//মোঃ হোসেন গাজী, চাঁদপুর//
চাঁদপুরের,কচুয়া ও ফরিদগঞ্জ, হাইমচর উপজেলার ২৯ জন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ ফেব্রুয়ারী) সকালে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান, চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
শপথ নেওয়া নবনির্বাচিত চেয়ারম্যানদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে প্রধান অতিথি সংসদ সদস্য (চাঁদপু-৩) শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডাঃ দীপু মনি এমপি নব নির্বাচিত চেয়ারম্যানগনের উদ্দেশ্যে বলেন শততা, নিষ্ঠা, আনুগত্য দিয়ে আপনাদের দ্বায়িত্ব পালন করবেন। প্রতিটি ইউনিয়নের জনগনের কল্যাণে কাজ করে যাবেন। আপয়ামীলীগ সরকার উন্নয়ন বান্ধব তাই উন্নয়নের জন্য সবসময় আপনাদের পাশে থাকবেন। সবসময় শ্রদ্ধার সাথে আপনাদের দ্বায়িত্ব পালন করবেন।

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, আপনারা অত্যন্ত সৌভাগ্যবান যে, আপনারা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত চেয়ারম্যান। যে নির্বাচন হয়েছে সততা স্বচ্ছতা এবং নিরপেক্ষতার সাথে। জনগণ উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে আপনাদেরকে তাদের প্রতিনিধি নির্বাচিত করেছেন। এজন্যে আপনাদের প্রতি আমার এবং জনগণের প্রত্যাশাও অনেক। কে ভোট দিয়েছে কে দেয় নাই তার তিকে না তাকিয়ে সকলকে আপনকরে নিয়েই আপনাদের কাজ করতে হবে।
তিনি আরো বলেন, সকল মেম্বারদের একই চোখে দেখবেন। বিশেষ করে মহিলা মেম্বারদের। গ্রাম আদালতের মাধ্যমে আপনারা মামলা নিষ্পত্তি করতে পারেন। গ্রাম আদালতের মাধ্যমে মামলা নিষ্পত্তি করলে গ্রামের সাধারণ মানুষদের কষ্ট করে শহরে আসতে হবে না। আপনি ন্যায় বিচার নিশ্চিত করতে পারলে আপনার এলাকার আরো উন্নয়ন হবে। জন্ম নিবন্ধন, নাগরিকত্বের সনদ দেওয়ার ব্যাপারে সঠিক ভাবে দায়িত্ব পালন করতে হবে। আপনাদের অনেক বড় দায়িত্ব রয়েছে। যারা আপনাকে ভোট দিয়েছে তারা যেন আপনার প্রকৃত সেবাটি পায়।
জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন , বিশেষ অতিথি হিসেবে অনলাইনে চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান, চাঁদপুর পুলিশ সুপার মিলন মাহমুদ।
হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, কচুয়া পৌরসভার মেয়র স্বপন মাহমুদ।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দাউদ হোসেন চৌধুরী, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম,চাঁদপুর পৌরসভার মোয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরীর, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ গাজী, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মজিবুর রহমান ভুইঁয়া, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিলন, সহ বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়াম্যান, ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলার নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন জেলা প্রশাসক কার্যালয় মসজিদের ইমাম মো. মেহেদী হাসান। পবিত্র গীতা পাঠ করেন জেলা প্রশাসক কার্যালয়ের উচ্চমান সহকারি বিমল চন্দ্র দে।
অবসট্রাক্টিভ স্লিপ অ্যাপনিয়ায় মারা গেলেন বাপ্পি লাহিড়ি, কী এই রোগ

