বাগেরহাটের ফকিরহাটে জরায়ু মুখ ও স্তনক্যান্সার স্ক্রিনিং কর্মসূচীর অবহিতকরণ সভা

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জরায়ু মুখ ও স্তনক্যান্সার স্ক্রিনিং কর্মসূচীর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২রা ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা ইলেকট্রনিক ডাটা ট্রাকিং সহ জনসংখ্যা ভিত্তিক জরায়ু মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং কর্মসুচীর প্রকল্প পরিচালক অধ্যাপক ডাঃ আশরাফুন্নেসা। বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি ক্লিনিক ট্রাস্টি বোর্ড এর সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাখদুমা নর্গিস, ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, বিএসএমএমইউ এর মেডিকেল অফিসার ডাঃ নন্দিনী সরকার, ফকিরহাট সহকারী কমিশনার (ভূমি) এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, বাগেরহাট ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ হাবিবুর রহমান। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ এএসএম মফিদুল ইসলাম।

উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর দেবরাজ মিত্রের সঞ্চালনায় এ সভায় আরো বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির, শেখ হেলাল উদ্দীন কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাশ, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মো. মোস্তাফিজুর রহমান, সাংবাদিক মান্না দে, সাংবাদিক আহসান টিটুসহ অন্যরা।

এসময় সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনি, শেখ আসাদুজ্জামান, ফকির দাউদ হায়দার বাবু সহ বিভিন্ন জনপ্রতিনিধি, শিক্ষক, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী ও গনমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

ডুমুরিয়ায় বিনামূল্যে উফশী ধানের বীজ ও সার বিতরন

//বিশেষ প্রতিনিধি খুলনা //

ডুমুরিয়ায় কৃষি সম্পসারন দপ্তের আয়োজনে গতকাল বৃহস্পতিবার ৩০ নভেম্বর বেলা ১১টায় রবি ২০২৩/২৪ মৌসুমে বোরো ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ‍্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী ধানের বীজ ও সার বিতরন করা হয়েছে।

এ উপলক্ষে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি’র বক্তব‍্য দেন উপজেলা পরিষদ চেয়ারম‍্যান গাজী এজাজ আহম্মেদ, উপজেলা কৃষি অফিসার ইনসাদ ইবনে আমিন, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো: ওয়ালিদ হোসেন, ভান্ডারপাড়া ইউপি চেয়ারম‍্যান গোপাল চন্দ্র দে, উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা পরাজয় মন্ডল, উপ সহকারী কৃষি কর্মকর্তা তুষার কান্তি বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন প্রমুখ। আলোচনা শেষে কৃষকদের হাতে বীজ ও সার বিতরন করা হয়।

এবছর উপজেলা সাড়ে সাত হাজার কৃষককে প্রণোদনা কর্মসূচীর আওতায় বীজ ও সার প্রদান করা হয়।

ডুমুরিয়ায় দলিতের এস এসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি প্রদানের জন‍্য আর্থিক সহায়তা প্রদান

//বিশেষ প্রতিনিধি খুলনা //

ডুমুরিয়ায় দলিত শিক্ষা কর্মসূচি আওতায় ৩০ নভেম্বর বৃহস্পতিবার সকালে অফিসার্স ক্লাবে ২০২৪ সালের এস এসসি দলিত ছাত্র/ছাত্রীদের বোর্ড ফি প্রদানের জন‍্য আর্থিক সহায়তা প্রদান ও দিক নিদের্শনা মুলক সেমিনার  অনুষ্ঠিত হয়।

দলিতের স্পন্সর অফিসার বিপ্লব মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব‍্য দেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান, বিশেষ অতিথি ছিলেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো: কামরুজ্জামান, সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, মাধ‍্যমিক শিক্ষা অফিসার দেবাশিষ বিশ্বাস, প্রোগ্রামার অর্গানাইজার বিপ্লব দাস, শিক্ষার্থী বিথী খাতুন ও নয়ন দাস প্রমুখ।

অনুষ্ঠানে ২২জনকে শিক্ষা উপকরন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।

 

পিছিয়ে পড়া জনগোষ্ঠী অন্তর্ভুক্তির বিষয়ক মতবিনিময় সভা

//এম মুরশীদ আলী//

“কাউকে বাদ দিয়ে নয়” এ শ্লোগান সঙ্গে নিয়ে রূপসায় নাগরিক উদ্যোগের আয়োজনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও দেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের অন্তর্ভূক্তি বিষয়ক মতবিনিময় সভা গত ৩০ নভেম্বর সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

পিছিয়ে পড়া জনগোষ্ঠী অন্তর্ভুক্তির বিষয়ক মতবিনিময় সভা

সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা।

উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন যুব উন্নয়ন কর্মকর্তা বজলুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী পাল, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, নাগরিক উদ্যোগের বিভাগীয় সমন্বয়কারী মানিক রঞ্জন দাস, নাগরিক উদ্যোগের বিভাগীয় সহকারী সমন্বয়কারী পলাশ দাস।

জেলা ভলান্টিয়ার কিশোর কুমার মন্ডলের পরিচালনায় বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আঃ মজিদ ফকির, জেলা ভলান্টিয়ার জয়দেব দাস, সাবেক শিক্ষক বাকির হোসেন বাকু, নাগরিক উদ্যোগের চেইঞ্জ এজেন্ট দিবা রানী দাস, অনঙ্গ ভট্টাচার্য, অমিয় দাস দুলাল, জন দাস, উত্তম কুমার দাস প্রমূখ।

ইসি-ইইউ বৈঠক/ পুরো বিশ্ব বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন গণতান্ত্রিক, গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক দেখতে

//দৈনিক বিশ্ব ডেস্ক নিউজ//

পুরো বিশ্ব বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন গণতান্ত্রিক, গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক দেখতে চায় বলে জানিয়েছেন

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

বুধবার নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

হোয়াইটলি বলেন, সংসদ নির্বাচন নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার ও তার টিম খোলামেলা আলোচনায় অংশ নিয়েছেন। নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে জেনেছি। আমরা আশা করি গণতান্ত্রিক, গ্রহণযোগ্য ও অংগ্রহণমূলক নির্বাচন হবে। পুরো বিশ্বও এটি দেখতে চায়।

এ সময় ভোটের পরিবেশ নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে সাংবাদিকদের তিনি কোনো উত্তর দেননি।

বিকাল ৩টা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠকে হোয়াইটলির সঙ্গে সাত দেশের রাষ্ট্রদূত, সিইসি কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, তারা আগেও একাধিকবার এসেছেন। তাদের একটা এক্সপার্ট ইলেকশন পর্যবেক্ষণ টিম আসবেন বলে জানিয়েছেন। ইতোমধ্যে চারজন এসেছেন। তারা দীর্ঘ সময় আমাদের প্রস্তুতি সম্পর্কে জেনেছেন। আমাদের প্রস্তুতিটা অনেক দূর এগিয়ে গেছে এটা তারা জানতেন না। তারা আজও এসেছেন, এর মধ্যে আমাদের কী কী অগ্রগতি হয়েছে সেগুলো আমরা তাদের জানিয়েছি। আমরা আগের মতোই স্পষ্ট করে জানিয়েছি, নির্বাচন ফ্রি-ফেয়ার, পিসফুল এবং ক্রেডিবল যাতে হয়-সেটি নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

তিনি বলেন, আমরা তাদের জানিয়েছি, আমাদের কমিশনাররা বিগত দুই সপ্তাহ ধরে বাইরে বাইরে ঘুরেছেন এবং তারা জনগণ ও প্রশাসনকে বিষয়গুলো অবহিত করেছেন; যাতে প্রশাসন স্থানীয়ভাবে তাদের সব শক্তিকে সমন্বিত এবং অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত হয়। তারা আমাদের বক্তব্যে সন্তুষ্ট হয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন করতে আমরা সাংবিধানিকভাবে বাধ্য। এটা আমরা খুব স্পষ্ট করে তাদের বুঝিয়েছি। আমার বিশ্বাস, আমাদের যে সাংবিধানিক সীমাবদ্ধতা এটা তারা বুঝতে পেরেছেন।

সংসদ নির্বাচনে খুলনায় আওয়ামী লীগ সহ ৫ প্রার্থীর মনোনয়ন জমা

আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা মনোনয়ন জমা দিয়েছেন পাঁচ সংসদ সদস্য প্রার্থী। বুধবার (২৯ নভেম্বর) দুপুর আড়াইটায় খুলনা জেলা প্রশাসক দপ্তরে খুলনা জেলা প্রশাসক ও রিটার্নং অফিসার খন্দকার ইয়াসির আরেফীন এর নিকট এ মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়নপত্র যারা জমা দিয়েছেন তারা হলেন, খুলনা-২ আসনে বর্তমান সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা-৩ আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, খুলনা-৪ আসনে খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য ও বর্তমান সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী ও স্বতন্ত্র প্রার্থী মোঃ জুয়েল রানা এবং খুলনা-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী এসএম রাজু।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি সিটি করপোরেশন মেয়ের আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনার রশীদ, মহানগর সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি কাজী আমিনুল হক, খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি এড. সাইফুল ইসলাম, খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, জামিল খান, শিউলি সরোয়ার, জেলা যুবলীগের সভাপতি চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মোঃ মোতালেব হোসেনসহ জেলা,মহানগর ও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য আজ বুধবার বিকাল ৩টা পর্যন্ত খুলনার ৬টি আসনে ৪০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জমা দিয়েছেন ৫ জন। আগামীকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

রূপসায় রবি মৌসুমে’র বীজ ও সার সহায়তার উদ্বোধন

এম মুরশীদ আলী :

“কৃষিই সমৃদ্ধি” এ প্রতিপাদ্য সঙ্গে নিয়ে রূপসা কৃষি সম্প্রসাণ অধিদপ্তর আয়োজনে, ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে বোরো ধানের হাইব্রিড ও উফশী বীজ ব্যবহারে উৎপাদন বৃদ্ধির জন্য, কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার সহায়তা কর্মসূচির উদ্বোধন গত ২৮ নভেম্বর, সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা।

রূপসায় রবি মৌসুমে’র বীজ ও সার সহায়তার উদ্বোধন

রূপসা উপজেলায় সদ্য যোগদান কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা সুমন মন্ডল।

উপ সহকারি কৃষি কর্মকর্তা নীতিশ চন্দ্র বালার পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন মোঃ মুজাহিদুর রহমান, মোঃ রাজু আহম্মেদ, দেবাশীষ কুমার দাস, সমির কুমার ঘোষ, সোহেব তরিকুল্লাহ, মিলি বেগম, আফরোজা মুমু বেগম, প্রমিলা বালা প্রমূখ।

উদ্বোধনী সভায় ২,৭০০ জনকে ২ কেজি হাইব্রিড ধানের বীজ এবং ২,৫০০ জন চাষীকে ৫ কেজি উফশী ধান ও ১০ কেজি ডিএপি-এমওপি (পটাশ) সার দেওয়া হয়।

বাজাজ এন২৫০ মোটরসাইকেল বাজারে আনছে উত্তরা মোটরস লিমিটেড

//দৈনিক বিশ্ব ডেস্ক নিউজ//

দেশের বাজারে প্রথমবারের মতো আসছে ভারতীয় কোম্পানি বাজাজের ২৫০ সিসির একটি মোটরসাইকেল। উত্তরা মোটরস লিমিটেড তাদের স্থানীয় কারখানায় তৈরি করে এ মোটরসাইকেল বাজারে আনছে। প্রাথমিকভাবে ২৫০ সিসির ৫০০ থেকে ৬০০ মোটরসাইকেল বাজারে আনা হবে বলে জানা গেছে।

বাজারসংশ্লিষ্টরা বলেছেন, এটিই ২৫০ সিসির প্রথম মোটরসাইকেল, যা বাংলাদেশে বাজারজাত করা হচ্ছে।

২৫০ সিসির নতুন মডেলের এই মোটরসাইকেলের ব্র্যান্ড নাম বাজাজ পালসার এন২৫০। দেশে বাজাজের মোটরসাইকেল বাজারজাত করে উত্তরা মোটরস। প্রতিষ্ঠানটির একজন শীর্ষ কর্মকর্তা জানান, ২৫০ সিসির মোটরসাইকেলটি বাজারে আনতে ইতিমধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে। শিগগিরই এটির বাজারজাতকরণ কার্যক্রম উদ্বোধন করা হবে।

বাজাজ পালসার এন২৫০ মোটরসাইকেলটিতে রয়েছে ডুয়েল চ্যানেল এবিএস প্রযুক্তি। ডুয়েল চ্যানেল এবিএস ফিচারটি মোটরসাইকেলের চাকা লক না হওয়া বা আটকে যাওয়া অথবা যে কোনো রাস্তায় চাকা যেন পিছলে না যায়, তা নিয়ে কাজ করে।

ব্রুকলিন ব্ল্যাক রঙের মোটরসাইকেলটিতে থাকবে বাই ফাংশনাল এলইডি প্রজেক্টর হেডল্যাম্প ও গ্লিটার প্যাটার্নের এলইডি টেইল ল্যাম্প। রয়েছে ইউএসবি মোবাইল চার্জিং ব্যবস্থাও। মোটরসাইকেলটির সামনে ৩৭ মিলিমিটারের টেলিক্সপিক সাসপেনশন ও পেছনে রয়েছে মনোশক সাসপেনশন।

মোটরসাইকেলটির ইঞ্জিনটি ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ধরনের। ইঞ্জিন থেকে সর্বোচ্চ ২১ দশমিক ৫ নিউটন মিটার টর্ক পাওয়া যায়। মোট ১৪ লিটার ফুয়েল ট্যাংক ক্যাপাসিটির বাইকটির ওজন ১৬২ কেজি। বাজাজ পালসার এন২৫০ মোটরসাইকেলে ৪৫ কিলোমিটারের মতো মাইলেজ পাওয়া যাবে।

দেশে মোটরসাইকেলের চাহিদা বাড়ছে, বাজারও দিন দিন বড় হচ্ছে। খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর— ১০ মাসে দেশে মোট ৩ লাখ ৪৯ হাজার ৮৯২টি মোটরসাইকেল বিক্রি হয়েছে। তবে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির কারণে মোটরসাইকেল বিক্রিতে প্রবৃদ্ধি সম্প্রতি কিছুটা কমেছে বলে তাঁরা মনে করেন।

রামপালে পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

রামপালে পুষ্টি সমন্বয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বেলা ১১ টায় পরিষদের সম্মেলন কক্ষে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা সুকান্ত  কুমার পাল, পিআইও মো. মতিউর রহমান, হুড়কা ইউপি চেয়ারম্যান তপন কুমার বিশ্বাস, বাইনতলা ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেন, প্রেসক্লাব রামপালের সভাপতি এম, এ সবুর রানা, শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. মান্নান, ওয়ার্ল্ড ভিষণ রামপাল এডিপির ম্যানেজার ফুলি সরকার, প্রোগ্রাম অফিসার নিউটন গোমেজ, মোস্তফা কামাল পলাশ, শেখ সাদী প্রমুখ।

সুস্থ সবল জাতি গঠনে পুষ্টি ভূমিকার অপরিসীম। বিশেষ করে শিশু, গর্ভবতী মা ও বৃদ্ধদের পুষ্টির দিকে নজর দিতে হবে। এ জন্য কম মূল্যে সুষম খাদ্য উৎপাদনে নজর দিতে হবে। যাতে করে সকলের পুষ্টির চাহিদা পূরণ হয়।#

Smart App থেকে জানা যাবে নির্বাচনের যাবতীয় তথ্য

//দৈনিক বিশ্ব ডেস্ক নিউজ//

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় ভোটের বেশ কিছু দিন আগে থেকেই নির্বাচনের সব তথ্য মিলবে; ভোটের দিন ফলও জানা যাবে।

‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামে এ অ্যাপ বানিয়েছে ইসি।

দ্বাদশ সংসদ নির্বাচনের সময় এগিয়ে আসার মধ্যে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন; যেটি দিয়ে ভোটের দিন দুই ঘণ্টার ব্যবধানে ভোট পড়ার তথ্য ও হার জানা যাবে।

এটি ব্যবহার করে ভোটার নম্বর, ভোটকেন্দ্রের নাম, প্রার্থী, দল ও আসনভিত্তিক তথ্য যেমন পাওয়া যাবে, তেমনি আইনবিধি, ভোট পড়ার হার, ফলসহ নানা ধরনের তথ্যও জেনে নিতে পারবেন নাগরিকরা।

এতে একজন ভোটার সহজেই ভোট দিতে কেন্দ্রে যাওয়ার আগেই প্রয়োজনীয় তথ্য জেনে নিতে পারবেন। আগের বছরগুলোর মতো কোথায় কোন কেন্দ্রে ভোট দিতে যাবেন তা নিয়ে যেমন জটিলতায় পড়তে হবে না, তেমনি ভোটকেন্দ্রে গিয়ে নম্বর খোঁজার বিড়ম্বনার মধ্যেও পড়বেন না।

ইতোমধ্যে চালু হওয়া অ্যাপটিতে একাদশ সংসদ নির্বাচনের নানা তথ্য পাওয়া যাচ্ছে।

চলতি বছর অনুষ্ঠিত একটি ভোটকেন্দ্রের বাইরে প্রার্থীদের প্রতিনিধির কাছ থেকে ভোটারের তথ্য জানতে ভিড় করছেন ভোটাররা।   |ফাইল ছবি

নির্বাচনী কার্যক্রমের ধাপে ধাপে দ্বাদশ সংসদ নির্বাচনের তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

তিনি বলেন, “স্মার্ট নির্বাচন ব্যবস্থাপনার অংশ হিসেবে বাংলাদেশে অ্যাপ চালু হয়ে গেছে। ধাপে ধাপে সবার জন্য তথ্য উন্মুক্ত হবে। কারণ তফসিল ঘোষণা হওয়ার পর কাজগুলোও ধাপে ধাপে হচ্ছে। যখনই যে কাজ শেষ হবে, তখনই তার তথ্য অ্যাপে যুক্ত হবে।

“অ্যাপটি ইনস্টল করে কী ধরনের তথ্য অ্যাপ থেকে পাওয়া যাবে তা সহজেই দেখা যাবে। ভোটকেন্দ্র চূড়ান্ত হওয়ার পর আশা করি, কেন্দ্রভিত্তিক তথ্যও পাবেন সবাই।”

ইসি জানিয়েছেন, আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় ভোটের বেশ কিছু দিন আগে থেকেই নির্বাচনের সব তথ্য মিলবে। আর ভোটের দিন ফলাফলের তথ্যও মিলবে।

যেসব তথ্য মিলবে অ্যাপে

নির্বাচন কমিশনার আহসান হাবিব খান জানান, অ্যাপটির মাধ্যমে একজন ভোটার ঘরে বসে তার ভোটার নম্বর জানতে পারবেন। পাশাপাশি তার ভোট দেওয়ার এলাকা, নির্বাচনী আসন, ভোটকেন্দ্রের নাম জেনে নিতে পারবেন।

এতে ভোটকেন্দ্রের ছবি, ভোটকেন্দ্রের ভৌগলিক অবস্থান ম্যাপসহ দেখা যাবে। এর মাধ্যমে বিভাগওয়ারি আসনগুলোর তথ্য, যেমন- মোট ভোটার, মোট আসন, প্রার্থীদের বিস্তারিত তথ্যও (হলফনামা, আয়কর সম্পর্কিত তথ্য, নির্বাচনী ব্যয় ও ব্যক্তিগত সম্পদের বিবরণী) থাকবে।

এর মাধ্যমে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তথ্য জানা যাবে এবং সমসাময়িক তথ্যাবলী নোটিস আকারে প্রদর্শিত হবে।

অ্যাপটির সাহায্যে প্রতি দুই ঘণ্টা অন্তর চলমান ভোটিং কার্যক্রমের তথ্য ও কত ভোট পড়ল, সেই তথ্যও মানুষ জানতে পারবে বলে জানিয়েছেন ইসি আহসান হাবিব খান।

“নির্বাচনী ফলাফলের সার্বিক অবস্থা- যেমন গণনা এবং ফলাফল বিশ্লেষণ নামে অপশনের মাধ্যমে একজন ভোটার পূর্বতন নির্বাচন এবং বর্তমান নির্বাচনের ফলাফলের গ্রাফিক্যাল বর্ণনাও পাবেন।”

যেভাবে অ্যাপে যুক্ত হবেন

অ্যান্ড্রয়েড বা আইফোন ফোনের স্টোর থেকে Smart Election Management BD ইন্সটল করতে হবে। এরপর নির্বাচন কমিশনের লোগো সংবলিত পেইজ আসবে।

কিছুক্ষণের মধ্যে ভাষা (ইংরেজি ও বাংলা) নির্বাচন করতে বলা হবে।

ভাষা নির্বাচনের পর মোবাইল নম্বর ও পছন্দ মতো পাসওয়ার্ড দিয়ে ‘অ্যাকাউন্ট তৈরি’ করতে হবে।

এবার হোম স্ক্রিন আসবে, ভোট সংক্রান্ত তথ্য দেখতে জন্ম তারিখ ও এনআইডি নম্বর দিয়ে ‘যাচাই করুন’ এ ক্লিক করতে হবে।

স্মার্ট অ্যাপে দুই ঘণ্টা পর পর জানা যাবে ভোট পড়ল কত

হোম পেইজে ভোটার নম্বর দেখাবে; একইসঙ্গে ভোট কেন্দ্রের নাম, ঠিকানা, গুগল ম্যাপে কেন্দ্রের অবস্থান দেখানোর কথা; বর্তমানে লেখা আসছে ‘নির্বাচনী কার্যক্রম প্রক্রিয়াধীন’। ভোটের অন্তত ২৫ দিন আগে ভোটকেন্দ্রের গেজেট চূড়ান্ত হবে।

অ্যাপে হোম, তথ্য, ফলাফল ও বিশ্লেষণ নামে চারটি মেন্যু আছে।

হোম পেইজে ‘নির্বাচনের তথ্য’ ও ‘নির্বাচনী ফলাফল’ বাটন রয়েছে।

তথ্য পেইজে এখন দেখাচ্ছে দ্বাদশ ও একাদশ সংসদ নির্বাচনের তথ্য।

এ পেইজে আসনগুলোর তথ্য, এক নজরে, আইনবিধি, নিবন্ধিত দল ও নোটিস বোর্ড বাটন থাকলেও সব তথ্য হালনাগাদ করা হয়নি।

আসনগুলোর তথ্যে বিভাগভিত্তিক আসন, সেই আসনের প্রার্থী পরিচিতি ও ভোটকেন্দ্রের তথ্য থাকবে।

একনজরে বাটনে মোট ভোটার, নারী পুরুষ, দল, প্রার্থী সংখ্যার তথ্য দেখা যাবে।

ভোটের হার ফলাফল পরিস্থিতি

>> ফলাফল পেইজে আসনভিত্তিক ফলাফল মিলবে। ফলাফল মেন্যুবারের ‘আপনার আসন’ থেকে নির্বাচনী এলাকার ফলাফলের সংক্ষিপ্ত বিবরণী, বেসরকারি ভাবে গণণায় এগিয়ে থাকা প্রার্থীর নাম, কেন্দ্রভিত্তিক প্রাপ্ত ভোটের সংখ্যা দেখা যাবে।

>> ভোটের দিন সকাল থেকে আসনভিত্তিক ভোট শুরু না হয়ে থাকলে এর আগে এ পেইজে বিজ্ঞপ্তি দেওয়া হবে।

>> সকাল ৮টা থেকে ভোট শুরু হবে। ভোট চলমান থাকলে পেইজের ভেতরে ‘ভোট গ্রহণ চলছে’ দেখা যাবে।

>> নির্দিষ্ট এলাকার ভোট গ্রহণের তথ্য ২ ঘণ্টা অন্তর অন্তর হালনাগাদ হবে।

যেভাবে দুই ঘণ্টা পর পর ভোটের তথ্য মিলবে

ইসি সচিব মো. জাহাংগীর আলম জানান, দুই ঘণ্টা পর পর সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার তার কেন্দ্রের সব বুথে গিয়ে তথ্য নিয়ে অ্যাপের জন্য আপলোড করবেন, যার মাধ্যমে অ্যাপে পাওয়া যাবে ভোট পড়ার হার।

স্মার্ট অ্যাপে দুই ঘণ্টা পর পর জানা যাবে ভোট পড়ল কত

ইসির এনআইডি উইংয়ের সিস্টেম ম্যানেজার  মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, দুই ঘণ্টা পর পর প্রতিটি কেন্দ্রের ভোট পড়ার হার অ্যাপে মিলবে না। তবে প্রতি সংসদীয় আসনের সব কেন্দ্রের একীভূত তথ্য নিয়ে সংশ্লিষ্ট আসনে কত ভোট পড়েছে, তার হার দুই ঘণ্টা পর পর অ্যাপে পাওয়া যাবে।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ১২ নভেম্বর অনলাইন নমিনেশন সাবমিশন সিস্টেম (ওএনএসএস) ও স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপ উদ্বোধনকালে প্রার্থী ও ভোটারদের অনলাইন পদ্ধতি ব্যবহারের আহ্বান জানান। এ ব্যবস্থার ফলে পুরো নির্বাচনী ব্যবস্থাপনা আরও সহজ ও ‘পরিশুদ্ধ’ হতে পারে বলে মনে করেন তিনি।

সিইসি বলেন, “সহজে জানতে পারবেন দুই ঘণ্টা পর পর (কেন্দ্রের ভোট পড়ার) ট্রেন্ডটা, সহজে জানতে পারবেন কীরকম ভোট পড়ছে; এটা স্বচ্ছতার জন্য।”

তিনি বলেন, “কত পার্সেন্ট ভোট পড়েছে, কতটা ভোট পড়েছে তা জানা যাবে। তবে ২ ঘণ্টা পর ফলাফল জানানোর স্কোপ নেই। ভোট শেষে ৬/৭ টার পরে ফলাফল জানতে পারবেন।”

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান ভোটকেন্দ্রের অবস্থানসহ নানা ধরনের সেবা পাওয়ার বিষয় তুলে ধরে বলেন, “অ্যাপে সবচেয়ে বেশি আগ্রহ থাকবে দুই ঘণ্টা পর পর ভোটকেন্দ্রের আপডেট পাওয়া যাবে। কী পরিমাণ ভোট কাস্ট হয়েছে, অ্যাপে পার্সেন্টেজ থাকবে।

“তা দেখে বুঝতে পারব কত ভোটার ছিল, কত ভোট পড়েছে। নির্বাচনী তথ্য নিয়ে গবেষণা করতে চাইলেও এ অ্যাপ থেকে নিয়ে করতে পারবেন।”

নির্বাচন কমিশনার আলমগীর বলেন, “আমরা রেডিও, টেলিভিশন, অনলাইনে আমরা দেখি- কত পারসেন্ট ভোট পড়েছে। বিশেষ করে টেলিভিশনে, স্পটে যেসব সাংবাদিক থাকেন তাদের তথ্য। এত কষ্ট করে টেলিভিশনে দেখার প্রয়োজন নেই।

স্মার্ট অ্যাপে দুই ঘণ্টা পর পর জানা যাবে ভোট পড়ল কত

“আমাদের এখানে আপনি দেখতে পারবেন, কত ভোট পড়েছে। ৪২ হাজার কেন্দ্রে তো রিপোর্টার থাকবে না সব টেলিভিশনের, আপনার কেন্দ্রের টেলিভিশন হয়ত কাভারেজ দেয়নি- আপনি জানতেও পারবেন না।”

আগামী ৭ জানুয়ারি ভোটের তারিখ রেখে যে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন, তাতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ঠিক করা হয়েছে ৩০ নভেম্বর।

এরপর মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর।

প্রার্থিতা প্রত্যাহারের পর ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হবে। আর প্রচার শেষ করতে হবে ভোটের ৪৮ ঘণ্টা আগে।

Daily World News

ফকিরহাটে ২৫ কেজি গাঁজাসহ আটক- ৩

রূপসায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ