চট্টগ্রামে বাস-ট্রেন-অটোরিক্সা সংঘর্ষ: ট্রাফিক পুলিশসহ হতাহত- ৪

চট্টগ্রামে বাস- ট্রেন- অটোরিক্সার সাথে সংঘর্ষে দুইজন নিহত ও অপর দুইজন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে দশটার দিকে নগরীর ঝাউতলা রেলস্টেশন এলাকায় মার্মান্তিক এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ট্রাফিক পুলিশের কনস্টেবল মোহাম্মদ মনির হোসেন (৪০) ও সৈয়দ বাহাউদ্দিন আহমেদ (৩০)। আহতরা হলেন আবুল হোসেন (৬৫) ও জমির হোসেন (৪৮)। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশংখাজনক বলে জানা গেছে। নিহত মোহাম্মদ মনির হোসেন নগর ট্রাফিক উত্তর জোনে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ী নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার খোয়াজপুর এলাকায়। অন্যদিকে নিহত বাহাউদ্দিন নগরীর পাঁচলাইশ হামজারবাগ এলাকার সৈয়দ সোহরাব হোসেনের পুত্র।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাদেকুর রহমান জানান, নগরীর ঝাউতলা রেল স্টেশন এলাকায় বাস- ট্রেন-অটোরিক্সার সংঘর্ষে আহত চার জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। আহত বাকী দুই জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা সংকঠাপন্ন।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামের নাজির হাট থেকে একটি ডেমু ট্রেন নগরীর বটতলী রেল স্টেশনের দিকে আসার সময় ট্রেনটি যখন জাকির হোসেন রোর্ডের লেবেল ক্রসিং অতিক্রম করতে যাচ্ছিল সে সময় উক্ত স্থানে কোনো গেটম্যান ছিল না। তবে ঐ সময় কর্তব্যরত ট্রাফিক পুলিশের কনস্টেবল মোহাম্মদ মনির হোসেন হাতের ইশারা দিয়ে দুই পাশের গাড়ি আটকে রাখেন। ঠিক ঐ মুহুত্বে জিইসি মোড়ের দিক থেকে আস একটি বেপরোয়া বাস দাড়িয়ে থাকা সিএনজি চালিত অটোরিক্সা ও টেম্পুকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়ি দুইটি রেল লাইনের ওপর উঠে যায় এবং ট্রেনের ধাক্কায় গাড়ি দুইটি দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় পুলিশ কনস্টেবল মনির হোসেনসহ দুই জন নিহত হয় ও অপর দুইজন আহত হয়েছেন।

//আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

রবিবার থেকে ১১০ টাকায় পাওয়াযাবে সয়াবিন তেল

যশোরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে,আহত ২০

যশোর-খুলনা রোডের বাস দূর্ঘটনা একটি নিত্য-নৈমিত্যিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে কুষ্টিয়া থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা রূপসা ও গড়াই।সময় নিয়ন্ত্রিত গাড়ি সময়ের সাথে পাল্লা দিয়ে চলতে গিয়ে এই দূর্ঘটনাগুলো সংঘটিত হচ্ছে।

৪ ডিসেম্বর(শনিবার)  সকালে যশোর – ঝিনাইদহ সড়কের সাতমাইল বাজারের পাশে অবস্থিত কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের সামনে খুলনা থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা রূপসা পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে কমপক্ষে ২০ জন আহত হয়

এলাকাবাসী জানান খুলনা থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা রূপসা সমিতির মাহাবুব পরিবহনটি ( খুলনা ব-১১-০১২৪) কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে সামনে থেকে আসা আর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং বাসটি খাদে উল্টে পড়ে যায়। এতে কমপক্ষে ২০ জন আহত হন এবং এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কা জনক। আশঙ্কা জনক ৩ জনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

যশোর জেনারেল হাসপাতালে ভর্তিকৃতরা হলেন- যশোর শহরের চুড়িপট্টির হাসিবুর রহমান (২৪), সাতক্ষীরার আশাশুনি উপজেলার লসকার গ্রামের নিরাপদ মিস্ত্রি (৬৮) ও তার স্ত্রী কবিতা (৫০)। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তন্ময় বিশ্বাস জানান, আহতরা সবাই আশঙ্কামুক্ত।

উল্লেখ্য দুর্ঘটনার পর বেশ কিছু সময় যশোর- ঝিনাইদহ  রুটে সকল প্রকার যানবাহন চলাচল বিঘ্নিত হয়। খবর পেয়ে সাজিয়ালী ফাঁড়ি পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থালে উপস্থিত হয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

//নিজস্ব প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

হাইমচরে মেম্বার প্রার্থী মিন্টু কবিরাজের সমর্থনে মতবিনিময় সভা জনসবায় পরিনত

 

কুয়েটের শিক্ষক মৃত্যু: কুয়েট ছাত্রলীগের ৯ শিক্ষার্থী বহিষ্কার

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ৯ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

সিন্ডিকেটের ৭৬তম জরুরি সভায় তাদের বহিষ্কারের সিদ্ধান্ত হয় বলে শনিবার বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বলা হয়, ‌‌‌‘খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রফেসর ড. মো. সেলিম হোসেনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার বিষয়টি ২ ও ৩ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৭৬ তম জরুরি সভায় উত্থাপন করা হয়।

সিসিটিভির ফুটেজ ও অন্যান্য তথ্যাদি পর্যালোচনা করে বিষয়টির প্রাথমিক সত্যতা প্রতীয়মান হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা ও আচরণবিধির আলোকে অসদাচরণের আওতায় সিন্ডিকেট ৯ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে।’

বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলেন- কুয়েট বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী সাদমান নাহিয়ান সেজান (রোল-১৩০৭০২৪), সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিভাগের শিক্ষার্থী মো. তাহামিদুল হক ইশরাক (রোল-১৫০১০৯০), এলই বিভাগের শিক্ষার্থী মো. সাদমান সাকিব (রোল-১৫১৯০৩৩), একই বিভাগের শিক্ষার্থী আ. স. ম. রাগিব আহসান মুন্না (রোল-১৫১৯০৪৮), সিই বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান (রোল-১৬০১০২৯), (মেরিন ইঞ্জিনিয়ারিং (এমই) বিভাগের শিক্ষার্থী মোহাম্মাদ কামরুজ্জামান (রোল-১৬০৫০৩৯), সিএসই বিভাগের শিক্ষার্থী মো. রিয়াজ খান নিলয় (রোল-১৬০৭০৭৫), এমই বিভাগের শিক্ষার্থী ফয়সাল আহমেদ রিফাত (রোল-১৬০৫০৯৩) ও ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই) বিভাগের শিক্ষার্থী মো. নাইমুর রহমান অন্তু (রোল-১৬২৭০১০)।

গত ৩০ নভেম্বর ছাত্রলীগের একদল নেতাকর্মীর সাক্ষাতের পর ড. সেলিমের রহস্যজনক মৃত্যু হয়। ক্যাম্পাসের বাসার টয়লেটে অচেতন হয়ে পড়ার পর তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অধ্যাপক সেলিম হোসেনের মৃত্যুর প্রতিবাদে বৃহস্পতিবার ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষক-শিক্ষার্থীরা।

তারা এ ঘটনার সুষ্ঠু তদন্তসহ চার দফা দাবি জানিয়েছেন। এদিকে ঘটনার প্রতিবাদে শিক্ষক সমিতি সব ধরনের একাডেমিক কার্যক্রম বর্জন করেছে। আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার হলত্যাগ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

অভিযোগ উঠেছে, ওই সাক্ষাতে ছাত্রলীগ নেতাকর্মীরা তাকে লাঞ্ছিত করেন এবং মানসিক নির্যাতন চালান। এ ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীদের ক্ষোভের মুখে তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শুরুতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। বৃহস্পতিবার কমিটির দুই সদস্য দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন। এরপর শুক্রবার রাতে নতুন করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়।

কমিটিতে কুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদকে সভাপতি ও গণিত বিভাগের অধ্যাপক ড. উদ্দিনকে সদস্য সচিব করা হয়েছে।

এ ছাড়া সদস্য করা হয়েছে কুয়েটের অধ্যাপক ড. খন্দকার মাহবুব, খুলনা জেলা প্রশাসকের একজন প্রতিনিধি ও খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের একজন প্রতিনিধিকে।

আগামী ১০ দিনের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন ভিসির কাছে জমা দিতে নির্দেশনা দেয়া হয়েছে।

//অনলাইন নিউজ//

বাঁশখালীতে স্বল্প মুল্যে গৃহ নির্মাণে আর্থিক সহায়তা দিলেন কারিতাস

ইউনিয়ন পরিষদ নির্বাচনে যশোরের ২ থানায় নৌকা পেলেন যারা

 

সাজেক ভ্যালিতে আগুন: ৫ রিসোর্ট পুড়ে ছাই

রাঙামাটির পর্যটন কেন্দ্র সাজেকে মধ্যরাতে আগুনে পাচঁটি রিসোর্ট, একটি রেস্তোরাঁ ও একটি বসতঘর পুড়ে গেছে। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টায় এই ঘটনা ঘটে। এতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। রিসোর্টগুলোতে থাকা ৫৬ জন পর্যটক ছিলেন। সবাইকে নিরাপদে সরিয়ে নেয়া হয়।

স্থানীয়রা বলেন , রাত সাড়ে ৩টায় অবকাশ রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে অবকাশ রিসোর্ট, সাজেক ইকোভ্যালি রিসোর্ট, মেঘ ছুট রিসোর্ট, মনটানা রিসোর্ট, মারুতি রেস্তোরাঁ, জাকারিয়া লুসাইয়ের বাসাসহ নির্মাণাধীন একটি রিসোর্ট পুড়ে যায়। সেনাবাহিনী ও স্থানীয়দের সহযোগিতায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দীঘিনালা ফায়ার সার্ভিস।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করে বলেন, সাজেকে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়েছি। তিনটি রিসোর্ট, একটি রেস্টুরেন্ট ও একটি বসতঘর পুড়ে গেছে।

কাছাকাছি ফায়ার সার্ভিস ছিলোনা বলে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে। পরবর্তীতে খাগড়াছড়ির দিঘীনালা থেকে ফায়ার সার্ভিস গিয়ে স্থানীয় ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি বলে জানান তিনি।

//নিজস্ব প্রতিবেদক//

পড়ুন দৈনিক বিশ্ব …

তারেক জিয়ার ঈংগিতে পরিচালিত হচ্ছে এনবিসি ইউকে

 

পটুয়াখালীর গলাচিপা নদীর পাড় থেকে অজ্ঞাত নবজাতকের মরদেহ উদ্ধার

// মোঃ তুহিন শরীফ, নিজস্ব প্রতিনিধি //

পটুয়াখালীর গলাচিপায় রামনাবাধ নদীর পাড়ের চর থেকে ওড়নায় মোড়ানো অজ্ঞাত নবজাতেকর মরদেহ উদ্ধার করেছে গলাচিপা থানা পুলিশ।

শনিবার সকাল সাড়ে দশটায় পৌর শহরের খেঁয়া ঘাট সংলগ্ন এলাকা থেকে সদ্য ভূমিষ্ট হওয়া মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে লাল কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় খেয়া পারাপারকারী যাত্রীরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্থানীয়দের ধারণা রাতের কোন এক সময় ওই নবজাতককে রামনাবাধ নদীতে ফেলে দেয়া হয়েছে।

এ ব্যাপারে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে।

পটুয়াখালীর মির্জাগঞ্জে সাংবাদিকদের উপর হামলা

ইউনিয়ন পরিষদ নির্বাচনঃ  তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে মির্জাগঞ্জ উপজেলার ১নং মাধবখালী ইউনিয়নের আ’ লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রাার্থী মনিরুল ইসলাম তালুকদার।  নৌকার সমার্থক ভেবে সাংবাদিকদের উপর অতর্কিত হামলা চালায়।

উক্ত হামলায় নোমান ডাকুয়া আমাদের নতুন সময়, মাইনুল বাংলাদেশ বার্তা, জাহিদ হাসান আলোর জগত সহ ৫ সাংবাদিক আহত হয়।

সোমবার (২২ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় ১নং মাধবখালী ইউনিয়নের নিউ মার্কেট বাজারে এঘটনা ঘটে। এসময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক মিজান তালুকদারকে দেশী অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা যায়।

আহত সাংবাদিকরা তাদের বক্তব্যে জানান, উপজেলা মির্জাগঞ্জ ইউনিয়নের ভিকাখালী গ্রামের আত্মীয়র বাড়িতে দাওয়াত খেয়ে ফেরার পথে ওই বাজারে পৌছালে কিছু লোক হাত নাড়িয়ে গাড়ি থামাতে বলে। গাড়ি থামার সাথে সাথে কোন কিছু বুঝে ওঠার আগেই মনিরুল ইসলাম তালুকদারের নেতৃত্বে লাঠি-সোঁটা দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তাদের আহত করে এবং তিনটি মটর সাইকেল ভাংচুর করে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদের নিকটস্থ হাসপাতালে পাাঠায়।

ওই বাজারে নৌকার সমর্থকরা তাদের আফিসে বসলে তাদের ওপরও দেশি অস্ত্র নিয়ে হামলার চেষ্টা চালায় তারা। পরে পুলিশ এসে উভয় পক্ষকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়।

বিদ্রোহী প্রার্থী মনিরুল ইসলাম তালুকদারকে একাধিক বার মুঠোফোনে কল করা হলেও তিনি রিসিভ করেনি ।

ঘটনার সত্যতা স্বীকার করে মির্জাগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হামলা কারীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

//পটুয়াখালী প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

রোমানিয়ায় করোনার ৪র্থ ঢেউ ভয়াবহ (ভিডিও)

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পরীক্ষা দিতে না পেরে বিষ খেয়ে আত্মহত্যা

//মাহাবুব আলম, ঠাকুরগাও প্রতিনিধি//

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুল রুটিন দেখার কারনে সোমবার ২২ নভেম্বর স্বপন কুমার রায় (১৬) নামে এক এসএসসি পরিক্ষার্থী ইদুর মারা  ট্যাবলেট খেয়ে মারা গেছে।স্বপন রাণীশংকৈল উপজেলার রাতোর ফরিঙ্গাদিঘি গ্রামের সুভাস কুমার রায়ের ছেলে। সে নেকমরদ কারিগরি কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল।

থানা সুত্রে জানা গেছে, গত কাল ২১ নভেম্বর স্বপনের পরীক্ষা ছিল। কিন্তু ভুল করে পরীক্ষার রুটিনে পরীক্ষা নেই দেখে ঐদিন সে পরীক্ষা দিতে যায়নি। পরে ঐদিন বিকেলে সহপাঠীর কাছে জানতে পারে তার পরীক্ষা ছিল। এ কথা শুনে স্বপন মানসিক ভাবে ভেঙে পড়ে।  রাতে সে খেয়েদেয়ে নিজ ঘরে শুয়ে পড়ে।  রাত ১১ টার দিকে স্বপন ইঁদুর মারা গ্যাস টেবলেট খেয়ে ফেলে। বাড়ির লোকজন ঘটনা জানতে পেরে দ্রুত চিকিৎসার জন্য প্রথমে নেকমরদ ও রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সর্বশেষ তাকে রংপুর মেডিক্যাল হাসপাতালে নেয়ার আজ সোমবার দুপুরে তার মৃত্যু হয়।

থানার ওসি তদন্ত আব্দুল লতিফ শেখ বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই। তারা লাশ সৎকার করার জন্য এডিএম বরাবর একটি  লিখিত আবেদন করেছেন। এনিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। স্বপনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বরিশালে দপদপিয়া সেতুর নিচ থেকে তরুণীর মৃতদেহ উদ্ধার

 

//পলাশ চন্দ্র দাস,  বরিশাল প্রতিনিধি //

বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতু নিচ থেকে অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. লোকমান হেসেন বলেন, সন্ধ্যার দিকে জানতে পারি বরিশাল নগরী প্রান্তে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতুর নিচে এক তরুণীর মরদেহ পড়ে আছে। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।

মো. লোকমান হেসেন আরও বলেন, তরুণীর বয়স হবে ২৫-২৬ বছর। পরনে সেলোয়ার কামিজ। তবে পরিচয় জানা যায়নি। মরদেহ দেখে ধারণা করা হচ্ছে অনেক উঁচু থেকে মাটিতে পড়ে আঘাত পেয়ে তার মৃত্যু হয়েছে।

ময়নাতদন্তের রিপোর্ট পেলে কী কারণে মৃত্যু হয়েছে তা নিশ্চিতভাবে বলা যাবে। তরুণীর পরিচয় জানতে বিভিন্ন থানায় ছবি পাঠানো হচ্ছে।

বরিশাল নগরীতে পাইপের গোডাউনের দেয়াল ভেঙে পড়ায় আহত ১

// পলাশ চন্দ্র দাস //

বরিশাল নগরীর ৭নং ওয়ার্ড ভাটিখানা সড়ক ষোলবাড়ির মালিক কাঞ্চন মিয়ার বড় ছেলে লিটনের পাইপের গোডাউনের দেয়াল ভেঙে ষোল বাড়ির ভাড়াটিয়া জয়া রানি রায় নামে  এক বৃদ্ধ মহিলা আহত হয়েছেন।

স্থানীয়রা উদ্ধার করে তাকে শেরেবাংলা মেডিকেল  ভর্তি করায় এতে স্থানীয়দের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনাস্থলে কাউনিয়া থানার  পুলিশ এছে  নিয়ন্ত্রণ করেন এবং আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।ষোলবাড়ির স্থানীয়দের কাছ থেকে জানা যায় শুক্রবার আনুমানিক দুপুর একটার সময় জয়া রানী রায় কল পাড়ে  গোসল করতে ছিল তখন পাইপের গোডাউনের দেয়াল ধসে পড়ে তিনি আহত হন  এতে জয়া রানি রায় হাতে পায়ে কোমড়ে  জখম হন।

বর্তমানে জয়া রানি রায় শেরেবাংলা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। এ বিষয়ে পাইপের গোডাউনের মালিক লিটনের কাছে জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে আমাকে কেউ জানায়নি আমি বিকেলে গিয়ে দেখতে পাই।গোডাউনের পাশে লম্বা দেয়াল ছিল সেখানে আলাদা কিছু পাইপ ছিল বৃদ্ধ মহিলা গোসল করে উঠার সময় পাইপ ধরে উঠতে ছিল তখন লাড়া লেগে দেয়াল ভেঙে পরে তিনি আহত হন।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসের চাপায় ইজিবাইকের ৬যাত্রী নিহত

//দৈনিক বিশ্ব প্রতিবেদন//

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসের চাপায় ইজিবাইকের ৬যাত্রী নিহত

শুক্রবার সকাল ৭টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার বকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস কর্মী নুরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।