.নগদে টাকা না পাওয়ায় পেটে টিউমার রেখেই সেলাই 

গতকাল মানিকগঞ্জ জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে ডাক্তারের টাকা দিতে বিলম্ব হওয়ায় টিউমার অপারেশন করতে এসে পেটের টিউমারটি বের না করে সেলাই করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার ভোরে মানিকগঞ্জ জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে এ অমানবিক ঘটনার শিকার হয়েছেন আফরোজা আক্তার নামের এক গৃহবধূ। রোববার ভুক্তভোগী রোগী ও তার স্বজনরা এ অভিযোগ করেন।

অভিযুক্ত চিকিৎসক ডা. খায়রুল হাসান বলেন, একটি অপারেশন করতে গিয়ে আরেকটি অপারেশন প্রয়োজন পড়লে তার জন্য বাড়তি তিন হাজার টাকা ফি দাবি করেছি। টাকা চাওয়াটা তো আমার ভুল হয়নি। দীর্ঘক্ষণ অপেক্ষার পর আবারো অজ্ঞান করা লাগতে পারে; অথবা অন্যকোনো সমস্যা হতে পারে- এমন ভাবনা থেকেই আমি আর টিউমার অপসারণের অপারেশনটি করিনি। অপারেশনটি পরে করলেও চলবে।

অভিযোগে জানা যায়, শুক্রবার দুপুরে জেলার সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গী গ্রামের দরিদ্র পরিবারের গর্ভবতী ওই গৃহবধূকে ভর্তি করা হয় ওই হাসপাতালে। প্রসব যন্ত্রণা উঠায় রাত ২টার দিকে তাকে নেওয়া হয় অপারেশন থিয়েটারে।

অপারেশন করতে আনা হয় ডা. খায়রুল হাসান এবং অজ্ঞানের চিকিৎসক ডা. আশিককে। গর্ভবতী ওই নারীকে ৪৫ মিনিট পর্যবেক্ষণের পর তারা অপারেশন শুরু করেন। একটি সুস্থ কন্যাশিশু হয় তার। অপারেশন শেষে ওই নারীর পেটে একটি টিউমার দেখতে পান চিকিৎসকরা। তিন হাজার টাকা দিলে তিনি অপারেশন করে টিউমার অপসারণ করবেন বলে রোগীর স্বজনদের জানান। কিন্তু এ টাকা দিতে দেরি হওয়ায় তিনি পেটের মধ্যে টিউমার রেখেই সেলাই করে চলে যান।

ওই নারীর স্বামী বলেন, আমি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। আমি গরিব মানুষ। আমার গর্ভবতী স্ত্রীকে নিয়ে ওই হাসপাতালে ভর্তি করি। হাসপাতালে চিকিৎসক না থাকায়, অন্য হাসপাতাল থেকে চিকিৎসক ডেকে আনা হয়। অপারেশন শেষে পেটে টিউমার ধর পড়ার পর চিকিৎসক টিউমার অপসারণ করতে তিন হাজার টাকা চান। আমি তার প্রস্তাবে রাজি হই এবং টাকাটা নগদ তাকে দিতে চাই কিন্তু ভোরে বিকাশের দোকান বন্ধ থাকায় এবং টাকাটা সংগ্রহ করতে একটু দেরি হওয়ায় তিনি পেটের মধ্যে টিউমার রেখেই সেলাই করে চলে যান। আমিসহ আমার পরিবারের সদস্যরা তাকে বারবার অনুরোধ করি। হাসপাতালের লোকজনও তাকে বারবার অনুরোধ করেন। কিন্তু তিনি কারও অনুরোধই রাখেননি। একজন চিকিৎসক যদি এতটা অমানবিক হয়, তাহলে আমাদের মতো নিরীহ মানুষ কোথায় যাবে?

ভুক্তভোগী ওই নারী বলেন, আমার পেট থেকে সন্তান বের করার পর কমপক্ষে আধাঘণ্টা আমাকে সেখানে পেট কাটা অবস্থায় ফেলে রাখে। তারপর পেটে টিউমারটি রেখেই সেলাই করে দেয়। এ টিউমার অপসারণ করতে আবার পেট কাটতে হবে। মাত্র তিন হাজার টাকার জন্য তিনি আমার সঙ্গে এমন করলেন, তিনি কেমন ডাক্তার?

ওই হাসপাতালের ব্যবস্থাপক হাবিবুর রহমান বলেন, আমাদের হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক সার্বক্ষণিক থাকলেও সার্জারির চিকিৎসক অধিক রাতে থাকেন না। এ কারণে বিভিন্ন হাসপাতাল থেকে সার্জারির চিকিৎসকদের ডেকে এনে অপারেশন করাই। ডা. খায়রুল হাসানকে ডাকলে তিনি অজ্ঞানের চিকিৎসককে সঙ্গে নিয়ে দ্রুত চলে আসেন। তাকে রাতের ডাক্তারও বলা হয়।

তিনি বলেন, শুক্রবার রাতে আমার শরীরটা খারাপ থাকায় আমি একুট আগেই শুয়ে পড়ি। তিনি অপারেশন শুরু করার পর রোগীর লোকজন আমাকে ফোন করে আসতে বলেন। আমি চিকিৎসককে অনুরোধ করে বলি, রোগী টাকা না দিলে আমি তাকে টাকা দেব। কিন্তু তিনি তা না করে, পেটের মধ্যে টিউমার রেখে সেলাই করে চলে যান। এটি অত্যন্ত অমানবিক। এতে আমার হাসপাতালেরও সুনাম নষ্ট হয়েছে।

এ ব্যাপারে জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. লুৎফর রহমান বলেন, ইতোমধ্যে আমি বিষয়টি অবগত হয়েছি। এটা অত্যন্ত অমানবিক। এ ধরনের একজন, দুজন চিকিৎসকের অমানবিক আচরণের কারণে গোটা চিকিৎসক সমাজের সুনাম নষ্ট হচ্ছে। ভুক্তভোগীর স্বজনের পক্ষ থেকে লিখিত অভিযোগ করলে অবশ্যই তদন্ত করে দেখা হবে।

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

‘বঙ্গবন্ধু’ ছবিটিতে শেখ হাসিনা চরিত্রে নুসরাত ফারিয়া: কি বললেন

 

অবশেষে দেশেই ফিরছেন ডা. মুরাদ হাসান

বর্তমানের আলোচিত-সমালোচিত সদ্য সাবেক তথ্যপ্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান কানাডায় ঢুকতে ব্যর্থ হওয়ার পর দুবাইয়ের ভিসা পাওয়ার চেষ্টায় ছিলেন। কিন্তু সেই ভিসাও না পাওয়ায় রোববার বিকেলেই দেশে ফিরবেন বলে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এমন তথ্য উঠে এসেছে দেশের বিভিন্ন সংবাদ মাধ্যম ও দুবাই বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র থেকে।

সূত্র জানায়, ডা. মুরাদ হাসান বর্তমানে দুবাই বিমান বন্দরে অবস্থান করছেন এবং বনানীর ডানা এভিয়েশন লিমিটেডের মাধ্যমে এমিরেটস এয়ারলাইন্সে দেশে ফেরার টিকিট চূড়ান্ত করেছেন। এমিরেটসের ইকে-৫৮৬ নম্বর ফ্লাইটটি বাংলাদেশ সময় বিকেল ৪টা ৫৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। ফ্লাইটের ফার্স্ট ক্লাস ক্যাটাগরির টিকেট কেটেছেন মুরাদ।

এদিকে মুরাদ হাসান যাতে দেশে ফিরতে না পারেন, এজন্য বিমানবন্দর সড়কে বিক্ষোভ করেছেন কয়েকজন। বিমানবন্দর এলাকার মূল ফটকের বাইরের সড়কে প্রায় ৩০-৪০ জন নিজেদের আওয়ামী লীগের কর্মী দাবি করে মুরাদকে রুখে দেয়ার ঘোষণা দিয়েছেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হয়নি বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন এসআই জানান, কিছু লোক প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছিলো। তারা ১১টার দিকে চলে যায়। তারা বলেছে, বিকেলে আবার আসবে।

এর আগে কানাডা সফর নিয়ে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খলিলুর রহমান গণমাধ্যমক বলেছিলেন, তিনি এদেশে এসেছেন কিনা, ঢুকতে পেরেছেন কিনা কিংবা ঢুকতে পারলে কোথায় আছেন, এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ৯টার দিকে ডা. মুরাদ হাসান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। রাত ১১টা ২০ মিনিটের দিকে এমিরেটসের ফ্লাইটে যাওয়ার কথা থাকলেও ফ্লাইটটি ছেড়ে যায় রাত ১টার দিকে। দুবাই হয়ে কানাডার পথে রওনা দেন তিনি। সংসদ সদস্য হিসেবে কূটনৈতিক (ডিপ্লোমেটিক) পাসপোর্ট পাওয়ার অধিকারী তিনি। ওই পাসপোর্ট ব্যবহার করে ভিসা আবেদন করার পরে গত সেপ্টেম্বরে তিনি ব্যক্তিগত সফরে কানাডায় গিয়েছিলেন বলেও জানা গেছে।

//দৈনিক বিশ্ব ডেস্ক//

পড়ুন দৈনিক বিশ্ব …

যুক্তরাষ্ট্রের ৬ রাজ্যে ৩২২কি:মি: বেগে টর্নেডো, নিহত শতাধিক

যুক্তরাষ্ট্রের ৬ রাজ্যে ৩২২কি:মি: বেগে টর্নেডো, নিহত শতাধিক

//আন্তর্জাতিক অনলাইন নিউজ//

যুক্তরাষ্ট্রের ৬ অঙ্গরাজ্যে ভয়াবহ টর্নেডোর আঘাতে শুধু কেনটাকিতেই ৭০ জনের বেশি নিহত হয়েছেন।

প্রায় ৩২২ কিলোমিটার বেগে আছড়ে পড়া ঝড়ের কবলে পড়ে জুড়ে অসংখ্য বাড়ি, দোকান নষ্ট হয়েছে। খবর বিবিসির।

কেনটাকির বিভিন্ন জায়গায় চারটি টর্নেডো আছড়ে পড়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। একটি টর্নেডো প্রায় ৩৬৫ কিলোমিটার জুড়ে আঘাত হেনেছে।

সব শহর মিলিয়ে মৃত্যুর সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে বলে জানা গেছে। কেনটাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার বলেন, আমি এমন বিধ্বংসী ঝড় দেখিনি।

কেনটাকিতে অর্ধশতাধিক মানুষ মারা গেছেন। সংখ্যাটা ৭০-এর উপরেও হতে পারে। দিনের শেষে ১০০ ছাড়িয়ে গেলেও অবাক হওয়ার থাকবে না।

বন্ধুদের ঘুসির পর ঘুষিতে কাবু হলো কুমির: বাঁচলো তরুণী  (ভিডিও)

ইংল্যােন্ডে কয়েক বন্ধু মিলে নদীতে নৌকা চালাতে গিয়েছিলেন। হঠাৎ ১০ ফুট লম্বা এক কুমির নৌকায় থাকা এক তরুণীকে আক্রমণ করে বসে।

টেনে নিয়ে যায় পানির নিচে। কিন্তু নৌকায় থাকা ওই তরুণীর অসীম সাহসী বন্ধুরা তাকে বাঁচাতে কুমিরের পিছু নিয়ে ডুব দেয় পানিতে।

ওই তরুণীকে না ছাড়া পর‌্যন্ত কুমিরটিকেক ঘুসি দিতে থাকেন তারা। এ সময় বাধ্য হয়ে ওই তরুণীকে ছেড়ে দেয় কুমির।

বিবিসির বরাত দিয়ে বুধবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ সংবাদ জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ডের হ্যাম্পশায়ারের বাসিন্দা অ্যামেলি অসবর্ন-স্মিথ (১৮) গত মঙ্গলবার জাম্বিয়ার জাম্বেজি নদীতে নৌকা চালানোর সময় কুমিরের আক্রমণের শিকার হন।

এ ব্যাপারে অ্যামেলির বাবা ব্রেন্ট অসবর্ন-স্মিথ জানান, কুমিরটি তার মেয়েকে শিকার হিসেবে পানিতে টেনে নিয়ে গিয়েছিল। তবে নৌকার থাকা অন্যদের তাৎক্ষণিক সিদ্ধান্ত ও পদক্ষেপে তার মেয়ে প্রাণে বেঁচে যান।

কুমিরের আক্রমণে তার ডান পায়ের নিচের অংশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। তার হিপ জয়েন্টের  হাড় সরে গেছে।

ধীরে ধীরে সেরে উঠছেন অ্যামেলি এতো কিছুর পরও প্রাণ রক্ষা পাওয়ায় নিজেকে ভীষণ ভাগ্যবান মনে করছেন এই তরুণী।

//আন্তর্জাতিক অনলঅইন নিউজ//

রাণীশংকৈলে কোচ-সিএনজি সংঘর্ষে নিহত-১ ও আহত – ১

মাহাবুব আলম রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার – পীরগঞ্জ পাকা সড়কে  ৮ ডিসেম্বর বুধবার  সকাল ৭ টার দিকে একটি কোচ(নাম জানা যায়নি) ও একটি সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ১ মহিলা নিহত ও ১ ব্যক্তি আহত হয়েছেন ।

জানা গেছে যাত্রীবাহী ঐ কোচটি ঢাকা থেকে রাণীশংকৈল আসছিল এবং সিএনজিটি পীরগঞ্জ যাচ্ছিল । পথিমধ্যে উপজেলার আব্দুর রহিম ফিলিং স্টেশনের কাছে তাদের মুখোমুখি সংঘর্ষে সিএনজি যাত্রী হরিপুর উপজেলার বকুয়া-বটতলা গ্রামের হাসান আলীর স্ত্রী সাফেদা বেগম (৪৫) নিহত হন ।

অপরদিকে রানীশংকৈল উপজেলার বলিদ্বারা গ্রামের মৃত রমেশ চন্দ্রের ছেলে নবীন চন্দ্র (৪৫) গুরুতর আহত হন । তাকে রানীশংকৈল হাসপাতালে ভর্তি করা হয়েছে।থানার এস আই খাজিম উদ্দিন এ তথ্য নিচ্ছিত করেছেন।

খুলনায় মুক্তিযোদ্ধা ও পুলিশের বাড়িতে ডাকাতি, স্বর্ণালঙ্কার লুটসহ গৃহবধূদের মারধর

খুলনায় বীর মুক্তিযোদ্ধা শেখ মো. এনায়েত হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। তার বড় ছেলে মিরাজুল ইসলাম ও সেজ ছেলে রফিকুল ইসলাম পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত রয়েছেন। মিরাজুল ইসলাম ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডেএমপি) ও রফিকুল ইসলাম মেহেরপুর জেলা পুলিশে কর্মরত রয়েছেন।

সোমবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে মহানগরের মহেশ্বরপাশা পশ্চিম পালপাড়া পল্লীতীর্থ সরকারি বিদ্যালয়ের সামনে মুক্তিযোদ্ধার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় বাড়িতে থাকা মুক্তিযোদ্ধার দুই পূত্রবধূকে মারধর ও নির্যাতন করে ডাকাতরা। মুখোশধারী ডাকাতদলের সদস্যরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে আটটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, ঘরে থাকা নগদ ১৫ হাজার টাকা ও এক ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে।

মুক্তিযোদ্ধা এনায়েত হোসেনের বড় মেয়ে মার্জিয়া বলেন, আমি ঢাকায় থাকি। বাপের বাড়ি বেড়াতে এসেছি। রাত সাড়ে ৩টার দিকে আমাদের টিনশেড বাড়ির উত্তর পাশের দরজা বাইর থেকে ভেঙে ঘরে ঢুকে ডাকাত দল। আমার মেজ ভাই সিরাজুল ইসলাম মোবাইলে নেট ব্রাউজ করছিল। ডাকাত দেখে মোবাইলের টর্চ জ্বালালে ওর ফোন নিয়ে মুখ চেপে ধরে হাত-পা বেঁধে ফেলে। এ সময় ঘরের ভেতর ১২ জন ডাকাত ঢুকে। বাইরে আরও দুই থেকে চারজন ছিল। সবার হাতে ছুরি ও স্ক্রু ড্রাইভার ছিল। একজনের হাতে বটি ছিল। এছাড়া সবার কোমরে কিছু গোজাছিল সেটা কী বলতে পারবো না। ডাকাতরা সবাইকে ছুরি দিয়ে ভয় দেখায় এবং পুরো ঘর তছনছ করে ফেলে।

তিনি আরও বলেন, সেজ ভাই নতুন বিয়ে করেছে। ওর স্ত্রী জাকিয়া ইসলাম মীমের কাছে ডাকাতরা তার গয়না চেয়েছে কিন্তু দিতে না পারায় ওকে মারধর করেছে। মেজ ভাই সিরাজুলের গর্ভবতী স্ত্রীকেও মেরেছে ডাকাতরা। মেজ ভাই সিরাজুলের গলায় ছুরি ধরে বলে সবকিছু না দিলে ওকে মেরে ফেলবে। পরে সবার কাছে থাকা স্বর্ণের চেন, কানের দুল ও আংটি মিলে প্রায় এক ভরির স্বর্ণ দিয়ে দেই।

এসময় ডাকাতরা আটটি মোবাইল ফোনের মধ্যে চারটি অ্যান্ড্রয়েড ও চারটি বাটন ফোন, একটি ল্যাপটপ ও ঘরে থাকা নগদ ১৫ হাজার টাকা নিয়ে যায়। এক ঘণ্টা ধরে ঘরের মধ্যে ডাকাতের অত্যাচারে আমার বৃদ্ধ বাবা অসুস্থ হয়ে পড়েন। ঘটনার পর ভোরে ও সকালে দুই দফা দৌলতপুর থানা পুলিশ পরিদর্শন করেছে।

মঙ্গলবার সকালে পরিদর্শনকালে দৌলতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন বলেন, ভুক্তভোগী পরিবারের সঙ্গে আমরা কথা বলছি। ডাকাতদের আচার-ব্যবহার সম্পর্কে খোঁজ নিচ্ছি।

//খুলনা ব্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

রূপসায় পাকা ধানে ‘মই’ দিয়ে গেল জাওয়াদের বৃষ্টি

 

রূপসায় পাকা ধানে ‘মই’ দিয়ে গেল জাওয়াদের বৃষ্টি

চার দিন ধরে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে মাঝারি বৃষ্টি ও দমকা বাতাস চলছে রূপসাসহ খুলনার বিভিন্ন জেলায়। সূর্যের দেখা নেই তিন দিন ধরে। বৃষ্টি আর দমকা বাতাস যেনো পাকা ধানে মই দিয়ে গেছে আমনের মাঠে। হাজার হাজার বিঘা কাচা-পাকা আমন ধান শুয়ে পড়েছে। কাটা ধানও মাঠে রয়েছে কৃষকের।

আবহাওয়ার এমন বৈরীতায় মাঠের ফসল নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন ১৪ হাজার চাষি। সোমবার সকাল থেকে দুপুর পযন্ত উপজেলার বিভিন্ন এলাকার আমনের মাঠ ঘুরে চাষিদের সঙ্গে কথা বলে জানা যায়, বৃষ্টি ও বাতাসে উপজেলার ৫টি ইউনিয়নে প্রায় ৪০ হাজার বিঘা জমির ধানের গাছ পড়ে গেছে। পানিতে ডুবে থাকা কিছু কিছু ধানে এরই মধ্যে পচন ধরেছে। তবে, কৃষি বিভাগ জানিয়েছে, উন্নত ফলনশীল ও স্থানীয় জাত মিলিয়ে উপজেলার ৫টি ইউনিয়নে এ বছর ৩৮৯০ হেক্টর জমিতে আমনের চাষ করা হয়েছে। এর মধ্যে স্থানীয় জাতের ও উফশী জাতের ধান স্বাভাবিক অবস্থায় আছে।

শুধুমাত্র স্থানীয় জাতের মরিচ চাল ও ব্রী ধান-২৩ পাকা আমন বাতাসে নুয়ে পড়েছে। এর পরিমাণ ২০ ভাগ হতে পারে। আবহাওয়া যদি এভাবে থাকে তাহলে ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। এছাড়া, মুসুরী ডাল ০.৫ হেক্টর ক্ষতি হবে সম্ভাবনা রয়েছে।

টিএসবি ইউনিয়নের গোয়ালবাথান গ্রামের চাষি নাজিম শেখ জানান, তিনি ৪বিঘা জমিতে আমন চাষ করেছেন। তার মধ্যে ২ বিঘার পাকা ধান একেবারে মাটির সঙ্গে মিশে গেছে। সাতক্ষীরা থেকে ধান কাটতে এসে বিপাকে পড়েছেন পরবসীরা (কৃষি শ্রমিক)। সাতদিন আগে প্রায় শতাধিক লোক এসেছেন ।

গত শুক্রবার দুর্যোগ শুরুর আগ পর্যন্ত ১০বিঘা জমির ধান কেটেছেন তারা। সেই কাটা ধানের বেশিরভাগই মাঠে পড়ে আছে। শ্রমিকের দলনেতা ইকতিয়ার জানান, মণপ্রতি ৫ কেজি করে ধান পান তারা। মালিক একবেলা খেরাকি (খাবার) দেন। বাকি দুই বেলা তাদের খচরে খান। আবহাওয়ার এই অবস্থায় এখন তাদের বসে বসে খেতে হচ্ছে বলে হতাশা প্রকাশ করেন।

রূপসা উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরিদুজ্জামান জানান, দুর্যোগের পূর্বাভাষ পেয়ে চাষিদের আগেই শতর্ক করা হয়েছে। উপজেলায় আশি ভাগ মাঠের কাটা ধান ঘরে তুলেছে কৃষক। পানি না জমলে ধান ও ডালের তেমন ক্ষতি হবে না। তবে, এই বৃষ্টি শীতকালীন শাক-সবজির উপকার হবে।

এখনো সম্পূর্ণ তথ্য পাওয়া না গেলেও প্রাথমিকভাবে শতকারা ২০ ভাগ জমির ধান নুয়ে পড়ার খবর জানা গেছে। উপজেলার চারটি ইউনিয়নে আমনের মাঠের অবস্থা জানতে আমাদের সহকারী কৃষি কর্মকর্তারা জরিপ শুরু করেছেন।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

রাণীশংকৈলে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু

 

রাণীশংকৈলে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু

//মাহাবুব আলম, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধি//

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে সড়ক দূর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। ৬ ডিসেম্বর সোমবার রাত আনুমানিক ৮ দিকে এ ঘটনা ঘটে মৃত যুবক পৌর শহরের মহলবাড়ী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেবর ছেলে খোকন(৩৩)।

ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে, উপজেলার রাণীশংকৈল টু নেকমরদ মহাসড়কে বিশ্ব রোডে ফায়ার সার্ভিসের সামনে নছিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আহত হন তিনি। পরে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত ডাঃ তাকে তাকে মৃত বলে ঘোষণা করেন।

সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে থানার ওসি এস এম জাহিদ ইকবাল বলেন, নছিমন গাড়ি ও চালকে’কে আমরা আটক করতে সক্ষম হয়েছি। এ ঘটনায় মৃত ব্যাক্তির পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি।তারা অভিযোগ দিলে আইন গত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনা নিয়ে এলাকায় এবং মৃত পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার দুপুরেই ঢাকা ছেড়েছেন মুরাদ

চিত্রনায়িকা মাহিয়া মাহি সঙ্গে ফোনালাপ ফাঁস হওয়ার ঘটনায় যখন চারদিকে সমালোচনা শুরু হয় তখনই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান চট্টগ্রামের উদ্দেশে ঢাকা ছাড়েন।

নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা একটি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার (৬ ডিসেম্বর) দুপুরেই চট্টগ্রামের উদ্দেশে ঢাকা ছাড়েন মুরাদ। চট্টগ্রামে এক বন্ধুর বাসায় ওঠার কথা রয়েছে তার। বর্তমানে তার ফোন বন্ধ রয়েছে। তাই তার সঠিক অবস্থান জানা যায়নি বলেও জানিয়েছেন তিনি।

এদিকে, সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সোমবার সচিবালয়ে নিজ দফতরেও আসেননি মুরাদ। সোমবার বিকাল সাড়ে ৩টায় রাজধানীর তোপখানা রোডে অবস্থিত বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের এক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল ডা. মুরাদের। সেখানেও অনুপস্থিত ছিলেন তিনি।

মঙ্গলবারের মধ্যে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার রাত ৮ টায় ডা. মুরাদ হাসানকে প্রধানমন্ত্রীর এ সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার রাতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের একটি ফোনালাপ ফাঁস হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে তোপের মুখে পড়েন তিনি।

নারীর প্রতি ‘অবমাননাকর’ ও ‘বর্ণবাদী’ মন্তব্য করে আগে থেকেই তীব্র সমালোচনার মধ্যে আছেন এই প্রতিমন্ত্রী।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরিবারের এক সদস্যকে নিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের ‘নারীবিদ্বেষী’ বক্তব্য নিয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। এরই মধ্যে ফাঁস হয় একটি ফোনালাপ।

জানা যায়, এই কথোপকথনটি ডা. মুরাদ হাসান ও চিত্রনায়িকা মাহিয়া মাহির। ফোনালাপে থাকা চিত্রনায়ক ইমন ইতোমধ্যে সেটি স্বীকারও করেছেন। ফাঁস হওয়া ওই কথোপকথনে তথ্য প্রতিমন্ত্রী মাহিকে ধর্ষণের হুমকি দেওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় তুলে আনার হুমকি দেন। পুরো বক্তব্যে ‘অশ্রাব্য’ কিছু শব্দ উচ্চারিত হয়েছে। বিষয়টি এখন ‘টক অব দ্য কান্ট্রি’।

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

আগামীকাল সকালের মধ্যে ডা. মুরাদ হাসানকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

 

মিয়ানমারে বিক্ষোভকারীদের ওপর সামরিক ট্রাক, হতাহত অনেক

//অনলাইন নিউজ//

মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গনে সামরিক শাসনের বিরুদ্ধে বিক্ষোভ করা মানুষদের ওপর একটি সামরিক ট্রাক তুলে দিয়েছে সৈন্যরা। এ ঘটনায় কয়েকজন নিহত ও আহত হয়েছে বহু মানুষ।

রোববার মিয়ানমারে সামরিক শাসনের বিরুদ্ধে ইয়াঙ্গনে অন্তত তিনটি বিক্ষোভ হয়েছে। এ ঘটনায় নিরাপত্তা বাহিনী বেশ কজনকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে বিবিসির খবরে বলা হয়, সামরিক শাসনের বিরুদ্ধে ঐ বিক্ষোভ সমাবেশ শুরুর কয়েক মিনিটের মধ্যেই একটি গাড়ি দ্রুতগতিতে জমায়েতের ভেতর ঢুকে পড়ে। এরপর ছুটে পালানো বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালায় সৈন্যরা। অনেককে মারধরও করা হয়।

সাম্প্রতিক এই ঘটনা নিয়ে এখনও কোন মন্তব্য করেনি জান্তা সরকার।

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর থেকে সামরিক শাসনের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। এখন পর্যন্ত ১,২০০ জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছে।