ডোমারে চয়ন আহবায়ক ও তহিদুলকে সদস্য সচিব করে উপজেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটি অনুমোদন

//নিজস্ব প্রতিবেদক//

নীলফামারীর ডোমার উপজেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে জেলা আহবায়ক কমিটি।আসাদুজ্জামান চয়ন আহবায়ক এবং সার্জেন্ট অবসরপ্রাপ্ত তহিদুল ইসলামকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে নীলফামারী জেলা শাখার আহবায়ক ও নীলফামারী -০৩ সৈয়দপুর ও কিশোরগঞ্জ আসনে জাতীয় পার্টি থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য  আহসান আদেলুর রহমান এমপি।

সোমবার ১৬ মে নীলফামারী জেলা শাখার আহবায়ক ও নীলফামারী-০৩ সৈয়দপুর কিশোরগঞ্জ আসনের জাতীয় পার্টি থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য আহসান আদেলুর রহমান এমপি স্বাক্ষরিত ডোমার উপজেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদনের কপি উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আসাদুজ্জামান চয়ন বরাবর প্রেরণ করেন।

উক্ত আহবায়ক কমিটিতে আহবায়ক আসাদুজ্জামান চয়ন, যুগ্ম আহ্বায়ক, মিজানুর রহমান জুয়েল (কাউন্সিলর), হুমায়ুন কবির মঞ্জু, আতিকুর রহমান, রাশেদুল ইসলাম, আশরাফুল ইসলাম (বুলু আর্মি), শফিকুল ইসলাম শফি, সামিউল ইসলাম সম্রাট, মশিউর রহমান, আবুল কালাম, ফয়জুল ইসলাম ফজলু এবং আনোয়ারুল ইসলাম বাবু, সদস্য সচিব সার্জেন্ট অবসরপ্রাপ্ত তহিদুল ইসলাম এবং কার্যকরী সদস্য ১৮ জনের নাম অন্তর্ভুক্ত করে সর্বমোট ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে নীলফামারী জেলা আহবায়ক কমিটি।

উল্লেখ্য যে, উক্ত আহবায়ক কমিটিকে আগামী ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে উপজেলা জাতীয় পার্টির সম্মেলন করার নির্দেশনা প্রদান করা হয়েছে।

চাঁদপুরে ক্রীড়া সংস্থার নির্বাচনে গোলাম মোস্তফা বাবু’র পুরো প্যাণেল নির্বাচিত

মোঃ হোসেন গাজী।।

প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২২ এ সাধারণ সম্পাদক পদে গোলাম মোস্তফা বাবুসহ তার পুরো প্যাণেল নির্বাচিত হয়েছে। এদিনে নির্বাচনে সাধারণ সম্পাদক পদে সফিউল আজম রাজন পেয়েছেন মাত্র ৯ ভোট এবং গোলাম মোস্তফা বাবু ৪৭ ভোট পেয়ে বিজয়ী হন।

১৬ মে সোমবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা ভোটযুদ্ধে উৎসবমুখর পরিবেশে মোট ৫৭ ভোটের মধ্যে ৫৬টি ভোট কাস্টিং হয়। চিকিৎসাজনিত কারনে দেশের বাহিরে থাকায় ভোট দিতে পারেননি ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান।

জানা যায়, এ নির্বাচনে ২৯ পদের মধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিভিন্ন পদে ১৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পূর্বেই নির্বাচিত হয়ে গেছেন। এখন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ১ জন ও কার্যনির্বাহী সদস্য পদে ১৪ জন নির্বাচিত হলেন।

গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন এ নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা জেলা সমাজসেবা কর্মকর্তা রজত শুভ্র সরকার। তিনি জানান, আজ সোমবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চাঁদপুর স্টেডিয়ামের ভিআইপি গ্যালারির দু’টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা শেষে ফলাফল ইতিমধ্যে ঘোষণা করেছি। সুন্দরভাবে নির্বাচনের যাবতীয় কাজ সম্পন্ন করতে পারায় সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

তথ্য মতে, নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী গোলাম মোস্তফা বাবু ও তার প্যানেলের ১৪ জন কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থীসহ মোট ১৫ জন প্রার্থীর বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন স্থানীয় একটি ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক। আর সেই ক্লাবটি হচ্ছে শহরের কোড়ালিয়া আবাসিক এলাকার চাঁদপুর ইয়ুথ ক্লাব। মূলত চাঁদপুর ইয়ুথ ক্লাবের সাধারণ সম্পাদক হচ্ছেন সাবেক ক্রিকেটার সফিউল আজম রাজন এবং গোলাম মোস্তফা বাবু হচ্ছেন সাবেক ফুটবলার ও পূর্ব শ্রীরামদী ক্লাবের সাধারণ সম্পাদক।

অপরদিকে, ১৪ কার্যনির্বাহী সদস্য পদে প্যানেলের বিপরীতে একমাত্র প্রতিদ্বন্দ্বিতা করছিলেন ওই ইয়ুথ ক্লাবেরি সভাপতি মোশারফ হোসেন পাটোয়ারী। তিনিও ৯ ভোট পেয়ে নির্বাচনে পরাজিত হয়েছেন। আর এই কার্যনির্বাহী সদস্য পদে ১৪ জনের জন্য প্রার্থী ছিলো মাত্র ১৫ জন। অর্থাৎ কার্যনির্বাহী সদস্য পদে মোশারফ হোসেন পাটোয়ারী ব্যাতীত অন্য সকল প্রার্থী ছিলো একই প্যাণেলের। মূলত এ নির্বাচনে সাধারণ সম্পাদক পদ নিয়েই হবে নির্বাচনের প্রধান আকর্ষণ ছিলো।

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার নব-নির্বাচিত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু এক প্রতিক্রীয়ায় বলেন, ক্রিড়া সংস্থা এমন একটি জায়গা যেখানে সব গ্রুপ এক হয়ে কার্যকরী পরিষদের প্যানেল দিয়ে থাকেন এবং সেটাই হয়। ইতিমধ্যে সহ-সভাপতি পদে ৪ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ১ জন, যুগ্ম সম্পাদক পদে ২ জন, কোষাধ্যক্ষ পদে ১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। বাদ বাকি পদগুলো জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ অন্যান্য কোটায় পদাধিকারবলে জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদে অন্তর্ভুক্ত হবেন। আমার দীর্ঘদিনের কাজের মূল্যায়ন হিসেবে আমাকে ভোটাররা পুনরায় নির্বাচিত করেছেন। আমি চেষ্টা করবো অতীতের ভুল-ত্রুটি বাদ দিয়ে নতুন করে এই ক্রীড়া সংস্থাকে এগিয়ে নিতে। সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।।

English Dainikbiswa

রূপসায় আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহয়তা

বরগুনার তালতলীতে ৬ ইউপি’র নির্বাচনী তফসিল ঘোষণা

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার তালতলী উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ১৫ জুন এই ৬টি ইউনিয়নে ভোট গ্রহনের তারিখ নির্ধারণ করে নির্বাচনী তফসিল ঘোষনা করেছে নির্বাচন কমিশন।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ তারিখ আগামী ১৭ মে, যাচাই-বাছাই ১৯ মে, প্রতীক বরাদ্ধ ২৭মে ও ভোট গ্রহন আগামী ১৫ জুন।

উল্লেখ্য, তালতলী উপজেলায় এই প্রথম ৬টি ইউনিয়নে ইভিএমে’র মাধ্যমে ভোট গ্রহন করা হবে।

English Dainikbiswa

পূর্ণাঙ্গ মৎস্য অবতরণ কেন্দ্রের দাবিতে তালতলীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

আস্থা ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই: সিইসি

//দৈনিক বিশ্ব ডেস্ক//

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আস্থার সংকট কাটিয়ে গ্রহণযোগ্য নির্বাচন করতে আপনাদের সঙ্গে সংলাপের আয়োজন করা হয়েছে। আমরা সব কিছুর ঊর্ধ্বে থেকে আস্থার সংকট কাটিয়ে নির্বাচন করতে চাই।

সোমবার রাজধানীর আগারগাওঁয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে বেলা ১১টা ৮ মিনিটে ইলেকট্রনিক মিডিয়ার প্রধান নির্বাহীসহ জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে ইসির সংলাপ শুরু হয়। সংলাপ শুরুর আগে শুভেচ্ছা বক্তব্যে এ কথা বলেন সিইসি।

সিইসি বলেন, আমরা দায়িত্ব নেয়ার পরই অংশীজনদের সঙ্গে সংলাপ করছি। এরই ধারাবাহিকতায় আপনাদের মতামত নিতে আপনাদের মূল্যবান কথা শুনবো। আমরা আপনাদের মতামত নোট করে পর্যালোচনা করবো। সংলাপের মতামত নিয়েই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ করা হবে।

এর আগে শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধি ও প্রিন্ট মিডিয়ার সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে তিন দফায় বৈঠক করে ইসি।

ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির শপথগ্রহণ ও অভিষেক অনুষ্ঠান

মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি ।।

ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও অভিষেক বুধবার (১৩ এপ্রিল) জেলা আইনজীবী সমিতির সভাকক্ষে অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট  আজিজুর রহমানের সভাপতিত্বে শপথ বাক্য পাঠ করান অ্যাডভোকেট বলরাম গুহ ঠাকুরতা।

এ সময় শপথবাক্যে অংশগ্রহণ করেন নব নির্বাচিত সভাপতি অ্যাড. তোজাম্মেল হক মঞ্জু, সহ-সভাপতি অ্যাড. ফজলুল হক, আবু মনসুর বাবুল, সাধারণ সম্পাদক অ্যাড. ইমরান হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আবু আলা হালিমুজ্জামান হেলালী, অর্থ সম্পাদক অ্যাড. নুরুল ইসলাম লাইব্রেরি ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাড. শাহজাহান কবির, ট্রেজারি সম্পাদক অ্যাড: নুরুল ইসলাম, কমনরুম ও সাংস্কৃতিক সম্পাদক  অ্যাড. আতিকুর রহমান সোহাগ, সদস্য  অ্যাড. ইদ্রিস আলী, অ্যাড.  আসাদুজ্জামান রনি, অ্যাড. আবুল কালাম আজাদ ও অ্যাড. জয়ন্ত রায়।

এছাড়াও আইনজীবী নির্বাচন প্রস্তুত কমিটির সদস্যবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।প্রসঙ্গত: গত রবিবার ১০ এপ্রিল ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ১২ টি বিভিন্ন পদের মধ্য আ’লীগ সমর্থিত ১১ টি পদে এবং   বিএনপি ১ টি পদে জয়লাভ করেন।

শ্রীপুরে মাগুরা রিপোর্টার্স ইউনিটির উপজেলা শাখার কমিটি গঠন

।।শ্যামল বিশ্বাস, বিশেষ প্রতিনিধি মাগুরা।।

মাগুরা জেলার শ্রীপুরে কর্মরত সক্রিয় সাংবাদিকদের নিয়ে মাগুরা রিপোর্টার্স ইউনিটি’র শ্রীপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। শনিবার ০৯ এপ্রিল বিকাল ০৫টায় শ্রীপুর উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে ১৮ সদস্যের সমন্বয়ে কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

শ্রীপুরে মাগুরা রিপোর্টার্স ইউনিটির উপজেলা শাখার কমিটি গঠন

কমিটিতে সর্বসম্মতিক্রমে মোঃ সিরাজুল ইসলাম টোকন কে সভাপতি ও বিকাশ বাছাড় কে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ সোহেল রানা মনোনীত হয়েছেন ,সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আল মামুন

সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রশিদ মোল্লা
কোষাধ্যক্ষ পদে মোঃ রাশিদুল ইসলাম,দপ্তর সম্পাদক পদে মোঃ রাব্বি হোসেন ,প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোঃ মিরাজ আহমেদ,ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে জান্নাতুল মাওয়া।

সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সদস্যরা হলেন, এম জামান মাহমুদ, মোঃ ফিরোজ হোসেন, মোঃ এমদাদ, অমলেন্দু সরকার, নাসিরুল ইসলাম,ইশরাত জাহান তন্নী,কাজী তুহিন আহমেদ, মোছাঃ হালিমা, মোঃ রাতুল কাজী।
এম জামান মাহমুদের সঞ্চালনায় মোঃ সিরাজুল ইসলাম টোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ এন কামরুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন মাগুরা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ ইউনুস আলী।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ,মাগুরা রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি আলী আশরাফ, আইন উপদেষ্টা অ্যাডভোকেট হাবিবুর রহমান লাবু ,প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফারুক আহমেদ,সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিরাজ ও মাগুরা রিপোর্টার্স ইউনিটির সদস্য মোঃ নাইমুর রহমান প্রমুখ।

বরগুনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে নজরুল সভাপতি ও সেলিনা সম্পাদক

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনা জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন নির্ধারিত মেয়াদ শেষে শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে এ্যাডভোকেট নজরুল ইসলাম সিকদার সভাপতি ‍ও এ্যাডভোকেট সেলিনা আকতার সাধারণ সম্পাদক বিপুল ব্যবধানে নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (৮ এপ্রিল) সকাল ৯টায় বার্ষিক সাধারণ সভা শেষে নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেছেন সভাপতি পদে মােঃ নজরুল ইসলাম সিকদার ১৪১ভোট ও ভুবন চন্দ্র হাওলাদার ১১২ ভোট, সহ সভাপতি (বরগুনা সদর) পদে মির্জা হুমায়ুন কবির (বাচ্চু) ১৫২ভোট ও মােঃ মােবারক আলী ৯৯ ভোট, সাধারণ সম্পাদক পদে মােঃ ছিদ্দিকুর রহমান পান্না ১১৬ ভোট ও সেলিনা আকতার ১৩৮ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক (বরগুনা সদর) পদে মােস্তফা কাদের ১১৯ ভোট ও জাফর ইকবাল ১৩১ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক (আমতলী) পদে মােঃ জসিম উদ্দিন ১২২ ভোট ও মাহবুবুর রহমান মইন ১২৯ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক (পাথরঘাটা) পদে টিটপ কুমার রায় (বিটুল) ৭৭ ভোট ও নাহিদ সুলতানা (লাকী) ১৭৩ ভোট, গ্রন্থাগার সম্পাদক পদে কবির হােসেন ১২৯ ভোট ও এমডি.সাইফুর রহমান (সােহাগ মােল্লা) ১২৮ ভোট, এবং সদস্য পদে মােঃ ইমরান হােসেন ১৭৩,ভোট জাকির খান (বশির) ১০৮ ভোট, মােঃ রুহুল আমিন হাওলাদার ১০৯ ভোট, মােঃ সাইফুল ইসলাম (সােহেল) ১২৯ ভোট ও মােঃ সাইফুল ইসলাম (ওয়াসিম) ১৫৯ ভোট। এবং মহিলা বিষয়ক সম্পাদক পদে এডভোকেট সম্পা রানী দেবনাথ বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।

আইনজীবী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন এডভোকেট এ.এফ মোঃ সোহরাফ হোসেন মামুন ফরাজি। কমিশনারের দায়িত্ব পালন করেছেন এ্যাডভোকেট হরিদাস বিশ্বাস এবং এ্যাডভোকেট জিয়া উদ্দিন।
প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট এ.এফ মোঃ সোহরাফ হোসেন মামুন ফরাজি বলেন, ‘আমরা আইনজীবীদের সহযোগিতা নিয়ে সুষ্ঠু, সুন্দর নির্বাচন উপহার দিতে পেরেছি। মোট ভোটার সংখ্যা ২৬৪ জন। এর মধ্যে ২৫৬জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট গ্রহণ শেষে নিরেপক্ষ ভোট গাননা করা হয়েছে। দুইটি ভোট বাতিল হয়েছে। এতে নজরুল ইসলাম সিকদার সভাপতি ও সেলিনা আকতার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।

পাকিস্তানে ৯০ দিনের মধ্যে নির্বাচন

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ হাওয়ার পর দেশটির সংসদের নিম্নকক্ষ জাতীয় পরিষদ ভেঙে দিয়েছেন প্রেসিডেন্ট আরিফ আলভি। ডন ও জিও নিউজের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

রোববার ইমরান খানের পরামর্শে আইনসভা ভেঙে দেন প্রেসিডেন্ট। এই পরিস্থিতিতে আগামী তিন মাস অর্থাৎ ৯০ দিনের মধ্যে দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে শোনা যাচ্ছে।

এর আগে পাকিস্তানের পার্লামেন্ট ভেঙে দেয়ার প্রস্তাব দেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। তার এই প্রস্তাবটি লিখিত আকারে পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভীকে জানানও তিনি।

রোববার জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে ইমরান খান নিজেই একথা জানান। এরপরই পাকিস্তানের পার্লামেন্ট ভেঙে দেয়ার প্রস্তাব অনুমোদন করেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি।

এর আগে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ করে দেন দেশটির জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম খান। একইসঙ্গে এটিকে সংবিধানের ৫ নম্বর অনুচ্ছেদের পরিপন্থি হিসেবেও আখ্যা দেন তিনি।

বিএনপি নির্বাচনে যাবে।। তবে শর্ত সাপেক্ষে- মির্জা ফখরুল

//অনলাইন নিউজ ডেস্ক//

আবারো আন্দোলনের হুমকি দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি নির্বাচনে যেতে চায়, তবে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আয়োজন করতে হবে। শুধু তাই নয়, একই সঙ্গে নির্বাচন কমিশনকেও বদলাতে হবে। কারণ ন্যাড়া একবারই বেলতলায় যায়।

বৃহস্পতিবার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আয়োজনের দাবি তুলেছিল আওয়ামী লীগ। শেখ হাসিনার নেতৃত্বে ১৭৩ দিন তারা হরতালও করেছিল। গাড়িতে অগ্নিসংযোগ ও মানুষ পুড়িয়ে হত্যাও করেছিল। এতে লাভও হয়েছিল। কখনো আওয়ামী লীগ ভোটে জয়ী হয়, আবার কখনো বিএনপি জয়ী হয়। আওয়ামী লীগ ক্ষমতাকে কুক্ষিগত করতেই সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বেআইনিভাবে আটক রেখেছে। একইভাবে তারেক জিয়াকে বিদেশে নির্বাসন দিয়েছে ফ্যাসিস্ট এই সরকার।

আওয়ামী লীগ সরকারকে ডাকাতের সরকার উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ১৯৭২ সালে তখনো একই কাজ করেছে আওয়ামী লীগ।

ফখরুল বলেন, আওয়ামী লীগ হলো একটি চোরের দল। আওয়ামী লীগ হলো নিখিল বাংলাদেশ লুটপাট সমিতি। তা না হলে কেন বঙ্গবন্ধু আক্ষেপ করে বলেছিলেন বিদেশ থেকে আনলাম সাড়ে সাত কোটি কম্বল, আমার কম্বলটি গেল কোথায়! তাহলে কী বলা যায় না আওয়ামী লীগ একটি ডাকাতের দল, লুটেরার দল।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণের ভোটের ও ভাতের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচনমুখী গণতান্ত্রিক দল বিএনপি কখনই দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না। বিএনপি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজপথে রয়েছে থাকবে।

এর আগে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বিশেষ অতিথির বক্তব্যে বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপি ৩৫০ আসনের মধ্যে ৩০০ আসনেই জয়লাভ করবে।

বিগত সময়ে দলীয় এবং বিরোধী মতপোষণকারীদের বিরুদ্ধে যত ধরনের হামলা, নির্যাতন, পুলিশি হয়রানি ও মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, সময় মতো এর প্রত্যেকটির জবাব নেওয়া হবে। গুম এবং খুনের সঙ্গে অভিযুক্ত সরকারি এজেন্সির প্রত্যেক কর্মকর্তাদেরও জবাবদিহিতার আওতায় হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

আন্দোলনের মাধ্যমে তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে বলেও জানান তিনি।

ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, বিএনপি প্রকৃত মুক্তিযোদ্ধাদের দল। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের নেতারা দেশ ছেড়ে পালিয়েছিল। দেশে এখনো আওয়ামী লীগ নেই, আছে প্রশাসন ও পুলিশ। হাত জোর করে ক্ষমা চেয়ে ২১ বছর পর দলটি ক্ষমতায় এসে দেশের সম্পদ  লুটপাট করছে। আওয়ামী লীগ একটি মুনাফিকের দল।

সম্মেলন উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান। এএনএম রোকনউদ্দীন ভূঁইয়ার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফখরুলের ছোটভাই মির্জা ফয়সল আমিন, ওবায়দুল্লাহ মাসুদ, পয়গাম আলীসহ বিএনপির ইউনিয়ন কমিটির নেতারা।

এরপর দ্বিতীয় অধিবেশন শুরু হয়। সদর উপজেলা কমিটির সম্মেলন শেষে সন্ধ্যায় ঠাকুরগাঁও পৌর কমিটির সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানান জেলা বিএনপির দফতর সম্পাদক মামুন উর রশিদ।

English Dainikbiswa

নতুন পৌরসভা অনুমোদনের জন্য সংসদে নতুন বিল পাস

ইমরানক খানকে হত্যার পরিকল্পনা।।বুলেট প্রুফ গ্লাস ব্যবহারের পরামর্শ

চাঁদপুরে নূরীয়া ফাযিল (ডিগ্রি) মাদ্ররাসা পূনরায় সহ-সভাপতি নির্বাচিত খান জাহান আলী কালু পাটোয়ারী

মোঃ হোসেন গাজী।।

চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা বাজার নুরীয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছ।সভায় পূর্ববর্তীসভার বিবরণী, নতুন সহ সভাপতি গঠন ও মাদ্রাসার অভ্যন্তরীন বিষয়ে আলোচনা করা হয়।

২৪ মার্চ বৃহস্পতিবার সকাল ১১ টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও পরিচালনা করেন চান্দ্রা বাজার নুরীয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ এটিএম মোস্তফা হামিদী।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) রাশেদা আক্তার।

সভায় চান্দ্রা বাজার নুরিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার সহ সভাপতি হিসেবা নির্বাচিত হন দুইবারের সাবেক সহ সভাপতি ১২ নং চান্দ্রা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খান জাহান আলী কালু পাটওয়ারী।

চান্দ্রা বাজার নুরিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার নব গঠিত কমিটির সদস্যর হলেন সভাপতি অঞ্জনা খান মজলিশ, সহ সভাপতি ও অভিভাবক সদস্য খান জাহান আলী কালু পাটওয়ারী, দাতা সদস্য তাফাজ্জল হোসেন পাটওয়ারী, প্রতিষ্ঠাতা সদস্য মোঃ মোক্তার আহমেদ, বিদ্যুৎসাহী সদস্য আনোয়ার হোসেন খান, অভিভাবক সদস্য সৈয়দ আহমেদ, মোঃ সুলায়মান পাটওয়ারী, সদস্য সচিব এটিএম মোস্তফা হামিদী, শিক্ষক প্রতিনিধি মোঃ শাহ আলম, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ সায়েদ আলী আখন, ডাক্তার প্রতিনিধি ডাঃ এইচ এম সিদ্দিকুর রহমান।