রাষ্ট্রপতি ইসিকে সাহসের সাথে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন

//দৈনিক বিশ্ব ডেস্ক//

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আজ নতুন নির্বাচন কমিশন (ইসি) কে সাহসিকতার সাথে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। আজ সন্ধ্যায় ইসির প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে তার সঙ্গে দেখা করার সময় তিনি এ নির্দেশনা দেন।

পরে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বাসসকে জানান, “নতুন প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনারদের  অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ এবং নির্বাচন পরিচালনার ক্ষেত্রে  ইসির ভূমিকাই মুখ্য।” দায়িত্ব পালনের সাথে ক্ষমতা অঙ্গাঙ্গিভাবে জড়িত উল্লেখ করে রাষ্ট্রপ্রধান বলেন, দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য ক্ষমতার যথাযথ প্রয়োগ খুবই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি হামিদ আশা করেন, নতুন নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে জাতীয় নির্বাচনসহ সকল নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে। তিনি সকলের কাছে গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশনের পাশাপাশি রাজনৈতিক দল, নির্বাহী বিভাগসহ সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করারও আহ্বান জানান।

প্রেস সচিব জানান, সাক্ষাতকালে নতুন প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনারগণ দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করেন।

প্রতিনিধি দলে ছিলেন নির্বাচন কমিশনার মোঃ আহসান হাবিব খান, বেগম রাশিদা সুলতানা, মোঃ আলমগীর ও আনিচুর রহমান- এবং ইসি সচিব মোঃ হুমায়ুন কবির খন্দকার।

এসময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

বরগুনা তালতলীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
“ডিজিটাল আর্থিক ব্যবস্থায়”প্রতিবাদ্য নিয়ে বরগুনার তালতলী উপজেলায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২২ পালিত হয়েছে।

আজ বুধবার (১৫ মার্চ) তালতলী উপজেলা পরিষদ থেকে আন্তর্জাতিক ভোক্তা অধিকার দিবসের র‌্যালী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাওসার হোসেন’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় তালতলীতে কোথাও যদি অতিরিক্ত দরে পণ্য বিক্রি হয় তাহলে সংবাদদাতাকে ভ্রাম্যমান আদালতের জরিমানাকৃত ২৫% টাকা পুরস্কার স্বরুপ প্রদান করার ঘোষণা করেন নির্বাহী কর্মকর্তা।

এছাড়াও সভায় তালতলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিয়া মোঃ মোস্তাফিজুর রহমান (মোস্তাক) তালতলী থানার অফিসার ইনচার্জ মোঃ সাখাওয়াত হোসেন তপু, তালতলী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র রায়,তালতলী ছালেহিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ হারুন আর রশিদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও জন প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

বিএনপি ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী কে হবেন…? প্রশ্ন রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

//দৈনিক বিশ্ব ডেস্ক//

বিএনপি ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী কে হবেন, প্রশ্ন রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার গণভবনে ১৪ দলের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপে বিএনপি অংশগ্রহণ না করার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‌রাষ্ট্রপতি যখন আমাদের সবাইকে সংলাপে ডাকলেন। গেলাম। কিন্তু বিএনপি যায়নি। তারা আসলে যাবেই-বা কী? তারা ক্ষমতায় গেলে কে তাদের প্রধানমন্ত্রী হবেন? কে নেতৃত্ব দেবেন? একজন হচ্ছেন এতিমের টাকা খেয়ে সাজাপ্রাপ্ত। আরেকজন ১০ ট্রাক অস্ত্র মামলা, ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ আরও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে পালাতক।

তারেক জিয়ার নাম উচ্চারণ না করে প্রধানমন্ত্রী বলেন, ‌২০০৭ সাল থেকে ওখানে বসে বসে আমি ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি তার সুবিধা নিচ্ছে, এটা ঠিক। বিএনপির আসলে তেমন কেউ নেই, তারা এটা-সেটা উল্টাপাল্টা বলেই যাচ্ছে, বলেই যাবে। কিন্তু আমার কথা হচ্ছে, জনগণ যাতে ভালো করে বাঁচতে পারে।

দ্রব্যমূল্য বৃদ্ধি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‌আন্তর্জাতিক বাজারে যখন দাম বেড়ে যায় তখন খুব বেশি তো আমাদের কিছু করার থাকে না। এ ক্ষেত্রে কিছুতো কম্প্রোমাইজ করতে হবে। তবে রোজার সময় দ্রব্যমূল্য কিছুটা নিয়ন্ত্রণে থাকে। সেই সঙ্গে আমরা একটা কাজ করছি, এক কোটি মানুষকে স্পেশাল কার্ড দিয়ে দেবো। সেই কার্ড দিয়ে ন্যায্য মূল্যে তাদের নিত্য প্রয়োজনীয় কয়েকটি জিনিস কিনতে পারবে। যে ৩৮ লাখ লোককে আমরা টাকা দিচ্ছি, সেটা তো থাকবেই। সেটা ধরে আমরা এক কোটি লোককে এটা দেবো।

এছাড়া ৫০ লাখ লোককে একটি কার্ড দেয়া আছে তা দিয়ে তারা মাত্র ১০ টাকায় চাল কিনতে পারে, সেই ব্যবস্থা করা আছে। ওই ৫০ লাখের সঙ্গে আরও এক কোটি লোককে আমরা বিশেষ কার্ড দেবো; যা দিয়ে তারা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ন্যায্যমূল্যে কিনতে পারে।

জনগণ যাতে ভালোভাবে বাঁচতে পারে সেটাই আমাদের লক্ষ্য বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মতবিনিময় সভায় ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, জাতীয় পার্টির (জেপি) আনোয়ার হোসেন মঞ্জু, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুর বশর মাইজভান্ডারী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির শাহাদাত হোসেনসহ ১৪ দলের নেতৃবৃন্দ অংশ নেন।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

১৭ মার্চ জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এর প্রস্তুতি সভা

ঢাকা যাওয়া হলোনা রাজনের, ডুমুরিয়ায় ট্রাক-বাইক সংঘর্ষে মৃত্যু

১৭ মার্চ জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এর প্রস্তুতি সভা

জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া  সংবাদদাতা।।

১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস   ১৭-২৩ মার্চ সুর্বন মেলা ২৫ মার্চ গনহত‍্যা দিবস ২৬ মার্চ মহান স্বাধীনতা  দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষে মঙ্গলবার ১৫ মার্চ সকালে ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে  পরিষদের হল রুমে  এক প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয।

উপজেলা নির্বাহী মো: আব্দুল আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে সভায় বক্তব‍্য দেন উপজেলা চেয়ারম‍্যান গাজী এজাজ আহম্মেদ, সহকারী কমিশনার ভূমি মামুনুর রশিদ, ভাইন্স চেয়ারম‍্যান গাজী আব্দুল, হালিম, অফিসার্স ইনচার্জ (ওসি) মো: ওবাইদুর রহমান, ভাইন্স চেয়ারম‍্যান শারমীনা পারভীন রুমা, মুক্তিযোদ্ধা  কমান্ডার নুরুল ইসলাম মানিক, প্রকৌশলী রবিউল ইসলাম, মৎস‍্য কর্মকর্তা আবু বক্কার, মাধ‍্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহম্মেদ, সমাজ সেবা সুব্রত বিশ্বাস, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা প্রতাপ চন্দ্র দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকতা আরশাফ হোসেন, ভিডিপি কর্মকর্তা মিশু দে, আইসিটি কর্মকর্তা শাহাদাত হোসেন, মহিলা বিষযক কর্মকর্তা রীনা মজুমদার, সমবায় কর্মকর্তা সরদার জাহিদুল ইসলাম, ইউপি চেয়ারম‍্যান এম জহুরুল হক, মনোজিৎ কুমার বালা, গাজী তৌহিদুজ্জামান, শেখ দিদারুল হোসেন, শেখ হেলাল হোসেন, হেলাল উদ্দিন,  ভারপ্রাপ্ত চেয়ারম‍্যান শেখ শফিকুল ইসলাম, গোপাল চন্দ্র দে, গাজী হুমাউন কবির বুলু, অধক্ষ‍্য সমারেশ মন্ভল, শেখ তুহিনুল ইসলাম প্রমুখ। পরে আইন শৃঙ্খলা বিষযক সভা অনুষ্ঠিত হয।

 ভোজ্যতেলের দাম কমার প্রজ্ঞাপন জারি

//দৈনিক বিশ্ব ডেস্ক//
দ্রব্যমূল্যের বাজারে চলছে চরম অস্থিরতা। এ অবস্থার প্রেক্ষিতে ভোজ্যতেলের বাজারও হয়ে যায় লাগামহীন। বাজার সহনীয় রাখতে ভোজ্যতেলের ওপর আরোপ করা মূল্য সংযোজন কর-ভ্যাট প্রত্যাহার করা হয়েছে।

নতুন নিয়মে উৎপাদন ও ভোক্তা পর্যায়ে সম্পূর্ণ ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। শুধু ভোজ্যতেল আমদানিতে ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে। আগামী ৩০ জুন পর্যন্ত এই সুবিধা বহাল থাকবে। এতদিন ভোজ্যতেলের উৎপাদন স্তরে ১৫ শতাংশ, ভোক্তা পর্যায়ে ৫ শতাংশ ও আমদানি স্তরে ১৫ শতাংশ ভ্যাট দিতে হয়। অর্থাৎ তিন স্তরেই ভ্যাট প্রযোজ্য ছিলো।

নতুন নিয়মে উৎপাদন ও ভোক্তা পর্যায়ে সম্পূর্ণ ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। শুধু ভোজ্যতেল আমদানিতে ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে।

সোমবার জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করেছে এবং এদিন থেকেই তা কার্যকর করা হয়েছে।

উৎপাদন ও ভোক্তা পর্যায়ে ভ্যাট প্রত্যাহার করে নেয়ায় ভোজ্যতেলের বাজার স্থিতিশীল হবে এবং সাশ্রয়ী দামে ভোক্তা পণ্যটি কিনতে পারবে বলে আশা করছে সরকার।

এনবিআর বলেছে, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম অস্বাভাবিক থাকা সত্ত্বেও আসন্ন রমজানে জনগণ যাতে সাশ্রয়ী দামে নিত্যপ্রয়োজনীয় পণ্যটি কিনতে পারে সে লক্ষ্যে সরকার কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

গত বৃহস্পতিবার ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ভোজ্যতেলের ওপর আরোপ করা ভ্যাট প্রত্যাহারের ঘোষণা দেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

//অনলাইন নিউজ//

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

প্রভাষক কিশোর কুমার মিস্ত্রী সভাপতি নির্বাচিত

তিন জাহাজ সয়াবিন তেল ও কয়েকটি ভোজ্যতেলের জাহাজ চট্টগ্রামে

//দৈনিক বিশ্ব ডেস্ক//

বাংলাদেশ বিশ্বের তৃতীয় শীর্ষ সয়াবিন তেল আমদানিকারক দেশ। এখানে সয়াবিন তেলের চাহিদার সিংহভাগই আমদানির মাধ্যমে পূরণ করা হয়। তবুও সংকটের অজুহাতে দাম বাড়াচ্ছে ব্যবসায়ীরা। যদিও চট্টগ্রাম বন্দরে প্রায় ৩৬ হাজার টন অপরিশোধিত সয়াবিন তেল নিয়ে তিনটি জাহাজ অবস্থান করছে। এছাড়া পাইপলাইনে রয়েছে ভোজ্যতেল বোঝাই আরও কয়েকটি জাহাজ।

চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, বন্দরে অপরিশোধিত সয়াবিন তেল বোঝাই তিনটি জাহাজ রয়েছে। এর মধ্যে সুমাত্রা পাম জাহাজে ১১ হাজার ৯৯৯ টন, সান জিনে ১২ হাজার টন ও পিভিটি নেপচুনে ১২ হাজার টন ভোজ্যতেল রয়েছে।

চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক জানান, এক সপ্তাহের মধ্যে আরও কয়েকটি জাহাজ ভোজ্য তেল নিয়ে ভিড়তে পারে।

সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, টিকে গ্রুপ, এস আলম গ্রুপ, বসুন্ধরা গ্রুপ ও বাংলাদেশ এডিবল অয়েল দেশে সয়াবিন তেল আমদানি করে। আর সয়াবিন বীজ মাড়াই করে সয়াবিন উৎপাদন করে প্রধানত দুটি প্রতিষ্ঠান-সিটি ও মেঘনা গ্রুপ।

চট্টগ্রাম কাস্টমসের তথ্য অনুযায়ী, অপরিশোধিত সয়াবিন তেল বাজারজাত হয়েছে গত দুই মাসে ১ লাখ ৬৯ হাজার টন। ট্যাংক টার্মিনালে আগের মজুত থাকায় আমদানির চেয়ে বেশি পরিমাণ তেল বাজারজাতের জন্য খালাস করতে পেরেছে কোম্পানিগুলো।

খাতুনগঞ্জের পাইকারি ভোজ্যতেল ব্যবসায়ী আবদুর রাজ্জাক বলেন, ‘তেলের কোনো সংকট নেই। সয়াবিনের সরবরাহ পর্যাপ্ত আছে। চাকতাই-খাতুনগঞ্জে প্রতিদিন প্রায় ২০০ ট্রাক তেল (প্রতি ট্রাকে ৬ হাজার ১২০ লিটার) বিক্রি হচ্ছে। এর মধ্যে ৫০ ট্রাক সয়াবিন এবং ১৫০ ট্রাক পামঅয়েল ও পাম সুপার।

এদিকে অর্থমন্ত্রণালয় থেকে জানানো হয়, সয়াবিন তেলের ক্ষেত্রে উপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং ভোক্তা পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট মওকুফ করা হয়েছে। এটা আগামী ৩০ জুন পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি বাণিজ্য মন্ত্রণালয় সয়াবিনের দাম নির্ধারণ করে দেয়। সরকারের নির্ধারণ করে দেয়া বাজারমূল্য অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিনের সর্বোচ্চ খুচরামূল্য ১৬৮ টাকা এবং বোতলজাত ৫ লিটারের দাম ৭৯৫ টাকা। এছাড়া খোলা সয়াবিন প্রতি লিটার সর্বোচ্চ ১৪৩ টাকা এবং খোলা পাম অয়েল লিটারপ্রতি ১৩৩ টাকা।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সকালে সড়ক দুর্ঘটনা বিকেলে মৃত্যু

 

বরগুনার আমতলীতে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ

সাইফুল্লাহ নাসির,আমতলী, বরগুনা প্রতিনিধিঃ

বরগুনার আমতলী উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা আজ (১৩ মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশনের পরিচালক (গবেষণা, প্রকাশনা ও প্রশিক্ষণ) ড. মোঃ আঃ হাকিম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান,নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি,সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবদুল মুনয়েম সাদ,কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ রাসেল।

উপজেলা প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুল ইসলামসহ উপজেলার সকল সরকারী প্রতিষ্ঠান প্রধান,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, জনপ্রতিনিধি,পৌরসভা ও ইউনিয়ন পরিষদ সচিবগণ, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উক্ত কর্মশালায় তথ্য অধিকার আইনের আওতায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তথ্য আদান প্রদান ও প্রচার বিষয়ে ধারনা দেয়া হয়।

খুলনা ডুমুরিয়ায় বিএনপির লিফলেট বিতরন

।।জাহিদুর রহমান বিপ্লব,  ডুমুরিয়া  সংবাদদাতা।।
চাল,ডাল,তেল গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অস্বাভাবিক বৃদ্ধিতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে ১২ মার্চ শনিবার বিকালে  ডুমুরিয়া উপজেলা বিএনপি,অংগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে লিফলেট বিতরন করা  হয়েছে ।
সদরের বারোয়ানী বাজারের পান বাজার থেকে শুরু হয়ে  বাজারের প্রধান প্রধান সড়কে সাধারণ খেটেখাওয়া ও শ্রমজিবি মানুষের হাতে লিফলেট তুলে দেওয়া হয় এসময় উপস্থিত ছিলেন  উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ হাফিজুর রহমান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য গাজী আব্দুল হালিম,জেলা বিএনপির সদস্য সরদার আব্দু মালেক,জেলা বিএনপির সদস্য ও চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ ফরহাদ হোসেন,বিএনপি নেতা খান আছাদুজ্জামান মিন্টু,রুঘুনাথপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুর রব আকুঞ্জী,খর্নিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবুল কাশেম মোল্যা,জেলা যুদলের সহ সভাপতি শেখ শাহিনুর রহমান,বিএনপি নেতা আল আমিন সরদার,আবু শাহামা,শেখ আব্দর রশিদ ও শহিদ খান,জাসাস নেতা স ম মোতালব হোসেন,যুবদল নেতা জামিনুর রহমান,শাম্মী মোল্যা,জিয়াউর রহমান খান জিবন,সোহাগ গোলদার,গাজী আব্দুল আজীজ,এমএম জাফর হাসান,শেখ হুমায়ুন কবির,ইমরান হোসেন খাজা,মনিরুজ্আজামান সোহাগ,সাদুজ্জামান আছাদ,,সাকিব হাসান,আশিক শেখ,আব্দুল্লা শেখ,ফরিদুজ্জামান উজ্জল,লালন গাজী,লাচ্চু শেখ,রফিক শেখ,লিটন ফকির,অহিদ সরদার,মাহাবুর সরদার,শেখ আব্দুল মজিদ  প্রমুখ ।

পুলিশ অফিসার কাজী রিপন এর মানবিকতায় মধ্য রাতে নবজাতক ও প্রসূতি মায়ের প্রতি সহানুভূতি

সুজন মাহমুদ, মাগুরা জেলা প্রতিনিধিঃ

১২/০৩/২০২২ তারিখ রাত ১.২০ মিনিটের সময় মাগুরা সদর থানাধীন হাজিপুর পুলিশ ক্যাম্পের সামনে অটোরিকশার মধ্যে বরইচরা গ্রামস্থ এক প্রসূতি মা একটি কন্যা সন্তান প্রসব করেন। তাৎক্ষণিক তাদেরকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে প্রসূতি মা ও নবজাতক শিশুটিকে সেবা’র মাধ্যমে সুস্থ্য করে বাড়ি ফেরার ব্যবস্থা করেন হাজিপুর পুলিশ ক্যাম্পে ইনচার্জ জনাব মোঃ কাজী রিপন ও সঙ্গীয় ফোর্স।নবজাতক সহ মায়ের খোজখবর নেয়ার জন্য সঙ্গীয় পুলিশ অফিসার এএসআই মোঃ শফিউর রহমান সহ ফোর্সবৃন্দ বরইচরা গ্রামে উপিস্থত হয়ে নবজাতকের পিতা’র হাতে ফুল সহ উপহার সামগ্রী তুলে দেন।এসময় নবজাতকের পরিবার উপস্থিত পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন।উপস্থিত পুলিশ সদস্যরা সদ্য ভূমিষ্ট নবজাতক ও মায়ের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

বরগুনার আমতলী সরকারি কলেজে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন

সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার আমতলী সরকারি কলেজে উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের উপর রচিত কবিতা, সঙ্গিত ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 

আজ (শনিবার) বেলা ১১টায় কলেজ মিলনায়তনে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হোসেন আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত “মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান” সম্পর্কে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা একে এম আব্দুল্লাহ বিন রশিদ, বরগুনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক এসএম শাহজাহান কবির, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একেএম সামস উদ্দিন শানু, অত্র কলেজের সাবেক সহকারী অধ্যাপিকা রেহেনা মাহবুব, আমতলী পৌরসভার প্যানেল মেয়র মোঃ হাবিবুর রহমান মীর। বক্তব্য রাখেন আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক মোঃ খায়রুল ইসলাম. আশশাকুর ফিরোজ প্রমূখ।

আলোচনা সভা শেষে কবিতা, সঙ্গিত, রচনা প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে উপস্থিত অতিথিরা পুরুস্কার বিতরন করেন।