Category: খেলাধূলা
Games
চট্টগ্রাামের বাঁশখালীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা
চট্টগ্রাামের বাঁশখালীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ (অনুর্ধ্ধ১৭) ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন। ৫ জুন বিকাল ৩ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে চাম্বল উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন, বাঁশখালীর সাংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা,বাঁশখালী থানার তদন্ত (ওসি) আজিজুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি ও বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম,কাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাহান চৌধুরী,খানখানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুদ্দীন চৌধুরী,শেখেরখীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন তালুকদার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাফর ইকবাল,প্রকাশ বড়ুয়াসহ উক্ত টুণামেন্টের পরিচালনা পরিষদের সকল সদস্য বৃন্দ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন কাথারিয়া ইউনিয়ন বনাম শেখেরখীল ইউনিয়ন।
এতে ট্রাইবেকারে কাথারিয়া ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন শেখেরখীল ইউনিয়ন পরিষদ।
//আ: জববার, চট্রগ্রাম প্রতিনিধি//
বাংলাদেশ ফুটবল দলকে সাদর অভিনন্দন জানিয়েছেন এমপি সালাম মূর্শেদী
বাংলাদেশ ফুটবল দলকে অনেকটাই পরিশ্রম করতে হয়েছে কারন বাংলাদেশ ম্যাচের অনেকটা সময় পিছিয়ে ছিল। শঙ্কা জেগেছিল তিন পয়েন্ট হারানোর। শেষ পর্যন্ত তা হতে দেয়নি লাল-সবুজ দল। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে, আজ বৃহস্পতিবার কাতারের দোহায় জসিম বিন হামাদ স্টেডিয়ামে, বাংলাদেশ পিছিয়ে থেকে আফগানিস্তানকে রুখে দিয়েছে ১-১ গোলে।
এর ফলে বাংলাদেশকে এক পয়েন্ট দিয়েছেন পরীক্ষিত ডিফেন্ডার তপু বর্মণ। এই ম্যাচের পর ‘ই’ গ্রুপে বাংলাদেশ দুই পয়েন্ট পাওয়ায়। বাফুফের সিনিয়র সহ সভাপতি ও খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুস সালাম মূর্শেদীর পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে শুভেচ্ছা ও অভিনন্দন।
// আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//
জাতির জনকের কন্যা শেখ হাসিনা ক্রীড়া বান্ধব প্রধানমন্ত্রী: সালাম মূশের্দী
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট কোয়ার্টার ফাইনালে বাঁশখালী শেখেরখীল
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনুর্ধ্ব ১৭) কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বাঁশখালীতে শেখেরখীল ইউনিয়ন পরিষদ একাদশ।শনিবার (২৯ মে) বিকেলে চাম্বল উচ্চ বিদ্যালয় মাঠে বৈলছড়ি ইউনিয়ন পরিষদ একাদশকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে শেখেরখীল।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে শেখেরখীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ ইয়াছিন তালুকদার, বৈলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দীন, চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসহাব উদ্দীন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গতকাল শুক্রবার সারাদেশের মতো বাঁশখালীতেও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব ১৭)। বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী প্রধান অতিথি হিসেবে এ খেলার উদ্বোধন করেন।
// মোঃ আবদুল জববার, চট্টগ্রাম//
শিবগঞ্জে নিসচা’র সহযোগিতায় পাকা মুদির দোকান পেল প্রতিবন্ধি শাকিল
জাতির জনকের কন্যা শেখ হাসিনা ক্রীড়া বান্ধব প্রধানমন্ত্রী: সালাম মূশের্দী
জাতির জনকের কন্যা শেখ হাসিনা বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সর্বদা উৎসব মূখর রাখেন, খুলনা-৪ আসনের সংসদ সদস্য জনাব আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, ফুটবল হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে জনপ্রিয় খেলা। ফুটবল খেলার মাধ্যমে সঠিক যোগ্যতা অর্জন করতে পারলে, মানুষের মনে বিনোদনের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা সম্ভব।

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জাতির জনকের কন্যা শেখ হাসিনা ক্রীড়া বান্ধব প্রধানমন্ত্রী। এ কারনে বর্তমান সময়ে অন্য যে কোন সময়ের থেকে ক্রীড়াঙ্গনে অর্থনৈতিক বাজেট দ্বি-গুনের বেশি। এখন সময় এসেছে ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর। তিনি আরো বলেন, খেলাখুলার চর্চা না থাকায় কিশোর কিশোরীরা মাদক সেবনের দিকে ঝুকে যাচ্ছে। এ জন্য মাদক মুক্ত সুখী, সমৃদ্ধ সোনার বাংলা গড়তে এবং যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে মুক্ত করতে রাষ্ট্রীয় ভাবে খেলাধুলার পরিবেশ সৃষ্টি করতে হবে।

আজ বুধবার সকালে রূপসা উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ অনুর্দ্ধ (১৭) বালক ও বালিকা ফুটবল টুর্ণামেন্টর প্রস্তুতি মূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাও: মো: আব্দুল্লাহ যোবায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, সহকারী কমিশনার (ভূমি) খান মাসুম বিল্লাহ, সমাজসেবক খান আহমেদুল কবীর চাইনিজ। সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো: গোলাম মোস্তফার পরিচালনায় বক্তৃতা করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভীন, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, ওসি (তদন্ত) সিরাজুল ইসলাম, তথ্য কর্মকর্তা দিলশান আরা, কাজদিয়া সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খান মারুফুল হক, প্রধান শিক্ষক মনিরুজ্জামান, আওয়ামীলীগ নেতা আ: মজিদ ফকির, আলহাজ¦ নজরুল ইসলাম, মোর্শেদুল আলম বাবু, ইউপি চেয়ারম্যান মো: জাহাঙ্গীর শেখ, বিনয় কৃষ্ণ হালদার, ফিফা রেফারী আব্দুর রহমান ঢালী, শাহিনুর রহমান, প্রশান্ত কুমার দে, আ: হামিদ খান ভাসানী, কৃষ্ণ পদ রায়, প্রভাষক বাশির আহম্মেদ লালু প্রমুখ।
//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//
খুলনায় করোনা রোধে ৭ দিন চার থানায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ: জেলা কমিটি
খুলনায় বিশ্ব দুগ্ধ দিবস পালিত সবার জন্য মানসম্মত ও নিরাপদ দুধ নিশ্চিত চাই
পাবজি ও ফ্রি ফায়ারের মতো জনপ্রিয় দুই গেম বন্ধ হচ্ছে বাংলাদেশে
পাবজি ও ফ্রি ফায়ারের মতো জনপ্রিয় দুই গেম বন্ধ হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে এরইমধ্যে বিষয়টি নিয়ে সুপারিশ করেছে শিক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
দুই মন্ত্রণালয় থেকে এমন সুপারিশ পেয়ে এ নিয়ে আলোচনা করেছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি।
আলোচনায় ওই দুই গেমের আসক্তি নিয়ে উদ্বেগ জানানো হয়।
এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, ফ্রি ফায়ার ও পাবজি গেম দুটি বন্ধে দুই মন্ত্রণালয় থেকে আহ্বান জানানো হয়েছে। এটি সত্য যে ওই দুটি গেম কিশোর-কিশোরী ও তরুণদের মধ্যে আসক্তি তৈরি করেছে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, ওই দুটি গেম কিশোর-কিশোরী ও তরুণদের মধ্যে আসক্তি তৈরি করেছে। কিন্তু হঠাৎ করে বন্ধ করতে গেলে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করবে। তাই ধীরে সুস্থে বিকল্প পদ্ধতিতে গেম দুটি বন্ধের উদ্যোগ নেয়া হবে।
বন্ধ করলেও তরুণরা ভিপিএন দিয়ে গেমটি খেলবে এমন প্রশ্নে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, হ্যা, যারা এ ধরনের গেমে আসক্ত তারা ভিপিএনসহ নানা বিকল্প উপায়ে গেমটি খেলতে পারে। আমরা সেসবও বন্ধে পদক্ষেপ নেয়ার চেষ্টা করব।
করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সম্প্রতি গেম দুটিতে মাত্রাতিরিক্ত আসক্তি বেড়েছে শিক্ষার্থীদের।
এমন মন্তব্য জানিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে গেম দুটির ব্যাপারে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।
গত বুধবার এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, করোনা মহামারিতে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার ফলে অনলাইনভিত্তিক ক্লাসের জন্য অভিভাবকরা সন্তানদের হাতে ল্যাপটপ, মোবাইল ডিভাইস তুলে দিতে বাধ্য হচ্ছে। এ সুযোগে তরুণ প্রজন্ম এ গেম দুটির প্রতি আসক্ত হয়ে পড়ছে।
ফ্রি ফায়ার ও পাবজি আসক্তির ভয়াবহতা তুলে ধরতে উদাহরণ দেন মহিউদ্দিন আহমেদ, গত ২১ মে চাঁদপুরে মামুন (১৪) নামে এক তরুণ মোবাইলের ডেটা কেনার টাকা না পেয়ে মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করে।
তিনি বলেন, আমরা যখন আগামীর তরুণ প্রজন্মকে সহজলভ্য দ্রুতগতির ইন্টারনেট প্রাপ্তির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি, ঠিক তখন আগামী তরুণ প্রজন্ম প্রযুক্তির অপব্যবহার করে বিপথগামী হয়েছে, যা আমাদের ভাবিয়ে তুলেছে। টেলিযোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং নিয়ন্ত্রক কমিশনকে দ্রুত এবং দ্রুততার সহিত এ গেমগুলোর অপব্যবহার বন্ধ এবং প্রযুক্তির ভালো দিক তুলে ধরতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি জনসচেতনতা গড়তে আহ্বান জানাচ্ছি।
এছাড়াও আরো কিছু কারণ দেখানো হয়েছে গেম দুটি বন্ধের বিষয়ে।
সংশ্লিষ্টরা জানান, এ ধরনের গেম খেলার ফলে বিপুল পরিমাণ অর্থ বিদেশে চলে যাচ্ছে। অনলাইনে গেম খেলার পাশাপাশি ভার্চ্যুয়ালে অর্থ লেনদেন হচ্ছে এমএমএস প্রতিষ্ঠানের মাধ্যমে। আর এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাষ্ট্র, সমাজ, ব্যক্তি ও পরিবার।
সম্প্রতি নেপালে পাবজি নিষিদ্ধ করে দেশটির আদালত। একই কারণে ভারতের গুজরাটেও এ গেম খেলার ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। এমনকি গেমটি খেলার জন্য কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছিল। বাংলাদেশেও পাবজি সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল, পরে আবার চালু করা হয়।
প্রসঙ্গত, চীনা প্রতিষ্ঠানের ২০১৯ সালে তৈরি করা যুদ্ধ গেম ফ্রি ফায়ার ২০১৭ সালে দক্ষিণ কোরিয়ার গেম ডেভেলপার প্রতিষ্ঠান ব্লু হোয়েলের অনলাইন ভিডিও গেমটির মতোই। ২০১৯ সালে এটি বিশ্বব্যাপী সর্বাধিক ডাউনলোড করা মোবাইল গেম ।
গেমটি অন্য খেলোয়াড়কে হত্যা করার জন্য অস্ত্র এবং সরঞ্জামের সন্ধানে একটি দ্বীপে প্যারাসুট থেকে পড়ে আসা ৫০ জন ও তার অধিক খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করে।
বর্তমানে ফ্রি ফায়ারের উন্নত সংস্করণে কাজ চলছে যা ফ্রি ফায়ার ম্যাক্স নামে পরিচিত।
অন্যদিকে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে বন্দুক দিয়ে মসজিদে মুসলমানদের হত্যা এবং সেই দৃশ্য ফেসবুক লাইভের বিষয়টি অনেকেই পাবজির সঙ্গে তুলনা করেন।
এসব গেম কোমলমতিদের ওপর মনস্তাত্বিক প্রভাব ফেলছে এবং তরুণদের আগ্রাসী করে তুলছে বলে মত দিয়েছেন মন বিজ্ঞানীরা।
।। অনলাইন ডেস্ক ।।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
চট্টগ্রামের বাঁশখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ (অনূর্ধ্ব-১৭)ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ২৮ মে বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রেখে উক্ত টুণামেন্টের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম ১৬ বাঁশখালী আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী।
এসময় আরো উপস্থিত ছিলেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ সফিউল কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালম মিয়াজি, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: সমরঞ্জন বড়ুয়া, মৎস্য কর্মকর্তা উম্মুল ফারা তাসকিয়া,কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবু ছালেক, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফয়সাল আলম,চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম,চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন। আরও উপ চেয়ারম্যান কফিল উদ্দিন , এসআই নাজমুল হক,বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাফর ইকবাল,মোঃ সাইফুল, ফকরুউদ্দীন মোঃ তারেকসহ টুণামেন্টে কমিটির সকল সদস্য বৃন্দ। উদ্বোধনী ম্যাচে অংশ গ্রহণ করেন বাহারছড়া ইউনিয়ন বনাম সরল ইউনিয়ন। এতে ট্রাইবেকারে বাহারছড়া ইউনিয়ন জয়লাভ করেন।
মধুর কন্ঠে ধারাভাষ্যকারেরা দায়িত্ব পালন করেন শরিফ মাহাবুবুল হক, সহকারী হিসেবে ছিলেন দিপাস ও মোঃ জাহেদ।
// মোঃ আবদুল জববার,বাঁশখালী চট্টগ্রাম//
চুল পরা রোধে রসুনের গুরুত্বপূর্ণ ভূমিকা জানলে আপনি অবাক হয়ে যাবেন…!
মাগুরার মহম্মদপুরে ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধন করলেন এমপি বীরেন শিকদার
মাগুরার মহম্মদপুরে ফুটবল খেলা উপলক্ষে উপজেলা সদরের আমিনুর রহমান কলেজ মাঠে আজ শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (বালক অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ (বালিকা অনূর্ধ্ব-১৭) ফুটবল টূর্ণামেন্ট শুভ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাগুরা-২ আসনের মাননীয় সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব রামানন্দ পাল।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব হরেকৃষ্ণ অধিকারী সুমন, থানা অফিসার ইনচার্জ জনাব তারক বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল সিদ্দিকী লিটন,আমিনুর রহমান কলেজের অধ্যক্ষ জনাব জি এম শওকত বিপ্লব রেজা,মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাই মিয়া, বীরেন শিকদার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব মোঃ মিজানুর রহমান মিলন,সাবেক ছাত্রনেতা মোঃ শরিফুল জমাদ্দার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ সুজন শিকদার,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জগন্নাথ সাহা প্রমূখ অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ শাহীন সর্দার।
//সুজন মাহমুদ, মাগুরা জেলা প্রতিনিধি//
বরিশালে পুলিশ কর্মকর্তার ওপর কাউন্সিলরের নেতৃত্বে হামলা, গ্রেফতার ৫
স্থগিত IPL: দেশে ফেরার আগে জস বাটলার নিজের ব্যাট উপহার দিলেন যশস্বীকে
আইপিএল স্থগিত হওয়ার পরের দিন গতকালই বুধবার (৫ মে) নিজেদের দেশে ফিরে এসেছেন ৮ ইংলিশ ক্রিকেটার। জনি বেয়ারস্টো, জস বাটলার, স্যাম বিলিংস, ক্রিস ওকস, মঈন আলি, জেসন রয়, স্যাম কারেন এবং টম কারেনরা আহমেদাবাদ থেকে হিথরোতে পৌঁছে গেছেন। ইংল্যান্ডে ফেরার আগে বাটলার তার রাজস্থান রয়্যালস টিমের তরুণ সতীর্থকে দুরন্ত এক উপহার দিয়ে এসেছেন।
টি-২০ ক্রিকেটে বিশ্ববন্দিত নাম বাটলার। বিশ্বকাপ জয়ী উইকেটকিপার-ব্যাটসম্যান তার নিজের ব্যাটটা দিয়েছেন যশস্বীকে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের নায়ককে সেই ব্যাটের ওপর বাটলার লিখে দিয়েছেন, “নিজের প্রতিভা উপভোগ করো যশ, আমার শুভেচ্ছা রইল।”
রাজস্থানের হয়ে এই মৌসুমে প্রথম চার ম্যাচ প্রথম একাদশে জায়গা পাননি যশস্বী। রাজস্থান চেষ্টা করছিল বেন স্টোকসের বদলে ওপেনিংয়ে মনন ভোহরাকে খেলিয়ে সেট করানোর। কিন্তু ভোহরা দাগ কাটতে না পারায় বাটলারের সঙ্গে যশস্বীকে ওপেন করায় রাজস্থান। শেষ তিন ম্যাচে যশস্বী ৬৬ রান করেন।
এবারের আইপিএল দেখেছিল বাটলারের তাণ্ডবলীলা। আইপিএল ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির করেন তিনি। নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ৬৪ বলে ১২৪ রানের মারাকাটারি ইনিংস খেলেন ইংল্যান্ডের জস বাটলার। তার ব্যাটে ভর করেই এদিন রাজস্থান ২২০ রান তুলেছিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। এই ম্যাচ ৫৫ রানে জিতেছিলেন বাটলাররা।
অন্যদিকে, যে ৮ জন ইংলিশ ক্রিকেটার ইংল্যান্ড ফিরেছেন, তাদের সকলকেই সেই দেশের সরকারের বেঁধে দেওয়া হোটেল ১০ দিন নিভৃতবাস কাটিয়েই নিজের ঘরে ফিরতে হবে। তবে এখনও ভারতে ইয়ন মর্গ্যান, ক্রিস জর্ডান ও দাউদ মালানের মতো বেশ কয়েকজন ক্রিকেটার রয়ে গেছেন। অবশ্যই তাদেরকেও দেশে ফেরানোর ব্যবস্থা করবে বিসিসিআই।
// অনলাইন ডেস্ক //
আইসিসির ওপর ট্রাম্পের দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেন জো বাইডেন
ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের যুদ্ধাপরাধ তদন্তের অনুমোদন দেওয়ার অপরাধে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আইসিসির দুই কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন গত ২ এপ্রিল । আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) দুই কর্মকর্তার ওপর আরোপ করা নিষেধাজ্ঞা তুলে নেন জো বাইডেন।
এতেকরে আইসিসির জন্য ইসরাইলি সেনাদের বর্বরতার তদন্ত করার পথ আরও সুগম হলো। নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান আইনজীবী ফ্যাতৌ বেনসৌদা এবং আদালতের বিচার বিভাগের প্রধান ফাকিসো মচোচোকোর ওপর ট্রাম্প প্রশাসন নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
ফিলিস্তিনিদের ওপর নির্মম নির্যাতন, গুম, হত্যা ও জোর করে বাড়ি দখলের মতো ইসরাইলি সেনাদের অপরাধ তদন্তের অনুমতি চেয়েছিলেন ফ্যাতৌ বেনসৌদা। এই আবেদন গ্রহণ করে তদন্তের অনুমতি দিয়েছিলেন আদালতের বিচার বিভাগের প্রধান ফাকিসো মচোচোকো।
এ কারণেই আইসিসির এ দুই কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ইসরাইলের পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত ট্রাম্প প্রশাসন।
বলার বিষয় হলো আইসিসির ১২০টি সদস্য রাষ্ট্রের তালিকায় যুক্তরাষ্ট্রের নাম নেই। ২০১৯ সালের মার্চে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয় আইসিসির এ দুই কর্মকর্তার ওপর। এর ১৮ মাস পর যুক্তরাষ্ট্রে তাদের সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দেয় ট্রাম্প প্রশাসন।
।। অনলাইন ডেস্ক ।।
