রাণীশংকৈলে ইউপি নির্বাচনে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশের গুলিতে শিশুর মৃত্যু

//মাহাবুব আলম,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি//

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ইউপি নির্বাচনে সহিংসতার ঘটনায় পুলিশের ছোড়া গুলিতে ৯ মাস বয়সি সুরাইয়া আকতার নামে এক কন্যা শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছ । নিহত শিশুটি বাচোর ইউনিয়নের মীরডাঙ্গী দিঘির পাড় গ্রামের বাদশা আলমের মেয়ে। বুধবার (২৭ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে শিশুটির মরদেহ নিয়ে রাস্তা অবরোধ করেন শিশুটির আত্মীয়-স্বজন ও এলাকাবাসী।

এর আগে, সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাচোর ইউনিয়নের টেকিয়া মহেষপুর ভিএফ নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভোটকেন্দ্রে নির্বাচনি সহিংসতায় পুলিশের গুলিতে শিশুটির মৃত্যু হয়। ঘটনার পর রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাহিদ ইকবালসহ ৩ পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখে এলাকাবাসী। পরে ওসিসহ পুলিশ সদস্যদের উদ্ধার করে প্রশাসন ও থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোটের দিন ভোট দেয়ার পর ভোট কেন্দ্রের পাশে আত্মীয়ের বাড়িতে গিয়েছিল নিহত শিশুর মা মিনারা বেগম। পরে নির্বাচনী কেন্দ্রে গোলমাল শুনতে পেয়ে মিনারা বেগম ও তার মেয়ে শিশু সুরাইয়াকে কোলে নিয়ে ঘটনাস্থলে যায়।
ভোট শেষে ওই কেন্দ্রের ইউপি সদস্য নির্বাচিত হয় বাবুল হোসেন। বাবুল হোসেনের ফলাফলের ঘোষণাকে কেন্দ্র করে বাকী প্রতিদ্বন্দ্বী ইউপি সদস্য প্রার্থী খালেদুর, আজাদ ও কামালের সমর্থকরা মিলে কেন্দ্রে উত্তেজনা সৃষ্টি করে। এক পর্যায়ে পুলিশের সাথে তাদের তর্কবিতর্ক, পথ অবরোধ ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এবং সমর্থকরা পুলিশের দিকে ইট পাটকেল ছোড়া শুরু করে এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছোড়ে। এ সময় তার মায়ের কোলে থাকা শিশু সুরাইয়া আকতারের মাথায় এসে গুলি লাগে। এতে মাথা ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে তার মায়ের কোলেই শিশুটির মৃত্যু হয়।

রাণীশংকৈল থানার ওসি এস এম জাহিদ ইকবাল বৃহস্পতিবার ২৮ জুলাই বিকালে জানান পোস্টমোর্টেম শেষে আজ দুপুরে শিশুটির জানাযা ও দাফন সম্পুর্ন হয়েছে। তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সাক্ষেপে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রাণীশংকৈল তিন ইউপিতে নির্বাচনে নৌকার জয়

মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় তিনটি ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে ৩টিতেই আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতিক প্রার্থী আব্দুল বারী, জিতেন্দ্রনাথ ও মতিউর রহমান নির্বাচিত হয়োছেন। গতকাল বুধবার (২৭ জুলাই) রাত ১০ টায় উপজেলা পরিষদ নির্বাচন কনট্রোল রুম থেকে বেসরকারিভাবে ফলাফলের ঘোষনা করেন নির্বাচন অফিসার নূর এ আলম।

তিনটি ইউনিয়ন হোসেনগাঁও, বাচোর,নন্দুয়ার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নন্দুয়ার ইউনিয়নে আ’লীগ সমর্থিত নৌকা প্রতিক প্রার্থী আব্দুল বারী ৮২৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত জমিরুল ইসলাম মোটরসাইকেল প্রতিকে পেয়েছেন ৪৫৪৭ ভোট,বাচোর ইউনিয়নে আ.লীগ নৌকা প্রতিক প্রার্থী জিতেন্দ্র নাথ বর্মন পেয়েছেন ৮৭৬৪ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আজিজুল ইসলাম মোটরসাইকেল প্রতিকে পেয়েছেন ৮৩০৩ ভোট।
হোসেনগাঁও ইউনিয়নে আ’লীগ নৌকা প্রতিক প্রার্থী মতিউর রহমান মতি পেয়েছেন ৪৩৯২ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সন্ত্রন্ত প্রার্থী মোটরসাইকেল প্রতিকে নাসিরউদ্দিন পেয়েছেন ৪০৭৮ ভোট পেয়েছেন।

 

গজারিয়ায় বি আর ডি বি নির্বাচন অনুষ্ঠিত

//সৈয়দ মোঃ শাকিল, গজারিয়া, মুন্সীগঞ্জ//

আজ ২০ জুলাই (বুধবার) মুন্সীগঞ্জ এর গজারিয়া উপজেলায় বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড (বিআরডিবি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১১ টায় উপজেলা গজারিয়া এলাকায় বি আর ডি বি কার্যালয়ে ভোট গ্রহন শুরু হয়ে বিকাল ৩ টায় শেষ হয়। পরে বিকাল ৪টা নাগাদ উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিজাইডিং অফিসার মোঃ রফিকুল আলম নির্বাচনের ফলাফল প্রকাশ করেন। সংগঠনের মোট ৯১ জন সদস্য ভোটার এর মধ্যে সর্বাধিক ৬১ ভোট পেয়ে সভাপতি পদে ছাতি প্রতীক নিয়ে নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা মোঃ সিকান্দার আলী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাবুল আক্তার মোল্লা চেয়ার প্রতিকে ২৯ ভোট পেয়েছেন। সহ সভাপতি পদে মোঃ আব্দুল হান্নান মোমবাতি পদে ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ শফিকুল ইসলাম আনারস প্রতিকে পেয়েছেন ৪৫ ভোট।

নির্বাচন ফলাফল প্রকাশের পরবর্তি প্রতিক্রিয়ায় নব নির্বাচিত সভাপতি সিকান্দার আলী বলেন, নির্বাচনে জয় পরাজয় থাকবেই তবে আমরা সকলে এক সাথে মিলে গজারিয়া উপজেলার পল্লি উন্নয়নের লক্ষ্যে একসাথে কাজ করে যাবো। আমাকে সভাপতি পদে নির্বাচিত করায় সকলের নিকট কৃতজ্ঞতা জানাই এবং সেই সাথে বিশেষভাবে অভিনন্দন জানাই গজারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক আমিরুল ইসলাম ভাই কে।

 

ডুমুরিয়ায় প্রাথমিক বিদ‍্যালযের অভিভাবক সদস‍্য পদে নির্বাচন অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া, খুলনা//

উৎসব মূখর পরিবেশে খুলনার ডুমুরিয়ায় গোলনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত  হয়েছে।

১৬ জুলাই  শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে বিদ্যালয়ের শ্রেনী কক্ষে এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। পুরুষ অভিভাবক শ্রেনীর ২টি পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ইতোমধ্যে মহিলা অভিভাবক সদস্যের ২টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সুবর্ণা খান ও তানজিলা নির্বাচিত হয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার গোলনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পুরুষ অভিভাবক সদস্য নির্বাচনে  ৪১৬ জন ভোটারের  মধ্যে ২৯৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

বে সরকারী ফলাফলে মো. মহসিন হোসেন খান বল প্রতীক নিয়ে ২১৫ ভোট ও মো. শামীম হোসেন খান বই প্রতীক নিয়ে ১২৯ ভোট পেয়ে নির্বাচিত হন।  বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপ্তী রায় জানান, এইবারই প্রথম স্কুলে ভোটের মাধ্যমে ম্যানেজিং কমিটির অভিভাবক নির্বাচন অনুষ্ঠিত হলো। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়ীত্ব পালন করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সিকদার জার্জিস হোসেন।

 

ডুমুরিয়ার উৎসব মুখর পরিবেশের মধ‍্যে দিয়ে রংপুর কালিবাটি মাধ‍্যমিক বিদ‍্যালয়ের নির্বাচন অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
 ডুমুরিয়ার  উৎসব মুখর পরিবেশের মধ‍্যে দিয়ে রংপুর  কালিবাটি মাধ‍্যমিক বিদ‍্যালয়ের সাধারণ  অভিভাবক সদস‍্য  নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৬ জুলাই বুধবার সকাল ২০ টা হতে ৪টা পর্যন্ত বিদ‍্যালয ভোট গ্রহন  অনুষ্ঠিত হয়।
 নির্বাচনে সাধারন সদস‍্যপদে  ১০ জন  প্রার্থী অংশ নেয়। ২১৯ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন। প্রাপ্ত ফলাফলে তুমুল লড়াই হয়েছে ।  বেসরকারি  ফলাফলে জানা গেছে দিপংকর বাগচী (১০৮)ভোট, আশুতোষ মন্ডল (১০৭) ও  জয়ন্ত মল্লিক (১০৭) ভোট সুভাষ  সরকার (১০৫)  ভোট এবং সাধারন নারী  সদস‍্যপদে রিপা সরকার(১১৩) ভোট পেয়ে নির্বাচিত  হয়েছেন। নির্বাচন পরিচালনা করেন উপজেলা মাধ‍্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহম্মেদ। এসময় বিদ‍্যালয়ের শিক্ষক এলাকার সুধী জনেরা উপস্থিত ছিলেন।

রাণীশংকৈল রিক্সাভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি- মাহবুব, সম্পাদক-সেন্টু

মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা রিক্সাভ্যান শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন(২৪ জুন)

শুক্রবার পৌর শহরের শিবদিঘী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হয়। মোট ১৬৪৫ ভোটারের মধ্যে ১০৯৯ জন ভোট দেন। ৩১টি ভোট বাতিল বলে গণ্য হয়।

সভাপতি পদে মাহবুব আলম( প্রতিক চেয়ার) ৮৯৫ ভোট পেয়ে নির্বাচিত হন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বি খায়রুল কবির(রিক্সা) পেয়েছেন ১৯৯ ভোট। সাধারণ সম্পাদক পদে মফিজুল ইসলাম সেন্টু( গরুরগাড়ি) ৬৯২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুর রাজ্জাক( হ্যারিকেন) পেয়েছেন ৩৮৮ ভোট।

নির্বাচন পরিচালনা করেন মীরডাঙ্গী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবর আলী, সাবেক পৌর আ’লীগ সাধারণ সম্পাদক রফিউল ইসলাম, আ’লীগ নেতা আব্দুর রশিদ,আ’লীগ নেতা মুক্তার হোসেন,  ও সাংবাদিক খুরশিদ আলম শাওন। প্রসঙ্গত ভোটগ্রহনকালে উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, সহকারী কমিশনার(ভূমি) ইন্দ্রজিৎ সাহা ও থানার প্রতিনিধি ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

তালতলীতে নৌকা মার্কার প্রার্থীর হাতে সাংবাদিক লাঞ্চিত, বিএমএসএস এর নিন্দা

 

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার তালতলীতে পেশাগত দায়িত্ব পালনের সময় নৌকা মার্কার  প্রার্থী ও পুলিশের হাতে লাঞ্ছিত হয়েছেন সহিদুল ইসলাম স্বপ্ন নামের এক সংবাদকর্মী।

বুধবার (১৫ জুন) দুপুরের দিকে বরগুনার তালতলী উপজেলার ছোটবগি ইউনিয়নের চড়পাড়া দাখিল মাদ্রাসা ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে। স্বপ্ন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন বাংলাভিশনের বরগুনা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

স্থানীয় প্রতক্ষদর্শীরা জানান, পেশাগত দায়িত্ব পালনের জন্য দুপুরের দিকে চড়পারা দাখিল মাদ্রাসা ভোট কেন্দ্রে যান সহিদুল ইসলাম স্বপ্ন। এসময় তিনি ভোটারদের জন্য নির্ধারিত বুথের মধ্যে ঢুকে একাধিক ভোটারের ভোট দিতে দেখেন নৌকা সমর্থকদের। বিষয়টি দায়িত্বরত প্রিজাইডিং অফিসারকে জানালে সেখানে উপস্থিত নৌকা প্রতীকের প্রার্থী তৌফিকুজ্জামান তনু ক্ষীপ্ত হন তার উপর। এরপর তার কর্মী সমর্থকরা স্বপ্নকে ভোট কেন্দ্র থেকে বের করে দেন। নৌকা প্রার্থীর নির্দেশে তার সমর্থকরা গায়ে ধাক্কা দেওয়াসহ অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এরপর তিনি বাহিরে দাড়িয়ে ভোট কেন্দ্রের ফুটেজ নিতে থাকলে পুনরায় তার উপরে চড়াও হন দায়িত্বরত এক পুলিশ সদস্য। জানাগেছে পুলিশের ওই সদস্য এস আই আনিসুর।

সাংবাদিক সহিদুল ইসলাম স্বপ্ন অভিযোগ করে বলেন, আমি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নৌকা প্রার্থীর রোষানলে পড়েছি। তারা ভোট কেন্দ্র দখল নিয়ে সকলকে নৌকায় ভোট দিতে বাধ্য করেছিলো আমি তার প্রতিবাদ করায় আমাকে হেনস্থার শিকার হতে হলো। প্রার্থীর নির্দেশে আমার গায়ে হাত তোলার পাশাপাশি তার সমর্থকরা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন ও আমাকে প্রাণনাশের হুমকি দেন। এসময় আমার মোবাইল ছিনিয়ে নিয়ে যাওয়ার সময় বাঁধা দিলে মোবাইলটি পড়ে গিয়ে ভেঙে গেছে। আমি প্রশাসনের কাছে এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এবিষয়ে নৌকা প্রতীকের প্রার্থী তৌফিকুজ্জামান তনু সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

বিষয়টি তালতলী উপজেলা নির্বাহী অফিসার এসএম সাদিক তানভীরকে জানালে তিনি সংবাদ পরিবেশন করতে বলেন।

এঘটনায় নিন্দা জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএমএসএস এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাইফুল্লাহ নাসির,বিএমএসএস আমতলী উপজেলা শাখা, অনলাইন প্রেস ক্লাব সহ বিভিন্ন সংগঠন।

কুমিল্লায় চলছে সিটি কর্পোরেশন ও ইউপি নির্বাচন

//দৈনিক বিশ্ব ডেস্ক//

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনসহ দেশের প্রায় দুইশ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে বুধবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।

বুধবার ১৭৬টি ইউনিয়ন পরিষদ, পাঁচটি পৌরসভা ও চারটি উপজেলা পরিষদে ভোট হচ্ছে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশনের অধীনে এটাই বড় আকারের প্রথম নির্বাচন।

এদিকে, মঙ্গলবার নির্বাচনি প্রচারণা না থাকলেও পিরোজপুরের নাজিরপুর, চট্টগ্রামের আনোয়ারা, নোয়াখালীর সেনবাগ ও নারায়ণগঞ্জের সোনারগাঁওসহ বেশ কিছু জায়গায় সহিংসতায় পুলিশসহ শতাধিক আহত হয়েছেন।

সহিংসতা ও অনিয়মের কারণে এক পৌরসভা ও অন্তত ২২টি ইউপির ভোট স্থগিত করা হয়েছে।

এ দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ১০টি ইউনিয়নের মধ্যে সবচেয়ে আলোচিত মোগরাপাড়া ইউনিয়নে সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে।

সোনারগাঁওয়ের বাকি ৯ ইউনিয়নের নির্বাচন আগেই অনুষ্ঠিত হয়েছে। সোনারগাঁও উপজেলার একমাত্র পৌরসভা আমিনপুরের সঙ্গে মোগরাপাড়া ইউনিয়নের সীমানা জটিলতার কারণে এই দুই স্থানে (আমিনপুর পৌরসভা ও মোগরাপাড়া ইউনিয়ন) নির্বাচন বন্ধ ছিল।

মামলা নিষ্পত্তি হওয়ায় নির্বাচন কমিশন এ ইউপির নির্বাচনের তফসিল ঘোষণা করে। মোগরাপাড়া ইউনিয়নে মোট ভোটার ২৪ হাজার ২৩৪ জন।

মোট ১২টি ভোটকেন্দ্রে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। এ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৪জন হলেও নৌকার প্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি তরুণ প্রার্থী শাহ মোহাম্মদ সোহাগ রণির সঙ্গে স্বতন্ত্র প্রার্থী টানা দুইবারের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবুর হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে সাধারণ ভোটারদের ধারণা।

নির্বাচনে ইউপি সদস্য পদে লড়ছেন ৪৩ জন। আর সংরক্ষিত নারী সদস্য পদে আছেন ১০ জন। ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. আবুল হোসেন।

Daily World News

খুলনায় মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড

খুলনায় হাই-টেক পার্কের ভিত্তি প্রস্তর স্থাপন

ইউপি নির্বাচন।। নৌকা প্রার্থীর সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর ১০ কর্মী সমর্থক আহত

//সাইফুল্লাহ নাসির, আমতলী, বরগুনা প্রতিনিধি//

বরগুনার তালতলী উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী আব্দুর রাজ্জাক হাওলাদারের ভাড়াটে সমর্থকদের হামলায়  ১০ জন কর্মী সমর্থক আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী আবু জাফর খোকন।

গুরুতর আহত লিটন মৃধা (৪০) ও রাকিব মিয়াকে (২৫) পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপরে পচাকোড়ালিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে।

অভিযোগ সূত্রে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থীর সমর্থক লিটন মৃধাসহ ১০-১২ জন হুলাটানা গ্রামে প্রচারণা চালাচ্ছিল।

এ সময় নৌকার ভাড়াটে সন্ত্রাসী ছালাম মল্লিক, বাহাদুর প্যাদা, রুবেল তালুকদারসহ ৫০-৬০ জন সন্ত্রাসী অতর্কিতভাবে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা চালায়। এতে লিটন মৃধা, রাকিব, বিনোদ বাবুল, লিটন গোমস্তা, কালা পাইকসহ ১০ জন আহত হয়। গুরুতর আহত লিটন মৃধা ও রাকিবকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

স্বতন্ত্র প্রার্থী আবু জাফর খোকন হাওলাদার জানান, নৌকার প্রার্থী আব্দুর রাজ্জাক হাওলাদারের ভাড়াটে সন্ত্রাসী বাহিনী ইউনিয়নের বিভিন্ন স্থানে আমার কর্মী-সমর্থকদের উপর প্রতিদিন হামলা চালাচ্ছে। তার ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় আমার অন্তত ১০ জন সমর্থক আহত হয়েছে। তিনি আরও বলেন, নৌকার সন্ত্রাসী বাহিনী আমাকে প্রচারণায় বাধা দিচ্ছে। যেখানে-সেখানে আমার কর্মী সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালাচ্ছে।

নৌকার প্রার্থী আব্দুর রাজ্জাক হাওলাদার ভাড়াটে সন্ত্রাসী দিয়ে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, উল্টো স্বতন্ত্র প্রার্থীর সন্ত্রাসী বাহিনী আমার সমর্থকদের ওপর হামলা করেছে। তার সন্ত্রাসী বাহিনীর হামলায় ইদ্রিস নামে আমার এক কর্মী আহত হয়েছে।

তালতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশনের নির্বাচনে সভাপতি ঠাকুরগাঁওয়ের রবিউল, সম্পাদক টাঙ্গাইলের রুমী

মাহাবুব আলম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি।।

বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে ৯০৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সহকারী শিক্ষা অফিসার এস এস রবিউল ইসলাম সবুজ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সহকারী শিক্ষা অফিসার মুনসুর হেলাল পেয়েছেন ৫২৩ ভোট।

অপরদিকে সাধারণ সম্পাদক পদে ৫৪৫ ভোট পেয়ে টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার সহকারী শিক্ষা অফিসার সালাহ উদ্দিন আহামেদ রুমি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঢাকা মিরপুরের সহকারী শিক্ষা অফিসার মেরিনা হাসনাত পেয়েছেন ৩৯৯ ভোট। নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৮৮৫ জন। মোট ভোট কাস্ট হয় ১৪৪৬ টি।

বাংলাদেশ উপজেলা সহকারী শিক্ষা অফিসার এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির প্রধান নির্বাচন কমিশনার গতকাল ৪ জুন রাত ৯ টায় নির্বাচনের ফলাফল নিশ্চিত করেন। শনিবার (৪ জুন) সারাদেশের  ৮ বিভাগে একযোগে সকাল ৯টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত ঠাকুরগাওয়ের কৃতি সন্তান দক্ষ, মেধাবী ও দায়িত্বশীল শিক্ষা কর্মকর্তা বাংলাদেশ উপজেলা সহকারী শিক্ষা অফিসার এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির  সভাপতি নির্বাচিত হওয়ায় তার নিজ উপজেলা রাণীশংকৈল ও ঠাকুরগাও জেলার সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক নেতৃস্থানীয় ব্যাক্তি ও শিক্ষকেরা অভিনন্দন জানিয়েছেন।

এ বিষয়ে রবিউল ইসলাম বলেন, “সারা দেশে আমার প্রিয় সহকর্মীদের ভালবাসা পেয়ে আমি মুগ্ধ হয়েছি। তারা আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। আমি তাদের কাছে ঋণী।   আমি সবসময় তাদের পাশে থেকে আমার দায়িত্ব যথাযথভাবে পালন করে যাবো ইনশাল্লাহ”।