চাঁদপুরের পদ্মা-মেঘনায় দুই মাস মাছ ধরা নিষিদ্ধ: চেয়ারম্যান হাবিবুর রহমানের কঠোর অবস্থান

মোঃ হোসেন গাজী।।

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে মার্চ-এপ্রিল দু’মাস জাটকাসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। জাতীয় মাছ ইলিশ সম্পদ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচির আওতায় চাঁদপুরের ৬০ কিলোমিটার দীর্ঘ এই নদীতে মাছ ধরা, বাজারজাতকরণ, পরিবহন ও বিপণন নিষিদ্ধ থাকবে।

২০০৬ সাল থেকে মার্চ-এপ্রিল এই দু’মাস চাঁদপুরের বিস্তীর্ণ নদী সীমাকে ইলিশের অভয়াশ্রম ঘোষণা করে জাটকা রক্ষা কর্মসূচি পালিত হচ্ছে। ইলিশের পোনা জাটকা নিধন প্রতিরোধকল্পে চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের চরআলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার নদীতে দু’মাস সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করে মৎস্য মন্ত্রণালয়। তার মধ্যে চাঁদপুরের নদী সীমানা ৬০ কিলোমিটার।

২ মার্চ বুধবার সকাল ১০ টায় হাইমচর উপজেলার ১ নং গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান গাজী বলেন, মেঘনা নদীতে জেলেরা যেন নামতে না পারে ইউপি মেম্বারগনকে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তিনি আরো বলেন,অভিযানের দুই মাসে কঠোর অবস্থানে থাকবে,গাজীপুর ইউনিয়ন পরিষদের ট্রাস্ট ফোর্সের সদস সহ চেয়ারম্যান ও মেম্বারগণ।

ইউক্রেন থেকে ৪২৮ বাংলাদেশি সীমান্ত পার হয়েছেন

//আন্তর্জাতিক ডেস্ক//

ইউক্রেন থেকে ৪২৮ জন বাংলাদেশি সীমান্ত পার হয়েছেন। তাদের মধ্যে ৪০০ জন পোল্যান্ডে, হাঙ্গেরিতে ১৫ ও তিনজন রোমানিয়ায় রয়েছেন।

রোববার পোল্যান্ড, অস্ট্রিয়া ও রোমানিয়ার বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে জানানো হয়, এ পর্যন্ত প্রায় ৪০০ বাংলাদেশি নিরাপদে ইউক্রেন সীমান্ত পার হয়ে পোল্যান্ডে পৌঁছেছেন। তাদের মধ্যে ৪৬ জন বাংলাদেশি ওয়ারশতে বাংলাদেশ দূতাবাসের অস্থায়ী আশ্রয় কেন্দ্রে রয়েছেন।

দূতাবাস ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের (আইসিআরসি) মাধ্যমে ইউক্রেনের ২৮ প্রবাসী নাগরিককে উদ্ধার ও দেশটির কারাগারে আটক বাংলাদেশিদের সরিয়ে নেওয়ার জন্যও কাজ করছে।

এরই মধ্যে প্রায় ১৫ বাংলাদেশি শিক্ষার্থী হাঙ্গেরিতে পৌঁছেছেন। তাদের এখন ভিয়েনা দূতাবাস দেখাশোনা করছে। কয়েক দিনের মধ্যে এই সংখ্যা আরও বাড়তে পারে। তারাও এখন বাংলাদেশে ফিরতে ইচ্ছুক।

এছাড়া এখন পর্যন্ত তিনজন বাংলাদেশি রোমানিয়ায় প্রবেশ করেছেন। তাদের দেখাশোনা করছে এখন বুখারেস্টে বাংলাদেশ দূতাবাস। দ্রুত আরও সাত বাংলাদেশি রোমানিয়ায় প্রবেশ করবে। বাংলাদেশ সরকার তাদের প্রত্যাবাসনে কাজ করছে বলেও বিজ্ঞপ্তিতে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

প্রবাসী বাংলাদেশিদের তথ্য ও জরুরি যোগাযোগের জন্য কয়েকটি হটলাইন নম্বর দিয়েছে দূতাবাস।

মো. মাসুদুর রহমান: +48 739 527 722, মো. মাহবুবুর রহমান: +48 579 262 403, ফারহানা ইয়াসমিন: +48 690 282 561, বিলাল হোসেন: +48 739 634 125, মোহাম্মদ রব্বানী: +48 696 745 903

জরুরি নম্বরগুলো ছাড়াও প্রয়োজনে ইউক্রেনে আটকেপড়া বাংলাদেশিদের ওয়ারশ দূতাবাসের কর্মকর্তা অনির্বাণ নিয়োগীর নম্বরে যোগাযোগের পরামর্শ দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

সম্প্রতি পূর্ব ইউক্রেনে সেনা পাঠানোর নির্দেশের আগে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত দুটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

English Dainikbiswa

পড়ুণ দৈনিক বিশ্ব

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনা শুরু হতে যাচ্ছে

বাংলাদেশের জাহাজ আটকা পরে আছে ইউক্রেনের বন্দরে।। শঙ্কায় ২৯ নাবিক

//আন্তর্জাতিক ডেস্ক//

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে ইউক্রেনের অলভিয়া বন্দরে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ বাংলার সমৃদ্ধি আটকা পড়েছে। এতে ২৯ জন কর্মকর্তা ও নাবিক রয়েছেন বলে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) একটি সূত্র নিশ্চিত করেছে।

সংশ্লিষ্টরা জানান, চলমান যুদ্ধের মধ্যে ইউক্রেনে আটকা পড়েছেন বিএসসির জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র ২৯ জন নাবিক। তাদের সবাই বাংলাদেশি। বর্তমানে ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকা পড়ে আছেন তারা।

সংশ্লিষ্টরা আরও জানান, রাশিয়ার সেনারা সাগরে মাইন পুঁতে রাখায় বন্দর থেকে কেউ কোথাও যেতে পারছে না। মুভ করার সুযোগ নেই। জাহাজটিতে থাকা নাবিকরা অনেকটা জীবনমৃত্যুর মাঝামাঝি রয়েছেন। চারপাশে বোমা বিস্ফোরণ, আর্তচিৎকার, যুদ্ধ জাহাজের ছড়াছড়ি। ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের আশপাশের ৫টি জাহাজ এরই মধ্যে মিসাইল হামলায় বিধ্বস্ত হয়েছে।

এ ব্যাপারে বিএসসির উপ-মহাব্যবস্থাপক (শিপ পার্সোনাল) ক্যাপ্টেন আমীর মো. আবু সুফিয়ানের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ ব্যাপারে বিএসসির মন্তব্য নেওয়া সম্ভভ হয়নি।

ত্রয়োদশ তম প্রধান নির্বাচন কমিশনার শপথ নিচ্ছেন রোববার

//নিজস্ব প্রতিবেদক//

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক প্রতিরক্ষা সচিব কাজী হাবিউল আউয়াল। এ ব্যাপারে শনিবার গেজেট প্রকাশিত হয়েছে। রোববার শপথ গ্রহণ করবেন নতুন ইসি।

আজ প্রকাশিত গেজেটে নির্বাচন কমিশনার হিসেবে আরও চার জনের নাম এসেছে। তারা হলেন, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর ও অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব আনিছুর রহমান।

এর আগে সিইসি ও চার নির্বাচন কমিশনারের নিয়োগের ফাইল রাষ্ট্রপতির কার্যালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, নতুন ইসি গঠনের চূড়ান্ত তালিকা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। এখন তারা প্রজ্ঞাপন জারি করবে।

প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগের লক্ষ্যে ১০ জনের নাম সুপারিশের জন্য গত ৫ ফেব্রুয়ারি ৬ সদস্যের সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে এর প্রধান করা হয়।

যোগ্য ব্যক্তিদের নাম বাছাই করতে গত ১২ ও ১৩ ফেব্রুয়ারি বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে তিনটি বৈঠক করে সার্চ কমিটি। এসব বৈঠকে অংশ নেয়া বিশিষ্টজনরা নির্বাচন কমিশনার হিসেবে যোগ্য ব্যক্তিদের কিছু নাম প্রস্তাব করেন।

এর আগে সার্চ কমিটির পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে এবং ব্যক্তি পর্যায়ে সবার কাছে নির্বাচন কমিশনার হিসেবে যোগ্য ব্যক্তিদের নাম চাওয়া হয়। আওয়ামী লীগসহ অনেক রাজনৈতিক দল নাম পাঠায়। অনেকে ব্যক্তিগতভাবেও নাম পাঠান। তবে বিএনপি এ প্রক্রিয়ায় অংশ নেয়নি।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

চাঁদপুরের হাইমচরে বিষ প্রয়োগে শতাধিক ঘুঘু হত্যা

নতুন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল

কাজী হাবিবুল আউয়ালকে নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।তাকে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে শনিবার এ তথ্য জানানো হয়।

সিইসির দায়িত্ব পাওয়া কাজী হাবিবুল আউয়াল সর্বশেষ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব ছিলেন।

এর আগে বিচার বিভাগের কর্মকর্তা হাবিবুল আউয়াল আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগে সুপার নিউমারারি (স্বল্প সময়ের জন্য) সচিব ছিলেন। সেখান থেকে তাকে রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় প্রথমে ধর্ম সচিব এবং পরে প্রতিরক্ষা সচিব হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়। পরে ২০১৪ সালের ১৮ জুন তার চাকরির মেয়াদ এক বছর বাড়ায় সরকার।

২০১৫ সালের ১৭ জানুয়ারি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা ছিল হাবিবুল আউয়ালের। কিন্তু ২০১৫ সালের ২১ জানুয়ারি পিআরএল বাতিল করে তাকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হিসেবে এক বছরের চুক্তিতে নিয়োগ দেয় সরকার। পরে সেই চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়। ২০১৭ সালে অবসরে যান তিনি।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় বঙ্গভবনে গিয়ে সিইসি এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য যোগ্য ১০ জনের নাম রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে জমা দেন সার্চ কমিটির সদস্যরা।

গত ২৭ জানুয়ারি নির্বাচন কমিশন গঠনে প্রথমবারের মতো আইন প্রণয়ন করে সরকার। এরই ধারাবাহিকতায় ৫ ফেব্রুয়ারি আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসানকে সভাপতির দায়িত্ব দিয়ে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে দেন রাষ্ট্রপতি। এরপর সার্চ কমিটির প্রথম বৈঠকে নিবন্ধিত রাজনৈতিক দল ও সুধীজনের কাছ থেকে নাম আহ্বানের সিদ্ধান্ত হয়। একইসঙ্গে বিশিষ্টজনদের সঙ্গে বৈঠক আহ্বান করে সার্চ কমিটি। সরাসরি ও ইমেইলের মাধ্যমে সার্চ কমিটির কাছে প্রায় পাঁচশজনের নাম জমা পড়ে।

এসব নাম থেকে প্রথম দফায় ১৪ ফেব্রুয়ারি কমন নাম বাদ দিয়ে ৩২২ জনের তালিকা প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ। এরপর বিশিষ্টজনদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের মাধ্যমেও বেশ কিছু নাম পায় সার্চ কমিটি। সেখানেও কিছু কমন নাম বাদ দিয়ে তালিকায় প্রস্তাবিত নামের সংখ্যা দাঁড়ায় ৩২৯ জনে। এসব নাম থেকে একাধিক দফায় বৈঠক করে ২০ জনের নাম বাছাই হয়, দ্বিতীয় দফায় সেটা ১২-১৩ জনে আসে। গত মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সার্চ কমিটির সর্বশেষ বৈঠকে ১০ জনের নাম চূড়ান্ত হয়। কিন্তু এ দশজনের নাম প্রকাশ না করার সিদ্ধান্ত নেয় সার্চ কমিটি।

উল্লেখ্য, কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন সর্বশেষ বিদায়ী ইসির মেয়াদ গত ১৪ ফেব্রুয়ারি শেষ হয়।

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক//

পড়ুণ দৈনিক বিশ্ব

খুলনার ডুমুরিয়ার সাহস ইউনিয়নে উম্মুক্ত ওয়ার্ড সভা

বাগেরহাটের রামপালে মোংলা উপজেলা পরিষদের ড্রাইভার রাজু’র বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগ

 

চট্টগ্রামে ৯ চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক -৫

//আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো//

চট্টগ্রামের হালিশহর থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোরাই হওয়া ৯ টি মোটর সাইকেল উদ্ধার করেছে। সে সাথে মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্যকে আটক করা হয়েছে। চট্টগ্রামের হালিশহর থানা পুলিশ চট্টগ্রাম ও কুমিল্লার বিভিন্ন স্থানে টানা তিন দিন অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্যকে আটক ও ৯ টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করতে সক্ষম হন।

আটককৃতরা হলেন- চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার আবদুল মালেক (২৫), নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মো: আলমগীর (২৭), ফেনী সদর এলাকার মো: নাহিদুল ইসলাম (২০), কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাবুল মিয়া (৩৪) ও নাঙ্গালকোট উপজেলার মোহাম্মদ মান্নান (৩৮)।

নগরীর হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ২৩ ফেব্রুয়ারী নগরীর হালিশহর থানার মাদার্য পাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি চোরাই মোটর সাইকেলসহ আলমগীর ও নাহিদকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্য মতে কুমিল্লার নাঙ্গলকোট এলাকা থেকে মান্নানকে গ্রেফতার করা হয়। এ সময় মান্নানের দোকান থেকে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে কুমিল্লার চৌদ্ধগ্রাম উপজেলায় অভিযান চালিয়ে বাবুল মিয়াকে গ্রেফতার ও তার বাড়ী থেকে চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

সর্বশেষে সীতাকুন্ড উপজেলায় অভিযান চালিয়ে সোহাগকে গ্রেফতার করে তার কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

ওসি আরো জানান, গ্রেফতারকৃতরা দিনের বেলায় বিভিন্ন বাসা- বাড়ীতে কাজের সময় মোটরসাইকেলের অবস্থান লক্ষ্য করে রেখে রাতে কৌশলে চুরি করে নিয়ে যেতেন।

পরবর্তীতে এ সব চোরাই মোটর সাইকেলের ইঞ্জিন ও সেসিস নম্বর মুছে ফেলে সেখানে নতুন নম্বর বসানো হতো। অতপর এসব মোটর সাইকেল দেশের বিভিন্ন জেলায় পাঠিয়ে বিক্রি করা হতো। এ চোর চক্রের একজন নেতার নাম পাওয়া গেছে। তাকে গ্রেফতার জন্য অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

ইউক্রেনে হামলার মধ্যে রাশিয়ায় পুতিনের সঙ্গে ইমরানের বৈঠকের উদ্দেশ্য কি

১১-২০ জাতীয় ফোরাম কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এর উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও কঠোর কর্মসূচি ঘোষণা

//শ্যামল বিশ্বাস, বিশেষ প্রতিনিধি মাগুরা//        

অদ্য ২৫/০২/২০২২ ইং রোজ শুক্রবার ১১-২০ গ্রেড সরকারি চাকরিজীবী জাতীয় ফোরাম কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এর আয়োজনে অবিলম্বে নবম পে স্কেল প্রদান,৫০% মহার্ঘ ভাতা প্রদান,এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন সহ ৫ দফা দাবী আদায়ে করণীয় শীর্ষক এক জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঢাকার হাউজিং বিল্ডিং রিসোর্স ইনস্টিটিউট (এইচ বি আর আই) হলরুমে দিনব্যাপী এ জরুরী সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এর সকল সদস্য সহ ১১-২০ গ্রেড এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ  সাধারণ কর্মচারীবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এর সম্মানিত সভাপতি জনাব মোঃ মিরাজুল ইসলাম।

উক্ত সভায় নবনির্বাচিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এর সকল সদস্য কে সপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এর সম্মানিত সভাপতি জনাব মোঃ মিরাজুল ইসলাম। অতঃপর বিকাল ৪ ঘটিকায় ধানমন্ডি ৩২ নম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন নবনির্বাচিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এর সকল নেত্রীবৃন্দ।

১১-২০ জাতীয় ফোরাম কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এর উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও কঠোর কর্মসূচি ঘোষণা

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সভাপতি জনাব মোঃ মিরাজুল ইসলাম বলেন, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, সরকারের প্রত্যেকটি উন্নয়ন কাজে আমরা ১১-২০ গ্রেডের কর্মচারীরা কাধে কাধ মিলিয়ে কাজ করি কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় আমরা ১৪ লক্ষ কর্মচারী চরম বৈষম্যের স্বীকার। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চরম পর্যায়ে এসে পৌঁছেছে এ অবস্থায় আমরা খুব কষ্ট জীবন যাপন করছি।

দীর্ঘ দিন ধরে আমরা সরকারের কাছে আমাদের দাবী বাস্তবায়নের জন্য অনুরোধ করে আসছি কিন্তু সরকার আজ অবধি কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন নি।

এমতবস্থায় আমরা নিরুপায় হয়ে নিম্ন লিখিত কর্মসূচি ঘোষণা করছি:-

১/আগামী ৬ মার্চ সকল বিভাগীয় কমিশনার এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর দাবী সম্বলিত স্মারকলিপি প্রদান।

২/ আগামী ৭ই মার্চ থেকে ২০ সে মার্চ এর মধ্যে ৩০০ আসনের সংসদ সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য গণ কে স্মারকলিপি প্রদান ও দাবীর স্বপক্ষে মতবিনিময়।

৩/ আগামী ২১ মার্চ থেকে সকল দপ্তরে দাবী সম্বলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ।

আগামী ৩০ মার্চ ২০২২ ইং তারিখের মধ্যে যদি দাবী বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা না হয় তাহলে এপ্রিল ২০২২ ইং থেকে অর্ধ দিবস কলম বিরতি সহ ঢাকায় মহা সমাবেশের মত কঠোর কর্মসূচি পালন করতে বাধ্য হবো।

আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আবারও আকুল আবেদন জানিয়ে বলতে চাই , আপনি বঙ্গবন্ধুর কন্যা, ১৪ লক্ষ কর্মচারীর আস্থার ঠিকানা, আপনার দিকে অধীর আগ্রহে চেয়ে আছে ১৪ লক্ষ কর্মচারীর ভাগ্য। তাই ১৪ লক্ষ কর্মচারীর প্রাণের দাবী সমূহ বাস্তবায়নে আপনার আসু হস্তক্ষেপ কামনা করছি।

এ সময় আরো উপস্থিত ছিলেন,সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ,কার্যকরী সভাপতি, মো জিয়াউর রহমান, সিনিয়র সহ সভাপতি মো জহিরুল ইসলাম জাফর,সহ সভাপতি সুরত নুর ডেইজি,দেলোয়ার হোসেন উম্মে জহুরা,যুগ্ম সাধারণ সম্পাদক , মেরাজুল হক রানা, সাজেদা বেগম, সহ সাধারণ সম্পাদক মো সালাউদ্দিন বুক্সান, সাংগঠনিক সম্পাদক মো তৌহিদুল ইসলাম, ইমাম হোসেন, আলী আকরাম সপন, সহ সাংগঠনিক সম্পাদক রাকিব আবদুল্লাহ সহ মহিলা বিষয়ক সম্পাদক শারমিন বিনতে রহমান, ফারজানা আক্তার, খাদিজা আক্তার, ঢাকা মহানগর এর সদস্য সচিব এবনে ফারুক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

৫০ বছর পর রাজাকার ক্যাম্পের মাটির নিচে বিপুল পরিমান গুলি

ইউক্রেনে হামলার মধ্যে রাশিয়ায় পুতিনের সঙ্গে ইমরানের বৈঠকের উদ্দেশ্য কি

//আন্তর্জাতিক ডেস্ক//

ইউক্রেনে রুশ আগ্রাসনের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মস্কোতে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

পাকিস্তান সরকারের এক বিবৃতির বরাত দিয়ে শুক্রবার আল জাজিরা এ খবর জানিয়েছে।

রাশিয়ার স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ইমরান খান রুশ প্রেসিডেন্টের সঙ্গে এ সাক্ষাৎ করেন। একসঙ্গে বসে তাদের দুজনের বৈঠক করার একটি ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

রুশ সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে ইমরান খানের মস্কো সফরকে ‘ওয়ার্কিং ভিজিট’ বা রাষ্ট্রিয় কাজে সফর বলে বর্ণনা করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। দক্ষিণ এশিয়ার উন্নয়নসহ আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়েও তারা মতবিনিময় করেন।

ইমরান খানের রাশিয়া সফরের আগে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, দুই নেতা আঞ্চলিক উন্নয়ন, আফগানিস্তান, ইসলামফোবিয়া ও একটি গুরুত্বপূর্ণ গ্যাস পাইপলাইনের বিষয়ে আলোচনা করবেন।

আসামের গভর্নর ও মুখ্যমন্ত্রীর সঙ্গে তথ্যমন্ত্রীর সাক্ষাৎ 

//অনলাইন নিউজ//

ভারতের আসাম রাজ্যের গভর্নর জগদীশ মুখী ও মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সাথে বৈঠক করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৈঠকে তারা আসামের সাথে বাংলাদেশের সাংস্কৃতিক ও বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি এবং সড়ক, রেল, নৌ ও বিমান চতুর্মুখী যোগাযোগ উন্নয়নে বাস্তব পদক্ষেপ নিয়ে ফলপ্রসু আলোচনা করেছেন।

ত্রিপুরা ও আসাম সফররত ড. হাছান মাহমুদ বৃহস্পতিবার অপরাহ্নে প্রথমে মুখ্যমন্ত্রীর দপ্তরে ও পরে গভর্নরের ‘রাজ ভবনে তাদের সাথে পৃথক সাক্ষাতে মিলিত হন।

আসামের ২৮তম গভর্ণর অধ্যাপক জগদীশ মুখী ও ড. হাছান মাহমুদ বাংলাদেশের সাথে আসামের ঘনিষ্ঠতম সম্পর্কের লক্ষ্যে পারস্পরিক যাতায়াত, সাংস্কৃতিক কর্মকান্ড ও বাণিজ্য বৃদ্ধি নিয়ে আলোচনা করেন। একইসাথে ক্রমবর্ধমান শিল্পায়ন ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সবুজ বনায়নের ওপর গুরুত্বারোপ করেন তারা।

এর আগে তথ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সাথে বৈঠক করেন। নৌপথে বাণিজ্য সুগম করতে নাব্যতাসহ চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং পর্যটন প্রসারে ঢাকা-গুয়াহাটি সরাসরি বিমান চলাচল পুণরায় চালু করা এবং গুয়াহাটি থেকে আগরতলা হয়ে কক্সবাজার বিমান চলাচল শুরুর বিষয় নিয়ে আলোচনায় হয়।

বাংলাদেশ ও আসামের জনযোগাযোগ বৃদ্ধিকল্পে আসামের ঐতিহ্যবাহী বিশাল রেলপথ নেটওয়ার্র্কের সাথে বাংলাদেশের সংযোগ সাধন ও সড়ক যোগাযোগ উন্নয়ন নিয়েও বৈঠকে আলোচনা হয়। স্থল বন্দরগুলোকে আরো কার্যকর করতে অবকাঠামো সংস্কার এবং পণ্য আমদানি-রপ্তানি বিধি যুগোপযোগী করা প্রয়োজন বলে মত প্রকাশ করেন তারা।

এ সময় বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ১৫ জন মুক্তিযোদ্ধাকে আসাম রাজ্য সরকার বিশেষ সংর্ধনার জন্য আমন্ত্রণ জানাবে বলে জানান মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা।

গভর্ণরও মুখ্যমন্ত্রী দু’জনেই বৈঠক শেষে টুইট করেছেন। গভর্ণর তার টুইট বার্তায় লিখেছেন, বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর সাথে বৈঠকে বিভিন্ন বিষয়ে বিশেষকরে সবুজ বনায়ন ও পরিবেশ নিয়ে বিশদ আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী এ সাক্ষাতকে আনন্দের বর্ণনা করে টুইট বার্তায় লিখেছেন, ‘বাংলাদেশের সাথে আসামের সংস্কৃতি ও ঐতিহ্যগত সম্পর্ককে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের মধ্য দিয়ে গভীরতর করার প্রয়োজন রয়েছে। চট্টগ্রাম বন্দর উত্তর-পূর্ব ভারতের জলপথকে সুগম করার চাবিকাঠি। এ বিষয়ে সহযোগিতার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ।’

আসামের জালুকবাড়ি আসন থেকে ২০২১ সালে নির্বাচিত বিজেপি’র হেমন্ত বিশ্ব শর্মা আসামের ১৫তম মুখ্যমন্ত্রী।

বাংলাদেশের সংসদ সদস্য মমতাজ বেগম ও সাইমুম সরওয়ার কমল, তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন, দিল্লিতে নিযুক্ত উপ-হাইকমিশনার নূরাল ইসলাম এবং গুয়াহাটিতে সহকারি হাইকমিশনার ড. শাহ মোহাম্মদ তানভীর মনসুর এ সময় উপস্থিত ছিলেন।

২৩ থেকে ২৬ ফেব্রুয়ারি ভারতের ত্রিপুরা ও আসাম সফররত তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এর আগে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দে’র সাথে বৈঠক করেন। তিনি আগরতলা ও গুয়াহাটিতে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব ও আসামের ডাউন টাউন বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের সহকারি হাইকমিশনে বঙ্গবন্ধু কর্নার ও জামদানী বিতান উদ্বোধন করেছেন।বাসস

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

ফোনের ব্যাটারি ফুরিয়ে যাচ্ছে, আর কথা বলতে পারছি না! ইউক্রেন থেকে সৃষ্টি

পোল্যান্ড হয়ে ইউক্রেন এর বাংলাদেশীদের সরিয়ে নেয়া হবে

//অনলাইন নিউজ//

পররাষ্ট্র মন্ত্রণালয় আজ জানিয়েছে, ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশীদেরকে প্রতিবেশী পোল্যান্ডের মাধ্যমে পূর্ব ইউরোপের অশান্ত দেশটি থেকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ওয়ারশ তাদেরকে ১৫ দিনের অন-অ্যারাইভাল ভিসা দিতে সম্মত হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আজ বিকেলে তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, পোলিশ সরকার বাংলাদেশী নাগরিকদেরকে ১৫ দিনের জন্য অন-অ্যারাইভাল ভিসা দিতে সম্মত হয়েছে।

তিনি আরও বলেন, ইউক্রেনে অবস্থানরত ২৫০ জন বাংলাদেশী এখন পর্যন্ত একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে তালিকাভুক্ত হয়েছে এবং সরকারি হিসাব অনুযায়ী আরও ২৫০ জন বাংলাদেশী বর্তমানে  সেখানে বসবাস করছে। তবে, এই সংখ্যা ৫০০ জনের বেশি হতে পারে।

ইউক্রেনের পশ্চিম সীমান্তে পোল্যান্ডের অবস্থান। রাশিয়ান সৈন্যরা পূর্ব দিক দিয়ে ইউক্রেনে অনুপ্রবেশ করেছে।

আলম বলেন, বাংলাদেশ সরকার চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে ১৫ দিনের মধ্যে পোল্যান্ড থেকে নাগরিকদের সরিয়ে নেবে। বাংলাদেশের ওয়ারশ মিশনে অতিরিক্ত জনবল নিয়ে প্রস্তুত রাখা  হয়েছে। জার্মানি ও ইতালির বাংলাদেশ দূতাবাস থেকে কয়েকজন কর্মকর্তাকে নিয়ে আসা হয়েছে। প্রতিমন্ত্রী আরও বলেন, ওয়ারশতে বাংলাদেশ মিশন বাংলাদেশী নাগরিকদের সনাক্ত করতে এবং কনস্যুলার পরিষেবার পাশাপাশি তাদের অস্থায়ীভাবে বিনামূল্যে থাকার জন্য অস্থায়ী ক্যাম্প স্থাপনে পোলিশ কর্তৃপক্ষকে সহায়তা করবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশী নাগরিকদেরকে ওয়ারশতে বাংলাদেশ মিশনের সঙ্গে  টেলিফোন নম্বর: +৪৮৫৭২০৯৪৩৮১ এর মাধ্যমে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে এবং তাদের নিরাপদ স্থানে এবং প্রয়োজনে পোল্যান্ডে যেতে বলেছে।

আলম বলেন, ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশীদের ফিরিয়ে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে বিমান চার্টার করার বিষয়ে আলোচনা করেছে।

এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে যে, ইউক্রেনে সাম্প্রতিক সহিংসতা বৃদ্ধিতে বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন কারণ এই ধরনের সহিংসতা সমগ্র অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে প্রভাবিত করবে।

বিবৃতিতে বলা হয়েছে, তাই, আমরা সকল পক্ষকে সর্বোচ্চ সংযম বজায় রাখা, বৈরীতা বন্ধ করার এবং কূটনীতি ও সংলাপে ফিরে আসার মাধ্যমে এই সংকট সমাধানের চেষ্টা করার আহ্বান জানাচ্ছি।

বিবৃতিতে বলা হয়েছে, অবনতিশীল পরিস্থিতির কারণে ঢাকা এই অঞ্চলে এবং এর বাইরেও অর্থনীতিতে ইউক্রেন সঙ্কটের সম্ভাব্য প্রভাব বিবেচনা করছে। অনেক বিশ্লেষক এই পরিস্থিতিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে গুরুতর ইউরোপীয় সংকট বলে অভিহিত করেছেন। বাসস

পড়ুণ দৈনিক বিশ্ব

রাশিয়া-ইউক্রেন// প্রথম হামলায় নিহত ১৩৭