নতুন ইসির গঠনে ৩০৯ জনের নাম পেয়েছে সার্চ কমিটি

// নিউজ ডেস্ক//

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও ব্যক্তিগত উদ্যোগে দেয়া ৩০৯ জনের নামের প্রস্তাব পেয়েছে সার্চ কমিটি।

শনিবার দুপুরে সার্চ কমিটির দ্বিতীয় বৈঠক শেষে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, সার্চ কমিটির জন্য রাজনৈতিক দল ১৩৬ জন, পেশাজীবী ৪০ জন ও ৩৪ জন ব্যক্তিগতভাবে এবং ৯৯ জন ই-মেইলে নাম পাঠিয়েছেন। রোববার নামগুলো বাছাই করা হবে।

যাচাইয়ের পর নামগুলো প্রকাশ করা হবে কি না সে বিষয়ে পরে জানানো হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার বাছাইয়ের অংশ হিসেবে রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটির সঙ্গে বেলা ১১টা ২০ মিনিটে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবনের জাজেস লাউঞ্জে শুরু হয় প্রথম বৈঠক। বৈঠকে ২০ বিশিষ্ট নাগরিককে আমন্ত্রণ জানানো হলেও উপস্থিত ছিলেন ১৪ জন।

বৈঠকটি চলে বেলা ১২টা ৩৭ মিনিট পর্যন্ত। এরপর কিছুটা বিরতি দিয়ে দ্বিতীয় সেশনে আরেকটি বৈঠক হয়। বেলা ১টা ০৫ মিনিটে দ্বিতীয় সেশনের বৈঠকটি শুরু করেন সার্চ কমিটির প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

প্রথম সেশনের বৈঠকে আমন্ত্রণ পেয়েছিলেন ২০ বিশিষ্ট নাগরিক। এরা হলেন, সিনিয়র আইনজীবী এ এফ হাসান আরিফ, ফিদা এম কামাল, ইউসুফ হোসেন হুমায়ুন, মুনসুরুল হক চৌধুরী, ব্যারিস্টার রোকনুদ্দিন মাহমুদ, এম কে রহমান, এ জে মোহাম্মদ আলী ও ড. শাহদীন মালিক, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ড. মাকসুদ কামাল।

দ্বিতীয় সেশনের বৈঠকে অংশ নিয়েছেন, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক ও দৈনিক সমকালের প্রকাশক এবং চ্যানেল টোয়েন্টিফোরের ব্যবস্থাপনা পরিচালক একে আজাদ, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, যুগান্তরের সম্পাদক সাইফুল ইসলাম, একাত্তর টেলিভিশনের প্রধান নির্বাহী মোজাম্মেল হক বাবু, প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, এনটিভির হেড অফ নিউজ জহিরুল আলম, দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, সাংবাদিক আবেদ খান, সাংবাদিক ও কলামিস্ট স্বদেশ রায়, আজকের পত্রিকার সম্পাদক গোলাম রহমান।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

রিপোর্টার্স ইউনিটির তিন বছরপুর্তি ।। বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো মহম্মদপুরে

আগামীকাল সার্চ কমিটির সঙ্গে বসছেন যে বিশিষ্টজনরা

//অনলাইন ডেস্ক//

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে মতামত নিতে দেশের ৬০ বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীকে চিঠি পাঠিয়ে আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়েছে সার্চ (অনুসন্ধান) কমিটি। বৃহস্পতিবার সার্চ কমিটির পক্ষে বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীদের চিঠি পাঠিয়েছেন সাচিবিক দায়িত্ব পালনে থাকা মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সে অনুযায়ী, আগামীকাল (শনিবার) সকাল ১১টায় সার্চ কমিটি বিশিষ্টজনদের সঙ্গে প্রথম বৈঠকে বসতে যাচ্ছে। এই বৈঠকে আমন্ত্রণ পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক, সাবেক মন্ত্রিপরিষদ সচিব এম আবদুল আজিজ ও আলী ইমাম মজুমদার, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ আইনজীবী এএফ হাসান আরিফ, ফিদা এম. কামাল, আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, মুনসুরুল হক চৌধুরী, ব্যারিস্টার রোকনুদ্দিন মাহমুদ, এমকে রহমান, ড. শাহদীন মালিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান ও ড. আসিফ নজরুল, সাবেক অ্যাটর্নি জেনারেল এজি মাহমুদ আলী, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, বিএসএমএমইউ’র সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, বিএমএ সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতা অধ্যাপক মাকসুদ কামাল, এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন, নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা ব্রতীর প্রধান নির্বাহী শারমিন মুরশিদ ও ফেয়ার ইলেকশন মনিটরিং অ্যালায়েন্সের (ফেমা) সভাপতি মুনিরা খান।

দুপুর পৌনে একটায় বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকে বসবে সার্চ কমিটি। এতে আমন্ত্রণ পাওয়া বিশিষ্টজনদের মধ্যে রয়েছেন- দৈনিক যুগান্তর সম্পাদক সাইফুল আলম, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মোজাম্মেল হোসেন, আজকের পত্রিকার সম্পাদক ড. গোলাম রহমান, একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল হক, ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, দৈনিক জাগরণের সম্পাদক আবেদ খান, মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, চ্যানেল টুয়েন্টিফোরের ব্যবস্থাপনা পরিচালক একে আজাদ, স্থপতি মোবাশ্বের হোসেন ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, চ্যানেল আইয়ের শাইখ সিরাজ, জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন, এনটিভির বার্তা প্রধান জহিরুল আলম।

প্রসঙ্গত, সিইসি কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ ১৪ ফেব্রুয়ারি শেষ হচ্ছে। এর আগেই নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে। ইসি গঠনে নতুন আইন অনুযায়ী, গঠিত সার্চ কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে যোগ্য ব্যক্তিদের নাম প্রস্তাব করতে হবে।

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে সম্প্রতি আইন পাশ করেছে জাতীয় সংসদ। আইনে বর্ণিত যোগ্যতা অনুযায়ী ব্যক্তিদের দিয়ে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির নির্দেশনায় গত ৫ ফেব্রুয়ারি অনুসন্ধান (সার্চ) কমিটি গঠন হয়েছে। কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওয়ায়দুল হাসান।

কমিটির অন্য সদস্যরা হলেন- হাইকোর্টের বিচারপতি এসএম কুদ্দুস জামান, বাংলাদেশের মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন ও কথা সাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।

পরের দিন (৬ ফেব্রুয়ারি) বিকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটি প্রথম বৈঠক করে। ওই বৈঠকে ইসি গঠনের জন্য দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে তাদের পছন্দের ১০ জনের নাম চাওয়ার সিদ্ধান্ত হয়। সিইসিসহ নির্বাচন কমিশনের পাঁচটি পদে সুপারিশ করার জন্য ১০ জনের নাম প্রস্তাব করার আহ্বান জানায় সার্চ কমিটি।

এরপর ৮ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির সদস্যরা দ্বিতীয় দফায় বৈঠকে বসেন। বৈঠক শেষে রাত ৮টার দিকে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের জানান, ইসি গঠনে মতামত নিতে দেশের ৫০-৬০ জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠকে বসবে সার্চ কমিটি। তারই ধারাবাহিকতায় সার্চ কমিটি শনিবার বিশিষ্টজনদের সঙ্গে দুই দফায় বৈঠক করবে। তৃতীয় দফা বৈঠক হবে আগামী রোববার।

আইন অনুযায়ী সার্চ কমিটির হাতে ১৫ কার্যদিবস সময় আছে। সেই হিসাবে আগামী ২৭ ফেব্রুয়ারির মধ্যে আইন অনুযায়ী নাম প্রস্তাবের সময় আছে। তবে এর আগেই সব প্রক্রিয়া শেষ করে রাষ্ট্রপতির কাছে নাম প্রস্তাব করা সম্ভব হবে বলে জানিয়েছেন কমিটি সংশ্লিষ্টরা।

পাড়ুন দৈনিক বিশ্ব

Daily World News

শাবি ভিসিকে দুঃখ প্রকাশের আহ্বান শিক্ষামন্ত্রী দীপু মনির

৮ম ধাপে চলছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট

//নিউজ ডেস্ক//

অষ্টম ধাপে ৫ জেলার ৮টি ইউনিয়ন পরিষদে শুরু হয়েছে ভোটগ্রহণ। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। নির্বাচন কমিশনের (ইসি) যুগ্মসচিব ও জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান এ তথ্য জানান।

ইসি জানায়, অষ্টম ধাপে ৫ জেলার ৮টি ইউপির ভোটগ্রহণ হওয়ার কথা থাকলে ভোলার লালমোহনের বদরপুর ইউপি নির্বাচন স্থগিত রয়েছে। এছাড়া যেসব ইউপিতে ভোট হচ্ছে, সেগুলোর মধ্যে রয়েছে- ঢাকার কেরানীগঞ্জের তারাগঞ্জ, গাজীপুরের কালিয়াকৈরের শ্রীফলতরী, নোয়াখালী জেলার হাতিয়ার সুখচর ও নলচিরা, সুবর্ণচরের চর জব্বর ও চর জুবলি ও ঝিনাইদহের শৈলকুপার নিত্যানন্দপুর। এসব ইউপিতে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ২০০ জনের মতো প্রার্থী রয়েছেন।

ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রাখার জন্য নির্বাচনী এলাকায় ৭২ ঘণ্টার জন্য মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এ ক্ষেত্রে ৮ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা নিষেধাজ্ঞা শুরু হয়েছে। চলবে ১১ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত। কয়েকটি দুর্গম চরাঞ্চলে ভোটের দিনের জন্য নেয়া হয়েছে কড়া নিরাপত্তা। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে আছে বাড়তি সতর্কতা।

এবার ইউনিয়ন পরিষদের নির্বাচন শুরু হয় গত বছরের ২১ জুন। প্রথম ধাপে দুই দফায় ৩৬৯ ইউপিতে এবং দ্বিতীয় ধাপে ৮৩৩ ইউপিতে ভোট হয়। তৃতীয় ধাপে ১ হাজার ইউপিতে, চতুর্থ ধাপে ৮৩৬, পঞ্চম ধাপে ৭০৭, ষষ্ঠ ধাপে ২৯১ এবং সপ্তম ধাপে ১৩৮ ইউনিয়নে নির্বাচন হয়েছে।

পড়ুল দৈনিক বিশ্ব

English Dainikbiswa

হিজাব বিতর্কের জেরে ব্যাঙ্গালোরে স্কুল-কলেজে ১৪৪ ধারা জারি

 

পুনরায় প্রেসিডেন্ট হতে চান ট্রাম্প!

//আন্তর্জাতিক অনলাইন নিউজ//

আবার নিয়মিত জনসমাবেশ করছেন ডোনাল্ড ট্রাম্প৷ সেই আগের মতোই হিলারি ক্লিন্টনের সমালোচনা করছেন ৷ মার্কিন জনগণকে নানান আশ্বাসও দিচ্ছেন আগের মতো৷

সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টের কর্মকাণ্ডে আবার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেয়ার উজ্বল সম্ভাবনা দেখছেন অনেকে৷ বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, এসবই ট্রাম্পের নির্বাচনে অংশ নেয়ার জন্য মাঠ গোছানোর চেষ্টা৷ সেই চেষ্টায় তার সাফল্য, এমনকি নির্বাচনে অংশ নিলে তার আবার প্রেসিডেন্ট হবার সম্ভাবনাও দেখছেন অনেকে৷

২০২০-এর নির্বাচনের পর যেমনটি বলেছিলেন, সম্প্রতি টেক্সাসের এক জনসভায় সেই নির্বাচন নিয়ে একই কথা বলেছেন ডনাল্ড ট্রাম্প৷ বলেছেন, ভোটারদের সঙ্গে ধোঁকাবাজি করে জেতানো হয়েছে জো বাইডেনকে৷ ট্রাম্পের সোজা কথা, ‘‘২০২০-এর নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছিল এবং সে-কথা সবাই জানে৷’’

তবে চারটি রাজ্যের ফলাফল বাতিলের দাবি জানিয়ে যে মামলা করা হয়েছিল তা খারিজ করে দিয়েছে সুপ্রিমকোর্ট৷ সাম্প্রতিক সভাগুলোতে ট্রাম্প আদালতের সেই সিদ্ধান্তের দৃশ্যত কোনো গুরুত্বই দিচ্ছেন না৷ বরং কঠোর সমালোচনা করছেন প্রতিপক্ষের, দিচ্ছেন আবার ক্ষমতায় এলে দারুণ কিছু করে দেখানোর আশ্বাস৷

রাজনৈতিক সংবাদের ওয়েবসাইট দ্য হিল-এর ক্যাম্পেইন এডিটর ব্র্যান্ডন কনরাডিস অবশ্য ট্রাম্পের এমন কর্মকাণ্ডে মোটেই বিস্মিত নন৷ তার মতে, ‘‘তিনি (ট্রাম্প) সবসময় যা করে এসেছেন এখনো তা-ই করছেন- সমর্থকগোষ্ঠীকে চাঙা করতে চাইছেন আর ‘লাল মাংস’ ছুঁড়ে দিচ্ছেন তাদের দিকে৷’’

ব্র্যান্ডন কনরাডিসের ভাষায় ‘লাল মাংস ছুঁড়ে দেয়া’, অর্থাৎ সমর্থকদের সবচেয়ে বড় আশ্বাসটি ট্রাম্প দিয়েছেন ক্যাপিটল হিলে হামলাকারীদের বিষয়ে৷ ওয়াশিংটন ডিসিতে ঘটে যাওয়া ২০২১ সালের ৬ ডিসেম্বরের সেই ঘটনায় পাঁচজন মারা যান৷ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত ৭০০ জনেরর বেশি মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে৷

গত সপ্তাহে কনরোতে অনুষ্ঠিত এক সভায় ট্রাম্প বলেছেন, ‘‘আমি যদি আবার (নির্বাচনে) অংশ নিই এবং জিতি, তাহলে জানুয়ার ৬-এর ঘটনার সব ব্যক্তির সঙ্গে ন্যায়সঙ্গত আচরণ করবো৷এমনকি যদি ক্ষমা করার প্রয়োজন হয়, তা-ও করবো আমরা, কারণ, তাদের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা ভারি অন্যায়৷’’

পড়ুল দৈনিক বিশ্ব

English Dainikbiswa

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তুতি সভা

ইসি গঠনে যে রাজনৈতিক দলগুলো নাম প্রস্তাব করেছে….

//নিউজ ডেস্ক//

প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে নিয়োগের সুপারিশ করে যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নাম প্রস্তাব করেছে রাজনৈতিক দলগুলো। তবে এখন পর্যন্ত কয়টি এবং কোন কোন রাজনৈতিক দল নাম প্রস্তাব করেছে এবং ব্যক্তিগতভাবে কেউ নিজের নাম প্রস্তাব করেছেন কি না- তা সুনির্দিষ্টভাবে এখনো জানা যায়নি।

জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব শফিউল আজিম বাংলাদেশ জার্নালকে বলেন, নাম আসতে শুরু করেছে। কিন্তু এখন পর্যন্ত কয়টি দল নাম পাঠিয়েছে, সেটা বলা ঠিক হবে না। কারণ পরে সংখ্যাটা ঠিক হবে না। তবে বৈঠকের পর জানিয়ে দেয়া হবে বলে জানান তিনি।

এদিকে গত রোববার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে সার্চ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে প্রায় তিন ঘণ্টার ওই বৈঠকে কমিটির সদস্য হাই কোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক উপস্থিত ছিলেন।

সভায় বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, নতুন নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়ায় রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটির সদস্যরা নাগরিক সমাজের প্রতিনিধি, গণমাধ্যমের প্রতিনিধি ও বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করবেন। সেজন্য নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে সিইসি ও নির্বাচন কমিশনার পদের জন্য নামের প্রস্তাব চাইবে আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বাধীন সার্চ কমিটি।

পরে এদিন রাতেই নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে আগামী ১০ ফেব্রুয়ারি বিকেল ৫টার মধ্যে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে নাম প্রস্তাব করতে বলেছে সার্চ কমিটি। গত ৬ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব শফিউল আজিমের স্বাক্ষরে এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনে বর্ণিত যোগ্যতা অনুযায়ী যোগ্য দশজন ব্যক্তির নাম প্রস্তাব করতে পারবে প্রত্যেক দল। আগামী ১০ ফেব্রুয়ারি বিকেল ৫টার মধ্যে সেই তালিকা সরাসরি মন্ত্রিপরিষদ বিভাগে জমা দেয়া বা ইমেইল (gfp_sec@cabinet.gov.bd)করা যাবে। এছাড়া ব্যক্তিগত পর্যায়ে কেউ আগ্রহী হলে তিনিও নিজের নাম প্রস্তাব করতে পারবেন। তাদেরও পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত জমা দিতে হবে মন্ত্রিপরিষদ বিভাগে।

সার্চ কমিটির পরবর্তী বৈঠকের বিষয়ে জানতে চাইলে শফিউল আজিম বাংলাদেশ জার্নালকে বলেন, ৬ সদস্যের ছোট কমিটি। তাই যেকোন সময় বৈঠক অনুষ্ঠিত হতে পারে। অর্থ্যাৎ সার্চ কমিটির সভাপতি ফোন করে যখন বৈঠকের কথা বললেন, সেই সময়েই বৈঠক অনুষ্ঠিত হবে।

গত ৫ ফেব্রুয়ারি নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এই কমিটি নির্বাচন কমিশন গঠনের জন্য নাম সুপারিশ করবেন। সেই নাম থেকে ইসি গঠন করবেন রাষ্ট্রপতি। আর সেই ইসির পরিচালনায় পরবর্তী সাধারণ নির্বাচন হবে।

পড়ুল দৈনিক বিশ্ব

English Dainikbiswa

খুলনার ডুমুরিয়ায় স্বামীর উপর অভিমান করে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা

পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান ও মেম্বারদের গেজেট প্রকাশ

মোঃ হোসেন গাজী।।

১ লা ফেব্রুয়ারী মঙ্গলবার, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় থেকে পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে বিজয়ী  চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত নারী সদস্যদের গেজেট প্রকাশ করা হয়েছে।

হাইমচর উপজেলার ৪ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান  ও মেম্বারদের নাম উল্লেখ্য করে গেজেট প্রকাশ করা হয়।

প্রকাশিত গেজেটে যেসব চেয়ারম্যান মেম্বারদের নাম উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে চেয়ারম্যানরা হলেন ২ নং আলগী উঃ ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান পাটওয়ারী, ৩ নং আলগী দূঃ দক্ষিণ ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান সরদার আঃ জলিল মাষ্টার, ৪ নং নীলকমল ইউনিয়নে স্বতন্ত্র আওয়ামী বিদ্রোহী প্রার্থী সাউদ আল নাসের, ৫ নং হাইমচর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান জুলফিকার আলি জুলহাস সরকার।

উল্লেখ গত ৫ জানুয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাইমচর  উপজেলার ৪টি ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

ইউপি নির্বাচনে সহিংসতায় মৃত্যুর ঘটনার মামলায় নিরপরাধীদের হয়রানির প্রতিবাদে চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

//মোঃ হোসেন গাজী, চাঁদপুর//

হাইমচর উপজেলার ৪ নং নীলকমল ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংঘটিত সহিংসতায় মীর হোসেন হত্যা মামলায় নিরীহ মানুষ যাতে হয়রানি না হয় সে প্রসঙ্গে হাইমচর উপজেলার ১ নং গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান গাজী হাইমচর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।

৬ ফেব্রুয়ারী রবিবার বিকাল ৫ টায়,  হাইমচর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে হাইমচর প্রেসক্লাবের সভাপতি মোঃ খুরশিদ আলম এর সভাপতিত্বে  ও সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন এর পরিচালনয়, সংবাদ সম্মেলনে ১নং গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান গাজী বলেন, আমি জনগনের ভোটে নির্বাচিত চেয়ারম্যান। জনগণের সুখ-দুঃখ ও বিপদ – আপদে জনগনের পাশে থাকার দায়িত্ব আমার। চেয়ারম্যান থাকাকালীন সময়ে আমার জনগনের অযথা হয়রানি করা কোন মতে মেনে নিতে পারছি না।

তাই আজ প্রেসক্লাবে সাংবাদিকদের মাধ্যমে আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি।  ৪ নং নীলকমল ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় ১জনের মৃত্যু কে কেন্দ্র  করে যদি আমার ইউনিয়নে সত্যিকারে কোন অপরাধী থেকে থাকে তবে আমি তাদেরকে আইনের কাছে সোপাদ্য করতে সার্বিক সহায়তা করবো। কিন্তু আসল অপরাধী কে না ধরে নিরপরাধ লোকজনকে হয়রানি না করার জন্য মিডিয়া মাধ্যমে প্রশাসনের সার্বিক সহায়তা কামনা করছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হাইমচর প্রেসক্লাবে সিনিয়র সহ সভাপতি আঃ রহমান, সহ সভাপতি মোঃ ইসমাইল সাংগঠনিক সম্পাদক মোঃ সালাউদ্দিন মাস্টার, প্রচার সম্পাদক শাহ আলম মিজি, ১নং গাজীপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার নুরু মৃধা, ৪ নং ওয়ার্ড মেম্বার খাজা আহমদ তালুকদার, ৫ নং ওয়ার্ড মেম্বার শাহ আলম গাজী, ৬ নং ওয়ার্ড মেম্বার হাবিবুর রহমান রাড়ি, ৭ নং ওয়ার্ড মেম্বার রাম কৃষ্ণ সরকার, মহিলা মেম্বার ফাতেমা বেগম, ১নং গাজীপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি রাজ্জাক ঢালী, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হান্নান মহিসাল, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মালেক গাজী সহ হাইমচর প্রেসক্লাবের সকল সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পড়ুল দৈনিক বিশ্ব

English Dainikbiswa

খুলনার রূপসায় মনসুর স্মৃতি সংসদের আয়োজনে শীতবস্ত্র বিতরণ

উৎসবমুখর পরিবেশে বাঁশখালীতে আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

//চট্টগ্রাম প্রতিনিধি//

২০ জানুয়ারী(বৃহস্পতিবার
চট্টগ্রামের বাঁশখালীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় আইনজীবী সমিতির নির্বাচনঃ
২০ জানুয়ারী(বৃহস্পতিবার) দুপুর ১১ টা থেকে বিকেল চারটা পর্যন্ত বাঁশখালী আইনজীবী সমিতি মিলনায়তনে ভোট গ্রহণ।বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচনে দায়িত্ব থাকা নির্বাচন কমিশন বাঁশখালী আইনজীবী সমিতি।
এতে সভাপতি নির্বাচিত হন এডভোকেট দীলিপ দাশ ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন এডভোকেট মুহাম্মদ দিদারুল আলম।

ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আব্দুল খালেক।
প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আব্দুল খালেক বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে। সকালের দিকে ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়তে থাকে।
এতে সহকারী নির্বাচন কমিশনার ছিলেন এডভোকেট মোহাম্মদ নাসের ও এডভোকেট শওকত ইকবাল চৌধুরী।

সকাল হলেই নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন

রবিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে । চলবে বিকেল ৪টা পর্যন্ত ।

শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।এ নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে। এ জন্য প্রস্তুত করা হয়েছে দুই হাজার ৯১২টি ইভিএম মেশিন। প্রতিটি কেন্দ্রে প্রয়োজনের তুলনায় দেড়গুণ ইভিএম রাখা হবে।

শুক্রবার রাত ১২টা থেকে নারায়ণগঞ্জে নির্বাচনী প্রচার-প্রচারণা শেষ হয়েছে। বহিরাগতদের নির্বাচনী এলাকা ত্যাগ করতে কমিশনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার রাত থেকে এলাকায় মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

নির্বাচনে সহিংসতা রোধে ১৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। পেনাল কোডের অধীনে তারা মামলা নিয়ে সংক্ষিপ্ত বিচারকাজ পরিচালনা করতে পারবেন।

গত বছরের ৩০ নবেম্বর নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করে কমিশন। নির্বাচনে মেয়র পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সেলিনা হায়াত আইভী (নৌকা), খেলাফত মজলিসের এবিএম সিরাজুল মামুন (দেয়ালঘড়ি), স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতা তৈমূর আলম খন্দকার (হাতি), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মো. মাছুম বিল্লাহ (হাতপাখা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জসীম উদ্দিন (বটগাছ), বাংলাদেশ কল্যাণ পার্টির মো. রাশেদ ফেরদৌস (হাতঘড়ি) এবং স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম (ঘোড়া)।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ২৭টি ওয়ার্ডের ১৯২টি কেন্দ্রের এক হাজার ৩৩৩ ভোটকক্ষে পাঁচ লাখ ১৭ হাজার ৩৬১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। ২৭টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৪৮ জন ও সংরক্ষিত নয়টি ওয়ার্ডে কাউন্সিলর পদে রয়েছেন ৩৪ জন প্রার্থী।

নাসিক নির্বাচনকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এ নির্বাচনে ১৯২টি কেন্দ্রে ও কেন্দ্রের বাইরে নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাঁচ হাজারের বেশি সদস্য নিয়োজিত থাকবেন। প্রতি কেন্দ্রে থাকবেন আইনশৃঙ্খলা বাহিনীর ২৬ সদস্য।

সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার জানান, নারায়ণগঞ্জে আলাদাভাবে ঝুঁকিপূর্ণ কেন্দ্র নেই, সবগুলো কেন্দ্রকেই বিশেষ বিবেচনায় রেখে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ১৯২টি ভোটকেন্দ্রের প্রতিটিতে একজন এসআইয়ের নেতৃত্বে থাকবেন পাঁচজন করে পুলিশ সদস্য। এছাড়াও আটজন পুরুষ ও চারজন নারী আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবেন।

তিনি বলেন, নাসিক নির্বাচনে পুলিশের ২৭টি ইউনিট স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে। এছাড়াও পুলিশের মোবাইল টিম থাকবে ৬৪টি, প্রতি টিমে সদস্য থাকবেন পাঁচজন। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৪ প্লাটুন সদস্য থাকবে। আরও অতিরিক্ত ছয় প্লাটুনের জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসক চাহিদা পাঠিয়েছেন বলেও জানান রিটার্নিং কর্মকর্তা।

নাসিক নির্বাচনে র‌্যাবের স্ট্রাইকিং ফোর্স থাকবে তিনটি, চেকপোস্ট থাকবে ছয়টি, টহল টিম থাকবে সাতটি ও স্ট্যাটিক টিম থাকবে দুটি, জানান তিনি।

নির্বাচন পর্যবেক্ষণ করতে নয়টি সংস্থার ৪২ পর্যবেক্ষককে অনুমতি দিয়েছে কমিশন। সংস্থাগুলো হলো, জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ (জানিপপ), সার্ক মানবাধিক ফাউন্ডেশন, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, সমাজ উন্নয়ন প্রয়াস, তৃণমূল উন্নয়ন সংস্থা, তালতলা যুব উন্নয়ন সংগঠন, রিহাফ ফাউন্ডেশন, বিবি আছিয়া ফাউন্ডেশন এবং মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থা-মওসুস।

পর্যবেক্ষক হিসেবে কাজ করতে নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা মানার পাশাপাশি এসব সংস্থাকে ভোট শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিলের শর্ত দিয়েছে নির্বাচন কমিশন।

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

ঝামা বাজার ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখা’র ২য় বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন

 

খুলনা ডুমুরিয়ায় প্রাথমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকদের কমিটি গঠন

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া সংবাদদাতা//
ডুমুরিয়া উপজেলা প্রাথমিক বিদ‍্যালযের প্রধান শিক্ষক সমিতির কমিটি গঠন করা হয়েছে। ১৩ জানুয়ারি  দুপুরে উপজেলা শিক্ষক সমিতি ভবনে কমিটি গঠন করার লক্ষ‍্যে একসভা অনুষ্ঠিত হয। সাবেক সভাপতি হাফেজ আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাজিয়াড়া মড়েল সরকারী প্রাথমিক বিদ‍্যালযের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম মোড়ল কে সভাপতি ও শেখ মমিন সরকারী প্রাথমিক বিদ‍্যালযের প্রধান শিক্ষক এস এম রবিউল ইসলাম লাবু কে সাধারন সম্পাদক করে ৪১ সদস‍্য বিশিষ্ট কমিটি গঠন করা হয।