নীলকমল ইউপি চেয়ারম্যানের পরিবারের বিরুদ্ধে গৃহকর্মীকে মারধরের অভিযোগ মিথ্যা ও বানোয়াট

মোঃ হোসেন গাজী।।

হাইমচর উপজেলার ৪ নং নীলকমল ইউনিয়নের চেয়ারম্যান সাউদ আল নাছের ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে গৃহকর্মীকে মারধর ঘটনা বিভিন্ন ব্যক্তি কর্তৃক ষড়যন্ত্র ও বিভ্রান্তমূলক বক্তব্য,সামাজিক যোগাযোগ ও গণমাধ্যমে অসত্য, বানোয়াট,কুরুচিপূর্ণ মন্তব্য ও বক্তব্যের প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী প্রতিবাদ জানিয়েছে।

এবিষয়ে নীলকমল ইউনিয়নের চেয়ারম্যান সাউদ আল নাছের বলেন,মনোয়ারা বেগম আমাদের বাড়ীতে ঈদুল ফিতরের আগে কাজ করেছে,একজন গৃহকর্মীর সাথে আমাদের কোন প্রকার বিরোধ নেই,মনোয়ারা’কে অর্থের লোভ দেখিয়ে একটি চক্র আমার পরিবারের বিরুদ্ধে ব্যবহার করছে।

আমি নীলকমল ইউনিয়নের গণমানুষের স্বচ্ছ ভোটে নির্বাচিত একজন ইউপি চেয়ারম্যান,নিরীহ সাধারণ মানুষের পক্ষে আমার পিতা মরহুম নাসির সরদার কাজ করেছেন জীবনের শেষ নিশ্বাস থাকা পর্যন্ত,আমাদের পরিবার ধারা নীলকমল ইউনিয়নের কোন মানুষের ক্ষতি হয়নি এবং ভবিষ্যতে ও হবেনা,এটা একটা সাজানো নাটক।এবিষয়ে আমি ও আমার পরিবার ষড়যন্ত্রকারী দের বিরুদ্ধে আইনি ব্যবস্থার প্রস্তুতি গ্রহণ করছি।

মনোয়ারা এখন আমাদের বাড়িতে কাজ করে না,যখন কাজ করেছে  তখন একদিন মেঝেতে পড়ে গিয়ে আহত হয়।তাকে আমরা চিকিৎসা করিয়েছি,আমাদের পরিবারের কোন সদস্য তাকে মারধর করেনি।

তার কাজের পাওনা টাকা দিয়ে দিয়েছি,নতুন করে বিষয়টি আমাদের প্রতিপক্ষ লোকজন মিথ্যাচার রুপে ক্ষতি করার উদ্দেশ্যে করছে বলে জানান নীলকমল ইউপি চেয়ারম্যান সাউদ আল নাসের।

এবিষয়ে এলাকাবাসী জানান আমাদের নীলকমল ইউনিয়নের জনতার চেয়ারম্যান সাউদ আল নাসের ও তাহার পরিবারের বিরুদ্ধে যাঁরা মিথ্যাচার করছে তাঁরা জনগণ হতে বিতারিত,অবৈধ টাকা দিয়ে গরিব মানুষকে টাকার লোভ দেখিয়ে যাঁরা আমাদের জনতার চেয়ারম্যান এর ক্ষতি করার পায়তারা করছে তাহাদিগকে আমরা ঘৃণা করি।

সাউদ আল নাসের নীলকমল বাসীর ভোটে নির্বাচিত চেয়ারম্যান,তাহার বিরুদ্ধে কোনপ্রকার ষড়যন্ত বরদাস্ত করবেনা নীলকমল ইউনিয়নের জনগন।

রূপসায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের প্রস্তুতিমূলক সভা

//রূপসা প্রতিনিধি//

“জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান” বালক ও “বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব” জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে বালিকা (অনুর্ধ্ব-১৭) শীর্ষক অংশ গ্রহন উপলক্ষ্যে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা ১৯ মে বিকাল সাড়ে ৩ টায় ইউএন ও কার্যালয়ে  অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম এর সভাপতিত্বে বক্তৃতা করেন রূপসা থানা অফিসার ইনচার্জ  সরদার মোশাররফ হোসেন, মৎস্য কর্মকর্তা বাপ্পি কুমার দাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শিউলি মজুমদার, টিএসবি ইউনিয়ন চেয়ারম্যান মো. জাহাঙ্গীর শেখ, ঘাটভোগ ইউনিয়ন চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান।

এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, হিসাব রক্ষণ কর্মকর্তা মদন কুমার দাস, উপজেলা প্রকৌশলী এস এম ওয়াহিদুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা মো:  পারভেজ মোল্লা,

মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা,

জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আব্দুল মজিদ ফকির, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, প্রভাষক মো. বাশির আহমেদ লালু, মেজবাহ উদ্দিন সেলিম,  প্রধান শিক্ষক কৃষ্ণপদ রায়, মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, আনসার ভিডিপি সহকারি কর্মকর্তা বিপুল গাজীসহ বিভিন্ন ক্রীড়া শিক্ষক উপস্থিত ছিলেন।

সভায় সিদ্ধান্ত হয়  উপজেলার ৫টি ইউনিয়নের খেলোয়াড় খেলায় অংশ গ্রহন করবে।

আগামী ২১ মে শনিবার বিকেল ৩ টায় কাজদিয়া কলেজিয়েট স্কুল মাঠে  খেলার উদ্বোধন অনুষ্ঠিত হবে এবং শেষ হবে আগামি ২৩ মে।

শোক সংবাদ ।। আবদুল গাফফার চৌধুরী আর নেই

//দৈনিক বিশ্ব ডেস্ক//

দেশবরেণ্য সাংবাদিক, কলামিস্ট, লেখক ও সাহিত্যিক আবদুল গাফফার চৌধুরী আর নেই।

স্থানীয় সময় বুধবার রাতে লন্ডনে মারা যান তিনি (ইন্না…রাজিউন)

সাংবাদিক স্বদেশ রায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আবদুল গাফফার চৌধুরী ভাষা আন্দোলনের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ এর রচয়িতা। স্বাধীনতা যুদ্ধে মুজিবনগর সরকারে মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা সাপ্তাহিক জয় বাংলার প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন।

গাফফার চৌধুরী ১৯৩৪ সালের ১২ ডিসেম্বর বরিশালের গ্রাম উলানিয়ার চৌধুরী বাড়িতে জন্মগ্রহণ করেন।

তিনি যুক্তরাজ্যের লন্ডনের মিডলসেক্সের এজোয়ারের মেথুইন রোডের ৫৬ নম্বর বাড়িতে বসবাস করে আসছিলেন।

ছাত্রজীবনেই লেখালেখিতে হাতেখড়ি গাফফার চৌধুরীর। ১৯৪৯ সালে মোহাম্মদ নাসিরউদ্দীন সম্পাদিত মাসিক সওগাত পত্রিকায় তার গল্প প্রকাশিত হয়। ১৯৫২ সালে সাময়িকপত্রে প্রকাশিত হয় প্রথম উপন্যাস ‘চন্দ্রদ্বীপের উপাখ্যান’।

১৯৫৬ সালে যোগ দেন তফাজ্জল হোসেন মানিক মিয়া সম্পাদিত দৈনিক ইত্তেফাকে।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে আবদুল গাফ্ফার চৌধুরী কলমযোদ্ধার ভূমিকায় অবতীর্ণ হন। জয় বাংলা পত্রিকার নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।

বর্ষীয়ান এই সাংবাদিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০৩০ সালের মধ্যে ৮০ ভাগ মৃত্যু হবে তামাকের কারণে

//চট্টগ্রাম প্রতিনিধি//

২০৩০ সালের মধ্যে কার্যকরভাবে তামাক নিয়ন্ত্রণ করতে না পারলে নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোর অন্তত ৮০ ভাগের মৃত্যু তামাকের কারণেই হবে। পার্লামেন্টারি ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিং নামে সংগঠন আয়োজিত তিন দিনব্যাপী সামাজিক সচেতনতামূলক উদ্ভোধনী অনুষ্ঠানে সংসদ সদস্যরা এ কথা বলেছেন।

বুধবার রাতে কক্সবাজারের রয়েল টিউলিপের কনফারেন্স হলে অনুষ্ঠিত তামাক প্রতিরোধক বিষয়ক ওই সেমিনারে ৪০ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।

আয়োজক সংগঠনের চেয়ারমান অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত এমপির সভপতিত্বে অনুষ্ঠিত উদ্ভোধনী অনুষ্ঠানে সাবেক স্বাস্থ্যমন্ত্রী বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারমান আ ফ ম রুহুল হক এমপি বলেন, আমরা যারা ট্যোবাকো বিরোধী ক্যাম্পেইনে যারা দীর্ঘদিন ধরে জড়িত আছি, তারা খুব ভালো করেই জানি আমরা কতদূর জেতে পারি, কতটা করতে পারি এবং কত দ্রুত করতে পারি।

প্রফেসর মেরিনা জাহান এমপি বলেন, তামাকের বিরুদ্ধে লড়াইটা আমাদের পরিবার থেকে শুরু করতে হবে।

আনোয়ারুল আবেদীন খান এমপি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা আগামী ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ। আমরা তাতে একমত। কিন্তু আমাদের গভীরে যেতে হবে। এখনও গ্রামেগঞ্জে দোকানে সিগারেটের প্যাকেট সবার আগে থাকে। বিমানবন্দরে ধূমপানের আলাদা জায়গা আছে। এগুলো বন্ধ করতে হবে। পৃথিবীর সবচেয়ে কম দামে সিগারেট পাওয়া যায় এখানে। এগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমাদের পরিবার, সমাজ থেকে এই আন্দোলন শুরু করতে হবে।

এ সময় জাকিয়া নওশিন জুই বলেন, বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যেন আজ সূচনা হলো। আজ এখানে বাংলাদেশের সকল সেক্টরের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন। তামাক নিয়ন্ত্রণ করতে হলে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে, সেই সুযোগ তাদের আছে। সংবাদপত্রে তামাকের বিরুদ্ধে সংবাদ বাড়াতে হবে। দেশে তামাক চাষ বন্ধ করতে হবে। তাহলেই তামাকমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে।

নুরুন্নবী চৌধুরী শাওন এমপি বলেন, সংসদ অধিবেশনে জাতীয় সংসদের বাজেট সেশনে আমাদের আলোচনা করতে হবে। বিভিন্ন সভা সেমিনারে তামাকের বিরুদ্ধে আরও বেশি জোরালো করে কথা বলতে হবে। বিশেষ করে লঞ্চ, বাস, ট্রেনসহ সব পাবলিক প্লেসে তামাকের ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। জনপ্রতিনিধি হিসেবে এগুলো কমিয়ে আনতে হলে অন্যান্য কাজের পাশাপাশি এগুলো নিয়েও কাজ করতে হবে। তাহলেই প্রধানমন্ত্রীর ঘোষিত আগামী ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়তে পারবো।

নোয়ার হোসেন এমপি বলেন, তামাক কোম্পানিগুলো দাবি করে তামাক থেকে প্রতি বছর ৩০ হাজার কোটি টাকা লাভ হয়। কিন্তু তা সত্যি নয়।  তামাক ব্যবহারে আমাদের স্বাস্থ্যগত ক্ষতির পরিমাণ তার চেয়েও অনেক অনেক বেশি৷

সভাপতি অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত এমপি বলেন, অসংক্রামক রোগ প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণের ব্যাপারে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। ‘বাংলাদেশ পার্লামেন্টারি ফোরাম ফর হেলথ এন্ড ওয়েলবিং’ সেই ঘোষণা বাস্তবায়নে নীতিনির্ধারণী পর্যায়ে কাজ করে চলেছে। তারই ধারাবাহিকতায় তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন করে যুগোপযোগী করার প্রত্যয়ে আমাদের এই আয়োজন। আমরা জনপ্রতিনিধিরা চেষ্টা করছি সকলে মিলে তামাকের বিরুদ্ধে লড়াই করার।

তিনদিন ব্যাপী অনুষ্ঠানটি সহযোগিতা করছে স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের পরিচালক রফিকুল ইসলাম।

English Dainikbiswa

রাশিয়া ইউক্রেন যুদ্ধ// চীনকে জাপান যে বার্তা দিল

প্রশাসনের কর্মচারীরা পাহাড় কাটছে কক্সবাজারে

//দৈনিক বিশ্ব ডেস্ক//

কক্সবাজারে ৫১ একর আবাসন প্রকল্পকে ৫৬ একরে রূপ দিতে প্রশাসনের চতুর্থ শ্রেণির দুই কর্মচারীর নেতৃত্বে আরও পাঁচ একর পাহাড় কেটে ও বনাঞ্চল উজাড় করে বসতি নির্মাণের কাজ চলছে।

ইতোমধ্যে জেলা প্রশাসন দুবার উচ্ছেদ অভিযান পরিচালনা করলেও দমেনি এ দখলবাজ সিন্ডিকেট। রোহিঙ্গা শ্রমিক দিয়ে রাতদিন বসতি নির্মাণ অব্যাহত রেখেছে। যাদের নেতৃত্বে এ দখল কার্যক্রম চলছে তারা হলেন ৫১ একর আবাসন প্রকল্পের সভাপতি ও চকরিয়া কাকরা ভূমি অফিসের এমএলএসএস (অফিস সহায়ক) সুলতান মোহম্মদ বাবুল ও সিভিল সার্জন অফিসের চতুর্থ শ্রেণির কর্মচারী মোহাম্মদ ইয়াছিন। তাদের সঙ্গে রয়েছেন সরকারি কর্মচারী জুলফিকার আলি ভুট্টো, মাছন ফকির, ইয়াকুব মাঝি ও জয়নাল সওদাগরসহ ১০ জনের সিন্ডিকেট।

এদিকে, দুবার উচ্ছেদ অভিযান পরিচালনার পর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ কলাতলীর ওই ৫১ একর আবাসন প্রকল্প পরিদর্শন করেন।

এ সময় তিনি ঘটনাস্থলে সরকারি পাহাড় ও গাছ কাটার সত্যতা পাওয়ায় সেখানে লাল কালিতে সরকারি জমি লিখে সাইনবোর্ড স্থাপন, বাঁধ অপসারণ ও বনায়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। একই সঙ্গে পাহাড় ও বনাঞ্চল উজাড় করে স্থাপনা বানানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জিল্লুর রহমানকে নির্দেশ দেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ যুগান্তরকে বলেন, পাহাড় ও বনাঞ্চল উজাড় করে বসতি নির্মাণের সঙ্গে সরকারি কয়েকজন চতুর্থ শ্রেণির কর্মচারীর জড়িত থাকার সত্যতা পাওয়া গেছে। তাদের মধ্যে যারা জেলা প্রশাসনে রয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ইতোমধ্যে যে বসতি গড়ে উঠেছিল তা উচ্ছেদ করা হয়েছে। যদি আবারও বসতি গড়ে ওঠে তাহলে তাও উচ্ছেদ করা হবে।

পরিবেশবিষয়ক স্বেছাসেবী সংগঠন এনভায়রনমেন্ট পিপলের প্রধান নির্বাহী রাশেদুল মজিদ বলেন, এক মাস ধরে ১৫-২০ রোহিঙ্গা শ্রমিক দিয়ে দিনরাত প্রকাশ্যে সরকারি একটি বিশাল পাহাড় কেটে ফেলা হচ্ছে। গণমাধ্যমে সংবাদটি প্রকাশিত হলে কয়েকবার ঘটনাস্থল পরিদর্শন করেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা সরকারি কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা বললেও তা বাস্তবায়ন হয়নি।

ইয়ুথ এনভায়রনমেন্ট সোসাইটি কক্সবাজারের প্রধান নির্বাহী ইব্রাহিম খলিল মামুন বলেন, হাইকোর্ট ২০১১ সালের ৮ জুন জেলা কালেক্টরেট কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের ৫১ একর আবাসন প্রকল্প বরাদ্দ বাতিল, পাহাড়ের কোনো অংশ না কাটা, রক্ষিত বন এলাকায় সব ধরনের স্থপনা উচ্ছেদ করা ও বন ধ্বংস না করার আদেশ দেন। তার পরও উচ্চ আদালতের রায় তোয়াক্কা না করে প্রতিনিয়ত পাহাড় ও বনাঞ্চল ধ্বংস করে বসতবাড়ি নির্মাণ করা হচ্ছে।

সরকারি কর্মচারী সুলতান মোহাম্মদ বাবুল ও মোহাম্মদ ইয়াছিন বলেন, ৫৬ একর প্রকল্পে রূপ দেওয়ার পরিকল্পনার মূল ব্যক্তি হচ্ছেন তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদের সভাপতি জেলা প্রশাসনের নাজির স্বপন কান্তি পাল। আমরা তার আদেশ বাস্তবায়ন করছি। ৫১ একরে যারা প্লট পাননি তাদের জন্য পাঁচ একর পাহাড় সমান করা হচ্ছে।

স্বপন কান্তি পাল বলেন, বর্তমানে পাহাড় ও বনাঞ্চল উজাড় করে বসতি নির্মাণের সঙ্গে আমি কোনোভাবেই জড়িত নই। নিজেদের স্বার্থ হাসিল করতে এবং অপকর্ম ঢাকতে তারা আমার নাম জড়াচ্ছে।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিল্লুর রহমান বলেন, পাহাড় কাটার বিরুদ্ধে ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেসব নির্দেশনা দিয়েছে তা দ্রুত পালন করা হবে। পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক শেখ মো. নাজমুল হুদা বলেন, অধিদপ্তরের পক্ষ থেকে দুই দফা পরিদর্শন করে ঘটনার সত্যতা পাওয়ায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সূত্র: যুগান্তর

English Dainikbiswa

খুলনার ডুমুরিয়ায় নবাগত ইউএনও যোগদান। বিদায়ী ইউএনও র সংবর্ধনা প্রদান

নীলফামারীর ডোমারে শিশুর ধর্ষণকারী ধরাছোঁয়ার বাইরে, এলাকাবাসীর ক্ষোভ

ঠাকুরগাঁওয়ে মুক্তিযুদ্ধে ব্যবহৃত ২৭টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি ।।

ঠাকুরগাঁও শহরের আশ্রমপাড়ার একটি নির্মানাধীন ভবন থেকে মুক্তিযুদ্ধে ব্যবহৃত ২৭ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গরবার ১৭ মে বিকালে মুক্তিযুদ্ধের সময়ে ব্যবহৃত এ ২৭ টি অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের ২৪ টি ত্রি নট ত্রি ও তিনটি এসএলআর বলে নিশ্চিত করেছে পুলিশ। এর সাথে একবক্স গুলিও উদ্ধার করা হয়েছে।

ঠাকুরগাঁওয়ে মুক্তিযুদ্ধে ব্যবহৃত ২৭টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

পুলিশ ও স্থানিয় সূত্রে জানাযায়, মুক্তিযুদ্ধের সময়ের আর্মির ব্রিগেডিয়ার নাজির হাওলাদার নামে একজন  বীর মুক্তিযোদ্ধার বাড়ি ছিল এটা। সম্প্রতি মুক্তি যোদ্ধার নাতি বাপ্পি হাওলাদার জায়গা সহ বাড়িটি বিক্রি করে দেয়। বাড়িটি হানিফ নামক জৈনিক ব্যক্তি ক্রয় করে এবং পুরাতন ভবন ভেঙ্গে নতুন ভবন বানানোর উদ্দেশ্যে শ্রমিক নিয়োগ করে। ভবন ভেঙ্গে মাটি খনন কাজের সময় একটি ট্রাংকে থাকা ২৭ টি অগ্নেয়াস্ত্র ও একটি লোহার বক্সে থাকা বিপুল পরিমানে গুলি দেখতে পায় শ্রমিকরা।

এ বিষয়ে বাড়ির মালিক হানিফ জানান, আমি নতুন বাসা করার জন্যে শ্রমীক কাজে লাগিয়েছি। তারা এগুলো পেয়ে স্থানীয় রুবায়েত নামে একজনকে জানায় । তার ফোনে পুলিশ এসে এগুলো উদ্ধার করে অস্ত্রগুলি।

ঘটনার সত্যতা নিশ্চত করে ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন বলেন, উদ্ধারকৃত অগ্নেয়াস্র গুলো পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। এই স্থানে আরও অগ্নেয়াস্ত্র আছে কিনা তা দেখা হচ্ছে। পুলিশি তত্বাবধানে খনন কাজ চলছে।

English Dainikbiswa

কুকিং রেসিপি

পদ্মা সেতুর টোল সর্বনিম্ন ১০০ এবং সর্বোচ্চ ৬০০০ টাকা নির্ধারণ

আচমকাই ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হলো নাটোর প্রেস ক্লাব

//অনলাইন নিউজ ডেস্ক//

সড়ক সম্প্রসারণ কাজের জন্য ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ১৯৭৭ সালের ২২ মে প্রতিষ্ঠিত নাটোর প্রেস ক্লাব ভবন। সোমবার থেকে সড়ক বিভাগের উচ্ছেদ অভিযানে নাটোর প্রেস ক্লাব ভবনসহ শহরের শত বছরের পুরাতন অবৈধ স্থাপনাও গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে সড়ক বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপ সচিব কামরুজ্জামান মিয়ার নেতৃত্বে উচ্ছেদ কার্যক্রমের শুরুর পর দুপুরে প্রেস ক্লাব ভবন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

৪৫ বছরের ঐতিহ্যবাহী এই প্রেস ক্লাব ভবন প্রতিষ্ঠার মাসেই ভেঙে গুঁড়িয়ে দেওয়ায় নাটোরের সাংবাদিকরা হতাশা প্রকাশ করেছেন।

নাটোর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম জানান, শহরের অভ্যন্তরে প্রধান সড়কে চলমান উন্নয়ন ও সম্প্রসারণ কাজের জন্য উভয় পাশের অধিগ্রহণকৃত এবং অবৈধ দখলে থাকা শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। আগামী তিনদিন এ অভিযান চলবে বলে জানান তিনি।

৮৪ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে নাটোর শহরের হরিশপুর বাইপাস থেকে বেলঘড়িয়া বাইপাস পর্যন্ত সাড়ে পাঁচ কিলোমিটার সড়ক সম্প্রসারণ করে দুই লেনে বিভক্ত করার কাজ শুরু হয় ২০১৭ সালে। এর মধ্যে শহরের জিরো পয়েন্টের উভয় পাশে প্রায় ৭০০ ফুট দৈর্ঘ্যরে সড়ক ১০০ ফুট প্রশস্ত করা হবে। এজন্যে জমি অধিগ্রহণ কার্যক্রমে অর্থ পরিশোধের জন্যে সাড়ে ২৮ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। মামলাসহ নানা জটিলতায় মাঝপথে আটকে ছিল কাজটি।

এদিকে নাটোর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাপ্পী লাহিড়ী জানান, প্রেস ক্লাবের ভবনের জায়গাটি আরএস রেকর্ড অনুযায়ী পৌরসভার সম্পত্তি। ২০০৭ সালে নাটোর পৌরসভার সঙ্গে নাটোর প্রেস ক্লাবের বাৎসরিক ভাড়ার চুক্তিনামায় নিজস্ব অর্থায়নে ভবনটি নির্মাণ করে নাটোর প্রেস ক্লাব। ২০১৯ সালে জায়গাটি নিজেদের দাবি করে সড়ক ও জনপথ বিভাগ পৌরসভাকে বিবাদী করে দায়েরকৃত মামলাটি এখনো চলমান। এই অবস্থায় ১৪ মে বিকালে ছুটির দিনে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে উচ্ছেদ নোটিশ প্রদান করে প্রেস ক্লাব ভবন ভাঙা হয়েছে। আমাদের মূল্যবান আসবাবপত্র, বৈদ্যুতিক সরঞ্জামাদি সরিয়ে নেওয়ার সুযোগ থেকে আমরা বঞ্চিত হয়েছি। এসব সামগ্রী ছাড়াও আধুনিক ভবন ভেঙে আমাদের অন্তত ৪০ লাখ টাকার ক্ষতি সাধন করা হয়েছে।

নাটোর প্রেস ক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন বলেন, নাটোর প্রেস ক্লাব কোনো ব্যবসা প্রতিষ্ঠান নয়। সরকারের উন্নয়ন অংশীদার হিসেবে পেশাজীবী প্রতিষ্ঠান। নাটোর প্রেস ক্লাবের সব সম্মানিত সদস্য সরকারের উন্নয়ন কাজের পক্ষে রয়েছেন। তবে সড়কের যে অংশে রাস্তা ১০০ ফুট প্রশস্ত হবে, সেই অংশে নাটোর প্রেস ক্লাবের অবস্থান নয়। ছুটির দিনে হঠাৎ নোটিশ না দিয়ে কিছুদিন সময় দিয়ে প্রেস ক্লাব ভবন উচ্ছেদ করা হলে তা শোভন হতো এবং আমরা ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচতাম। সূত্র: যুগান্তর

English Dainikbiswa

ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়া নিয়ে যা বললেন পুতিন

বরগুনায় ৫বছর ধরে কালভার্ট ভাঙ্গা// ১০ গ্রামের মানুষ ভোগান্তিতে

//দৈনিক বিশ্ব ডেস্ক//

বরগুনার বেতাগীতে লক্ষ্মীপুরা বাজারসংলগ্ন হুমায়ুন কবির মল্লিকবাড়ি সড়কের একটি কালভার্টের মাঝের একাংশ পাঁচ বছর ধরে ভেঙে আছে। কিন্তু দীর্ঘদিনেও ভাঙা জায়গায় মেরামত বা নতুন কালভার্ট নির্মাণের কোনো উদ্যোগের দেখা মেলেনি।

ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে দুই কিলোমিটারের এই সড়ক দিয়ে যাতায়াত করা ১০ গ্রামের কয়েক হাজার মানুষের। বিকল্প সড়ক না থাকায় ঝুঁকি নিয়েই কালভার্টটি ব্যবহার করতে হচ্ছে তাদের।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ বছর আগে এ কালভার্টটির পাটাতনের মাঝখান ভেঙে যায়। এর পর থেকে ওই রাস্তা দিয়ে ভারি যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তবে অটোরিকশা, ভটভটিসহ ছোটখাটো যানবাহন চলাচল করত। বর্তমানে ভাঙা অংশের পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকায় ওই এলাকার প্রায় ১০টি গ্রামের বাসিন্দা ও স্থানীয় লক্ষ্মীপুরা বাজারের ব্যবসায়ীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সরেজমিন গিয়ে দেখা যায়, ২৭ ফুট দৈর্ঘ্য ও ১২ ফুট প্রস্থের কালভার্টের মাঝের পাটাতনের অংশ ভেঙে পড়ে আছে। ইঞ্জিনচালিত টমটমের ধাক্কায় অনেক আগে সাইড ওয়ালও ভেঙে গেছে। নতুন করে কালভার্টির ধস ঠেকাতে এর নিচে গাছের খুঁটি স্থাপন করা হয়েছে।

তবে এসব গাছের খুঁটি নড়বড়ে। যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। চালকরা এই অংশ পার হচ্ছেন সাবধানে।

ভোলানাথপুর বাজারের ধান-চাল ব্যবসায়ী রুবেলসহ বেশ কয়েকজন ব্যবসায়ী জানান, গুরুত্বপূর্ণ এ সড়কের কালভার্টটি ভেঙে যাওয়ার কারণে ধান, সারসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পরিবহণে একদিকে যেমন বেকায়দায় পড়তে হচ্ছে, অন্যদিকে ব্যবসার ক্ষেত্রে ব্যাপক লোকসানের শিকার হচ্ছেন তারা।

স্থানীয় বাসিন্দা কালু জানান, প্রায় পাঁচ বছর ধরে কালভার্টটি ভেঙে পড়ে আছে। এতে এ সড়ক দিয়ে মানুষের চলাচলের ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কালভার্ট ভাঙা হওয়ায় বড় গাড়ি চলে না।

এ বিষয়ে বেতাগী উপজেলার এলজিইডির প্রকৌশলী রাইসুল ইসলাম বলেন, ভাঙা এ কালভার্টটি নতুনভাবে নির্মাণের জন্য উদ্যোগ নেওয়া হবে। যদি অন্তর্ভুক্ত হয়ে থাকে তাহলে শিগগিরই এ কালভার্টটির নির্মাণকাজ শুরু করা হবে।

English Dainikbiswa

কুকিং রেসিপি

ফাইটিং এর শুটিং করতে গিয়ে তানজিন তিশা আহত

বাগেরহাটের কচুয়ায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন শেখ তন্ময় এমপি

// কচুয়া, বাগেরহাট প্রতিনিধি //

বাগেরহাটের কচুয়ায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য তারুণ্যের অহংকার শেখ সারহান নাসের তন্ময়।

শনিবার সকাল থেকে উপজেলার শ্রীরামপুর ও বাধাল বাজারের লবনাক্তা দুরীকরন প্লান,আর্সোনিক ঝুকি নিরসন প্রকল্প,সাংদিয়া ব্রীজ, রাড়ীপাড়া ভুমি অফিস, উপজেলা পরিষদের সামনে বিজয় চত্বরের ভিত্তিপ্রস্থ উদ্ধোধন,টেংরাখালী ব্রীজ, বারুইখালী ব্রীজ, মঘিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবনসহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

এসময় সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় এর সফরসংগী হিসেবে উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার, উপজেলা নির্বাহী অফিসার জীনাত মহল, বাগেরহাট জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীরমুক্তিয়োদ্ধা এ্যাড. হেমায়েত উদ্দিন ভুইয়া, কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম, কচুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলাম জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ৯ নং ওয়ার্ড কমিশনার  ফারুক তালুকদার, জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক,কচুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এসএম আবু বক্কার সিদ্দিক, যুগ্ম সাধারন সম্পাদক শিকদার কামরুল হাসান কচি, আইন বিষয় সম্পাদক এ্যাড. নওরেজ উজ্জামান লালন, সাংগঠনিক সম্পাদক  বাধাল ইউপি চেয়ারম্যান নকীব ফয়সাল অহিদ প্রমুখ।

ইলন মাস্ক কেন টুইটার কেনার চুক্তি স্থগিত করলেন…?

//আন্তর্জাতিক ডেস্ক//

নানা জল্পনার পর জনপ্রিয় খুদে ব্লগিং সাইট টুইটার কিনে নেওয়ার ঘোষণা দেন টেসলা মালিক ইলন মাস্ক। তবে হঠাৎ করেই শুক্রবার টুইটারের সঙ্গে ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারে চুক্তি স্থগিতের ঘোষণা দেন তিনি।

স্পাম আর ভুয়া অ্যাকাউন্টের কারণে এই চুক্তি স্থগিত করা হয় বলে বার্তা সংস্থা রয়টার্স শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছেন।

মাস্ক নিজেই শুক্রবার এক টুইট বার্তায় লিখেছেন, স্প্যাম/জাল অ্যাকাউন্ট প্রকৃতপক্ষে ৫% এরও কম ব্যবহারকারীর প্রতিনিধিত্ব করে এমন হিসাব সমর্থন করে টুইটার চুক্তি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

এদিকে মাস্কের এই ঘোষণার পর প্রিমার্কেট ট্রেডিংয়ে টুইটারের শেয়ার ২০% কমেছে।

এ ব্যাপারের টুইটার কর্তৃপক্ষের তরফ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে চলতি মাসের শুরুতে কোম্পানিটি ধারণা করেছিল ভুয়া বা স্প্যাম অ্যাকাউন্টগুলো  দৈনিক সক্রিয় ব্যবহারকারীদের ৫% এরও কম প্রতিনিধিত্ব করে।

তখন কোম্পানিটি আরও জানিয়েছিল মাস্কের সঙ্গে চুক্তিটি বন্ধ না হওয়া পর্যন্ত তারা বেশ কয়েকটি ঝুঁকির সম্মুখীন। যার মধ্যে বিজ্ঞাপনদাতারা টুইটারে ব্যয় করতে থাকবে কি না সেই ঝুঁকিও ছিল।

এর আগে এপ্রিল মাসের শেষের দিকে মার্কিন ধনকুবের মাস্কের কাছেই ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারে  টুইটার বিক্রি করে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ।