বাগেরহাটের রামপালে উজলকুড়ের নতুন কাণ্ডারি চেয়ারম্যান জেড মুন্সী

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি || বাগেরহাটের রামপালের উজলকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুন্সী বোরহান উদ্দিন জেড’র নতুন পথ চলা শুরু হয়েছে।

শুক্রবার বেলা ১১ টায় উপজেলার উজলকুড় ইউনিয়ন পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে তিনি এ পথ চলার শুভ সূচনা করেন। এ সময় ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সকল সদস্য /সদস্যাবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব শেখ মো. আবু সাইদ, পেড়িখালী ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বাবুল, মল্লিকেরবেড় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সাবির আহমেদ তালুকদার, বাঁশতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সোহেল, রামপাল সদর ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দীন, গৌরম্ভা ইউপি চেয়ারম্যান মো. রাজিব সরদার, রাজনগর ইউপি চেয়ারম্যান সুলতানা পারভীন, ফয়লা বাজার বণিক সমিতির সভাপতি হাওলাদার আ. সালাম প্রমুখ।

নবনির্বাচিত চেয়ারম্যান জেড মুন্সি ইউনিয়নবাসীর সেবায় উপস্থিত সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

বাগেরহাটের রামপালে নবনির্বাচিত চেয়ারম্যানগণের দায়িত্ব গ্রহণ

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

রামপালে নবনির্বাচিত ১০ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ বেলা ১১ টায় স্ব স্ব ইউনিয়ন পরিষদের দ্বায়িত্বভার গ্রহণ করেছেন। জানা গেছে, ইউপি নির্বাচনে ১০ টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৩ টি ইউনিয়ন পরিষদে বর্তমান চেয়ারম্যান পুনরায় নির্বাচিত হয়েছেন।

৬ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন নতুন চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন। বাকী ১ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী সরদার আ. হান্নান ডাবলু মৃত্যুবরণ করলে তার সহধর্মিণী সুলতানা পারভীন গত মঙ্গলবার নির্বাচিত হন।

১০ ইউনিয়ন পরিষদেই আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হন। নবনির্বাচিত চেয়ারম্যান ও বাগেরহাট জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান সোহেল তার অনুভূতি ব্যক্ত করে বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে আমি আমার নেত্রী মাননীয় জননেত্রী প্রধানমন্ত্রী যিনি আমাকে নৌকা প্রতীক দিয়েছেন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

কৃতজ্ঞতা প্রকাশ করছি শেখ পরিবারের অহংকার শেখ হেলাল উদ্দিন এমপি ও শেখ সারহান নাসের তন্ময় এমপি এর প্রতি। আমি জনগণের সেবক।

জনগণের প্রতি আমার দ্বায়বদ্ধতা রয়েছে। আমার অনুপ্রেরণা আমার মা। তিনি আমাকে দোয়া ও সাহস যুগিয়ে আমাকে এখানে এনেছেন। আজীবন ইউনিয়নবাসী ও সংগঠনের জন্য কাজ করবো। এ জন্য তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

বাগেরহাটের রামপালে নির্বাচনী সহিংসতায় দুই জন আহত

 

 

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি|| বাগেরহাটের রামপালে স্থগিত হওয়া রাজনগর ইউপি নির্বাচনে পরাজিত মেম্বার প্রার্থীর হামলা ও মারপিটে দুই জন গুরুতর আহত হয়েছেন।

আহতরা হলেন, উপজেলার রাজনগর গ্রামের মৃত গোলাপ মোল্লার পুত্র হাজী আমজাদ হোসেন (৭০) ও একই গ্রামের সিরাজ শেখ (৪৫)। আহতদের খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। রামপাল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বাগেরহাটের রামপালে নির্বাচনী সহিংসতায় দুই জন আহত

আহতের স্বজনরা জানান, মঙ্গলবার রাজনগর ইউনিয়ন পরিষদের নির্বাচনে ২নং ওয়ার্ডে আপেল প্রতীক নিয়ে জালিনূর ও ফুটবল প্রতীক নিয়ে মহিউদ্দিন মোল্লা নির্বাচন করেন। নির্বাচনে মহিউদ্দিন হেরে গিয়ে দেখে নেওয়ার হুমকি দেন।

বুধবার বেলা ১১ টায় বিজয়ী প্রার্থী জালিনূর রহমান নবনির্বাচিত চেয়ারম্যানের সাথে সৌজন্যে সাক্ষাতের জন্য রামপাল সদরে আসার পথে রাজনগর কাচারী বাড়ির মোড়ে পৌছলে পরাজিত প্রার্থী মহিউদ্দিন, ইমন মোল্লা, ফয়সাল মোল্লা, গাউচ মোল্লা, জসিম মোল্লা, নাজমুল, ওবায়দুল হাজরাসহ বেশ কিছু ব্যক্তি হাতুড়ি ও বাঁশের লাঠি দিয়ে বেদম মারপিট করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত রামপাল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

এ ব্যাপারে রামপাল থানার ওসি মো. সামসুদ্দীন এর কাছে জানতে চাইলে তিনি মারপিটের ঘটনা স্বীকার করে জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

অভয়নগরে ৫নং শ্রীধরপুর ইউপি নির্বাচনে ৩নং ওয়ার্ডবাসী বাচ্চু বিশ্বাসকে মেম্বর হিসেবে দেখতে চায়

যশোরের অভয়নগর উপজেলার ৫ নং শ্রীধরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ড শংকরপাশা গ্রামের ইউপি সদস্য ( মেম্বার ) পদপ্রার্থী হিসেবে বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজসেবক শেরআলী বিশ্বাসের সুযোগ্য ছেলে তরুণ উদিয়মান সমাজসেবক মো. বাচ্চু বিশ্বাস নির্বাচনে অংশগ্রহণ করবেন। ৩নং ওয়ার্ড শংকরপাশা গ্রামের অসহায় হতদরিদ্র ও
অবহেলিত মানুষের সুরে বাজে বজ্রকন্ঠ” সুখে-দুখে যাকে সব সময় কাছে পাই, সে হলো আমাদের দুই নয়নের মনি বাচ্চু ভাই ।

আগামী ইউপি পরিষদ নির্বাচনে এই তারুণ্যের প্রতীক ও সমাজসেবক বাচ্চু বিশ্বাসকে ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে দেখতে চায় সাধারণ জনগণ।

এ বিষয়ে ইউপি সদস্য পদপ্রার্থী বাচ্চু বিশ্বাস জানান, শ্রীধরপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড শংকরপাশা গ্রামের একজন ক্ষুদ্র মানুষ হিসেবে জনগণের পাশে থেকে সুখে-দুখে তাদের সেবা করার আপ্রাণ চেষ্টা করেছি। এলাকার ভোটারদের ও জনগণের দাবির প্রেক্ষিতে এলাকার উন্নয়নের কথা চিন্তা করে মেম্বার পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করে নির্বাচন করার চিন্তা করেছি।

এলাকার একজন যোগ্য প্রার্থী হিসেবে উন্নয়নের লক্ষ্যে নির্বাচন করে জনগণের ভোটে মেম্বার হিসেবে জয় যুক্ত হলে মাদক, সন্ত্রাস,ইভটিজিং, বাল্যবিবাহসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ নির্মূল করে ৩ নং ওয়ার্ডকে একটি মডেল এলাকায় রুপান্তরিত করবো এবং সুখে দুখে জনগণের পাশে থেকে সেবা করবো এমনটাই আশা করছি– ইনশাল্লাহ ৷

ছোটবেলা থেকেই এই এলাকার মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে তাদের সেবা করার চেষ্টা করেছি। আরো বৃহৎ পরিসরে এলাকার উন্নয়নের কথা চিন্তা করে মেম্বার পদে জয়যুক্ত হয়ে এই ওয়ার্ডকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তোলার আশা ব্যক্ত করছি ।

তাই সকলের কাছে সার্বিক সহযোগীতা ও দোয়া কামনা করছি। আমি অবশেষে একটি কথা বলতে চাই–সবার উপরে মানুষ সত্য”
তাহার উপরে নাই, হে”মানব তুমি সত্যেরই মাঝে মানুষের দিও ঠাঁই !

তাই মানুষের সেবা করে তাদের অন্তরের মাঝে বেঁচে থাকতে চাই আজীবন ৷

//নিজস্ব প্রতিবেদক//

পড়ুন দৈনিক বিশ্ব

নির্বাচিত হয়ে অসহায় মানুষের পাশে দাড়াতে চান মোঃ জাহাঙ্গীর আলম

 

 

 

নির্বাচিত হয়ে অসহায় মানুষের পাশে দাড়াতে চান মোঃ জাহাঙ্গীর আলম

 

//মোঃ তুহিন শরীফ, পটুয়াখালী প্রতিনিধি//

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার ১ মাধখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম আসন্ন নির্বাচন উপলক্ষে এলাকার সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।

তিনি জনগণের পাশে থেকে তাদের সুখ-দুঃখের ভাগীদার হতে চান। এলাকার জনগণের বিপদে আপদে পাশে থেকে ইতিমধ্যেই তিনি আলোচনার শীর্ষে অবস্থান করছেন। নানান সামাজিক কর্মসূচী বাস্তবায়নের মাধ্যমে তিনি জনগণের আস্থাভাজন হিসেবে পরিচিতি লাভ করেছেন।

মোঃ জাহাঙ্গীর আলম বলেন , ” আমি ১ মাধবখালীর ৫ নং ওয়ার্ডকে আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। আমি সকলের দোয়া, ভালবাসা ও সমর্থন কামনা করছি।

 

বাগেরহাটে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি//

প্রথম ধাপে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে বাগেরহাট জেলার ৯ টি উপজেলার ৬৬টি ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যানগন এই শপথ বাক্য পাঠ করেছেন। বুধবার (২৭ অক্টোবর) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

স্হানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেব প্রসাদ পালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই শপথ গ্রহন অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান এই শপথ বাক্য পাঠ করান। এ সময় বাগেরহাট জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন । শপথ গ্রহণ শুরুর পূর্বে নব নির্বাচিত চেয়ারম্যানগণ জেলা প্রশাসকের নিকট চুক্তি পত্র জমা দেন এবং তাঁদের পরিচয় প্রদান করেন।

এর মধ্য দিয়ে স্ব-স্ব এলাকার চেয়ারম্যানগণের তাঁদের দায়িত্ব পালনে আর কোন বাধা রইলো না। এছাড়া জেলার বাকি সাতটি ইউনিয়নের নির্বাচন আগামী ২রা নভেম্বর,১১ ই নভেম্বর এবং২০ শে নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ সময়ে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, তৃণমূল পর্যায়ে জনগণের সাথে চেয়ারম্যানদের সম্পৃক্ততা খুবই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে সরকারের সকল কর্মকান্ড ও উন্নয়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা জবাবদিহিতার সাথে নবনির্বাচিত চেয়ারম্যান দায়িত্ব পালন দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

রাণীশংকৈল বাচোর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি দেলোয়ার সম্পাদক হিরু

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৫ নং বাচোর ইউনিয়ন কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৬ অক্টোবর  মঙ্গলবার বিকেল ৩ টায় উপজেলার কাতিহার উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

উক্ত সম্মেলনে কৃষক লীগের  আহবায়ক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কেন্দ্রীয় কৃষক লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার, গেষ্ট অব অনার জেলা আ”লীগ সাধারণ সম্পাদক দীপক কুমার রায়।

সভায়  প্রধান বক্তা ছিলেন, উপজেলা আ” লীগ সভাপতি সইদুল হক, উদ্ভোদক ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক পবারুল ইসলাম।

বিশেষ অতিথি জেলা আ” লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড মোস্তাক আলম টুলু, উপজেলা আ” লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ,ঠাকুরগাঁও জেলা কৃষক লীগ সদস্য সচিব সম্মেলন কমিটি ফরহাদ আহমেদ চৌধুরী রিংকু, বাচোর ইউনিয়ন আ”লীগ সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জীতেন্দ্রনাথ বর্মন প্রমুখ সহ বিভিন্ন দলের পদে থাকা নেতা কর্মী বৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা ভারপ্রাপ্ত উপজেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক দিগেন্দ্র নাথ রায় বক্তারা তাদের বক্তব্যে বাংলাদেশ কৃষক লীগ এর মাধ্যমে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

উক্ত সম্মেলনে সভাপতি হিসেবে নির্বাচিত হন  দেলোয়ার হেসেন ও সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম হিরু সহ ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের ঘোষনা করা হয়।

//মাহাবুব আলম,  রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

চাঁদপুর সদর ইউপিতে বিনা প্রতিদ্বন্দিতায় ২ চেয়ারম্যানসহ ১৪ প্রার্থী নির্বাচিত

চাঁদপুর সদর ইউপিতে বিনা প্রতিদ্বন্দিতায় ২ চেয়ারম্যানসহ ১৪ প্রার্থী নির্বাচিত

চাঁদপুর সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হতে যাচ্ছে আগমী ১১ নভেম্বর। গতকাল ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। চেয়ারম্যান প্রার্থী ১৫ জন, সংরক্ষিত মহিলা ওয়ার্ডের প্রার্থী ৩ জন এবং মেম্বার ৯ জন তাদের নিজ নিজ মনোনয়ন প্রত্যাহা করে নেন।  চাঁদপুর সদর ইউপিতে বিনা প্রতিদ্বন্দিতায় ২ চেয়ারম্যানসহ ১৪ প্রার্থী নির্বাচিত ।

এ দিনে ২ জন চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। এরা হলেন, রামপুর ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোঃ আল মামুন পাটওয়ারী ও তরপুরচন্ডী ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ ইমাম হোসেন রাসেল গাজী। চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন ৫০ জন। এর মধ্যে বৈধ প্রার্থীর সংখ্যা ৪৭ জন। আপিলের পর আরো ২ জনের প্রার্থীতা বৈধতা পেয়ে মোট হয় ৪৯ জন হয়। ২ জন বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হওয়ার পর ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতায় লিপ্ত হবেন। সংরক্ষিত মহিলা ওয়ার্ডের বৈধ প্রার্থীর সংখ্যা ৭৯ জন। মনোনয়ন প্রত্যাহার করেছেন ৩ জন। বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন ৩ জন। প্রতিদ্বন্দিতা করবেন ৭৩ জন। মোট মেম্বার প্রার্থীর সংখ্যা ছিল ৩৪৫ বৈধতা পেয়েছে ৩৪১ জন।

আপিল করে আরো ২ জনের মনোনয়ন বৈধ হলে মোট বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ৩৪৩ জন। ৪৯ জন মেম্বার প্রার্থী তাদের প্রর্থীতা প্রত্যাহার করেন। বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন ৯ জন। সর্বমোট ২৮৫ জন প্রতিদ্বন্দিতায় লিপ্ত হবেন। গতকাল চাঁদপুর সদর উপজেলা নির্বাচন কমিশনার মোঃ দেলোয়ার হোসেন এসব তথ্য জানান। তিনি আগামী ১১ নভেম্বর নির্বাচন সুষ্ঠ হবে বলে প্রত্যাশা করেন। আগামীকাল বুধবার  প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে।

//মোঃ হোসেন গাজী, চাঁদপুর//

পড়ুন দৈনিক বিশ্ব …

ঋণের বোঝা কাধে নিয়ে শুটকি আহরনে সুন্দরবনের চরে পৌঁছেছে রামপালের জেলেরা

 

 

রূপসায় চারটি ইউনিয়নে ২০ জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র জমা

রূপসা প্রতিনিধি :

আগামী ১১ নভেম্বর রূপসার ৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন। রবিবার ছিল মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। নির্বাচনে চেয়ারম্যান পদে ২০ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন রিটানিং কর্মকর্তার নিকট। আইচগাতি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল নৌকা, (সতন্ত্র) প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন শেখ মো মারুফ , মো. শফিকুল ইসলাম, হাতপাখা প্রতীক নিয়ে জমা দিয়েছেন গাজী জাহিদুর রহমান।

শ্রীফলতলা ইউনিয়নের নৌকা প্রতিক নিয়ে মনোয়ন জমা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান আলহাজ¦ এসহাক সরদার, সতন্ত্র প্রার্থী হিসেবে দেলোয়ার হোসেন মোল্লা, আ. জব্বার শেখ, শহীদ জমাদ্দার ও হাতপাখা প্রতিক নিয়ে তাওহিদুল ইসলাম ও মুজাহিদুল ইসলাম লাঙ্গল প্রতিক নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নৈহাটি ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে মনোনয়পত্র জমা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, সাইফুর রহমান মোল্লা, আমিরুল ইসলাম তারেক মহিউদ্দিন মিন্টু (সতন্ত্র) ও জাহিদুল ইসলাম (হাতপাখা) প্রতিক নিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

টিএসবি ইউনিয়নের নৌকা প্রতিক নিয়ে জাহাঙ্গির শেখ, সাবেক চেয়ারম্যান শাহজাহান কবির প্যারিস, শফিকুল ইসলাম (সতন্ত্র) ও সোহরাব হোসেন (হাতপাখা প্রতিক নিয়ে মনোনয় পত্র জমা দিয়েছেন।

মাগুরায় দুই মেম্বার পদপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ৪ আহত প্রায় ১০

 

//শ্যামল বিশ্বাস, বিশেষ প্রতিনিধি মাগুরা//

মাগুরা সদরের জগদল ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই মেম্বার পদপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ১ প্রার্থীসহ ৫ জন নিহত হয়েছেন। জেলার সহকারী পুলিশ সুপার কামরুল হাসান এখনও পর্যন্ত এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার (১৫ অক্টোবর) জগদল ইউনিয়নে বিকেলে ওই সংঘর্ষ শুরু হয়। স্থানীয়রা জানায়, আগামী ১১ নভেম্বর জগদল ইউনিয়ন পরিষদে নির্বাচন। সেখানে মেম্বার পদে লড়ছেন আওয়ামী লীগ সমর্থক সবুর মোল্লা ও নজরুল ইসলাম। গেল কয়েকদিন ধরেই দুই প্রার্থীর কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। আজ দুপুরে তারা তুচ্ছ ঘটনা নিয়ে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়ায়। বেশ কিছুক্ষণ ধরে চলে সংঘর্ষ। এক পর্যায়ে গুরুতর আহত হন দুই মেম্বার প্রার্থীসহ তার বেশ কয়েকজন কর্মী।

মাগুরা সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন মেম্বার প্রার্থী সবুর মোল্লা, তার ভাই ও ভাতিজাকে। নিহত হন প্রতিপক্ষ নজরুলের সমর্থক ইমরানও। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।