নিষেধাজ্ঞা আগামী বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য কার্যকর হবে।

ভোজ্যতেলের সংকট সৃষ্টি হওয়ায় এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বলেন, বাসা বাড়িতে রান্নার তেলের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে তেলের কাঁচামাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় কেবিনেটের বৈঠকে দেশটির প্রেসিডেন্ট আরও বলেন, দেশে পর্যাপ্ত পরিমাণে সাশ্রয়ীমূল্যে রান্নার তেল সরবরাহ করার জন্য পরিস্থিতির পর্যবেক্ষণ ও মূল্যায়ন করবেন তিনি।

দেশটির অ্যাটর্নি জেনারেলের কার্যালয় (এজিও) সিঙ্গাপুরভিত্তিক উইলমার ইন্টারন্যাশনালের সাথে যুক্ত একজনসহ চারটি পাম তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানের নির্বাহী ও বাণিজ্য মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তাকে গ্রেপ্তারের ঘোষণা দেয়ার মাত্র কয়েকদিন পরই জোকো উইদোদোর এ ঘোষণা এলো।

এজিও বলছে, বাণিজ্য মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা গত মাসে সরকার-নির্ধারিত মূল্যে দেশীয় বাজারের শর্ত পূরণে ব্যর্থ হওয়া কোম্পানিগুলোর রপ্তানি পারমিট দেন।

ইন্দোনেশিয়া গত জানুয়ারিতে সাময়িকভাবে কয়লা রপ্তানিতে একই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছিল।

রান্নার তেল ইন্দোনেশিয়ার স্থানীয় খাবারে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং এটির প্রধান উৎস পাম অয়েল। একই সঙ্গে পাম অয়েল দেশটির রপ্তানি করা পণ্যগুলোর মধ্যে শীর্ষে রয়েছে।

এদিকে, মধ্যে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের নেতিবাচক প্রভাব বিশ্ববাজারে পড়ায় খাদ্যপণ্য ও তেলের সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। ফলে সবকিছুর দাম বাড়ছে হু হু করে। ইন্দোনেশিয়াতেও বেড়ে গেছে সব পণ্যের দাম। রমজান মাসে চাহিদা সঙ্গে সঙ্গে সংকট আরও বেড়ে গেছে। সূত্র: নিক্কেই এশিয়া

English Dainikbiswa

মাগুরায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘ডিজিটাল ডিভাইস’ ব্যবহার ও এতে সহযোগিতা, ছাত্রলীগ নেতাসহ আটক ৬

রাশিয়া কেন ইউক্রেনের ক্ষতিগ্রস্থ ট্যাংক, যুদ্ধযান নিয়ে যাচ্ছে জানলে অবাক হবেন

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, রাশিয়ার সেনারা ইউক্রেনের ভালো এবং ভাঙাচোরা যুদ্ধযান ও ট্যাংক আটক করছে। আর সেগুলো তারা নিয়ে যাচ্ছে একটি কারখানায়। সেখানে এই যুদ্ধযান ও ট্যাংকগুলো ঠিক করা হচ্ছে।

ইউক্রেনের কাছ থেকে যুদ্ধযান ছিনিয়ে নিয়ে ও রুশ হামলায় ধ্বংসপ্রাপ্ত হওয়া ট্যাংকগুলো ঠিকঠাক করে সেগুলো কথিত লুহানেস্ক ও দোনেৎস্ক রিপাবলিকে দেওয়া হবে।

এগুলো ঠিক করা হচ্ছে যুদ্ধের কাছাকাছি একটি স্থানে। সেখানে কারখানা স্থাপন করেছে রুশ বাহিনী। আর এই কারখানায় রয়েছে উচ্চ দক্ষতাসম্পন্ন ইঞ্জিনিয়ার ও কর্মী। তারা উচ্চক্ষমতা সম্পন্ন মেশিন ও সরঞ্জাম দিয়ে এগুলো খুব দ্রুত সময়ের মধ্যে ঠিক করে দিচ্ছেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, একটি বিটিআর-৮০ সৈন্যবহনকারী যুদ্ধযানের ইঞ্জিন মাত্র ৮ ঘণ্টার মধ্যে বদলে ফেলছে এই ইঞ্জিনিয়াররা।

এই কারখানায় অবশ্য রাশিয়ার যুদ্ধযান ও ট্যাংকগুলো ঠিক করা হচ্ছে। তবে ইউক্রেনের আটক করা যানগুলো আগে ঠিক করে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে কর্মীদের।

রাশিয়া জানিয়েছে, এখন পর্যন্ত ইঞ্জিনিয়াররা এই কারখানায় ইউক্রেনের আটককৃত ১২টি ভারি যান ও ট্যাংক ঠিক করে দিয়েছেন। বর্তমানে রাশিয়ার ট্যাংক বিধ্বংসী হামলায় যে ট্যাংকগুলো ধ্বংস হয়েছে সেগুলো ঠিক করা হচ্ছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এগুলো লুহানেস্ক ও দোনেৎস্ক রিপাবলিকে পাঠানোই রাশিয়ার পরিকল্পনা।

সূত্র: জেরুজালেম পোস্ট

স্পেনে নোভাটেকের সাবেক শীর্ষ ব্যবস্থাপক, তার স্ত্রী ও মেয়েকে মৃত অবস্থায় পাওয়া গেছে

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

নোভাটেকের প্রাক্তন শীর্ষ ব্যবস্থাপক সের্গেই প্রোটোসেনিয়ার মৃতদেহ এবং তার স্ত্রী ও কন্যার মৃতদেহ স্পেনের ললোরেট ডি মার শহরের একটি বাড়িতে পাওয়া গেছে।

টেলিসিনকো টিভি চ্যানেলের মতে, স্পেন তিনজনের মৃত্যুর তদন্ত শুরু করেছে – প্রোটোসেনিয়া, তার স্ত্রী এবং মেয়ে। কাতালোনিয়ার পুলিশ বিশ্বাস করতে আগ্রহী যে লোকটি তার পরিবারের সদস্যদের হত্যা করেছে এবং তারপর আত্মহত্যা করেছে।

Telecinco এবং El Punt Avui এর মতে, সের্গেই প্রোটোসেনিয়ার স্ত্রী ও মেয়ের দেহে ছুরিকাঘাতের ক্ষত ছিল। তাদের বিছানায় পাওয়া গেছে, যখন বাগানে লোকটির লাশ পাওয়া গেছে। তার পাশে একটি কুড়াল ও একটি ছুরি পাওয়া গেছে।

প্রাক্তন নোভেটেক ম্যানেজারের ভাগ্য অনুমান করা হয়েছিল 400 মিলিয়ন ইউরো।

প্রোটোসেনিয়া ফ্রান্সে স্থায়ীভাবে বসবাস করতেন। পরিবারটি ইস্টার ছুটিতে স্পেনে এসেছে।

18 এপ্রিল, গাজপ্রমব্যাঙ্কের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ভ্লাদিস্লাভ আভায়েভ, তার স্ত্রী এবং মেয়েকে মস্কোতে মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশের ধারণা, ব্যবসায়ী তার স্ত্রী ও মেয়েকে গুলি করে হত্যা করেন এবং পরে আত্মহত্যা করেন।

PJSC Novatek প্রাকৃতিক গ্যাস উৎপাদনে নিযুক্ত একটি কোম্পানি। উৎপাদনের পরিমাণের দিক থেকে এটি রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম কোম্পানি।