বাগেরহাটের কচুয়ায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন শেখ তন্ময় এমপি

বাগেরহাটের কচুয়ায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন শেখ তন্ময় এমপি

// কচুয়া, বাগেরহাট প্রতিনিধি //

বাগেরহাটের কচুয়ায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য তারুণ্যের অহংকার শেখ সারহান নাসের তন্ময়।

শনিবার সকাল থেকে উপজেলার শ্রীরামপুর ও বাধাল বাজারের লবনাক্তা দুরীকরন প্লান,আর্সোনিক ঝুকি নিরসন প্রকল্প,সাংদিয়া ব্রীজ, রাড়ীপাড়া ভুমি অফিস, উপজেলা পরিষদের সামনে বিজয় চত্বরের ভিত্তিপ্রস্থ উদ্ধোধন,টেংরাখালী ব্রীজ, বারুইখালী ব্রীজ, মঘিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবনসহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

এসময় সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় এর সফরসংগী হিসেবে উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার, উপজেলা নির্বাহী অফিসার জীনাত মহল, বাগেরহাট জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীরমুক্তিয়োদ্ধা এ্যাড. হেমায়েত উদ্দিন ভুইয়া, কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম, কচুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলাম জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ৯ নং ওয়ার্ড কমিশনার  ফারুক তালুকদার, জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক,কচুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এসএম আবু বক্কার সিদ্দিক, যুগ্ম সাধারন সম্পাদক শিকদার কামরুল হাসান কচি, আইন বিষয় সম্পাদক এ্যাড. নওরেজ উজ্জামান লালন, সাংগঠনিক সম্পাদক  বাধাল ইউপি চেয়ারম্যান নকীব ফয়সাল অহিদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *