রাণীশংকৈলে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ শেষে ২৫ জন নারীকে বিদায় ও সনদ বিতরণ

মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় এবং উপজেলা পরিষদ জাইকার অর্থায়নে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ শেষে ২৫ জন নারীকে বিদায় ও সনদপত্র দেয়া হয়।

করোনাকালীন আর্থিক মন্দা উত্তরণে এ যুব মহিলাদের প্রশিক্ষণ দেন প্রশিক্ষক সাগরিকা চৌধুরী রুমা।

এ মময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ, মহিলা ভাইসচেয়ারম্যান শেফালি বেগম,মহিলা বিষয়ক কর্মকর্তা নিরঞ্জন কুমার  জাইকার উপ প্রকৌশলী মহিউদ্দিন আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্যে ইউএনও বিদায়ী প্রশিক্ষণার্থীদের এ প্রশিক্ষণে অর্জিত কর্মকান্ড দিয়ে নিজেদের আর্থিক স্বাবলম্বী করে গড়ে তোলার পরামর্শ দেন।

ডুমুরিয়ায় সাবেক মন্ত্রীর নারায়ন চন্দ্র চন্দ এমপির ৩টি ব্রীজের ভিত্তি প্রস্তর কাজের উদ্বোধন

//ডুমুরিয়া, জাহিদুর রহমান বিপ্লব//
সাবেক মৎস‍্য ও প্রানী  সম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি বলেছেন বর্তমান সরকার  উন্নত বাংলাদেশ  গড়ার লক্ষ‍্যে দেশে  প্রতিটি এলাকায় ব‍্যাপক উন্নযন কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।
বঙ্গবন্ধুর সোনার  বাংলা প্রতিষ্ঠা করতে জননেত্রী শেখ হাসিনার অগ্রযাত্রায় সুখী ও সমদ্ধিতে পরিনত হযেছে। আজ ২৮ ডিসেম্বর মঙ্গলবার  ডুমুরিয়া  টু চিংড়া ভায়া পশ্চিম শোভনা সড়কের উপর ব্রীজ নির্মান কাজের ভিত্তি প্রস্তর,  শোভনার কদমতলা নদীর উপর ব্রীজ নির্মান কাজের ভিত্তি প্রস্তর, কদমততলা মন্দিরের ভিত্তি প্রস্তর কাজ, ও কুলবাড়িয়া  টু বাগআচড়া নদীর উপর ব্রীজ নির্মানে কাজের ভিত্তি প্রস্থার  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।  স্ব স্ব  এলাকার ভিত্তি প্রস্তর  অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন উপজেলা  নির্বাহী অফিসার মো: ওযাদুদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহানেওয়াজ হোসেন, উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম, ঠিকাদারী প্রতিষ্ঠানের   জেলার যুগ্ন  সম্পাদক মো: বদরুজ্জামান বাবলু,  ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম, সাধারন সম্পাদক আফছার হোসেন, আওয়ামী লীগ নেতা জামিল আক্তার লেলিন, জিএম ফারুক হোসেন, ইউপি সদস‍্য দেব্রত সরদার এমপির এপি এস সমীর দে গোরা  প্রমুখ ।
কদমতলা ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে ছিলেন ইউপি চেয়ারম‍্যান সুরজিৎ কুমার বৈধ‍্।

উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে রূপসায় প্রশিক্ষণ

খুলনা ব‍্যুরো :

উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে এসডিজি স্থানীয়করণ বিষয়ক প্রশিক্ষণ গত ২৮ ডিসেম্বর সকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার খুলনা এর উপ-পরিচালক মো. ইকবাল হোসেন জুম কনফারেন্সিং এর মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতা করেন।

প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল উদ্দিন বাদশা, ভাইস চেয়ারম্যান মো. আব্দুল্লাহ যোবায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, কৃষি কর্মকর্তা মো. ফরিদুজ্জামান।

আরও বক্তৃতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা বাপ্পী কুমার দাস, শিক্ষা কর্মকর্তা শেখ আব্দুর রব, উপজেলা প্রকৌশলী এসএম ওয়াহিদুজ্জামান, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আ: মজিদ ফকির, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বন কর্মকর্তা মো. মুজিবুর রহমান, শিক্ষক মো. নজরুল ইসলাম, ইউপি সচিব মো. ইমরান হোসেন, বাকির হোসেন বাকু, আ: কাদের, মো. সামসুর রহমান, ইউপি সদস্য মো. মাসুম, মুক্তিযোদ্ধা আ: মালেক প্রমুখ।
প্রশিক্ষণে প্রবন্ধন উপস্থাপন প্রদান করেন ডিএফ, ইএএলজি প্রজেক্ট, ইউএনডিপি খুলনা কর্মকর্তা মো. ইকবাল হাসান। প্রশিক্ষন শেষে স্থানীয় শিল্পিদ্বারা মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠিত হয়েছে।

 

রাণীশংকৈল রাতোর ইউনিয়নে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

//মাহাবুব আলম, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধি//

ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের ধামের হাটে (২৭ ডিসেম্বর সোমবার)  দুপুর ১২ টায় আধুনিক প্রযুক্তিতে ধান,গম,পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও ব্যবহারের উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে এদিন রাতোর ব্লকে ইউপি চেয়ারম্যান আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ প্রশিক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রকল্প মনিটরিং কৃষি অফিসার রেজাউল করিম,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবের আলম।এ ছাড়াও অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তা, কৃষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরো বক্তব্য দেন-  প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি  অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও সভাপতি ফারুক হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মঞ্জুর আলম, প্রমুখ। অতিথিরা তাদের বক্তব্যে বীজ সঠিকভাবে সংরক্ষণ ও ব্যবহারের জন্য উপস্থিত কৃষকদেরকে পরামর্শ দেন।তারা ফসল উৎপাদনে যে কোনো সমস্যায় তাদের সহযোগিতা নেয়ার জন্য কৃষকদের দৃষ্টি আকর্ষণ করেন।

কৃষক খলিল বলেন,ব্রি ধান ৯৩ আমি নিজে আবাদ করেছি। অনন্য ধানের থেকে এটি সিমিত আকারে সার,বিষ, কম খায় এবং ফলন ভালো হয়।এটি ১৩৭ দিনের মাথায় নিচ তলা থেকে ফসল ঘরে তুলেছি । অনুষ্ঠানটি  সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম।

পড়ুন দৈনিক বিশ্ব …

মাগুরার শ্রীপুরে ইউপি নির্বাচনে একজন জাল ভোটার আটক

 

স্বাভাবিক শিক্ষাক্রম কবে শুরু হতে পারে জানালেন শিক্ষামন্ত্রী

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক//

রোববার রাজধানীর দনিয়া কলেজ আয়োজিত বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবর্ষ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন স্বাভাবিক শিক্ষা কার্যক্রমের দিকে যেতে আরও সময় লাগবে।

তিনি বলেন, বিশ্বে ওমিক্রন সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সারাদেশে শিক্ষার্থীদের টিকা কার্যক্রম বিস্তৃত করা হচ্ছে। সবাইকে টিকার আওতায় আনা হবে। স্বাভাবিক শিক্ষা কার্যক্রমের দিকে যেতে আরও সময় লাগবে।

তিনি আরও বলেন, আমাদের দুই বছরের অভিজ্ঞতা বলছে, মার্চ মাসের দিকে করোনা সংক্রমণ বাড়ছে। তাই আগামী বছরের মার্চ মাস পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।

দীপু মনি বলেন, শিক্ষাক্ষেত্রে আমাদের আরও অনেক কিছু করার রয়েছে। মুখস্থ, পরীক্ষা-নির্ভর ও সার্টিফিকেট সর্বস্ব শিক্ষা নয়- আমরা এমন শিক্ষাব্যবস্থা সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছি, যেখানে জ্ঞানার্জনের পাশাপাশি শিক্ষার্থীরা দক্ষতা অর্জন করবে।

তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের জন্য আমাদের তৈরি হতে হবে। তথ্য-প্রযুক্তিতে দক্ষ হতে হবে। আগের তিনটি বিপ্লবও আমরা ধরতে পারিনি। আইসিটিতে দক্ষ না হলে চতুর্থ শিল্প বিপ্লব আমাদের পেছনে ফেলে চলে যাবে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, আমাদের শৈশব থেকে বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তিবান্ধব হতে হবে। একইসঙ্গে মানবিক মানুষ হতে হবে। আশা করি, তোমরা দক্ষ, যোগ্য ও সুনাগরিক হবে।

স্ত্রীকে নিয়ে তিনতলা থেকে লাফ দিয়ে জীবন বাঁচালেন ইউএনও

//সায়েদ রুবেল, ঝালকাঠি//

স্ত্রীকে নিয়ে তিনতলা থেকে লাফ দিয়ে জীবন বাঁচালেন ইউএনও।

ঢাকা থেকে বরগুনাগামী অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন বরগুনার পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ আল মুজাহিদ ও তার স্ত্রী। তবে তার স্ত্রীর পা ভেঙে গেছে।

বর্তমানে তারা ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইউএনও দম্পতি লঞ্চের ভিআইপি কেবিন নীলগিরির যাত্রী ছিলেন।

ইউএনও জানান, ঢাকা থেকে অফিসিয়াল কাজ সেরে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এমভি অভিযান-১০ লঞ্চে বরগুনার উদ্দেশে রওনা হন তিনি। রাত ৩টার দিকে লঞ্চের অন্য যাত্রীদের চিৎকারে তার ঘুম ভাঙে। এ সময় লঞ্চটি সুগন্ধা নদীর মাঝখানে অবস্থান করছিল। অনেকেই নদীতে লাফিয়ে বাঁচার চেষ্টা করেন। ধোঁয়ায় আচ্ছন্ন লঞ্চ থেকে তারাও লাফ দিলে তৃতীয় তলা থেকে দোতলায় পড়ে যান। তখন তার স্ত্রী উম্মুল ওয়ারার ডান পা ভেঙে যায় এবং হাতেও প্রচণ্ড আঘাত পান।

মাগুরার প্রাণপুরুষ আসাদুজ্জামান এমপি’র মৃত্যু বার্ষিকী উপলক্ষে নিজ এলাকায় ওয়াজ মাহফিলের আয়োজন

//সুজন মাহমুদ, মাগুরা জেলা প্রতিনিধি//

মাগুরা জেলার মহম্মদপুরে বীরমুক্তিযোদ্ধা আসাদুজ্জামান এর ২৮ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে নিজ এলাকায় ওয়াজ মাহফিলের আয়োজন হয়েছে।

গতকাল শুক্রবার (২৪ ডিসেম্বর) মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের জোকা সরকারি বীরমুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কলেজ মাঠে এই ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, প্রতি বছরই এ মাহফিল আয়োজন করে  আসাদুজ্জামান মেমোরিয়াল ফাউন্ডেশন।

এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আসাদুজ্জামান এর সুযোগ্য পুত্র, মাগুরার গণমানুষের নেতা এবং মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাডঃ সাইফুজ্জামান শিখর।

বড়রিয়া এ.ডব্লিউ সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ শরীফ আক্তারুজ্জামান সাহেবের সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব এ্যাডঃ আবদুল মান্নান ও সাধারণ সম্পাদক জনাব মোস্তফা কামাল সিদ্দিকী লিটন,উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এসকে নুরুজ্জামান,উপজেলার বিভিন্ন ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যানবৃন্দ,বিভিন্ন সরকারি ও বেসরকারি কর্মকর্তাগণ,বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক দলের নেতাকর্মী প্রমুখ।

উল্লেখ্য যে, মাগুরার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মাগুরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ আছাদুজ্জামানের মৃত্যু বার্ষিকীর দিন হচ্ছে ২৫ ডিসেম্বর।

ঝালকাঠি লঞ্চের অগ্নিকাণ্ডে আহতদের সার্বিক খোঁজ-খবর নিতে পানিসম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বরিশাল//

ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের সার্বিক খোঁজ-খবর নিতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যান বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি

বরিশাল সদর ৫ আসনের এমপি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম

এ-সময় উপস্থিত ছিলেন বরিশাল  শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ডা. সাইফুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃশাহাবুদ্দিন খান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃশহিদুল ইসলাম, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন

কলকাতা-দিল্লির টর্চার সেলের সন্ধান জানাল র‌্যাব

ইউরোপ-অষ্ট্রেলিয়ার পাঠানোর কথা বলে দেশের বিভিন্ন এলাকা থেকে মানবপাচার হতো ভারতে। তারপর সেখানকার কলকাতা ও দিল্লির টর্চার সেলে চলত অকথ্য নির্যাতন। সেই নির্যাতনের ভিডিও ভিকটিমদের আত্মীয়দের কাছে পাঠিয়ে আদায় করা হতো লাখ লাখ টাকা। এমন সংঘবদ্ধ মানবপাচার চক্রের মূলহোতাসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়েনের (র‌্যাব) সদস্যরা।

রাজধানীর মিরপুর থেকে আটকদের কাছ থেকে নকল পাসপোর্ট, ভিসা ও দলিল দস্তাবেজ জব্দ করা হয়। সোমবার রাতে রাজধানীর পল্ল­বী ও উত্তরা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব-৪ এর একটি দল।

আটকরা হলেন- চক্রের মূলহোতা মলি­ক রেজাউল হক ওরফে সেলিম (৬২), তার দুই সহযোগী মো. বুলবুল আহমেদ মলি­ক (৫৫) ও নিরঞ্জন পাল (৫১)।

কলকাতা-দিল্লির টর্চার সেলের সন্ধান জানাল র‌্যাব

 

আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা দেশের বিভিন্ন অঞ্চলের বিদেশ যেতে ইচ্ছুক মানুষজনকে টার্গেট করে তাদের অস্ট্রেলিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর প্রলোভন দেখাত। এ প্রলোভনে যারা রাজি হতো তাদের কাছ থেকে ১২-১৫ লাখ টাকা করে নিত। পরে চক্রটি প্রবাসে যেতে ইচ্ছুকদের বলত, বাংলাদেশ থেকে ভিসা পাওয়া জটিল, তাই তাদের ভারতে নিয়ে খুব সহজে কাঙ্ক্ষিত দেশে পাঠাবে। কারণ হিসেবে ভারত থেকে ভিসা পাওয়া সহজ বলে ভিকটিমদের জানায় চক্রটি।

তারা আরও জানায়, ভারতে নিয়ে গিয়ে ভিকটিমদের প্রথমে সেইফ হাউসে রাখা হতো। তারপর তাদের ওপর চলত অমানবিক নির্যাতন। এসব নির্যাতন চিত্রের ভিডিওধারণ করে বাংলাদেশে থাকা ভিকটিমদের পরিবারকে পাঠাত চক্রটি। পরিবারকে তারা এসব ভিডিও দেখিয়ে বলত, ১২-১৫ লাখ টাকা মুক্তিপণ না দিলে ভিকটিমকে মেরে ফেলবে। পরে ভিকটিমদের পরিবারগুলো প্রিয়জনকে বাঁচাতে সর্বস্ব বিক্রি করে চক্রটির সদস্যদের হাতে টাকা তুলে দিত।

মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে অবস্থিত র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-৪ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক।

মোজাম্মেল হক বলেন, গত বছরের নভেম্বর মাসে অস্ট্রেলিয়া পাঠানোর কথা বলে জাহাঙ্গীর নামে এক ব্যক্তিকে ভারত পাচার করে দেয় চক্রটি। পাচার হয়ে যাওয়ার পর বেশ কিছুদিন ভারতের কলকাতায় আটক থাকেন জাহাঙ্গীর। আটক অবস্থায় কলকাতার টর্চার সেলে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। পরে নির্যাতনের এসব ভিডিও দেখিয়ে দেশে থাকা তার পরিবারকে চাপ দিয়ে অর্থ আদায় করে পাচারকারী চক্রটি। দেশে এসে ভিকটিম জাহাঙ্গীর চক্রটির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন আমাদের কাছে। তার দেওয়া তথ্য ও অভিযোগ যাচাই করে গোপন সংবাদের ভিত্তিতে এই চক্রের মূলহোতাসহ তিনজনকে গতকাল (সোমবার) রাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নকল পাসপোর্ট, পাসপোর্টের কপি, নকল ভিসা, আবেদনপত্র, বায়োডাটা, ছবি, মোবাইল, মোবাইল সিম একং নগদ টাকাসহ মানবপাচার সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করা হয়।

তিনি বলেন, এ চক্রের মূলহোতা মলি­ক রেজাউল হক সেলিম ও তার সহযোগী বুলবুল আহমেদ মলি­ক এবং নিরঞ্জন পালসহ তাদের সহযোগী হিসেবে দেশে আরও ৫-৭ জন সদস্য রয়েছে। তাছাড়া ভারতেও তাদের বেশ কয়েকজন সহযোগী রয়েছে। ইতোমধ্যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে কলকাতার রাজিব খান, মানিক ও দিলি­র রবিন সিংদের নাম পাওয়া গেছে। বিগত কয়েক বছর ধরে এই চক্রটি সক্রিয়ভাবে মানব পাচারের করে আসছে। চক্রটি দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বিদেশে গমন প্রত্যাশী নিরীহ মানুষকে টার্গেট করে। তাদের অস্ট্রেলিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশে (যেমন- পর্তুগাল, নেদারল্যান্ড, রোমানিয়া, গ্রিস, ফ্রান্স এবং মালটা) উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে তাদের পাঠানোর কথা বলে ভারতে পাচার করে দিত।

অস্ট্রেলিয়া ও ইউরোপের দেশগুলোতে ভারত থেকে ভিসা পাওয়া সহজ, এ কথা বুঝিয়ে তাদের বৈধ এবং অবৈধ পথে ভারতে পাচার করে দেয়। তবে পাচারের পর ভিকটিমদের আর ওইসব দেশে পাঠানোর কোনো ব্যবস্থা নেয় না চক্রটি। তারা ভিকটিমদের সে দেশে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতনসহ মেরে ফেলার হুমকি ও তা ভিডিও করে তাদের পরিবারের সদস্যদের দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ মুক্তিপণ হিসেবে আদায় করে আসছিল।

র‌্যাব-৪ এর অধিনায়ক বলেন, কলকাতা থেকে ভিকটিমদের নেওয়া হতো দিল্লির একটি টর্চার সেলে। পরে কলকাতার টর্চার সেলের দায়িত্বে থাকত ভারতীয় নাগরিক রাজিব খান ও মানিক এবং দিল্লি­র টর্চার সেলের দায়িত্বে থাকত রবিন সিং। পরে ওইসব টর্চার সেলে ভিকটিমদের ওপর চলত অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন। এসব নির্যাতনের ভিডিওধারণ করে প্রত্যেকটি টর্চার সেলের দায়িত্বে থাকা বাংলাদেশ চক্রটির মূলহোতার কাছে পাঠানো হতো। পরে মূলহোতা মলি­ক তার সহযোগীদের মাধ্যমে ভিডিও ভিকটিমদের পরিবারের কাছে পাঠাত। ভিকটিমদের পরিবারগুলো যে পর্যন্ত তাদের মুক্তির জন্য ১০ থেকে ১৫ লাখ টাকা মুক্তিপণ না দিত সেই পর্যন্ত তাদের ওপর অমানসিক নির্যাতন চলতেই থাকত। এই চক্রটি রাজধানী ঢাকাসহ দেশের বেশ কয়েকটি এলাকায় সক্রিয় রয়েছে।

জিজ্ঞাসাবাদে আটকরা আরও জানায়, ভিকটিমদের ফেনী, কুমিল্লা, নবাবগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর এবং ঢাকার বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে ইউরোপে উন্নত চাকরি দেওয়ার নামে বৈধ এবং অবৈধ পথে পার্শ্ববর্তী দেশে পাচার করে। এ চক্রের অন্যান্য হোতাদের আটকে র‌্যাব-৪ এর অভিযান চলমান রয়েছে। আটকদের বিরুদ্ধে মানবপাচার আইনে রূপনগর থানায় মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।

সূত্র: যুগান্তর

//দৈনিক বিশ্ব ডেস্ক//

পড়ুন দৈনিক বিশ্ব …

জগন্নাথপুরে দেয়ালে দেয়ালে পোস্টার, বাদ যায়নি কোন ফাঁকা জায়গা

শেখ হাসিনার নেতৃত্ব বিচক্ষণ তাই বাংলাদেশ স্থিতিশীল-উন্নয়ন উপভোগ করছে : ভুটানের রাজা

//দৈনিক বিশ্ব ডেস্ক//

ভুটানের রাজা জিগমে সিংগে ওয়াংচুক বলেছেন, বাংলাদেশ সফলভাবে কোভিড-১৯ মহামারী মোকাবেলা করেছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে স্থিতিশীলতা ও উন্নয়ন অব্যাহত রেখেছে।

শেখ হাসিনার কাছে পাঠানো সাম্প্রতিক চিঠিতে তিনি বলেছেন, “আপনার বিজ্ঞ ও নিবেদিতপ্রাণ নেতৃত্বে বাংলাদেশ সফলভাবে কোভিড মহামারী মোকাবেলা করেছে এবং স্থিতিশীলতা ও উন্নয়ন অব্যাহত রেখেছে।”

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, মুজিববর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে চিঠিটি পাঠানো হয়েছে।

ভুটানের চতুর্থ রাজা চিঠিতে আরো বলেছেন, মুজিববর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে, আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে আমার আন্তরিক অভিনন্দন এবং ‘তাশি ডেলেক’ জানাতে চাই।”

তিনি বলেন, বাংলাদেশ ও ভুটানের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও বিশেষ সম্পর্ক এবং বন্ধুত্ব প্রতিষ্ঠায়  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার সরকার যে অবদান রেখেছেন তার জন্য ভুটানের সরকার ও জনগণ আন্তরিকভাবে কৃতজ্ঞ।