রাশিয়ার বোমা হামলায় ইউক্রেনের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে আগুন

//আন্তর্জাতিক ডেস্ক//

ইউক্রেনের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের আশপাশে রাশিয়া এবং ইউক্রেনের সৈন্যদের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে।

ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের একটি ভবনে রাশিয়ার বোমা হামলায় সেখানে আগুন ধরে যায়।

জেপোরোজিয়ার এই বিদ্যুৎ কেন্দ্রটি ইউরোপের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র।

এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বলছে, তারা ইউক্রেনের কর্মকর্তাদের সাথে বিষয়টি নিয়ে কথা বলেছেন এবং জানতে পেরেছেন যে বিদ্যুৎ কেন্দ্রটির অপরিহার্য অংশগুলো এখনো চলমান আছে।

পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশে সংঘাত থামানোর জন্য আহবান জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা।

এদিকে জেপোরোজিয়া অঞ্চলের প্রধান প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন, বিদ্যুৎ কেন্দ্রটির নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

//বিবিসি//

 

৪০০০ গাড়ি নিয়ে আটলান্টিকে ডুবে গেল আগুণ লাগা কার্গো জাহাজটি

//আন্তর্জাতিক ডেস্ক//

৪হাজার গাড়ি নিয়ে আটলান্টিকে ডুবে গেল আগুণ লাগা সেই জাহাজটি।

আটলান্টিক মহাসাগরে প্রায় চার হাজার গাড়ি নিয়ে ডুবে গেছে ‘দ্য ফেলিসিটি এইস‘ নামের সেই কার্গো জাহাজটি।

বিশ্বখ্যাত গাড়ির ব্র্যান্ড পোর্শে ও বেন্টলি নির্মিত গাড়িগুলো নিয়ে জার্মানির এমডেন বন্দর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে যাওয়ার পথে পর্তুগিজ অ্যাজোরস দ্বীপপুঞ্জের কাছে জাহাজটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন লাগার প্রায় দুই সপ্তাহ পর জাহাজটি ডুবে গেল। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফেলিসিটি এস নামের জাহাজটি পোর্শে ও বেন্টলির মতো বিখ্যাত ব্র্যান্ডের প্রায় চার হাজার গাড়ি পরিবহণ করছিল। জাহাজটি জার্মানির এমডেন বন্দর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে যাওয়ার পথে ১৬ ফেব্রুয়ারি আগুনের সূত্রপাত হয়।

অগ্নিকাণ্ডের পর জাহাজটির সব ক্রুকে সরিয়ে নেওয়া হয়। পর্তুগালের নৌবাহিনী জানিয়েছে, আগুনে কেউ আহত হয়নি। ২২ জন ক্রুকে একটি হোটেলে নিয়ে যাওয়া হয়েছে।

গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভোক্সওয়াগেন জানিয়েছে, গাড়িগুলো ডুবে যাওয়ায় প্রায় ১৫৫ মিলিয়ন ডলারেরও বেশি ক্ষতি হয়েছে। অপর দিকে, বেন্টলি নিশ্চিত করেছে, তাদের ১৮৯টি গাড়ি এবং পোর্শে বলছে তাদের প্রায় এক হাজার ১০০টি গাড়ি জাহাজে ছিল।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

মাগুরার নহাটায় স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রানীশংকৈলে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা  ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নাবিক হাদিসুর রহমানের লাশ জাহাজের ফ্রিজে রেখেছে, ‘লাশ কবে ফেরানো যাবে তা বলা মুশকিল’

নাবিক হাদিসুর রহমানের লাশ জাহাজের ফ্রিজে রেখেছে, ‘লাশ কবে ফেরানো যাবে তা বলা মুশকিল’

//আন্তর্জাতিক ডেস্ক//

বুধবার বাংলাদেশ সময় রাত ১১টায় গণমাধ্যমের খবরে ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে পড়া বাংলাদেশি জাহাজে নাবিক হাদিসুর রহমানের মৃত্যুর খবর জানতে পারে তার পরিবার।

বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টার দিকে ‘বাংলার সমৃদ্ধি’তে রকেট হামলা হলে অগ্নিদগ্ধ হয়ে মারা যান হাদিসুর রহমান।

শুরুতে গণমাধ্যমের বরাতে মি. রহমানের মৃত্যুর খবর জানতে পারলেও কিছুক্ষণের মধ্যেই জাহাজে থাকা তার সহকর্মীরাও ফোন করে জানান পরিবারকে জানান মর্মান্তিক সে খবর।

“তারা (জাহাজের নাবিকেরা) বলছে, আমার ভাইয়ের লাশ জাহাজের ফ্রিজে রাখছে। আমার মা জানি লাশটা একবার দেখতে পায়, এইটাই শুধু আমরা চাই এখন,” কান্নাজড়িত কণ্ঠে বিবিসি বাংলাকে বলছিলেন হাদিসুর রহমানের ছোট ভাই তরিকুল ইসলাম তারেক।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন হাদিসুর

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ২০১৪ সালে মেরিন ইঞ্জিনিয়ার হিসাবে যোগ দেন বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ গ্রামের ছেলে হাদিসুর রহমান।

বাংলার সমৃদ্ধি জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার ছিলেন তিনি।

এই মূহুর্তে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি।

মি. ইসলাম জানিয়েছেন, জমি বন্ধক রেখে বড় ছেলেকে পড়াশোনা করিয়েছিলেন তার বাবা।

সাত বছরে বন্ধকী জমির অনেকটাই ছাড়িয়েছিলেন তার ভাই, কিন্তু শেষ করতে পারেননি সে কাজ।

“ভাইয়া আব্বা-আম্মাকে বলত, অনেক কষ্ট করছো তোমরা, এখন খালি সুখ করবা। কিন্তু সেই সুখ হইল না, তারও হইল না, আমার বাপ-মায়েরও হইল না,” বলছিলেন মি. ইসলাম।

অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক বাবা আব্দুর রাজ্জাক আর অসুস্থ মা আমেনা বেগমের চার সন্তানের মধ্যে দ্বিতীয় ছিলেন হাদিসুর রহমান।

এক বোনের পরে তিনজন ভাই, ভাইদের মধ্যে বড় ছিলেন মি. রহমান।

‘এবার ফিরে বিয়ে করার কথা ছিল’

গত আড়াই মাস ধরে সাগরেই ছিলেন হাদিসুর রহমান।

সম্প্রতি পরিবারকে তিনি জানিয়েছিলেন, তার বেতন বেড়েছে।

“ভাইয়া বলছিল এবার বাড়িতে এসে নতুন ঘর তুলবে। তারপর বিয়ে করবে বলছিল আমাদের।”

অসুস্থ মায়ের খাওয়া-দাওয়া নিয়ে ছিলেন খুব চিন্তিত, এজন্য মা কী খাচ্ছেন, কখন আর কতটুকু খাচ্ছেন নিয়মিত সে খবর নিতেন হাদিসুর রহমান।

বুধবার সকালেও ছোটভাই আর মায়ের সাথে হোয়াটসঅ্যাপে তিনি সে খবর নিয়েছিলেন।

অসুস্থ মাকে নিয়ে পটুয়াখালী ডাক্তার দেখাতে গিয়েছিলেন মি. ইসলাম, বুধবার সকালেই বাড়ি ফিরেছেন।

“পটুয়াখালী থেকে সকালে ফিরতেছি যখন, সেই সময় ভাইয়া আমার আর মায়ের সাথে কথা বলছে।

মার খাওয়ার খোঁজ নিসে, আর তারে বলছে, তোমার পছন্দমত বাজার করে বাড়ি যাইয়ো,” বলছিলেন মি. ইসলাম।

স্নাতক চতুর্থ বর্ষের ছাত্র মি. ইসলাম বিবিসিকে বলছিলেন “আর কিচ্ছু চাই না, খালি ভাইয়ের লাশ চাই, তার কবর দেখতে চাই। আমার মা জানি লাশটা একবার দেখতে পায়, এইটাই আমাদের চাওয়া এখন।”

মি. ইসলাম এই দাবি বাংলার সমৃদ্ধি জাহাজের নাবিকদের কাছে জানিয়েছেন।

বাংলার সমৃদ্ধি জাহাজে রকেট হামলা নিয়ে আজ (বৃহস্পতিবার) ঢাকায় সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশের নৌ পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি বলেছেন, নিহত র হাদিসুর রহমানের মরদেহ জাহাজের ভেতরেই ফ্রিজে রাখা হয়েছে।

“আমরা লাশ আনার চেষ্টা করবো, তবে কবে লাশ আনা সম্ভব হবে সেটা বলা মুশকিল,” বলেন প্রতিমন্ত্রী মি. চৌধুরী।

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নির্বাহী পরিচালক পীযুষ দত্ত চট্টগ্রামে এক সংবাদ সম্মেলনে বলেছেন, এই মুহূর্তে জাহাজটি বন্দর ছেড়ে যাওয়া নিরাপদ নয়।

নিরাপত্তার কথা বিবেচনা করে সবাইকে জাহাজে অবস্থান করার জন্য পরামর্শ দেয়া হচ্ছে।

জাহাজটিতে এখনো নাবিক এবং ইঞ্জিনিয়ারসহ ২৮জন অবস্থান করছেন।

গত ২৬শে জানুয়ারি এটি ভারতের মুম্বাই বন্দর থেকে যাত্রা করে এবং তুরস্কের ইরেগলি হয়ে ২২শে ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরের বহির্নোঙ্গরে পৌঁছায় বাংলার সমৃদ্ধি।

জাহাজটি বন্দরে পৌঁছানোর পরদিন ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হয়।

মি. দত্ত জানিয়েছেন জাহাজটিতে এক মাসের খাদ্য মজুত রয়েছে।

দুইদিন আগে আটকে পড়া জাহাজের একজন নাবিক বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে দেশে ফিরে আসার জন্য তাদের তীব্র আকুতির কথা জানিয়েছিলেন।

বাংলার সমৃদ্ধি জাহাজটির মালিক বাংলাদেশ শিপিং কর্পোরেশন। সূত্র: বিবিসি

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

পাথরের তৈরি গোরক্ষনাথ মন্দির দেবতারা নির্মাণ করেন

আমতলীতে অবৈধ স্থপনা সরাতে গণবিজ্ঞপ্তি। ব্যবসায়ীদের মধ্যে আতংক!

কিয়েভ শহরের বেসামরিক মানুষকে নিরাপদে চলে যেতে বলছে রাশিয়া, কেন..?

//আন্তর্জাতিক ডেস্ক//

রাশিয়ার কর্মকর্তারা বলছেন, ইউক্রেনের রাজধানী কিয়েভ শহরের বাসিন্দাদের সেখান থেকে সরে যাওয়ার সময় রাশিয়ার সৈন্যরা কোন প্রতিবন্ধকতা তৈরি করবে না।

৪০ মাইল দীর্ঘ রাশিয়ার একটি সামরিক বহর এখন কিয়েভ শহর থেকে ২০ মাইল দূরে রয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, কিয়েভ শহর থেকে বাসিন্দারা যাতে বের হতে পারে সে সুযোগ দেয়া হবে।

“বেসামরিক নাগরিকরা শহর ছেড়ে যাবার সময় রাশিয়ার সৈন্যরা কোন প্রতিবন্ধকতা তৈরি করবে না,” বলেন মেজর জেনারেল কোনাসনেকভ।

তার এই বার্তা রাশিয়ার একটি টিভি চ্যানেলে দেখানো হচ্ছে।

কিয়েভ শহর খালি করে দেবার জন্য দ্বিতীয়বারের মতো রাশিয়া প্রস্তাব দিয়েছে।

তবে রাশিয়ার কর্মকর্তারা যে পথ ধরে শহর থেকে বেসামরিক জনগণকে বেরিয়ে যাবার প্রস্তাব দিয়েছেন, সে পথে কয়েকদিন আগেও রাশিয়ার সৈন্যরা ব্যাপক গোলাবর্ষণ করেছে। সূত্র: বিবিসি

ইউক্রেনে বাংলাদেশি জাহাজে রকেট হামলা

//আন্তর্জাতিক ডেস্ক//

ইউক্রেনে বাংলাদেশি একটি জাহাজ রকেট হামলার শিকার হয়েছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বুধবার স্থানীয় সময় ভোর ৫টা ১০ মিনিটে এ হামলা হয়।

‘এমভি বাংলার সমৃদ্ধি’ নামে ওই জাহাজটি ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় আটকে আছে। জাহাজটিতে বাংলাদেশের ২৯ জন নাবিক রয়েছেন।

ওই বন্দরে পৌঁছানোর পর গত ২৪ ফেব্রুয়ারি থেকে জাহাজটি সেখানে আটকে আছে।

বাংলাদেশি জাহাজটিতে হামলার খবর গণমাধ্যমকে ফেসবুক মেসেঞ্জারে নিশ্চিত করেছেন জাহাজটিতে থাকা একজন নাবিক।

তিনি বলেন, ইউক্রেনের সময় ৫টা ১০ মিনিটের দিকে আমাদের জাহাজে বিমান হামলা হইছে। আগুন নেভানোর চেষ্টা করছি। আরেক নাবিক লিখেছেন, ‘বোমা পড়ছে’।

জাহাজটিতে থাকা এক নাবিকের ভাই আজিজুল হক টাঙ্গাইল সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক হিসেবে কর্মরত। তিনি গণমাধ্যমকে বলেন, ‘জাহাজটি হামলার শিকার হয়েছে। আমাদের ভাইদের জন্য দোয়া করুন।’

তবে জাহাজে রকেট হামলার ঘটনায় এখনও হতাহতের খবর পাওয়া যায়নি।

 

চাঁদপুরে নীলকমল ইউপি চেয়ারম্যান কর্তৃক স্কুল শিক্ষক লাঞ্ছিত

//বিশেষ প্রতিনিধি//

হাইমচরের নীলকমল ইউনিয়ন এর ইশানবালা এম এজে এস উচ্চবিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক,,বিএমএ মান্নাফ বলেন,,,, আমি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০২২ এর অনুষ্ঠানে অংশগ্রহণের উদ্দেশ্য হাইমচর উপজেলা সদরে রওয়ানা দেওয়ার পথিমধ্যে আমাকে বর্তমান চেয়ারম্যান সাউদ আল নাসের সাহেব ডেকে দার করিয়ে বলেন,, আপনি কি শিক্ষকতা করতে চান?

আপনি সাবেক চেয়ারম্যান সালাহউদ্দিন সরদার কে ইঙ্গিত করে বলেন,আপনি তাহার সাথে কোন প্রকার সামাজিক সম্পর্ক রেখে এখনে মাষ্টারী করতে পারবেন না, যদি করেন তাহলে আপনার ভবিষ্যতে ভালো হবে না।

যদি আপনার সাথে আমার বিরোধী কোন ব্যক্তির সাথে সম্পর্ক থাকে তবে আপনার হাড্ডি গুড্ডি ভেঙ্গে দেবো। এসময় বিএমএ মুন্নাফ বলেন,,আমি শিক্ষক হিসেবে সকল অভিভাবক দের সাথে আমার কথা বার্তা ও কূশল বিনিময় থাকাটা স্বাভাবিক,,,তিনি এসব কোন কথা মানতে চাননি এমনকি আমাকে প্রাণ নাসের হুমকি দেন বর্তমান নীলকমল ইউপি চেয়ারম্যান সাউদ আল নাসের।

এমতাবস্থায় আমি বিষয়টি বেশ কিছু ব্যক্তি ও প্রশাসনকে মৌখিক অবহিত করেছি। এ বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান সাউদ আল নাসেরের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়

 

বরগুনার তালতলীতে কিশোরীর বিষপানে অত্মহত্যা

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের হাড়িপাড়া গ্রামে বিষপানে মাহফুজা নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। ওই কিশোরী একই এলাকার হামেদ খানের কণ্যা।

জানা গেছে, আজ (বুধবার) সকালে মায়ের সাথে অভিমান করে কিশোরী মাহফুজা বিষপান করে। স্বজনরা তাকে দ্রæত উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।

পরে পটুয়াখালীতে কিশোরী মেয়েটির লাশের ময়না তদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইউক্রেন যুদ্ধে রাশিয়া ভ্যাকুয়াম বোমা ব্যবহারের অভিযোগ

//আন্তর্জাতিক ডেস্ক//

মানবাধিকার সংগঠন এবং যুক্তরাষ্ট্রে ইউক্রেনের রাষ্ট্রদূত অভিযোগ করেছেন যে, ইউক্রেন যুদ্ধে রাশিয়া ভ্যাকুয়াম বা থারমোব্যারিক বোমা ব্যবহার করেছে।

সোমবার সুমি অঞ্চলে বিস্ফোরণে যে তেল পরিশোধনাগার বিধ্বস্ত হয়েছে সেখানে এই ভ্যাকুয়াম বোমা ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে। যদিও নিরপেক্ষ কোন সূত্র থেকে বিবিসি তা যাচাই করতে পারেনি।

বলা হয় বিস্ফোরক দিয়ে তৈরি বোমার চেয়েও মারাত্মক বিধ্বংসী এই ভ্যাকুয়াম বোমা।

যেভাবে কাজ করে ভ্যাকুয়াম বোমা: ভ্যাকুয়াম বোমা যা থারমোব্যারিক বোমা, অ্যারোসল বোমা হিসেবেও পরিচিত। এতে থাকে একটি জ্বালানি তেলের কন্টেইনার এবং দুটি বিস্ফোরক চার্জার।

এই বোমা দুই ধাপে কাজ করে। প্রথম ধাপের বিস্ফোরণে মেঘের মতো বাতাসে ছড়িয়ে পড়ে জ্বালানি তেল।

দ্বিতীয় ধাপ হচ্ছে, এই জ্বালানি তেলের মেঘ আবার বিস্ফোরিত হয়ে আগুনের গোলার মতো তৈরি হয়, বড় ধরনের শক ওয়েভ বা শব্দ তরঙ্গের ধাক্কা তৈরি করে এবং আশপাশের সব অক্সিজেন শুষে নেয়।

রয়াল ইউনাইটেড সার্ভিসেস ইন্সটিটিউটের গবেষক জাস্টিন ব্রঙ্ক বলছেন, ‘সাধারণ বিস্ফোরকে ৩০ শতাংশ জ্বালানি তেল থাকে, আর ৭০ শতাংশ থাকে অক্সিডাইজার। কিন্তু থারমোব্যারিক বোমায় শুধু জ্বালানি তেল থাকে, যা বাতাস থেকে সব অক্সিজেন শুষে নেয়। কিছু ওয়ারহেডের চেয়েও এটি অনেক বেশি শক্তিশালী।’

ইউক্রেন যুদ্ধে রাশিয়া ভ্যাকুয়াম বোমা ব্যবহারের অভিযোগ

এ বোমা রকেট আকারে নিক্ষেপ করা যায়, অথবা বিমান থেকে ফেলা যায়। এটি বিভিন্ন আকারের হতে পারে। যেমন হয়ত একজন সেনার অবস্থান লক্ষ করে ছোঁড়ার মতো হাতে বহনকারী, আবার রকেট লঞ্চার দিয়ে নিক্ষেপ করা যায় এমন।

এর প্রভাব কি? ভ্যাকুয়াম বোমার ফলে যে ধরনের তাপ ও চাপ সৃষ্টি হয় তা ভয়ঙ্কর। এর একদম মাঝখানে যারা পড়বে তারা নিমিষেই বাষ্পের মতো উবে যাবে।

আর এর আশপাশে যারা থাকবে শব্দ তরঙ্গের ধাক্কায় তাদের শরীরের ভেতরের অঙ্গে বড় ধরনের আঘাত পাবে।

জাস্টিন ব্রঙ্ক বলেন, ‘এ বোমায় মৃত্যু হয় মূলত এর কারণে ফুসফুস বা এরকম অভ্যন্তরীণ অন্যান্য অঙ্গ শরীরের ভেতরেই ফেটে চুরমার হয়ে যায়।’

তিনি বলেন, ‘বদ্ধ যায়গায় শব্দ তরঙ্গ আরও বড় আকার ধারণ করে। তাই যারা বদ্ধ কোন প্রকোষ্ঠে যারা লুকিয়ে আছেন তাদের জন্য এটি বিশেষভাবে বিধ্বংসী। এই বোমা কয়েক হাজার ডিগ্রির উচ্চ তাপ সৃষ্টি করে। ফলে শরীর ভয়াবহভাবে দগ্ধ হয়।’

কতটা ক্ষতি এই বোমা করবে তা তার আকারের উপরে নির্ভর করে। টিওএস-ওয়ান নামে এক ধরনের রকেট লঞ্চার থেকে থারমোব্যারিক বোমা নিক্ষেপে করা যায়।

ইউক্রেন যুদ্ধে রাশিয়া ভ্যাকুয়াম বোমা ব্যবহারের অভিযোগ

ইউক্রেনে কি তা ব্যবহৃত হয়েছে? ইউক্রেনের তরফ থেকে এমন অভিযোগ তোলা হয়েছে, যা বিবিসি নিরপেক্ষ কোন সূত্র থেকে যাচাই করতে পারেনি।

যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যদের সাথে এক বৈঠকের পর ইউক্রেনের রাষ্ট্রদূত ওকসানা মারকারোভা সাংবাদিকদের বলেছেন, ‘রাশিয়া আজ ভ্যাকুয়াম বোমা ব্যাবহার করেছে।’ তিনি বলেন, ‘রাশিয়া ইউক্রেনে যে ধরনের ধ্বংসযজ্ঞ চালানোর চেষ্টা করছে তা ভয়াবহ।’

ইউক্রেনের সীমান্তে অবস্থানকারী সিএনএন-এর এক সংবাদদাতার ধারণ করা এক ভিডিওতে দেখা যাচ্ছে, রাশিয়ার বেলগরদ শহরে টিওএস-ওয়ান নামে এক ধরনের রকেট লঞ্চার বহনকারী নিয়ে যাওয়া হচ্ছে, যা থারমোব্যারিক বোমা বহন ও নিক্ষেপে ব্যবহার করা হয়।

সামাজিক যোগাযোগের মাধ্যমেও এই ধরনের ভিডিও পাওয়া যাচ্ছে। টুইটারে এমনকি ভ্যাকুয়াম বোমার বিস্ফোরণের ফুটেজও পাওয়া যাচ্ছে। তবে এর কোনটিই নিরপেক্ষ সূত্র থেকে যাচাই করা সম্ভব হয়নি।

আর কোথায় এর ব্যবহার হয়েছে? ১৯৬০-এর দশক থেকে রাশিয়া ও পশ্চিমা বাহিনী ভ্যাকুয়াম বোমা ব্যবহার করেছে। আফগানিস্তানে গুহার মধ্যে অবস্থান নেয়া আল-কায়েদা যোদ্ধাদের আক্রমণে মার্কিন বাহিনী এই বোমা ব্যাবহার করেছে।

২০০০ সালে রাশিয়া চেচনিয়াতে এই বোমা ব্যাবহার করেছে বলে মানবাধিকার সংগঠনগুলো সমালোচনা করেছে।

সর্বশেষ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ করেছে, সিরিয়াতে বিচ্ছিন্নতাবাদীদের উপরে হামলায় রুশ এবং সরকারি বাহিনী এই বোমা ব্যবহার করেছে।

ইউক্রেনের শহরাঞ্চলে যদি ভ্যাকুয়াম বোমা ব্যাবহার করা হয় তাহলে সেখানে বেসামরিক নাগরিক হতাহতের সংখ্যা হবে মারাত্মক ভয়াবহ।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

২০০০ সালে কোটালিপাড়ায় বোমা রাখা ছদ্দবেশী আজিজুল ২১বছর পর গ্রেফতার

চক্রব্যূহে ইউক্রেন// রাশিয়া চার দিক থেকে ঘিরে হামলা: কোন কোন জায়গা দখল…

//আন্তর্জাতিক ডেস্ক//

রাশিয়া মোট চার দিক থেকে ইউক্রেনে হামলা চালাচ্ছে। লক্ষ্য রাজধানী কিভ। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর দিয়েও প্রবেশ রুশ বাহিনীর।

পাঁচ দিন পার করল রাশিয়া-ইউক্রেনের রক্তক্ষয়ী যুদ্ধ। বেলারুশে দুই রাষ্ট্রপ্রধান আলোচনার টেবিলে বসলেন বটে, তবে সেটা কতটা ফলপ্রসূ হল তা অজানা। এর মধ্যেই সংবাদ সংস্থা রয়টার্সের একটি রিপোর্ট বলছে, ইউক্রেন এখন রাশিয়া সেনার চক্রব্যূহে বন্দি। চার দিক থেকে ইউক্রেন ঘিরে তারা ক্রমশ এগোচ্ছে আরও ভিতরে। রাজধানী কিভের সীমানা পেরচ্ছে রুশ সেনা। অন্য দিকে ইতিমধ্যে দখল হয়ে গিয়েছে চেরনোবিল পারমানবিক কেন্দ্র। ইউক্রেনের খেরসন দিয়েও ঢুকে পড়েছে রাশিয়ার অন্য এক সেনাদল।

সংবাদ সংস্থা সূত্রে খবর, সোমবার বেলারুশে যখন যুদ্ধবিরতির লক্ষ্য নিয়ে ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসেছেন ভোলোদেমির জেলনস্কি, তখনই রুশ সেনার আক্রমণে প্রায় ১২ জনের মৃত্যু হয়েছে।

জানা যাচ্ছে, রাশিয়া মোট চার দিক থেকে ইউক্রেনে হামলা চালাচ্ছে। একটি সেনা দলের লক্ষ্য রাজধানী কিভ। আর একটি সেনা দল এগোচ্ছে খারকিভকে কেন্দ্র করে। ইউক্রেনের সরকারি সূত্র জানাচ্ছে, সোমবারই খারকিভে রুশ সেনার ছোড়া বিস্ফোরকে একাধিক সাধারণ নাগরিক নিহত হয়েছেন।

পুতিন-সেনার অন্য একটি দল ডনবাস কেন্দ্রে হামলা চালাচ্ছে। রুশ সমর্থিত লুহনস্কের পূর্ব প্রদেশে আবার হামলা চালায় ইউক্রেন। তাদের ক্ষেপণাস্ত্র হামলায় তেল কেন্দ্রে ধ্বংস হয়ে গিয়েছে।

আবার ক্রিমিয়া কেন্দ্র বরাবর রুশ হানায় নিহত হয়েছেন ১০ গ্রিক নাগরিক। মারিয়োপোলে মৃত্যু হয়েছে ছয় ইউক্রেন নাগরিকের। এই পরিস্থিতিতে মঙ্গলবার

রাশিয়ার সামরিক অভিযান ঠেকাতে জরুরিভিত্তিতে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদের জন্য আবেদন করেছেন ইউক্রেন রাষ্ট্রপতি।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

ডিগ্রি যাক-প্রাণ থাক//  কিভ থেকে হাঙ্গেরি সীমান্তে পালিয়ে আসা হাওড়ার রোহন

বরিশাল সরকারি পানির লাইন বিক্রি, প্রতিবাদ করায় হামলা

//নিজস্ব প্রতিবেদক//

বরিশাল সিটি কর্পোরেশনের অর্থায়নে এলাকাবাসীর জন্য দেওয়া গভীর নলকূপ।আর একটি প্রভাবশালী মহল নিজেদের আখের গুছাতে এলাকা বাসিদের জিম্মি করে বিপুল পরিমাণ অর্থে পার্শবর্তী এলাকায় পানির লাইন দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া যায়৷

অভিযোগ সূত্রে জানা যায়, নগরীর ৬নং ওয়ার্ড হাটখোলা এম ই পি সংলগ্ন গলির বাসীন্দা মোঃ রফিক হাওলাদার,পানির লাইন বিক্রি করার প্রতিবাদ করায় গত (২৮ ফেব্রুয়ারী) সোমবার সন্ধ্যা আনুমানিক ৭ ঘটিকা একই এলাকার বাসিন্দা সোনাই(৫০) আল আমিন, (৩০) পিতা আকবর মিস্ত্রী, আরিফ (২৪) পিতা ইউসুফ,মনি (৫৫) স্বামী আকবর মিস্ত্রী,মাহফুজসহ ১০/১৫ জন মিলে তাদের উপর হামলা চালায়। এছাড়াও পূর্বের শত্রুতার জেরধরে বিভিন্ন সময় মাদক, মিথ্যা মামলা, হুমকি ধামকীসহ বিভিন্ন ধরনের ক্ষয় ক্ষতি ও প্রাননাশের হুমকি স্বরুপ কথা বলেন।

এসময় তার ডাক চিৎকার শুনে ঘটনা স্থানে ছুটে আসেন দলিল উদ্দিন স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছদ্মনাম রিয়া আক্তার (১৩), বাবাকে উদ্ধার করতে এসে সন্ত্রাসীদের হাতে শ্লীলতাহানি ও হামলা শিকার হয় শিক্ষার্থী। শিক্ষার্থীর ডাক চিৎকার শুনে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বরিশাল শে-র ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান।

এবিষয়ে ৬ নং ওয়ার্ড কাউন্সিলর খান মোহাম্মদ জামাল হুসাইন বলেন আমাকে ফোন দিয়ে বিষয়টি বলছে, আমি তাদের সুস্থ হয়ে আসতে বলছি, দু পক্ষের কথা শুনে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভুক্তভোগী পরিবার বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

মা ও অন্তঃসত্ত্বা মেয়েকে ফ্ল্যাটে ঢুকে খুন