কাঁচা বাদাম খ্যাত ভুবন গাড়ী কিনেই এক্সিডেন্ট, কিভাবে….?

//আন্তর্জাতিক ডেস্ক//

কাঁদা বাদাম খ্যাত ভুবন বাদ্যকরকে এখন সকলেই চেনে। জীবন অনেক পাল্টে গিয়েছে তার। প্রতিদিনই তার সঙ্গে দেখা করতে ভিড় করছেন অনেকে। সেই ভুবন বাদ্যকর এবার দুর্ঘটনার কবলে পড়ছেন। গাড়ি দুর্ঘটনায় আহত হলেন গায়ক। বীরভূমের সিউড়ি সদর হাসপাতালে ভর্তি আছেন তিনি। খবর নিউজ এইটিনের।

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকর। সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে চালানো শিখতে গিয়েই আঘাত পান তিনি। পড়ে গিয়ে আঘাত লাগে বুকে। বর্তমানে বীরভূমের সিউড়ি সুপার স্পেসিলিটি হাসপাতালে ভর্তি আছেন তিনি।

সম্প্রতি তিনি জানিয়েছিলেন, আর বাদাম বিক্রি করবেন না তিনি। তার দাবি, তিনি সেলেব্রিটি হয়ে গিয়েছেন। যদি এখন বাদাম বিক্রি করতে যান, তাহলে তার চারপাশে লোকজন ভিড় করে ছবি তুলতে থাকে, ভিডিও করতে থাকে, তাই বাদাম বিক্রি করা সম্ভব হয় না। সেই কারণে এবার থেকে বাদাম বিক্রি নয়, শুধুই গান নিয়ে থাকবেন তিনি। বোলপুরে এর মধ্যেই বাদাম গানের কপিরাইট কেনা গোধূলি বেলা মিউজিক সংস্থার পক্ষ থেকে তার হাতে দেড় লক্ষ টাকার চেক তুলে দেয়া হয়। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, আগামী দিনে আবারও দেড় লক্ষ টাকা টাকা তুলে দেয়া হবে তাদের পক্ষ থেকে।

 

রাশিয়া-ইউক্রেন সংঘাত// রাজনৈতিক সহায়তা চেয়ে মোদীকে ফোন করেন ইউক্রেনের প্রেসিডেন্ট

//আন্তর্জাতিক ডেস্ক//

‘আগ্রাসনকারী’কে রুখতে রাজনৈতিক সহায়তা দিন, মোদীকে ফোন করে আর্জি ইউক্রেনের প্রেসিডেন্টের

রাষ্ট্রপুঞ্জে রাশিয়ার বিরুদ্ধে আনা প্রস্তাব নিয়ে ভোটাভুটিতে অংশ নেয়নি ভারত। রাশিয়ায় বিরুদ্ধে আনা ওই প্রস্তাবের পক্ষে ১১টি ভোট পড়ে। ভারত ছাড়াও চিন এবং সংযুক্ত আরব আমিরশাহি ভোটাভুটিতে অংশ নেয়নি।

ইউক্রেনে পুরোদস্তুর যুদ্ধ চলছে। এর মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। দু’জনের মধ্যে বেশ কিছুক্ষণ ফোনে কথা হয়। ফোনালাপ শেষ হওয়ার পর এ বিষয়ে জানিয়ে টুইট করেন প্রেসিডেন্ট জেলেনস্কি। টুইটে তিনি লেখেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছি। তাঁকে আগ্রাসনের প্রকৃতি সম্বন্ধে অবগত করেছি। এক লক্ষেরও বেশি বহিরাগত আমাদের ভূখণ্ডে ঢুকে পড়েছে। তারা আমাদের নাগরিকদের বাড়ি তাক করে গুলিবর্ষণ করছে। আমি তাঁকে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে রাজনৈতিক সহায়তা দেওয়ার আবেদন জানিয়েছি। তাঁর কাছে একসঙ্গে আগ্রাসনকারীকে প্রতিরোধের আবেদন রেখেছি।’

রাষ্ট্রপুঞ্জে রাশিয়ার বিরুদ্ধে আনা প্রস্তাব নিয়ে ভোটাভুটিতে অংশ নেয়নি ভারত। নিরাপত্তা পরিষদের বৈঠকে আমেরিকা এবং তার সহযোগী রাষ্ট্রগুলির আনা ওই প্রস্তাব ঘিরে ভোটাভুটিতে অংশ না নেওয়ার কথা ঘোষণা করেন, ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি। রাশিয়ায় বিরুদ্ধে আনা ওই প্রস্তাবের পক্ষে ১১টি ভোট পড়ে। ভারত ছাড়াও চিন এবং সংযুক্ত আরব আমিরশাহি ভোটাভুটিতে অংশ নেয়নি। তবে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়া ভেটো প্রয়োগ করায় প্রস্তাবটি পাশ হয়নি নিরাপত্তা পরিষদে।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

ত্রয়োদশ তম প্রধান নির্বাচন কমিশনার শপথ নিচ্ছেন রোববার

রাশিয়া-ইউক্রেন// দুই সপ্তাহের মধ্যেই অভিযান শেষ করতে চান পুতিন

আসামের গভর্নর ও মুখ্যমন্ত্রীর সঙ্গে তথ্যমন্ত্রীর সাক্ষাৎ 

//অনলাইন নিউজ//

ভারতের আসাম রাজ্যের গভর্নর জগদীশ মুখী ও মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সাথে বৈঠক করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৈঠকে তারা আসামের সাথে বাংলাদেশের সাংস্কৃতিক ও বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি এবং সড়ক, রেল, নৌ ও বিমান চতুর্মুখী যোগাযোগ উন্নয়নে বাস্তব পদক্ষেপ নিয়ে ফলপ্রসু আলোচনা করেছেন।

ত্রিপুরা ও আসাম সফররত ড. হাছান মাহমুদ বৃহস্পতিবার অপরাহ্নে প্রথমে মুখ্যমন্ত্রীর দপ্তরে ও পরে গভর্নরের ‘রাজ ভবনে তাদের সাথে পৃথক সাক্ষাতে মিলিত হন।

আসামের ২৮তম গভর্ণর অধ্যাপক জগদীশ মুখী ও ড. হাছান মাহমুদ বাংলাদেশের সাথে আসামের ঘনিষ্ঠতম সম্পর্কের লক্ষ্যে পারস্পরিক যাতায়াত, সাংস্কৃতিক কর্মকান্ড ও বাণিজ্য বৃদ্ধি নিয়ে আলোচনা করেন। একইসাথে ক্রমবর্ধমান শিল্পায়ন ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সবুজ বনায়নের ওপর গুরুত্বারোপ করেন তারা।

এর আগে তথ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সাথে বৈঠক করেন। নৌপথে বাণিজ্য সুগম করতে নাব্যতাসহ চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং পর্যটন প্রসারে ঢাকা-গুয়াহাটি সরাসরি বিমান চলাচল পুণরায় চালু করা এবং গুয়াহাটি থেকে আগরতলা হয়ে কক্সবাজার বিমান চলাচল শুরুর বিষয় নিয়ে আলোচনায় হয়।

বাংলাদেশ ও আসামের জনযোগাযোগ বৃদ্ধিকল্পে আসামের ঐতিহ্যবাহী বিশাল রেলপথ নেটওয়ার্র্কের সাথে বাংলাদেশের সংযোগ সাধন ও সড়ক যোগাযোগ উন্নয়ন নিয়েও বৈঠকে আলোচনা হয়। স্থল বন্দরগুলোকে আরো কার্যকর করতে অবকাঠামো সংস্কার এবং পণ্য আমদানি-রপ্তানি বিধি যুগোপযোগী করা প্রয়োজন বলে মত প্রকাশ করেন তারা।

এ সময় বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ১৫ জন মুক্তিযোদ্ধাকে আসাম রাজ্য সরকার বিশেষ সংর্ধনার জন্য আমন্ত্রণ জানাবে বলে জানান মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা।

গভর্ণরও মুখ্যমন্ত্রী দু’জনেই বৈঠক শেষে টুইট করেছেন। গভর্ণর তার টুইট বার্তায় লিখেছেন, বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর সাথে বৈঠকে বিভিন্ন বিষয়ে বিশেষকরে সবুজ বনায়ন ও পরিবেশ নিয়ে বিশদ আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী এ সাক্ষাতকে আনন্দের বর্ণনা করে টুইট বার্তায় লিখেছেন, ‘বাংলাদেশের সাথে আসামের সংস্কৃতি ও ঐতিহ্যগত সম্পর্ককে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের মধ্য দিয়ে গভীরতর করার প্রয়োজন রয়েছে। চট্টগ্রাম বন্দর উত্তর-পূর্ব ভারতের জলপথকে সুগম করার চাবিকাঠি। এ বিষয়ে সহযোগিতার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ।’

আসামের জালুকবাড়ি আসন থেকে ২০২১ সালে নির্বাচিত বিজেপি’র হেমন্ত বিশ্ব শর্মা আসামের ১৫তম মুখ্যমন্ত্রী।

বাংলাদেশের সংসদ সদস্য মমতাজ বেগম ও সাইমুম সরওয়ার কমল, তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন, দিল্লিতে নিযুক্ত উপ-হাইকমিশনার নূরাল ইসলাম এবং গুয়াহাটিতে সহকারি হাইকমিশনার ড. শাহ মোহাম্মদ তানভীর মনসুর এ সময় উপস্থিত ছিলেন।

২৩ থেকে ২৬ ফেব্রুয়ারি ভারতের ত্রিপুরা ও আসাম সফররত তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এর আগে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দে’র সাথে বৈঠক করেন। তিনি আগরতলা ও গুয়াহাটিতে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব ও আসামের ডাউন টাউন বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের সহকারি হাইকমিশনে বঙ্গবন্ধু কর্নার ও জামদানী বিতান উদ্বোধন করেছেন।বাসস

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

ফোনের ব্যাটারি ফুরিয়ে যাচ্ছে, আর কথা বলতে পারছি না! ইউক্রেন থেকে সৃষ্টি

ভারতের ঝাড়খণ্ডে বাংলা ভাষাকে স্থানীয় ভাষার স্বীকৃতি

//আন্তর্জাতিক ডেস্ক//

পূর্ব ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ১১ জেলায় স্থানীয় ভাষার স্বীকৃতি পেয়েছে বাংলা। প্রবল ভাষা আন্দোলনের মুখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রাক্কালে এ ঘোষণা দিল রাজ্যটির সরকার। ঝাড়খণ্ডের মোট ২৪ জেলার মধ্যে যে ১১ জেলায় বাংলা ভাষাকে স্থানীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে সেগুলো হলো- পূর্ব সিংভূম, রাঁচি, জামতাড়া, সরাইকেলা, পাকুড়, সাহেবগঞ্জ, বোকারো, ধানবাদ, দেওঘর, দুমকা ও গোড্ডা।

একই সঙ্গে ঝাড়খণ্ড সরকার বোকারো ও ধানবাদ জেলার স্থানীয় ভাষার তালিকা থেকে ভোজপুরী ও মাগাহিকে বাদ দেয়ারও সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। তবে এই দুই জেলার স্থানীয় ভাষা হিসেবে নাগপুরি, উর্দু, কুড়মালি, কোরথা ছাড়াও বাংলাকে রাখা হয়েছে। কয়েকমাস আগে বোকারো ও ধানবাদ জেলায় স্থানীয় ভাষা হিসেবে ভোজপুরী ও মাগাহিকে স্বীকৃতি দেয়া হয়।

প্রতিবাদে ঝাড়খণ্ডের হাজার হাজার মানুষ আন্দোলনে নামেন। বোকারো ও ধানবাদে আন্দোলন বৃহত্তর গণ-আন্দোলনের আকার ধারণ করে। যে আন্দোলনে বাংলা ভাষাকে স্বীকৃতি দেয়ারও জোরালো দাবি ওঠে। প্রায় ৫০ দিন ধরে এই আন্দোলন পরিচালনা করছিল ঝাড়খণ্ডি ভাষা সংগ্রাম সমিতি। অবশেষে জয় হলো এই গণ-আন্দোলনের। ঝাড়খণ্ডি ভাষা সংগ্রাম সমিতি হলো মূলনিবাসী এবং আদিবাসীদের একটি সংগঠন, যারা নিজেদের অরাজনৈতিক সংগঠন বলে দাবি করে থাকে।

গত ডিসেম্বরে ঝাড়খণ্ড সরকার মাধ্যমিক ও ইন্টারমিডিয়েট পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ভোজপুরী, মাগাহি ও অঙ্গিকাকে যুক্ত করেছিল। সেই সময় বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ে রাঁচি ও গিরিডি জেলাতেও। তবে বিতর্ক ১৯৩২ সালকে আবাসিক নীতির জন্য কাট অফ ডেট করা নিয়ে।

পরবর্তী সময়ে ঝাড়খণ্ডের আগের সরকার আবাসিক নীতি শিথিল করেছিল। সেই বিক্ষোভকারীরা অভিযোগ করেছিলেন ধানবাদ ও বোকারো জেলায় ভোজপুরী ও মাগাহি ভাষাভাষী লোকের সংখ্যা খুবই কম। এই দুই জেলায় বাঙালী, মূলনিবাসী ও আদিবাসীদের সংখ্যাই বেশি। ফলে সরকারী নির্দেশিকায় তাদের অধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছিলেন বিক্ষোভকারীরা।

স্থানীয়দের অভিযোগ ১৯৬১ সাল থেকে সেখানে হিন্দীকে চাপিয়ে দেয়া হয়েছে। সেক্ষেত্রে ভোজপুরী ও মাগাহি হলো হিন্দী ভাষার অংশ। ঝাড়খণ্ডে হিন্দী ভাষার স্বীকৃতি একটি স্পর্শকাতর বিষয় হিসেবেই দেখা হয়। -বাংলানিউজ

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

অমর একুশ// একুশের চেতনা ছড়িয়ে পড়ুক প্রজন্ম থেকে প্রজন্মে

বিয়ে করা হলোনা বরসহ গাড়ী নদীতে – নিহত ৯

ভারতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় এক সড়ক দুর্ঘটনায় বরসহ ৯ জন নিহত হয়েছেন।

রোববার সকালে ভারতের রাজস্থান রাজ্যে মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

পুলিশের বরাত দিয়ে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে- বিয়ে করতে ভারতের আরেক রাজ্য মধ্যপ্রদেশে যাচ্ছিলেন বরসহ অন্য সহযাত্রীরা। তবে বিয়ের অনুষ্ঠানের মাত্র কয়েক ঘণ্টা আগে এ সড়ক দুর্ঘটনায় তারা নিহত হন।

ভারতের জ্যেষ্ঠ এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, রোববার বিয়ের জন্য গাড়িতে করে মধ্যপ্রদেশের উজ্জাইন শহরে যাচ্ছিলেন বর ও অন্য যাত্রীরা। কিন্তু রাজস্থানের কোটা জেলার একটি নদীর পার্শ্ববর্তী মহাসড়কে থাকা অবস্থায় গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি নদীতে পড়ে যায়।

তিনি আরও বলেন, সকাল ৭টা ৫০ মিনিটের দিকে দুর্ঘটনার ব্যাপারে জানতে পারে পুলিশ। এরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। দুর্ঘটনাকবলিত গাড়িটি নদীতে সাত থেকে আট ফুট গভীরে তলিয়ে যায়।

প্রাথমিকভাবে গাড়িটি থেকে সাতজনের লাশ উদ্ধার করা হয়। পরে আরও দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় পুলিশ সুপারের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, নিহতরা রাজস্থানের সাওয়াই মধুপুর জেলার চাউথ কাবারওয়াড়া গ্রাম থেকে মধ্যপ্রদেশের উজ্জাইন শহরে যাচ্ছিলেন। গাড়ি চালানোর সময় চালক হয়তো তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলেন। আর এ কারণেই গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে থাকতে পারে।

এ ঘটনায় শোক জানিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট।

//আন্তর্জাতিক ডেস্ক//

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

খুলনার রূপসায় ঘাটভোগ ইউপি চেয়ারম‍্যান ওয়াহিদুজ্জামান মিজানকে সংবর্ধনা

 

দোরাইস্বামী জানিয়েছেন বাংলাদেশের জাতীয় নির্বাচনে ভারত হস্তক্ষেপ করবে না বলে

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক//

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী জানিয়েছেন বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে ভারত সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না ।

শনিবার বিকালে চট্টগ্রামের ফটিকছড়িতে এক অনুষ্ঠানে তিনি একথা জানান।

ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র।  তারা তাদের নির্বাচনসহ অভ্যন্তরীণ বিষয় নিয়ে সঠিক সিদ্ধান্ত নেবে। এ ব্যাপারে ভারত সরকারের হস্তক্ষেপ করার কিছুই নেই।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে দোরাইস্বামী বলেন, ফটিকছড়ি-রামগড় সীমান্তবর্তী স্থলবন্দর চালু হলে দুদেশের অর্থনীতির পরিসর আরও ব্যাপক উন্নতি হবে। সাবরুম রেলওয়ে স্টেশনসহ সড়ক যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্ত তৈরি হবে। ফটিকছড়ির ওপর দিয়েই মূলত এই ট্রানজিট। এতে ফটিকছড়ির উন্নয়নও সাধিত হবে।

ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরিফে সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারীর ১০৩তম খোশরোজ শরিফ উপলক্ষে রওজায় গিলাফ হস্তান্তর করেন তিনি।

এ সময় ভারতীয় হাইকমিশনার আরও বলেন, ভারত সব সময় বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সচেষ্ট। বাংলাদেশের প্রজাতন্ত্র দিবসের ৫০ বছরপূর্তি উপলক্ষে ভারত সরকারের পক্ষ থেকে বন্ধুত্বের নিদর্শনস্বরূপ সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারীর দরগাহ শরিফে গিলাফ হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও ফটিকছড়ির এমপি সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারীর সঙ্গেও আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে তার বাবা সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারীর খোশরোজ শরিফে ভারত সরকারের পক্ষ থেকে তার মাজার শরিফে এই গিলাফ চড়ানো।

বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও ফটিকছড়ির সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারীর আমন্ত্রণে সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারীর ১০৩তম খোশরোজ শরিফ উপলক্ষে ভারত সরকারের পক্ষ থেকে শফিউল বশর মাইজভাণ্ডারীর রওজা শরিফে গিলাফ চড়ান দোরাইস্বামী। এর আগে তিনি এমপি সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারীর সঙ্গে তার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী, সিনিয়র ভাইস-চেয়ারম্যান সৈয়দ হাবিবুল বশর মাইজভাণ্ডারী, সৈয়দ মুহিবুল বশর মাইজভাণ্ডারী, সৈয়দ আমিনুল বশর মাইজভাণ্ডারী, মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, যুগ্ম মহাসচিব সৈয়দ তৈয়বুল বশর মাইজভাণ্ডারী, ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, ইউএনও মো. মহিনুল হাসান প্রমুখ।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

জগন্নাথপুরে ফার্মেসিতে পাওয়া পারভিনের খন্ডিত দেহের রহস্য উদ্ঘাটন

 

বিস্ফোরণে ৫৬ জন নিহতের মামলায় ৩৮ জনের ফাঁসির আদেশ বাকীদের যাবজ্জীবন আমেদাবাদে

//আন্তর্জাতিক ডেস্ক//

২০০৮ সালে আমদাবাদে ধারাবাহিক বিস্ফোরণে মোট ৫৬ জন নিহত হয়েছিলেন।

২০০৮ সালে আমদাবাদে এই ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় মোট ৫৬ জন নিহত হয়েছিলেন। ২০০ জনেরও বেশি আহত হয়েছিলেন। সেই মামলায় ৪৯ জন অভিযুক্ত হন।

আমদাবাদ ধারাবাহিক বিস্ফোরণ মামলায় অভিযুক্ত ৪৯ জনের মধ্যে ৩৮ জনকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিল আদালত। ২০০৮ সালের ওই বিস্ফোরণে অভিযুক্ত আরও ১১ জনকে যাবজ্জীবনের নির্দেশ শোনাল আদালত। শুক্রবার আমদাবাদের বিশেষ আদালত এই নির্দেশ দিয়েছে। ওই ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় মোট ৫৬ জন নিহত হয়েছিলেন। পাশাপাশি ২০০ জনেরও বেশি মানুষ আহত হন। তদন্তে নামার পর তদন্ত সংস্থাগুলি মোট ৪৯ জনকে এই ঘটনার জন্য দায়ী করে।

এই বিস্ফোরণের ১৪ বছর পর অভিযুক্তদের সাজার ঘোষণা করা হল। গত ৮ ফেব্রুয়ারি ঘটনায় অভিযুক্ত ৪৯ জনকে দোষী সাব্যস্ত করে ‌আদালত। এর পর শুক্রবার তাদের সাজা ঘোষণা করা হল। ২০০৮ সালের ২৬ জুলাই ১৯টি ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে ওঠে আমদাবাদ শহর।

অন্যতম প্রধান অভিযুক্ত স্টুডেন্টস্‌ মুভমেন্ট অব ইন্ডিয়া-র নেতা সাফদার নাগোরি। আমদাবাদে বিস্ফোরণের আগে জয়পুর এবং বেঙ্গালুরুতেও একই রকম ভাবে হামলা চালানো হয়েছিল।

প্রসঙ্গত, বিস্ফোরণের মূল লক্ষ্য ছিল আমদাবাদের হাসপাতালগুলি। নিহত ৫৬ জনের মধ্যে আমদাবাদের সিভিল হাসপাতালের বিস্ফোরণেই প্রাণ যায় ৩৭ জনের। এলজি হাসপাতালেও একটি বিস্ফোরণ ঘটানো হয়। তবে সেখানে কেউ আহত বা নিহত হননি।

অভিযুক্তদের বিরুদ্ধে আমদাবাদ এবং সুরাটে ৩৫টি ভিন্ন মামলা নথিভুক্ত করা হয়। বোমা বিস্ফোরণের জন্য আমদাবাদে মোট ২০টি এবং সুরাটে মোট ১৫টি মামলা দায়ের করা হয়। বিস্ফোরণের কয়েক দিন পরে শহরের বিভিন্ন জায়গায় ২৯টি তাজা বোমা উদ্ধার করা হয়।

ইন্ডিয়ান মুজাহিদিন (আইএম) এই বিস্ফোরণের দায় স্বীকার করে। ২০০২ সালের গুজরাত দাঙ্গার প্রতিশোধ নিতেই এই বিস্ফোরণ ঘটানো হয় বলে এই জঙ্গি সংগঠন দাবি করে। সূত্র: আনন্দবাজার

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

১ মার্চ খুলবে প্রাথমিক বিদ্যালয়

 

অবসট্রাক্টিভ স্লিপ অ্যাপনিয়ায় মারা গেলেন বাপ্পি লাহিড়ি, কী এই রোগ

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক//

বিভিন্ন ধরনের স্লিপ অ্যাপনিয়া রয়েছে, তবে সবচেয়ে বেশি যেটি দেখা যায় সেটি হল অবসট্রাক্টিভ স্লিপ অ্যাপনিয়া।

মঙ্গলবার মধ্যরাতে অবসট্রাক্টিভ স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত হয়ে অন্য শেষ নিশ্বাস ত্যাগ করেন সুরকার ও গায়ক বাপ্পি লাহিড়ি। জানেন কি, কাকে বলে অবসট্রাক্টিভ স্লিপ অ্যাপনিয়া?

অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হল ঘুম-সম্পর্কিত শ্বাস-প্রশ্বাসের একটি ব্যাধি। এই রোগে ঘুমানোর সময়ে শ্বাস-প্রশ্বাস অনিয়মিত হয়ে যায়। অর্থাৎ শ্বাস কখনও শুরু হয়, কখনও আচমকা বন্ধ হয়ে আসে। বিভিন্ন ধরনের স্লিপ অ্যাপনিয়া আছে, তবে সবচেয়ে বেশি যা দেখা যায়, তা হল অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। এই রোগে আক্রান্তের গলার পেশি স্বাভাবিকের তুলনায় বেশি শিথিল হয়ে আসে। এই পেশি মুখগহ্বরের টাকরা, আল জিভ, জিহ্বা ও টনসিলের মতো অংশগুলিকে ধরে রাখে। ফলে এই পেশির শিথিলতায় শ্বাস নেওয়ার পথটি রুদ্ধ হয়ে আসে ও ঘুমের সময় আচমকা শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা দেয়।

এই রোগের একটি লক্ষণীয় উপসর্গ হল সশব্দে নাক ডাকা। এ ছাড়াও ঘুমের মধ্যেই দম বন্ধ হয়ে আসা, আচমকা ঘুম ভেঙে যাওয়া ও মুখ শুকিয়ে যাওয়ার মতো লক্ষণও দেখা যায় এই রোগে। বিশেষজ্ঞদের মতে ১০ সেকেন্ডের বেশি এমন অবস্থা থাকলে দেহে অক্সিজেনের পরিমাণ বেশ কমে যেতে পারে। অতিরিক্ত ওজন, বার্ধক্য উচ্চ রক্তচাপ, ডায়াবিটিস, শ্বাসনালীর সমস্যা এই রোগের ঝুঁকি বাড়িয়ে দেয় অনেকটাই। একটি গবেষণা বলছে, অবসট্রাক্টিভ স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত ব্যক্তিদের ঘুমের মধ্যে মৃত্যু হওয়ার আশঙ্কা সাধারণ মানুষের তুলনায় প্রায় দ্বিগুণ। এই রোগের ফলে ঘুমের মধ্যে হ্রদ্‌রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বৃদ্ধি পায় বলেই মত বিশেষজ্ঞদের।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

প্রাণিসম্পদ খাতে বৈপ্লবিক পরিবর্তন এসেছে, জাতি গঠনে ভূমিকা রাখছে: সালাম মূশের্দী এমপি

কিংবদন্তি গায়ক ও সুরকার বাপ্পি লাহিড আর নেই

//আন্তর্জাতিক ডেস্ক//

মঙ্গলবার রাতে মুম্বাইয়ের ক্রিটি কেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। খবর জিনিউজের।

খবরে বলা হয়, বেশ কিছুদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। গত বছর তিনি করোনা আক্রান্ত হন। যদিও সেই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন তিনি।

তিনি ১৯৭০-৮০ দশকের শেষের দিকে চলতে চলতে, ডিস্কো ডান্সার এবং শারাবির মতো বেশ কয়েকটি ছবিতে আইকনিক গান পরিবেশনের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন। তার শেষ বলিউড গান ছিল ২০২০ সালের বাঘি ৩ ভঙ্কাস।

সঙ্গীত জগতে একের পর এক তারকা পতন, লতা মঙ্গেশকরের পরই সন্ধ্যা মুখোপাধ্যায়, সেই শোক কাটতে না কাটতেই প্রয়াত সুরকার, গীতিকার বাপ্পি লাহিড়ী। হিন্দি গান থেকে শুরু করে বাংলা গানের জগতে একের পর এক হিট গান উপহার দিয়ে সাধারণের মনে যার সদা উপস্থিতি।

চিকিৎসারত ডাক্তার দীপক নমজোশির বলেন, তিনি এক মাস হাসপাতালে চিকিৎসারত ছিলেন। সোমবাারই দেওয়া হয়েছিল হাসপাতালের পক্ষ থেকে ছুটি। তবে মঙ্গলবারই শারীরিক অবস্থার অবনতী ঘটে, পরিবারের তরফ থেকে ডাক্তারকে বাড়িতেই ডেকে পাঠানো হয়। ডাক্তারের পরামর্শ তৎক্ষণাত তাকে হাসপাতালে ভর্তি করে পরিবার। বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের সমস্যা থাকায় দ্রুত চিকিৎসা শুরু করা হয়। অবস্ট্রাক্টিভ স্লিপ অ্যাপনিয়াতে মৃত্যু ঘটে বাপ্পি লাহিড়ীর। মধ্যরাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

কিংবদন্তি সংগীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় মারা গেছেন

সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের শেষকৃত্যে উপস্থিত থাকবেন মোদি

ইউক্রেনের সঙ্গে যুদ্ধ হবে নাকি হবেনা কি বললেন পুতিন

আইপিএলে মোস্তাফিজ সুযোগ পেলেও পারিশ্রমিকে আছে শর্ত

//আন্তর্জাতিক ডেস্ক//

আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরে নিলামে সাকিব আল হাসানের মতো অনেক তারকা দল পাননি।

সাকিব দল না পেলেও মোস্তাফিজ ঠিকই দল পেয়েছেন। বাংলাদেশ সেরা এই পেসারকে ২ কোটি ভিত্তিমূল্যে নিয়েছে দিল্লি ক্যাপিটলস।

নিলামে বিক্রি হওয়া ক্রিকেটাররা কীভাবে ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে নিজেদের পারিশ্রমিক বুঝে পাবেন- তার জন্য নিয়ম তৈরি করেছে আইপিএলের গভর্নিং কাউন্সিল।

পারিশ্রমিক পেতে যেসব নিয়ম রয়েছে—

– কোনো ক্রিকেটার ফিট থেকে পুরো টুর্নামেন্টে খেলতে পারলে সে চুক্তি অনুসারে পুরো টাকাই পাবে। তবে সেখান থেকে আয়কর কেটে নেওয়া হবে।

– কোনো ক্রিকেটার ফিট থাকা সত্ত্বেও ফ্র্যাঞ্চাইজি যদি তাকে খেলার সুযোগ না দেয় তাহলেও সে পুরো টাকা পাবে।

– চোটের কারণে টুর্নামেন্টে খেলতে না পারলে কোনো টাকা পাওয়া যাবে না।

– যদি কয়েকটি ম্যাচ খেলার সুযোগ হয় তাহলে কেনা দামের ১০ শতাংশ এবং ম্যাচ অনুসারে টাকা পাবে।

– টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই যদি কোনো ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজির কাছে তাকে ছেড়ে দেওয়ার আবেদন করে, আর সেই আবেদনে ফ্র্যাঞ্চাইজি রাজি হয় তাহলে সেই ক্রিকেটারকে চুক্তি অনুযায়ী পুরো টাকা দিতে হবে।

– টুর্নামেন্টের মাঝে কোনো ক্রিকেটার চোট পেলে তার চিকিৎসার খরচ সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিকে বহন করতে হবে।

– তবে সব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটারদের একই পদ্ধতিতে বেতন দেয় না। কোনো দল টুর্নামেন্ট শুরুর আগে ৫০ শতাংশ আর টুর্নামেন্ট চলাকালীন ৫০ শতাংশ টাকা দেয়। আবার কোনো ফ্র্যাঞ্চাইজি শুরুতে ১৫ শতাংশ, টুর্নামেন্ট চলাকালীন ৬৫ শতাংশ আর শেষে ২০ শতাংশ টাকা দেয়।

– মোস্তাফিজকে যদি তার দল দিল্লি আগামী বছর ধরে রাখতে চায় তাহলে তাকে এবারের চেয়ে কিছু হলেও বেশি টাকা দিতে হবে।

– কোনো ক্রিকেটার তিন বছরের চুক্তিতে কোনো ফ্র্যাঞ্চাইজিতে খেলার পর পরের বছর তাকে ওই ক্লাব ধরে রাখতে চাইলে আলোচনাসাপেক্ষে বেতন বাড়াতে হবে।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

কিংবদন্তি সংগীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় মারা গেছেন