ঠাকুরগাঁওয়ের নাসিরুলের স্ত্রী পুনঃরায় তার স্বামীর সাথেই থাকতে চায়

২ মাস পর গত শনিবার ১৩ নভেম্বর কেয়ামনি স্বেচ্ছায় বাপের বাড়ি থেকে নাসিরুলের বাড়িতে চলে আসেন। এ নিয়ে আবারো এলাকায় তোলপাড় চলছে। ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে গাছে বেঁধে চাঞ্চল্যকর নাসিরুল নির্যাতনের ঘটনায়  “জোরপূর্বক তালাকপ্রাপ্ত স্ত্রী কেয়ামনি ফের স্বামী নাসিরুলের বাড়িতে এসে অবস্থান নিয়েছেন।

ঘটনার সূত্রপাত ছিল এরকম:

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ভাংবাড়ী গ্রামের করিমুল ইসলামের মেয়ে কেয়া মনি’র সাথে একই গ্রামের খলিলুর রহমানের ছেলে নাসিরুল ইসলামের সাথে দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ‌‌। একপর্যায়ে তারা গোপনে বাড়ি থেকে পালিয়ে গত ৯/৯/২১ ইং তারিখে ঠাকুরগাঁও নোটারি পাবলিক অব বাংলাদেশ কার্যালয়ে বিয়ে করেন ।

এরপর তারা  নারায়ণগঞ্জে অবস্থান করে । কয়েকদিন পর উভয় পরিবারের উদ্যোগে তাদেরকে বাড়িতে ফিরিয়ে আনা হয় । ছেলে মেয়ে নিজ নিজ বাড়িতে অবস্থান করে ।

এ অবস্থায় গত ২০/৯/২১ ইং তারিখে করিমুল ও তার পরিবারের লোকজন নাসিরুলকে ভাংবাড়ি স্কুল মাঠ থেকে আটক করে গাছে বেঁধে অমানবিক নির্যাতন করে । পরদিন এ নিয়ে নাসিরুলের বাবা রানীশংকৈল থানায় একটি লিখিত এজাহার  দায়ের করেন । গুরুতর অসুস্থ নাসিরুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রানীশংকৈল থানা পুলিশ এজাহারের  ভিত্তিতে গত ২৪ / ৯/২১ ইং মেয়ের মা সেলিনাকে গ্রেফতার করে । ঐ দিনই নাসিরুলের বাবা ৫ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন । এর প্রেক্ষিতে থানা পুলিশ গত ২৭/৯/২১ ইং মূল আসামি করিমুলকে গ্রেফতার করে ।

এ বিষয়ে নাসিরুলের স্ত্রী কেয়া মনি  সাক্ষাতকারে বলেন, আমাকে  এত দিন ধরে আমার পরিবারের লোকজন বিভিন্ন ভয় ভীতি দেখিয়ে বাড়িতে আটকে রেখেছিল। আমাকে দিযে মিথ্যা বলিয়েছিল। চাপ দিয়ে নাসিরুলকে তালাক দেওয়া হয়েছিল। আমি সুযোগ পেয়ে স্বেচ্ছায়  বাসা থেকে চলে এসেছি। আমাকে কেউ জোর করে নিয়ে আসেনি। আমি নাসিরুলকে বিয়ে করেছি। কেউ আমাকে অপহরণ করেনি।  নাসিরুলসহ পাঁচজনের নামে আমার বাবা যে মামলা করেছে তা মিথ্যা। আমি নাসিরুলের স্ত্রী হিসাবে পূর্ণ মর্যাদা পেতে চাই।

এদিকে বাড়ির বাইরে থাকা নাসিরুল ফোনে বলেন, কেয়ামনিকে আমি ভালোবেসে বিয়ে করেছি। অনেক অত্যাচার নির্যাতন সহ্য করেছি। আমি তালাকের কোনো কাগজপত্র পাইনি। কেয়ামনি এখনো আমার স্ত্রী।

//মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

জেনে নিই ডায়াবেটিস কমানোর দৈনন্দিন ঘরোয়া খাবার

 

খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির নভেম্বর মাসের সভা (রবিবার) সকালে জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বলেন, চলমান ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনের প্রথম দুইধাপ অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়েছে। খুলনায় নির্বাচনের দিন বৃষ্টি উপেক্ষা করে ৭৭ থেকে ৮০ শতাংশের বেশি ভোটার ভোটদান করেছেন। যারা নির্বাচনে অংশগ্রহণ করছে না তারাই নির্বাচনে মানুষের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তোলে। তিনি বলেন, অধিকতর নিরাপত্তা নিশ্চিতে প্রত্যেক মন্দির এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা প্রয়োজন। বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স পরিচয়ে কেউ যেন জনভোগান্তি সৃষ্টি করতে না পারে সেদিকে নজর রাখতে হবে। পুণ্যস্নান ও ধানকাটার মৌসুমে অবৈধ হরিণ শিকার বন্ধ ও আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ব্যবস্থা নিতে হবে।

সভায় পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান জানান, সমাজে মাদকের বিস্তার ঘটলে সকলের সন্তান ক্ষতিগ্রস্ত হতে পারে। খুলনায় ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা গ্রহণ করেছে। সামাজিক শৃঙ্খলা রক্ষায় নগর ও গ্রামীণ এলাকার চায়ের দোকানগুলোতে রাতের বেলা নির্দিষ্ট সময়ের পরে টেলিভিশন সেট বন্ধ রাখার বিষয়টি ভেবে দেখা যেতে পারে।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরের উপপরিচালক মোঃ রফিকুজ্জামান বলেন, গত মাসে জেলায় মাদক সংক্রান্ত একশত ৬২টি মামলা দায়ের করা হয়েছে।

জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার সভাপতির বক্তৃতায় বলেন, অপরাধির মূল পরিচয় সে অপরাধি। রূপসার শিয়ালিতে সাম্প্রদায়িক ঘটনায় জড়িতরা অবশ্যই আইনের আওতায় আসবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও করোনার তৃতীয় ঢেউ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তিনি আরও জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ি এবছর হতে সুন্দরবনে কেবল সনাতন ধর্মাবলম্বীদের জন্য পুণ্যস্নান অনুষ্ঠিত হবে, রাসমেলা হবে না।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার ম-ল সভায় বিগত মাসে খুলনা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। এসময় জানানো হয়, খুলনা জেলা অধিক্ষেত্রে বিগত অক্টোবর মাসে ১৬০ টি মামলা দায়ের করা হয়েছে যা বিগত সেপ্টেম্বর মাসে জেলায় দায়ের হওয়া মামলা থেকে ১৩টি কম। খুলনা মহানগরী অধিক্ষেত্রে অক্টোবর মাসে ১৫২টি মামলা দায়ের হয়েছে যা বিগত সেপ্টেম্বর মাসে দায়ের হওয়া মামলা হতে সাতটি বেশি।

সভায় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

//খুলনা ব‍্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব

খুলনার রূপসায় সাংবাদিকের বাড়িতে হামলা ও মারপিটের ঘটনায় মানববন্ধন

 

খুলনার রূপসায় সাংবাদিকের বাড়িতে হামলা ও মারপিটের ঘটনায় মানববন্ধন

 

খুলনা থেকে প্রকাশিত দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার সাংবাদিক এইচ এম রোকনের বাড়িতে হামলা ও মারপিট করার প্রতিবাদে রূপসার কর্মরত সাংবাদিকবৃন্দের আয়োজনে গত ১৪ নভেম্বর দুপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ উপজেলা সদরে অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে এইচ এম রোকন ঘটনার বর্ণনা দিয়ে বলেন, গত ১১ নভেম্বর নির্বচনের দিন তার বাড়ি ঘেরাও করে কতিপায় মুখোষ ধারি লোকেরা হুমকি-ধামকি দিতে থাকে। কোন উপয়ান্ত না পেয়ে তার সহযোগী সাংবাদিকদের খবর দিয়ে তাদের দ্বারা সু-কৌশলে জীবন বাচানোর তাগিদে বাড়িতে পরিবার রেখে পালিয়ে খুলনা শহরে চলে যায়। নির্বাচনে জিতেই পরের দিন (গত ১২ নভেম্বর) সকালে আইচগাতি ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুজ্জামান বাবুলের ভাই আরিফুজ্জামান লিটনের নেতৃত্বে ৪০/৫০ জন সংঘবদ্ধ হয়ে তার বাড়িতে হামলা চালিয়ে ঘরের মালামাল ভাংচুর করতে থাকে।

এ সময় তার স্ত্রী জুই ও ভাইয়ের স্ত্রী (ভাবী) বাধা দিলে তাদেরকে মারপিট করে আহত করে। এ ঘটনায় রোকন বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে ও ২৫/৩০ জনের বিরুদ্ধে অজ্ঞাতনামা আসামী করে রূপসা থানায় মামলা দায়ের করেন। মামলা নং-০৬, তাং-১২/১১/২১ইং। থানা পুলিশ ইউপি চেয়ারম্যানের ভাই লিটনকে গ্রেফতার করে কোট হাজতে প্রেরণ করেন।

প্রতিবাদ সমাবেশে উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবুর সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য ক্লাবের উপদেষ্টা আ. মজিদ ফকির, উপজেলা আওয়ামীলীরে সহ-সভাপতি আলহাজ¦ নজরুল ইসলাম,
সোনালী স্বপ্ন ডট কম পত্রিকার সম্পাদক রবিউল ইসলাম তোতা,
আজকের সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার এসএম হারুন অর রশিদ,
ক্লাবের সিনিয়র সহ-সভাপতি জিএম আসাদুজ্জামান, সহ-সভাপতি মুরশীদ আলী, ক্লাবের সাধারণ সম্পাদক আ. রাজ্জাক শেখ, সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান, কোষাধ্যক্ষ ফ,ম, আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক আ. মজিদ শেখ, দপ্তর সম্পাদক চন্দন ভট্টাচায্য, প্রচার সম্পাদক মো. মোশারেফ শেখ, ক্রীড়া সম্পাদক নাজিম সরদার, ইউসা মোল্লা, মিলন সাহা, আজিজুল ইসলাম, দেশ সংযোগ পত্রিকার মো. শহিদুল ইসলাম, আবুল কালাম বাবু, ফিরোজ শেখ, শাহরিয়ার মানিক, কামরুজ্জামন জুয়েল, ডালিম শেখ, এইচ এম মনি, জাহাঙ্গির মোল্লা প্রমূখ।

//রূপসা (খুলনা) প্রতিনিধি //

পড়ুন দৈনিক বিশ্ব

যশোরে ২টি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার

 

রানীগঞ্জ বাজারে ব্রাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের শুভ উদ্ধোধন

লেনদেন করুন আস্থার সাথে, আমরা আছি আপনার পাশে। এই শ্লোগানকে সামনে রেখে ব্র্যাক ব্যাংক সারা দেশে সেবা দিয়ে যাচ্ছে পাশাপাশি এজেন্ট ব্যাংকিং সেবা চালু করে ৬০৯তম এজেন্ট ব্যাংকিংয়ে আউটলেট সুনামগঞ্জের জগন্নাথপুরের রানীগঞ্জ বাজারে উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) রানীগঞ্জ বাজারের পূর্ব বাজারে উদ্ধোধন পূর্বক আলোচনা সভায় বাজারের ব্যবসায়ী মো. ইয়াবর মিয়ার সভাপতিত্বে ও এজেন্ট ব্যাংকিং অফিসার মো. নাহিদুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলার ক্রেডিটের সিনিয়র ম্যানেজার মজিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাক এজেন্ট ব্যাংকিংয়ের সিলেট রিজিওয়ন ম্যানেজার এর টিম লিডার আবু সাঈদ, এজেন্ট ব্যাংকিংয়ের অফিসার আবুল কালাম আজাদ, জগন্নাথপুর এস,এম,ই ইউনিটির ইউনিট ইনচার্জ শরীফুল ইসলাম, রিলেশনশীপ অফিসার মো. তাজ উদ্দিন, জগন্নাথপুর ওয়ালটনের পার্টনার জামাল উদ্দিন বেলাল, রানীগঞ্জ বাজারের ক্ষুদ্র ঋনের ম্যানেজার সুভাশিষ চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন রানীগঞ্জ বাজারের আউটলেটের ম্যানেজার গোলাম সারোয়ার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাজারের ব্যবসায়ী জিয়াউর রহমান, রানীগঞ্জ বাজারের ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিয়ের প্রোপাইটার সুলেমান মিয়া, সংবাদ কর্মী দুলন মিয়া প্রমুখ। দোয়া পরিচালনা করেন রানীগঞ্জ বাজার ৪র্থ তলা মসজিদের ইমাম মাওলানা ইয়াহিয়া।

আলোচনা সভাশেষে ফিতা কেটে শুভ উদ্ধোধন ঘোষনা করা হয়। উদ্ধোধনী অনুষ্টানে রানীগঞ্জ বাজারের ব্যবসায়ী সহ সকল শ্রেণী পেশার শতাদিক জনসাধারন উপস্থিত ছিলেন।

উদ্ধোধনী অনুষ্টানে বক্তাগন বলেন, কম সময়ে এজেন্ট ব্যাংকিং সেবায় বড় সফলতা দেখিয়েছে বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংক।

ব্যাংকিং সেবার সফলতা এখন আর শুধু হিসাব খোলা, আমানত সংগ্রহ ও ভাতা বিতরণে সীমিত থাকা উচিত নয় আরও বেশি কাজ করতে হবে। আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতেও জোর দেওয়া হয়েছে।

এ জন্য প্রয়োজনে গ্রাম পর্যায়ে ব্যাংকঋণ ছড়িয়ে দেওয়া হচ্ছে। এতে গ্রামীণ উদ্যোক্তারা যেমন উপকৃত হয়েছেন, তেমনি মহাজনি প্রথাও ধীরে ধীরে বিলুপ্ত হচ্ছে।

এ ক্ষেত্রে ব্র্যাক ব্যাংক যথেষ্ট সফলতা দেখিয়েছে। সেরা এসএমই ব্যাংকিংবান্ধব আউটলেট, সেরা রিটেইল ব্যাংকিংবান্ধব আউটলেট, সেরা উইমেন ব্যাংকিংবান্ধব আউটলেট, সবচেয়ে বেশি অ্যাকাউন্ট খোলা, সবচেয়ে বেশি ডিপোজিট সংগ্রহ, সবচেয়ে বেশি রেমিট্যান্স এবং করপোরেট বিল কালেকশনের জন্যও পুরস্কার দেওয়া হয়েছে। আগামী দিনে আরো সাফল্যে অর্জন করবে এটা আমাদের  বিশ্বাস।

//মোঃ রনি মিয়া,  জগন্নাথপুর প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

মাগুরায় সদর ইউপি নির্বাচনে আ’লীগ-৯, স্বতন্ত্র-২, ইসলামী আন্দোলন-১ জন নির্বাচিত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

//বিশেষ প্রতিনিধি//

রামপালে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় দুই গৃহবধূ আহত শিরোনামের  গত ১১-১১-২০২১ ইংরাজি তারিখ রোজ বৃহস্পতিবারে যশোর থেকে প্রকাশিত দৈনিক নওয়াপাড়া পত্রিকায় পিছনের পাতার ৪ ও ৫ নং কলামে সহ কয়েকটি অনলাইন পোর্টালে রামপালে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় দুই গৃহ বধু আহত শিরনামে প্রকাশিত খবরটি আমার দৃষ্টি গোচর হয়েছে। প্রকাশিত খবরটি সত্য নয়। গোবিন্দপুর গ্রামের হাজী আ. খালেকের সাথে পাশ্ববর্তী শেখ ফরহাদ গংদের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল এই তথ্যটি মিথ্যা ও বানোয়ট, মার পিটের ঘনাটি ও সম্পূর্ণ অসত‍্য। বর্তমানে তার সাথে জমি নিয়ে আমার কোনো বিরোধ নাই, সামাজিক ভাবে আমার পরিবারকে হেয়-প্রতিপন্ন করতে ওই হাজী আ. খালেক সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করিয়েছে। আমি এই খবরের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

                                     বিনীত

                           শেখ ফরহাদ হোসেন

                           মোবা: ০১৭১৬০৮২২৩৫

                            পিতা: মৃত আমীর হোসেন

                            সাং: গোবিন্দপুর

                     থানা: রামপাল,জেলা:বাগেরহাট

অভয়নগরে কর্মজীবি ল্যাকটেস্টিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির প্র‌শিক্ষণ অনু‌ষ্ঠিত

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//

যশোরের অভয়নগর উপ‌জেলায় কর্মজীবি ল্যাকটেস্টিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির প্র‌শিক্ষণ অনু‌ষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর (রবিবার) সকালে নারী অধিকার বাস্তবায়ন সংস্থার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দিনব্যাপি এই কর্মশালার আয়োজন করা হয়। নারী অধিকার বাস্তবায়ন সংস্থার নির্বাহী পরিচালক সাফিয়া খানমের সভাপতিত্বে প্রশিক্ষণটিতে প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওয়াপাড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মল্লিক, চিকিৎসা কর্মকর্তা ডা. আলীমুর রাজিব,মহিলা বিষয়ক কর্মকর্তা রাজ কুমার পাল প্রমুখ। অনুষ্ঠানের পরবর্তীতে যশোর জেলা সিভিল সার্জন শেখ আবু শাহিন প্রশিক্ষণরত মহিলাদের সাথে মতবিনিময় করেন। প্রশিক্ষণটিতে ৩০ জন কর্মজীবি ল্যাকটেস্টিং মাদার অংশ গ্রহন করেন।

বাঁশখালী ব্লাড ব্যাংক এর ৫ম বর্ষপূর্তি ও ষষ্ঠ পদার্পণী অনুষ্ঠিত

চট্রগ্রামের বাঁশখালীর একঝাঁক তরুণ-তরুণীদের গড়া মানবিক ও সেচ্ছাসেবী সংগঠন  “বাঁশখালী ব্লাড ব্যাংক”এর ৫ম বর্ষপূর্তি উৎসব ও ষষ্ঠ বর্ষ পদার্পণী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রক্ত দিন,,জীবন বাঁচান,,এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে এগিয়ে চলছে বাঁশখালীর একঝাঁক তরুণ-তরুণীদের সামপ্রদায়িক সম্প্রীতির বন্ধনে গড়া মানবিক ও সেচ্ছাসেবী সংগঠন “বাঁশখালী ব্লাড ব্যাংক”।

শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ নতুন ভবনে “বাঁশখালী ব্লাড ব্যাংক”এর এডমিন মুহাম্মদ ফারুকুল ইসলাম জিসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত ৫ম বর্ষপূর্তি ও ষষ্ঠ বর্ষে পদার্পণী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাঁশখালী ব্লাড ব্যাংকের প্রধান উপদেষ্টা ও বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন বাঁশখালী ব্লাড ব্যাংকের উপদেষ্টা ও বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি)মুহাম্মদ কামাল উদ্দিন,উপদেষ্টা ও বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আসিফুল হক,এডভোকেট আনিসুল ইসলাম,এডভোকেট দিদারুল আলম,উপদেষ্টা ও বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম যুগ্ন সম্পাদক লায়ন মুনমুন দত্ত মুন্না, বাঁশখালী ব্লাড ব্যাংকের প্রতিষ্টাতা পরিচালক সজীব নমঃ শুভ।

সমাজ সেবক কায়েস সরওয়ার সুমনসহ বিভিন্ন সাংবাদিক ও ব্লাড ব্যাংক এর সেচ্ছাসেবী তরুণ-তরুণীবৃন্দ।

//চট্টগ্রাম প্রতিনিধি//

দৈনিক বিশ্ব

অভয়নগরের ফেনসিডিলসহ রেলওয়ে পুলিশের হাতে এক মাদক ব্যবসায়ী আটক

লোকসমাজ মফস্বল সাংবাদিক ফোরামের প্রথম সভা নওয়াপাড়ায় অনুষ্ঠিত

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//

দৈনিক লোকসমাজের মফস্বল সাংবাদিক ফোরামের নবগঠিত আহবায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে ৬ নভেম্বর(শনিবার) যশোরের নওয়াপাড়া প্রেসক্লাব মিলনায়তনে। বেলা ১১ টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন লোকসমাজ মফস্বল সাংবাদিক ফেরামের আহবায়ক মজনুর রহমান। সদস্য সচিব নজরুল ইসলাম মল্লিকের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফোরামের যুগ্ম আহবায়ক চৌগাছা স্টাফ রিপোর্টার মুকুল ইসলাম মিন্টু, সদস্য কেশবপুর স্টাফ রিপোর্টার জয়দেব চক্রবর্তী, ডুমুরিয়া প্রতিনিধি রুহুল আমিন, ফুলতলা প্রতিনিধি শামছুল আলম খোকন, ঝিকরগাছা প্রতিনিধি তরিকুল ইসলাম প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় ফোরামের আগামি সভা অনুষ্ঠিত হবে ২০ নভেম্বর লোকসমাজের প্রধান কার্যালয়ে। এছাড়াও লোকসমাজ মফস্বল সাংবাদিক ফোরামের সম্মেলনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে আগামি ৪ ডিসেম্বর প্রেসক্লাব যশোর মিলনায়তনে। এ ব্যাপারে লোকসমাজসহ সংশ্লিষ্ঠদের কাছে সহযোগীতা কামনা করা হয়েছে। উল্লেখ্য দৈনিক লোকসমাজের ২৬তম বর্ষে পদার্পন উপলক্ষে গত ৩০ অক্টোবর প্রতিষ্ঠাবার্ষিকীতে লোকসমাজ মফস্বল সাংবাদিক ফোরামের মেয়াদউত্তীর্ন কমিটি বিলুপ্ত করে নতুন রুপে আহবায়ক কমিটি গঠন করা হয়। এতে মনিরামপুর স্টাফ রিপোর্টার মজনুর রহমানকে

আহবায়ক, অভয়নগর স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম মল্লিককে সদস্য সচিব করে আহবায়ক কমিটি গঠন করা হয়।

নওয়াপাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে বিএফইউজে নেতা মধূসুদন মন্ডলকে সংবর্ধনা

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধিঃ

যশোরের অভয়নগর নওয়াপাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে,বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থার সিটি এডিটর ও পরিচালক মধূসুদন মন্ডলকে সংবর্ধনা দেয়া হয়েছে।

নওয়াপাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে বিএফইউজে নেতা মধূসুদন মন্ডলকে সংবর্ধনা

৫নভেম্বর (শুক্রবার) বিকেলে প্রেসক্লাবের সভাকক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর থেকে প্রকাশিত দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহাবুব হোসেন লাভলু।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওয়াপাড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মল্লিক,আরও উপস্থিত ছিলেন,যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ,সহ-সাধারণ সম্পাদক কামরুল হাসান,কোষাধ্যক্ষ মফিজুর রহমান,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমএম আলাউদ্দিন,আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন,সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সেলিম হোসেন,নির্বাহী সদস্য আলাউদ্দিন খান হীরা,জাকির হোসেন,জসিম উদ্দিন বাচ্চু,রকিবুল ইসলাম,রুবেল,মোঃ রবিউল ইসলাম প্রমুখ।

যশোরে সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে গত ১৩ অক্টোবর-২০২১ থেকে শুরু করে ২২ অক্টোবর -২০২১ পর্যন্ত প্রতিমা ও মন্ডপ ভাংচুর, ঘরবাড়ি ও উপাসনালয়ে অগ্নিসংযোগ, হত্যা, লুট, ধর্ষণ, শিশু ও নারী নির্যাতনসহ যে সকল অমানবিক,পৈশ্বাচিক ও হিংসাত্মক ঘটনাগুলো সংগঠিত হলো তা স্বাধীন সার্বোভৌম বাংলাদেশের সংবিধান পরীপন্থী। যা সমগ্র বাংলাদেশের মানবিক গুণাবলি সম্পন্ন মানুষের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। সাম্প্রতিক সময়ের এই দুর্বিসহ ও যন্ত্রণাদায়ক ঘটনার প্রতিবাদে দলমত নির্বিশেষে সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষ প্রতিবাদসহ মানববন্ধন কর্মসূচি পালন করছে।

তারই ধারাবাহিকতায় আজ ১ নভেম্বর -২০২১ রোজ সোমবার সারা দেশে একযোগে সামাজিক প্রতিরোধ কমিটির উদ্যোগে “সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াও” এই স্লোগানকে সামনে রেখে সাম্প্রদায়িক সহিংসতা বিরোধী প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কর্মসূচির সাথে সমন্বিত এই প্রতিবাদ কর্মসূচি পালন করছে এবং কেন্দ্রীয় কর্মসূচির সাথে সমন্বয় রেখে যশোর জেলা শাখাও আজ বিকাল ৩ঃ৩০ ঘটিকায় স্বাস্থ্যবিধি অনুসরণ করে যশোরের প্রাণকেন্দ্র ভৈরব চত্ত্বরে সামাজিক প্রতিরোধ কমিটির ব্যানারে সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

যশোর জেলা মহিলা পরিষদের সভাপতি শিরিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে হারুন অর রশিদ,এ্যাড. মাহমুদ হাসান বুলুসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক,সাংস্কৃতিকসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতা- নেত্রীগণ বক্তৃতা করেন।

বক্তারা সাম্প্রতিক দূর্গা পূজায় প্রতিমা ও মন্ডপ ভাংচুর, মন্দিরে অগ্নিসংযোগ, হত্যা, ধর্ষণ, নির্যাতন, বসত বাড়িপোড়ানো ও লুটপাটের মতো সহিংসতার প্রতিবাদে বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশে এ ঘটনা আমাদের দেখতে হচ্ছে শুধু মাত্র অসুস্থ্য রাজনীতির কারনে। রাষ্ট্র যদি না চায় তা হলে এমন ঘটনা ঘটানো সম্ভব নয়। অনতি বিলম্বে এই ধরনের সহিংসতার সাথে জড়িতদের গ্রেফতার করে ট্রাইবুনাল গঠন করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

এছাড়া ৭২-এর সংবিধানের চার মূল নীতি ফিরিয়ে আনার জন্য সরকারের উপর জোর দাবী জানানো হয়।

সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রীর দেওয়া বক্তব্যকে প্রত্যখ্যান করে বক্তারা বলেন,এই মন্ত্রীর বক্তব্য থেকেই ধারনা করা যায় রাষ্ট্র এ ঘটনার বিচার হতে দেবেন না।

//স্বীকৃতি বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক//

পড়ুন দৈনিক বিশ্ব

নদী, উপকুল, বন-জঙ্গলে কোথাও ডাকাতি করতে দিবোনা: রামপালে স্বরাষ্ট্রমন্ত্রী