দেশের যে ২০ অঞ্চলে ঝড় হতে পারে

//দৈনিক বিশ্ব ডেস্ক//

দেশের ২০ অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এজন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে সংস্থাটি।

আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, ঢাকা, যশোর, মাদারীপুর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মাদারীপুরে সর্বোচ্চ ৯৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া নেত্রকোনায় ৫২, ময়মনসিংহে ৪০, ফরিদপুরে ৩৯ এবং বরিশাল ও বদলগাছী ৩৩ মিলিমিটার বৃষ্টি হয়। এ সময় ঢাকায় সামান্য বৃষ্টি হয় বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আগামি শনিবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলেও আবহাওয়া অফিস জানিয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমী বায়ুূর অক্ষ বিহার, পশ্চিম বঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তরপূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

Daily World News

রাণীশংকৈলে আ’লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রূপসায় ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত

বরগুনার আমতলীর গরুরহাটে ক্রেতার সংকট

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

দেশের উত্তরাঞ্চলে বন্যার প্রভাবে বরগুনার আমতলীর বৃহৎ গরুর হাটে বিক্রিতে সংকট দেখা দিয়েছে।হাটটিতে দেশীয় গরুতে সয়লাব হলেও ক্রেতা সংঙ্কটে গরুর দাম কমে গেছে। বন্যার প্রভাবে হাটে পাইকারী ক্রেতা আসেনা। ফলে গরুর দাম অনেক কমে গেছে। গত সপ্তাহে এ হাটে এক হাজার দুই’শত ৮০ টি গরু বিক্রি হলেও এ সপ্তাহে হাটে বিক্রি অর্ধেকে নেমে আসবে বলে ধারনা করছেন গরুর হাট পরিচালক মোঃ মিজানুর রহমান।

জানাগেছে,দক্ষিণাঞ্চলের বৃহৎ গরুর হাট আমতলী পৌরসভার গরুর হাট। সপ্তাহে প্রতি বুধবার হাট বসে। দক্ষিণাঞ্চলের বরিশাল,পটুয়াখালী,বরগুনা, ভোলা ও পিরোজপুর জেলার বিভিন্ন এলাকা থেকে খামারী ও ক্ষুদ্র বিক্রেতারা হাটে গরু নিয়ে আসেন। প্রতি হাটে অন্তত ৭ হাজার গরু আসে। এ হাটে দেশের কুষ্টিয়া, ঝিনাইদাহ, যশোর, রাজশাহী, পাবনা, দিনাজপুর, নোয়াখালী, কুমিল্লা, সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, লক্ষীপুর ও শিরাজগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে অন্তত দের শতাধিক পাইকারী ক্রেতা আসেন। উত্তরাঞ্চলে বন্যা হওয়ায় এ হাটে এ সপ্তাহে তেমন পাইকারী ক্রেতা আসতে পারেনি বলে জানান হাট পরিচালক মোঃ মিজানুর রহমান। ফলে আমতলী হাটে গরুর দাম কমে গেছে। হাটে দেশীয় গরুতে সয়লাব হলেও ক্রেতা কম।

বরগুনা চরকগাছিয়া গ্রামের গরু বিক্রেতা দেলোয়ার গাজী ও মাসুম মৃধা বলেন, হাটে চারটি গরু এনেছি। কিন্তু ক্রেতা না থাকায় বিক্রি করতে পারেনি। ক্রেতা যারা এসেছে তারা দাম অনেক কম বলে। গত সপ্তাহে যেই গরুর দাম ছিল ৭০ হাজার টাকা, সেই গরুর দাম বলে মাত্র ৫৫ হাজার টাকা।

আমতলী গরুর হাট পরিচালক মোঃ মিজানুর রহমান বলেন, উত্তরাঞ্চলের বন্যার প্রভাবে আমতলী গরুর হাটে পশু ক্রয়- বিক্রয়ে ধস নেমেছে। ওই অঞ্চল থেকে পাইকার আসতে পারেনি। যারা এসেছে তারা তেমন গরু কিনছে না। গত হাটে এক হাজার দুই’শ ৮০ টি গরু বিক্রি হয়েছিল । বিক্রির যে অবস্থা তাতে এ হাটে বিক্রি অর্ধেকে নেমে আসবে। তিনি আরো বলেন, কোরবানীর হাট উপলক্ষে বিক্রি থাকার কথা ছিল জমজমাট কিন্তু অনেক কম।

Daily World News

এ পর্যন্ত আফগানিস্তানে ভূমিকম্পে ৯২০ জন নিহত

ডুমুরিয়ায় উপজেলা প্রশাসনের সাথে বীর মুক্তিযোদ্ধাদের পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

//ডুমুরিয়া, খুলনা//

ডুমুরিয়ায় বীর মুক্তিযুদ্ধাদের সাথে উপজেলা পরিষদ ও প্রশাসনের  এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

২২ জুন বুধবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে উপজেলা নির্বাহী অফিসার মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার শরীফ আসিফ রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব‍্য উপজেলা পরিষদ চেয়ারম‍্যান এজাজ আহম্মেদ গাজী, সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রশীদ, থানা অফিসার্স ইনচার্জ সেখ কনি মিয়া, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধকালিন কমান্ডার নুরুল ইসলাম, চন্দ্র কান্ত তরফদার, আবুল কালাম মহিউদ্দিন, নূর নবী খোকা, ফিরোজ রহমান, রবীন্দ্রনাথ বৈরাগী, আতিয়ার রহমান মোড়ল,  গাজী নাজিমুদ্দিন, দীনবন্ধু বৈরাগী, মোল‍্যা মাহাবুর রহমান, দিলিপ মন্ডল, নৃপেন বিশ্বাস সহ জীবিত সকল মুক্তিযুদ্ধাগন উপস্থিত ছিলেন।

 

ডুমুরিয়ায় উপসহকারী কৃষি কর্মকর্তা করুনা মন্ডল কৃষি দপ্তরের শ্রেষ্ঠত্বপুরষ্কার পেলেন

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া, খুলনা//

নারীরা পিছিয়ে নেই। আমরাও পারি। একজন নারী উপসহকারী কৃষি কর্মকর্তা অদ‍্যম চেষ্টা পরিশ্রম সাফল‍তায় কৃষি মন্ত্রণালয় শ্রেষ্ঠ নারী কমীকে  পুরষ্কারে ভৃষিত করেছেন  কৃষি মন্ত্রণালয় ।

ডুমুরিয়া  উপজেলার কৃষি দপ্তরের উপ সহকারী করুনা মন্ডল। শরাফপুর ইউনিয়নের কালিকাপুর ব্লকে কৃষকদের  সাথে  মাঠে ঘাটে বিলে  রৌদ  বৃষিতে সাবক্ষনিক পরামর্শ ও উন্নত কৃষি  কৃষকের ভাগ‍্য উন্নযন সরকারী কর্ম সম্পাদন কাজ করায় কৃষি মন্ত্রণালয়  দেশের মাঠ পর্যায়ে শ্রেষ্ঠ নারী কর্মীর পুরষ্কারে বিবেচিত হযেছেন। ২১ জুন মঙ্গলবার সকাল ১০ টায় কৃষি মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে  সনদপত্র  ও ক্রেষ্ট প্রদান করেন  কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। এসময উপস্থিত  ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সকল পর্যাযের কর্মকর্তা।

জানা গেছে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি ২১-২২অর্থ    বছরে কর্ম সম্পাদন সুচক আওতায় নারী মাঠ কর্মী হিসাবে  কৃষি মন্ত্রণালয়  মনোনীত করা হয।

উপসহকারী কৃষি কর্মকর্তা করুনা মন্ডল বলেন কাজের স্বীকৃতি স্বরুপ এ পুরষ্কার। সফলতার সাথে মাঠে কাজ করেছি। কৃষকদের সাথে নিবিড়ভাবে নিজের লব্ধ জ্ঞান কৃষকদের মাঝে বিলিয়ে উন্নত কৃষি আবাদ ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সাহায‍্যে করছি। আমাকে শ্রেষ্ঠ নির্বাচিত করে পুরষ্কার প্রদান করায় কৃষি দপ্তরের সকল স‍্যারদের কৃতজ্ঞতা প্রকাশ করছি।

উল্লেখ‍্য করুনা মন্ডল ২০১৮ সালে কৃষি অধিদপ্তরের আওতাধীন এন এ টি পি প্রকল্প থেকে ইন্দোনেশিয়া ভ্রমনে যান।

Daily World News

গ্লোবাল টিভির অফিসে সন্ত্রাসী হামলার প্রতিবাদে তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির মানববন্ধন

গ্লোবাল টিভির অফিসে সন্ত্রাসী হামলার প্রতিবাদে তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির মানববন্ধন

//তেজগাঁও কলেজ প্রতিনিধি : মোঃ মোস্তাফিজুর রহমান//

গ্লোবাল টেলিভিশন অফিসের মূল ফটকের সামনে গ্লোবাল টেলিভিশনের সাংবাদিকদের উপর সন্ত্রাসী মুন্না বাহিনীর হামলার প্রতিবাদে সন্ত্রাসী মুন্নাসহ জড়িত সকলদের দ্রুত গ্রেফতারের দাবিতে তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতি (তেকসাস) এর আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুন) সকাল ১১ টায়  তেজগাঁও কলেজের সামনে আহ্বায়ক কমিটির সদস্যরা এ মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন-  তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির আহ্বায়ক ইমরানুল আজম চৌধুরী, সদস্য সচিব শ্রাবণ আহমেদ সহ সাংবাদিক সমিতির আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা। মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা গ্লোবাল টেলিভিশনের সাংবাদিকদের উপর হামলায় সন্ত্রাসী মুন্না বাহিনী ও জড়িত সকলকে গ্রেফতারের দাবি জানান। আসামীদের দ্রুত গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মেকআপ কিংবা স্কিনকেয়ার সামগ্রী ফ্রিজে রাখুন ভালো থাকবে

//দৈনিক বিশ্ব ডেস্ক//

খাবার দীর্ঘদিন ভালো এবং ফ্রেশ রাখার জন্য আমরা ফ্রিজ ব্যবহার করি। বর্তমানে প্রতি ঘরেই রয়েছে ফ্রিজ। তবে শুধু খাবারের ক্ষেত্রে নয় আমাদের মেকআপ কিংবা স্কিনকেয়ার সামগ্রীও চাইলে ফ্রিজে রেখে আমরা সংরক্ষণ করতে পারি। এতে সেগুলো দীর্ঘদিন ভালো থাকবে। ব্যবহারের অভাবে অনেকেরই মেকআপ সামগ্রীগুলো নষ্ট হয়ে যায়। তাই আপনার মেকআপ কিংবা স্কিনকেয়ার সামগ্রীগুলো ভালো রাখতে হলে ফ্রিজে রাখুন। এতে করে মেকআপগুলো ভালো থাকবে এবং কিংবা স্কিনকেয়ার প্রোডাক্টস এর কার্যকরিতা বজায় থাকবে। তাই আজকে আমরা জানবো কিভাবে ফ্রিজে রেখে পছন্দের মেকআপ এবং স্কিনকেয়ার সামগ্রীগুলো ভালো রাখা যায় এবং দীর্ঘদিন ব্যবহার করা যায়।

লিপস্টিক– গরমে লিপস্টিক গলে যাওয়ার আশংকা থাকেই। পাশাপাশি গরমে লিপস্টিকের রাসায়নিক পরিবর্তনের কারণে রংটাই পালটে যেতে পারে৷ তাই আজ থেকেই আপনার প্রিয় লিপস্টিকগুলো ফ্রিজে রাখতে শুরু করুন৷

নেইল পলিশ– নেইল পলিশের একটা কম সমস্যা হলো জমাট বেঁধে যাওয়া। তাই অবশ্যই ফ্রিজে নেল পলিশ রাখুন। এতে করে জমাট বেধে যাবে না এবং নখেও দীর্ঘসময় থাকবে।

লিকুইড মেকআপ– ফাউন্ডেশন, আই লাইনার, মাস্কারার মতো লিকুইড মেকআপ ফ্রিজে রাখলে তা তুলনায় বেশিদিন ব্যবহারযোগ্য থাকে৷ নেল পলিশের ক্ষেত্রেও তাই ৷ ফ্রিজে রাখলে নেল পলিশ জমে ঘন হয়ে যায় না তাই এপ্লাই করাও অনেক সহজ হয়৷

কাজল বা আই পেনসিল– চোখে পরার মিনিট পনেরো আগে আই পেনসিল বা কাজল ফ্রিজে রেখে দিন৷ এতে কাজল তো ভালো থাকবেই পাশাপাশি চোখে নিখুঁত সুন্দর লাইন টানতে পারবেন খুব সহজেই৷

ফেসিয়াল মিস্ট বা টোনার– আপনার প্রতিদিনের ব্যবহারের ফেসিয়াল মিস্ট বা টোনারের বোতলও ফ্রিজে রাখতে পারেন। বাইরের থেকে ফিরে ক্লান্ত ত্বক ঠান্ডা টোনার বা মিস্ট ব্যবহার করলে ত্বক খুব দ্রুত ফ্রেশ হবে এবং আরামদায়ক লাগবে।

চোখের ক্রিম– চোখের ক্রিম সাধারণত চোখের চারপাশে ফোলাভাব এবং শীতল প্রভাবের জন্য ব্যবহার করা হয়। এটি ফ্রিজে রাখা উচিত যাতে চোখের ক্রিম তৈরিতে ব্যবহৃত কোল্ড থেরাপি কাজ করে। যখন একটি ঠান্ডা আই ক্রিম প্রয়োগ করা হয়, তার ঠান্ডা তাপমাত্রার কারণে, এটি রক্তনালীগুলিকে সংকুচিত করে যার ফলে আপনার চোখের চারপাশে ফোলাভাব কমে যায়।

ফেসিয়াল মাস্ক– ফেসিয়াল মাস্কগুলি ফ্রিজে সংরক্ষণ করা ভাল। মাস্ক ত্বকে হাইড্রেশন সরবরাহ করতে এবং ভালভাবে ময়শ্চারাইজ করে। যারা ত্বকে জ্বালাপোড়ায় ভুগছেন বা সমস্যাযুক্ত ত্বকে ভুগছেন তাদের জন্য ঠান্ডা ফেসিয়াল মাস্ক ব্যবহার করা ভাল।

Daily World News

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের বন্যা পরিস্থিতি পরিদর্শন করছেন

আজ রবিবার।। আজকের রাশিফল

//দৈনিক বিশ্ব ডেস্ক//

জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না।

মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে।

মেষ: অতিরিক্ত আশার ফলে বিবাদ বাধতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে অশান্তি। শারীরিক সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে।

বৃষ: সম্পত্তির ব্যাপারে আইনি সাফল্য আসতে পারে। আজ বাড়িতে বিরোধী মনোভাব ত্যাগ করাই ভাল। মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা আছে।

মিথুন: কোনও বিবাদ মারামারি পর্যন্ত গড়াতে পারে। আজ সারা দিন ব্যবসা ভাল চললেও দুশ্চিন্তা থাকবে। কারও জিনিসের দায়িত্ব নেবেন না।

কর্কট: সকালের দিকে অশান্তির জন্য মন ভাল থাকবে না। আজ কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। শরীরের কোনও অংশে খুব ব্যথার সৃষ্টি হতে পারে।

সিংহ: বাড়িতে ভাল খবর আসতে পারে। আজ নতুন কাজের সন্ধান করতে হতে পারে। অল্প সঞ্চয় নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি বাধতে পারে।

কন্যা: অতিরিক্ত কাজের জন্য ক্লান্তি আসতে পারে। প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন। কারও প্ররোচনায় পা দেবেন না।

তুলা: মানসিক উদ্বেগের জন্য কোনও কাজ হাতছাড়া হতে পারে। প্রিয় জনের চিকিৎসার কাজে খরচ হতে পারে। পরিবারে আর্থিক অনটন দেখা দিতে পারে।

বৃশ্চিক: আজ অপরকে খুশি করতে গিয়ে আত্মত্যাগ করতে হবে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন।

ধনু: সঙ্গীতে সুনাম বাড়তে পারে। আজ অতিরিক্ত লোভ আপনার জীবনে বিপদ ডেকে আনতে পারে। বুদ্ধি স্থির রেখে বিশেষ কোনও কাজের দিকে পা বাড়ানোই শ্রেয়।

মকর: বন্ধুদের থেকে একটু সাবধান থাকুন, অশান্তি বাধতে পারে। আজ কারও সমালোচনা করতে যাবেন না। সহকর্মীদের মিষ্টি কথায় ভুলবেন না।

কুম্ভ: ব্যবসায় শ্রীবৃদ্ধির যোগ আছে। কাউকে উপকারের বিনিময়ে অপমানিত হতে হবে। বাড়ি তৈরির শুভ সময় আসছে। দাম্পত্য সুখ বজায় থাকবে।

মীন: আজ সঞ্চয় ও ব্যয় দুটোই সমান থাকবে। বিশেষ ব্যক্তির দ্বারা সংসারে উন্নতির যোগ দেখা যাচ্ছে। সন্তানদের পরীক্ষার ফল ভাল হবে। সূত্র: আনন্দবাজার পত্রিকা অনলাইনর

Daily World News

করোনা আক্রান্ত শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

বরিশালের বিভিন্ন নদ-নদীর পানি বিপদ সীমার ওপরে

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল//

বরিশালের বিভিন্ন নদ-নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদী তীরবর্তী নিম্নাঞ্চলে জোয়ারের পানিতে প্লাবিত হলেও এখন পর্যন্ত এর কোনো প্রভাব পড়েনি বরিশাল নগরে। শুক্রবার (১৭ জুন) রাত ৮টায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বরিশাল কার্যালয় সূত্রে পাওয়া তথ্যানুযায়ী, বরিশাল বিভাগের মধ্যে ভোলা খেয়াঘাট সংলগ্ন তেঁতুলিয়া নদীর পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার, ভোলার দৌলতখানের সুরমা-মেঘনা নদীর পানি বিপৎসীমার ২৭ সেন্টিমিটার, তজুমদ্দিনের সুরমা-মেঘনা নদীর পানি বিপৎসীমার ৪৭ সেন্টিমিটার এবং পাথরঘাটার বিষখালী নদীর পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এর বাহিরে বরিশালের কীর্তনখোলা, পটুয়াখালীর মির্জাগঞ্জের বুড়িশ্বর, পিরোজপুরের বলেশ্বর, ঝালকাঠি ও বরগুনার বিশখালী নদীর পানি বিপৎসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে শুক্রবার রাতে বরিশালসহ দক্ষিণের জেলাগুলোর বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড বরিশাল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. নুরুল ইসলাম সরকার জানান, পূর্ণিমার জো’র কারণে জোয়ারের সময় সাগর ফুলে উঠছে। অপরদিকে উত্তরাঞ্চলের বন্যার পানির ভাটির দিকে নামছে। এ কারণে বরিশালের বিভিন্ন নদীর পানি জোয়ারের সময় বিপৎসীমা অতিক্রম করছে। আবার ভাটির সময় কমে যাচ্ছে। তবে এটি স্থায়ী কোনো বিষয় নয়।

বরগুনায় সাংবাদিকদের মানববন্ধন

//সাইফুল্লাহ নাসির, আমতলী, (বরগুনা) প্রতিনিধি//

গ্লোবাল টেলিভিশনের দুই সাংবাদিকের উপর প্রকাশ্যে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও সন্ত্রাসী মুন্না বাহীনিকে দ্রুত গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে বরগুনা সাংবাদিক সমাজ।

শনিবার বেলা ১১টার সময় বরগুনা গ্লোবাল টেলিভিশনের প্রতিনিধি হিমাদ্রি শেখর কেশব’র সভাপতিত্বে বরগুনা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  মানববন্ধনে বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সঞ্জিব দাস,সাধারণ সম্পাদক সোহেল হাফিজ,বরগুনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এনামুল কবির খোকন,সাধারণ সম্পাদক জহিরুল হক,আরজেএফ এর বরগুনা’র সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। মানববন্ধনে সন্ত্রাসী মুন্না বাহীনি কর্তৃক গ্লোবাল টেলিভিশন ভবনে প্রকাশ্যে এ জঘন্য সাংবাদিক হামলায় জড়িত সকল সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান বক্তারা।

ঢাকায় যাদের জায়গা-জমি আছে, ফ্ল্যাট আছে সবাই কালো টাকার মালিক- অর্থমন্ত্রী

//দৈনিক বিশ্ব ডেস্ক//

ঢাকায় যারা জায়গা-জমি বা ফ্ল্যাটের মালিক হয়েছেন, তারা সবাই কালো টাকার মালিক বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এজন্য সরকার ও সিস্টেমকে দায়ী করেন তিনি।

বুধবার দুপুরে ভার্চ্যুয়ালি অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি অর্থনৈতিক ও ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, ঢাকায় যাদের জায়গা-জমি আছে, ফ্ল্যাট আছে সবাই কালো টাকার মালিক। এজন্য সরকার দায়ী, আমাদের সিস্টেম দায়ী। যে জমি আজ গুলশান এলাকায় কেনা হবে সেই জমি যে দামে রেজিস্ট্রি করবেন তার চেয়ে অনেক বেশি দাম হয় জমির। কিন্তু বেশি দাম তো রেজিস্ট্রি করতে পারবেন না। প্রত্যেকটা মৌজার জন্য দাম ঠিক করে দেওয়া আছে, এর বেশি দামে পারা যাবে না। সুতরাং যেটি পারা যাবে না, কালো টাকা তো সেখানেই হয়ে আছে। কে কালো টাকার বাইরে আছে। কিন্তু যখন কালো টাকা দেশে নিয়ে আসার চেষ্টা করি তখন বলা হচ্ছে যে কালো টাকা সাদা করাকে প্রশ্রয় দিচ্ছে। আমি বার বার বলি অপ্রদর্শিত টাকা। এখানে লাজ-লজ্জার কিছু নাই। সরকার এজন্য দায়ী। আমিও একসময় দায়িত্বে ছিলাম যে দাম বাড়ানো যায় কিনা কিন্তু দাম বাড়াতে পারিনি। যে দাম ছিলো সে দামেই আছে।

তিনি বলেন, বাস্তবতা হচ্ছে, যে ফ্ল্যাট ২ কোটি টাকায় রেজিস্ট্রি হচ্ছে, সেই ফ্ল্যাটের দাম ১০ কোটি টাকা। ফলে সরকার বাড়তি রেজিস্ট্রেশন ফি পাচ্ছে না। এখানে টাকা হয়ে গেল কালো টাকা।

পাচার করা টাকা নিয়ে চাপে আছেন কিনা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, আমি কোনো চাপে নেই। আমি যেটি বলেছি, সেটি আমি করব। আমি অর্ধেক রাস্তা থেকে ফিরে আসি না। আমি যখন রেমিট্যান্সের ওপর প্রণোদনা দিয়েছি, তখন অনেক সমালোচনা ছিল যে টাকা আসবে না, কিছু হবে না, টাকা পাচার হবে। কিন্তু এসেছে।  শুধু আসেনি, রেকর্ড হয়েছে, যেটা কখনই সম্ভব ছিল না।

অর্থমন্ত্রী বলেন, পাচার করা টাকা যখন আসবে, আমরা মনে করি, তখন সেটার একটি অংশ পুঁজিবাজারে বিনিয়োগ হবে। বিভিন্ন শিল্পকারখানা, ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগ হবে। এই প্রত্যাশায় আমরা সেদিকে নজর দিচ্ছি।

Daily World News

কুমিল্লায় চলছে সিটি কর্পোরেশন ও ইউপি নির্বাচন