অভয়নগরে এক স্কুল শিক্ষার্থী নিখোঁজ” ১৮ দিনেও সন্ধান মেলেনি

মোঃ শফিকুল ইসলাম পিকুল , বিশেষ প্রতিনিধিঃ

যশোরের অভয়নগরে আবদুল্লাহ হাসান জিহাদ (১৬) নামের এক স্ক‌ুল ছাত্র নিখোঁজ রয়েছে । নিখোঁজের ১৮ দিন পেরিয়ে গেলেও এখনো খোঁজ পায়নি তার পরিবার। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর ১২ই সেপ্টেম্বর (সোমবার )অভয়নগর থানায় সাধারণ ডায়েরী করেন তার পিতা আব্দুর রহিম মজুমদার।

সে অভয়নগর উপজেলার পায়রাহাট ইউনিয়নের বারান্দী গ্রামের আব্দুর রহিম মজুমদারের ছেলে। আব্দুল্লাহ হাসান জিহাদ  পায়রাহাট মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনীর একজন  ছাত্র । অভয়নগর থানা জিডি নং ৫৬২। তারিখ ১২/৯/২২। জিডি সূত্র জানা যায়, গত ২ সেপ্টেম্বর( শুক্রবার)  বিকালে ৫টার দিকে বাড়ি থেকে বের হয়ে বন্ধুর সাথে দেখা করার উদ্দেশ্যে রওনা দেয় জিহাদ।

কিন্তু এরপর সে আর ফিরে আসেনি। কোন সুহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে মুঠোফোনঃ- ০১৭১৮৮৬৮২৩৪ নাম্বারে  যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছেন তার নানা শেখ মনিরুজ্জামান।

ডুমুরিয়ায় নদী খালে অবৈধ নেট-পাটা উচ্ছেদ অভিযান

//জাহিদুর রহমান বিপ্লব ডুমুরিয়া// :
ডুমুরিয়া উপজেলা প্রশাসনের উদ‍্যেগে উপজেলার বিভিন্ন এলাকায়  জলাবদ্ধতা নিরসনে লক্ষ‍্যে নদী,খাল ও জলাশয়ে অবৈধ ভেড়ীবাঁধ ও নেট-পাটা অপসারণ  ধারাবাহিক অংশ হিসাবে  ২১ সেপ্টেম্বর বুধবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মামুনুর রশীদ নেতৃত্বে ঘ‍্যাংরাইল, হাতিটানা ও চিলা নদীতে অভিযান চালিয়ে অর্ধ শতাধিক অবৈধ নেট পাটা ও ভেড়ীবাঁধ অপসারণ করা হয়েছে । এ সময় উপস্থিত ছিলেন মাদারতলা পুলিশ ক্যাম্পের এস‌আই মাহাবুর রহমানসহ পুলিশ  সদস‍্য স্থানীয় জনপ্রতিনিধিগন । উল্লেখ্য এসকল নদী খালে দীর্ঘদিন ধরে নেটপাটা দিয়ে এক শ্রেণীর অসাধু ব্যক্তিরা মাছ শিকার করায় এলাকায় কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি হয।

অভয়নগরে দিগন্ত সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফলজও বনজ গাছ বিতরণ

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍ঃ

অভয়নগরে দিগন্ত সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফলজ ও বনজ গাছ বিতরণ করা হয়েছে । ২০ সেপ্টেম্বর ( মঙ্গলবার) বেলা ১১ টায় রাজঘাট ঘোড়া বটতলা নামক স্থানে দিগন্ত সামাজিক প্রতিষ্ঠানের কার্যালয়ে এ গাছ বিতরণ অনুষ্ঠিত হয়। নওয়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ রবিউল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দিন এই বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বা‌েধন করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, ওর্য়াড কাউন্সিলর বিপুল শেখ, দৈনিক নওয়াপাড়া পত্রিকার নির্বাহী সম্পাদক ও নওয়াপাড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মফিজুর রহমান দপ্তরী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহিন আহমেদ, সদস্য জাকির হোসেন হৃদয় ও দিগন্ত সামাজিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় দিগন্ত সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে ও সামাজিক প্রতিষ্ঠানে গাছ বিতরণ করা হয়।

সাংবাদিক এরশাদের মৃত্যুতে সমবেদনা জানাতে পরিবারের পাশে মাগুরা রিপোর্টার্স ইউনিট

//শ্যামল বিশ্বাস, বিশেষ প্রতিনিধি মাগুরা//

এশিয়ান টেলিভিশনের সাংবাদিক এরশাদ হোসেনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানাতে পরিবারের পাশে মাগুরা রিপোর্টার্স ইউনিটি।

শনিবার সন্ধ্যায় মাগুরা শহরের পারনান্দুয়ালী গ্রামে মৃত সাংবাদিক এরশাদ হোসেনের নিজ বাসভবনে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন এবং পারিবারিক খোঁজখবর নিতে আসেন মাগুরা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ।

এ সময় মাগুরা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ সাংবাদিক এরশাদ হোসেনের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং সাংবাদিক এরশাদ হোসেনের রূহের মাগফেরাত কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ এন কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ইউনুস আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিরাজ, কোষাধ্যক্ষ খন্দকার নজরুল ইসলাম মিলন, দপ্তর সম্পাদক খন্দকার শাহীন, সদস্য মহসিন বিশ্বাস ও শামীম শরীফ। মাগুরা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ সাংবাদিক এরশাদ হোসেনের পরিবারের পাশে সব সময় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

শুক্রবার ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ডেঙ্গু জোরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাংবাদিক এরশাদ । এশিয়ান টেলিভিশনের মিরপুর সংবাদদাতা হিসেবে কাজ করতেন তিনি। তাঁর বাড়ি মাগুরা পৌরসভার পারনান্দুয়ালী গ্রামে।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত রোববার জ্বরে আক্রান্ত হন এরশাদ হোসেন। বুধবার তাঁর ডেঙ্গু ধরা পড়ে। ওই দিন প্রথমে তাঁকে ঢাকার একটি সরকারি হাসপাতালে ও পরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর সোয়া পাঁচটায় চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ওই দিনই বাদ জুম্মা জানাজা শেষে বেপারীপাড়া গোরস্থানে  তাকে দাফন করা হয়।

রামপালে ইউপি সদস্যের বিরুদ্ধে খালে বাঁধ দেয়ার অভিযোগ

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপাল উপজেলার হুড়কা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সদস্য অনিন্দ্য মন্ডলের বিরুদ্ধে খালে বাঁধ দিয়ে আটকে রেখে মাছ চাষের অভিযোগ পাওয়া গেছে। সরকারি খাল বাঁধ দিয়ে রাখার ফলে আমন আবাদ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এমন অভিযোগ এনে প্রতিকার চেয়ে উপজেলা প্রশাসন বরাবর অভিযোগ পত্র দাখিল করেছেন আমন চাষিরা।

অভিযোগ পত্র পাওয়ার পর রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে ব্যবস্থা নিতে বলেন। সহকারী কমিশনার শেখ সালাউদ্দিন দিপু সরেজমিনে তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য হুড়কা ইউনিয়ন তহশিলদারকে নির্দেশ দেন। তহশিলদার অ্যাডভোকেট শহিদুল ইসলাম গত ১ সেপ্টেম্বর সকালে সরেজমিনে গিয়ে গাজীখালী গ্রামের অংকুর খালে বাঁধ দেখে সংশ্লিষ্ট দপ্তরে প্রতিবেদন দাখিল করেছেন। এরপর ১৭ দিন অতিবাহিত হলেও তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখেনি বলে অভিযোগ করেন আমন চাষি আ. জব্বার, বাচ্চু শেখ, মনোজ কুমার। তারা বলেন আমন রোপণ মৌসুম শেষ হয়ে গেলে বাঁধ কেটে কি লাভ ?

এ বিষয়ে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজিবুল আলম কে অভিযোগের কপি দেখিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন আমরা ধরাবাহিকভাবে আটকে রাখা নদী, খালের বাঁধ অপসারণ ও অবৈধভাবে মিনি ড্রেজার দিয়ে বালি উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন জোরদার করেছি। যেখানে এ ধরনের তথ্য পাওয়া যাচ্ছে সেখানেই অভিযান পরিচালনা করা হচ্ছে। বঙ্গবন্ধু মোংলা ঘোষিয়াখালী ক্যানেলের নাব্যতা নিশ্চিত করতে আমরা অভিযান অব্যাহত রেখেছি।

রাণীশংকৈলে ৫ দফা দাবীতে কর্মকর্তা -কর্মচারীদের কর্মবিরতি অনুষ্ঠিত

মাহাবুব আলম, রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে  ৫ দফা দাবীতে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করেছে।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সোমবার (১২ সেপ্টেম্বর)  সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত অফিসের কর্মকর্তা –কর্মচারীরা উপজেলা প্রশাসনিক ভবনের মূল ফটকে ব্যানার নিয়ে কর্ম বিরতি পালন করেন। কর্ম বিরতি চলাকালে অফিস থেকে সেবা প্রদান বন্ধ ছিল।

কর্ম বিরতি চলাকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল মার্ডি,পদ আপগ্রেডেশন, সকল শূণ্য পদ পূরণ,প্রস্তাবিত নিয়োগবিধি ও জনবল কাঠামো বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে এ কর্মবিরতি পালন করা হচ্ছে। এ সময় অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নওয়াপাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জেলা পরিষদ সদস‍্যপদ প্রার্থীর মত বিনিময়

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//

যশোরের অভয়নগরে নওয়াপাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জেলা পরিষদ সদস‍্য পদ প্রার্থী ড.প্রদীপ কুমার দে মতবিনিময় সভা করেছেন। ১২ সেপ্টেম্বর (সোমবার) সন্ধ্যায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ন-সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক।

নওয়াপাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জেলা পরিষদ সদস‍্যপদ প্রার্থীর মত বিনিময়

উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, নওয়াপাড়া প্রেসক্লাবের উপদেষ্টা: এসএম ফারুক আহমেদ, সাধারণ-সম্পাদক মোজাফফার আহমেদ, অন‍্যান‍্যের মধ‍্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান, সহ-সভাপতি এসএম মুজিবর রহমান, সহ-সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, দপ্তর সম্পাদক শাহিন আহমেদ, নির্বাহী সদস্য- মোঃ রবিউল ইসলাম বিশ্বাস, সাংবাদিক কল‍্যাণ ট্রাষ্টের সিনিয়র সহ-সভাপতি গাজী রেজাউল করিম, কোষাধ‍্যক্ষ: মল্লিক খলিলুর রহমান, সমাজ কল‍্যাণ সম্পাদক জাকির হোসেন হ্নদয়, সদস্য- মোঃ শফিকুল ইসলাম পিকুল, রকিবুল ইসলাম রুবেল, ডিআর আনিস, আশরাফুল আলম লিপু, শেখ জাবেদ আলী, মোঃ কামাল হোসেন, জাহিদ হোসেন লিটন প্রমূখ।

ডুমুরিয়ার গুটুদিয়া এসিজিবি মাধ‍্যমিক বিদ‍্যালয়ের ৮০ বছর পূর্তিতে প্রাক্তন শিক্ষার্থীদের পূর্ণ  মিলনী অনুষ্ঠানের রেজিস্টেশন কার্যক্রমের উদ্বোধন

/জাহিদুর রহমান বিপ্লব ডুমুরিয়া, খুলনা//
গুটুদিয়া এসিজিবি মাধ‍্যমিক বিদ‍্যালয়ের ৮০ বছর পূর্তিতে প্রাক্তন শিক্ষার্থীদের পূর্ণ  মিলনী অনুষ্ঠান বাস্তবায়নে লক্ষ‍্যে ১০ সেপ্টেম্বর  শনিবার সকালে  রেজিস্টেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।  সকাল ১১ টায় স্কুলের  হলরুমে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন খুলনা বিশ্ব বিদ‍্যালয়ের সাবেক ট্রেজারার ও পূর্ন মিলনী কমিটির সভাপতি খান আতিয়ার রহমান,  অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন কমিটির সহ সভাপতি ও আওয়ামী লীগ নেতা কাজী নুরুল   ইসলাম, ম‍্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি সদস‍্য সরদার মাসুদ রানা, প্রধান শিক্ষক শংকর মন্ডল, স্কুলের প্রবীন ছাত্র ও সাবেক শিক্ষক কাজী শামছুর রহমান, মনোরঞ্জন মন্ডল, স্কুল কমিটির সদস‍্য ও ইউপি সদস‍্য ইজ্জাত আলী মোড়ল, ও মেহেদী হাসান মিনটু, রবিউল ইসলাম সানা, বাস্তবায়ন  কমিটির সাধারন সম্পাদক পিন্টু কুমার বিশ্বাস, মাহাবুর রহমান পিকুল, ওহিদুজ্জামান মিন্টু, শিক্ষক শফিকুল ইসলাম, ব‍্যাংকার এখলাসুর রহমান, শাহাজালাল মোড়ল, শিক্ষক এস এম  আরিফুজ্জামান, হারুনর রশিদ, মফিজুল ইসলাম, মুজাহিদ শেখ প্রমুখ।

কচুয়ায় ইউএনওর সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

 

কচুয়া বাগেরহাট প্রতিনিধি॥
কচুয়া উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতানের সাথে কচুয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে বাগেরহাটের কচুয়া প্রেসক্লাবের মীর সাখাওয়াত আলী দারু মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল এর সভাপতিত্বে এ মতবিনিময় সভা প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এস.এম. তারেক সুলতান। প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী সাইদুজ্জামান সাইদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা তুষার কান্তি রায় রনি,সহ-সভাপতি সমির বরণ পাইক। এসময় উপস্থিত ছিলেন, যুগ্ন সাধানর সম্পাদক সুপার্থ কুমার মন্ডল,নির্বাহী সদস্য শুভংকর দাস বাচ্চু, খান সুমন, সদস্য আজমির আলম, মইনুুল ইসলাম প্রমূখ।

শুভংকর দাস বাচ্চু
০১৭১৬১৫৬২৫৭
০৭.০৯.২২

 

ডুমুরিয়ার মাওলানা ভাসানী মেমোরিয়াল কলেজের গর্ভানিং বডির সভাপতি নির্বাচিত হলেন ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া খুলনা//
ডুমুরিয়ার বানিয়াখালী মওলানা ভাসানী মেমোরিয়াল কলেজের গর্ভানিং বডির সভাপতি নির্বাচিত হয়েছেন শরাফপুর ইউনিয়ন পরিষদের  বার বার নির্বাচিত চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম। ৬ সেপ্টেম্বর মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক ফাহিমা সুলতানা স্বাক্ষরিত এক পরিপত্রে মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এছাড়া রঞ্জন কুমার তরফদারকে বিদ্যোৎসাহী সদস্য নির্বাচিত করা হয়। কমিটিতে আগামী ২ বছরের জন্য অনুমোদন দেয়া হয়। সভাপতি  নির্বাচিত হওয়ায় কলেজের ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ, অভিভাবক  সদস‍্য, শিক্ষক ও কর্মচারী, ইউনিয়ন পরিষদের সদস‍্য বৃন্দ বানিয়াখালী মাধ‍্যমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন।