খুলনার রূপসায় ইট ভাঙ্গা ট্রলি ও মোটরসাইকেল মুখোমুখী সংঘর্ষে ২ জন জখম

//স্টাফ রিপোর্টার//

খুলনা জেলার রূপসা থানার নৈহাটী ইউনিয়ন সূতাল বটতলার মোড়ে এলাকায় সড়ক দুর্ঘটনায় ২ জন জখম হয়েছে।

হাসপাতাল সুত্রে জানা যায়, আহতরা ফকিরহাট উপজেলার সৈয়দ মহল্লা গ্রামের মোঃ মাসুদ কাজির ছেলে হামিম কাজি (২৮) ও একই এলাকার ইলিয়াস খানের ছেলে খান তানভির (২৫) মারত্মক আহত হয়। তাদের মটরসাইকেলটি ভেঙ্গে-মুচড়িয়ে যায়।

স্থানীয়রা জানায়, আজ ৩০ এপ্রিল দুপুরে সূতাল বটতলার মোড় এলাকায় ইটবাংঘাট্রলি মেইন সড়কে কোন সিগনাল ছাড়াই রাস্তায় উঠে। একই সময়ে হঠাৎ একটি মটরসাইকেল যোগে ২জন আরোহীসহ মুখোমুখি সংর্ঘস হয়। এতে হামিম কাজি (২৮) ও খান তানভির (২৫) মারাত্মক রক্তাক্ত জখম হয়। তাদের রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে, পরে তাদের পরিবারের সদস্যরা ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে যায়।

এ ঘটানার পর রূপসা থানা পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করেন এবং ঘাতক ইট ভাঙ্গানো ট্রলি আটক ও মটরসাইকেলটি থানা হেফাজতে রাখেন।

 

কাবুলে মসজিদে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ৫০

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় শক্তিশালী বোমা বিস্ফোরণে অর্ধশতাধিক মুসল্লি নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেক মুসল্লি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মুখপাত্র বিসমিল্লাহ হাবিব এ তথ্য জানিয়েছেন। খবর আরব নিউজের।

বিসমিল্লাহ হাবিব বলেন, শুক্রবার দুপুর ২টার দিকে কাবুলের খলিফা সাহিব সুন্নি মসজিদে এই হামলা ঘটেছে। জুমাতুল বিদার নামাজ শেষে মুসল্লিরা তখন জিকির-আজগারে মসগুল ছিলেন।

এক মুসল্লি জানিয়েছেন, ভয়াবহ ওই বিস্ফোরণে মসজিদের ছাদ ও দেওয়ালের কিছু অংশ উড়ে গেছে। তার নিজের হাত ও পা পুড়ে গেছে বলেও জানার ওই ব্যক্তি।

খলিফা সাহিব মসজিদটির পাশের একটি ভবনের বাসিন্দা মোহাম্মদ সাবির জানান, বিস্ফোরণের পর বেশ কয়েকজন মুসল্লিকে মসজিদের ভেতর থেকে আহত মানুষকে অ্যাম্বুলেন্সে তুলতে দেখেছেন তিনি।

তিনি আর বলেন, এত প্রচণ্ড শব্দ হয়েছিল বিস্ফোরণের সময়, মনে হচ্ছিল আমার কানের পর্দা ফেটে গেছে।

উল্লেখ্য, গত সপ্তাহে একটি শিয়া মসজিদেও ভয়াবহ বিস্ফোরণে ৩২ জনের প্রাণহানির ঘটনা ঘটে।

 

 

খুলনার রূপসায় কয়লা ভর্তি ট্রাক চাপায় এনজিও কর্মকর্তা নিহত

//খুলনা ব্যুরো//

আলাইপুর ব্রীজে ৪দিন যেতে না যেতে ট্রাক দুর্ঘটনা এনজিও কর্মীর মৃত্যু।

খুলনার রূপসা উপজেলায় কয়লা ভর্তি ট্রাক চাপায় ফিরোজ আহমেদ নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আলাইপুর ব্রীজ এলাকায় এঘটনা ঘটে।

নিহত ফিরোজ আহমেদ যশোর ঝিকরগাছা এলাকায় শিমুলিয়া গ্রামের খন্দকার মফিজুর রহমানের ছেলে; তিনি আরআরএফ এনজি’র রূপসার কাজদিয়া শাখার ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টায় কয়লা ভর্তি ট্রাক খুলনা থেকে রূপসায় যাবার পথে আলাইপুর ব্রীজ পার হয়ে উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশার ইটভাটায় যাচ্ছিল। পথিমধ্যে এনজিও কর্মকর্তা ট্রাকের পাশ দিয়ে সামনে যাবার সময় ট্রাকের পিছনে মোটরসাইকেলের হেন্ডেল বেঁধে এ ঘটনা ঘটে। পরে ট্রাকের চাকার নিচে পিষ্ঠে ঘটনাস্থলেই নিহত হন তিনি। ঘাতক ট্রাকটি (খুলনা মেট্রো ট ১১-০৪২৩) কে আটক করেছে পুলিশ।

গত ১০ এপ্রিল ফিরোজ আহমেদ যোগদান করেন বলে কাজদিয়া শাখা ম্যানেজার আব্দুল ওহাব জানান। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত।

থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন জানান, ট্রাক ও মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন একজন।
লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।
ট্রাক চালককে গ্রেপ্তার করা হয়েছে।

 

English Dainikbiswa

রাশিয়ার গ্যাসের খেলা// পোল্যান্ড কি এখনো গ্যাস কিনছে…!

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পুকুরে ডুবে যুবতীর মৃত্যু

মাহাবুব আলম, রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের ভেদাইল গ্রামের একটি পুকুর থেকে (২৮ এপ্রিল বৃহস্পতিবার) লিজি আকতার(২৫) নামে এক বিবাহিত যুবতীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রাণীশংকৈল ফায়ার স্টেশন অফিসার নাছিম ইকবালের নেতৃত্বে ফায়ার ফাইটার মামুন মিয়া ও কলিকান্ত রায় ওই মরদেহ উদ্ধার করেন।

জানা গেছে, ঘটনার দিন বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে লিজি আকতার তাদের গ্রামের একটি পুকুরে গাছের পাতা কুড়াতে যায়। মৃগী রোগি লিজি একসময় পুকুরে পড়ে ডুবে যায়। খবর পেয়ে রাণীশংকৈল ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দ্রুত ওই পুকুর থেকে  লিজির লাশ উদ্ধার করেন।

এ বিষয়ে রাণীশংকৈল থানার এসআই প্রদীপ কুমার রায় বলেন, আমরা আজই ঘটনাস্থল পরিদর্শন করেছি।মৃত যুবতী মৃগী রোগি ছিল বলে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

চট্টগ্রামের বোয়ালখালীতে অটোরিক্সাচালকের মরদেহ উদ্ধার

//আবুল হাসেম, চট্টগ্রাম প্রতিনিধি//

চট্টগ্রামের বোয়ালখালীতে খালের পাড় থেকে এক অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হতভাগ্য অটোরিক্সা চালকের নাম মো. জাবেদ হোসেন (৩৩)। নিহত জাবেদ উপজেলার চরণদ্বীপ ইউনিয়নে ৯নং ওয়ার্ডের পূর্ব চরণদ্বীপ ফজল আলী বাড়ির জাফর আহমদের ছেলে। বৃহস্পতিবার সকালে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের বামন খালের পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাবেদ বুধবার ইফতার শেষে অটো নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে বাসায় না ফিরলেও সকালে বামন খালে তার মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। তবে তার অটোরিকশাটি পাওয়া যায়নি। পুলিশের ধারণা গাড়ি ছিনতাইকারীরা তাকে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে।বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জাবেদের চোখে-মুখে আঘাতের চিহ্ন রয়েছে। তদন্ত সাপেক্ষে ঘটনার বিস্তারিত জানা যাবে।

চট্টগ্রামে যাত্রীবাহী বাস খাদে : নিহত- ১

//আবুল হাসেম, চট্টগ্রাম প্রতিনিধি//

চট্টগ্রামে যাত্রীবাহী বাস খাদে পড়ে মো. হোসেন (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। এতে বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। বুধবার ভোর ৫টার দিকে মহানগরীর বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোডের অ্যাগ্রো ফার্মের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হোসেন বায়েজিদ বোস্তামি থানাধীন জঙ্গল ছলিমপুর ১ নং মাস্টার কলোনির মৃত জাবেদ আলীর ছেলে। তিনি ওই এলাকায় নৈশপ্রহরীর কাজ করতেন বলে পুলিশ জানিয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির কর্মকর্তা পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত হোসেনকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এরপর জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে ২৮ নং ওয়ার্ডে ভর্তি করেন। সকাল পৌনে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মরদেহ মর্গে রাখা হয়েছে।

বায়েজিদ বোস্তামী থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান, ময়মনসিংহ থেকে আসা ইউনাইটেড ট্রাভেলস পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মো. হোসেন নামের পথচারীকে চাপা দিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এসময় খুঁটিসহ বাসটি পাশের খাদে উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। আমরা বাসটি উদ্ধার করেছি। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন।

খুলনার ডুমুরিয়া এক কিশোরের লাশ উদ্ধার

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া খুলনা//

খুলনার ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের ধানিবুনিয়া গ্রামে খুটোখালী খাল থেকে অনিক ঢালী নামের এক কিশোরের  লাশ উদ্ধার করা হয়েছে।  ২৬ এপ্রিল মঙ্গলবার বিকেলে পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ওই ঘটনায় তিন কিশোরকে আটক করেছে পুলিশ।

পরিবার সুত্রে জানা গেছে ভান্ডারপাড়া ইউনিয়নের ঘোনা গ্রামের নিত্যানন্দ ঢালীর ছেলে অনিক ঢালী (১৫) বান্দা স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। সোমবার বিকেল থেকে তাকে পাওয়া যাচ্ছিল না।

ভান্ডারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান গোপাল চন্দ্র দে জানান, ওই গ্রামের পঞ্চম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে অনিকের সঙ্গে ওই এলাকার এক কিশোরের বিরোধ হয়। ঘটনার দিন বিকেলের দিকে অনিককে ওই কিশোরসহ আরও দুইজন নির্জন স্থানে নিয়ে শ্বাসরোধ করে হত্যার পর খালের পানিতে লাশ ফেলে দেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তিন কিশোর ঘটনার সত্যতা স্বীকার করেছে। অনেক খোঁজাখুজির পর খুটোখালী খালে অনিকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে বিকেলের দিকে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া বলেন, পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করেছে। লাশের সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়ে সংক্রান্ত কোনো ব্যাপার নিয়ে বিরোধের জের ধরে অনিককে নির্জন স্থানে নিয়ে হত্যা করা হয়েছে। ওই ঘটনায় তিন কিশোর আটক রয়েছে। তাদের আরও জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত ঘটনা জানা যাবে।

 

বরিশালে পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম করলেন হত্যা মামলার আসামির স্ত্রী

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল//

বরিশালের বাকেরগঞ্জে হত্যা মামলার এজাহারভুক্ত আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের এক কর্মকর্তা। আসামির স্ত্রী বটি দিয়ে পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) পদমর্যদার কর্মকর্তা কৃষ্ণ কান্তকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছেন। বাকেরগঞ্জে শর্শী পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই কৃষ্ণ কান্ত’র নেতৃত্বে একটি টিম সোমবার বিকেলে হত্যা মামলার আসামি মনির হোসেনকে গ্রেপ্তার করতে ফরিদপুর ইউনিয়নের সোনাপুর গ্রামে যান।

একপর্যায়ে পুলিশ সদস্যরা বাসায় ঢুকে মনিরকে গ্রেপ্তার করতেও সক্ষম হন। এসময় তার স্ত্রী কুলসুম বেগম বটি নিয়ে পুলিশের ওপর হামলা চালায় এবং এএসআই কৃষ্ণ কান্তকে এলোপাতাড়ি কোপ শুরু করেন। এই ঘটনায় মনির ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১৯ এপ্রিল রাতে স্থানীয় যুবলীগ নেতা জহিরুল ইসলাম মামুন ওরফে হাতকাটা মামুনের নেতৃত্বে সোনাপুর গ্রামে তিন ভাইকে কুপিয়ে জখম করে মনির হোসেনসহ কয়েকজন।

তাদের মধ্যে রনি মোল্লা (৩২) নামের এক যুবক ওই দিন রাতেই বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এই ঘটনায় রনি মোল্লার বাবা ইয়াসিন মোল্লা বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ জনের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

ওই মামলার ১৪ নম্বর আসামি মনির হোসেন। বাকেরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন নয়া শতাব্দীকে জানান, হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মনির হোসেন নিজ বাসায় অবস্থান করছেন এমন সংবাদ পেয়ে শর্শী ফাঁড়ি পুলিশকে গ্রেপ্তারে নির্দেশ দেওয়া হয়। সোমবার বিকেলে এএসআই কৃষ্ণ কান্ত’র নেতৃত্বে পুলিশের একটি টিম সেই বাড়িতে যায় এবং মনিরকে গ্রেপ্তারে সফলতা পায়। এসময় মনিরের স্ত্রী পুলিশ সদস্যদের ওপর বটি নিয়ে হামলা করে এবং স্বামীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। পুলিশ সদস্যরা তাকে বাধা দিলে সে বটি দিয়ে এএসআই কৃষ্ণকে কুপিয়ে জখম করে।

খবর পেয়ে সেখানে অতিরিক্ত পুলিশ গিয়ে স্ত্রীসহ মনিরকে গ্রেপ্তার এবং রক্তাক্ত অবস্থায় পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে। পরবর্তীতে পুলিশ কর্মকর্তাকে স্থানীয় বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাতে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল বিভাগীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি জানান, মনির হোসেনকে নিহত রনি মোল্লা হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর পাশাপাশি পুলিশের ওপর হামলার ঘটনায় আরও একটি নতুন মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে। সেই মামলার প্রধান আসামি তার স্ত্রী কুলসুম বেগম। তাদের মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হবে

খুলনার রূপসায় ট্রলির ধাক্কায় কলেজ ছাত্রী নিহত, চালক আটক

//খুলনা ব্যুরো//

খুলনার রূপসায় ইট বহনকারী ট্রলির ধাক্কায় সরকারি বঙ্গবন্ধু কলেজের একাদশ শ্রেণির ছাত্রী যুথী পাল (১৭) নিহত হয়েছে। সোমবার (২৫ এপ্রিল) সকালে রূপসা উপজেলার আলাইপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুথী পিঠাভোগ গ্রামের বিশ্বজিত পালের মেয়ে। এ ঘটনায় ট্রলি ও চালককে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকাল ৯টার দিকে যুথী পাল পিঠাভোগ  বাড়ি থেকে হেঁটে কলেজে যাচ্ছিলেন। পথে আলাইপুর বাজারের কাছে ইট বহনকারী একটি ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে প্রথমে তাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয় লোকজন ট্রলিসহ চালক আলাইপুর এলাকার লিটনের ছেলে ইয়ামিনকে (১৮) ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে।  কলেজ ছাত্রীর মৃত‍্যুতে পরিবার ও এলাকায় শোক বিরাজ করছে।

এব্যাপারে রূপসা থানা পুলিশের  অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন বলেন, ট্রলির চাপায় কলেজ ছাত্রী নিহত হওয়ায় ট্রলি ও চালককে আটক করা হয়েছে।

নিহত কলেজ ছাত্রীর পরিবারকে  সান্ত্বনা জানাতে যান রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাসনিম, থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন ও

ঘাটভোগ ইউপি চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান।

বরিশালে জমি সংক্রান্তের জের ধরে পুলিশ সদস্য পরিবারের উপর হামলা

//নিজস্ব প্রতিবেদক, বরিশাল //

বরিশাল নগরীর ২৮ নং ওয়ার্ড কাশিপুর (দিয়া পড়া) এলাকা জমি সংওক্রান্তের জের ধরে পুলিশ সদস্য পরিবারের  সবুজ হাওলাদারের উপর সন্ত্রাসীরা হত্যার চেষ্টায় কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া যায়। শনিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ০৭ ঘটিকা সময় হামলার ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা আহত মোঃ সবুজ হাওলাদারকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

সবুজ হাওলাদার ওই এলাকার মৃত মোসলেম হাওলাদারের পুত্র।ধারালো অস্ত্রের আঘাতে (অবঃ) প্রাপ্ত পুলিশ সদস্যের ছেলে সবুজ হাওলাদারের মাথার কপাল বরাবর উপরে মারাত্মক জখম হয়েছে।

এছাড়া তার সমস্ত শরীলে এলোপাতাড়ি যখম রয়েছে। তবে অবস্থার অবনতি হলে যে কোনো সময় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা যেতে পারে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

আহত পরিবার জানান,দীর্ঘদিন ধরে সবুজের পৈতৃক ওয়ারিশ সম্পত্তি নিয়ে মৃত মানিক গাজী মেয়ে

ছনিয়া ওরফে খালেদা বেগম, দুলাল হাওলাদার, পিতা মৃত আক্কেল আলী হাওলাদারের পরিবারের সাথে বিরোধ চলে আসছে।

আজ সন্ধ্যায় ইফতার করে দক্ষিণ দিয়াপাড়া নেছারিয়া জামে মসজিদে নামাজ পরে বাসায় আসার পথে, পথরোধ করে মজিবর গাজী (৫০) পিতা মৃত মুজাহার গাজী সহ অজ্ঞাত ৪/৬ সহযোগী পরিকল্পিতভাবে পুলিশ সদস্য সজিব হোসেন খেপুপাড়া থানায় কর্তব্যরত, তারই ছোটো ভাই সবুজ হাওলাদারকে  হত্যার চেষ্টায় এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে।

আহত সবুজের বড়ো ভাই,মোঃ বাদশা হাওলাদার জানান, মৃত মানিক গাজী মেয়ে ছনিয়া ওরফে খালেদা বেগম, দুলাল হাওলাদার, পিতা মৃত আক্কেল আলী হাওলাদারের পরিবারের সাথে বিরোধ চলে আসছে। তারই জেরধরে,একই এলাকার বাসিন্দা ভূমি দস্যু (দালাল) মজিবর গাজী বিভিন্ন লোকের জমি বিক্রি করে দেওয়ার কথা বলে প্রতারণা করেন। আমাদের জমি চাওয়ায় আমরা দিতে অস্বীকার করলে দক্ষিণ দিয়াপাড়া নেছারিয়া জামে মসজিদে নামাজ পরে বাসায় আসার পথে, পথরোধ করে ভূমি দস্যু মজিবর গাজী, সবুজের ওপর হামলা চালায়।

আহত সবুজের ভাগিনা শুভ জানান,তার মামার উপর সন্ত্রাসীরা হামলার ঘটনায় তাদের সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

২৮ নং ওয়ার্ড কাউন্সিল মোঃ রুবেল বলেন, বিষয়টি আমি শুনছি দুই পরিবারের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছে,কিন্তু আজ (অবঃ) প্রাপ্ত  পুলিশ সদস্যের ছেলে,সবুজ বাসায় যাওয়ার পথে তার উপর সন্ত্রাসীরা অতর্কীত ভাবে হামলা করছে বলে জানান।

এয়ারপোর্ট  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বলেন, বিষয়টি আমি শুনছি তবে কেউ  লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

English Dainikbiswa

চট্টগ্রামে মৌসুমী ফলের বাজারে আগুন: পুষ্টি হারাচ্ছে নিস্ন-মধ্যবিত্ত