ছেলেকে নিয়ে ভাইয়ের বাড়িতে যাওয়া হলোনা বোনের, পথেই মৃত্যু হলো মা-ছেলের

//সাইফুল্লাহ নাসির, আমতলী, বরগুনা প্রতিনিধি//

ছেলেকে নিয়ে পায়ে হেটে ভাইয়ের বাড়িতে যাচ্ছিলেন মা। এসময় পিকআপের ধাক্কায় বরগুনার আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের চুনাখালী কালভার্ট নামক স্থানে মা ও ছেলে দুজনের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (৭ মার্চ) সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন উপজেলার কুকুয়া ইউনিয়নের পশ্চিম চুনাখালী গ্রামের আবুল কালামের স্ত্রী নূরজাহান বেগম (৪০) ও তার ছেলে মোঃ রাকিব (১৬)। জানা গেছে, আজ (সোমবার) সকালে মা নূরজাহান বেগম তার ছেলে রাকিবকে সাথে নিয়ে পায়ে হেটে একই সড়কের খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্স সংলগ্ন এলাকার বাসিন্দা ভাই কুদ্দুস পাহলানের বাড়িতে যাচ্ছিলেন। ওই সময় আমতলী- পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের চুনাখালী কালভার্ট নামক স্থানে পৌঁছলে একটি ট্রাক এবং পিকআপ ভ্যান একে অপরকে ওভারটেক করার সময় পিকআপ ভ্যানটি (চট্র মেট্রো ন-১১- ৯০৬৩) মা ও ছেলেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়।

এ সময় ওই পিকআপ ভ্যানের চালক ও হেলপার ঘটনাস্থলে গাড়িটি ফেলে রেখে পালিয়ে যায়।

সংবাদ পেয়ে আমতলী ফায়ার সার্ভিসের কর্মীরা ও পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘাতক পিকআপ ভ্যানটিকে আটক করে এবং মা ও ছেলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আমতলী থানায় নিয়ে আসে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,একটি ট্রাক এবং পিকআপ ভ্যান ওভারটেক করার সময় পথচারী মা ও ছেলে পিকআপ ভ্যানের চাপায় ঘটনাস্থলেই মৃত্যু হয়।

এ ঘটনায় আমতলী থানায় একটি মামলা রেকর্ডের প্রক্রিয়াধীন রয়েছে।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

গভীর শ্রদ্ধা নিবেদন করলেন মাননীয় সাংসদ ড. শ্রী বিরেন শিকদার

রাশিয়া বলছে শান্তি বৈঠকের মধ্যস্থতাকারীকে ইউক্রেন খুন করেছে

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

অবশেষে ‘যুদ্ধবিরতি’ শব্দটা শোনা গিয়েছিল রাশিয়ার মুখে। আজ সকালে তারা ঘোষণা করেছিল, মস্কোর সময় অনুযায়ী সকাল ১০টা থেকে ইউক্রেনের মারিয়ুপোল ও ভোলনোভকায় বন্ধ রাখা হবে হামলা। সাধারণ মানুষকে উদ্ধারের পথ করে দেয়া হবে। তাই হলো। নির্দিষ্ট সময়ে বন্ধ হল গোলাগুলি। অর্ধমৃত মানুষগুলো যুদ্ধের ক্লান্তি নিয়ে বেরিয়ে এল বাঙ্কার থেকে। ঠিক তখনই ফের কানফাটানো আওয়াজ, সব কথার কথাই রইল। বরং আরও শক্তি বাড়িয়ে দিনভর চলল রুশ গোলাবর্ষণ। তড়িঘড়ি বন্ধ করে দিতে হল উদ্ধার অভিযান।

দ্বিতীয় পর্যায়ের শান্তি বৈঠকে রাশিয়া-ইউক্রেন, দু’দেশই কথা দিয়েছিল, যুদ্ধের মাঝে আটকে থাকা নিরীহ মানুষজনকে উদ্ধারের পথ করে দেয়া হবে। এর পরের ২৪ ঘণ্টা এ নিয়ে কোনও উচ্চবাচ্য করেনি রাশিয়া। কিন্তু যা তারা বলল, আর যা করল, তাতে স্তম্ভিত গোটা বিশ্ব।

কথার খেলাপ করা বা ভুয়া তথ্য দেয়া, যুদ্ধের গোড়া থেকেই রাশিয়ার বিরুদ্ধে এ ধরনের অসংখ্য অভিযোগ উঠছে। গত কাল তারা একটি রিপোর্টে দাবি করে, দেশ ছেড়ে পালিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। এ-ও জানায়, পোল্যান্ডে রয়েছেন তিনি। আজ সেই দাবি উড়িয়ে দিয়ে ইনস্টাগ্রামে হাজির হন জ়েলেনস্কি। কিভে নিজের অফিসে বসে ভিডিও করে তা পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে লেখেন, ‘‘আমি কিভেই আছি। এখানে বসে কাজ করছি। কেউ কোথাও পালিয়ে যায়নি।’’ এর পরে আর তাদের মতামত জানায়নি মস্কো। বরং আজ তারা নতুন খবর দিয়েছে, রাশিয়া-ইউক্রেন শান্তি বৈঠকের মধ্যস্থতাকারী ডেনিস কিরিভকে খুন করা হয়েছে। খবর ছড়িয়েছে, রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাকে খুন করেছে ইউক্রেন।

আজভ সাগরের তীরে ইউক্রেনের মারিয়ুপোল বন্দরটি কৌশলগত ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেরসেন বন্দরকে দখল করতে পারলেও এটিকে এখনও কব্জা করতে পারেনি রাশিয়া। গত কয়েক দিন ধরে বিধ্বংসী হামলা চলছে এ শহরে।

মারিয়ুপোলের মেয়র গত কাল জানান, পরিস্থিতি এমনই, কেউ জখম হলে তাকে যে হাসপাতালে নিয়ে যাওয়া হবে, সেই পথটুকু রাখছে না রুশরা। প্রায় একই অবস্থা ভোলনোভকায়। আজ সকালে রুশ প্রতিরক্ষা মন্ত্রালয় ঘোষণা করে, এই দুই শহর থেকে সাধারণ মানুষকে উদ্ধারের জন্য নিরাপদ করিডর করে দেয়া হবে। যুদ্ধ বন্ধ রাখা হবে। কিন্তু কত ক্ষণের জন্য, তা বলেনি মস্কো।

কতক্ষণ রুশ হামলা বন্ধ ছিল, তা স্পষ্ট নয়। তবে যুদ্ধবিরতির খবর প্রকাশ্যে আসার ঘণ্টাখানেকের মধ্যেই ইউক্রেন জানায়, উদ্ধারকাজ চালানো সম্ভব হচ্ছে না। সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে ফিরে যেতে বলা হচ্ছে। মারিয়ুপোল থেকে জ়াপোরিজিয়া যাওয়ার রাস্তাটিকে মানব করিডর করা হয়েছিল। ওই রাস্তাটিকে নিশানা করেই গোলাবর্ষণ শুরু করে রাশিয়া। যে যেখানে পারে প্রাণ বাঁচাতে আশ্রয় নেয়। যারা রওনা দিয়েছিলেন, মাঝপথ থেকে তাদের অনেকে ফিরে আসেন।

তারা জানান, রাস্তায় তত ক্ষণে ছড়িয়ে ছিটিয়ে পড়ে একাধিক লাশ। পরে ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তরের উপপ্রধান কিরিলো টিমোশেঙ্কো সংবাদমাধ্যমে বলেন, ‘‘রাশিয়ার পক্ষ থেকে যুদ্ধবিরতি মানা হয়নি। ক্রমাগত হামলা চালানো হয়েছে মারিউপোল ও তার পার্শ্ববর্তী এলাকায়।’’

ভোলনোভকাতেও কথা রাখেনি ক্রেমলিন। উপ-প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুকও সাংবাদিকদের কাছে বলেন, ‘‘হামলা বন্ধ রাখার জন্য আমরা রাশিয়ার কাছে বারবার আবেদন জানাচ্ছি।’’ একটি রুশ দৈনিকের রিপোর্টে অবশ্য দাবি করা হয়েছে, দেশের প্রতিরক্ষা মন্ত্রালয় তাদের জানিয়েছে, যুদ্ধবিরতি চলাকালীন রাশিয়ার সেনাবাহিনীকে নিশানা করে হামলা চালানো হয়েছিল। জ়েলেনস্কি এ দিনও বলেন, ‘‘যা যা করা সম্ভব, করে চলেছি। দেখা যাক, কথা বলে কোনও সমঝোতায় পৌঁছতে পারি কি না।’’

মারিউপোলের পরিস্থিতি ভীষণই শোচনীয়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে রুশরা। হাড়কাঁপানো ঠান্ডায় ঘর গরম রাখার উপায় নেই। ফোনের পরিষেবা নেই। খাবার নেই, পানি নেই। ওষুধের দোকানগুলোতে ওষুধও নেই। মারিউপোলের মেয়র ভাদিম বয়চেঙ্কো জানান, যুদ্ধবিরতির কথা শুনে শহর ছেড়ে পালাতে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন। বাস ছাড়ার জন্য তৈরি হচ্ছিল। এমন সময় হঠাৎই গোলাবর্ষণ শুরু হয়। বয়চেঙ্কো বলেন, ‘‘শহরের সব বাসিন্দার জীবনের দাম আছে। আমরা ঝুঁকি নিতে পারি না। উদ্ধারকাজ বন্ধ করে দিতে হয়েছে।’’

ব্রাসেলসে নেটোর বৈঠকে যোগ দেয়ার পরে আজ পোল্যান্ডে পৌঁছেছেন আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন। এখানে ইউক্রেনের মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে পারেন তিনি। ইউক্রেনের আকাশপথকে ‘নো-ফ্লাই জোন’ ঘোষণা করতে নেটোর কাছে আবেদন জানিয়েছিল কিভ। আকাশপথে রুশ হামলা ঠেকাতেই এই সাহায্য চেয়েছিলেন জেলেনস্কি। কিন্তু গত কাল তা প্রত্যাখ্যান করে দিয়েছে নেটো। তাদের ব্যাখ্যা, ইউক্রেনকে নো-ফ্লাই জোন ঘোষণা করা হলে, পরমাণু শক্তিধর দেশ রাশিয়াকে আরও উস্কে দেয়া হবে। সে ক্ষেত্রে যুদ্ধ আরও বড় আকার নিতে পারে ইউরোপে। পরে আজ রাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নেটোর বক্তব্যের রেশ ধরে বলেন, ‘‘ইউক্রেনের আকাশকে ‘নো-ফ্লাই জোন করায় যারা সমর্থন জানাবে, ধরে নেয়া হবে তারা রাশিয়ার বিরুদ্ধে সশস্ত্র সংঘর্ষে নামতে চাইছে। শুধু ইউরোপ নয়, সে ক্ষেত্রে গোটা বিশ্বের জন্য তা বিপর্যয় ডেকে আনবে।’’

ক্ষুব্ধ জেলেনস্কি তার বক্তৃতায় নেটো গোষ্ঠীর দেশগুলির উদ্দেশে বলেছেন, “এত মানুষের মৃত্যুর জন্য দায়ী আপনারা। আপনাদের দুর্বলতা, অনৈক্যের জন্যই এটা ঘটছে।” জেলেনস্কির অভিযোগ, বিমান-হানা অনিবার্য জেনেও ইউক্রেনের আকাশকে ‘নো ফ্লাই জোন’ ঘোষণা করেনি নেটো। তিনি বলেন, “আজ নেটোর শীর্ষ বৈঠকে স্পষ্ট হয়ে গেল, ইউরোপের স্বাধীনতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার বিষয়টিতেই সবাই একমত নয়।”

রাষ্ট্রনেতারা দ্বিধা-ধন্দে থাকলেও আমেরিকা-ইউরোপের দেশগুলিতে লাগাতার যুদ্ধবিরোধী বিক্ষোভ চলছে। এমনকি রাশিয়ার বড় শহরগুলোতেও পথে নামছেন হাজার হাজার বাসিন্দা। ভিডিয়ো-বার্তায় তাদের কাছেও সাহায্য চেয়েছেন জেলেনস্কি। তিনি বলেন, ‘‘আমরা যদি শেষ হয়ে যাই, আপনারাও হবেন।’’ শোনা যাচ্ছে, ‘ঘরের অশান্তি’ সামলাতে মাঝেমধ্যেই ফেসবুক, টুইটার ব্লক করে দিচ্ছে মস্কো। সরকার-বিরোধী খবর রুখতে মিডিয়াকেও চাপে রাখছে তারা।

যুদ্ধ আজ দশ দিনে পা রেখেছে। নিহতের সংখ্যার কোনও হিসেব নেই। জখম হাজার হাজার মানুষ। যারা দেশ ছেড়ে পালাতে পারেননি বা পালিয়ে যাননি, যুদ্ধে না-মরলেও তারা হয়তো না-খেতে পেয়ে কিংবা ঠান্ডায় মরবেন। ক্রমশ সেই আশঙ্কা প্রকট হচ্ছে। রাষ্ট্রপুঞ্জ আজ জানিয়েছে, অন্তত দেড় কোটি মানুষ সব হারাতে বসেছেন। ইতিমধ্যেই ১৪ লক্ষ মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়েছেন। কিভের সেন্ট্রাল ট্রেন স্টেশনে আজও আতঙ্কে ভরা মুখের ছড়াছড়ি। তারা যে কোনও উপায়ে হোক পালাতে চান। রাজধানীর বাইরে ৬৪ কিলোমিটার দীর্ঘ রুশ সেনা কনভয় দাঁড়িয়ে। এখনও তাদের ঠেকিয়ে রেখেছে ইউক্রেনীয় সেনাবাহিনী। আশঙ্কা, যে কোনও সময় বাঁধ ভাঙবে। এক বাসিন্দার কথায়, ‘‘আমরা নেটোয় যোগ দিতে চেয়েছিলাম, ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে চেয়েছিলাম। এটাই অপরাধ! তার জন্য এই দাম দিতে হল!’’ কিভের বাসিন্দা সেনিয়ার কথায়, ‘‘এখন আর কিছু চাই না। শুধু বাঁচতে চাই।’’ সূত্র: আনন্দবাজার

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

রাশিয়ার বিরুদ্ধেভোট না দেওয়ায় চাপ বাড়ছে ভারতের উপড়: বিবিসি

বাগেরহাটের রামপাল বিদ্যুৎকেন্দ্রে ভারতীয় কর্মীর লাশ উদ্ধার

//নিজস্ব প্রতিবেদক///

বাগেরহাটের মোংলা উপজেলার একটি বাড়ি থেকে এক ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। অরবিন্দ কুমার শ্রীবাস্তব (৪১) নামের ওই ব্যক্তি নির্মাণাধীন কয়লাভিত্তিক রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে কর্মরত ছিলেন।

আজ রোববার দুপুরে মোংলার দিগরাজ এলাকার নাসির উদ্দিন হাওলাদারের ভাড়া বাড়ির রান্নাঘর থেকে রশিতে ঝুলন্ত লাশটি উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশটি বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মোংলা থানার উপপরিদর্শক অমিত কুমার বিশ্বাস বলেন, রান্নাঘরের সানসেটের একটি রডের সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় অরবিন্দের লাশ উদ্ধার করা হয়। ঘরের ভেতর থেকে দরজা আটকানো ছিল। তাঁর শরীরের কোথাও আঘাতের বাহ্যিক চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, অরবিন্দ নির্মাণাধীন রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের কাজ করা পাওয়ার ম্যাক প্রজেক্ট লিমিটেডের হিসাব বিভাগের সহকারী ব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন। তাঁর চাকরির পিপি নম্বর আর-২২৫৪২০৬। তাঁর বাড়ি ভারতের রাজস্থানে।

পুলিশ জানায়, অরবিন্দের সহকর্মীদের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ গিয়ে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে। তিনি দিগরাজ এলাকার নাসির উদ্দিন হাওলাদারের পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন। ওই ঘরে তিনি ছাড়া আর কেউ থাকতেন না।

 

সাভারে নাভানা ফার্নিচারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট

//ডেস্ক নিউজ // 

সাভারের ফুলবাড়িয়া এলাকায় একটি ফার্নিচার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

রোববার বিকেল ৪টার দিকে সাভারের ফুলবাড়িয়া এলাকার নাভানা ফার্নিচার কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, বিকেল ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় ট্যানারি ফাঁড়ির আরো দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। আমরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছি। নিয়ন্ত্রণে আসলে বিস্তারিত জানা যাবে।

বোয়ালখালীতে হেফজখানার ছাত্রের মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা দায়ের

আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো :

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরনদ্বীপের হেফজখানার ছাত্র ইফতেখার মালেকুল মাশফিকের গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে নিহতের মামা মাসুদ খান বাদী হয়ে বোয়ালখালী থানায় এ মামলা দায়ের করেন।
বোয়ালখালী থানার ওসি আবদুল করিম জানান, হেফজখানার ছাত্র নিহতের ঘটনায় শনিবার মামলা করা হয়েছে। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হেফজখানার তিন শিক্ষককে আটক করা হয়েছে। তবে তাদের এখনো গ্রেফতার দেখানো হয়নি।
উল্লেখ্য গত শুক্রবার সকালে বোয়ালখালী উপজেলার চরনদ্বীপ ইউনিয়নের হযরত মাওলানা অছিয়র রহমান হেফজখানার একটি রুম থেকে ইফতেখার মালেককুল মাশফিক নামের সাত বছর বয়সী এক ছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। নিহত মাশফিক উপজেলার চরনদ্বীপ ইউনিয়নের ফকিরাখালী গ্রামের আবদুল মালেকের ছেলে।

চট্টগ্রামে ৭০ বসত বাড়ী আগুনে পুড়ে ছাই

//আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো//

চট্টগ্রাম মহানগরে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৭০ টি বসত বাড়ী আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার রাত দুইটার দিকে নগরীর বাকলিয়া থানার মিয়াখান নগর এলাকায় বস্তিতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
চট্টগ্রামের আগ্রাবাদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক জচানান, গত শনিরার দিবাগত রাত দুইটার দিকে নগরীর বাকলিয়া থানার মিয়াখান নগর এলাকায় বস্তিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে একটানা কাজ করে ভোর সাড়ে চারটার সময় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। অগ্নিকান্ডে ৭০ টি বসত বাড়ী পুড়ে ছাই হয়ে গেছে। বৈদ্যুতিকশর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত বলে তিনি জানান। এতে কমপক্ষে দশ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানা গেছে।

পড়ুন দৈনিক বিশ্ব

English Dainikbiswa

বরগুনা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

 

রাণীশংকৈলে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ বিচারের দাবিতে মানববন্ধন

মাহাবুব আলম, রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদ গেটের সামনে ( ৫ মার্চ শনিবার) দুপুরে পাইলট হাইস্কুলের ছাত্র-ছাত্রীরা ধর্ষক শিক্ষক তহিদুল ইসলামের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন। মানববন্ধনে ছাত্র সালাউদ্দিন,বসিরউদ্দিন, মেঘনা আকতার, সুমাইয়াসহ অন্যরা বক্তব্য দেন।

রাণীশংকৈলে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ বিচারের দাবিতে মানববন্ধন

 

থানায় অভিযোগসূত্রে জানা গেছে, উপজেলার সহোদর গ্রামের নূর ইসলামের ছেলে পাইলট হাইস্কুলের কম্পিউটার অপারেটর তহিদুল ইসলাম(২৩)পৌর শহরের ভান্ডারা মহল্লার গফুর আলীর ১০ম শ্রেণির ছাত্রী সুমাইয়া আফরোজ বৃষ্টিকে প্রাইভেট পড়াত। এই সুবাদে তহিদুল বিয়ের প্রলোভন দেখিয়ে বৃষ্টির সাথে গভীর প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।তহিদুল বৃষ্টির বাড়িতে যাওয়া-আসাসহ বিভিন্ন স্থানে নিয়ে ঘোরেন ও শারীরিক সম্পর্ক স্থাপন করেন।

ঘটনা জানাজানি হলে বৃষ্টির বাবা তহিদুলের কাছে বিয়ের প্রস্তাব পাঠান। তহিদুল ঘটনা অস্বীকার করলেও ১৫ লক্ষ টাকা যৌতুক চেয়ে বিয়ে করতে রাজী হন। বৃষ্টির বাবা এত টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। এ ঘটনায় বৃষ্টির বন্ধুরা তাকে তহিদুলের বাড়িতে নিয়ে গেলে তহিদুল তাদেরকে মারধর করে তাড়িয়ে দেন।
এরমধ্যে তিনি অন্যত্র বিয়ে করার উদ্যোগ নিলে
স্থানীয় লোকজন বৃষ্টিকে ৩ মার্চ তহিদুলের বাড়িতে রেখে আসে। বৃষ্টি তহিদুলের বাড়িতে
অবস্থান নিলে তিনি বাড়ি থেকে পালিয়ে যান।

পরদিন ৪ মার্চ শুক্রবার বৃষ্টির বাবা এ নিয়ে
থানায় লিখিত অভিযোগ করেন। পরদিন শনিবার ওই স্কুলের ২ শতাধিক ছাত্র-ছাত্রী উপজেলা গেটের সামনে মানববন্ধন করে এবং স্কুল কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেয়।এ ব্যাপারে থানার তদন্ত ওসি আব্দুল লতিফ শেখ বলেন, বাদি গফুর আলীর লিখিত অভিযোগ আমি পেয়েছি। এর প্রেক্ষিতে তদন্তে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তি পলাতক আছে।

 

 

 

খুলনার এরশাদ শিকদারের মেয়ের ঝুলন্ত লাশ গুলশানে

ঢাকার গুলশানে এক বাসায় প্রেমিককে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন এরশাদ শিকদারের মেয়ে জান্নাতুল নওরিন এশা (২২)। এমনটায় দাবি করেছেন নিহতের স্বজনরা।

শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে গুলশানের সুবাস্তু টাওয়ারের নবম তলার একটি বাসা থেকে জান্নাতুলের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

এরশাদ শিকদারের দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দিয়ে জান্নাতুলের মা সানজিদা নাহার বলেন, জান্নাতুল প্রেমিককে ভিডিও কলে রেখে ফ্যানের সঙ্গে ঝুলে জান্নাতুল আত্মহত্যা করেছে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, জান্নাতুল খুলনার এরশাদ শিকদারের মেয়ে। ভোর সাড়ে পাঁচটার দিকে গুলশানের সুবাস্তু টাওয়ারের নবম তলার একটি ফ্ল্যাট থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানিয়েছেন, জান্নাতুলের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

প্রসঙ্গত, ২০০৪ সালে খুলনায় হত্যা মামলায় সন্ত্রাসী এরশাদ শিকদারের মৃত্যুদণ্ড কার্যকর হয়।

//অনলাইন নিউজ//

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

পাকিস্তানে শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৫৬ 

পাকিস্তানে শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৫৬ 

//আন্তর্জাতিক ডেস্ক//

পাকিস্তানের পেশোয়ারে শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত বেড়ে ৫৬ জনে দাঁড়িয়েছে। হাসাপাতাল কর্মকর্তারা জানিয়েছেন, আহত হয়েছেন ১৯৪ জন যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আছিম এই তথ্য নিশ্চিত করেছেন।

পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে কোচা রিসালদার এলাকার সরকারের মুখপাত্র ব্যারিস্টার মোহাম্মদ আলী সাইফ বলেন, এটা একটা আত্মঘাতী হামলা। এই ঘটনায় দুই সন্ত্রাসী যুক্ত ছিল।

পেশোয়ারের ক্যাপিটাল সিটি পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আইজাজ খান বলেন, বিস্ফোরণে একজন পুলিশ নিহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, দুইজন হামলাকারী কিচ্ছা কাহিনী বাজার এলাকার মসজিদে প্রবেশের চেষ্টা চালায়। তারা নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের ওপর গুলি বর্ষণ করে। এতে একজন পুলিশ নিহত এবং আরেকজন গুরুতর আহত হন।

নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের গুলিতে একজন আত্মঘাতী নিহত হন। কিন্তু আরেকজন মসজিদে দৌঁড় দেন এবং নিজেকে উড়িয়ে দেন।

হাইমচরে পুলিশের আসামী ছিনতাই ও সরকারি কাজে বাধা প্রদানে ১২ জন গ্রেফতার

//মোঃ হোসেন গাজী, চাঁদপুর//

চাঁদপুরের হাইমচরে পুলিশের গাড়ী পোড়া মামলার আসামী যুবদল নেতা ফারুক মাঝিকে পুলিশের হ্যান্ডকাফ সহ ছিনিয়ে নেয়া এবং সরকারি কাজে বাধা প্রদান মামলায় ৬ জন, সন্দেহজনক ৬জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করেছে হাইমচর থানা পুলিশ জানিয়েছেন অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান মোল্লা।

তিনি জানান বৃহস্পতিবার বিকেলে পুলিশের উপর হামলা, আসামী ছিনিয়ে নেয়া ঘটনায় রাতভর অভিযান চালিয়ে পলাতক ফারুক মাঝি, মান্নান আখন, শপিক আখন সহ ১২ জন আটক করা হয়েছে। পুলিশের উপর হামলা, আসামী ছিনতাই, সরকারি কাজে বাধা প্রদান করায় এজাহারকৃত মামলায় (মামলা নং – ২, তারিখ ৩/৩/২২) ৬জনকে গ্রেফতার দেখানো হয়েছে। অভিযানে আটক আরো ৬ জনকে সন্দেহ জনক হিসেবে আদালতে প্রেরণ করা হয়েছে, তাদের বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

গ্রেফতারকৃত ৬ জন হচ্ছেন হাইমচর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুল মান্নান (৪০), বিএনপি নেতা শফিক আখন (৫৫), যুবদল নেতা ফারুক মাঝি, উল্লেখিত ৩ জন ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের দিন পুলিশের গাড়ি বহরে হামলা, পেট্রোল দিয়ে পুলিশের গাড়ি পোড়ানো মামলার আসামি। অপর দুজন হচ্ছেন সিএনজি চালক গিয়াসউদ্দিন ও মিজান খান। সন্দেহ জনক ৬ জনের নাম দেয় নি পুলিশ। স্থানীয় সুত্র জানায় ৩ মার্চ বৃহস্পতিবার বিকেলে হাইমচর উপজেলার আলগী উত্তর ইউনিয়ন পরিষদ এলাকায় সালিশ বৈঠকে ওয়ারেন্টভুক্ত আসামি ফারুক মাঝি কে আটক করে পুলিশ।

এসময় উপস্থিত যুবদল নেতা মান্নান আখন, শফিক আখনের নেতৃত্বে বিএনপি যুবদল নেতৃবৃন্দ পুলিশের উপর হামলা করে ফারুক মাঝি কে ছিনিয়ে নেয়। এ ঘটনায় তোলপাড় হয় পুলিশ প্রশাসনে। ঘটনাস্থল হতে সালিশ বৈঠকে আহবায়ক বিএনপি নেতা নাজমুল আখন, সিএনজি চালক গিয়াসউদ্দিন, মিজান খান কে আটক করে পুলিশ।

রাতে পুলিশের ব্যাপক অভিযান ও (মোবাইল ট্র্যাকিং প্রযুক্তির মাধ্যমে) কমলাপুর গ্রামে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক এর বাড়িতে পুলিশ গেরাও দিয়ে ছিনতাই হওয়া আসামি ফারক মাঝি, ছিনতাই কারী মান্নান আখন, শফিক আখন কে আটক করে। জানাযায় বৃহস্পতিবার বিকেলে হাইমচর থানা পুলিশ এর নিয়মিত অভিযানে উপজেলার আলগী উত্তর ইউনিয়ন এর ৫ নং ওয়ার্ডে অভিযান কালে স্থানীয় একটি সালিসি বৈঠক হতে (২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচন এর দিন পুলিশের গাড়ি বহরে হামলা এবং গাড়ী পুড়িয়ে দেয়া মামলার আসামি) উপজেলা যুবদল নেতা ফারুক মাঝি কে আটক করে, হ্যান্ডকাফ লাগানো অবস্থায় ফারুক সমর্থকরা পুলিশের হাত থেকে ছিনিয়ে নিলে ফারুক হ্যান্ডকাফসহ পালিয়ে যায়। এ ঘটনায় ঘটনাস্থল থেকে নাজমুল সহ ৫/৬ জনকে কে আটক করে হাইমচর থানা পুলিশ।

পুলিশের হাতে আটক হ্যান্ডকাফ পরা আসামীকে জোরপূর্বক ছিনিয়ে নেয়া, এবং পরবর্তীতে আসামীর খোঁজে যাওয়া স্থানীয় গ্রাম পুলিশ উত্তম সরকার কে মারদোর করে আসামি ও ছিনতাই কারীরা।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

রাশিয়ার বোমা হামলায় ইউক্রেনের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে আগুন