পুতিনের দুই কন্যাদেরও মার্কিনের নিষেধাজ্ঞা

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

যুক্তরাষ্ট্র অবশেষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই মেয়ের ওপরও নিষেধাজ্ঞা জারি করেছে।

ইউক্রেনে হামলার কারণে বুধবার হোয়াইট হাউজের পক্ষ থেকে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। নতুন নিষেধাজ্ঞার আওতায় এসেছে রাশিয়ার শীর্ষ সরকারি ও বেসরকারি ব্যাংক।

পুতিনের এই দুই মেয়ের নাম মারিয়া ভরোন্তোসভা ও ক্যাটেরিনা টিখোনোভা। রুশ প্রেসিডেন্টের সাবেক স্ত্রী লিউডমিলা শেকরেবনেভার গর্ভজাত সন্তান তারা।

মার্কিন অর্থ বিভাগ ক্যাটেরিনা টিখোনোভাকে একজন প্রযুক্তি এক্সিকিউটিভ হিসেবে চিহ্নিত করেছে। তার কাজকর্ম রাশিয়ার প্রতিরক্ষা শিল্পের জন্যে সহায়ক।

মারিয়া ভরোন্তোসভা রাষ্ট্রের অর্থায়নে পরিচালিত জেনেটিক রিসার্চ প্রোগ্রামে কাজ করেন। এটি ব্যক্তিগতভাবে পুতিন তত্ত্বাবধান করেন।

পুতিনের দুই মেয়ের কথা ইঙ্গিত করে এক সিনিয়র মার্কিন কর্মকর্তা বলেন, ‘আমরা বিশ্বাস করি পুতিনের অনেক সম্পদ পরিবারের সদস্যদের নামের আড়ালে গোপন রাখা হয়েছে। এই কারণে আমরা তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছি।’

নতুন নিষেধাজ্ঞায় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের স্ত্রী ও মেয়ে এবং রুশ নিরাপত্তা কাউন্সিলের সদস্যরাও রয়েছেন। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ এবং বর্তমান প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন এর আওতায় এসেছে।

এক বিবৃতিতে হোয়াইট হাউজ জানায়, এ সব ব্যক্তিবর্গ রুশ জনগণের অর্থে নিজেরা বিত্তশালী হয়েছেন। এদের কেউ কেউ ইউক্রেনে পুতিনের যুদ্ধে প্রয়োজনীয় সমর্থনও দিচ্ছেন।

জেলেনস্কি বলেন যেভাবেই হোক শান্তি আলোচনায় বসতে হবে

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ইউক্রেনের বন্দরনগরী মারিওপোলে হাজার হাজার মানুষকে হত্যার প্রমাণ রাশিয়া লুকাচ্ছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বুধবার তুরস্কের হ্যাবার্টক টিভিকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি এমন অভিযোগ করেছেন। খবর এএফপির।

সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, কেন আমরা মানবিক সহায়তা নিয়ে মারিওপোলে যেতে পারছি না, তার কারণ হলো ভয়।  সেখানে কী ঘটছে তা বিশ্ববাসী দেখতে পাবে।  আমি মনে করি শহরটি একটি ট্র্যাজেডি।  সেটি নরক। আমি জানি যে, সেখানে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং কয়েক হাজার আহত হয়েছেন।

রাশিয়া হত্যার প্রমাণ লুকাতে পারবে না জানিয়ে তিনি বলেন, যেসব ইউক্রেনীয় মারা গেছে এবং যারা আহত হয়েছে তাদের তথ্য লুকাতে পারবে না। এ সংখ্যা হাজার হাজার, এটা লুকানো অসম্ভব।

জেলেনস্কির অভিযোগ— রাশিয়া ইতোমধ্যে কিয়েভের বাইরে বুচা এবং আশপাশের বেশ কয়েকটি শহরে সংঘটিত অপরাধের প্রমাণ গোপন করার চেষ্টা করেছে।

রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার বিষয়ে জেলেনস্কি আরও বলেন, যেভাবেই হোক এটি হতে হবে।  আমি মনে করি এটি ছাড়া এ যুদ্ধ বন্ধ করা কঠিন।

তবে মস্কোর সঙ্গে আলোচনায় আসা কঠিন ছিল জানিয়ে তিনি বলেন, আমরা বুঝতে পারি যে আমরা কার সঙ্গে কাজ করছি।

 

এরদোগানের মন্তব্যকে অগ্রহণযোগ্য হস্তক্ষেপ বলছে তিউনিসিয়া

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

পার্লামেন্ট বিলুপ্ত করে দেওয়ায় উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার প্রেসিডেন্ট কায়েস সাঈদের সমালোচনা করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এর জেরে দেশটিতে আঙ্কারার রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় প্রচার করা এক বিবৃতিতে বলা হয়েছে, কায়েস সাঈদ দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওসমান জারদানিকে বলেন, তিনি ‘তিউনিসিয়া নিয়ে যে কোনো ধরনের হস্তক্ষেপ’ প্রত্যাখ্যান করছেন। যদিও এতে সরাসরি এরদোগানের কথা উল্লেখ করা হয়নি। খবর আল জাজিরার।

গত বছরের জুলাইয়ে সাঈদ তিউনিসিয়ার ক্ষমতা দখল করেন। এর প্রায় ৮ মাস পর গত সপ্তাহে পার্লামেন্ট ভেঙে দিয়েছেন। দেশটিতে আরব বসন্তের মাধ্যমে ২০১১ সালে গণতান্ত্রিক ব্যবস্থা শুরু হয়েছিল।

পার্লামেন্ট ভেঙে দেওয়ার পর সোমবার এরদোগান সাঈদের তীব্র সমালোচনা করেন। তিউনিসিয়ার প্রেসিডেন্টের সর্বশেষ পদক্ষেপকে ‘তিউনিসিয়ার জনগণের ইচ্ছার প্রতি আঘাত’ ও ‘গণতন্ত্রের ওপর দাগ’ বলে মন্তব্য করেন তুরস্কের প্রেসিডেন্ট।

তিউনিসিয়ায় ভেঙে যাওয়া সংসদে আন নাহদার আধিপত্য ছিল। দলটি এরদোগানের একেপি পার্টির ঘনিষ্ঠ মিত্র ও সাঈদের শত্রু।

মঙ্গলবার তিউনিসিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দেয়। এতে এরদোগানের মন্তব্যের জন্য ‘বিস্ময়’ প্রকাশ করা হয়। এ বক্তব্যকে অভিহিত করা হয় তিউনিসিয়ার অভ্যন্তরীণ বিষয়ে  অগ্রহণযোগ্য হস্তক্ষেপ’ হিসেবে।

বুধবার সকালে তিউনিসিয়ার পররাষ্ট্রমন্ত্রী জারদানি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর টেলিফোনে কথা বলেন এবং তুরস্কের রাষ্ট্রদূতকে তলব করেন।

ক্ষমতা দখলের জন্য পশ্চিমা দেশ ও বিভিন্ন মানবাধিকার সংগঠনের তীব্র সমালোচনার মধ্যে রয়েছেন প্রেসিডেন্ট সাঈদ। জাইন আল আবেদিন বেন আলীর পতনের মধ্য দিয়ে দেশটিতে গণতন্ত্রের সূত্রপাত হয়েছিল, যা সাঈদের ক্ষমতা দখলের মাধ্যমে সমাপ্তি ঘটতে পারে—এমন শঙ্কা দেখা দিয়েছে।

English Dainikbiswa

ভারতের সবচেয়ে ধনী হয়েও সোনার অলঙ্কার পরেন না নীতা আম্বানি, কেন…?

টানা ৫০ বার ফেল।। এরপর Google এ ১.১০ কোটি টাকা প্যাকেজের চাকরি

ইলন মাস্ক-ই বিশ্বের শীর্ষ ধনী রইলেন

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

বিশ্বের ধনীদের তালিকা আবারও শীর্ষ স্থান অধিকার করেছেন ইলন মাস্ক। মার্কিন ম্যাগাজিন ফোর্বস প্রকাশিত তালিকার সর্বশেষ সংস্করণে এই তথ্য জানা যায়। খবর সিএনএনের।

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, টেসলা ও স্পেস এক্সের মতো প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ এখন ৩০০ বিলিয়ন ডলার (প্রায় ২৫ লাখ ৫০ হাজার কোটি টাকা)।

এই তালিকার দ্বিতীয় স্থানে থাকা অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের চেয়েও ১০০ বিলিয়ন ডলার বেশি।

এছাড়াও ইলন মাস্ক এখন কালজয়ী বিনিয়োগকারী ও বার্কশায়ার হ্যাথাওয়ের সিইও ওয়ারেন বাফেটের চেয়ে দ্বিগুণেরও বেশি সম্পদের মালিক।

মাইক্রোসফটের দুই সাবেক সিইও বিল গেটস (১৩৬ বিলিয়ন) ও স্টিভ বলমারের (১০০ বিলিয়ন) সমন্বিত সম্পদের চেয়েও ইলন মাস্কের সম্পদ বেশি। একই কথা বলা যায় গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজ (১২০ বিলিয়ন) ও সের্গেই ব্রিনের (১১৫ বিলিয়ন) ক্ষেত্রেও।

রাশিয়া একদিনে তেল-গ্যাস থেকে কত আয় করে জানলে অবাক হবেন…

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

রাশিয়ার কাছ থেকে ধীরে ধীরে তেল, গ্যাসসহ যে সকল  জ্বালানি আছে সেগুলো কেনা কমিয়ে দেওয়া বা বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে ইউরোপের দেশগুলো।

তাদের দাবি, রাশিয়া তেল ও গ্যাস বিক্রির টাকা দিয়ে যুদ্ধসামগ্রী বানাচ্ছে এবং সেগুলো ইউক্রেনের সাধারণ মানুষের ওপর প্রয়োগ করছে।

ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার ওপর এখন আরও নিষেধাজ্ঞা দিতে চায়। তারা চায় রাশিয়াকে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত করে দিতে। যেন তারা অন্য কোনো দেশের ওপর আগ্রাসন না চালাতে পারে।

এখন প্রশ্ন হলো ইউরোপে নিজেদের তেল, গ্যাস ও অন্যান্য জ্বালানি বিক্রি করে রাশিয়া প্রতিদিন কত আয় করে?

এ বিষয়টির উত্তর দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান জোসেফ বোরেল।

মঙ্গলবার ইউরোপীয়ান পার্লামেন্টকে বোরেল বলেন, প্রতিদিন, গড়ে আমরা জ্বালানি কেনার জন্য রাশিয়াকে ১ বিলিয়ন ইউরো দেই!

তিনি আরও বলেন, আর অবশ্যই এই অর্থ ইউক্রেন যুদ্ধে ব্যয় করছে রাশিয়া।

তবে জোসেপ বোরেল নিজেদের অসহায়ত্বের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের মধ্যে কিছু দেশ রাশিয়ার গ্যাসের ওপর এতোটাই নির্ভরশীল যে আমরা চাইলেও এই মূহুর্তে রাশিয়ার গ্যাসের ওপর নিষেধাজ্ঞা দিতে পারব না।

তিনি জানান, এক রাতের মধ্যেই রাশিয়ার জ্বালানির ওপর নিষেধাজ্ঞা দিতে পারবেন না তারা।

তবে রাশিয়ার জ্বালানির ওপর নিষেধাজ্ঞার অংশ হিসেবে রাশিয়া থেকে কয়লা আমদানির ওপর নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তাব উত্থাপন করেছে ইউরোপীয় ইউনিয়ন।

যদি ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের সবাই মিলে এ সিদ্ধান্তে রাজি হয় তাহলে রাশিয়া ইউক্রেনে হামলা করার পর প্রথমবারের মতো দেশটির জ্বালানির ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করবে ইউনিয়ন। সূত্র: এনডিটিভি

English Dainikbiswa

খুলনার রূপসায় ইট ভাটায় জরিমানা

রাশিয়ার জ্বালানি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়ে আমেরিকা নিজে কি করছে…!

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ইউক্রেনে রুশ বাহিনী হামলা শুরু করার দুই সপ্তাহ পর রাশিয়ার জ্বালানি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে ওই নিষেধাজ্ঞার পর রাশিয়া থেকে তেল আমদানি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাতে গত রোববার রুশ সংবাদমাধ্যমগুলো এ খবর প্রকাশ করেছে।

চীনের দৈনিক গ্লোবাল টাইমস বলছে, যুক্তরাষ্ট্রের তেল আমদানির এ তথ্য দিয়েছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি সেক্রেটারি মিখাইল পোপভ। তিনি বলেন, যুক্তরাষ্ট্র শুধু রাশিয়া থেকে তেল আমদানি করছে না, এক সপ্তাহে দৈনিক অপরিশোধিত তেল আমদানি ৪৩ শতাংশ বা ১ লাখ ব্যারেল বাড়িয়েছে।

ইউরোপকেও ওয়াশিংটনের একই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানোর প্রসঙ্গ টেনে মিখাইল পোপভ বলেন, যুক্তরাষ্ট্র যে এমন চমক দেবে, সেটা ইউরোপের আগেই বোঝা উচিত ছিল। তিনি বলেন,  শুধু তেল নয়, জরুরি পণ্য বলে রাশিয়া থেকে খনিজ সার আমদানি করতে মার্কিন কোম্পানিগুলোকে অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র।’

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করার পর যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেশগুলো মস্কোর ওপর একের পর এক নিষেধাজ্ঞা দেয়। অর্থনীতির চালিকা শক্তি দেশটির জ্বালানি তেলে নিষেধাজ্ঞার কথাও ভাবে পশ্চিমা দেশগুলো। তবে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিলেও রাশিয়ার তেল-গ্যাসের ওপর নির্ভরশীলতার কারণে ইউরোপের পক্ষে সেটা সম্ভব হয়নি।

তবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাশিয়ার জ্বালানি পণ্যের ওপর নিষেধাজ্ঞা না দিলেও যুক্তরাজ্য ঘোষণা দেয়, চলতি বছরে শেষ থেকে ধাপে ধাপে রাশিয়ার তেল আমদানি থেকে সরে আসবে তারা। এরপর যুক্তরাষ্ট্র এবং ইউরোপে তাদের প্রধান মিত্র যুক্তরাজ্য মিলে ইউরোপকে রাশিয়ার তেল আমদানি বন্ধে চাপ দিতে থাকে।

গত ৮ মার্চ রাশিয়া থেকে তেল, প্রাকৃতিক গ্যাস ও কয়লা আমদানিতে নিষেধাজ্ঞার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়ে বাইডেন বলেন, রাশিয়া থেকে জ্বালানি আমদানি বন্ধের কারণে তাঁর দেশকে মূল্য দিতে হবে। কিন্তু আইনপ্রণেতারা এমন পদক্ষেপের ব্যাপারে একমত।

রাশিয়ার জ্বালানি আমদানির ওপর নিষেধাজ্ঞা দিয়ে বাইডেন ওই দিন একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। প্রেসিডেন্ট বাইডেনের এ আদেশ তাৎক্ষণিক কার্যকর হয়। তবে মার্কিন ট্রেজারি বিভাগ জানায়, আগে হওয়া চুক্তি অনুযায়ী আমদানির জন্য ৪৫ দিন সময় পাবে কোম্পানিগুলো। ২২ এপ্রিল এই সময় শেষ হবে।

English Dainikbiswa

বিএনপি নেতা ইশরাক হোসেন গ্রেফতার

চীনে শুরু হওয়া করোনা এখন দৈনিক সংক্রমন ২০ হাজার

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

চীনে বুধবার করোনার দৈনিক সংক্রমণ ২০ হাজার ছাড়িয়েছে। দেশটিতে মহামারি শুরুর পর এটি সর্বোচ্চ দৈনিক সংক্রমণ।

এদিকে সাংহাইয়ে লকডাউন সত্তে¦ও করোনা সংক্রমণ বেড়েই চলেছে।

বিশ্বে চীনে ২০১৯ সালে করোনার প্রথম প্রাদুর্ভাব ঘটে। সে সময়ে দেশটি করোনা নিয়ন্ত্রণে যে শুন্য নীতি ঘোষণা করে তা এখন প্রচন্ড চাপের মুখে পড়ে গেছে।

চলতি বছর মার্চ পর্যন্ত কর্তৃপক্ষ স্থানীয়ভাবে লকডাউন, গণপরীক্ষা এবং আন্তর্জাতিক ভ্রমণে কঠোর নিষেধাজ্ঞা দিয়ে দৈনিক সংক্রমণ কম রাখতে পেরেছে। কিন্তু সম্প্রতি দৈনিক সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

কর্মকর্তারা বলছেন, তারা সাংহাইয়ের কাছে তীব্র সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত করেছেন।

চীনের ন্যাশনাল হেলথ কমিশন এক বিবৃতিতে বলছে, বুধবার নতুন করে ২০ হাজার ৪৭২ জন করোনায় আক্রান্ত হয়েছে। তবে কেউ মারা যায়নি।

আক্রান্তদের অধিকাংশই উপসর্গহীন।

এদিকে চীনের ৮০শতাংশেরও বেশি সংক্রমণ বৃহত্তম নগরী সাংহাইয়ে হচ্ছে বলে কর্মকর্তারা বুধবার জানিয়েছেন।

আড়াইকোটি জনসংখ্যার এনগরীতে ধাপে ধাপে লকডাউন দেয়া হচ্ছে। সূত্র: বাসস

ক্রেমলিন: রাশিয়ান সেনাবাহিনীকে হেয় প্রতিপন্ন করতে বুচা গণহত্যা মঞ্চস্থ হয়েছে

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ইউক্রেনীয় বুচায় ঘটনাগুলি জালিয়াতির একটি কাজ, যার উদ্দেশ্য হল রাশিয়ান সেনাবাহিনীকে হেয় করা, ক্রেমলিনের সরকারী মুখপাত্র দিমিত্রি পেসকভ প্রেস ব্রিফিংয়ের সময় বলেছেন, আরবিসি রিপোর্ট।

পেসকভের মতে, এটি একটি সু-নির্দেশিত ট্র্যাজিক শো।

“রাশিয়ান সেনাবাহিনীকে হেয় করার চেষ্টা করার জন্য এটি একটি জালিয়াতির কাজ,” রাষ্ট্রপতির মুখপাত্র বলেছেন, রাশিয়ান সেনাবাহিনীর বিরুদ্ধে যে কোনও অভিযোগ ভিত্তিহীন বলে জোর দিয়েছিলেন।

বুচায় ঘটনার তদন্তে রাশিয়া অংশগ্রহণ করতে আগ্রহী কিনা জানতে চাইলে পেসকভ বলেন, প্রথমেই ভাবা উচিত যে এই ধরনের তদন্ত কতটা নিরপেক্ষ, নিরপেক্ষ ও নিরপেক্ষ হতে পারে।

“আমরা প্রথমত, নিরাপত্তা পরিষদের সদস্যদের, পশ্চিমা নেতাদের ভিত্তিহীন আবেগপূর্ণ ধারণা থেকে বিমূর্ত হওয়ার জন্য, তাদের মাথার সাথে চিন্তা করার জন্য এবং আমরা কী একটি ভয়ঙ্কর কাজ বা জালিয়াতির সাথে মোকাবিলা করছি তা বোঝার জন্য ঘটনাগুলির তুলনা করার চেষ্টা করার জন্য অনুরোধ করছি,” পেসকভ সাংবাদিকদের বলেন।

কিয়েভ অঞ্চলের বুচা এবং ইরপিন শহরের ছবি এবং ভিডিওগুলি ইউক্রেনীয় কর্তৃপক্ষ এবং রয়টার্স, এএফপি এবং বিবিসি সাংবাদিকরা ৩ এপ্রিল বিতরণ করেছে। ফটোগুলিতে গণকবর এবং রাস্তায় মৃতদেহ দেখা যাচ্ছে, কারও কারও হাত পিছনে বাঁধা রয়েছে। তাদের পিঠ বুচা মেয়র আনাতোলি ফেডোরুক এএফপিকে বলেছেন যে ওই ব্যক্তিদের গুলি করে হত্যা করা হয়েছিল, যেখানে অন্য 280 জনকে গণকবরে দাফন করা হয়েছিল, তিনি বলেছিলেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশিত ফুটেজকে উসকানি বলে অভিহিত করেছে। মন্ত্রকের প্রতিনিধিরা বলেছেন যে যখন বুচা রাশিয়ান সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে ছিল, তখন একজন স্থানীয় বাসিন্দাও কোনও সহিংস কর্মকাণ্ডের শিকার হয়নি, যখন ইউক্রেনীয় সামরিক বাহিনী শহরের দক্ষিণাঞ্চলীয় জেলাগুলিতে চব্বিশ ঘন্টা গোলাবর্ষণ করছিল। সূত্র: প্রাভদা

English Dainikbiswa

রাশিয়া ডিপিআর মিলিশিয়ার সহায়তায় মারিউপোলকে মুক্ত করতে প্রস্তুত

আইন সবার জন্য সমান: সুপারস্টার আল্লু অর্জুনের জন্যও

রাশিয়া ডিপিআর মিলিশিয়ার সহায়তায় মারিউপোলকে মুক্ত করতে প্রস্তুত

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের কয়েকটি বিবৃতি:

বুচায় প্রকাশ্যে মিথ্যা উস্কানি রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে আলোচনাকে ব্যাহত করার জন্য ডিজাইন করা হয়েছে।
উসকানিটি ঘটেছিল যখন ইউক্রেন প্রথমবারের মতো ক্রিমিয়া সহ সম্ভাব্য শান্তিপূর্ণ বিধানগুলি কাগজে তুলেছিল।
রাশিয়া ইউক্রেনের সাথে আলোচনার টেবিলে সততার সাথে এবং ধারাবাহিকভাবে কাজ করতে প্রস্তুত।
ইস্তাম্বুলে ইউক্রেনের সাথে আলোচনার পর স্থলে ডি-এস্কেলেশন ছিল রাশিয়ার কাছ থেকে শুভেচ্ছার ইঙ্গিত।
ইউক্রেন যদি ডিনাজিফিকেশন এবং ডিমিলিটারাইজেশনের বিষয়ে আলোচনা করতে অস্বীকার করে, তাহলে এটি আলোচনার পরবর্তী ধারায় অবদান রাখবে না।

জেলেনস্কি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কি বলেছিলেন

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মঙ্গলবার ভাষণ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি।

তিনি  তার লম্বা বক্তৃতায় রাশিয়াকে সন্ত্রাসী সংগঠন আইএসের সঙ্গে তুলনা করেছেন ।

তাছাড়া রাশিয়ার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেছেন জেলেনস্কি। তিনি রাশিয়াকে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন।

গণমাধ্যম বিবিসি জানিয়েছে, জেলেনস্কি তার বক্তৃতায় বলেছেন, আমি গতকাল বুচা পরিদর্শনে গিয়েছিলাম। বুচায় এমন কোনো অপরাধ নেই যা সংঘটিত করেনি রাশিয়া। এই অঞ্চলে একটি পরিবারের সকল সদস্যদের হত্যা করা হয়েছে। শিশুদের সামনে নারীদের ধর্ষণ করা হয়েছে। মৃতদেহ পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছে।

জেলেনস্কি দাবি করেছেন, রাস্তায় মানুষকে গুলি করা হয়েছে, বাড়িতে গুলি করা হয়েছে, মানুষকে ডোবায় ফেলে দেওয়া হয়েছে।

তিনি আরও দাবি করেছেন, বিনোদন পাওয়ার জন্য রুশ সেনারা সাধারণ মানুষকে যুদ্ধ ট্যাংকের নিচে পিষে হত্যা করেছে।

জেলেনস্কি বলেছেন, রাশিয়ার কার্যক্রম সন্ত্রাসী সংগঠন আইএসের কার্যক্রমের সঙ্গে মিল আছে।

জেলেনস্কি নিরাপত্তা পরিষদে আরও জানিয়েছেন, প্রেসিডেন্ট পুতিন তার ব্যক্তিগত ক্ষোভ ইউক্রেনের বাইরেও নিয়ে যেতে চান।

তাছাড়া জাতিসংঘের সমালোচনা করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি প্রশ্ন করেছেন জাতিসংঘের কাজ হলো নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু তারা এখন কোথায়?

এ ব্যাপারে জেলেনস্কি বলেন, শান্তি কোথায়? কোথায় সেই নিশ্চয়তাগুলো যেই নিশ্চয়তা জাতিসংঘের দেওয়ার কথা।

জেলেনস্কি তার বক্তৃতায় আরও জানিয়েছেন, শুধুমাত্র বুচায় রাশিয়া যুদ্ধাপরাধ করেনি। অন্য অঞ্চলগুলোতেও তারা যে নৃশংসতা চালিয়েছে সেগুলো হয়ত শীগ্রই বিশ্ববাসীর সামনে আসবে।

তাছাড়া নিরাপত্তা পরিষদে দেওয়া ভাষণেই রাশিয়াকে নিরাপত্তা পরিষদ থেকে বের করে দেওয়ার দাবি জানান জেলেনস্কি।

তিনি তার বক্তব্যে জানান, রাশিয়া নিরাপত্তা পরিষদের ভেটো পাওয়ারের সুযোগের ব্যবহার করছে। তারা যা খুশি তাই করছে। কিন্তু ভেটো পাওয়ারের কারণে কোনো শাস্তির মুখে পড়তে হচ্ছে না।

তাছাড়া জেলেনস্কি তার বক্তব্যে জানিয়েছেন, রাশিয়া বুচায় যে গণহত্যা ও যুদ্ধাপরাধ সংঘটিত করেছে সেগুলো এখন তারা অস্বীকার করবে।

কিন্তু জেলেনস্কি বলেছেন, এটি ২০২২ সাল। আমাদের কাছে শক্ত প্রমাণ আছে। স্যাটেলাইটের ছবি আছে। আমরা সঠিক ও স্বচ্ছ তদন্ত করতে পারব।

জেলেনস্কি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আরও জানিয়েছেন, রাশিয়া বিশ্বব্যাপী খাদ্য সংকট তৈরি করতে চাচ্ছে। তাদের কারণে  খাদ্যকষ্টে ভুগবে এশিয়া ও আফ্রিকার মানুষ।

সূত্র: দ্য গার্ডিয়ান, বিবিসি

English Dainikbiswa

বাগেরহাটে চোরচক্রের প্রধান মতি ডাকুয়া র‍্যাবের হাতে আটক