মা ও অন্তঃসত্ত্বা মেয়েকে ফ্ল্যাটে ঢুকে খুন

//অনলাইন নিউজ//

নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জের ডাইলপট্টি এলাকায় মা-মেয়েকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এলাকাবাসীর সহায়তায় পুলিশ হত্যাকাণ্ডে জড়িত দুইজনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় শহরে ক্ষোভ ও চাঞ্চল্যেও সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার দুপুরে নগরীর ডালপট্টি এলাকার একটি বহুতল ভবনের ছয় তলার ফ্ল্যাটে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন মা ৪৬ বছরের রুমা চক্রবর্তী ও মেয়ে ২২ বছরের মিতু চক্রবর্তী। নিহত রুমার স্বামী রাম প্রাসাদ চক্রবর্তী স্থানীয় একটি পাইকারি আড়তে ম্যানেজারের চাকরি করেন।

আটকদের একজন হলেন স্থানীয় মো. জুবায়ের। সে পাইকপাড়া এলাকার বাসিন্দা বলে জানা যায়। তবে আটক নারীর নাম তদন্তের খাতিরে প্রকাশ করেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, আটক জুবায়ের দুপুর পৌনে ৩টার দিকে শহরের নিতাইগঞ্জে ডালপট্টি এলাকায় স্বপন দাসের মালিকানাধীন ভবনটিতে প্রবেশ করেন। আধঘণ্টা পর রক্তাক্ত ছুরি নিয়ে এক নারীকে নামতে দেখে সন্দেহ হলে নিচতলার একটি আড়তের কর্মচারী ওই নারীকে আটকে বাইরে থেকে মূল ফটক বন্ধ করে আশপাশের লোকজনকে খবর দেন।

এরপর পুলিশে খবর দেওয়া হলে স্থানীয় ৪ যুবক ও পুলিশ ওই ভবনের ছয় তলায় উঠলে বাইরে থেকে দরজা বন্ধ করা অবস্থায় দেখতে পান। এরপর দরজা ভেঙে প্রবেশ করলে সেখানে মা ও মেয়ের লাশ মেঝেতে পড়ে থাকতে দেখেন। এরপর ফ্ল্যাটের ড্রইং রুমের দরজা ভেঙে জোবায়ের নামে ওই যুবককে হাতে গ্লাভস পরিহিত অবস্থায় রক্তাক্ত ছুরিসহ আটক করে পুলিশ।

এদিকে নিহত রুমা চক্রবর্তীর স্বামী রামপ্রসাদ চক্রবর্তী জানান, আমার সঙ্গে কারও শত্রুতা নেই বা ছিলও না। কেন এ হত্যার ঘটনা সে ব্যাপারে আমি কিছুই জানি না। আমি খবর পেয়ে এসে দেখি আমার বাড়ির নিচে ও ফ্ল্যাটে পুলিশ।

তিনি জানান, আমার এক ছেলে ও এক মেয়ে। ছেলে কয়েক মাস আগে থেকেই আলাদা থাকে। আমার মেয়ে অন্তঃসত্ত্বা থাকায় সে আমার বাড়িতে এসেছিল।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ শাহজামান জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে দুইজনকে আটক করি। নিহতদের শরীরে ছুরির আঘাতের অনেক চিহ্ন রয়েছে। তবে তদন্তের প্রয়োজনে এখনই সব বলা যাচ্ছে না। পরে বিস্তারিত জানানো হবে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত জোবায়ের খুনের কথা স্বীকার করেছে।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

রাশিয়ান ক্ষেপণাস্ত্রে খারকিভে ভারতীয় শিক্ষার্থীসহ নিহত ১০

হাইমচরে নৌ-পুলিশের অভিযানে জাটকা নিধনে আটক ১

 কাঁচা বাদাম খ্যাত ভুবন গাড়ী কিনেই এক্সিডেন্ট, কিভাবে….?

//আন্তর্জাতিক ডেস্ক//

কাঁদা বাদাম খ্যাত ভুবন বাদ্যকরকে এখন সকলেই চেনে। জীবন অনেক পাল্টে গিয়েছে তার। প্রতিদিনই তার সঙ্গে দেখা করতে ভিড় করছেন অনেকে। সেই ভুবন বাদ্যকর এবার দুর্ঘটনার কবলে পড়ছেন। গাড়ি দুর্ঘটনায় আহত হলেন গায়ক। বীরভূমের সিউড়ি সদর হাসপাতালে ভর্তি আছেন তিনি। খবর নিউজ এইটিনের।

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকর। সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে চালানো শিখতে গিয়েই আঘাত পান তিনি। পড়ে গিয়ে আঘাত লাগে বুকে। বর্তমানে বীরভূমের সিউড়ি সুপার স্পেসিলিটি হাসপাতালে ভর্তি আছেন তিনি।

সম্প্রতি তিনি জানিয়েছিলেন, আর বাদাম বিক্রি করবেন না তিনি। তার দাবি, তিনি সেলেব্রিটি হয়ে গিয়েছেন। যদি এখন বাদাম বিক্রি করতে যান, তাহলে তার চারপাশে লোকজন ভিড় করে ছবি তুলতে থাকে, ভিডিও করতে থাকে, তাই বাদাম বিক্রি করা সম্ভব হয় না। সেই কারণে এবার থেকে বাদাম বিক্রি নয়, শুধুই গান নিয়ে থাকবেন তিনি। বোলপুরে এর মধ্যেই বাদাম গানের কপিরাইট কেনা গোধূলি বেলা মিউজিক সংস্থার পক্ষ থেকে তার হাতে দেড় লক্ষ টাকার চেক তুলে দেয়া হয়। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, আগামী দিনে আবারও দেড় লক্ষ টাকা টাকা তুলে দেয়া হবে তাদের পক্ষ থেকে।

 

বরিশালে রহমতপুরে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

পলাশ চদ্র দাসঃ বরিশাল//

বরিশাল-ঢাকা মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় রুস্তম আলী (৬৫) এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক মো. মিরাজসহ এক আরোহী।

তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মহাসড়কের রহমতপুর পেট্টোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুস্তম আলী রংপুরের তাহেরগঞ্জ এলাকার বাসিন্দা।

মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেস চন্দ্র হালদার স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে জানান, চরমোনাই বাৎসরিক মাহফিলে আখেরি মোনাজাত শেষে দুপুরে বাসে করে রংপুরের উদ্দেশে রওনা দেন মুসল্লিরা। তাদের বাস রহমতপুর পেট্টোল পাম্পে পৌঁছালে নাস্তা করার জন্য তারা হোটেলের উদ্দেশে রওনা হন।

এ সময় রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল রুস্তম আলীকে ধাক্কা দেয়। এতে তার একটি পা ভেঙে যায় এবং মাথায় আঘাত পান। এছাড়া মোটরসাইকেলচালক মিরাজসহ এক আরোহী আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রুস্তম আলীর মৃত্যু হয় ।

মুন্সীগঞ্জে ফার্নিচার মার্কেটে অগ্নিকাণ্ড: ১৫ দোকান পুড়ে ছাই

//অনলাইন নিউজ//

মুন্সীগঞ্জে আগুনে ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে সদর উপজেলার মিরকাদিম পৌরসভা সংলগ্ন ফার্নিচার মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি। তবে তাৎক্ষণিকভাবে আশপাশে পানি না পাওয়ায় আগুন নেভাতে সমস্যার মুখোমুখি হন ফায়ার সার্ভিসের কর্মীরা।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু ইউসুফ জানান, আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

ইউক্রেনে রুশ আগ্রাসনের ৩য় দিনে রাস্তায় রাস্তায় তুমুল লড়াই

ত্রয়োদশ তম প্রধান নির্বাচন কমিশনার শপথ নিচ্ছেন রোববার

ইউক্রেনে রুশ আগ্রাসনের ৩য় দিনে রাস্তায় রাস্তায় তুমুল লড়াই

//আন্তর্জাতিক ডেস্ক//

ইউক্রেনে রুশ আগ্রাসনের তৃতীয় দিনে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে দেশটির সেনাবাহিনী। শনিবার সকাল থেকে রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে রাস্তায় রাস্তায় তুমুল লড়াই শুরু হয়েছে। কিছুক্ষণ পর পর গুলি আর বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইউক্রেন সেনাদের সঙ্গে যুদ্ধে যোগ দিয়েছেন হাজার হাজার বেসামরিক লোক।

ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, যুদ্ধে এ পর্যন্ত ১৯৮ জন নিহত এবং দেড় হাজারের বেশি আহত হয়েছেন। রাশিয়া দাবি করেছে, তারা মেলিটপোল শহর দখল করে নিয়েছে। অন্যদিকে ইউক্রেন সেনাদের দাবি, রাশিয়ার সাড়ে ৩ হাজার সেনাকে হত্যা এবং ২০০ জনকে বন্দি করেছে তারা। পেন্টাগন কর্মকর্তা ও বিশ্লেষকরা বলছেন, আগ্রাসী অভিযান শুরুর পর রাশিয়ার কিছুটা গতি কমেছে। কারণ সীমান্তে ঢুকে পড়া যত সহজ, শহর দখল ততটাই কঠিন। তবে ক্ষণে ক্ষণে যুদ্ধের পরিস্থিতি পালটাচ্ছে বলেও সতর্ক করেছেন তারা।

ইউক্রেনে রুশ আগ্রাসনের ৩য় দিনে রাস্তায় রাস্তায় তুমুল লড়াই

এদিকে দুই পক্ষের কাছ থেকে আলোচনা ও অস্ত্রবিরতির খবরও পাওয়া যাচ্ছে। ধারণা করা হচ্ছে, এক্ষেত্রে মধ্যস্থতা করতে পারে ইসরাইল। দেশটিতেই দুই পক্ষ আলোচনায় বসতে পারে। তবে আত্মসমর্পণের গুজব উড়িয়ে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, আমরা পালিয়ে যাইনি। অস্ত্রও ছাড়িনি। দেশকে রক্ষা করব আমরা। ইউক্রেনে অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, ব্রিটেনসহ ২৮টি দেশ। খবর বিবিসি, এএফপি, রয়টার্স, দ্য গার্ডিয়ানসহ বিভিন্ন সংবাদমাধ্যমের।

সকাল থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভের নানা প্রান্ত থেকে বিস্ফোরণ আর গোলাগুলির শব্দ ভেসে আসে। কিয়েভের ত্রোইয়েশনিয়া ও ময়দান স্কয়ারের কাছে সবচেয়ে বড় বিস্ফোরণ হয়েছে। এরপর সারা দিনই এমন পরিস্থিতি বিরাজ করছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, কিয়েভে রাশিয়ার কামান হামলার শব্দ এত বেশি যে, শহরের কেন্দ্রস্থল থেকে কয়েক মাইল দূরেও শব্দ শোনা যাচ্ছে। শহরের চিড়িয়াখানা ও শুলিভাকা এলাকায় অর্ধশতাধিক বিস্ফোরণ হয়েছে। কিয়েভের পেরেমোহি অ্যাভিনিউয়ে গাড়ির ধ্বংসাবশেষ এবং বিভিন্ন জায়গায় আগুন জ্বলতে দেখা গেছে। ভাসিলকিভের একটি বিমানঘাঁটির কাছে প্রচণ্ড লড়াই হয়েছে। ধারণা করা হচ্ছে, রুশ সেনারা কিয়েভে হামলায় এই ঘাঁটি ব্যবহারের চেষ্টা করছে।

ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করে, কৃষ্ণসাগর উপকূলীয় শহর মাইকোলাইভ থেকে রাশিয়ান সেনাদের সফলভাবে তাড়িয়ে দিয়েছে তারা। ইউক্রেনের স্টেট স্পেশাল সার্ভিসের দেওয়া তথ্য অনুযায়ী, কিয়েভে ত্রোইয়েশনিয়া জেলায় সিএইচপি-৬ বিদ্যুৎকেন্দ্রের কাছে দুই পক্ষের সেনাদের লড়াই চলছে। রাশিয়ার সেনারা বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ করে দিয়ে রাজধানী কিয়েভ অচল করে দেওয়ার লক্ষ্যে সেখানে এমন হামলা চালাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।

তারা আরও জানায়, রাজধানী কিয়েভে একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে রাশিয়ার সেনাবাহিনী। তবে তারা সেটি প্রতিহত করেছে। তারা আরও বলেছে, ওডেসা বন্দরের কাছে বাণিজ্যিক দুটি জাহাজে রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রকাশিত ছবি-ভিডিওতে দেখা যায়-দুপক্ষের সেনারা অস্ত্র তাক করে সতর্ক অবস্থানে আছেন। কোথাও রুশ বাহিনীর গোলায় বিধ্বস্ত ভবনে চলছে উদ্ধার তৎপরতা। অস্ত্র হাতে লড়াইয়ে নেমেছেন বাসিন্দারা। একটি শহরে রুশ সেনার সঙ্গে এক নারীকে তর্ক করতেও দেখা যায়। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, চলন্ত প্রাইভেট কার পিষে দিচ্ছে একটি রুশ ট্যাংক।

এক শহর দখলে নিল রাশিয়া : রাশিয়ার সেনারা ইউক্রেনের দক্ষিণের জাপোরিঝঝায় অঞ্চলের মেলিটপোল শহর দখল করেছে। মেলিটপোল দেশটির একটি মাঝারি আকারের শহর। ইউক্রেনের প্রধান বন্দরগুলোর একটি মারিওপোলের কাছেই মেলিটপোলের অবস্থান। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় রাশিয়ার সেনাদের একটি দল কোনো প্রতিরোধ ছাড়া মেলিটপোলে ঢোকে। শহরে টহলরত রুশ সেনাদের স্বাগত জানায় বাসিন্দারা। প্রাপ্তবয়স্ক অনেকে লাল পতাকা নিয়ে রাস্তায় নামেন।

রাশিয়ার ৩৫০০ সেনা হত্যার দাবি ইউক্রেনের : ইউক্রেনের সামরিক বাহিনী তাদের ফেসবুক পেজে দাবি করে, তারা আগ্রাসনে জড়িত ৩ হাজার ৫০০ রুশ সেনাকে হত্যা এবং প্রায় ২০০ জনকে বন্দি করেছে। এছাড়া এ পর্যন্ত রাশিয়া ১৪টি যুদ্ধবিমান, ৮টি হেলিকপ্টার ও ১০২টি ট্যাংক হারিয়েছে। বৃহস্পতিবার ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর এখন পর্যন্ত নিজেদের কত সেনা হতাহত হয়েছে, সে সম্পর্কে রাশিয়া এখনো কিছুই জানায়নি।

আমরা দেশকে রক্ষা করব-জেলেনস্কি : শুক্রবার থেকে গুঞ্জন উঠতে শুরু করে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সেনাদের কাছে আত্মসমর্পণ করেছেন। শনিবার টুইটারে একটি ভিডিওতে এমন গুজব উড়িয়ে দিয়েছেন তিনি। ভিডিওতে দেখা যায়, কিয়েভের রাস্তায় সাদামাটা পোশাকে হাঁটছেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্টের বাসভবন গরোদেৎস্কি হাউজের সামনের ওই ভিডিওতে জেলেনস্কিকে বলতে শোনা যায়, ‘অনলাইনে অনেক ভুয়া তথ্য ছড়িয়ে পড়েছে, আমি নাকি সেনাবাহিনীকে অস্ত্র সমর্পণের নির্দেশ দিয়েছি এবং নিরাপদ আশ্রয় নিয়েছি। কিন্তু আমি এখানেই আছি। আমরা অস্ত্র ছাড়ব না। দেশকে রক্ষা করব।’

ইউক্রেন সীমান্তে ৫০০ সেনা পাঠাচ্ছে ফ্রান্স : ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর ন্যাটো জোটের অংশ হিসাবে ইউক্রেন সীমান্ত লাগোয়া রোমানিয়ায় ৫০০ সৈন্য মোতায়েনের ঘোষণা দিয়েছে ফ্রান্স। শুক্রবার ফ্রান্সের সেনাপ্রধান থিয়েরে বুরখারদ দেশটির সংবাদমাধ্যমের কাছে এ তথ্য জানান। বুরখারদ বলেন, কৌশলগত সার্বভৌমত্বের বিষয়টি স্পষ্ট করে বুঝিয়ে দেওয়ার জন্য রোমানিয়ায় অবস্থানরত সৈন্যের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ন্যাটো।

আলোচনায় প্রস্তুত দুই পক্ষ : রাশিয়ার সঙ্গে অস্ত্রবিরতি নিয়ে আলোচনা শুরু করতে প্রস্তুত আছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। আলোচনার জন্য সম্ভাব্য তারিখ ও ভেন্যু ঠিক করা নিয়ে ক্রেমলিনের সঙ্গে কথা বলছে কিয়েভ। স্থানীয় সময় শনিবার এক ফেসবুক পোস্টে জেলেনস্কির মুখপাত্র সের্গি নিকিফোরভ বলেন, ‘আমরা আলোচনায় অস্বীকৃতি জানিয়েছি বলে যে দাবি করা হয়েছে, তা ঠিক নয়। অস্ত্রবিরতি ও শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে আলোচনায় ইউক্রেন আগেও প্রস্তুত ছিল, এখনো আছে।’ নিকিফোরভ আরও দাবি করেন, আলোচনার তারিখ ও ভেন্যু নির্ধারণ নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলাপ চলছে। ইসরাইলে নিয়োজিত ইউক্রেনের দূত ইউজিন করনিচাক আভাস দিয়েছেন, ক্রেমলিনের সঙ্গে কিয়েভের আলোচনায় মধ্যস্থতা করতে পারে তেল আবিব। নিউইয়র্ক টাইমসকে তিনি বলেন, ‘তারা (ইসরাইল) না বলেনি। তারা বোঝার চেষ্টা করছে যে দাবার বোর্ডে তাদের অবস্থানটা কোথায়। আমরা বিশ্বাস করি, এ বিশ্বে ইসরাইলই একমাত্র গণতান্ত্রিক দেশ, যার সঙ্গে ইউক্রেন ও রাশিয়া দুই দেশেরই দারুণ সম্পর্ক রয়েছে।’

ইউক্রেনে অস্ত্র পাঠাবে যুক্তরাষ্ট্র-ব্রিটেনসহ ২৮ দেশ : রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনে অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র-ব্রিটেনসহ ২৮ দেশ। এছাড়াও চিকিৎসা সরঞ্জামাদি ও অন্যান্য মিলিটারি সহায়তা দেবে দেশগুলো। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে জরুরি অস্ত্র সহায়তা দিতে একটি ৬০০ মিলিয়ন ডলারের স্মারকে সই করেছেন। এতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে কোনো ধরনের আইনের বাধ্যবাধকতা ছাড়াই জরুরি ভিত্তিতে ইউক্রেনকে ২৫০ মিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন বাইডেন। বাকি ৩৫০ মিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা প্রতিরক্ষা বিভাগের প্রতিরক্ষা আইনের ধারা ও সেবার অধীনে বরাদ্দ দেওয়া হয়েছে।

গতি কমল রুশ বাহিনীর : পেন্টাগন কর্মকর্তা ও বিশ্লেষকরা বলছেন, মাথার ওপরে থাকা যুদ্ধবিমানের সুরক্ষা আর ট্যাংক-কামান নিয়ে অন্য দেশের সীমান্তে ঢুকে পড়া যত সহজ, শহরগুলোর নিয়ন্ত্রণ নেওয়া এবং জীবন দিতে প্রস্তুত লোকজনের সমন্বয়ে গঠিত সেনাবাহিনীর মোকাবিলা করা ততটাই কঠিন। রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনে সর্বাত্মক যুদ্ধে নামার পর খুব দ্রুতই যুদ্ধের কঠিন অংশটুকু সামনে চলে আসায় তাদের গতি কমেছে। রাশিয়া এখনো জনবহুল কোনো শহর দখলে নিতে পারেনি বলেও জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। এ যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

কিয়েভের কাছে তেল ডিপোতে বিস্ফোরণ, সতর্কতা জারি

কিয়েভের কাছে তেল ডিপোতে বিস্ফোরণ, সতর্কতা জারি

//আন্তর্জাতিক ডেস্ক//

ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ৪৬ কিলোমিটার দূরের ভাসিলকিভের একটি তেল ডিপোতে বিস্ফোরণের ঘটনায় ধোঁয়া ও বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ছে।

তাই কিয়েভের বাসিন্দাদের দরজা-জানালা বন্ধ করে রাখতে বলেছে স্থানীয় প্রশাসন।

অনলাইনে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে, তেল ডিপোতে থেকে ধোঁয়া ওড়ার দৃশ্য দেখা গেছে।

সূত্র: বিবিসি

 

https://www.bbc.com/news/live/world-europe-60542877

বাগেরহাটের রামপালে খালথেকে অজ্ঞাত ব‍্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি// 

রামপালে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৫৫) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টায় রামপাল উপজেলার গিলাতলার  দুর্গাপুর গ্রামের একটি খালে লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশকে অবহিত করে। খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

উদ্ধার হওয়া মরদেহটির গায়ে লাল শার্ট ছিল, পরনে কোনো কাপড় ছিল না।

বাগেরহাটের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিচয় শনাক্ত করতে পিবিআই কাজ শুরু করেছে।

এবিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামসুদ্দিন জানান, এখনও পর্যন্ত লাশের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন মেলেনি। এ বিষয়ে রামপাল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।

চট্টগ্রামে ৯ চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক -৫

ঝ‌ড়ে উপ‌ড়ে গেছে নিউট‌নের সেই আ‌পেল গাছ‌

 

রুশ হামলার আগেই কেন কৃষ্ণসাগর থেকে সরে গেল ন্যাটোর যুদ্ধজাহাজ

//আন্তর্জাতিক ডেস্ক//

জানুয়ারির শুরুর দিকে রাশিয়া–ইউক্রেন ইস্যুতে উত্তেজনা যখন চরমে, সে সময় কৃষ্ণসাগর ছেড়ে যায় ন্যাটোর সদস্যদেশ ফ্রান্সের একটি যুদ্ধজাহাজ।

কৃষ্ণসাগরের বিস্তীর্ণ জলরাশিতে এ মুহূর্তে রুশ যুদ্ধজাহাজ  টহল দিচ্ছে। তবে সেখানে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর কোনো উপস্থিতি  নেই।

কৃষ্ণসাগরে বিদেশি জাহাজের চলাচলের খবরাখবর প্রকাশক তুরস্কের ওয়েবসাইট টার্কিশনেভি ডটনেট বলেছে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোটের কোনো জাহাজ সেখানে নেই।  সংস্থাটির তথ্য বলছে, কৃষ্ণসাগরে এখন রাশিয়ার নৌবাহিনীর ১৬টি সামরিক নৌযান টহল দিচ্ছে।

কৃষ্ণসাগরে রাশিয়াকে মোকাবিলায় পশ্চিমাদের অবস্থান নিয়ে কূটনীতিক, গোয়েন্দা কর্মকর্তা ও ন্যাটোর কর্মকর্তা থেকে শুরু করে বেশ কয়েকজন বিশ্লেষক জানিয়েছেন, এই সাগরে রুশ নৌবাহিনীকে চ্যালেঞ্জ করার বিষয়ে ন্যাটো সদস্যদেশগুলোর মধ্যে বিভক্তি রয়েছে। ফলে এ অঞ্চল নিয়ে ন্যাটোর একটি পরিষ্কার ও অর্থপূর্ণ কৌশলের ঘাটতি দেখা গেছে।

তবে বৃহস্পতিবার এই জোটের প্রধান জেনস স্টলটেনবার্গ বলেছেন, ইউরোপের উত্তরাঞ্চল থেকে ভূমধ্যসাগর পর্যন্ত ন্যাটোর ১২০টির বেশি যুদ্ধজাহাজ ও এক শর বেশি যুদ্ধবিমান উচ্চ সতর্কতায় রাখা হয়েছে।

এদিকে কৃষ্ণসাগরে ন্যাটো সেনাদের দেখা না গেলেও, এ সাগরসংলগ্ন দেশ রোমানিয়া ও বুলগেরিয়ায় এবং ইউক্রেনের লাগোয়া স্লোভাকিয়া ও হাঙ্গেরিতে প্রায় চার হাজার সেনা মোতায়েনের পরিকল্পনা রয়েছে জোটটির। পোল্যান্ড ও রোমানিয়ায় প্রায় তিন হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্রও।

যুক্তরাষ্ট্রের একটি গবেষণা প্রতিষ্ঠানের বিশ্লেষক স্টিফেন ফ্লানাগান বলেন, ক্রিমিয়ায় রাশিয়ার সেনাদের উপস্থিতি ও সাম্প্রতিক বছরগুলোতে রুশ নৌবহরের আধুনিকায়নের ফলে কৃষ্ণসাগর অঞ্চলে সামরিক ভারসাম্য রাশিয়ার অনুকূলে গেছে। এ মুহূর্তে কৃষ্ণসাগরে রাশিয়ার বড় যুদ্ধজাহাজগুলো অবস্থান করছে। এর ফলে ইউক্রেনে হামলার ক্ষেত্রে রুশ বাহিনী ভয়ানক হয়ে উঠেছে।

কৃষ্ণসাগর এলাকায় সেনাও মোতায়েন করেছে রাশিয়া। বৃহস্পতিবার ইউক্রেনে পুরোদমে হামলা শুরুর আগেই কৃষ্ণসাগর ও ইউক্রেন সীমান্তজুড়ে দেড় লাখের বেশি রুশ সেনা মোতায়েন করা হয় বলে জানায় যুক্তরাষ্ট্র।

রাশিয়া-ইউক্রেন সংকট শুরু মূলত ন্যাটোকে ঘিরে। ন্যাটোতে যোগ দিতে দীর্ঘ সময় ধরে তৎপর ইউক্রেন। এ নিয়ে আপত্তি জানিয়ে আসছিল মস্কো। রাশিয়ার দাবি, ইউক্রেন ন্যাটোতে যোগ দিলে তা তার নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হবে।

সূত্র: রয়টার্স

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

ইউরোপের ২৭ দেশের কেউ সাড়া দিলনা ইউক্রেনের ডাকে (ভিডিও)

১১-২০ জাতীয় ফোরাম কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এর উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও কঠোর কর্মসূচি ঘোষণা

ইউরোপের ২৭ দেশের কেউ সাড়া দিলনা ইউক্রেনের ডাকে (ভিডিও)

//আন্তর্জাতিক ডেস্ক//

ইউরোপের ২৭ দেশের নেতাদের সঙ্গে কথা বলে কোনো সাড়া পেলেন না ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। রুশ আগ্রাসনের মুখে সামরিকভাবে অনেকটা একা লড়াই করতে হচ্ছে তাকে।

তিনি বলেন, কারও কাছ থেকে তিনি সহায়তা চেয়ে পাননি। তবে তিনি রাশিয়াকে ভয় পান না।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ আগ্রাসনের পরিপ্রেক্ষিতে ইউক্রেনের ন্যাটো সদস্যপদ নিয়ে কথা ২৭ দেশের সঙ্গে কথা বলেছেন। তবে তারা নীরবতা পালন করেছে।

গভীর রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেন, সামরিক জোটে ইউক্রেনের সদস্যপদ পাওয়ার সম্ভাবনা সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য ২৭ জন ইউরোপীয় নেতার সঙ্গে কথা বলেছেন কিন্তু কেউ ইতিবাচক উত্তর দেয়নি।

জেলেনস্কি বলেন, আমি ২৭ জন ইউরোপীয় নেতাকে জিজ্ঞাসা করেছি ইউক্রেন ন্যাটোতে থাকবে কি না… সবাই ভয় পায়, কেউ উত্তর দেয় না।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

১১-২০ জাতীয় ফোরাম কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এর উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও কঠোর কর্মসূচি ঘোষণা

ঝ‌ড়ে উপ‌ড়ে গেছে নিউট‌নের সেই আ‌পেল গাছ‌

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

//মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি//

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে সোহরাব আলী (৩৯) নামের এক যুবক মারা গেছেন। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার মাদারগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সোহরাব আলী উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কাকডোব গ্রামের মৃত মশির উদ্দিনের ছেলে।

ঠাকুরগাঁও রেলওয়ের স্টেশন মাস্টার আকতারুজ্জামান আক্তার স্থানীয়দের বরাত দিয়ে জানান, ঢাকা থেকে পঞ্চগড়গামী এক্সপ্রেস ট্রেনটি মাদারগঞ্জ এসে পৌঁছালে সেখানে কাটা পড়েন সোহরাব। নিহতের পরিবারের লোকজন সেখানে এসেছেন। তাদের দাবি নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।