পটুয়াখালীর বাউফলে নারীকে অমানবিকভাবে পেটানো বর্বর আসামিদের গ্রেফতার

 

পটুয়াখালীর বাউফল উপজেলাধীন চন্দ্রদীপ ইউনিয়নের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও মারামারি হয়।  উক্ত সংঘর্ষে একজন মহিলাকে মারধরের ভিডিও ফেইসবুকে গত ১৬-০৪-২০২১ খ্রিঃ তারিখে ব্যাপক  ভাইরাল হয়।  উল্লেখ্য, মারামারির ঘটনাটি গত ১৫-০৪-২০২১ খ্রিঃ আনুমানিক সকাল ১০.৩০ ঘটিকার দিকে সংঘটিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার বাদী হয়ে আঃ সালাম হাওলাদার, পিতা- মৃত ওমর আলী হাওলাদার, সাং- চরমিয়াজান ০৫ নং ওয়ার্ড, বাউফল কর্তৃক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ প্রাপ্তির সাথে সাথেই বাউফল থানার নিয়মিত মামলা নং-২০, তারিখঃ- ১৫-০৪-২০২১ খ্রিঃ, ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৫৪/ ৪২৭/৫০৬/১১৪ দঃ বিঃ রুজু করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়।

বাউফলের চন্দ্রদীপ ইউনিয়ন  একটি বিচ্ছিন্ন দ্বীপ ও প্রত্যন্ত অঞ্চল হওয়ায় বিষয়টির গুরুত্বারোপ করে জনাব মোহাম্মদ শহীদুল্লাহ্ পিপিএম, পুলিশ সুপার পটুয়াখালী মহোদয়ের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল এর নেতৃত্বে বাউফল থানা ও ডিবির চৌকস টিমকে ঘটনাস্থলে প্রেরণ করেন।

পুলিশ জানায়, ফেইসবুকে ভাইরাল হওয়ায় উক্ত ভিডিও থেকে আসামীদের সনাক্ত করে ০৯ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। ভিডিওতে লুঙ্গি কাচা দেয়া নীল রংয়ের গেঞ্জী পরিহীত ব্যক্তিকে ভিকটিম আকলিমা বেগমকে লাঠি দিয়ে নৃসংশভাবে পিটাতে দেখা গেছে। উক্ত ব্যক্তির নাম শাকিল হোসেন ওরফে শাকিল ডাক্তার (৪০), পিতা-সত্তার রাঢ়িকে গত রাত্রে বিশেষ অভিযান পরিচালনা করে বাউফল থানাধীন নাজিরপুর ইউনিয়নে তার শ্বশুড় বাড়ী হতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত অন্যান্য আসামীরা হলো-০২। মোঃ শাহআলম গাজী (৫০), পিতা-আঃ মতলেব গাজী, ০৩। মোঃ জাফর হাং(৪০), পিতা-মৃত আঃ রাজ্জাক হাং , ০৪। মোঃ হৃদয় বিশ্বাস (১৯), পিতা-কুদ্দুস বিশ্বাস, ০৫। মোঃ সজিব হাং(১৯), পিতা-নুরা হাওলাদার, ০৬। মোঃ মনির মৃধা (৩৫), পিতা-মৃত আঃ খালেক মৃধা, ০৭। পারভেজ মীর (৩৫), পিতা-মৃত আঃ রশিদ মীর, ০৮। ইউসুফ মৃধা (৩০), পিতা-আঃ খালেক মৃধা, ০৯। মোঃ আজিজুল হক (৪৫), পিতা-আঃ ওহাব হাওলাদার, সর্ব সাং-০৫ নং ওয়ার্ড, চরমিয়াজান, সর্ব থানা-বাউফল, জেলা-পটুয়াখালী।

গত ১৫-০৪-২০২১ খ্রিঃ তারিখে অনুমান সকাল ১০.৩০ ঘটিকার দিকে বাউফল থানার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের দক্ষিন চরমিয়াজান বাদীর বসত ঘরের সামনে স্থানীয় মেম্বার প্রার্থী মোঃ কামাল  হোসেন সিকদার (৩৮) ও মোঃ বাবুল হাওলাদারের কর্মী  সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করলে মোঃ বাবুলের সমর্থক মোঃ নাসির খানের সাথে মোঃ কামালের সমর্থক মোঃ কালু হাওলাদের কথা কাটাকাটি হয়। উক্ত ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের কর্মী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও মারামারি হয়। মোঃ বাবুলের সমর্থকরা ভিকটিম আকলিমা আক্তারকে লাঠিসোটা দিয়ে মারধর এবং ঘরবাড়ি ভাংচুর করেন। বর্তমানে ভিকটিম আকলিমা আক্তার শেবাচিম, বরিশালে চিকিৎসাধীন আছে।

উক্ত এলাকার আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

//মোঃ তুহিন শরীফ, পটুয়াখালী সংবাদদাতা //

বাঁশখালী বিদ্যুৎ কেন্দ্রে পুলিশ- শ্রমিক সংঘর্ষ : গুলিতে নিহত -৫, আহত- ২০

 

 চট্টগ্রামের বাশখালীতে পুলিশ শ্রমিক সংঘর্ষে পুলিশের গুলিতে ৫ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।  শনিবার সকালে উপজেলার গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা এলাকার কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আহমদ রেজা (১৮), রনি হোসেন (২২), শুভ (২৪), মোহাম্মদ রাহাত (২৪) ও মোহাম্মদ রায়হান (২৫)। 

 

 

জানা যায়, শনিবার সকালে বাঁশখালী কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকদের বেতন ভাতা নিয়ে অসন্তোষ দেখা দিলে দাবী আদায়ের লক্ষে কর্মরত শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। এ সময় পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষ শুরু হলে পুলিশের গুলিতে এ হতাহতের ঘটনা ঘটে। এতে ৫ হন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিন জন গন্ডামারা পুলিশ ফাড়ির সদস্য। তারা হলেন, ইয়াসির (২৪), আবদুল কবির (২৬) ও আসাদুজ্জামান (২৩)।

 

ঘটনায় আহত ১১ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন, হাবিব উল্লা, মোহাম্মদ রাহাত, মিজান, মোহাম্মদ মুরাদ, মো: শাকিল,  মো: কামরুল, মাসুম, আমিনুল হক, মোহাম্মদ দিদার ও মোহাম্মদ অভি। বাকীদের স্’ানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে বলে জানা যায়।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাশঁখালী থানার ওসি আজিজুল ইসলাম জানান, বিদ্যুৎ কেন্দ্রে সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ সময় আরো অনেকে আহত হয়েছেন। বিক্ষুব্ধ শ্রমিকরা বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে আগুন ধরিয়ে দিয়েছে। বর্তমানে নিহত চার জনের মরদেহ বাশঁখালী উপজেলা হাসপাতালে রাখা হয়েছে।

 

তিনি আরো জানান, হতাহতের সংখ্যা বাড়তে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফঁাড়ির এএসআই শীলব্রত বড়-য়া জানান, বাশখালীতে পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ ও আহতদের চমেক হাসপাতালে ভর্তি করা হলে মো: রায়হান (২৫) মারা যান। এ রির্পোট লেখা পর্যন্- (শনিবার বিকেল ৫ টা) বিদ্যুৎ কেন্দ্রের আশে পাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

 

 

// আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো //

ঠাকুরগাওয়ের রাণীশংকৈলে স্বামী- স্ত্রী ও শিশুকন্যার একসঙ্গে বিষপান: কন্যার মৃত্যু

 

ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলার পদমপুর-উমরাডাঙ্গি গ্রামে গত ১৬ এপ্রিল শুক্রবার রাতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যার একসঙ্গে বিষপানে কন্যার মৃত্যুর খবর পাওয়া গেছে । মৃত শিশুকন্যার নাম ইসরাত জাহান (৫ মাস)। তার পিতা ইয়াসিন আলি ও মাতা সুমি আকতার দু’জনে বর্তমানে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

 

পুলিশ এবং এলাকাবাসি সূত্রে জানা গেছে, রানীশংকৈল উপজেলার পদমপুর-উমরাডাঙ্গি গ্রামের বাসিন্দা ইয়াসিন আলি তার স্ত্রী সুমি আকতার ও শিশুকন্যা ইসরাতকে নিয়ে গত ১৬ এপ্রিল শুক্রবার রাতে তাদের ঘরে অবস্থান করছিল। পারিবারিক কলহের জের ধরে রাত ১০ টার দিকে ইয়াসিন ও তার স্ত্রী প্রথমে তাদের শিশুকন্যাটিকে বিষ খাইয়ে নিজেরাও বিষপান করে।

বাড়ির লোকজন ঘটনা জানতে পেরে ইয়াসিনের ঘরের দরজা ভেঙে ভিতরে ঢোকে। গুরুতর অসুস্থ তিনজনকে তাৎক্ষণিক রাণীশংকৈল হাসপাতালে নিয়ে যায়  সেখান থেকে তাদেরকে ঠাকুরগাঁও হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত ১২টার দিকে কন্যা শিশুটি মারা যায়। অসুস্থ ইয়াসিন ও তার স্ত্রীকে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আজ ১৭ এপ্রিল শনিবার সকালে অতিরিক্ত জেলা পুলিশ সুপার কামাল হোসেন, ওসি এস এম জাহিদ ইকবাল, ওসি( তদন্ত) আব্দুল লতিফ শেখ, এস আই আহসান হাবিব ঘটনাস্থল পরিদর্শন করেন। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে মর্মে পুলিশ নিশ্চিত করেন। শিশুটির মরদেহ মর্গে পাঠানো হয়েছে মর্মে ওসি জানান। এ নিয়ে রাণীশংকৈল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

//মাহাবুব আলম, ঠাকুরগাও প্রতিনিধি//

গাছ থেকে সামান্য আম পাড়া নিয়ে শুধু সংঘর্ষ নয়: নিহত-১, আহত প্রায়-১০

 

গাছ থেকে আম পাড়া নিয়ে দুদল গ্রামবাসীর সংঘর্ষে লিটন মিয়া (৪০) নামে এক যুবক নিহতের ঘটনা ঘটেছে কিশোরগঞ্জের কুলিয়ারচরে। । এসময় আহত হয়েছেন উভয়পক্ষের কমপক্ষে ১০ জন।

সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের প্রায় ২০/২৫ টি বাড়ি-ঘরে হামলা, ভাংচুর ও লুটপাটেরও ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

শনিবার সকাল ৭ টার দিকে কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের মধ্যলালপুর গ্রামে ঘটনা ঘটে।

সংঘর্ষে নিহত লিটন উপজেলার ছয়সূতি ইউনিয়নের মধ্যলালপুর এলাকার আব্বাছ আলীর ছেলে।

এলাকাবাসী জানান, শুক্রবার বিকালে গাছ থেকে কাঁচাআম পাড়াকে কেন্দ্র করে এলাকার কাঞ্জিবাড়ি ও উমরাবাড়ির শিশুদের মধ্যে ঝগড়া হয়। এ নিয়ে রাতেই উভয়পক্ষের লোকজন সালিশে বসেন। কিন্তু সেই সালিশ বৈঠক মীমাংসা ছাড়াই শেষ হয়।

শনিবার সকালে  উমরাবাড়ির মিশ্রি মিয়ার নেতৃত্বে ১০/১২ জন কাঞ্জিবাড়িতে হামলা চালায়। এ সময় উভয়পক্ষের ২০/২৫ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ঘণ্টা ব্যাপী চলা এ সংঘর্ষে কাঞ্জিবাড়ীর লিটন মিয়া ঘটনাস্থলেই নিহত হন।

এব্যাপারে  কুলিয়ারচর থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সংঘর্ষে হতাহতের ঘটনা খুবই দুঃখজনক। ঘটনা তদন্ত করে প্রকৃত অপরাধীদেরকে দ্রুত আইনের আওতায় আনা হবে।

 

//নিজস্ব প্রতিবেদক//

চট্টগ্রামের বাশখালী বিদ্যুত কেন্দ্রে বেতনভাতা নিয়ে পুলিশের সাথে সংঘর্ষ : মৃত্যু-১. আহত ২০

//আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো//

চট্টগ্রামের বাশখালী বিদ্যুত কেন্দ্রে বেতন ভাতা নিয়ে পুলিশের সাথে সংঘর্ষে  এক শ্রমিকের মৃত্যু হয়েছ,  আহত হয়েছে প্রায় ২০ জন।

সাতক্ষীরায় বাস-পিকআপ সংঘর্ষ: মৃত্যু-২

 

সাতক্ষীরার সুভাষিনি এলাকায়  দু’টি পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই শ্রমিক নিহত ও আরো কমপক্ষে ১০জন আহত হয়েছে। ভোর রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে তালা উপজেলাধীন সাতক্ষীরা -খুলনা মহাসড়কের সুভাষিনি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত দুই শ্রমিক হলো সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার জাফরপুর গ্রামের মুন্না (২৫) পিতা আবু বক্কার একই শফিকুল ইসলাম (৩৪)। একটি পিকআপে করে ২০/২২ জন ইটভাটা শ্রমিক শরিয়তপুর এলাকার ইটভাটা থেকে কাজ শেষে গ্রামের বাড়ি সাতক্ষীরার কালিগঞ্জে ফিরছিল। পথিমধ্যে ভোর রাত সাড়ে ৩ টার দিকে তালা উপজেলাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের সুভাষিনি এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইটভাটা শ্রমিকদের বহনকারি পিকআপটি রাস্তার উপর উল্টে যায়। এসময় মুন্না ও শফিকুল ঘটনাস্থলেই নিহত হয়। এঘটনায় আহত হয় আরো কমপক্ষে ১০ জন। আহত ১০ জনকে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হলে পরে তাদেরকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

 

// মোঃ জাকির হোসেন, সাতক্ষীরা//

দেশের বরেন্য চিত্রনায়িকা সারাহ বেগম কবরী আর নেই…

দেশের বরেন্য অভিনেত্রি সারাহ বেগম কবরী আর নেই। তিনি বেশ কয়েকদিন ধরেই করোনা আক্রান্ত হয়ে চিকিতসাধীন ছিলেন।

কবরী সারোয়ার (জন্ম: ১৯ জুলাই ১৯৫০) (অন্য নাম: সারাহ বেগম কবরী) হলেন বাংলাদেশী অভিনেত্রী, চলচ্চিত্র পরিচালক ও রাজনীতিবিদ। তিনি বিংশ শতাব্দীর ষাট ও সত্তরের দশকের বাংলাদেশের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্রের নায়িকা ছিলেন।

১৩ দিন করোনা ভাইরাসের সাথে যুদ্ধ করে পরাজয় বরন করেন। শনিবার দিবাগত রাত ১২ঃ২০ মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

//দৈনিক বিশ্ব ডেস্ক নিউজ//

৭১ টিভির সহযোগী প্রযোজক রিফাত সুলতানা করোনায় মৃত্যু…

 

প্রায় ১ সপ্তাহ করোনার সঙ্গে লড়াই করে অবশেষে হেরে গেলেন বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির অ্যাসোসিয়েট নিউজ প্রডিউসার (সহযোগী প্রযোজক) রিফাত সুলতানা।

আজ শুক্রবার বিকাল ৫টার দিকে রাজধানীর ইমপালস হাসপাতালে মারা যান তিনি। এদিকে, আজ সকালেই সন্তানের মা হয়েছিলেন তিনি। অন্যদিকে, প্রয়াত রিফাতের স্বামী নাজমুল ইসলাম করোনায় আক্রান্ত হওয়ার পর কয়েকদিন ধরে মুগদা হাসপাতালে চিকিৎসাধীন।

একাত্তর টিভির প্রযোজক মাজহারুল মাসুম গণমাধ্যমকে বলেন, সকালে সুলতানা সন্তান জন্ম দিয়েছেন। আর বিকালে তার মৃত্যুর সংবাদ আমরা পেয়েছি। একই হাসপাতালে চিকিৎসাধীন তার শাশুড়ি। এছাড়া রিফাতের স্বামীও করোনায় আক্রান্ত। আমরা সবাই দ:খ ভারাক্রান্ত।

রিফাতের আরও দুটো সন্তান রয়েছে। তাদের বয়স প্রায় দুই বছর। আজ সকালে ইমপালস হাসপাতালে রিফাতের কন্যা সন্তান জন্ম দেন। সদ্য পৃথিবীতে আসা সন্তানের অবস্থাও খারাপ ছিল। এ কারণে সকালেই তার কন্যা সন্তানকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে শিশুটি বিশেষভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।

।।অনলাইন ডেস্ক।।

কুষ্টিয়ায় পানিতে ডুবে সিয়াম ও মুস্তাফিজ নামে ২বালকের মর্মান্তিক মৃত্যু

 

কুষ্টিয়ার ভেড়ামারায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুই শিশু মুস্তাফিজুর রহমান (১০) ও সিয়াম (১২) ।

১৫ এপ্রিল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বারদাগ এলাকার একটি পুকুর থেকে তাদের  মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত দুই শিশু ভেড়ামারা উপজেলার বারদাগ এলাকার মাসুম ও ষোলদাগ এলাকার বকুলের ছেলে এবং তারা সম্পর্কে আপন খালাতো ভাই।

 

স্থানীয়রা জানায়, বারদাগ এলাকায় মুস্তাফিজুর বাড়িতে বেড়াতে গিয়ে সিয়াম ও মুস্তাফিজ বাড়ির পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে তারা পানিতে ডুবে  গেলে  স্থানীয়রা তাদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। মৃত সিয়াম ষষ্ঠ শ্রেণী ও মুস্তাফিজ পঞ্চম শ্রেণীর ছাত্র বলে জানাগেছে। দুই খালাতো ভাইয়ের করুণ  মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

//সুমাইয়া আক্তার, কুষ্টিয়া প্রতিনিধি//

পটিয়ায় ড্রেজারে উত্তোলন করা বালুর গর্তে প্রাণ গেল স্কুল ছাত্রের

 

চট্টগ্রামের পটিয়ায় অবৈধ ড্রেজারের উত্তোলন করা বালুর গর্তে হাবিবুর রহমান (০৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যায় উপজেলার হাইদঁগাও ইউনিয়নের  ২ নং ওয়ার্ড বৈদ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবুর রহমান হাইদগাঁও গ্রামের নাসির উদ্দীন ও খতিজা বেগমের ছেলে। সে হাইদঁগাও যুক্ত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, নিহত স্কুলছাত্রের বাড়ির পাশেই বিল থেকে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে ঘরবাড়ি ও ফসলী জমির ক্ষতি করছে বালু ব্যবসায়ীরা। এতে এক সময়ে খালের তীরে কৃষকের আবাদি জমি এখন বিশাল জলাশয়ে পরিণত হয়েছে। ড্রেজারের বালু জমিতে আটকে রাখতে জমির পাশে মাটি দিয়ে বড় বাঁধ তৈরি করতে গর্ত করা হয়েছে।

গত সোমবার সন্ধ্যার দিকে বাড়ির পাশে বিলে খেলতে যায় হাবিবুর ও তার সঙ্গীরা। বালুর গর্তে বল পরে গেলে সেটা তুলতে গিয়ে হাবিবুর পানিতে ডুবে যায়। পরে তাকে মৃত অবস্থায় পানি থেকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। তারা অবৈধ বালু ব্যবসায়ীদের দায়িত্বহীন ও গাফিলতির বিষয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। তবে বালু ব্যবসায়ীদের কাউকে ঘটনাস্থলে খুঁজে পাওয়া যায়নি। দুর্ঘটনার পরপরই তারা পালিয়ে গেছে বলে স্থানীয়রা জানান।

এ বিষয়ে সোমবার সন্ধ্যায় পটিয়া থানার উপ পরিদর্শক নাজমুল হাসান ও বিলাল  ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি বলেন, শিশু নিহত ও ড্রেজার মেশিন চালানোর ব্যাপারে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।।

 

//মোঃ হামিদুর রহমান, দক্ষিন চট্টগ্রাম প্রতিনিধি//