অভয়নগরে দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে গাছের চারা রোপণ

 

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধিঃ
যশোরের অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের টেকেরঘাট মহাশ্মাশানে, অভয়নগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ‍্যোগে গাছের চারা রোপণ করা হয়েছে। ৩ সেপ্টেম্বর (শনিবার) সকাল ৯টার সময় ওই বৃক্ষ রোপনের উদ্বোধন করা হয়। নওয়াপাড়া প্রেসক্লাবের উপদেষ্টা প্রাক্তন শিক্ষক সুনীল দাসের সঞ্চালনায় ভবদহ কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক অধ্যক্ষ মতলেব সরদারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভা’র নির্বাহী পরিচালক সুকুমার ঘোষ, নওয়াপাড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহিন আহমেদ, নির্বাহী সদস্য রবিউল ইসলাম, পায়রা ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মনিশংকর রায়, সাংবাদিক কামাল হোসেন । এসময় আরো উপস্থিত ছিলেন গাছপাগল নামখ্যাত আব্দুল গফফার ও আব্দুল জব্বারসহ এলাকার গন্যমান‍্য ব্যক্তিবর্গ প্রমুখ। এলাকাবাসীকে বেশি বেশি গাছ লাগাতে আহবান জানিয়ে গাছ পাগল নাম খ্যাত আব্দুল জববার ও আব্দুল গফফারের জীবনী নিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা করা হয়।

ওসি’র পরিচয়ে চাঁদাবাজি অভিযোগের ১ মাসেও উদঘাটন হয়নি আসল রহস্য

মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার ঘটনায় পৃথক ৩ টি অজ্ঞাতনামা মামলার ভয়ে কিছুদিন ধরে চলছিল ওসি পরিচয়ে চাঁদাবাজি।

অভিযোগের মাসখানেক পেরিয়ে গেলেও উদঘাটন হয়নি আসল রহস্য, ক্ষোভ স্থানীয়দের।গত (২৭ জুলাই) উপজেলার বাচোর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নং ওয়ার্ডের ভোট কেন্দ্র ভাংবাড়ী ফুটকিবাড়ী(ভিএফ) নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পুলিশের গুলিতে শিশু নিহতের ঘটনায় প্রিজাইডিং কর্মকর্তা খতিবুর রহমানসহ পুলিশের পৃথক ৩টি মামলা করায় গ্রেফতার আতংঙ্কে রয়েছে এলাকাবাসী।

এ সুযোগে ওসি পরিচয়ে কিছু লোকের কাছে মামলা থেকে রেহাই পেতে মোবাইলে চাঁদাবাজি করা হয়। সংশ্লিষ্ঠ ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য বাবুল হোসেনকে মামলার ভয় দেখিয়ে ওসি পরিচয়ে গত (১ আগষ্ঠ) মোবাইল ফোনে হুমকি দিয়ে বলে যে, ব্যাটা মেম্বার হয়ে বসে আছিস মামলা থেকে বাঁচতে এক্ষুনি বিকাশে টাকা দে নতুবা তোকে ও তোর লোকজনকে অজ্ঞাত মামলার আসামী বানাবো।মামলা থেকে রেহাই পেতে বাবুল বিকাশে ২৬ হাজার টাকা দেয়।

এমনি ভাবে খড়রা গ্রামের হাকিমের পুত্র রুহুলকেও ওসি পরিচয়ে ২০ হাজার টাকা দাবী করে। আলমের কাছেও মামলার ভয়দেখিয়ে ০১৭৭৩৭১৮০৪১ নং মোবাইলে ফোন দিয়ে ০১৭৬৪৭৫৯১৩৫ নং বিকাশে ১০ হাজার টাকা দাবী করে। এঘটনায় ইউপি সদস্য বাবুল হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের ১ মাস পার হলেও পুলিশ অপরাধীদের গ্রেফতার করতে পারেনি।

অভিযোগকারী ইউপি সদস্য বাবুল হোসেন মুঠেফোনে বলেন, আমি থানায় অভিযোগ করেছি এরপর আর কিছু জানিনা। তবে পুলিশও আমাকে কোনদিন থানায় ডাকেনি এবং কিছু বলেওনি।
এ প্রসঙ্গে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এস এম জাহিদ ইকবাল বলেন, ইউপি সদস্য বাবুল হোসেনের একটি লিখিত অভিযোগটি জিডিভুক্ত করা হয়েছে। পরবর্তীতে তিনি মামলা না করায় ওসি পরিচয়ে প্রতারক চক্রকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি।
তবে তারা নীলফামারী জেলার লোক বলে নিশ্চিত হওয়া গেছে।

 

পটুয়াখালীর বাউফলে স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে, রাতের আধারে নববধূ আনতে গিয়ে বর আটক

মোঃ তুহিন শরীফ, পটুয়াখালী প্রতিনিধি।

পটুয়াখালীর বাউফলে প্রথম স্ত্রীকে তালাক না দিয়ে না জানিয়ে দ্বিতীয় বিয়ের করার খবর পাওয়া গেছে স্বামী আব্দুর রহমান গাজীর বিরুদ্ধে। পরে রাতের আধারে নববধূকে আনতে গিয়ে প্রথম স্ত্রীর পরিবারের কাছে আটক হয়েছে আব্দুর রহমান গাজী সহ তার আত্মীয় স্বজন।

ঘটনাটি ঘটেছে গত সোমবার (২৯ আগষ্ট ) দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের গোসিংগা গ্রামের মৃত নুর ইসলাম হাওলাদার ও সত্তার আমিন হাওলাদারের বাড়িতে। নববধূ দ্বিতীয় স্ত্রীর নাম মোসাঃ শারমিন আক্তার (১৭), মৃত নুর ইসলাম হাওলাদারের মেয়ে। রাতের গভীরে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে আটক আব্দুর রহমান গাজী (২৫), উপজেলার মদনপুরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মদনপুরা গ্রামের দরগাবাড়ি স্থানের বাসিন্দা মোঃ মোতাহার গাজীর ছেলে। সে বিলবিলাস বাজারে কম্পিউটার ও ফটোস্টাট বসিয়ে ব্যবসা করছেন। প্রথম স্ত্রীর নাম আসমা বেগম (১৯), মদনপুরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মদনপুরা গ্রামের বাসিন্দা মোঃ সেলিম ডাক্তারের মেয়ে।

পটুয়াখালীর বাউফলে স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে, রাতের আধারে নববধূ আনতে গিয়ে বর আটক

প্রথম স্ত্রী আসমা বেগম অভিযোগ করে বলেন, আজ থেকে ৩/৪ বছর আগে ছেলের ইচ্ছায় আনুষ্ঠানিক ভাবে আমাদের বিবাহ হয়। তার কিছুদিন পরেই আমাকে যৌতুকের টাকার জন্য বিভিন্ন ভাবে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। তাই মারধর নির্যাতন সৈর্য্য করতে না পেরে আমার পরিবারকে চাপ সৃষ্টি করে ও আমার সোনা গয়না বিক্রি করে এবং ব্যাংক থেকে লোন ছাড়িয়ে বিলবিলাস বাজারে একটি দোকান ভাড়া করে তাতে কম্পিউটার ও ফটোস্টাট মেশিন বসিয়ে ব্যবসার ব্যবস্থা করে দেই। তাতে প্রায় ২ লক্ষ টাকা ব্যয় হয়। কিন্তু এদিকে হঠাৎ আমি আমার বাপের বাড়ি কিছুদিন ধরে থাকায় গোপন সূত্রে শুনতে পাই রহমান নাকি গোপনে আরও একটি বিবাহ করেছে। বিষয়টি তার সাথে আলাপ করলে সে সবসময় না স্বীকার যায়। রহমান আমার সাথে প্রতারণা করেছে। আমি বিচার দাবি করছি চেয়ারম্যান থেকে শুরু করে সরকার ও প্রশাসনের প্রতি।

এদিকে আসমা বেগমের আত্মীয় স্বজনদের মধ্যে মনির ডাক্তার ও দুলাল ডাক্তার জানান, আমাদের মেয়ের ঠিকমতো কোনও খোঁজখবর নিতোনা রহমান। সবসময় শারীরিক মানসিক নির্যাতন করতো মেয়েকে। আমরা দ্বিতীয় বিয়ের ঘটনা শুনে জেনে ওত পেতে থাকি এবং ঘটনার রাতে রহমান তার দুলাভাইদের নিয়ে দ্বিতীয় বউ আনতে পয়নামা নিয়ে গেলে তাদেরকে হাতেনাতে আটক করা হয়। পরে স্থানীয় চেয়ারম্যান জাহিদুল ইসলাম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পরে ওই রাতেই দ্বিতীয় বিয়ের বউকে কাগজে তালাকনামা রেখে কাবিনে লেখা আড়াই লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবার বিষয়টি নিশ্চিত রেখে ছেড়ে দেয়া হয়। এবং আমাদের মেয়ের বিষয়টি চেয়ারম্যান ব্যবস্থা নিবেন বলে আমাদের পাঠিয়ে দেন। আমরা সেই অপেক্ষা সহ এই প্রতারণার বিচার দাবি করছি।

সরেজমিনে দ্বিতীয় স্ত্রীর বাড়িতে ঘটনার বিষয়টি জানার জন্য প্রতিবেদক গেলে পরিবারের কেউ কথা বলেননি। কিন্তু ঘটনায় উপস্থিত ও সংশ্লিষ্ট আত্মীয়দের মধ্যে নাম না বলা কয়েকজন জানান, শারমিন আক্তারের বাবা বেচে নেই। তাই তার চার ভাই মিলে ওই ছেলে রহমানের কাছে গত শুক্রবার (২৫ আগষ্ট ) বাউফল শাহী মসজিদে বসে রহমান ও শারমিনের ৩ লক্ষ টাকা দেনমোহর ধার্য্য করে কলমা কাবিন হয় এবং সোমবার দিন রাতে মোটামুটি আনুষ্ঠানিক ভাবে শারমিনকে তার স্বামীর বাড়িতে উঠিয়ে দেওয়া জন্য আয়োজন করা হয়। তখন ছেলের দুই দুলাভাই পয়নামা নিয়ে আসেন। কিছুক্ষণ পরেই কয়েকজন লোক এসে তাদের আটক করে। পরে জানতে পারি ছেলের প্রথম স্ত্রীর আত্মীয় স্বজন তারা। পরে চেয়ারম্যান এসে বিষয়টি জেনে শুনে তালাকনামা রেখে এবং এক সপ্তাহের মধ্যে কাবিনের টাকা দিবে মেনে সহিস্বাক্ষর সহ সাক্ষ্য প্রমাণাদি রেখে পাঠিয়ে দেন।

এপ্রসঙ্গে জানতে প্রতিবেদক প্রতারক আব্দুর রহমান গাজীর খোঁজ নিতে গেলে কোনও খোঁজখবর পাওয়া যায়নি। এবং স্থানীয়রা জানান ঘটনার পর থেকেই সে লাপাত্তা হয়ে আছে।

এব্যাপারে ঘটনার স্বত্যতা স্বীকার করে প্রতিবেদককে চেয়ারম্যান জাহিদুল ইসলাম জানান, যাতে দ্বিতীয় স্ত্রীর কোনও রুপ ক্ষতি না হয় সেইদিকে নজর রেখে তালাকনামা রেখে কাবিনের টাকা এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় স্ত্রীর পরিবারের কাছে বুঝিয়ে দিবে মর্মে সাক্ষ্য প্রমাণ সহ সহিসাক্ষর রেখে ছেড়ে দেয়া হয় এবং প্রথম স্ত্রীর পরিবারের লোকজনকে বলেছি আপনাদের বিষয়টি নিয়ে বসব এবং সমাধান করব।

এবিষয়ে বাউফল থানার ওসি আল-মামন বলেন, এখনো এব্যাপারে কোনও অভিযোগ পাইনি, তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

বন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে রূপসায় বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত

//কুরবান সেখ, রূপসা প্রতিনিধি//

খুলনা জেলা রূপসা উপজেলার ৫নং ঘাটভোগ ইউনিয়নের গোয়াড়া গ্রামে এর বন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচি ১৯ই আগস্ট শুক্রবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং ঘাটভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ডের মেম্বার আবু সালে।

প্রধান অতিথি বন্ধু ফাউন্ডেশনের সভাপতি রজত মালাকার, সহ-সভাপতি উৎপল হিরা, সাধারণ সম্পাদক শুভ্রদেব বালা, সাংগঠনিক সম্পাদক অনিপন মালাকার, সদস্য উজ্জ্বল ধর, শিপন রায়, সুরঞ্জন বালা অরূপ মালাকার,জয়ন্ত বাগচী, অংশু মল্লিক, সহ সকল সদস্যদের দেশ ও জনগণের স্বার্থে কাজ করার পরামর্শ দেন।

এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বাবু জ্ঞানেন্দ্র নাথ মালাকার , শিক্ষক যশোমন্ত ধর, শিবনাথ দাস, পরিমল বিশ্বাস, অরুন দাস, মোহিত মালাকার, মিঠুন হীরা, গণেশ অধিকার সহ আরো কয় একজন।

ডুমুরিয়ার চুকনগরে উত্তরা মটরর্স এর বাজাজ মোটর সাইকেলের শো রুম  উদ্বোধন

//জাহিদুর রহমান বিপ্লব ডুমুরিয়া//
সাবেক মন্ত্রী  নারায়ন চন্দ্র চন্দ এমপি বলেছেন আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশ উন্নযনের মহা সড়কে।
দেশে সর্বত্র  যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় উপজেলা সদর  বাজার গুলোতে ব্যবসা বাণিজ‍্যে প্রসারিত হচ্ছে। বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার ছিল গ্রাম হবে শহর ,এরই প্রতিফলন দেশের মানুষ উপভোগ করছে। দেশে প্রতিটা অঞ্চলে ব্যবসার বাণিজ্যের প্রসার ঘটছে। ১২ আগষ্ট  শুক্রবার  সকাল ১০ টায় চুকনগর বাজারে উত্তরা মটরস্ এর  বাজাজ মোটর সাইকেল এর  শো-রুম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
শো-রুমের উদ্বোধন করেন উত্তরা মটরস্ এর প্রধান নির্বাহী দিলিপ ব্যানার্জি। ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদের সভাপতিত্বে ও ইন্দ্রজীৎ দেবের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি সাংবাদিক শ্যামল সরকার, থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া।
অনুষ্ঠানে  বক্তব্য দেন  আদর্শ মটরস্ এর সত্বাধিকারী জয়দেব আঢ‍্য, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জি এম ফারুক হোসেন,মাষ্টার আশুতোষ নন্দী,চুকনগর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি প্রহ্রাদ ব্রহ্ম,সাধারণ সম্পাদক সরদার অহিদুল ইসলাম,সরদার শরিফুল ইসলাম,সুরঞ্জন ঘোষ,উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ,সমীর দে গোরা,চুকনগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত)মনিরুল ইসলাম ব্রাউন,রবীন্দ্র নাথ আঢ্য,কৃষ্ণ নন্দী প্রমুখ।

আমতলীর মেয়ে চিত্র নায়িকা শিমু হত্যাঃ তদন্ত প্রতিবেদন দিতে ষষ্ঠ বার সময় নিল পুলিশ

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের মেয়ে চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমু হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১৮ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে পুলিশকে আজ আবার আদেশ দিয়েছেন আদালত।

তদন্ত কর্মকর্তা ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক চুন্নু মিয়া আজ কোনো প্রতিবেদন দাখিল না করায় ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেশকাত শুকরানা এ আদেশ দেন।
এ নিয়ে এ পর্যন্ত পুলিশ মামলার তদন্ত শেষ করার জন্য ছয় বার সময় নিলো।

অভিনেত্রী শিমু কলাবাগানের বাসা থেকে নিখোঁজ হওয়ার পর গত ১৭ জানুয়ারি কেরানীগঞ্জের হযরতপুর ব্রিজের কাছে তার বস্তাবন্দী লাশ পাওয়া যায়।

এ ঘটনার পর শিমুর ভাই হারুনুর রশিদ বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় তার স্বামী শাখাওয়াত আলী নোবেল ও তার গাড়িচালক এসএমওয়াই ফরহাদসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন।

পুলিশ তাদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নেয়। পরে তারা পৃথক ম্যাজিস্ট্রেটের কাছে হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে জবানবন্দি দেন।
জবানবন্দিতে নোবেল বলেন, ১৬ জানুয়ারি রাতে ঝগড়ার পর তিনি তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেন।

নোবেল সারা রাত লাশের সাথে ছিলেন এবং পরদিন সকালে তার বন্ধু আবদুল্লাহ ফরহাদকে তার গ্রীন রোডের বাড়িতে ডাকেন। পরে বন্ধুর সহায়তায় নোবেল কেরানীগঞ্জে লাশ ফেলে দেন।

মাগুরা রিপোর্টার্স ইউনিটির বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

//বিশেষ প্রতিনিধি মাগুরা//

মাগুরা রিপোর্টার্স ইউনিটির বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যাপ্রচার, চক্রান্ত ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৬ আগষ্ট শনিবার মাগুরা শহরের রুহানি টাওয়ারের হল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাগুরা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মোঃ আলী আশরাফ, সাংগঠনিক সম্পাদক মিরাজ আহমেদ, কোষাধ্যক্ষ খন্দকার নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ শাহীন খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক সজীব বিশ্বাস, সহ-সাংগঠনিক সম্পাদক ইমান উদ্দিন ,আইন উপদেষ্টা হাবিবুর রহমান ,কার্যনির্বাহী সদস্য রিকো শিকদার, সদস্য মন্নুজান খাতুন ,সদস্য রিয়াজুল ইসলাম ,সদস্য নাঈমুর রহমান ,সদস্য গিয়াস উদ্দিন চঞ্চল ,সদস্য মহসিন বিশ্বাস, সদস্য পাভেল বিশ্বাস ,সদস্য সাইফুল ইসলাম,সাংবাদিক হুমায়ুন কবির, বিশিষ্ট লেখক কবি সাহিত্যিক শাহাবুদ্দিন, সাংবাদিক মিজানুর রহমানসহ অন্যান্যরা।

উক্ত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মাগুরা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি আলী আশরাফ ।তিনি বলেন,৬ জুলাই থেকে ধারাবাহিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাগুরা রিপোর্টার্স ইউনিটি অফিসিয়াল- পেজ নামক একটি ভুয়া ফেসবুক আইডি খুলে মাগুরা রিপোর্টার্স ইউনিটি ও ইউনিটির সভাপতি এইচ এন কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ আলীর বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা বানোয়াট উদ্দেশ্যপ্রণিত বিভ্রান্তিকর কুরুচিপূর্ণ পোষ্ট করতে থাকে। এতে মাগুরা রিপোর্টার্স ইউনিটির সুনাম ক্ষুন্ন হয়েছে এর সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।
এছাড়াও আরো দু এক জন অপসংবাদিক তাদের ফেসবুক পেজ থেকে একইভাবে মাগুরা রিপোর্টার্স ইউনিটি ও ইউনিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মানহানিকর পোষ্ট করে।এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। ছাড়াও বিভিন্ন সময় সাংবাদিকদের জড়িয়ে মুক্ত সাংবাদিকতাকে বাধা গ্রস্থ করার জন্য অপপ্রচার করে আসছে বিভিন্ন কুচক্রি মহল।

এরই প্রতিবাদের আয়োজিত সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন, মাগুরা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিরাজ তিনি বলেন, মাগুরা রিপোর্টার্স ইউনিটি অত্যন্ত সুনামের সাথে কার্যক্রম পরিচালিত করে আসছে এবং সাংবাদিকদের একটি প্রতিষ্ঠিত ও স্বনামধন্য সংগঠনে রূপান্তরিত হয়েছে ।একটি মহল এই সুনামে ঈর্ষান্বিত হয়ে মাগুরা রিপোর্টার্স ইউনিটিকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে । আমরা শক্ত হাতে এই কুচক্রী মহল কে প্রতিহত করব এবং তাদের বিরুদ্ধে আইনগত ভাবে মোকাবেলা করব।
এ সময় মাগুরা রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক শাহীন খন্দকার তার বক্তব্যে বলেন, মাগুরা রিপোর্টার্স ইউনিটির বিরুদ্ধে যে অপপ্রচার ষড়যন্ত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে এটা সম্পূর্ণ মিথ্যা বিভ্রান্তিকর উদ্দেশ্যপ্রণীতভাবে একটি মহল মাগুরা রিপোর্টার্স ইউনিটির সুনাম ক্ষুন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আমরা আইনিভাবে মোকাবেলা করব।

সংবাদ সম্মেলনে মাগুরা রিপোর্টার্স ইউনিটি কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ষড়যন্ত্রমূলক লেখা ও সভাপতি এইচ এন কামরুল ইসলাম সাধারণ সম্পাদক ইউনুস আলী ও কার্যনির্বাহী সদস্য সুজন মাহমুদ কে কথিত সাংবাদিক আখ্যা দিয়ে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রকাশের প্রতিবাদে সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয় এবং পরবর্তীতে এ কর্মকান্ডের প্রতিবাদে আরো ব্যাপক কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত হয়। সবশেষে সংবাদ সম্মেলনে আগত সাংবাদিকদের এবং উপস্থিত ব্যক্তিবর্গ কে উপস্থিত হওয়ার জন্য সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে সংবাদ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।

সাংবাদিক নির্যাতন, হত্যা, মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে আমতলীতে মানববন্ধন

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

সারাদেশে সাংবাদিক নির্যাতন, হত্যা-মামলা ও গ্রেফতারের প্রতিবাদে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচি’র অংশ হিসেবে আজ বিকেল ৫টায় বরগুনার আমতলীতে সংগঠনের এর উপজেলা শাখা কার্যালয়ের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত সকলে ক্ষোভ প্রকাশ করে বলেন, সম্প্রতি লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম রসুল কর্তৃক বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির যুগ্ম মহাসচিব নুর আলমগীর অনুর বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমুলক মামলা সহ দেশের বিভিন্ন স্হানে সাংবাদিক নির্যাতন,হত্যা ও হয়রানি মূলক মিথ্যা মামলার নিন্দা জানিয়ে এসব বন্ধ সহ বিএমএসএস এর যুগ্ন মহাসচিব নুর আলমগীর অনুর নামে মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার জোর দাবি জানান।

বিএমএসএস এর উপজেলা শাখার কার্যালয়ের সামনে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন,আমতলী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও দৈনিক ভোরের কাগজের আমতলী-তালতলী উপজেলা প্রতিনিধি হারুন অর রশীদ,বিশিষ্ট সমাজ সেবক আমিনুল ইসলাম সোহেল তালুকদার,বিএমএসএস এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাইফুল্লাহ নাসির,রাজনৈতিক ব্যাক্তিত্ব ফিরোজ বিশ্বাস, আমতলী সাংবাদিক ইউনিয়নের প্রতিনিধি রিপন মুন্সি,বাংলার ঐতিহ্য এর বরগুনা জেলা প্রতিনিধি টি,এম রেদওয়ান বায়েজীদ,দৈনিক প্রভাতী খবরের উপজেলা প্রতিনিধি এইচ,এম,রাসেল,যুব রেড ক্রিসেন্ট আমতলী উপজেলা শাখার দলনেতা মোঃ আবু তাহের প্রমুখ।

ডুমুরিয়ায় বে সরকারী উন্নযন সংস্থার উত্তরনের বার্ষিক ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত

// জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া, খুলনা//

ডুমুরিয়ায় বে সরকারী উন্নযন সংস্থা  উত্তরন আমার প্রকল্প এর উদ‍্যেগে ৬ আগষ্ট  শনিবার সকালে বার্ষিক ভূমিহীন সমাবেশ   র‍্যালী ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়।

স্থানীয় শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে  ডুমুরিয়া উপজেলা ভূমি কমিটির সভাপতি শেখ সেলিম আক্তার স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে

প্রধান অতিথি’র বক্তব্য দেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি।

বিশেষ অতিথি’র বক্তব‍্য দেন  উত্তরণ‌‌ পরিচালক শহিদুল ইসলাম,‌ জেলা ভূমি কমিটির সহ-সভাপতি শ্যামল শিংহ রায়,

জেলা ভূমি কমিটির সাধারণ সম্পাদক ও সাংবাদিক গৌরাঙ্গ নন্দী।

অন‍্যেনের মধ‍্যে বক্তব‍্য দেন বক্তব্য  উত্তরন সম্বনযকারী মনিরুজ্জামান জমাদার  বটিয়াঘাটা উপজেলা ভূমি কমিটির সভাপতি  ও সাবেক ভাইন্স চেয়ারম‍্যান নিত্যাই চন্দ্র গাইন, ডুমুরিয়া উপজেলা ভূমি কমিটির সাধারণ সম্পাদক  শেখ মাহতাব হোসেন, বটিয়াঘাটা উপজেলা ভূমি কমিটির সাধারণ সম্পাদক অধ‍্যাপক  এনায়েত আলী বিশ্বাস,

জেলা পরিষদের  প্রাক্তন সদস্য শোভা রাণী হালদার, সাবেক চেয়ারম‍্যান  শেখ হাদিউজ্জান,উত্তরণ প্রতিনিধি মোঃ সিরাজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আব্দুল আলীম গাজী, সেল্টার ম‍্যানেজার মোকলেচুর রহমান, ভূমিহীন নারী ইসহরাতা শফিকুল ইসলাম সেল্টর ম‍্যানেজার পাটকেলঘাটা বদরুজ্জামান, আনোয়ারা ‌খাতুন সাথী,আরফিন সুলতানা কল‍্যানী রায়,  প্রমুখ। সমাবেশের পূর্বে একটি র‍্যালী অনুষ্ঠিত হয়।

মানিকগঞ্জ পৌর মেয়র শুভেচ্ছা সফরে এসেছেন বরগুনার আমতলীতে

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলী পৌরসভায় শুভেচ্ছা সফরে এসেছেন দেশের জনপ্রিয় ব্যাক্তিত্ব দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি, মানিকগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোঃ রমজান আলী সহ মানিকগঞ্জ পৌরসভার পৌর পরিষদ।

আমতলী পৌর সভার মেয়র ও আমতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মতিয়ার রহমান এর বিশেষ আমন্ত্রণে দেশের বিশিষ্ট সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক হাজী মোঃ রমজান আলী মানিকগঞ্জ পৌর সভার পৌর পরিষদ সহ আজ দুপুর দুইটায় আমতলীতে এসে পৌছেছেন।
এ সময় দুই পৌর মেয়র পারস্পরিক সৌহার্দ্য পুর্ন পরিবেশে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা শেষে আমতলী পৌর চত্বরে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন আমতলী পৌর সভার কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতা জাহিদুল ইসলাম জুয়েল তালুকদার, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএমএসএস এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাইফুল্লাহ নাসির, আমতলী এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হান্নান মিয়া সহ আমতলী পৌরসভা ও মানিকগঞ্জ পৌর সভার কাউন্সিলর বৃন্দ।