কথিত সন্ত্রাসীরা সাংবাদিককে মারপিট; প্রতিবাদে রূপসায় মানববন্ধন

এম মুরশীদ আলী :

রূপসার আইচগাতী ইউনিয়নের যুবলীগ নেতা অয়ন কে  ছুরিকাঘাত মামলাভুক্ত আসামীদের বিরুদ্ধে গত ২৮ ফেব্রুয়ারি ইবি নিউজ ৬৪.কম খবর প্রকাশ হয়। এ অপরাধে সন্ত্রাসীরা গত ৪ মে বিকেলে ঐ পত্রিকার প্রকাশক মো. মাসুম সরদার কে বেদম মারপিট করে মারাত্মক জখম করে। এ জঘন্য ঘটনার প্রতিবাদে গত ৮ মে সকাল সাড়ে ১০ টায় রূপসা উপজেলা পরিষদ চত্বরে রূপসার সকল সাংবাদিকদের আয়োজনে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে সভাপতির বক্তৃতা করেন, রূপসা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মোরশেদ আলম বাবু। তিনি বলেন- যুবলীগ নেতা অয়ন কে গত ২৮ ফেব্রুয়ারি ছুরিকাঘাত করা মামলার আসামিদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক মো. মাসুম সরদারকে ছুরি ঠেকিয়ে বেদম মারপিটের ঘটনা ঘটায় এবং পকেটে থাকা প্রায় ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। অনতিবিলম্বে আসামীদের গ্রেফতার পূর্বক শাস্তির দাবী জানায়। সাংবাদিকরা সব সময় নিরেপক্ষ এবং দেশের জন্য কাজ করে থাকে। কথিত সন্ত্রাসীদের ভয়ে সাংবাদিকদের কলম থামবে না। গ্রেফতার না হওয়া পর্যন্ত প্রতিটি উপজেলা এবং জেলায় প্রতিবাদ ও মানববন্ধনে ডাক দেওয়া হবে।

প্রতিবাদ ও মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা প্রেসক্লাবের সম্মানিত সভাপতি এসএম মাহবুবুর রহমান। তিনি বলেন- ইবি নিউজ ৬৪.কম এর প্রকাশক, সাংবাদিক মো. মাসুম সরদার কে গত ৪ মে বিকেলে, পরিকল্পিতভাবে হামলা মারপিট করেছে। এমনকি তার মোবাইল ফোন এবং ভিডিও ক্যামেরাটি নদীতে ফেলে দেয়। এরপরে হামলাকারীরা ঐ মারপিটের ভিডিও সোশ্যাল মিডিয়া তাদের ফেসবুকে ছড়িয়ে দেয়। এই সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও অনতিবিলম্বে গ্রেফতার পূর্বক শাস্তির দাবি জানাই।

এ সময় সম্মানিত অতিথি ছিলেন- ফকিরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ ফারুক হোসেন ও সৈয়দ জালিস মাহমুদ।

মানববন্ধনে রূপসা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফ,ম, আইয়ুব আলীর পরিচালনায় বক্তৃতা করেন- ক্লাবের সহ সভাপতি এম মুরশীদ আলী, বাংলা টিভি’র খুলনা প্রতিনিধি তরিকুল ইসলাম ডালিম, রূপসা প্রেসক্লাবের সেক্রেটারি খাঁন আব্দুর জব্বার শিবলী, রূপসা প্রেসক্লাবের অন্যতম সদস্য সাংবাদিক এসএম হারুনুর রশিদ, খান মিজানুর রহমান, বেনজির হোসেন, শেখ আশিকুর রহমান বাবু, নাহিদ জামান, আব্দুল মজিদ শেখ, ইউসা মোল্লা, শাহরিয়ার হোসেন মানিক, মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ, নাজিম সরদার, চন্দন ভট্টাচার্জ, মিলন মোল্লা, রেজাউল ইসলাম তুরান, আব্দুল মান্নান শেখ, জাফরিন প্রমূখ। এ ছাড়া বিভিন্ন পর্যায়ের নেতা ও পথচারীরা মানববন্ধনে অংশ গ্রহন করেন।

বাগেরহাটে সুন্দরবনে গহীনে ভয়াবহ অগ্নিকান্ড

//জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি//

বাগেরহাটের সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৪ মে) বিকালে সুন্দরবনের লতিফের ছিলা নামক জায়গায় আগুন লাগার খবর পাওয়া যায়।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম বলেন, আগুন লাগার খবর দিয়ে বন কর্মীরা স্থানীয়দের সঙ্গে নিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেছেন। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। আমিও ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছি।

তবে কী কারণে আগুন লেগেছে বা কি পরিমাণ জায়গা আগুনে পুড়ছে সে বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি এই কর্মকর্তা।

বন কর্মকর্তা আনিসুর রহমান বলেন, আগুন নিয়ন্ত্রণে এরই মধ্যে বাগেরহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিটসহ বনবিভাগের চারটি ফাঁড়ির বনরক্ষীরা মিলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। এ ছাড়া পূর্ব সুন্দরবনের বন কর্মকর্তারা সেখানে উপস্থিত থেকে আগুন নিয়ন্ত্রণে তদারকির কাজ করছেন।

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আবু তাহের মিয়া জানান, আমুরবুনিয়া ফাঁড়ির কাছেই আগুন লেগেছে। বেশ বড় এলাকা। কমপক্ষে দুই কিলোমিটারজুড়ে আগুন ছড়িয়ে পড়েছে। সবাই নিয়ন্ত্রণের চেষ্টা করছে। যেভাবে আগুন ছড়িয়েছে সেটি নিয়ন্ত্রণে আনা কঠিনই হবে।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী জানান, আগুনের খবর পেয়ে এরই মধ্যে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

বাগেরহাটের রামপালে ট্রাক চাপায় সাইকেল আরোহী নিহত

//জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি//

মোংলা- খুলনা মহাসড়কে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছে। শনিবার (৪ মে) দুপুরে মোংলা খুলনা মহাসড়কের রামপালের ফয়লাবাজার নির্মানাধীন খানজাহান আলী বিমানবন্দরের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোঃ হানিফা শেখ (২২) উজলকুড় গ্রামের মোঃ শরিফুল শেখের পুত্র ।

পুলিশও প্রত্যক্ষদর্শীরা জানায়, কাটাখালির দিক থেকে আসা মোংলাগামী বসুন্ধরা কোম্পানির গ্যাস সিলিন্ডার বাহী একটি ট্রাক পেছন দিক থেকে বাইসাইকেল আরোহী মোঃ হানিফা শেখ (২২) কে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে স্থানীয় ফয়লা পুলিশ ফাঁড়ি ও কাটাখালি হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে কাটাখালি হাইওয়ে ফাড়িতে নিয়ে যায়। এর রিপোর্ট লেখা পর্যন্ত ঘাতক ট্রাকটিকে আটক করার চেষ্টা চলছিল।

বাগেরহাটের ফকিরহাটে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটের ফকিরহাটে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০২ মে)বেলা ১১টায় উপজেলার বেতাগা ইউনিয়নের মাসকাটা গ্রামে ঘরের আড়ার সাথে গলায় ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মোমেনা বেগম (৭৫) উপজেলার মাসকাটা গ্রামের মৃত ইশার উদ্দিনের স্ত্রী।

পরিবারের দাবি, তিনি আত্মহত্যা করেছেন।

নিহতের স্বজনরা জানায়, মোমেনা বেগম পারিবারিকভাবে নানা সমস্যায় হতাশাগ্রস্ত ছিলেন। সে কারণে তিনি আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন এবং মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে ফাঁসে ঝুলে আত্মহত্যা বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও তিনি জানান।

খুলনা রূপসায় ২৪ বছর বেতন পান না এক স্কুল শিক্ষক – পরিবার নিয়ে করছেন মানবেতর জীবন যাপন

//তরুন কান্তি পাইক, নিজস্ব প্রতিবেদক//

একটি নয়, দুটি নয়, পুরো ২৪ টি বছর খুলনা রুপসা  উপজেলার ঘাটভোগ ইউনিয়নের বামন ডাংগা মাধ্যমিক বিদ্যালয় এক দরিদ্র শিক্ষক চাকুরি করে ও করছেন মানবেতর জীবন জাপন ।  স্কুলটি ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়ে এখন পর্যন্ত প্রায় ৩৩ টি বছর ধরে বর্তমান  ২২০ জন ছাত্র ছাত্রী ও ১৮ জন শিক্ষক  কর্মচারী নিয়ে সুনামের সহিত  শিক্ষা ব্যবস্থা করে আসলে ও পুরো ২৪ টা বছর ধরে একটি টাকা বেতন পাচ্ছেন না এক শিক্ষক।  চাকুরি করে ও পরিবার ও স্ত্রী সন্তান নিয়ে করছেন মানবেতর জীবন জাপন। শুনতে রুপকথার মত মনে হলেও আসলে এটা সত্য।।

খোজ নিয়ে যানা যায়  বামন ডাংগা মিনা পাড়া গ্রামের মৃত ইউনুস মিনার ছেলে মোহাসিন মিনা। অত্যন্ত মেধাবী এই ছেলেটি দরিদ্র বাবার স্বপ্ন পুরনের জন্য অন্যের বাড়িতে লজিং থেকে পড়া শোনা করে অনেক কষ্টে  অনার্স পাস  করে  চোখে-মুখে রঙিন  স্বপ্ন নিয়ে স্বপ্ন  দেখছিলেন  দরিদ্র বাবা-মার কষ্ট দূর করবেন।  বিভিন্ন জায়গা থেকে চাকুরির  অনেক সুযোগ আসা সত্ত্বেও  তিনি যোগদান করেননি কোথাও কারন তিনি এ গ্রামের ছেলে মেয়েদের শিক্ষিত করে তাদের ভাগ্য পরিবর্তন করতে নামেন। ১৯৯২ সালে বামন ডাংগা  মাধ্যমিক বিদ্যালয় টি প্রতিষ্ঠালগ্ন থেকেই অবৈতনিক ভাবে বরাবর  সবাই কাজে যোগ দিয়ে শিক্ষা দিয়ে আসছেন।

গত ১৯৯৭ ইং সালে স্কুলটি গেজেটভুক্ত (জাতীয়করণ) করা হয় এবং সকল শিক্ষক কর্মচারী কে  পর্যায়ে ক্রমে বিভিন্ন  সময়ে গেজেটভুক্ত হলেও শিক্ষক মোহাসিন মিনা  এখনো পর্যন্ত গেজেটভুক্ত হয়নি। ফলে সবাই বেতন পেলে ও আজও তিনি পাননি কোন বেতন কাঠামো। এটা রাজনৈতিক নাকি প্রতিহিংসা এ নিয়ে এখন ও কিছু বলা যাচ্চে না।   এ যেন সবাই যার যার মতে কেউ কারো কোন কিছু দেখার  সময় নেই। একজন দোষ দিচ্ছেন আরেক জনের উপর। আর আদৌও সে কি তার চাকুরি জীবনে বেতন পাবে কিনা এটা নিয়ে পুরো পরিবার টি যেন চোখে মুখে  অন্ধকার দেখছেন ।

এ বিষয় স্কুলের প্রধান শিক্ষক মধুসূদন দত্ত কে জিজ্ঞেস করলে তিনি বলেন সাবজেক্ট জটিলতার কারণে তার বেতন টি এখন ও পর্যন্ত  চালু হয়নি। এটা  শিক্ষা মন্ত্রণালয় আবেদন করা আছে  কবে এটা অনুমোদন দিবে সে এ বিষয় সঠিক ভাবে বলতে পারছেন না।  এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সঙ্গে আলাপ করলে তিনি বলেন আমি বিষয় টি আগেও শুনেছি তাই আমি প্রধান শিক্ষক কে ফোনে সব বলেছি সে যেন দ্রুত সময়ে এটার প্রয়োজনীয় ব্যবস্থা নেন। সেই সাথে আমাদের ও একটাই চাওয়া এই সাবজেক্ট জটিলতা আর না দেখিয়ে অসহায় পরিবার টির পাশে এসে দাড়ানোর জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি।

আমতলীতে পুকুরে সেচ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইমামের মৃত্যু

//মাহমুদুল হাসান,আমতলী, বরগুনা//

মটর বসিয়ে খাল থেকে পুকুরে পানি উঠাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মসজিদের ইমামের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হলদিয়া বাজার এলাকায়।

নিহত ইমামের নাম হাফেজ মাওলানা মোহাম্মদ ইব্রাহিম। তিনি পাশ্ববর্তী চাওড়া ইউনিয়নের খলিফা বাড়ি জামে মসজিদের ইমাম ছিলেন। তার বাবার নাম মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম।

এলাকাবাসী সূত্রে জানা গেছে নিহত মাওলানা  ইব্রাহিমের বাড়ির পুকুরে পানি শুকিয়ে যাওয়ায় বাড়ির পাশের খালে মটর বসিয়ে পানি ওঠানোর জন্য বিদ্যুৎয়ের লাইন দিতে গেলে শক খেয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মাওলানা ইব্রাহিমকে পড়ে থাকতে দেখে তার মায়ের ডাক চিৎকারে স্হানীয় লোকজন তাকে উদ্ধার করে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক তার মৃত্যু অনেক আগেই হয়েছে বলে নিহতদের স্বজনদের নিশ্চিত করেন।

ফকিরহাটে ঘর থেকে রাজমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

জেনিভা প্রিয়ানা,বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটের ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় মো. ইয়াছিন শেখ (২০) নামের এক রাজমিস্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোবিবার (২৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার চাকুলী এলাকা থেকে ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মো. ইয়াছিন শেখ উপজেলার চাকুল মো. শাহাদাত শেখের ছেলে। পরিবারের দাবী স্ত্রীর উপর অভিমান করে সে আত্মহত্যা করেছে।

পুলিশ জানায়, রোবিবার সকালের কোন এক সময় ইয়াছিন শেখ ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলাই ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের প্রাথমিক সুরোতহাল পতিবেদন তৈরী করেন। পরে ময়না তদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

গত শুক্রবার (২৬ এপ্রিল) ইয়াছিন শেখের স্ত্রী পারিবারিক কলহের জের ধরে তার পিত্রালয়ে চলে যান। পরবর্তীতে সন্ধ্যায় চাকুলী এলাকায় অন্য একটি ছেলেকে নিয়ে তার স্ত্রী ওয়াজ মহফিলে আসেন। এটি দেখতে পান স্বামী ইয়াছিন শেখ। সেই দু:খে ও ক্ষোভে সে আত্মহত্যা করতে পারে বলে পুলিশ প্রাথমিক ভাবে ধারনা করছেন।

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। ময়না তদন্ত আসলে কিভাবে তার মৃত্যু হয়েছে তা সঠিকভাবে জানা যাবে।

বেপরোয়া ট্রাক চাপায় ভ‍্যান চালকসহ নিহত- ৩ হয়েছে রামপালে

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপালে খুলনা-মোংলা মহাসড়কের চেয়ারম্যানের মোড় নামক স্থানে বেপরোয়া ট্রাকের চাপায় প্রাণ গেলো অটো ভ্যান চালকসহ ৩ জনের। খবর পেয়ে রামাপাল থানা পুলিশ, কাটাখালী হাইওয়ে থানা পুলিশ ও রামাপাল ফায়ারসার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।
পুলিশ ঘাতকসহ ট্রাকটিসহ চালক শাফায়াত (১৮) কে আটক করেছে।

রামাপাল থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২৭ এপ্রিল) সকাল ৭ টা ৪০ মিনিটে খুলনা-মোংলা মহাসড়কের চেয়ারম্যানের মোড়ে খুলনাগামী ট্রাকটি যাত্রীবাহী অটোভ্যনটিকে চাপা দেয়। এ সময় অটোভ্যানে থাকা চালকসহ ৩ জন নিহত হন। ট্রাক চাপায় ঘটনাস্থলেই নিহত হন রামপাল উপজেলার ঝনঝনিয়া গ্রামের রাজ্জাক মোড়লের ছেলে সাইদ মোড়ল (৪৫)। গুরুতর আহত একই গ্রামের ইসলাম মোড়লের ছেলে মো. আজাদ ও কুমলাই গাববুনিয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে ভ্যান চালক মো. মনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষনা করেন।

রামাপাল থানার ওসি (তদন্ত) বিধান চন্দ্র বিশ্বাস জানান, ট্রাকটি হেলপার সাফায়েত চালাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে অটোভ্যান গাড়িটিকে চাপা দেয়। এতে চালকসহ ৩ জন নিহত হন। ট্রাকটি জব্দসহ চালককে আটক করা হয়েছে।
নিহতদের হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নষ্ট ফ্যান সারতে গিয়ে বিদ্যুৎস্পষ্ট হয়ে কৃষকের মৃ’ত্যু

মাহমুদুল হাসান,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার তালতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে  আফজাল মাতুব্বর (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬শে এপ্রিল) দুপুর১২ টার দিকে উপজেলার বড়বগী ইউনিয়নের ছোট ভাইজোড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আফজাল মাতুব্বর একই এলাকার ফুল মিয়া মাতুব্বরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায় প্রচন্ড গরম থেকে বাঁচতে নিজ ঘরে পড়ে থাকা নষ্ট ফ্যান সারাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন আফজাল মাতুব্বর। পড়ে স্বজনরা উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন

নিহতের ছেলে মোঃ মনির হোসেন বলেন,সকালে ধান খেত থেকে এসে দেখেন বৈদ্যুতিক ফ্যান চলেনা সেটা নিজে সারতে গিয়ে কারেন্টে শর্ট খেয়ে ছিটকে পড়েন পরলে আমরা সাথে সাথে হাসপাতালে নিয়ে যাই।

তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্মরত চিকিৎসক ডাক্তার আইরিন রহমান বলেন,হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে আফজাল মাতুব্বরের। প্রাথমিক ভাবে ধারণা হচ্ছে বিদ্যুৎস্পষ্ট হয়ে মারা গেছেন তিনি।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি,পরে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাবার বাড়ি যাওয়ায় স্ত্রী’র শরীরের ২৮ স্হানে কোপালো স্বামী

মাহমুদুল হাসান, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বাবার বাড়িতে বেড়াতে যাওয়ায় স্বামী মাহাতাব ও তার সহযোগীরা স্ত্রী শাহনাজ বেগমকে (৩৫) হত্যার উদ্দেশ্য শরীরের ২৭ স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ভোররাতে বরগুনা জেলার আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের ঘোপখালী গ্রামে।

ঘটনাস্থল থেকে আমতলী থানা পুলিশ গৃহবধূকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।গৃহবধুর অবস্থা সংকটাপন্ন হওয়ায় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।

জানা গেছে, উপজেলার ঘোপখালী গ্রামের মাহতাব হাওলাদারের স্ত্রী তিন সন্তানের জননী শাহনাজ বেগম গত মঙ্গলবার বাবার বাড়ীতে বেড়াতে যায়। এতে ক্ষিপ্ত হয় স্বামী মাহতাব। বুধবার গভীর রাতে ঘুমন্ত স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে মাথা, মুখমন্ডল,হাত,পা ও শরীরের বিভিন্ন স্থানে ২৭টি কোপ দেয়। পরে মৃত্যু ভেবে ফেলে রেখে পালিয়ে যায়।

শাহনাজের ডাক চিৎকারে খবর পেয়ে তার স্বজনরা ছুটে আসে এবং থানায় খবর দেয়। পরে পুলিশ এসে ঘাতক স্বামী মাহতাবকে আটক করে থানায় নিয়ে যায় এবং গুরুতর আহত স্ত্রী শাহনাজকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

আহত শাহনাজের মামা নাসির হাওলাদার বলেন,আমার ভাগ্নি তার বাবার বাড়ীতে বেড়াতে যায়। এতে ক্ষিপ্ত হয়ে স্বামী মাহতাব ও তার সহযোগীরা ঘুমন্ত অবস্থায়  ভাগ্নি শাহনাজকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে মাথা,মুখমন্ডল, হাত,দা ও শরীরের বিভিন্ন স্থানে ২৭ টি কোপ দিয়ে ফেলে রাখে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ লুনা বিনতে হক বলেন,ওই নারীর মাথা,মুখমন্ডল, হাত,পাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে। তার অবস্থা সংঙ্কটজনক হওয়ায় বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মাহাতাবকে আটক করা হয়েছে।