বরিশালে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস- উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

 

বরিশালে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস-২০২০ এর পুরুষ ক্রিকেট ইভেন্টের উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (০১ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টুডিয়ামে বেলুন-ফেস্টুন উড়িয়ে গেমসের উদ্বোধন করেন বরিশাল সদর আসনের এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব ) জাহিদ ফারুক শামিম।

জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।

বরিশাল স্টেডিয়ামে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন আয়োজিত এই গেমসে দেশের ৮টি বিভাগের খেলোয়াররা ৪টি দলে অংশ নিচ্ছেন। ঢাকা বিভাগ ও বিকেএসপি নিয়ে গঠিত জাহাঙ্গীরাবাদ সেন্ট্রাল জোন, সিলেট ও চট্টগ্রাম বিভাগের খেলোয়ারদের নিয়ে গঠিত চট্টলা ইস্ট জোন, রংপুর ও রাজশাহী বিভাগ নিয়ে গঠিত বরেন্দ্র নর্থ জোন এবং বরিশাল ও খুলনা বিভাগের খেলোয়ারদের নিয়ে গঠিত চন্দ্রদ্বীপ সাউথ জোন লীগ পুর্বে মোট ৬টি ম্যাচে পরস্পরের মোকাবেলা করবে। সেরা দুটি দল আগামী ১০ এপ্রিল বরিশাল স্টুডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে।

বৃহস্পতিবার সিমীত ওভারের উদ্বোধনী ম্যাচে বরেন্দ্র নর্থ জোন ও চন্দ্রদ্বীপ সাউথ জোন পরস্পরের মুখোমুখি হয়। প্রথম খেলায় টসে জিতে বরেন্দ্র নর্থ জোন ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। সব শেষ খবর পাওয়া পর্যন্ত (বেলা ১২টা) বরেন্দ্র নর্থ জোন ৩৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করে। এই খেলার মধ্য দিয়ে বাংলাদেশের ক্রিকেটের মান আরও উন্নত হবে এবং আগামীর জাতীয় দলের ক্রিকেটার বের হবে আশা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম ।

আগামীতে শক্তিশালী ক্রিকেট দলের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উচু করে দাড়াতে পারবে বলে মনে করেন প্রধান অতিথি। এদিকে করোনা মহামারির মধ্যেও বঙ্গবন্ধু গেমসের অনুমতি সরকারের রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। সরকারের ১৮ দফা নির্দেশনা তথা স্বাস্থ্য বিধি মেনে গেমস চালিয়ে যাওয়ার কথা বলেন তিনি ।

পলাশ চন্দ্র দাসঃ বরিশাল//

ফিফা টি 23 মহিলা বিশ্বকাপের আয়োজক শহর প্রকাশ করে

 

ফিফার ২০২৩ টি মহিলা বিশ্বকাপের ম্যাচ আয়োজনের অপেক্ষায় অস্ট্রেলিয়ান শহরগুলির জন্য বৃহস্পতিবার ডি-ডে হিসাবে দেখবে।

অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড যৌথভাবে মহিলাদের সকারের জন্য প্রথম 32-দেশের শোপিস ইভেন্টটি হোস্ট করবে।

"বৃহস্পতিবারের ঘোষণা ফিফা মহিলা বিশ্বকাপ ২০২৩ এর পথে একটি বড় মাইলফলক উপস্থাপন করে," ফুটবল অস্ট্রেলিয়ার সিইও জেমস জনসন বলেছিলেন।

“চূড়ান্তভাবে কোন শহর ও স্টেডিয়াম নির্বাচন করা হোক না কেন, ফুটবল অস্ট্রেলিয়া দেশের প্রতিটি কোণায় এবং সম্প্রদায়ের ভক্তদের কাছে পৌঁছেছে এবং অস্ট্রেলিয়ানদের ভবিষ্যত প্রজন্মের উপভোগ করার উত্তরাধিকার তা নিশ্চিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।


"ফিফার পাশাপাশি এবং নিউজিল্যান্ডে আমাদের সহযোগীদের সাথে, প্রচারমূলক ও উত্তরাধিকার অনুষ্ঠানের মাধ্যমে, ফ্যান উত্সব, সম্প্রদায় কার্যক্রম এবং প্রাক-টুর্নামেন্টের ম্যাচের মাধ্যমে আমরা একটি টুর্নামেন্ট সরবরাহ করব যা ফুটবলের প্রতি আমাদের আবেগকে জাগিয়ে তোলে, জাতিকে itesক্যবদ্ধ করে এবং একটি গভীর এবং অস্ট্রেলিয়ায় ফুটবলের স্থায়ী উত্তরাধিকার। ”

২০১২ বিশ্বকাপের জন্য ফ্রান্সে নয়টি স্টেডিয়াম ব্যবহৃত হয়েছিল তবে ২০২৩ সালে রেকর্ড সংখ্যক ম্যাচ খেলতে হবে, জনসন বলেছিলেন যে চূড়ান্ত বাছাইয়ে তাদের দৃ presence় উপস্থিতি আশাবাদী।

আয়োজক শহর ও স্টেডিয়ামগুলির ঘোষণা বৃহস্পতিবার ভোরে (এইডিটি) ফিফা দ্বারা করা হবে।

ফিফা আরও অন্যান্য অবস্থানের বিশদ নিশ্চিত করতে পারেনি, যেমন দেশজুড়ে দল প্রশিক্ষণ ঘাঁটিগুলি যা টুর্নামেন্টে খুব বেশি অংশ নেবে।






প্রার্থী শহর
অ্যাডিলেড - হিন্দ্মর্ষ স্টেডিয়াম

অকল্যান্ড - ইডেন পার্ক

ব্রিসবেন - ব্রিসবেন স্টেডিয়াম

ক্রিস্টচর্চ - ক্রিস্টচর্চ স্টেডিয়াম

ডুনেদিন - ডুনেডিন স্টেডিয়াম

হ্যামিল্টন - ওয়াইকাটো স্টেডিয়াম

লঞ্চেস্টন - ইয়র্ক পার্ক

মেলবোর্ন - মেলবোর্ন আয়তক্ষেত্রাকার স্টেডিয়াম

নিউক্যাসল - নিউক্যাসল স্টেডিয়াম

পার্থ - পার্থ আয়তক্ষেত্রাকার স্টেডিয়াম

সিডনি - স্টেডিয়াম অস্ট্রেলিয়া এবং সিডনি ফুটবল স্টেডিয়াম

ওয়েলিংটন - ওয়েলিংটন স্টেডিয়াম।

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক।।
সূত্র: দ্যা নিউ ডেইলি

ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল করোনা পজেটিভ

অনলাইন ডেস্ক।।

রবিবার নিয়মিত করোনা পরীক্ষায় পজিটিভ ফলাফল এসেছে ৩৬ বছর বয়সী এই ব্যাটসম্যানের। এদিকে, আজ সোমবার পাওয়া যাবে দ্বিতীয় পরীক্ষার ফল।

দেশবাসীর কাছে দোয়া চেয়েছে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান বলেন, দোয়া করবেন যেন দ্বিতীয় পরীক্ষায় সুখবর পাই। আমার শরীরে কোনো ধরনের উপসর্গ নেই, কোনো অসুবিধাও নেই।

 

জাতীয় ক্রিকেট লিগে প্রথম রাউন্ডের ম্যাচ খেলে বরিশাল থেকে ঢাকায় ফেরার পর আশরাফুলসহ বরিশালের পুরো দলের করোনা পরীক্ষা হয়েছে। সেখানে শুধু আশরাফুলেরই পজিটিভ এসেছে। কিন্তু নিশ্চিত হতে আবার করোনার নমুনা জমা দিয়েছেন আশরাফুল। সেই পরীক্ষার ফল নেগেটিভ হলে সোমবার মাঠে নামবেন তিনি। বিকেএসপিতে কাল দ্বিতীয় রাউন্ডের ম্যাচে রাজশাহীর বিপক্ষে খেলবে বরিশাল।

টাঙ্গাইল প্রেসক্লাব বনাম গোপালপুর-ভূঞাপুর প্রেসক্লাবের ক্রিকেট প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

 টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে টাঙ্গাইল প্রেসক্লাব বনাম টাঙ্গাইলের গোপালপুর-ভূঞাপুর প্রেসক্লাব সংসদীয় আসনের সাংবাদিকদের অংশগ্রহণে একদিনের ক্রিকেট প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১ টায় গোপালপুর সরকারি কলেজ মাঠে এ ক্রিকেট খেলার আয়োজন করেন গোপালপুর প্রেসক্লাব।

খেলার শুরুতে গোপালপুর প্রেসক্লাবের সভাপতি ও অধ্যাপক জয়নাল আবেদীনের সভাপতিত্বে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন শেষে ক্রিকেট ম্যাচের আনুষ্ঠানিকতা ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি টাঙ্গাইল-০২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য, ছোট মনির, উদ্বোধন করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- টাঙ্গাইল প্রেসক্লাবের সম্পাদক কাজী জাকেরুল মাওলা, গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ মল্লিক, পৌর মেয়র রকিবুল হক ছানা, অতিরিক্ত পুলিশ সুপার আমীর খসরু, থানা অফিসার ইনচার্জ মোশারফ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্ আলম প্রামাণিক,উপজেলা আওয়ামীলীগের সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ প্রমুখ। এদিকে, ক্রিকেট প্রীতি ম্যাচে গোপালপুর-ভূঞাপুর প্রেসক্লাবকে হারিয়ে টাঙ্গাইল প্রেসক্লাব চ্যাম্পিয়ন হয়।

খেলায় ম্যান অব দ্য ম্যাচ হয় টাঙ্গাইল প্রেসক্লাবের খেলোয়াড় ইফতেখার অনুপম ও সেরা খেলোয়াড় নির্বাচিত হয় গোপালপুর-ভূঞাপুর প্রেসক্লাবের খেলোয়াড় ইউএনও পারভেজ মল্লিক নির্বাচিত। বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়ার আগে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীসহ খেলাধুলা বিষয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা সঞ্চালনা করেন গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত।

যশোর জেলা ক্রীড়া সংস্থার বার্ষিক সাধারণ সভা-২০২১অনুষ্ঠিত

  নিজস্ব প্রতিবেদকঃ

১৩ মার্চ-২০২১ রোজ শনিবার সকাল ১০ঃ০০ ঘটিকায় যশোর পিটিআই অডিটোরিয়ামে জেলা ক্রীড়া সংস্থার বার্ষিক সাধারণত সভা-২০২১ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব স্বপন ভট্টাচার্য্য- এমপি।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপারও যশোর জেলা ক্রীড়া সংস্থার সহ- সভাপতি জনাব প্রলয় কুমার জোয়ারদার বিপিএম( বার), পিপিএম ও ইয়াকুব কবির, সাধারণ সম্পাদক জেলা ক্রীড়া সংস্থা, যশোর। এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার নতুন ও পুরাতন কমিটির সদস্যগণসহ জেলা ক্রীড়া সংস্থার সকল সদস্যবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন যশোর জেলার সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জনাব তমিজুল ইসলাম খান।