জমি চাষাবাদে বাঁধা, আমতলীতে দুই ইউপি চেয়ারম্যান কন্যার সংবাদ সম্মেলন

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার আমতলীতে ভোগদখলীয় জমি চাষাবাদে বাঁধা দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার হলদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আঃ লতিফ বিশ্বাসের দুই কন্যা কানিজ ফাতেমা শিল্পী ও খাদিজা বেগম বেবি।

আজ শনিবার (১৮ ফেব্রæয়ারী) সকাল ১১টায় আমতলী রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত বক্তব্যে কানিজ ফাতেমা শিল্পী জানায়, মোকাম পটুয়াখালী ২য় সাব জজ আদালতের দেওয়ানী ৬০/৮২ মোকদ্দমার ডিগ্রীর অনুবলে ৬০ নং দক্ষিণ তক্তাবুনিয়া মৌজায় ১১.৮৭ একর এবং একই আদালতের দেওয়ানী ১৪৯/৮২ মোকদ্দমার ডিগ্রীর অনুবলে একই মৌজায় ১২.২৩ শতাংশ জমির মালিক। আমার বড় বোন সদ্য মারা যাওয়া মাহমুদা সুলতানা লিলি একই আদালতের দেওয়ানী ৪/৭৫ নং মোকদ্দমার ডিগ্রী ৬০নং দক্ষিণ তক্তাবুনিয়া মৌজায় ৯.৯ একর সম্পত্তির মালিক। আমার মেঝ বোন খাদিজা বেগম বেবি একই আদালতের দেওয়ানী দেওয়ানী ২২০/৮২ নং মোকদ্দমার ডিগ্রী অনুবলে একই মৌজায় ১০ একর সম্পতির মালিক। উল্লেখিত জমি আমাদের নামে নাম জারি করিয়া সরকারের নির্ধারিত খাজনাদি পরিশোধ করিয়া ভোগ দখল করিতেছি।

আমার মামা মরহুম ওয়াদুদ মল্লিক জীবিত থাকা কালীন ওই জমি সেই দেখাশুনা করতো এবং প্রতিবছর জমি থেকে প্রাপ্ত আয় (টাকা) আমাদেরকে দিতেন। ২০০৮ সালে তিনি মারা যাওয়ার পরে ২০০৯ সাল থেকে আমার বড় ভাই মোঃ জাকির হোসেন বিশ্বাস ওই জমি ভোগ দখল করতে থাকে। কিন্তু আমার বড় মামা মরহুম আঃ সত্তার মল্লিকের পুত্র ডেনি মল্লিক তার মামা আবুল হোসেন বিশ্বাসের মদদে আমাদের ভাইদের বিরুদ্ধে ৬ থেকে ৭টি মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করতে থাকে। অতঃপর ২০১৬ সালে আমরা তিন বোন আমিন নিয়ে সিমানা পিলার দিয়ে আমাদের অংশের জমি বুঝে নিয়ে ভোগ দখল করতে থাকি।

তিনি লিখিত বক্তব্যে আরো জানায়, সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে আমরা ও আমাদের পরিবার নৌকা মার্কার প্রার্থীর সমর্থণ করি। ওই নির্বাচনে স্বতন্ত্র চেয়াম্যান প্রার্থী হিসেবে আসাদুজ্জামান মিন্টু মল্লিক চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে তারই সহযোগিতায় ডেনি মল্লিক আরো বেপরোয়া হয়ে উঠে। গত ১৬ ফেব্রæয়ারি বিকেলে আমাদের ওই ভোগদখলীয় জমিতে ডাল ফলানোর জন্য চাষাবাদ করতে গেলে আসাদুজ্জামান মিন্টু মল্লিকের প্রত্যক্ষ সহযোগিতায় ডেনি মল্লিক, জুয়েল মল্লিক, সোহেল মল্লিক ও ইলিয়াস মৃধাসহ আরো ২০/২৫ জন সন্ত্রাসী লেলিয়ে দিয়ে আমার ট্রাকটর (লাঙ্গল) চালক জাকির শিকদার ধরে এনে অজ্ঞাত স্থানে নিয়ে বেদরক মারধর করে গুরুত্বর আহত করেন। বর্তমানে সে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

আমরা তিন বোন ডেনি মল্লিকের হয়রানি থেকে পরিত্রান পেতে একাধিকবার থানায় অভিযোগ দিয়েছি এবং থানা থেকে আমাদের কাগজপত্র পর্যালোচনা করে যে সিন্ধান্ত দিয়েছে আমরা তা মেনে নিলেও ডেনি মল্লিক তা মানছেন না। তাই বাধ্যহয়ে আমাদের ভোগ দখলীয় জমি ফিরে পেতে ও চাষাবাদ করতে আপনাদের (সাংবাদিকদের) শরনাপন্ন হয়েছি।

কানিজ ফাতেমা শিল্পী বলেন, তাদের তিন বোনের ভোগ দখলীয় জমিতে নির্বিঘেœ চাষাবাধ করতে পারা এবং চেয়ারম্যান মিন্টু মল্লিক, ডেনি মল্লিকসহ তাদের সন্ত্রাসীদের অত্যাচার ও নিপিড়ন থেকে মুক্ত থাকার জন্য মানণীয় প্রধান মন্ত্রী, স্বরাষ্ট্র ও ভূমি মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন।

এ বিষয়ে অভিযুক্ত ডেনি মল্লিক মুঠোফোনে বলেন, ওই জমি নিয়ে আদালতে মামলা চলমান। ওই জমি আমাদের পরিবারের পক্ষ থেকেই চাষাবাদ করা হয়। আর আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা আদৌ সত্যি নয়। আমি ও আমার সাথে যাদেরকে জড়িয়ে ট্রাকটর (লাঙ্গল) চালককে মারধর করার কথা বলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা।

হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক বলেন, উভয়ই পরিবারই আমার আত্মীয়। পারিবারিকভাবে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে উভয় পরিবারের মধ্যে মতবিরোধ চলে আসছে। এখানে আমাকে জড়িয়ে যে বক্তব্য দেয়া হয়েছে তা আদৌ সঠিক নয়।

সংবাদ সম্মেলনে কানিজ ফাতেমা শিল্পী ও খাদিজা বেগম বেবির সাথে ভাই মোঃ ফিরোজ বিশ্বাসও উপস্থিত ছিলেন।

চলছে সার্চ কমিটির বৈঠক, কি হতেপারে আজকের বৈঠকে

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক//

নতুন নির্বাচন কমিশন গঠনে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তি পর্যায় থেকে আসা তিন শতাধিক নামের তালিকা সংক্ষিপ্ত করতে বৈঠকে বসছে সার্চ কমিটি।

শনিবার সকাল ১১ টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই বৈঠক শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সর্বশেষ বৈঠকে সার্চ কমিটির আহ্বানে জমা পড়া তিন শতাধিক নাম থেকে প্রাথমিক বাছাইয়ে অর্ধেকের বেশি নাম অযোগ্য তালিকায় চলে গেছে। যোগ্যদের মধ্যেও দুটি সংক্ষিপ্ত তালিকা হয়েছে। এর মধ্যে জাতীয় পর্যায়ে পরিচিত ও তুলনামূলক গ্রহণযোগ্যদের প্রথম তালিকায় রাখা হয়েছে। এদের সংখ্যা ৬০ জনের বেশি নয়। অন্যদিকে অপেক্ষাকৃত পরিচিতি কম যোগ্য ব্যক্তিদের রাখা হয়েছে দ্বিতীয় তালিকায়। আজকের বৈঠকে প্রথম তালিকা থেকে ১০ জনের সংক্ষিপ্ত তালিকা তৈরি হতে পারে।

সার্চ কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আরও উপস্থিত আছেন সার্চ কমিটির সদস্য হাইকোর্টের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন এবং লেখক-অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক। কমিটিকে সাচিবিক সহায়তা দিতে আছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

নির্বাচন কমিশন গঠনে যোগ্য ব্যক্তিদের নাম রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করতে আজ সপ্তমবারের মতো বৈঠক বসেছেন তারা।

এর আগে অনুষ্ঠিত সার্চ কমিটির ছয়টি বৈঠকের চারটি ছিল বিশিষ্টজনদের সঙ্গে। প্রথম ও ষষ্ঠ বৈঠকে কমিটির সদস্যরা নিজেরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ শেষ হয়েছে।

পড়ুণ দৈনিক বিশ্ব

 

 

 

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বরিশালে সাংবাদিকদের আনন্দ র‌্যালি

পলাশ চন্দ্র দাসঃবরিশাল//

সারাদেশে পেশাদার সংবাদকর্মীদের ডাটাবেজ তৈরির উদ্দ্যোগ নেওয়ায় বিএমএসএফ (বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম) এর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‌্যালি করেছে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি। শুক্রবার সকাল সাড়ে ১০টায় নগরীর টাউন হল চত্ত্বরে আলোচনা সভা শেষে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়। বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফ হোসেনের সার্বিক সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল মেট্টোপলিটন প্রেস ক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক কাজী মিরাজ মাহমুদ। এছাড়াও উপস্থিত ছিলেন ফটো সাংবাদিক পরিষদের সভাপতি কামরুজ্জামান জুয়েল রানা, তরুন সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি শহিদুল ইসলাম, জি টিভির বরিশালের ক্যামেরা পারর্সন অমল দাস, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আফসার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক, দৈনিক ভোরের অঙ্গীকার পত্রিকার বার্তা সম্পাদক, মশিউর মন্টু, যুগ্ন-সম্পাদক বেল্লাল হোসেন,শাহাদাত তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াজ পাটোয়ারী, দপ্তর সম্পাদক এম আর শুভ, প্রচার সম্পাদক-লিটন বায়েজিদ, কোষাধ্যক্ষ মিজান
পলাশ প্রমূখ।

হাইমচরবাসীও বঙ্গবন্ধুর সোনার বাংলার সকল সুফল ভোগ করবে – ডা. দীপু মনি

//মোঃ হোসেন গাজী, চাঁদপুর//

হাইমচর উপজেলায় জেলে পুর্নবাসন কর্মসূচীর আওতায় জেলেদের মাঝে গবাদিপশু বিতরণ কালে শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডা. দীপু মনি এমপি বলেছেন চাঁদপুর সদর ও হাইমচরবাসী আমাকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত করে যে সম্মান দিয়েছেন আমি গর্বিত, নদী ভাঙ্গন কবলিত হাইমচরবাসীর জন্য কিছু করতে পেরেছি এখানেই শেষ নয়, জাতির পিতার কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার জাতির পিতার স্বপ্নের সোনার বাংলার সকল সুফল হাইমচরবাসীও পাবে।

হাইমচরবাসীও বঙ্গবন্ধুর সোনার বাংলার সকল সুফল ভোগ করবে .. ডা. দীপু মনি

১৮ ফেব্রুয়ারী শুক্রবার বিকাল ৩টায় হাইমচর উপজেলা পরিষদ মাঠে মৎস্য বিভাগের পক্ষ হতে জেলেদের মাঝে গবাদিপশু , প্রানী সম্পদ বিভাগ হতে দুগ্ধ খামারীদের মাঝে ক্রীম সেফারেশন মেশিন, ত্রান শাখার মাধ্যমে গরীব অসহায়দের জন্য ঢেউটিন বিতরন করা হয়েছে।
এর পূর্বে হাইমচর সরকারি মহাবিদ্যালয় কলেজ এর ৬তলা বিশিষ্ট একাডেমিক ভবন ভিত্তি প্রস্তর স্থাপন শুভ উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

হাইমচরবাসীও বঙ্গবন্ধুর সোনার বাংলার সকল সুফল ভোগ করবে .. ডা. দীপু মনি

উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরীর সভাপতিত্বে ও , সহকারী কমিশনার আব্দুল্লাহ আল ফয়সাল এর পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, এসকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সহ সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মজিবুর রহমান ভুইঁয়া, তাফাজ্জল হোসেন এসডিও পাটওয়ারী, চাঁদপুর পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ মাসুদ আলম মিল্টন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুল রহমান টুটুল, হাইমচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ খুরশিদ আলম, সাধারণ সম্পাদক জাকির হোসেন, হাইমচর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম সোহেল পাটওয়ারী, জেলা আওয়ামী মৎস্য জীবীলীগের সাধারণ সম্পাদক মোঃ মানিক দেওয়ান, সহ প্রশাসনের কর্মকর্তা, জেলা উপজেলা পর্যায়ের দলীয় নেতৃবৃন্দ।

পড়ুন দৈনিক বিশ্ব

English Dainikbiswa

খুলনার ডুমুরিয়ার শরাফপুর  ইউনিয়েনে যুবলীগের  সম্মেলন

 

দুদকের মো. শরীফ উদ্দিনকে চাকরিচ্যুত করা নিয়ে উদ্বেগ টিআইবির

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক//

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আলোচিত কর্মকর্তা মো. শরীফ উদ্দিনকে চাকরিচ্যুত করা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি।

বিরাগভাজন প্রভাবশালী সিন্ডিকেটের চাপের কারণেই কি শরিফ উদ্দিনকে চট্টগ্রাম থেকে পটুয়াখালী বদলি করা এবং সবশেষ চাকুরিচ্যুত করা হয়েছে কিনা এমন প্রশ্নের বিষয়ে টিআইবি ধোঁয়াশা স্পষ্ট করতে দুদককে আহ্বান জানিয়েছে সংস্থাটি।

টিআইবির নির্বাহী পরিচালক (আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন) শেখ মন্জুর-ই-আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শরীফ উদ্দিন চট্টগ্রামে কর্মরত অবস্থায় দক্ষতা ও সাহসের সাথে কক্সবাজারে ভূমি অধিগ্রহণে বিশাল অঙ্কের দুর্নীতি, রোহিঙ্গা নাগরিকদের এনআইডি ও পাসপোর্ট জালিয়াতি, কর্ণফুলী গ্যাসে অনিয়মসহ বেশ কিছু আলোচিত দুর্নীতিবিরোধী অভিযান ও মামলা পরিচালনায় মূল ভূমিকায় জড়িত ছিলেন। এসময় যেসব সিন্ডিকেট তার বিরাগভাজন হয়, তাদের চাপেই শরীফ উদ্দিনকে চাকুরিচ্যুত করার গুঞ্জন ও অভিযোগের বিষয়ে দুদকের স্পষ্ট অবস্থান জনতে চেয়েছে তারা।

টিআইবি বলছে, দুদকের চাকুরিবিধি অনুযায়ী কোনো কর্মীকে অপসারণের এখতিয়ার দুদকের হাতে থাকতেই পারে, কিন্তু দুর্নীতি নিয়ন্ত্রণের মতো জনস্বার্থ সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত একজন দক্ষ ও সাহসী কর্মকর্তার সুরক্ষা নিশ্চিতের পরিবর্তে কেন অপসারণের পথ বেছে নিতে হলো তা দুদকের নিকট থেকে জানার অধিকার জনগণের রয়েছে।

সংশ্লিষ্ট বিষয়গুলোতে দুদকের অবস্থান পরিস্কার করার আহ্বান জানিয়ে টিআইবি বলছে, জনমনে তৈরি হওয়া প্রশ্নের সদুত্তর দিতে না পারলে দুদকের বিশ্বাসযোগ্যতা গভীরতর সংকটের মুখে পড়বে।

প্রসঙ্গত, রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র দেওয়া এবং ভোটার তালিকায় অন্তর্ভুক্তিসহ অনিয়মের বিভিন্ন ঘটনার তদন্ত করে আলোচনায় আসা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনকে চাকরিচ্যুত করা হয়েছে।  জীবননাশের হুমকি পাওয়ার ১৬ দিনের মাথায় চাকরি খোয়ালেন শরীফ।

গত ৩০ জানুয়ারি প্রাণনাশের হুমকি পাওয়ার কথা জানিয়ে জীবনের নিরাপত্তা চেয়ে চট্টগ্রামের খুলশী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন শরীফ উদ্দিন।   ১৬ ফেব্রুয়ারি তাকে চাকরিচ্যুতির আদেশ দেয় দুদক। বুধবার দুদক কার্যালয় থেকে তাকে চাকরি থেকে অপসারণের প্রজ্ঞাপনও জারি হয়।

এতে বলা হয়, প্রজ্ঞাপন জারির দিন থেকে তার অপসারণের আদেশ কার্যকর হবে এবং বিধি অনুযায়ী তিনি ৯০ দিনের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

শরীফ গণমাধ্যমের কাছে দাবি করেন, তাকে কোনো ধরনের ‘কারণ দর্শাও নোটিশ না দিয়ে’ অপসারণ করা হয়েছে, যেটি ‘অসাংবিধানিক’। তিনি ‘প্রভাবশালী মহলের’ রোষানলের শিকার বলে দাবি শরীফ উদ্দিনের।

শরীফকে চাকরিচ্যুতির বিষয়ে দুদক চেয়ারম্যান মো. মঈনুদ্দিন আবদুল্লাহ বলছেন, শরীফ উদ্দিন এমন কিছু করেছিলেন, যাতে ওই সিদ্ধান্ত নিতে কর্তৃপক্ষ বাধ্য হয়েছে।

পড়ুল দৈনিক বিশ্ব

English Dainikbiswa

চুকনগর বাজার ব‍্যবসায়ীর মুক্তির দাবীতে দোকানপাঠ বন্ধ করে ব‍্যবসায়ীদের ধর্মঘট

 

৬০ বছর বয়সীদের জন্য সর্বজনীন পেনশন স্কিম প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক//

দেশের সকল ষাটোর্ধ্ব সব নাগরিকের জন্য একটি সর্বজনীন পেনশন স্কিম প্রণয়ন এবং কর্তৃপক্ষ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার গণভবনে অর্থ বিভাগের পক্ষ থেকে ‘সার্বজনীন পেনশন ব্যবস্থা প্রবর্তন’ বিষয়ক একটি উপস্থাপনা দেখানো হয় প্রধানমন্ত্রীকে। এ সময় আওয়ামী লীগের গত নির্বাচনী ইশতেহার অনুযায়ী সরকারি-বেসরকারিসহ সব ধরনের অনানুষ্ঠানিক খাতের ষাটোর্ধ্ব জনগণের জন্য একটি সর্বজনীন পেনশন স্কিম প্রণয়ন এবং কর্তৃপক্ষ স্থাপনের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন এবং পরিকল্পনা বিভাগের সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হাইমচরে সেনাবা‌হিনীর তত্ত্ববধা‌য়নে চরাঞ্চলে ৬৭০টি ঘর হস্তান্ত‌র

মোঃ হোসেন গাজী।।

বাংলাদেশ সেনাবা‌হিনীর তত্ত্ববধা‌য়নে কু‌মিল্লা সেনা‌নিবাসের ৩৩ পদা‌তিক ডি‌ভিশনের অধীনস্থ ১০১ পদা‌তিক বি‌গ্রেডের সা‌র্বিক ব‌্যাস্থাপনায় চাঁদপুরের হাইমচর উপ‌জেলার নীলকমল ইউ‌নিয়নের চরাঞ্চালে আশ্রয়ণ-২ প্রকল্পের আওয়তায় নি‌র্মিত কাঁশবন চররাও আশ্রয়ণ প্রকল্পের ৬৭০টি ঘর উপজেলা প্রশাসনের নিকট হস্তান্ত‌র করা হয়েছে। বৃহস্প‌তিবার দুপুরে ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থির বক্তব‌্য রাখেন ব্রিগে‌ডিয়ার জেনারেল এস এম জা‌হিদ হাসান।

আশ্রয়ণ প্রকল্পে ৫ ইউনিট বিশিষ্ট প্রতিটি ব্যারাক হাউজ সম্পূর্ণ সি আই শীট দ্বারা আচ্ছাদিত। আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী পরিবারদের সুবিধার্থে মোট ৪০২টি টয়লেট এবং বিশুদ্ধ পানির জন্য ১৩৪টি অগভীর নলকূপ স্থাপন করা হয়েছে। গৃহহীন পরিবারের বাসস্থানের সুযোগ সৃষ্টিতে এবং এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে স্থানীয় জনগণ দৃঢ়ভাবে বিশ্বাস করে।

মেজর সা‌দিকুর রহমানের প‌রিচালনায়
শুভেচ্ছা বক্তব‌্য রা‌খেন চাঁদপুর জেলা প্রশাসনের অ‌তি‌রিক্ত জেলা ম‌্যা‌জিস্ট্রেট না‌ছির উ‌দ্দিন সরোয়ার, হাইমচর উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান নূর হোসেন পাটওয়ারী, উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরী। উপস্থিত ছিলেন হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ খুরশিদ আলম, সাধারণ সম্পাদক জাকির হোসেন, নীলকমল ইউপি চেয়ারম্যান সউদ আল নাসের, গাজীপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান গাজী

হস্তান্তর অনুষ্ঠা‌নে আশ্রয়ণ প্রক‌ল্পের প‌রিবারের মা‌ঝে গৃহস্থলী সামগ্রী ও শীতবস্ত্র শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

দেশে দৃশ্যমান যে উন্নয়ন হয়েছে দেশবাসীর মন থেকে তা কেউ মুছতে পারবে না : সালাম মূশের্দী এমপি

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরে//
খুলনা-৪ আসনের সংসদ সদস‍্য আব্দুস সালাম মূশের্দী বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বর্তমান সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে দৃশ্যমান যে উন্নয়ন করেছেন, সমালোচকরা শত চেষ্টা করেও বাঙ্গালীর মন থেকে তা মুছে ফেলতে পারবে না।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু একটি নাম নয়। তিনি বাঙ্গালীর চিন্তা ও প্রেরণার উৎস। বাঙ্গালীর যত সফলতা ও অর্জন তার মূলে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে একটি কুচক্রী মহল বিভিন্ন ভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে এসব অপপ্রচারের বিরুদ্ধে প্রতিহত করতে হবে।
তিনি আরো বলেন, করোনা মহামারীতে কোন লোক যাতে মারা না যায় সেজন্য বয়স্ক শিশুসহ সকল শ্রেণী-পেশার মানুষের মাঝে বিনামূল্যে টিকা প্রদান করেছেন।

মাদকের আগ্রাসনের হাত থেকে যুব সমাজকে রক্ষা করতে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করে মাদক থেকে যুবসমাজ রক্ষা করতে সকলকে কাজ করা আহব্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে করোনা মহামারিটি বাংলাদেশে স্বাভাবিক
রয়েছে। আইনশৃংখলা বিগত সরকারের শাসন আমল থেকে অনেকটাই ভাল থাকায় দেশের মানুষ নির্ভয়ে চলাচল করছে।

আজ (১৭ফেব্রুয়ারী) বেলা ১১টায় অফিসার্স ক্লাব মিলনাতনে
রূপসা উপজেলা মাসিক আইন শৃংখলা ও সমন্বয় কমিটির সভায় জুম কনফারেন্সের মাধ‍্যমে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভার:) মো:সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম‍্যান কামাল উদ্দিন বাদশা, ভাইস চেয়ারম‍্যান আবদুল্লাহ যোবায়ের, ফারহানা আফরোজ মনা, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা: মো: শফিকুল ইসলাম,থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন,কৃষি কর্মকর্তা মো:ফরিদুজ্জামান।

এসময় বক্তৃতা করেন মৎস‍্য কর্মকর্তা বাপী কুমার দাস, মাধ‍্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন, উপজেলা প্রকৌশলী এস এম ওয়াহিদুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আরিফ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, আইসিটি কর্মকর্তা রেজাউল করিম, বন কর্মকর্তা মুজিবুর রহমান, সমবায় কর্মকর্তা প্রশান্ত ব‍্যানার্জী, জনস্বাস্থ‍্য প্রকৌশলী শেখ মো: রাসেল, ইউপি চেয়ারম‍্যান অধ‍্যাপক আশরাফুজ্জামান বাবুল, জাহাঙ্গির শেখ, কামাল হোসেন বুলবুল, মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, আনসার ভিডিপি কর্মকর্তা আরিফা খাতুন,দারিদ্র বিমেচন কর্মকর্তা রেহেনা আকতার, তথ‍্য কর্মকর্তা দিলশান আরা, আওয়ামীলীগ নেতা আ:মজিদ ফকির, সৈয়দ মোরশেদুল আলম বাবু,অধ‍্যক্ষ মাও:শফিউদ্দিন নেছারী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি শিক্ষক শামসুর রহমান,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ:রাজ্জাক শেখ, ইসলামী ফাউন্ডেশন এর মডেল কেয়ারটেকার আব্দুস সালাম, ইউপি সদস‍্য রিনা পারভীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

 

পড়ুন দৈনিক বিশ্ব

English Dainikbiswa

বরগুনায় বাস ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে এক স্কুল ছাত্র নিহত

 

র‌্যাবের ৭২ ঘণ্টার অভিযানে কামাল বাহিনীর প্রধান সহ গ্রেপ্তার ৫

//দৈনিক বিশ্ব ডেস্ক//

৭২ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে চট্টগ্রাম-হাতিয়া চ্যানেলের জেলেদের অপহরণ ও মুক্তিপণ আদায়ের অপরাধে কুখ্যাত জলদস্যু কামাল বাহিনীর প্রধান কামালসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে অপহৃত হওয়া চার জেলেকে উদ্ধার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও একটি ট্রলার উদ্ধার করা হয়।

গত শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাত থেকে মঙ্গলবার রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ বুধবার র‍্যাবের চান্দগাঁও ক্যাম্পে সম্মেলন করে এসব তথ্য জানায় র‍্যাব।

গ্রেপ্তার পাঁচজন হলেন— নোয়াখালী সুবর্ণচরের মো. কামাল (৩৫) ও মো. নূর নবী (২৬), লক্ষীপুরের মো. শামীম (২৪), মো. এ্যানি (৩১) ও মো. ফেরদৌস মাঝি (৩৫)। তাদের মধ্যে মো. কামাল জলদস্যুদের মূল সমন্বয়কারী বলে দাবি করেছে র‍্যাব।

র‍্যাব জানায়, গত ১১ ফেব্রুয়ারি বঙ্গোপসাগরের চট্টগ্রাম-হাতিয়া চ্যানেলে মাছ ধরা অবস্থায় একটি কাঠের ট্রলারসহ কয়েকজন জেলেকে অপহরণ করে একদল জলদস্যু। কোস্টগার্ড সূত্রে এমন সংবাদ পেয়ে অভিযান শুরু করে র‍্যাব। এক পর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় জলদস্যু নেতা কামালের অবস্থান নগরের ইপিজেড থানা এলাকায় শনাক্ত করা হয়। পরে সেখানে অভিযান চালিয়ে মোট পাঁচ জলদস্যুকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক, দুটি ওয়ান শুটারগান, তিনটি রামদা, তিনটি চাপাতি ও একটি ধারালো চাকুসহ দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

র‍্যাব সূত্র জানায়, কামালই মূলত অপকর্মের পরিকল্পনা এবং ভুক্তভোগীদের আত্মীয়-স্বজনের কাছ থেকে বিকাশ ও নগদের মাধ্যমে টাকা আদায় করতেন। তার নামে বিভিন্ন থানায় অস্ত্র ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। কামালের দলের সদস্য নূর নবী টাকা পয়সা আদায় সংক্রান্তে তথ্য আদান-প্রদান ও তাদের খাবার সরবরাহ করতেন।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারি পরিচালক মো. নূরুল আবছার বলেন, গ্রেপ্তার জলদস্যুদের মধ্যে মো. কামাল দলটির প্রধান ছিলো। সে তাদের বাহিনীর সকল অপকর্মের পরিকল্পনা করতো এবং অপহরণ করে ভিকটিমদের আত্বীয়-স্বজনদের কাছ থেকে বিকাশ ও নগদের মাধ্যমে টাকা আদায় করতো। কামালের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতিসহ দুইটিরও বেশি মামলা রয়েছে।

এছাড়াও গ্রেপ্তার জলদস্যু মো. নূরনবী ডাকাত দলের বোট এবং অপহরণের টাকা আদায় সংক্রান্ত তথ্য আদান-প্রদান ও তাদের খাবার সরবরাহ করতো। তার বিরুদ্ধেও বিভিন্ন থানায় অস্ত্র ও ডাকাতিসহ তিনটিরও বেশি মামলা রয়েছে। মো. শামীম, মো. এ্যানি মুক্তিপণের দাবিতে অপহৃত জেলেদের ওপর অমানবিক নির্যাতন চালায়। সর্বশেষ গ্রেপ্তার জলদস্যু মো. ফেরদৌস ভিকটিমদের (জেলেদের) বোট চালিয়ে সাগর পারের বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখার ব্যাপারে সহায়তা করতো। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।

র‍্যাব কর্মকর্তা আরও বলেন, গ্রেপ্তার পাঁচ আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা গত ১০ ফেব্রুয়ারি রাত পৌনে ১২টায় অবৈধ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে ট্রলারসহ চারজন জেলেকে বঙ্গোপসাগরের চট্টগ্রাম হাতিয়া চ্যানেলে মাছ ধরা অবস্থায় অপহরণ করে। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

ডুমুরিয়ার হাতিটানা নদীতে অবৈধ কারেণ্টজাল উচ্ছেদ অভিযান

বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান কারাগারে

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক//

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান ও পৌরসভার সাবেক সচিব মোহাম্মদ রেজাউল করিমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। খান হাবিবুর বাগেরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আর বর্তমান মোহাম্মদ রেজাউল করিম মাগুরা পৌরসভার সচিব।

বুধবার সকালের দিকে জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দুদকের আইনজীবী মিলন কুমার ব্যানার্জী বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে দুপুরে মেয়রের জামিন নামঞ্জুরের প্রতিবাদে তাৎক্ষনিকভাবে বিক্ষুব্ধ নেতাকর্মীরা বাগেরহাট-খুলনা মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও রাস্তায় বিদ্যুতের খুটি ফেলে অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এর ফলে বন্ধ হয়ে যায় মহাসড়কে সব ধরনের যান চলাচল।

আদালত সূত্রে জানা গেছে, বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুরসহ ১৭ জনের বিরুদ্ধে প্রায় আড়াই কোটি টাকা আত্মসাৎ করার দায়ে গত বছরের ২৫ নভেম্বর পৃথক দুটি মামলা দায়ের করে দুদক। চাকরিতে লোক নিয়োগ এবং আবাহনী ক্রীড়া কমপ্লেক্স ও ডায়াবেটিস হাসপাতাল নির্মাণ না করে ওই টাকা আত্মসাৎ করার দায়ে দুদক সম্মিলিত খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর চলতি বছরের ৩১ জানুয়ারি হাইকোর্টে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চে মেয়র খান হাবিবুর ও সাবেক সচিব বর্তমান মাগুরা পৌরসভার সচিব রেজাউল করিম জামিনের আবেদন করলে শুনানি শেষে তাদের তিন সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।

দুদক ২০২০ সালে হাবিবুর রহমানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে। পরে তাদের বিরুদ্ধে পরস্পর যোগসাজসে সরকারের অর্থ আত্মসাতের প্রাথমিক সত্যতা পেয়ে দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় দুটি মামলা করা হয়।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

চাঁদপুরের তিন উপজেলার নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানগনের শপথ গ্রহণ